অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট] ব্লগিং করে টাকা আয়ের প্রথম শর্ত : অভ্যাস বদলে ফেলুন

ইন্টারনেটে ব্লগিং করা এখন কোটি কোটি মানুষের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে আশ্চর্য্যের বিষয় হচ্ছে এই লক্ষ-কোটি ব্লগারদের একেক জনের উদ্দেশ্য একেক রকম। এরা সবাই কিন্তু ব্লগিং করছেন। কেউ ওয়ার্ডপ্রেসে, কেউ ব্লগস্পটে, কেউ বা আবার জুমলায়। কেউ নিজস্ব হোস্টিং ও ডোমেইনে, কেউবা আবার ফ্রি-তেই সব মেরে দিচ্ছেন। সবার কাজ এক হলেও উদ্দেশ্য কিন্তু ভিন্ন। আজ আমি আলোচনা করবো আপনার ব্লগের উদ্দেশ্য বা মোটিভেশন নিয়ে।

এমনও ব্লগার আছেন যারা ২৪ ঘণ্টার ২০ ঘণ্টাই ব্লগিংয়ের পেছনে ব্যয় করেন অথচ ব্লগ থেকে তাদের মাসিক আয় এক পয়সাও না। অন্যদিকে আরেক শ্রেণীর ব্লগার আছেন যারা চাকরীও করছেন আবার পার্ট টাইম ব্লগিংও করছেন। আর মাস শেষে ব্লগিংয়ের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত টাকা গুনছেন। প্রশ্ন হচ্ছে, ব্যতিক্রমটা কেন?

অনেকের ব্লগিং ভালো লাগে তাই ব্লগ করেন। অনেকে এ থেকে টাকা আয় করতে চান তাই ব্লগ লিখেন। আর অনেকে এক লাফে গাছে উঠতে চান, তাই কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে ব্লগ খুলেন।

এখন আমার প্রশ্ন হলো, আপনি কোন উপরের শ্রেণীতে পড়েন?

আমাদের দেশে “ঘরে বসে ইন্টারনেটে ডলার আয় করুন” নামের এক প্রকার রঙচটা বিজ্ঞাপনের সৃষ্টি হয়েছে। কিন্তু ইন্টারনেট আর ব্লগ থাকলেই কিন্তু আয় করা যায় না। আর দশটা আয়ের ধান্ধার মতোই ব্লগিংয়েও দিতে হয় প্রচুর সময়, শ্রম আর সাধনা। অন্যথায় আপনার ব্যর্থতার গ্যারান্টি দিতে পারি আমি।

এবারে আসুন মূল বিষয়ে আসি। আপনি ব্লগিং করে টাকা আয় করতে চান? তাহলে আমি প্রথমে একটি প্রশ্ন করবো আপনাকে। আপনি কি ব্লগ বা ব্লগিং ভালোবাসেন? (অবশ্যই আমি সামহোয়্যার ইন বা প্রথম আলো ব্লগের কথা বলছি না) যদি ব্লগিংয়ের একমাত্র উদ্দেশ্য টাকা আয় করা হয়, তাহলে ব্যর্থতা আপনার জন্য সামনে অপেক্ষা করছে।

ব্লগিং করে টাকা আয়ের প্রথম শর্ত : অভ্যাস বদলে ফেলুন

এবারে আসুন জেনে নেয়া যাক মূলমন্ত্রটি। সবাই সবকাজে ভালো করতে পারে না। আপনি যদি ব্লগিং করে টাকা আয় করার বদলে শুধু ব্লগিংকে ভালোবাসতে না পারেন, তাহলে এ পথ ছেড়ে দেয়াই আপনার জন্য উত্তম। শুধু শুধু শ্রমের অপচয় করে লাভ কী? তবে হ্যাঁ, আপনি যদি সত্যিকারের Passionate ব্লগার হয়ে থাকেন, ব্লগিংয়ের প্রতি, ব্লগের মাধ্যমে বিশ্বের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার প্রতি আপনার যদি অশেষ আগ্রহ থাকে, তাহলে ব্লগিং করে টাকা আয়ের ধান্ধা করা আপনাকে সাজে।

পরিসংখ্যান করলে দেখতে পাবেন বাংলাদেশে মোট ব্লগারের সংখ্যার অনুপাতে সত্যিকারের সফল ব্লগার (যেমন জিন্নাত ভাই) এর সংখ্যা অত্যন্ত কম। এর কারণ কী জানেন? আমরা (বাঙালীরা) মজা করে সময় কাটাতে ভালোবাসি।

হ্যাঁ, আমি সামহোয়্যার ইন কিংবা প্রথম আলো ব্লগের কথাই বলছি। বাংলাদেশে কোনো ফুলটাইম ব্লগার নেই (আমার ধারণা)। সুতরাং, পড়ালেখা কিংবা চাকরী-বাকরীর ফাঁকেই আপনাকে ব্লগে সময় দিতে হয়। যদি সত্যি সত্যিই সাফল্যের মুখ দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই ব্লগিংয়ের জন্য নির্দিষ্ট সময়ের সিংহভাগ “ইংরেজি ব্লগসমূহে” দিতে হবে। আমি বাংলা ব্লগিংয়ে নিরুৎসাহিত করছি না। অভ্যাস বদলে ফেলুন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে, আপনাকে আরো অনেক অনেক অনেক বেশি সিরিয়াস হতে হবে ব্লগিংয়ে।

একটা কথা মনে রাখবেন। ব্লগিং হাজার হাজার মানুষের শখের কাজ হলেও যখন এর থেকে আপনি টাকা আয়ের চিন্তা-ভাবনা করবেন, তখন এটি আপনার ব্যবসা।

হ্যাঁ, ব্লগ একটি ব্যবসাকেন্দ্র; যার পেছনে আপনাকে দিতে হবে প্রচুর সময়, শ্রম, সাধনা, পরিকল্পনা এবং ধৈর্য্য। আজ ব্লগ খুলে তিন মাস পর যদি “টাকা আসে না কেন” এই প্রশ্ন করেন, তাহলে আপনার ধৈর্য্য নেই। ব্লগিং আপনাকে দিয়ে হবে না।

তাহলে আসুন জেনে নিই এই ব্লগিং ব্যবসার পেছনে আপনাকে কোন কোন উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

  • ব্লগকে সবসময় মাথায় রাখুন। আপনি যে বিষয়ের উপর ব্লগিং করছেন, সে বিষয়ের উপর যতবেশি সম্ভব স্টাডি করুন। চেষ্টা করুন আপনার ব্লগের পাঠকদের (যদি কেউ নাও থাকে, তবুও) নিত্যনতুন আপডেট উপহার দিতে।
  • ভুলেও নিজের একমাত্র ব্যক্তিগত ব্লগের উপর নির্ভরশীল হবেন না। আপনি কোনো সেলিব্রিটি নন যে মানুষ আপনার নিত্যদিনের ঘটনা পড়তে আগ্রহী হবে।
  • ব্লগ মার্কেটিংয়ে সর্বোচ্চ (utmost) ধৈর্য্যের পরিচয় দিন। যত বেশি সম্ভব প্রচার করুন আপনার ব্লগের। সোশাল মিডিয়া টুইটার এবং ফেসবুক এক্ষেত্রে আপনার বেশ উপকারে আসবে।
  • বাংলা ব্লগে প্রদত্ত সময় কমিয়ে ইংরেজি দুনিয়ায় প্রবেশ করুন। আমরা জোর করে বাংলা বাংলা বলে চিৎকার করলেও আপাতত কোনো লাভ হবে না। পৃথিবী এখনো ইংরেজির হাতেই। ইংরেজি দুনিয়া মানে আপনার ব্লগের নির্ধারিত টপিকের উপর অন্যান্য ব্লগগুলোও নিয়মিত পড়তে। এছাড়াও সেসব ব্লগারদের প্রতি ব্লগিং সম্পর্ক গড়ে তুলুন।
  • যারা ইংরেজি ভালো জানেন না, তারা অবশ্যই ইংরেজি ব্লগ বেশি বেশি করে পড়ুন। তবে সর্বক্ষেত্রেই “ব্যক্তিগত ব্লগ” এড়িয়ে চলুন। কারণ, ব্যক্তিগত ব্লগে মানুষ যেভাবে খুশি সেভাবেই লিখে। নিয়ম-কানুনের পরোয়া করে না।
  • আর যদি ভালো ইংরেজি জেনেও থাকেন, তবুও ইংরেজি ব্লগগুলোতে বিচরণ (explore) করুন। মনে রাখবেন, ব্লগিং জগতেরও নিজস্ব কিছু ভাষা আছে। (বলতে পারবেন, btw বলতে কী বোঝায়?) এরকম অসংখ্য ব্লগিং ভাষার তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এগুলো বুঝলে আপনি আপনার লেখাকে অসাধারণ রূপ দিতে পারবেন। আর না বুঝলে আপনি হয়তো আপনার পাঠকের মন্তব্য বুঝতে ব্যর্থ হবেন। উদাহরণঃ আমার ব্লগের পাঠককে যদি আমি btw এর অর্থ জিজ্ঞেস করি, তিনি আমাকে একেবারে নতুন ব্লগার ভেবে  আর আমার ব্লগে আসতে উৎসাহ বোধ করবেন না।
  • একটা কথা মনে রাখবেন, সবাই আপনার ব্লগে আসবে নতুন কোনো তথ্যের জন্য। তাই মনে যা চাইলো তাই না লিখে পাঠকদের চাহিদার কথা মাথায় রাখুন।
  • লেখায় স্মার্টনেস এবং রসিকতা আনার চেষ্টা করুন। পাঠক যদি আপনার লেখায় উপকারী তথ্য পায়, তাহলে সে অবশ্যই আবার আসবে। আর যদি লেখা পড়ে একই সঙ্গে উপকৃত হয় আর মজাও পায়, তাহলে সে আপনার ব্লগের আরএসএস ফিডে নিশ্চিত সাবস্ক্রাইব করবে (নিয়মিত পাঠক হয়ে যাবে)।
  • আপনার ব্লগের একই টপিকের অন্যান্য ব্লগারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। এতে আপনারই উপকার হবে। একই সঙ্গে অন্যের ব্লগে মন্তব্য করার অভ্যাস গড়ে তুলুন।

…এবং পড়ুন

যখন আপনি আন্তর্জাতিক ব্লগিং দুনিয়াতে প্রবেশ করেছেনই, আপনাকে এখন প্রচুর পড়তে হবে। ব্লগ ডিজাইন নিয়ে পড়তে হবে, ব্লগ কীভাবে আরো উন্নত ও জনপ্রিয় করা যায় এসব বিষয় জানতে হবে। আর এসবের জন্য বিখ্যাত সব রিসোর্স হলোঃ

আরো অসংখ্য রিসোর্সের খোঁজ পাবেন গুগলে সার্চ করলে। প্রথম প্রথম ইংরেজি পড়তে ভালো নাও লাগতে পারে। মনে রাখুন, আপনিও কিন্তু ইংরেজিতে ব্লগিং করছেন। বিখ্যাত সেসব ব্লগ পড়ার ফলে আপনি দু’দিক থেকে উপকৃত হচ্ছেন। এক, আপনি মাসে হাজার হাজার ডলার আয় করা বিশ্বব্যাপী পরিচিত এবং এক নম্বর ব্লগারদের (Darren from ProBlogger, the world’s number one successful blog) দেয়া টিপস জানতে পারছেন। দুই, তাদের ইংরেজি লেখার ধরনও শিখতে পারছেন।

আশা করি উপরে বর্ণিত পরামর্শগুলো আপনাদের ব্লগিং ব্যবসায় কাজে লাগবে। কিছু কিছু কথা সোজাভাবে এবং খানিকটা উত্তেজিত ভাষায় বলার জন্য দুঃখিত। একটা ব্লগ খুলে বসলেই টাকা আসবে না। ব্লগ খুলবেন, আর ব্লগিং করবেন বাংলা কমিউনিটি ব্লগে, এমনটা হলে সাফল্যের আশা করা বৃথা। তাই নিজের অনলাইন বিহেভিয়রে পরিবর্তন আনুন। দেখবেন কীভাবে সবকিছু অনুকূলে চলে আসবে।

এভাবে বহুদিনের পরিশ্রম, সাধনা ও অধ্যবসায় আপনাকে নিয়ে যাবে সাফল্যের দ্বারপ্রান্তে। (তখন কিন্তু আমাদেরকে মনে রাখবেন ;) )

*btw = by the way

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 37 comments… read them below or add one }

Ador April 1, 2011 at 12:01 pm

অসংখ্য ধন্যবাদ,সজীব ভাই এইরকম একটা post দেয়ার জন্য অনেক কিছু জানলাম এবং শিখলাম
আপনার পোস্ট থেকে।

Reply

Adnan April 3, 2010 at 3:13 am

আমার দৃষ্টিতে এই ব্লগের সেরা ৩টা লেখার একটা।যারা ফ্রী ব্লগস্পটে ব্লগ খুলে বা যেনতেন উপায়ে ব্লগিং করে টাকা কামাতে চান তাদের জন্য এই লেখাটা পড়া অতি আবশ্যক।সজীবকে অসংখ্য ধন্যবাদ এই অনবদ্য লেখাটির জন্য…

Reply

Shaon February 15, 2010 at 2:04 pm

এক কথায় ফাটাফাটি।

Reply

EBRAHIM SHAH December 29, 2009 at 6:41 pm

সজীব ভাই দারুণ লিখেছেন।inspired হলাম।

Reply

Dustu August 29, 2009 at 2:31 am

অনেক কিছু জানতে পারলাম।

Reply

Mayakanon August 24, 2009 at 9:55 pm

সজীব ভাই খুব চমৎকার লিখেছেন।
পরামর্শ গুলো খুব কাজে দিবে।

Reply

তন্ময় August 21, 2009 at 11:42 am

লেখকের অভিযোগের সিষ্টেমটা কি? মানে কিভাবে করতে হয়?

Reply

জিন্নাত উল হাসান August 21, 2009 at 2:35 pm

প্রশ্নটি ঠিক বুঝলাম না, একটু বিস্তারিত বলুন।

Reply

Hossain August 21, 2009 at 8:58 am

আপনাকে ধন্যবাদ হাসান ভাই।

Reply

Hossain August 20, 2009 at 2:12 pm

হাসান ভাই আমি আমার ব্লগে আন্ন সাইট থেকে বেস্ট SMS গুলো কপি করে পেস্ট কোরতে চাই, এতে কি ব্যান হওয়ার সম্ভাবনা আছে? জানালে খুশি হব।

Reply

জিন্নাত উল হাসান August 20, 2009 at 2:27 pm

কপি-পেস্ট করাটাই কপিরাইটের লঙ্ঘন। এক্ষেত্রে লেখক যদি অভিযোগ না করে, তবে ব্যান হবার কথা নয়। তবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাট-পেস্ট লেখাগুলো সুবিধা করতে পারে না।

Reply

rifat rejuan August 13, 2009 at 11:45 am

নতুন দের জন্য বেদনা দায়ক হলেও খুবই ভালো , উপকারী এবং সময় উপযোগী post.
coment করার ইচছা ছিলো । কিনতু cyber cafe তে বলে দিতে পারছিনা ।
হাসান ভাই , বাংলা ফনেটিক টা অভ্র হলে ভালো হতো ।
.-= rifat rejuan এর সর্বশেষ পোষ্ট >> hada voda porbo 02 (jobdo kora) =-.

Reply

mamun August 1, 2009 at 11:23 am

ভাইয়া একটা সহজ বা ভাল নাম কি সার্চ ইন্জিন অপটিমেজশনের জন্য জরুরী।না শুধু পাঠকের জন্য

Reply

জিন্নাত উল হাসান August 1, 2009 at 12:41 pm

দুটোর জন্যই জরুরি – এই পোষ্টটি পড়ে দেখতে পারেন http://bn.jinnatulhasan.com/2009/07/795

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

dhrobonil July 31, 2009 at 11:16 am

wahh what a nice post!

Reply

Shamim July 29, 2009 at 6:02 am

Exclusive Post. I am waiting for the moment when all of the fan of Hasan Vai , will be accumulated in Gulshan at Friday. Thanks Sajib Vai for your nice post.

Reply

তারেক July 29, 2009 at 4:11 am

হাসান ভাই,
আমি অনেকদিন আগে এডসেন্সে নতুন অ্যাকাউন্টের জন্য আবেদন করেছিলাম কিন্তু কারণে আমার সেই আবেদন তারা গ্রহন করেনি। পরে ঐ মেইল অ্যাকাউন্ট দিয়ে আর আবেদন গ্রহন করেনি।
যাই হোক পরে ব্লগারে নতুন ব্লগ খুলে কিছুদিন কন্টেন্ট যোগ করার পর ১০টির মত পোষ্ট হলে নতুন ইমেইল অ্যাকাউন্ট দিয়ে গত ২২শে জুলাই আবার আবেদন করি। কিন্তু আজও গুগল থেকে কোন রিপ্লাই আসেনি। তবে কি এবারও আবেদন গ্রহন করেনি? নাকি একই আইপি হওয়ার কারণে গৃহীত হয়নি। আমি কি এডসেন্স অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করব?
ভাই খুব হতাশার মধ্যে আছি। আপনার পরামর্শ দরকার।

Reply

জিন্নাত উল হাসান July 29, 2009 at 5:13 am

আইপি’র জন্য কোনো সমস্যা হবার কথা নয়। বরং আবার নতুন কোনো ব্লগ খুলে পুরোপুরি নতুন কনটেন্ট যোগ করুন। কোথাও থেকে কপি-পেষ্ট করবেন না এবং ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার ব্যবহার করবেন না।

অত:পর ভাই-বোন কিংবা নিকট আত্মীয়ের নামে একাউন্টের জন্য আবেদন করুন।

Reply

নাদের July 29, 2009 at 3:23 am

ভাল লাগল জিনিস টা জানতে পেরে

Reply

জিন্নাত উল হাসান July 29, 2009 at 3:47 am

মন্তব্যের জন্য ধন্যবাদ … আশা করি ভবিষ্যতেও এই ওয়েবসাইট ঘুরে যাবেন।

Reply

rumma July 28, 2009 at 6:58 pm

হাসান ভাইয়া আমার প্রশ্নের উত্তর দিলেন না যে?

Reply

জিন্নাত উল হাসান July 29, 2009 at 3:05 am

মন্তব্যটি (http://bn.jinnatulhasan.com/2009/07/993/comment-page-1#comment-694) লক্ষ্য করুন।

ধন্যবাদ

Reply

md.mahedi hasan July 28, 2009 at 10:22 am

I want to know the shortest and easy way to money from adsense.I write a new blog for my site everyday but I am not getting good visitor and have not earned so far. I have tried Seo and analytics.Tell me the ten way to make a good income from adsense, Zinnat and Sajib and others? you can contact at me at: mhdhsn777@gmail.com
http://www.hsmahedi.blogspot.com

Reply

জিন্নাত উল হাসান July 28, 2009 at 12:48 pm

আমি এডসেন্সে সাফল্য পাবার কোনো সহজ ও ছোট পথ জানি না। এডসেন্সে সাফল্য পেতে আপনাকে অবশ্যই অসংখ্য ভিজিটর/পাঠক পেতে হবে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এর একমাত্র ঔষধ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়মিত চর্চা করতে হবে এবং পাঠকের চাহিদা অনুযায়ী কনটেন্ট যোগ করতে হবে। এক্ষেত্রে Niche blogging এর দিকে নজর দিতে পারেন।

ধন্যবাদ।

Reply

rabiul July 28, 2009 at 8:55 am

অনেক ভালো লাগলো ।

Reply

rumma July 27, 2009 at 10:04 pm

আমি লিন্ক লিস্ট অপশনটা পাচ্ছিনা ভাইয়া।আরেকটা কথা আমি কি আমার ব্লগে আমার নিজের ডিজাইন এপ্লাই করতে পারব?কিভাবে?

Reply

জিন্নাত উল হাসান July 28, 2009 at 9:59 pm

ব্লগিংয়ের জন্য কোন প্লাটর্ফম ব্যবহার করছেন, জানলে উত্তর দিতে সুবিধা হতো।

Reply

LasikReviews July 27, 2009 at 4:02 am

সজিব ভাই !!! ভাল লেখা, হয়ত তাই ভাল লাগল বেশি। কবিতা নিয়ে বাংলাদেশ গড়ার এক স্বপ্নে আমি উম্মাদ ছিলাম। ভাইয়া বলতেন-পেটের জ্বালার কাছে কবিতার কোন মূল্য নেই। বুঝলাম টাকার মূল্য অনেক। সেই থেকে ব্লগে লেগে আছি। সাইবার ক্যাফে থেকে ব্লগের শুরু, গুগুল থেকে ব্যান কয়েকবার, তার পর সফলতা। বেশি নয়, কম; তাতে কি? যা জেনেছি তাও তো কম নয়। সিও নিয়ে পড়েছি অনেক। আবার নূতনভাবে শুরু হবে সব। আসল কথা, টাকা নয়-জানার আগ্রহ মানুষকে অনেকদূর নিয়ে যায়। হাসান ভাইয়ের এই ওয়েবসাইটে আমারও লেখার আগ্রহ আছে। আবারও ধন্যবাদ সবাইকে।

Reply

জিন্নাত উল হাসান July 28, 2009 at 2:09 pm

আপনার ওয়েবসাইটটি ধীরে ধীরে প্রফেশনাল হচ্ছে … শুধু রংয়ের উপর নজর দিলেই আরোও অনেক উন্নত হয়ে যাবে।

Reply

rumma July 27, 2009 at 12:27 am

আমার ব্লগে কে আসলো কিভাবে বুজবো?আমার earning কিভাবে দেখব?আমার প্রিয় ব্লগ আর আমার inspiration blog কোন গুলো সেগুলোর এড্রেস আমার ব্লগে কিভাবে লিন্ক করে দিব?কিছুই পারিনা।

Reply

জিন্নাত উল হাসান July 27, 2009 at 6:17 am

১. ভিজিটর ট্রাকিংয়ের জন্য Google Analytics ব্যবহার করতে পারেন।
২. Google Adsense একাউন্টে লগিন করে আয়ের পরিমান জানতে পারবেন।
৩. Wordpress ব্লগে blogroll এবং blogger ব্লগে Link List অপশন ব্যবহার করতে পারেন।

Reply

rumma July 27, 2009 at 12:19 am

ওয়াউ এত সুন্দর লাগলো এত ভালো লাগলো পরে যে কি বলব।আমার অনেক অনেক উপকারে লাগলো।আমি সৃজনশীল জিনিস নিয়ে ব্লগিং করি আর একদম নতুন।কিছুই বুঝিনা।তবুও গুগল আমার ব্লগ অনুমোদন দিয়েছে।আর আমি প্রতিদিনই পোস্ট দেয়ার ক্ষমতা রাখি।আর যারা এ ধরনের কাজ পছন্দ করে আমার মনে হয় তারা আমার ব্লগ থেকে নিরাশ হবেনা।তবে কিছু জিনিস এখনও বুঝে উঠতে পারছিনা আশা করি আপনাদের সবার সাহায্য পাব।আবারও ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান July 27, 2009 at 6:06 am

শুভ কামনা রইল

Reply

tintob July 26, 2009 at 10:32 am

সজীবকে অনেক অনেক ধন্যবাদ। সত্যিই চমতকার একটি পোস্ট। শুধু চমতকার নয়, তথ্যবহুলও। আমরা যারা নতুন এই লাইনে তাদের জন্য লেখাটি হার্ড হলেও এটাই তো বাস্তব। আর বাস্তবতাই হচ্ছে প্রথম শর্ত। ধন্যবাদ আবারও। এরকম আরও লেখা চাই…

Reply

জিন্নাত উল হাসান July 26, 2009 at 7:32 am

প্রথমেই লেখক সজীবকে অনেক ধন্যবাদ … অসাধারণ একটি পোষ্ট!

আসলে আমাদের দেশে ব্লগিং নিয়ে এখনোও পেশাদারিত্ব গড়ে উঠেনি। যতক্ষন না ব্লগিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, ততক্ষন এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়।

Reply

rawhasan July 26, 2009 at 4:48 am

শুধু ইংরেজিতে ব্লগ খুলে তার পেছনে যা-কিছু-ইচ্ছে লিখার পেছনে শ্রম দিলেই হবে না, সুনির্দিষ্ট একটি বিষয় বাছাই করে নিতে হবে প্রথমে। সেই বিষয়টার আবার বিজ্ঞাপন চাহিদা থাকতে হবে, এবং থাকতে হবে সেই বিষয়ে যথেষ্ট পরিমান মানুষের আগ্রহ। তাহলেই শুধু লেগে থাকলে আসবে সাফল্য – নয়ত সবটাই পণ্ডশ্রম!

সত্যি হলো, বেশীর ভাগ ব্লগারই ব্লগিং করে রোজগার করতে ব্যর্থ হয়, এবং তার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ব্লগিং-এর জন্য সঠিক বিষয় নির্বাচন। কাজেই ঝাপিয়ে পড়ার আগে চিন্তা করুন বেশ সময় নিয়ে।

Reply

মর্মর July 26, 2009 at 4:07 am

হুমম………সবেই বুঝলাম।ধন্যবাদ বস..

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: