খুব বেশি কমপ্লেক্স করে তুলবো না ব্যাপারটা। সাধারণভাবেই বলি। মনে করুন, আপনি এইমাত্র একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করেছেন। ডিজাইন এবং কিছু সংখ্যক কন্টেন্ট বা তথ্য সেই সাইটে প্রকাশ করার পর পর আপনার দ্বিতীয় কাজটিই হচ্ছে ভিজিটরের জন্য ছোটা। তাৎক্ষণিকভাবে হয়তো আপনি ইমেইল, ফেসবুক স্ট্যাটাস, চ্যাট ইত্যাদির মাধ্যমে বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজনের মধ্যে সেই নতুন সাইট বা ব্লগের ঠিকানা ছড়িয়ে দিতে পারেন। কিন্তু একটি ব্লগ বা ওয়েবসাইট নিশ্চয়ই শুধু সীমিত সংখ্যক কিছু মানুষের জন্য আপনি তৈরি করেননি। আপনি নিশ্চয়ই চান আপনার সাইটে সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক ভিজিটর আসুক? তাহলে আপনার করণীয় কী?
এক কথায় উত্তর: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তবে সেই কথায় আর যাচ্ছি না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ব্যাকলিংক। ব্যাকলিংক হচ্ছে অন্য কোনও সাইট যা আপনার সাইট বা ব্লগকে অথবা ব্লগের কোনও পোস্টের লিংক প্রকাশ করে। অন্যান্য সাইটে আপনার লিংক প্রকাশিত থাকার ফলে ইউনিক ভিজিটরের পাশাপাশি সার্চ ইঞ্জিন ক্রলারদের (সার্চ-বট) জন্যও আপনার সাইট খুঁজে পাওয়া সহজ হবে এবং আপনার সাইটের গুরুত্ব বৃদ্ধি পাবে সার্চ ইঞ্জিনের কাছে। যত বেশি সংখ্যক ব্যাকলিংক পাওয়া যাবে, আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ততই বেশি ভালো। তবে শর্ত হলো, সাইটগুলো আপনার সাইটের niche -এর হতে হবে অর্থাৎ একই বিষয়বস্তুর হতে হবে এবং প্রকাশিত লিংকগুলো nofollow থেকে মুক্ত থাকতে হবে। NoFollow এর ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। এবারে আসুন জেনে নেয়া যাক কীভাবে ওয়েব ডিরেক্টরির মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ ব্যাকলিংক পেতে পারেন।
ওয়েব ডিরেক্টরিকে একটি বইয়ের সূচিপত্রের সঙ্গে তুলনা করা যেতে পারে যেখানে সম্পূর্ণ ইন্টারনেট জগৎ একটি বই। অবশ্য ইন্টারনেটের সব ওয়েবসাইটের ঠিকানা সংযুক্ত থাকে না ওয়েব ডিরেক্টরিতে। ওয়েব ডিরেক্টরিতে বিষয়বস্তু অনুসারে সুন্দরভাবে প্রতিটি ওয়েবসাইটের ঠিকানা সাজানো থাকে। এর ফলে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে সার্চ ইঞ্জিন ক্রলারদের জন্যও আপনার সাইট খুঁজে পেতে সহজ হয়। সাধারণত ওয়েব ডিরেক্টরিগুলোর র্যাংক খুব উচ্চ মানের হয় বিধায় এসব ডিরেক্টরি থেকে প্রাপ্ত ব্যাকলিংক আপনার সাইটের এসইও’র জন্য খুব কার্যকরী। আর খুশির খবর হচ্ছে, আপনি বিনামূল্যেই অসংখ্য ওয়েব ডিরেক্টরিতে আপনার সাইট বা ব্লগ সাবমিট করতে পারেন।
নিচে কিছু ওয়েব ডিরেক্টরির ঠিকানা দেয়া হলোঃ
এছাড়াও গুগলে খোঁজ করলে শত শত ওয়েব ডিরেক্টরির খোঁজ পাবেন। যত বেশি ডিরেক্টরিতে আপনার সাইট বা ব্লগ সাবমিট করবেন, আপনার ব্লগের অধিকতর ভালো এসইও এবং ভিজিটর সংখ্যা বৃদ্ধির জন্য তা ততো বেশি লাভজনক হবে। তবে ডিরেক্টরিতে সাবমিট করার সময় খেয়াল রাখবেন তা যেন যথাযথ বিভাগের অধীনে সাবমিট করা হয়।
লেখাটির প্রথম প্রকাশ ইংরেজিতে।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [প্রতিযোগিতা] সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কার দৌড় কতদূর? প্রমাণ করুন!
