গ্রীষ্মের ছুটিতে গত ১৬ই জুলাই বাংলাদেশে পৌঁছেছি। তাই আপাতত ব্লগিং অনিয়মিত হয়ে পড়েছি। তবে আশা করছি খুব শ্রীঘ্রই ব্লগিংয়ের ভুবনে ফিরে আসব। আপাতত ব্লগে ঘটে যাওয়া কয়েকটি বিষয়ে সবাইকে জানিয়ে দিতে চাই।
সার্চ ইঞ্জিন ব্লগের ছয় মাস পূর্তি
দেখতে দেখতে আমার এই ব্লগের বয়স দাঁড়ালো ছয় মাস। ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে কোনোরূপ পূর্বপরিকল্পনা ছাড়াই শুরু করেছিলাম আমার এই ব্লগ। প্রথম কিছুদিন বেশ কিছু এলোমেলো পোষ্ট করেছিলাম, ধীরে ধীরে সার্চ ইঞ্জিনের উপর লিখতে শুরু করি এবং ভবিষ্যতে শুধু সার্চ ইঞ্জিন এবং অনলাইনে আয়ের কৌশল নিয়েই লেখার ইচ্ছে আছে। Wassup প্লাগইনের এর হিসেবমতে এই সময়ে সর্বমোট পাঠক ৪,৪৬৫ বার এসে সর্বমোট ১৪,০১৩টি পেজ দেখেছেন। গুগল Analytics এর মতে গত ৩০ দিনে পাঠকের উপস্থিতির হার বেড়েছে ১৭৯.৭৩% এবং নতুন পাঠকের আগমন বেড়েছে ৪৮.৩৪%। ৮৮টি প্রকাশিত ব্লগে (১টি অতিথি লেখকের পোষ্ট) মন্তব্য পড়েছে ৩৩৭টি।
অতিথি লেখক – আমিনুল ইসলাম সজীব
ব্লগে নিয়মিত প্রনোদ্দীপনা বজায় রাখতে বেশ কয়েকজন প্রযুক্তি বিষয়ক লেখককে আমার ব্লগে অতিথি ব্লগার হিসেবে আমন্ত্রন জানিয়েছিলাম। তাদের মধ্যে থেকে আমিনুল ইসলাম আমন্ত্রন গ্রহন করেছেন এবং ইতিমধ্যেই একটি লেখা প্রকাশ করেছেন। তার কয়েকটি বাংলা এবং ইংরেজি ব্লগ আছে আর কয়েকটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রযুক্তিতে তার প্রবন্ধ / খবর প্রকাশিত হয়েছে। আশা করি তিনি পাঠকগনের চাহিদা পূরণ করতে পারবেন। এই ব্লগের সকল পাঠককে তাকে সহায়তায় অনুরোধ জানানো যাচ্ছে।
এডসেন্স এবং অনলাইনে আয়ের কৌশল বিষয়ক আড্ডা
প্রথমে চিন্তা করেছিলাম এডসেন্স এবং অনলাইনে আয়ের কৌশল বিষয়ক আড্ডাটি যতদূর সম্ভব বড় করে আয়োজনের চেষ্টা করব। কিন্তু কয়েকজন পাঠকের সাজেশনে কেবলমাত্র প্রকৃত আগ্রহী পাঠককে আমার এই ব্লগের মাধ্যমে আমন্ত্রন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। যারা এই আড্ডায় অংশ নিতে চান, তারা বিস্তারিত জানতে ব্লগিং নিয়ে আড্ডা – আপনাদের মতামত চাই পোষ্টটি পড়ুন এবং ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন। এখন পর্যন্ত ১০ জন পাঠক আড্ডায় অংশগ্রহনে আগ্রহ প্রকাশ করেছেন। আড্ডায় অংশগ্রহনকারী একজন পাঠকের জন্য রয়েছে আকর্ষনীয় উপহার।
ইমেইল সাবস্ক্রাইব সদস্যসংখ্যা ১০০ পেরিয়ে গেল
জুন মাসে ঘোষনা দিয়েছিলাম যে আমার ইমেইল নিউজলেটারের সদস্য হয়েছেন ৫০ জন আর মাস না গড়াতেই ইমেইল গ্রাহকের সংখ্যা দ্বিগুন হয়ে গেছে। আজকের সর্বশেষ হিসেবমতো, নিউজলেটারের গ্রাহক হয়েছেন ১০৬ জন পাঠক।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [ফলাফল] জেনে নিন বর্ষপূর্তিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রতিযোগিতার ফলাফল
- [প্রতিযোগিতা] সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কার দৌড় কতদূর? প্রমাণ করুন!
- প্রথম একশত পঞ্চাশে ঢুকে পড়েছি… সবাইকে অভিনন্দন!
- লক্ষ করুন ~ ব্লগ বিষয়ক কয়েকটি আপডেট
- লক্ষ করুন | হোস্টিং নিয়ে কয়েকটি কথা
- [অতিথি পোষ্ট] অবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আড্ডা সফল : গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- আড্ডার দিন ও স্থান নির্বাচন করুন – আপনার মতামত দিন
{ 8 comments… read them below or add one }
যে কোন দিন……….আমি আছি……….
ভাইয়া আড্ডা এর আয়োজনটা সরকারী ছুটির দিনে হলে ভাল হয়।
আপাতত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া আর কোনো সরকারি ছুটির দিন দেখতে পাচ্ছি না। আগামী সপ্তাহের শুক্র অথবা শনিবার (৩১শে জুলাই কিংবা ১লা আগষ্ট) আয়োজনের পরিকল্পনা আছে। সবার মতে ভিত্তিতে যেকোনো একদিন বসতে চাই (স্থান নির্বাচন করতে হবে)।
আচ্ছা ভাইয়া চেষ্টা করে, দেখি পারলে অবশ্যাই থাকব
ভাইয়া আপনার আাড্ডার যোগদান করার প্রবল ইচ্ছা ছিল কিন্তু কোন ভাবেই আব্বুর কাছ থেকে অনুমতি নিতে পারলাম না।
আমি বুঝতে পাচ্ছি যে অনেক বিষয় মিস করব, থাকতে পারলে নিজের অনেক উপকার হত
আপনার আব্বুকে আমার কয়েকটি লেখা পড়িয়ে দেখুন, মত পাল্টাতেও পারেন।
@ব্যক্তিগত উদ্যোগে করা ব্লগে ছয় মাসে যে আউটপুট এসেছে তা আমি যথেষ্ট মনে করি। অনেক প্রফেশনাল ব্লগও এতো তথ্যসমৃদ্ধ নয়। সেদিক থেকে এই ব্লগ যথেষ্ট ভূমিকা পালন করছে বলেই মনে করি…
@অতিথি লেখক আমিনুল ইসলাম সজিব-এর লেখাটি যথেষ্ট তথ্যসমৃদ্ধ ছিলো, উপকারীও বটে। তাকে আগেই ধন্যবাদ দেয়া হয়েছে। আবারও ধন্যবাদ।
অতিথি লেখক যতোটা সম্ভব কম রাখাই ভালো হবে বলে মনে করি…
@আড্ডার ব্যাপারে মতামত আগেই প্রকাশ করেছি আপনার ব্লগে। তারপরও বলছি, যাদের প্রকৃত আগ্রহ আছে শুধু তাদের নিয়েই আড্ডাটা হোক, আমন্ত্রণ করে যেচে সেধে ডাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না…
উপহারের কথা শুনে ভালো লাগছে…
@ইমেইল সাবস্ক্রাইবার বেড়েছে, এটাও আশার কথা। ভালো লাগছে। অপেক্ষায় ছিলাম কবে সেঞ্চরি হবে। আমাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। এজন্য আগ্রহী সাবস্ক্রাইবার এবং কর্তৃপক্ষ উভয়ের জন্যই শুভকামনা এবং ধন্যবাদ…
হা হাসান ভাই…. আপনার আগের পোস্টটি পড়েছি এবং আগ্রহ জানিয়েছি । আশা করি আপনি সবাইকে নিয়ে অনুষ্টানটি সফল করবেন। কিন্ত হাসান ভাই আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে। দয়া আপনার মোবাইল নম্বর আমাদের দিবেন। ইচ্ছা করলে সবাইকে পারসোনালি ই-মেইল করে জানাতে পারেন। এতে করে অনাকাংখিত কল এরাতে পারবেন। ধন্যবাদ। Email : limon.bogra@gmail.com