অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ব্লগিং নিয়ে আড্ডা – আপনাদের মতামত চাই

প্রায় তিন বছর পরে আগামী সপ্তাহে দেশে আসছি। এক মাস থাকবো, আগষ্টের ঠিক মাঝে দেশে ফেরত আসব। দেশে আসা নিয়ে খুবই উত্তেজিত, কি করব আর কি করব না – ভেবেই কূল পাচ্ছি না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রাক্তন সমকর্মী, পুরোনো র্ভাসিটি, পুরোনো কলেজ – কোনোটাই বাদ দিতে চাই না।

কথায় আছে না, ঢেঁকি র্স্বগে গেলেও ধান ভানে। আমিও অনেকটা ওমনই – ইচ্ছে আছে ব্লগিং, এডসেন্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে একদিন সবার সাথে আড্ডা দেবো। কিন্তু কতজন এ বিষয়ে আড্ডা দিতে আগ্রহী, কিংবা আয়োজন কোথায় করব ইত্যাদি বিষয় নিয়ে কিছুটা চিন্তিত। কারন আগেভাগে আয়োজন করতে না পারলে পুরো উপলক্ষ্যটাই বৃথা যেতে পারে আর আমার পক্ষে হয়তো আগামী দু’বছরে আবার দেশে আসা সম্ভব হবে না। তাই এবারই ভ্রমনের সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই।

অনুগ্রহ করে নিচের ফরমে আপনার নাম, আড্ডয় যোগদানে আপনার ইচ্ছে, ইমেইল, মোবাইল এবং কোথায় আয়োজন করা যেতে পারে (ফ্রিতে কোনো পাবলিক জায়গায় নাকি চাঁদা তুলে কোনো স্থান ভাড়া করা যেতে পারে কিনা) ইত্যাদি বিষয় নিয়ে মন্তব্য করুন। সবার মন্তব্যের ভিত্তিতে আলোচনার স্থান ও তারিখ ঠিক করা হবে। আর সিদ্ধান্তটি ব্লগ পোষ্ট এবং ইমেইলের মাধ্যমে আগ্রহীদের জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 9 comments… read them below or add one }

shafik21bc January 2, 2012 at 12:26 am

থাকতে পারলে ভালো লাগতো,

Reply

মর্মর July 12, 2009 at 6:02 am

ফরম পুরন করে পাঠিয়েছি।ধন্যবাদ

Reply

জিন্নাত উল হাসান July 12, 2009 at 2:31 pm

ধন্যবাদ মর্মর, আশা করি ঠিক সময়ে দেখা হবে।

শুভেচ্ছা রইল।

Reply

Raw Hasan July 12, 2009 at 3:41 am

থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু দেশে নেই। কি আর করা!

Reply

জিন্নাত উল হাসান July 12, 2009 at 2:32 pm

হয়তো পরের বার … :)

Reply

tintob July 12, 2009 at 1:30 am

ধন্যবাদ হাসান ভাই। আমি এই আড্ডাতে অবশ্যই থাকতে চাই। ফরম পুরন করে পাঠিয়েছি।

Reply

tintob July 12, 2009 at 12:25 am

হাসান ভাই, ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। আমি এই আড্ডাতে অবশ্যই থাকতে চাই। উপরের ফরম পূরন করে আমার মতামত জানিয়েছি। পছন্দ হলে জানাবেন। প্রার্থনা করি, সুস্থ্য দেহে দেশে আসুন।

Reply

জিন্নাত উল হাসান July 12, 2009 at 2:32 pm

আশা করি পরিচিত সবাইকে জানাবেন … আড্ডাটুকু ১০০ ভাগ সফল করতে চাই।

ভাল থাকবেন।

Reply

Limon (uralpakhi) July 11, 2009 at 10:46 pm

Thank you Bro Hasan for coming Bangladesh after a long time. This will be a great ADDA.

Come soon and wish u all the best. And everybody please make sure that you are joining this party…

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: