সাইটম্যাপ কি, কেন এবং কিভাবে ব্যবহার করবেন?

by জিন্নাত উল হাসান on July 8, 2009 · 27 comments

in সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

Post image for সাইটম্যাপ কি, কেন এবং কিভাবে ব্যবহার করবেন?

ওয়েবমাষ্টাররা সাইটম্যাপের সাহায্যে তাদের ওয়েবসাইটে ইনডেক্স উপযোগী পেজ সম্বন্ধে সার্চ ইঞ্জিনগুলোকে অবহিত করে থাকে। সহজ ভাষায়, সাইটম্যাপ একটি XML ফাইল যাতে কোনো ওয়েবসাইটের যাবতীয় লিংক আরোও কিছু তথ্যসহ থাকে – যার ফলে সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবং কার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং প্রয়োজনীয় ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে। অতিরিক্ত তথ্যের মধ্যে ওয়েবপেজটি কবে সৃষ্টি হয়েছে, কবে সর্বশেষ আপডেট হয়েছে, ওয়েবপেজটি অন্য পেজের তুলনায় কত গুরুত্বর্পূণ ইত্যাদি থাকতে পারে।

বর্তমানে সার্চ ইঞ্জিনগুলো খুবই শক্তিশালী এবং বুদ্ধিমান। তারা নিজেরাই ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে সাইটম্যাপ শুধু সার্চ ইঞ্জিনকে তার কাজে সাহায্য করে। সাইটম্যাপে থাকা প্রতিটি লিংকই যে সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে এমন কোনো গ্যারান্টী নেই – তবে তাদের ইনডেক্স হবার সম্ভাবনা বেড়ে যায়।

সাইটম্যাপ ০.৯০ ভার্সনটি সর্বশেষ সর্বজন স্বীকৃত সাইটম্যাপ কাঠামো এবং এটি গুগল, ইয়াহু, মাইক্রোসফটসহ প্রায় সবগুলো সার্চ ইঞ্জিনই সাপোর্ট করে। ফলে যেকোনো ওয়েবসাইটের জন্য একটিমাত্র সাইটম্যাপ বানালেই সবগুলো সার্চ ইঞ্জিনে ব্যবহার করা যায়।

সাইটম্যাপ কিভাবে বানাবেন?

কয়েকটি উপায়েই সাইটম্যাপ বানানো যায়। নিজ হাতে লিংক ধরে ধরে কোড করে করতে পারেন আবার Vigos gSitemap সফটওয়ার কিংবা XML Sitemaps ওয়েবসাইটটি ব্যবহার করে খুব সহজেই কেবলমাত্র ওয়েবসাইটের লিংক দিয়েই সাইটম্যাপ তৈরি হয়ে যায়। যারা wordpress কিংবা joomla ব্যবহার করেন, তারা যথাক্রমে Google XML Sitemaps এবং Xmap প্লাগইন ব্যবহার করে অটোমেটিকভাবে সাইটম্যাপ বানিয়ে ফেলতে পারেন।

এছাড়া যারা blogger.com কিংবা wordpress.com এর ব্লগ ব্যবহার করেন যাতে ফাইল আপলোডের (FTP) সুবিধা নেই, তারা ব্লগের RSS feed টিকে সাইটম্যাপ হিসেবে ব্যবহার করতে পারেন। সাধারনত blogger.com এর feed এর লিংক হল http://xxxxx.blogspot.com/feeds/posts/default এবং wordpress.com ব্লগের জন্য হল http://xxxxx.wordpress.com/feed/ যা সাইটম্যাপের বিকল্প হতে পারে – xxxxx এর স্থলে আপনার ব্লগের নাম বসিয়ে দিন।

সাইটম্যাপ কিভাবে ব্যবহার করবেন?

প্রায় প্রতিটি সার্চ ইঞ্জিনের জন্য সাইটম্যাপের ব্যবহারবীধি একই ধরনের।

  1. প্রথমেই গুগলের জন্য গুগল Webmaster Tools, ইয়াহু!র জন্য Yahoo! Site Explorer এবং মাইক্রোসফটের জন্য Bing Webmaster Center এ একাউন্ট থাকতে হবে।
  2. এবার XML ফাইলটি যেকোনো FTP সফটওয়ার ব্যবহার করে ওয়েবসাইটের home ফোল্ডারে আপলোড করুন। এক্ষেত্রে blogger.com এবং wordpress.com ব্যবহারকারিদের কিছুই করতে হবে না।
  3. এবার Google Webmaster Tools এ গিয়ে লগইন করে Add a site বাটনে ক্লিক করে ওয়েবসাইটের এড্রেস দিন। এবার আপনাকে ওয়েবসাইটের মালিকানা প্রমাণ করতে বলবে। এক্ষেত্রে blogger.com এবং wordpress.com ব্যবহারকারিগণকে Meta Tag পদ্ধতি ব্যবহার করতে হবে এবং অন্যরা Meta Tag এবং HTML File উভয় পদ্ধতি ব্যবহার করতে পারবেন। পদ্ধতি নিয়ে বিস্তারিত পাবেন একই পেজের বাম কলামের লিংকে।
  4. এবার ড্যাসবোর্ডে Sitemaps > Submit a Sitemap অপশনে যান এবং আপনার সাইটম্যাপের নামটি টাইপ করুন। ব্যাস এভাবেই গুগলে যেকোনো ওয়েবসাইটের সাইটম্যাপ জমা দিতে হয়। পরের বার গুগলের স্পাইডার এই সাইটম্যাপ ধরে আপনার ওয়েবসাইট ভ্রমন করবে। ইয়াহু এবং মাইক্রোসফটে সাইটম্যাপ জমা দেবার পদ্ধতিও প্রায় একই রকম।

একবার সাইটম্যাপ জমা দিলে ওয়েবসাইটের গুরুত্বভেদে সার্চ ইঞ্জিন সেটা ধরে ইনডেক্স করে। যেমন জনপ্রিয় সাইটগুলো প্রায় প্রতি ঘন্টাতেই ইনডেক্স হয় অন্যদিকে অপেক্ষাকৃত নতুন ওয়েবসাইটগুলো ইনডেক্স হতে সময় লাগে, কখনও কখনও দুই সপ্তাহও লেগে যেতে পারে। তাই সাইট ইনডেক্স না হলে বার বার সাইটম্যাপ জমা দেবার প্রয়োজন নেই। সার্চ ইঞ্জিনের ড্যাসবোর্ড থেকে সাইটম্যাপ সর্ম্পকিত অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়; যেমন কতটি পেজের লিংক জমা দেয়া হয়েছে, কতটি ইনডেক্স হয়েছে, কোনো keyword গুলো ভাল ফলাফল দিচ্ছে কিংবা সার্চ ইঞ্জিনগুলো কি হারে আপনার সাইট ইনডেক্স করছে।

কোনো সাইটের কতগুলো পেজ ইনডেক্স হয়েছে জানতে উক্ত সার্চ ইঞ্জিনে নিচের ফরমেট অনুসারে সার্চ করতে পারেন (xxxxx চিহ্নিত স্থানে আপনার ওয়েবসাইটের ঠিকানা বসান):

  • গুগল: site:http://www.xxxxx.com
  • ইয়াহু: https://siteexplorer.search.yahoo.com/search?p=www.xxxxx.com&y=Explore+URL&fr=sfp
  • বিং (Bing): http://www.bing.com/search?q=site:http://www.xxxxx.com

সাইটম্যাপ কেন ব্যবহার করবেন?