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Meta Description এর গুরুত্ব
- একটি ঝাক্কাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুল | না দেখলে পস্তাইবেন
- ব্যাকলিংক পাওয়ার জন্য গত এক সপ্তাহে আপনি কি করেছেন?
- [অতিথি পোষ্ট] নতুন ব্লগের ঠিকানা সাবমিট করুন সার্চ ইঞ্জিনসমূহে
- [অতিথি পোষ্ট] অবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আড্ডা সফল : গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ
- আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব
{ 35 comments… read them below or add one }
http://www.linkencyclopedia.com ফ্রী লিংক সাবমিট করুন এখানে
সজিব তুমি আমার ব্লগ দেখে থাকলে একটু পরামর্শ দাওতো আমার ব্লগটা কোন ক্যটাগরীতে পরবে?ক্র্যফ্ট,নাকি আর্ট নাকি সিরামিক ?বুজতে পারছিনা।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting- landscape =-.
হে: হে: বুঝে না রে…..
পান্থ ভাইয়া মজা পাইছেন মনে হয়!আমি কিনতু আসলেই বুজতে পারছিনা।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting- landscape =-.
বেশি কাপ বেশি লাভ বেশি কাপ চা……… তারপরে জানি কী?
ভালো পোষ্ট, কিন্তু ডিরেক্টরীতে সাবমিট করতে পারছি না ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
জিন্নাত ভাই, আপনার IM আই ডি দিবেন?
ভাইয়া গুগল ডিরেক্টরি, বা অন্যন্য ডিরেক্টরি তে কিভাবে sign up করতে হয় ? আর NoFollow কি ? এটা কি SEO তে সাহায্য করে ?
সাইন আপ করার দরকার আছে বলে মনে হয় না। সরাসরি ক্যাটাগরি নির্বাচন করে আপনি আপনার সাইট বা ব্লগ ডিরেক্টরির অন্তর্ভূক্ত করতে পারবেন।
আর নো-ফলো লিংক এসইও-তে কোনো সাহায্যই করে না। আশা করি এটি নিয়ে পরবর্তীতে লিখবো।
ধন্যবাদ ভাইয়া ।
আমি ও শিখসি ।
অনেকদিন যাবৎ আপনার ব্লগে নিয়মিত কিন্তু কিছু লেখা হয় না।
অনেক ভালো লাগে আপনার ব্লগ পড়তে।অনেক কিছু শিখছি।সজিবের লেখা টাও ভালো লাগলো।ধন্যবাদ সজিবকে।
আড্ডায় আসতে চাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি আড্ডায় দেখা হবে।
হাসান ভাই, গুগল এফিলিয়েট কী? এ ব্যাপারে আমি কিছু জানি না…
Google Affiliate Network connects advertisers and publishers who want to increase sales and drive leads through affiliate marketing.
As an advertiser using Google Affiliate Network, you’ll discover pre-screened publishers who can refer consumer traffic to you. As a publisher, you can market your site to advertisers in the network; if selected to participate in an advertiser’s program, you’ll earn a percent of sales or a referral bounty.
বিস্তারিত – http://www.google.com/ads/affiliatenetwork/
ফোন নাম্বার ভুল দিয়ে ফেলেছি ।
ধন্যবাদ।
দ্রুততম সময়ে উত্তর দেবার জন্য ধন্যবাদ।
হাসান ভাই
আমার ৩টা সাইট/ব্লগ আছে। এডসেন্স/এফিলিয়েটের জন্য, আমি কি শহীদ নামেই ৩টা সাইটে রেজিষ্ট্রশন করতে পারবো, নাকি ব্যাংক একাউন্ট আছে এধরনের, পৃথক ৩ নামে করলে ভাল হবে ?
একাউন্ট আছে এরকম চাটার্ড, ব্রাক কিংবা সাউথ-ইস্ট ইত্যাদি যেকোন ব্যাংক দিয়েই কি চেক ভাংগানো যাবে ? নাকি বিশেষ কোন ব্যাংক হতেই হবে ? গুগলের চেকে তো কোন নাম্বার থাকে না।
word press এর সাইটের জন্য একটা domain কিনতে চাই । কিন্তু আমি chittagong এ থাকি । ফোন – ০১৬-৭০৩৯৭৫৭৬
ধন্যবাদ।
ভাইয়া আপনি একটা adsense account এ রেজিষ্টার করে তার কোড বিভিন্ন ওয়েবসাইটে বসাতে পারবেন তবে তা যেন গুগোলের টামস না ভাঙ্গে। এতে আালাদা channel ব্যবহার করতে পারেন।
আর ব্যাংক এর বিষয় সম্পর্কে আমি জানিনা ওটা জিন্নাত ভাইয়া বলবে।
গুগলের বিজ্ঞাপনের জন্য এডসেন্স ব্যবহার করুন, গুগলের এফিলিয়েট প্রোগ্রামটি পরিচালনা করা বেশ কঠিন।
গুগলের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির কেবলমাত্র একটি একাউন্টই থাকতে পারে। আর ওই একটি একাউন্ট ব্যবহার করেই যত ইচ্ছে ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন।
বাংলাদেশে ব্যাংক নিয়ে আমার কোনো ধারনা নেই – তবে যে ব্যাংকেই আপনার একাউন্ট আছে, সে ব্যাংকই আপনার চেক গ্রহনে বাধ্য। তবে বিদেশী ব্যাংকগুলোতে কোনো সমস্যা হবার কথা নয়। আগেভাগেই জিজ্ঞাসা করে নিন। তবে শুনেছি ১৫০ ডলারের নিচে চেক নিয়ে ঝামেলা করতে পারে।
Domain কেনাটা সমস্যা নয়, তবে সাইট হোস্ট করবেন কিভাবে? আপনার কি কোনো হোস্টিং একাউন্ট আছে? না থাকলে সমস্যা নেই – বেশ কিছু ওয়েবসাইট ফ্রি হোস্টিং সুবিধা দিয়ে থাকে। তবে এক সময় না একসময় আপনাকে হোস্টিং কিনতেই হবে। কারন ফ্রি হোস্টিংগুলোর মান খুব একটা সুবিধার নয়।
Domain কিনতে সাহায্যের প্রয়োজন হলে জানাতে সংকোচ করবেন না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এটাই ভালো হবে। দাওয়াত করে না এনে, যারা নিজের আগ্রহ থেকে আসবে তাদেরকেই সময় দেয়া উচিত। আমার মনে হয়, দশজনকে বুঝানোর চেয়ে যদি একজনকে ভালোভাবে বুঝানো যায় এটাই হবে আপনার স্বার্থকতা।
আড্ডা একটা হতেই হবে- এটাই হলো মূল কথা। কতজন আসলো না আসলো এতে কিছু যায় আসে না…
হাসান ভাই, কিছু মনে না করলে আমি একটা পরামর্শ দিতে চাই। আপনার সঙ্গে আড্ডা দেয়ার ব্যাপারটা সামু বা আলু কোনোখানে সেভাবে প্রচার না করাটাই ভালো হবে মনে হয়। এতে কিছু বেশি মানুষ পাওয়া যাবে, এ কথা ঠিক। তবে সমালোচিত হওয়ার সম্ভাবনা ফেলে দেয়া উচিৎ নয়।
একটা কথা বলে রাখি। একজন সফল ব্লগার হিসেবে আপনার নিজস্ব কিছু অডিয়েন্স আছে। কিছু মানুষ আছে যারা সবসময়ই আপনার সঙ্গে বিভিন্ন উপায়ে সংযুক্ত থাকে। আপনার টুইটারে, এই ব্লগে, ফেসবুকে ইত্যাদি বিভিন্ন উপায়ে আপনি আপনার নিজস্ব অডিয়েন্সকে শুধু জানিয়ে দিন আড্ডা কবে কোথায় কীভাবে অনুষ্ঠিত হবে।
্আর হ্যাঁ, বিকেল ৬টার পরে যদি হয় তাহলে আমি আসতে পারবো। অন্যথায় ইচ্ছে থাকা সত্ত্বেও আসা হবে না।
আসলে একারনেই অন্য কোনো সাইটে এখন পর্যন্ত ব্লগটি পোষ্ট করিনি। আমি চাচ্ছিলাম যতসম্ভব বেশি ব্লগারদের মাঝে এডসেন্স নিয়ে বিভিন্ন বিষয়গুলো পরিস্কার করে দিতে।
বাংলাদেশি ইন্টারনেটে অভ্যস্ত না হওয়া এটার কারণ নয়। আমার মনে হচ্ছে, ব্যাপারটা/অফারটা সবাই ভালো করে বুঝতেই পারেনি। যখন আমরা সবাই আড্ডা দেবো তখন হায় হায় করবে শেষে। যাই হোক, সামু আর আলুতে পোস্ট দিয়ে মানুষকে যেচে ডেকে আনার কোনো দরকার দেখি না। আমি মনে করি, আগ্রহী পাঁচ হলে তাদের নিয়েই বসা উচিত। অবশ্য এটা সম্পূর্ণ আপনার ডিশিশন…
আমি “ইন্টারনেটে অভ্যস্ত” হওয়া ব্যাপারটি নিজের সম্বন্ধে বলেছি। মোবাইলে P2 ব্যবহার করে যে গতি পাই তাতে মেজাজ গরম হয়ে যায়, তাই আপাতত মন্তব্যের উত্তরের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছি।
অন্য ব্লগে হয়তো আড্ডার ব্যাপারটি পোষ্ট করব না, সিদ্ধান্ত নিতে পারিনি।
ধন্যবাদ হাসান ভাই। বাংলাদেশে সময় কেমন কাটছে? ভালো তো? আমাদের নিয়ে কবে আড্ডা দিচ্ছেন? এ পর্যন্ত কতজন আড্ডায় যোগ দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে?
আপাতত অলস সময় কাটছে। গতদু’দিনে বাসা থেকে বের হইনি। দেখি আজ বের হবো।
এখন র্পযন্ত ১০ জন আগ্রহ প্রকাশ করেছেন। দেখি সামহোয়ারইন এবং প্রথম আলো ব্লগেও ব্লগটি প্রকাশ করব। বাংলাদেশি ইন্টারনেটে এখনও অভ্যস্ত হতে পারিনি।
@আমিনুল ইসলামকে ধন্যবাদ।
হাসান ভাই, তবে উপরে ধারাবাহিক যে লেখাটির কথা বলেছি, সেটা কিন্তু আপনাকে উদ্দেশ্য করেই। এ ব্যাপারে আমাদেরকে কিছু আশার কথা শোনান…
আমি আসলে কোনোকালেই লেখক হিসেবে ভাল ছিলাম না, অনেকটা শখের বসেই ব্লগ লেখা শুরু। আমি ধারাবাহিকভাবে কিছু লিখতে পারি না। মনে যখন যা চায়, তখন তাই নিয়ে লিখি।
আমি টিউটোরিয়াল লিখতে পারি না। বইপত্রেই অনেক টিউটোরিয়াল পাওয়া যায় আর টেপাটিপি করে অনেক কিছু জানা যায়। তবুও জনগনের দাবী রাখতে চেষ্টা করব।
খুব ভালো কয়েকটা ডিরেক্টরী ছাড়া বাকীগুলোকে গুগল সহ অন্যান্য সার্চ-ইঞ্জিনগুলো এখন পাত্তা দেয় না। সুতরাং বড় বড় কয়েকটা ছাড়া বাকীগুলোতে সাইট সাবমিট পণ্ডশ্রম ছাড়া আর কিছু না।
এই সময়টা সোশ্যাল নেটোয়ার্কগুলোর পেছনে খরচ করলে অনেক ভালো ফল পাওয়া যাবে।
আসলে ব্যাকলিংকগুলো কেমন ওয়েবসাইট থেকে আসছে – সেই বিষয়টিই গুরুত্বর্পূন। এক্ষেত্রে উচ্চ পেজর্যাঙ্কসম্পন্ন ওয়েবসাইটগুলো খুবই কাজে আসে।
একটি পেজর্যাঙ্ক ৫ পেজ থেকে পাওয়া ব্যাকলিঙ্ক ৫টি পেজর্যাঙ্ক ১ পেজ থেকে বেশি গুরুত্ব বহন করে।
Of course u will be writing untill we be the seo master. Lol………… Thank you vaia……..
আমারও একই কথা। প্লিজ ভাই, ধারাবাহিক লেখা চাই আমার মত আনারীদের (কাচা/অদক্ষ) জন্য।
ধন্যবাদ হাসান ভাই এই তথ্যবহুল এই পোস্টের জন্য। একটি কথা প্রায়ই বলবো বলবো করে আর বলা হয় না।
যারা ওয়েব ডেভেলপ সম্পর্কে মোটেও জানে না, তাদের জন্য একটা ধারাবাহিক লেখা যদি লিখেন তাহলে বোধহয় ভালো হয়। এই যেমন, এইচটিএমএল-এর উপর সাধারণ একটি ধারণা দিয়ে শুরু করলেন। তারপর ধীরে ধীরে সিএমএসসহ পিএইচপি, মাইএসকিউএল, ডোমেইন হোস্টিং সেটাপ, সিপ্যানেলের কাজ… মোট কথা, একটা ওয়েবসাইট বানানোর ধারাবাহিক বর্ণনা দিয়ে গেলেন। এতে বোধহয় আমরা সাধারণরা যেমন উপকৃত হবো তেমনি সম্পূর্ণ নতুনরাও এই সাইটে এসে হতাশ হবে না।
এ সম্পর্কিত আপনার কিছু লেখা অবশ্য আছে। এগুলো নিয়ে এবং নতুন কিছু উপাত্তসহ ধারাবাহিক লিখলেই হয়ে যাবে।
প্রস্তাবটা ভেবে দেখবেন হাসান ভাই।
বাংলাদেশ-এ এতোদিন পর এসে কেমন লাগছে? আমি মতিঝিল এলাকায় থাকি। একদিন দাওয়াত। আর আমাদের নিয়ে কবে বসছেন? আপনার মোবাইল নম্বরটা এখনো পাই নাই। পেলে কল করে আপনার খোঁজ খবর নিতে পারতাম।
যাই হোক, ভালো থাকুন… দাওয়াত দিতে ভুল হয় না যেন! …
@বিহোস,
লেখাটি আমার নয়। অতিথি লেখক হিসেবে আমিনুল ইসলাম সজীবের এই ব্লগে এটি প্রথম লেখা।
আশা করি তিনি আমার মতোই সবার চাহিদামতো লিখে যাবেন। তাকে সহযোগিতা করার জন্য সকল পাঠককে অনুরোধ করা যাচ্ছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।