সামহোয়ারইন ব্লগের ব্লগার পান্থ বিহোস এই ব্লগের একজন নিয়মিত পাঠক। সম্প্রতি তিনি তার একটি ব্লগ পোষ্টে গুগল এডসেন্স নিয়ে কয়েকটি প্রশ্ন করেছেন।
নিজের জ্ঞানানুসারে কয়েকটি প্রশ্নের উত্তর দিলাম, বাকিগুলো অন্যান্য পাঠকের জন্য রেখে দিলাম। সবাই আলোচনায় অংশ নিন এবং এডসেন্স নিয়ে মনে জেগে ওঠা প্রশ্নগুলো অন্যের সাথে শেয়ার করুন।
১. ওয়েবসাইট আপডেট বা নতুন কোনো পোস্ট দিতে গিয়ে দেখা যায় পেজে প্রচুর ইমেপ্রেশন পড়ে এটার কোনো নেগেটিভ দিক আছে কিনা?
পেজ ইমপ্রেশন গুগল এডসেন্সে ব্যানের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করতে পারে। এ নিয়ে আমার নিজের মনেও ভয় ছিল। তবে ব্লগ পোষ্ট, এডিট এবং রিভিউয়ের কারনে যত ইমপ্রেশন সৃষ্টি হয়, সেগুলো কোনো সমস্যা করার কথা নয়। তবে পোষ্টকে সরাসরি Refresh করবেন না। পোষ্ট থেকে Preview চেপে প্রিভিউ দেখুন। এরফলে url এ প্রিভিয়ের জন্য প্যারামিটার থাকে, গুগল এ থেকে অবৈধ ইমপ্রেশন থেকে আপনার ইমপ্রেশনকে পৃথক করতে পারবে।
২. কাউকে মেইল করে এডসেন্স সংবলিত ওয়েবসাইটের এড্রেস দেয়া যাবে কিনা? কিংবা মেইলের সিগনেচার হিসেবে এডসেন্স সংবলিত ওয়েবসাইটের নাম ব্যবহার করা যাবে কিনা?
আমাদের অনেকেরই একটা ভুল ধারনা আছে যে কাউকে ওয়েবসাইটের লিংক দেয়া যাবে না। এটা ভুল। গুগল খুব সহজেই তাদের কোড থেকে বুঝতে পারে কোন ক্লিকটি ইচ্ছাপ্রনোদিত আর কোনটি স্বাভাবিক। গুগল কেবল পাঠকের আগমনের উৎসই দেখে না, বরং পাঠকটি প্রথমবারের মতো এল কিনা, এর আগে কতবার এসেছে, আগের বার কতটি ক্লিক করেছে, ক্লিকগুলো কি এলোপাতাড়ি, পাঠক কোন স্থানের এডে ক্লিক করছে – সবগুলো বিষয়ই পরীক্ষা করে দেখে। তাই ক্লিকে উৎসাহিত না করলে লিংক দিয়ে ওয়েবসাইটের প্রচারনায় কোনো বাধা নেই।
৩. অন্য কোনো সাইটে এডসেন্স সংবলিত ওয়েবসাইটের এড্রেসের লিংক রাখা যাবে কিনা? কিংবা কোনো ফোরামে পোস্ট আকারে এডসেন্স-এর এনিমেটেড ফিড দেয়া যাবে কিনা?
এক সাইটে অন্য সাইটের লিংক রাখাতে কোনো বাধা নেই। তাতে এডসেন্স থাকুক আর নাই থাকুক।
আপনি কি এডসেন্স সম্বলিত ফিডের লিংক রাখতে চান, তাতে কোনো সমস্যা হবার কথা নয়।
৪. প্রচলিত একটা ধারণা, একই কম্পিউটার থেকে এডসেন্স-এর উপর বারবার ক্লিক করা যাবে না। এটা কি ঠিক? যদি ঠিক হয়, তাহলে কেউ যদি আমার গুগল এডে বার বার ক্লিক করতে থাকে? তাহলে কী হবে?
এখন গুগল এডসেন্সের আর গুগলের এনালাইটিক্স (Goolge Analytics) একসাথে ব্যবহার করা যায়। এর সাহায্যে ক্লিকের উৎসস্থল সম্বন্ধে জানতে পারবেন। কোনো কারনে সন্দেহ হলেই, এডসেন্সের Contact us অপশন থেকে আগেভাগেই গুগলকে জানিয়ে দিন। এছাড়াও Page CTR (পেজ ইমপ্রেশন এবং ক্লিকের অনুপাত) এর উপর নজর রাখুন। ৬% থেকে ১০% এর চেয়ে বেশি হলেই ক্লিকের উৎস ঘেটে দেখুন। ১০% এর বেশি হলে কিংবা ক্লিক হয়েছে কিন্তু পয়সা পাননি, তাহলেও গুগলকে জানিয়ে রাখুন।
৫. আমার কিছু ইংরেজি আর্টিক্যাল পত্রিকায় ছাপা হয়েছে। যে পত্রিকাগুলো অনলাইনে আছে, ঐ পত্রিকাও এডসেন্স ব্যবহার করে। ঐ আর্টিক্যালগুলো কি আমি আমার সাইটে রাখতে পারবো, যে সাইটে গুগল এডসেন্স-এর এড আছে?
কনটেন্ট ডুপ্লিকেট হলে এডসেন্সে কোনো সমস্যা নেই, তবে পরে প্রকাশিত আর্টিকেলটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভাল ফল নাও পেতে পারে।
৬. অনলাইনে যেসব বই, পত্রিকা, ভিডিও, এমপিথ্রি, নাটক, সিনেমা মুভি ফ্রি ডাউনলোড করা যায়, সেগুলোর লিংক আমার সাইটে রাখতে পারবো কিনা?
আগের প্রশ্নের উত্তরে যা বলেছিলাম। অন্য ওয়েবসাইটে লিংক রাখাতে কোনো সমস্যা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের এড্রেস থাকলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সমস্যা হতে পারে।
৭. বাংলাদেশের কোন ব্যাংকে এডসেন্সের চেক ভাঙানো যায়? কত টাকা চার্জ কাটে?
এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে শুনেছি CITI Bank গুগলের চেক ভাঙ্গিয়ে থাকে। তবে নাকি চেকের মূল্যমান ১৫০ ডলারের বেশি হতে হয়। এজন্য আগে ভাগেই চেক আসার আগে দু’একটি বিদেশি ব্যাংকের সাথে কথা বলে নেয়া উচিত। আপডেট: ব্যাংক রেটের জন্য মর্মরের ৯ (নবম) মন্তব্যটি লক্ষ্য করুন।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [প্রতিযোগিতা বিজয়ী] গুগল এডসেন্স: একগুচ্ছ টিপস এন্ড ট্রিকস [পর্ব ১]
- গুগল এডসেন্স একাউন্টের জন্য আবেদন করার পূর্বে যা যা করবেন
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০১০
- গুগল এডসেন্সের জন্য কালার কোড খুঁজে নিন – ফাটাফাটি একটি ফায়ারফক্স প্লাগইন – ColorZilla
- ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর | খোলা চিঠি [২৩শে মে, ২০০৯]
- জিমেইলের নতুন ফিচার – ইনবক্স প্রিভিউ
- গুগল এডসেন্স চেক – এপ্রিল, ২০০৯
- খোলা চিঠি [২০শে মে, ২০০৯]

{ 37 comments… read them below or add one }
অনেকগুলো প্রয়োজনীয় তথ্য পাওয়া গেল … অনেক ধন্যবাদ।
যদিও আমার ব্লগটা নতুন তবুও আজ সাহস করে আমি এডসেন্সের জন্য আবেদন পাঠালাম।
একদম নতুন আমার লাগছে সব, এপ্রোভ হয় কি না, ভয়ও হচ্ছে কিছুটা তবুও করলাম।
আর কত অপেক্ষা করি।
দেখা যাক কি হয়।
যদি এপ্রোভ হয় তাহলে প্রথমে কি করতে হবে কেউ যদি বলতেন।
আর এডের কোড কি সাইড বারে বসাব নাকি কন্টেন্টের মাঝে?
কোন প্লাগইন আছে কি? থাকলে এর সুবিধা ও অসুবিধা গুলো যদি বলতেন উপকার হতো আমার।
.-= কবীর এর সর্বশেষ পোষ্ট >> Free Technique to get more visitor by using Email Newsletter Subscription =-.
চেক কি citibank থেকে ভাংগাতে হয়?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
হাসান ভাই nofollow আর dofollow একটু বুঝিয়ে বলবেন কি?
এটা কি html এর কোনো বিষয়?
.-= rifat rejuan এর সর্বশেষ পোষ্ট >> hada voda porbo 02 (jobdo kora) =-.
Any body knows, which bank in the best for adsense cheque (based on lower charge and days)???? Shakil vi, what do you mean by local bank???? Please explain clearly….
.-= REAL এর সর্বশেষ পোষ্ট >> Free Exclusive Song: Krishno electro mix by dj Tanim =-.
Any body knows, which bank in the best for adsense cheque (based on lower charge and days)???? Shakil vi, what do you mean by local bank???? Please exlain clearly….
.-= REAL এর সর্বশেষ পোষ্ট >> Free Exclusive Song: Krishno electro mix by dj Tanim =-.
I have a website but it is not a nice site because I have no knowledge about this. I make this with the help of prothom alo blog. Now I have a question, only one website( blogger) can made with one email address, but I have another g mail account, can I make another blog spot website with this? Recently I joint this forum and I can’t find any information about this.
এডসেন্স বিষয়ে অনেক অজানা ভয় দুর দল। অনেক অজানা বিষয় জানতে পারলাম।ধন্যবাদ লেখক মহোদয়কে।
হাসান ভাই আপনার লেখায় CITI BANK চেক ভাঙিয়ে থাকে এই অংশটি পরিবর্তন করে দিন। কারন বাংলাদেশে CITI BANK এর যে ব্রাঞ্চ আছে তাতে ভাঙানো তো দূরের কথা সাধারন কেউ একাউন্টই খুলতে পারে না। আর ১৫০ ডলার কোন কথা নয় যেখানে ভাঙানো যায় সেখানে যে কোন এমাউন্টই ভাঙানো যায়।
আর আরেকটা কথা বাংলাদেশে অনেকে এসবের ওপর বিভিন্ন সেমিনার এবং কর্মশাল করে থাকে এবং তার জন্য টাকা নেয়। কিন্তু এসব প্রতারনার থেকে মানুষকে বাঁচাতে এবং এসব সমস্যার সমাধান দিতে আমরাও ইদানিং সেমিনার করছি। তবে পার্থক্য হল আমরা কোন টাকা পয়সা নেই না। এডসেন্স, ব্লগিং বা ওয়েব বিষয়ক যে কোন সমস্যার জন্য যে কেউ আমাদের সেমিনারে আসতে পারেন। এটা সবার জন্য উন্মুক্ত সবার জন্য ফ্রি।
But in Bangladesh Citybank (not citibank) is available to create an account. Is it possible to deposit adsense cheque in Citybank???? What will be the charge for it???? pls explain.
সত্যিই এই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধন্যবাদ পোস্টার ও মন্তব্যকারীদের।
আমি বাংলাদেশে অনেকবার চেক ভাঙিয়েছি। এ ব্যাপারে যে কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আর এখানে যারা চেক ভাঙানো সম্বন্ধে মন্তব্য করেছেন তারা আমার ভাঙানো অভিজ্ঞতা নিয়ে পোষ্ট তা থেকে কপি পেষ্ট করেছেন এটা হতাশা জনক। তবে এডসেন্স বা চেক এর ব্যাপারে যে কোন সহযোগীতার জন্য বাংলাদেশীরা আমার সাইট অথবা ব্লগ http://techtunes.com.bd/other/tune-id/6644/ দেখতে পারেন।
আপনার মন্তব্যটি ঈষৎ পরিবর্তন করে দিলাম। রেফারেন্স দিতে চাইলে হোমপেজের এড্রেস না দিয়ে সঠিক পাতার ঠিকানা তুলে দিন। তাতে সবাই উপকৃত হবে।
আর কেউ যদি আপনার দেয়া তথ্য মন্তব্যে ব্যবহার করে, তাতে উৎস উল্লেখ্য করা মন্তব্যকারীর কর্তব্যে র্বতায়। মনে কিছু না রেখে সব ভুলে যান।
গেলাম সব ভুলে গেলাম
Dear Shakil vi,
Please give your contact email address. I am a blogger (use free blogger.com, is it possible to earn from free blog in BD??) from Khulna and want to earn money. I have an account in DBBL and Agrani bank. Where should I deposit my cheque???? (Based on time and charged).
Is it necessary to write may name (endorsement) on the back side of the cheque. If I don’t write, any problems occurred????
Take care and waiting for your reply.
এই ব্লগে সর্বোচ্চ মন্তব্যকারী ওয়াইজেটে মন্তব্যকারীর ব্লগের লিংক রাখার ব্যবস্থাতো করলেন, কিন্তু সেটা নো-ফলো হলে লাভটা আর কি হলো! এটাকে ডু-ফলো করা যায় না?
ওটাকেও dofollow লিংক করে দিলাম – এবার খুশি তো?
আসলে ওয়েবসাইটে যত পারা যায় কম dofollow আউটগোয়িং লিংক রাখতে হয়, নয়তো তারা পেজর্যাংকে ভাগ বসায়।
খুব খুশী!
ধন্যবাদ।
কিন্তু আপনার পেজর্যাংকে ভাগ বসানোর কথাটা মানলাম না। আপনার পেজরেংক ৫ হলে আপনার থেকে যাওয়া আউটগোয়িং লিংক সেই সাইটের রেংক ৪ হতে সাহায্য করবে, কিন্তু আপনারটায়তো কোন এফেক্ট পড়ার কথা না – যদি না আপনার লিংকগুলো কোন আপত্তিকর সাইটের দিকে না হয়।
আর বাংলা ব্লগের ক্ষেত্রে কিন্তু স্প্যামারদের ঝামেলাটা এখনো নেই। বাঙ্গালী এখনো এডসেন্স নিয়ে চিন্তা করার লেভেলে গিয়ে পৌঁছায় নি। আপনার ডু-ফলো লিংক শুধু মাত্র নিরীহ (!) কিছু এমেচার ব্লগারকে সাহায্য করতে পারে মাত্র। (আমি বাদ, কারন এখনো হোস্টিং-ই কিনতে পারিনি।)
উপরের কমেন্টটা মুছে দিবেন প্লিজ।
আপনি বোধ হয় PageRank sculpting ব্যাপারটি জানেন না। আসলে পেজর্যাংক কেবল ০ থেকে ১০ এর মধ্যে সীমাবদ্ধ নয়। আসল পেজর্যাংক একটি গানিতিক সংখ্যা যা গুগল প্রতিটি ওয়েবসাইটের প্রতিটি পেজের জন্য বরাদ্ধ করে এবং সেই অনুযায়ী সার্চ ইঞ্জিনে পেজগুলো স্থান পায়। এর সাথে টুলবারের পেজর্যাংকের সর্ম্পক খুবই কম।
সহজ সমীকরনে বলি – ধরুন আপনার একটি পেজের পেজর্যাংক ১০০ এবং এতে সর্বমোট ১০টি ইনকামিং এবং আউটগোয়িং লিংক আছে। এক্ষেত্রে প্রতিটি লিংকের মূল্য হবে ১০। ফলে আউটগোয়িং লিংকটির পেজের মোট পেজর্যাংকের সাথে আমার সাইট থেকে পাওয়া ১০ যোগ হবে।
এজন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ব্যাকলিংক খুবই গুরুত্বর্পূণ। ছবিটি দেখলে সহজ হতে পারে।
ঘটনা সত্য না, সিস্টেম বদলে গেছে।
“The essential thing you need to know is that nofollow links don’t help sites rank higher in Google’s search results.” – পেইজ রেঙ্ক স্কাল্পটিং সমন্ধেম্যাট কাট মিয়ার বয়ান।
কাজেই সব লিংক ডু-ফলো করেন নির্ভাবনায়!
Nofollow পেজর্যাংকে উপকার করে না ঠিকই, তবে nofollow দিলে linkjuice অন্য সাইটে প্রবাহিত হয় না। তাহলে nofollow লিংকটি ব্যাকলিংকে গন্য হবে না।
অন্য সাইটের উপকার হলোনা বুঝলাম, তাতে আপনার লাভটা হলো কি?
একটা একাউন্ট নাম্বার দিতে বলেছিলাম হোস্টিং কেনার টাকা পাঠানোর জন্য। মেইলটা বোধ হয় পান নি!
আমার পাঠিয়ে দিন … ইমেইলের বোঝায় হয়তো চাপা পড়ে গিয়েছে।
দারুন একটা post. আমারো কিছু প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। হাসান ভাইেক ধণ্যবাদ। সেই সঙ্গে মর্মর ধন্যবাদ এডেসন্স সম্পেকর্র্ দরকারী তথ্য দেবার জন্য।
আমার ও কিছু প্রশ্ন এর উত্তর আপনার ব্লগে পাওয়া গেল। বাংলাদেশে কখন আসছেন জানাবেন। ধ্যনবাদ।।
আমি এখন ঢাকাতেই অবস্থান করছি
গুগলের চেক ভাঙ্গিয়ে খুব সহজে ইসলামী ব্যাংক বাংলাদেশ ।আপনার এডসেন্স একাউন্টে যে নাম আছে সেই নামটি দিয়ে যে কোন ব্যাংকে একাউন্ট খুলুন।চেকটি ভাঙাতে সরকারী ব্যাংকে $5, ইসলামী ব্যাংকে $8-10 আর যেকোন বেসরকরী ব্যাংকে $12-15 চার্জ কাটবে। তবে ব্যাংকের লোকাল ব্রাঞ্চে একাউন্ট খুলতে পারলে টাকা কয়েকদিন আগে পাওয়া যায়। এরপর একাউন্ট খোলা হলে আপনার জমা বইয়ের সাথে চেকটি যুক্ত করে তার বিস্তারিত বর্ণনা দিয়ে ব্যাংকে জমা দিন প্রথমবার হলে একমাসের কিছু বেশী তারপর থেকে এক মাসের আগেই টাকা পাওয়া যাবে।
অনেকগুলো প্রয়োজনীয় তথ্য পাওয়া গেল … অনেক ধন্যবাদ।
অনেক অজানা তথ্য জানা গেলো, ধন্যবাদ । আড্ডা কখন হচ্ছে ?
ভালো থাকুন ।
Boss
Its a great post. I dont know how you can express ans very easily. Its really very very informative. This is the one of the best post of Google Adsene
সিউল রহমান সামহোয়ারইনে একটি ভাল মন্তব্য করেছেন, আগ্রহীরা মন্তব্যটি দেখতে পারেন এখানে।
ইনফরমেটিভ।
চমৎকার পোস্ট।
আড্ডা কবে হচ্ছে?
প্রশ্নের উত্তর দেবার জন্য ধন্যবাদ । ওয়েবে ভিসিটর পাওয়ার জন্য SEO-র বিকল্প নেই। islami bank bangladesh গুগুলের চেক সহজে ভেংগে দেয়।
ধন্যবাদ হাসান ভাই, এ পোস্টের জন্য। সামহোয়্যারে মন্তব্য করেছি। কেমন আছেন?
ভাইয়া এক কথায় অসাধারন পোষ্ট এবং আমার মতে এই ব্লগের সেরা পোষ্ট।
এরকম একটা সেরা পোষ্ট এর জন্য অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার মেইল এর অপেক্ষায় এখন ও আছি।