সাইটম্যাপ ব্যবহার করলেই যে আপনার ওয়েবসাইটটি তরতর করে সার্চ ইঞ্জিনে উপরের সারিতে উঠে যাবে, প্রতিদিন হাজার হাজার ভিজিটর পাবেন – এমনটি ভাবার কোনো অবকাশ নেই। তাহলে কেন ব্যবহার করবেন? আসলে সার্চ ইঞ্জিন অনেকসময় ইনডেক্সিং করার সময় অনেক ওয়েবপেজকে ছেড়ে যায় কিংবা লিংকের গভীরতা বেশির কারনে (ওয়েবসাইট বড় হলে কিংবা ওয়েবসাইটের নেভিগেশন সার্চ ইঞ্জিন বান্ধব না হলে) ইনডেক্স করতে পারে না। আবার পুরোনো কোনো ওয়েবপেজ সম্প্রতি আপডেট হলেও জানতে পারে না। ফলে পরিশ্রম করা সত্ত্বেও আপনি সার্চ ইঞ্জিন থেকে আশানুরুপ সাফল্য নাও পেতে পারেন। তাই সার্চ ইঞ্জিন যাতে কোনো পেজই না ছুঁয়ে যেতে পারে, সেকারনে ওয়েবমাষ্টারগণ সাইটম্যাপ ব্যবহার করেন। সাইটম্যাপ ইনডেক্সিংয়ের পদ্ধতিতে কেবলমাত্র সাহায্য করে।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 27 comments… read them below or add one }

shohan December 11, 2009 at 11:21 pm

আমি একসাথে গুগল,বিং আর ইয়াহু তে সাইটম্যপ দিয়েছিলাম…এখন পর্যন্ত গুগল এ ইন্ডেক্স হয়েছে ১৫৬টা লিঙ্ক,বিং এ মাত্র ৪টা আর ইয়াহুতে ১৬টা!
হাসান ভাই,কেন এমন হয়েছে????

Reply

Rafiur December 11, 2009 at 7:39 pm

সাইটম্যাপ এর ব্যাপারে আ আর একটু দিটেইলস জানলাম।

Reply

EBRAHIM SHAH December 11, 2009 at 5:40 pm

অনেক ভাল লাগলো পোস্টটি

Reply

সাম্য December 11, 2009 at 2:35 pm

jinnat vai as always awesome….

Reply

mamun September 23, 2009 at 11:38 pm

খুবই কাজে লাগলো ধন্যবাদ বস

Reply

Monir September 12, 2009 at 3:44 pm

খুবই ভাল পোষ্ট ।

Reply

Monir September 10, 2009 at 6:09 pm

হাসান ভাই অামি ( blogger.com) use করি । অামার site map হিসেবে feed link টি submit করেছি google webmaster এ কিন্তু এরপর status এ cross
চিহ্ন দেখাচ্ছে । অামার site map কি ঠিক মত submit হয় নাই? নাকি google bot visit করে নাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Monir September 12, 2009 at 3:41 pm

হাসান ভাই অাপনার অাশায় রইলাম ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

tintob September 3, 2009 at 2:49 pm

কী মজা লাগছে!!! :)
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

Lasik Reviews August 25, 2009 at 9:35 pm

@ হাসান ভাই! আমার ব্লগ সাইটের অনেক কন্টেন্ট গুগলে ভাল আসলেও বিং-এ কোন পেইজ নেই। আসলে বিং-এর কেরামতি বুঝতে পারছি না। অথচ বিং যখন ছিল না, তখন এম।এস।এন সার্চে প্রথম পাতায় আমার দু-টি পোস্ট ছিল। নাকি ব্লগস্পটের সাইট বলে, ঠিক বুঝতে পারছি না। এ-ব্যাপারে কিছু বলবেন কি?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Custom Lasik Eye Surgery =-.

Reply

Masud September 3, 2009 at 3:11 pm

বিং এ আমার সাইট ও কম ইনডেক্স হয়েছে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

তন্ময় October 19, 2009 at 3:42 pm

bing ও google এর অনেক তফাত রে ভাই
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Brief On FeedBurner. =-.

Reply

তন্ময় August 21, 2009 at 11:50 am

সাইটম্যাপ তরী করতে এক এক টুল ভিন্ন ভিন্ন সংখ্যার লিঙ্ক তালিকাভুক্ত করে। এক্ষেত্রে কোনটি ব্যাবহার করা ভালো হবে?

Reply

জিন্নাত উল হাসান August 21, 2009 at 2:48 pm

প্রতিটি টুল সমানভাবে ওয়েবসাইটের ভেতরে ঢুকতে পারে না। কোনোটি দুই স্তর গিয়েই ছেড়ে দেয় আর কোনোটি শেষ পর্যন্ত চেষ্টা করে। যাই হোক, যে কয়েকটি টুলের কথা বলেছি, যেকোনো কোনো ওয়েবসাইটের জন্য ওগুলোই যথেষ্ট বলে মনে করি।

এছাড়া এক পোষ্টের সাথে অন্য পোষ্টের Referencing ভালো হলে সাইটম্যাপের প্রয়োজনীয়তা অনেকটা কমে যায়।

ধন্যবাদ।

Reply

hossain July 9, 2009 at 9:54 pm

i have no language for thaks to you……..Hasan vai..

Reply

জিন্নাত উল হাসান July 12, 2009 at 11:53 pm

আপনাকেও ধন্যবাদ … আশা করি ভবিষ্যতেও এমনই খুশি করতে পারবো।

Reply

tintob July 9, 2009 at 9:52 am

আমিও জানতে চাই, co.cc তে ওয়ার্ডপ্রেস কাজ করবে কিনা? আমি সাধারণতা co.cc -এর সাথে সাধারণত আমি ফ্রিহোস্টিয়া হোস্ট হিসেবে ব্যবহার করি। যেমন http://www.bihosh.co.cc

Reply

rawhasan July 9, 2009 at 12:09 pm

ওয়ার্ডপ্রেসের সম্পর্ক ডোমেইনের সাথে না, হোষ্টিং এর সাথে। এক্সটেনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায়।

Reply

tintob July 9, 2009 at 9:36 am

আমিও জানতে চাই, co.cc তে ওয়ার্ডপ্রেস কাজ করবে কিনা?

Reply

rawhasan July 9, 2009 at 6:53 am

অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করি।

ফ্রি হোস্টিং x10hosting এবং সাথে ফ্রি ডোমেইন (সাব!) co.cc ব্যাবহারের সুবিধা-অসুবিধাগুলো একটু বলবেন? এখানে ওয়ার্ডপ্রেস ব্লগ হোস্ট করলে কি সমস্যা হতে পারে?

Reply

rawhasan July 9, 2009 at 4:48 am

সাইট আপডেটের সাথে সাথে কি ইনডেক্সও আপডেট করে আবার জমা দিতে হয়, না একবার জমা দিলেই যথেষ্ট?

Reply

জিন্নাত উল হাসান July 9, 2009 at 5:28 am

যদি ওর্য়াডপ্রেসের প্লাগইন ব্যবহার করেন, তাহলে প্লাগইনটি অটোমেটিকভাবে প্রতিবার সাইট আপডেটের সাথে সাথে সাইটম্যাপও আপডেট করে দেবে।

Reply

Munjur July 8, 2009 at 11:39 pm

ধন্যবাদ আপনার মন্তব্যের জন‌্য। আমি আপনার আগের পোষ্টে মন্তব্য করেছিলাম। এখন সেটাই এখানে লিখছি। আমার ডোমেইন টি হচ্ছে: www. xxxxx .org. যদি কোন ভাবে ডোমেনটি কেনা যায় তাহলে খুশি হব।

Reply

জিন্নাত উল হাসান July 9, 2009 at 1:40 am

আপনার ডোমেইনটি এখনও রেজিস্টার হয়নি, তাই নিরাপত্তার খাতিরে ডোমেইনটি মুছে দিলাম। ইমেইল করেছি, তাড়াতাড়ি জবাব দিন।

ধন্যবাদ।

Reply

masud July 8, 2009 at 5:42 pm

ধন্যবাদ ভাইয়া অসাধারন একটা পোষ্টের জন্য ।আশা করি এরকম পোষ্ট আর ও পাব ।

Reply

tintob July 8, 2009 at 12:31 pm

এ ধরণের পোস্ট আরও চাই… অনেক অনেক চাই… ধন্যবাদ হাসান ভাই।

Reply

Aminul Islam Sajib July 8, 2009 at 12:06 pm

Thank you very much for this amazing article. I use Google XML sitemap plugin for my wordpress and the plugin is accessible at http://www.aisajib.com/sitemap.xml Everyone’s sitemap sits there.

And, I already did the work with Google webmaster tool. Now I’m unsure if I should create an account to configure Bing for my blog.

Reply

Leave a Comment

Previous post:

Next post: