মাইক্রোসফট অফিস ২০১০ অনলাইন ভার্সন ফ্রি

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ July 14, 2009 · 6 comments

বিভাগ মাইক্রোসফট

logo_microsoft_office2010মাইক্রোসফট আর গুগল যেন রেসলিং ম্যাচ শুরু করে দিয়েছে। গতমাসে মাইক্রোসফট তাদের নতুন সার্চ ইঞ্জিন Bing.com দিয়ে পুরোনো ম্যাচটি আবার শুরু করেছিল। তারপর গুগল পাল্টা আঘাত হানলো নতুন অপারেটিং সফটওয়ার বানানোর ঘোষনা দিয়ে – Google Chrome OS। সপ্তাহ পার হতে না হতেই এবার মাইক্রোসফটের পালা।

মাইক্রোসফট অফিস স্যুইট প্রতিষ্ঠানটি অন্যতম লাভজনক পন্য – মাইক্রোসফট গত বছর ১৪.৩ বিলিয়ন ডলারের অফিস সফটওয়ারটি বিক্রয় করে ৯.৩ বিলিয়ন ডলার লভ্যাংশ পেয়েছে। পরিকল্পনা মতো, আগামী বছর অফিসের নতুন ভার্সন অফিস ২০১০ টি বাজারে আসার কথা। এতে ভিডিও স্ট্রিমিং, ফটো এডিটিং সহ বেশ কিছু নতুন সুযোগ থাকবে।

মাইক্রোসফট অনলাইনে ফ্রিতে অফিস ব্যবহারের সুযোগ দেবার ঘোষনা দিয়ে সৃষ্টি করেছে। সারা বিশ্বে প্রায় ৮০% কম্পিউটার ব্যবহার করি বর্তমানে অফিস স্যুইট ব্যবহার করে তবুও মূলত গুগলের এগিয়ে যাওয়া রোধে মাইক্রোসফট তাদের সবচেয়ে লাভজনক পন্যটিকে ফ্রি করে দিল। তবে অনলাইন র্ভাসনে সবগুলো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। অফিস স্যুইটের মূল্য ৭০ ডলার থেকে শুরু করে ৩৫০ ডলার হবার সম্ভাবনা আছে।

অনলাইন র্ভাসনের মাধ্যমে ব্যবহারকারিরা ব্রাউজার ব্যবহার করেই ফাইলপত্র তৈরি, আপডেট এবং অন্যের সাথে শেয়ার করতে পারবেন।

সূত্র: Microsoft plans free, online version of Office

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 6 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 তন্ময় August 21, 2009 at 11:55 am

আমাদের যে নেট স্পিড, অসব আমাদের জন্য অপ্রয়োজনীয়………… হা হা হা

Reply

2 tintob July 15, 2009 at 12:14 pm

হাসান ভাই, মোবাইল নম্বর পাঠিয়েছি। মেইল চেক করলে পাবেন। আপনি বাংলাদেশে যে নাম্বার ইউজ করবেন, সেটা দেবেন, প্লিজ…

Reply

3 Shamim July 14, 2009 at 10:34 pm

When you are coming to Bangladesh? I can’t but wait for you. I am eagerly waiting for your coming and meeting with you. Hope you will invite me in your blogger’s meeting.

Reply

4 জিন্নাত উল হাসান July 15, 2009 at 1:24 am

I’ll arrive tomorrow morning. At the moment I’m onboard of my flight to dhaka.

Reply

5 জিন্নাত উল হাসান July 14, 2009 at 8:57 am

মন্তব্যের জন্য ধন্যবাদ … আসার পরে কথা হবে। ইমেইলে ফোন নম্বর পাঠিয়ে দিন।

Reply

6 tintob July 14, 2009 at 7:55 am

চমৎকার তথ্য জানলাম। এভাবে যদি চলতে থাকে তাহলে অনলাইন ও কম্পিউটার ব্যবহারকারীরা লাভবান হতে থাকবে। তথ্য প্রযুক্তির ধারা গতিশীল হবে। তথ্যটা জেনে ভালো লাগছে। ধন্যবাদ হাসান ভাই।

আর একটি কথা_ আমাকে এই ব্লগে লেখার সুযোগ দেয়া যায়? আপনার আইএসইও ফোরাম থেকে আপনার কিছু লেখা অনুবাদ করে এখানে পোস্ট করতে চাই।
আমার এক বন্ধুর সাথে আপনার কিছুদিন আগে চ্যাট হয়েছিলো। তার সাথে বোধহয় আপনি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার ব্যাপারে কথা বলেছিলেন। ওর এখন পরীক্ষা চলছে। এ মাসের ২৩ তারিখ পরীক্ষা শেষ হবে। আপনার এই প্রস্তাবের কথা সে আমাকে জানিয়েছে।

আমার ধারণা, আইএসইও ফোরামের অনলাইন আয়ের পোস্টগুলো এখানে দিলে আরও ভালো হবে।

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: