অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

আড্ডার দিন ও স্থান নির্বাচন করুন – আপনার মতামত দিন

অবশেষে আড্ডার জন্য সময় বের করতে পেরেছি। আগামী শুক্রবার এবং শনিবার (৩১শে জুলাই এবং ১লা আগষ্ট) নিজেকে মুক্ত রেখেছি। এরপরে হয়তো গ্রামের বাড়িতে বেড়াতে যাব। তখন আর সময় বের করতে পারবো না। এছাড়াও যত দ্রুত সম্ভব আড্ডার দিন নির্বাচন করতে হবে, কারন আমার ক্যাডেট কলেজের বন্ধুদের সাথেও ওই সপ্তাহান্তে বসতে হবে।

যাহোক, সংখ্যাগরিষ্টের ভোটে দিন র্নিবাচিত হবে। সাথে সাথে পছন্দের কোনো স্থানের নাম বলুন যেখানে বসে নিজেদের মধ্যে শান্তিতে আলোচনা করা যাবে। আমি চিন্তা করছি একটি কয়েকপাতা ছোট হ্যান্ডআউটের ব্যবস্থা করব যাতে আলোচনার বিষয়গুলো আগে থেকেই লিপিবদ্ধ করা থাকবে।

আগে থেকেই একটি লিষ্টে যদি মনে জেগে ওঠা প্রশ্নগুলো লিখে রাখেন তাহলে একটি একটি প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। আর কেউ যদি ডোমেইন এবং হোস্টিং কিনতে চান, তাহলে আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখুন। আড্ডায় আমাকে জানিয়ে দিলে পরবর্তিতে আপনাদের সাহায্য করতে চেষ্টা করব।

আলোচনার বিষয়বস্তু

  • ব্লগিং, ব্লগিংয়ের বিষয়বস্তু, Niche ব্লগিং
  • অনলাইনে আয়ের কৌশল, এডসেন্স, ক্লিকব্যাংক
  • ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং, ওর্য়াডপ্রেস, ব্লগার
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল, সোশাল নেটওর্য়াকিং

সবার জন্য রইল শুভেচ্ছা। ভাল থাকবেন।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 22 comments… read them below or add one }

মোঃ সোলায়মান April 17, 2010 at 1:11 pm

ইন্টারনেটে অনেক সময় দেই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একটা আড্ডায় উপস্থিত থাকতে পারলে হয়তো কিছুটা উন্নতি হবে। তাই আড্ডা যেদিনই হোক আমি উপস্থিত থাকার চেষ্টা করবো।

Reply

জিন্নাত উল হাসান April 17, 2010 at 10:16 pm

ভাই অনেকদিন আগেই আড্ডা শেষ হয়ে গেছে, গতবছর যখন দেশে ছিলাম তখনই হয়েছে। আবার দেশে গেলে আড্ডার আয়োজনে চেষ্টা করব। যাহোক এখানে (http://jinnatulhasanvideos.blogspot.com/) একটি আড্ডার ভিডিও আছে। সময় করে দেখে নিতে পারেন।

Reply

Anin July 30, 2009 at 8:41 pm

ভাই সালাম,
আমি google Adesense কাজ করতে চাই ?
আমি data entry কাজ করতে চাই?

Reply

shajjad July 30, 2009 at 1:43 pm

ভাইয়া
আমার আসার খুব ইচ্ছে কিন্তু আমি থাকি চট্টগ্রামে।আর আমি কিছুই জানি না। ভাইয়া কালকের প্রোগ্রাম নিয়ে একটা পোষ্ট চায়।

Reply

জিন্নাত উল হাসান July 30, 2009 at 2:08 pm

আমি এখন একটি প্রেজেন্টেশনের উপর কাজ করছি, কালকের আড্ডার পর ওটা ওয়েবসাইটে প্রকাশ করে দেব। তবে আলোচনার সব বিষয় হয়তো ওটাতে কুলানো সম্ভব হবে না।

Reply

tintob July 26, 2009 at 9:16 am

শুক্র কিংবা শনিবার যেদিনই হোক, আমার কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয়, শুক্রবার হলে সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ হাসান ভাই…

Reply

ashraf July 26, 2009 at 4:01 am

আগষ্ট ১ হলে ভাল হয় আমার জন্য। টি এস সি বা ধানমন্ডি লেক বা রমনা তে হতে পারে।

Reply

Shamim July 26, 2009 at 12:34 am

Saturday evening will be better. It will go according to your convenience. Wish you good luck.

Reply

Muzahid July 25, 2009 at 8:08 pm

শুক্রবার হলে ভাল হয় ।

Reply

masud July 25, 2009 at 5:32 pm

শনি বার মনে হয় আমাদের কলেজের পরীক্ষা আছে। শুক্র বার হলে ভাল হত।

Reply

জাকির বেপারী July 25, 2009 at 4:22 pm

যদি মিটআপটা অনলাইনে আয়োজন করা যেতো, তাহলে আমি থাকতে পারতাম।

কারন আমি প্রবাসি।

Reply

Al-Amin Kabir July 25, 2009 at 12:51 pm

কিছু important handnote published আকারে পাবো আশা করিঃD

Reply

Al-Amin Kabir July 25, 2009 at 12:49 pm

ডেট জেইদিন ই হোক আমাকে আগে থেকে জানাবেন দইয়া করে।

Reply

rubel July 25, 2009 at 11:37 am

ভাই আিম আড্ডার জন্য িজয়া উদ্যান অথবা িমরপৃর েব িরবাধ হেল ভােলা হয়।

Reply

sumit July 25, 2009 at 10:26 am

আমি কি আড্ডাতে যেতে পারি?
যদিও আজকের আগে আপনাদের কারও সাথে আমার কোন জানাশুনা নেই।
ধন্যবাদ

Reply

Ashraful Alam July 25, 2009 at 9:39 am

আগষ্ট ০১, ২০০৯ ইং হতে পারে। তবে যেখানেই করেন না কেন জানাবেন কিন্তু
আর হ্যা ঢাকাতে হলেই ভাল হয়।

Reply

শাহীন July 25, 2009 at 9:22 am

আপনাকে শুভেচ্ছা। এরকম লোভনীয় আড্ডায় আমার যাওয়া হবে না ভেবে মন খারাপ হয়ে আছে। আমি থাকি সৈয়দপুর, নীলফামারীতে। আর চাকুরীগত ঝামেলাও আছে। আশা করি আড্ডার handnote টি আপনার ব্লগেই পাবো।

Reply

supto July 25, 2009 at 8:44 am

শুক্রবার হতে পারে।কিন্তু টেকটিউনস বগ্লারদের মিটআপ আছে….সমস্যা…শনিবারে ও আমার কোন সমস্যা নাই।ধানমন্ডি লেক হতে পারে চমৎকার জায়গা।

রবীন্দ্রসরোবর(মুক্তমঞ্চ) ভালো একটা লোকেশন হতে পারে।
খুব সুন্দর পরিবেশ।নিরাপত্তা ও ভালো।

Reply

মর্মর July 25, 2009 at 8:52 am

“.বীন্দ্রসরোবর(মুক্তমঞ্চ) ভালো একটা লোকেশন হতে পারে।”…….supto ভাইয়ের সঙ্গে সহমত ।

Reply

Sajib July 25, 2009 at 8:19 am

I can attend only if it is arranged on Friday. Also, I’m available on Saturday evening.

Reply

মর্মর July 24, 2009 at 10:09 pm

ভাই আমার মতে ১লা আগষ্ট শনিবার………৩১ জুলাই, শুক্রবার টেকটিউনস বগ্লারদের মিটআপ আছে………ফ্রি চাইলে জিয়া উদ্যান…..tsc…….

Reply

mita July 24, 2009 at 10:04 pm

আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারব না, কারণ আমি চট্টগ্রাম থাকি, সাথে চাকুরির ঝামেলা। আসলে আমি কোন বিষয়ে ব্লগিং করব তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি। এ-বিষয়ে একটু সাহায্য করুন।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: