আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ August 5, 2009 · 57 comments

বিভাগ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, নিজের কথা, ব্লগিং

মনের খোরাক মেটাতে যদি ব্লগিং করতে হয়, তবে যেকোনো প্লাটফর্ম কিংবা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করেই ব্লগিং করা সম্ভব। কিন্তু ব্লগিং যখন আয়ের উৎস, তখন এর প্লাটফর্ম নিয়ে হেলাফেলা করার কোনো অবকাশ নেই। ব্লগিংয়ে ক্ষেত্রে পোষ্টের সুবিধা, ওয়েবসাইটের গঠন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সুবিধা, রক্ষনাবেক্ষন, বিজ্ঞাপন ব্যবহারের সুবিধা – প্রতিটি বিষয়ের দিকে নজর দিতে হয়। আর এই প্রতিটি বিষয়ের বিবেচনায় ওর্য়াডপ্রেস এগিয়ে আছে সবচেয়ে এগিয়ে।

নিজের একটি ডোমেইন আর ছোট্ট কোনো হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলে ব্লগিংয়ে যেসব সুবিধা পাওয়া সম্ভব, তা আর কোনো প্লাটর্ফমই দিতে পারবে না। যারা ব্লগিংয়ে নতুন কিংবা ভাবছেন কিভাবে ব্লগিং শুরু করবেন, তাদের জন্য আমার কয়েকটি যুক্তি তুলে দিলাম:

ওপেন সোর্স এবং হোস্টিংয়ের মূল্য

ওয়ার্ডপ্রেস নি:সন্দেহে সেরা ওপেন সোর্স সফটওয়ার এবং এটি ফ্রিতে ব্যবহার করা যায়। ফলে হোস্টিংয়ে বিলের সাথে কোনো অতিরিক্ত পয়সা দিতে হয় না। আবার ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে PHP/MySQL – এই সফটওয়ারগুলোও ফ্রি এবং ওপেন সোর্স। একারনে আপনাকে অপেক্ষাকৃত অধিকমূল্যের Windows হোস্টিং ব্যবহার করতে হবে না। যেকোনো সুলভ Linux হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস সবচেয়ে ভাল কাজ করে।

সহজে ব্যবহারের সুবিধা

ইনস্টলের মুর্হূত থেকে শুরু করে ব্লগ পোষ্ট করা পর্যন্ত কিংবা ডিজাইন পরিবর্তন থেকে শুরু করে ব্যাকআপ নেয়া পর্যন্ত – প্রতিটি পদক্ষেপে ওয়ার্ডপ্রেসই সেরা। প্রতিটি কাজের জন্য এর রয়েছে তথ্য সমৃদ্ধ টিউটোরিয়াল, প্রতিটি বাটন, প্রতিটি ঘর Self-Explanatory। অনেকেই প্রশ্ন করেন, আমি তো প্রোগ্রামিং জানি না, আমি কি ব্লগিং করতে পারবো কিংবা ব্লগিং করতে হলে কি কি প্রোগ্রামিং ভাষা জানা প্রয়োজন। তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলব – ওয়ার্ডপ্রেস ব্যবহার কোনো প্রোগ্রামিং ভাষা জানার প্রয়োজন নেই

আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম

হরেক রকম ডিজাইন

ওর্য়াডপ্রেসের ডিজাইনের জন্য টেমপ্লেট / থীম ব্যবহার করা হয়। গুগলে খুঁজলে হাজার হাজার ফ্রি কিংবা পয়সা দিয়ে কেনা যায় এমন থীম পাওয়া সম্ভব। আর ওয়ার্ডপ্রেসের নিজস্ব থীম ভান্ডার তো আছেই। ওয়ার্ডপ্রেসে থীম ইনস্টলের পদ্ধতিটি এখন খুবই সহজ হয়ে গিয়েছে। এখন মাত্র দুই ক্লিকে থীম ইনস্টল করা সম্ভব। আর আপনি যদি CSS, HTML এবং PHP জানেন, তাহলে তো কোনো কথাই নাই। নিজের জন্য নতুন থীম ডিজাইন করতে পারেন কিংবা প্রয়োজনমতো থীমে পরিবর্তন করতে পারবেন।

সেরা প্লাগইনের ভান্ডার

ওয়ার্ডপ্রেসে যেসব সুবিধা নেই, সেই অভাবগুলো পূরনের জন্য আমরা ব্যবহার করি প্লাগইন। আর আগে একটি পোস্টে প্লাগইন নিয়ে অনেক কথা বলেছি। আমার মতে, নিত্যপ্রয়োজনীয় প্লাগইনগুলোই ওয়ার্ডপ্রেসকে এত জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছে। বলতে গেলে, বিজ্ঞাপন বসানো থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – প্রতিটি কাজের জন্যই প্লাগইন পাওয়া যায়। আর প্লাগইন ইনস্টলও থীম ইনস্টলের মতো খুবই সহজ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ওয়ার্ডপ্রেস তার অন্য প্রতিদ্বন্দি জুমলা, ড্রুপাল থেকে হাজারগুলো সার্চ ইঞ্জিন বান্ধব এবং অপটিমাইজেশনে সহায়ক। এর সাইট নেভিগেশন, ক্যাটাগরি মেটা ট্যাগ যোগ করার সুবিধা, Ping করা, টেবিলবিহীন ডিজাইন, h1 h2 h2 এর কার্যকর ব্যবহার ছাড়াও আরোও অনেকগুলো সুবিধা একে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অপ্রতিদ্বন্দি করে তুলেছে। এছাড়া অপটিমাইজেশনের জন্য কিছু প্লাগইন পাওয়া যায়, সেগুলোর ব্যবহার ১০০% সাফল্য নিশ্চিত করে।

আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম

সহজে বিজ্ঞাপন ব্যবহার

আগেই বলেছি, ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স সফটওয়ার। তাই যেকোনো সময়ে ইচ্ছেমতো এর সোর্সকোডে পরিবর্তন আনা সম্ভব। এভাবে পরিবর্তন এনে সুবিধা মতো স্থানে বিজ্ঞাপন বসানো সম্ভব। ফলে বিজ্ঞাপনগুলো দেখতে যেমন সুন্দর দেখায় তেমনি ক্লিক বেশি পড়ার নিশ্চয়তা দেয়া যায়। আর যারা কোডিং জানেন না, তাদের জন্যে তো হরেকটা প্লাগইন আছেই, যেকোনোটি ব্যবহার করেও আপনি আপনার পছন্দসই স্থানে বিজ্ঞাপন বসাতে পারবেন। এডসেন্স, এডব্রাইট, আমাজন এসোসিয়েটস, কনটেরা – ব্লগারে এর অনেকগুলোই ব্যবহার করা যায় না, সেখানে ওয়ার্ডপ্রেসে যেকোনো বিজ্ঞাপন প্রদর্শনে কোনো বাধা নেই।

নিয়মিত আপডেট

আমার মনে হয়, ওয়ার্ডপ্রেস যত দ্রুত আপডেট বের করে, পৃথিবীতে আর কোনো সফটওয়ার এত দ্রুত বের করতে পারে না। এমনকি ওয়ার্ডপ্রেস ২.৯ তে কি কি আপডেট আসবে তা ঠিক করতে এর ব্যবহারকারিদের মধ্যে ভোটের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আপডেট সময়ের প্রয়োজন পূরনের সাথে সাথে এর নিরাপত্তা নিশ্চিত করে।

আসলে ওর্য়াডপ্রেস নিয়ে যতই কথা বলি না কেন, ওয়ার্ডপ্রেস ব্যবহার না করলে এর সুবিধাগুলো মূল্যায়ন করা সম্ভব নয়। আমি আমার নিজস্ব সব ওয়েবসাইট/ব্লগে ওর্য়াডপ্রেস ব্যবহার করেছি। অনেকে বলতে পারেন, আমি যেহেতু অন্য কোনো সফটওয়ার ব্যবহার করিনি তাই অন্যগুলোর সম্বন্ধে আমার ধারনা নেই। তাদের জন্য বলছি, আমার প্রয়োজনের ১০০ ভাগই ওয়ার্ডপ্রেস মেটাতে সক্ষম। তাই অন্যকোনো সফটওয়ারের প্রয়োজন অনুভব করিনি।

পরিশেষে, সবাইকে ওয়ার্ডপ্রেসের ভুবনে স্বাগত জানাচ্ছি।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

অনুগ্রহ করে বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।

{ 57 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 সম্রাট খান November 18, 2009 at 12:24 am

আমি অনেকদিন হলো জুমলা ব্যবহার করি, কিন্তু হঠাৎ একদিন আমার এক বিদেশী ওয়েব ক্লায়ান্ট আমাকে রীতিমতো অপমান করলো। কারণ একটাই, আমি শুধু জুমলা ব্যবহার করি কেনো। সেই থেকে ওয়াডপ্রেস ব্যবহার শুরু করি। তবে এটা বেশিদিন হয়নি। ১৫-২০ দিনের মাঝেই হবে। জুমলা ভালো জানা থাকায় ওয়াডপ্রেস এর কাজ মুটামুটি পারছি। কিন্তু ওয়ার্ডপ্রেস এ কিভাবে বাংলা লিখতে হয় আমি জানিনা। কয়েকটি টিউটোরিয়াল দেখেছি আমি। কিছু টিউটোরিয়াল একদম বুঝা যায় না। কিছু দিয়ে শুধু ব্যাকএন্ড বাংলা হয়।

আমি সর্বশেষ সোর্ড হিসেবে হাসান ভাইয়ের দারস্ত হলাম। আমাকে একটু সাহায্য করলে উপকৃত হবো। আমি আমার বন্ধুদের ইন্টারনেট ও অন্যাণ্য কিছু বিষয়ে সাহায্য করতে আমার নিজস্ব ব্লগটি ওয়ার্ডপ্রেস এ তৈরি করছি।
ধন্যবাদ
সম্রাট

Reply

2 জিন্নাত উল হাসান November 18, 2009 at 8:07 am

আশা করি সময়মতো সাহায্য করতে পারব, ধন্যবাদ।

Reply

3 ডার্কলর্ড September 26, 2009 at 8:15 pm

আচ্ছা হাসান ভাই আমার ব্লগে একজন ভিজিটর মন্তব্য করলেন যে আমার লেখার টেক্সট এর রং আরেকটু উজ্বল করা যায় নাকি এখন এটা কিভাবে করবো ? আরা আমার তো মনেহয় প্রতিটা কালারের একটা কোড থাকে এখন সেটা কিভাবে পাব?
ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা

Reply

4 জিন্নাত উল হাসান September 26, 2009 at 11:55 pm

প্রধান প্রধান রংয়ের কোড পাবেন এখানে – http://html-color-codes.com/

আর ওয়ার্ডপ্রেসের রং পরিবর্তন করতে আপনাকে CSS জানতে হবে এবং Editor এ গিয়ে default.css ফাইলটি পরিবর্তন করতে হবে।

Reply

5 ডার্কলর্ড September 27, 2009 at 10:22 am

হুম বুঝলাম তাহলে সিএসএস শিখতে হবে। বাইদাওয়ে লিন্কটার জন্য ধণ্যবাদ

Reply

6 পান্থ বিহোস September 27, 2009 at 1:11 pm

ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার ইউজ করে সহজেই কালার কোডসহ আরও অনেক কিছু জানা যায়। ঐখানে কোনো কালারের উপর ক্লিক করলেই কালার কোড জানা যায়। তারপর কোডটুকু কপি করে নিয়ে আসলেই হয়। কোনো কোড মুখস্ত না থাকলে আমি এভাবেই করি। যেমন সেদিন এইচটিএমএল দিয়ে টেবিল বানানোর চেষ্টা করছিলাম। হয়েছে ঠিকই কিন্তু টেবিলের হেডারের জন্য যে প্রথমে টিএইচ লিখতে হয় টিডির পরিবর্তে সেটা মনে নাই। তখন ড্রিমওয়েভার দিয়ে ঐটা করছি।

Reply

7 tintob September 4, 2009 at 7:46 am

হুম, ভালো লাগে ওয়ার্ডপ্রেস… মজাও লাগে… :)
tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World !

Reply

8 Adnan August 30, 2009 at 3:36 pm

http://wordpress.tv >> ওয়ার্ডপ্রেস শেখার পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল সাইট

Reply

9 masud August 30, 2009 at 3:55 pm

হুম ওখানে অনেক টিউটোরিয়াল আছে
masud এর সর্বশেষ পোষ্ট >> 100 Kaspersky Internet Security 2010 License Key Giveaway to Subscribers

Reply

10 Rafiur October 19, 2009 at 6:04 am

ধন্যবাদ আদনান ভাই এই সাইটটি শেয়ার করার জন্য।আমিতো এখন wordpress এর এতোটা ভক্ত হয়ে গেছি যে আমার সবগুলো ওয়েবসাইট আমি wordpress দিয়ে তৈরি করছি।

Reply

11 Adnan August 30, 2009 at 5:14 am

অনন্য অসাধারন কিছু Wordpress Tutorial পড়ুনঃ http://net.tutsplus.com/category/tutorials/wordpress/

** প্রিমিয়াম আর্টিকেলগুলো ফ্রী না কিন্তু।

Reply

12 masud August 30, 2009 at 3:59 pm

ভাল সাইট
masud এর সর্বশেষ পোষ্ট >> 100 Kaspersky Internet Security 2010 License Key Giveaway to Subscribers

Reply

13 Dustu August 29, 2009 at 2:33 am

ওয়ার্ডপ্রেস টা শিখতে হবে।

Reply

14 জিন্নাত উল হাসান August 29, 2009 at 5:42 am

দুষ্টু ভাই,

এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কি করে… প্রতিটি মন্তব্যের কখনও ইমটিকনে, কিংবা কখনও দাঁড়ি’তে লিংক দিচ্ছেন – কোনো লাভের আশায় দিচ্ছেন? কোনো লাভ নাই, মন্তব্যের প্রতিটি লিংক nofollow – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কোনো কাজে আসবে না।

আর একাধিক লিংক দিলে মন্তব্য সরাসরি স্প্যামের ঘরে চলে যাবে, আমার কিছুই করতে হয় না।

এর চেয়ে বরং আসুন, আরও একটু পড়াশুনা করি, ওটাই কাজে লাগবে।

Reply

15 Adnan August 29, 2009 at 11:25 am

এরে বলে গুরু মারা বিদ্যা।হে হে…

Reply

16 তন্ময় August 29, 2009 at 11:37 am

হা হা হাসান ভাইয়ের সাথে চালাকি!!!!!!!!!!!!
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> WAMP Server installation

Reply

17 Rafiur October 19, 2009 at 6:07 am

হে হে অল্প বিদ্যা ভয়ঙ্কর।
Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Defraggler-A good disk optimizer

Reply

18 Masud September 4, 2009 at 3:09 pm

Dustu ভাইয়ার Dustu বুদ্ধি
Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser

Reply

19 Adnan August 29, 2009 at 12:49 am

ওয়ার্ডপ্রেস এর কিছু Must Have প্লাগিন সম্পর্কে জানুনঃ

http://frugaltheme.com/seo-anti-spam-comments-etc-the-best-wordpress-plugins/

Reply

20 জিন্নাত উল হাসান August 29, 2009 at 2:11 am

ধন্যবাদ

Reply

21 Masud September 4, 2009 at 3:12 pm

ধন্যবাদ ভাইয়া
Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser

Reply

22 তন্ময় August 28, 2009 at 10:47 pm

এখন আমি ওয়ার্ডপ্রেস লাভার
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Top 10 SEO Tips

Reply

23 জিন্নাত উল হাসান August 29, 2009 at 2:11 am

সুম্মা আমিন!

আপনার ওয়েবসাইট ঘুরে এসেছি, পোষ্টগুলোকে আরও সুন্দরভাবে ফরমেট করতে চেষ্টা করুন।

Reply

24 তন্ময় August 29, 2009 at 11:41 am

ভাইয়া, ধন্যবাদ। আসলে সৌন্দর্য জ্ঞান আমার খুব কম। একটু সাহায্য করবেন ভাইয়া, কি রকম change করতে হবে, i mean যে কোনো একটা পোষ্টের ব্যাপারে যদি বলেন, বোধহয় বুঝতে পারব।
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> WAMP Server installation

Reply

25 তন্ময় August 30, 2009 at 11:24 am

কই ভাইয়া, সাজেশন দিলেন না তো
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL

Reply

26 Adnan August 27, 2009 at 8:03 am

ওয়েব সাইট ডেজাইনের জন্য প্রয়োজনীয় কিছু Resources:

* Free Texture – http://lostandtaken.com/

* Free Photo – http://www.morguefile.com/archive/

* Free Photo – http://sxc.hu

* Photo Search – http://everystockphoto.com

* Free Font – http://www.dafont.com

* Free Icons – http://www.pinvoke.com

* Photoshop Tutorial:
o http://www.photoshoplady.com/
o http://www.tutorial9.net/
o http://psd.tutsplus.com/
o http://psdvibe.com/
o http://psdlearning.com/

* Design Inspiration:
o http://creattica.com/
o http://themeforest.net/
o http://www.templatemonster.com/

* Logo Tutorial:
o http://buildinternet.com/2009/03/10-galleries-of-creative-logos/
o http://www.smashingmagazine.com/2009/04/30/60-beautiful-logo-design-tutorials-and-resources/
o http://psd.tutsplus.com/articles/web/40-logo-design-tutorials/

কাজে লাগতে পারে তাই শেয়ার করলাম।

ধন্যবাদ।

Reply

27 masud August 27, 2009 at 1:46 pm

ধন্যবাদ ভাইয়া, সবগুলো এখন ই ভিজিট করব
masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers!

Reply

28 নুর August 29, 2009 at 4:35 am

ধন্যবাদ আদনান ভাই। ওয়েব সাইট ডেজাইনের জন্য প্রয়োজনীয় Resourcesগুলো আসলেই দারুন। আগেও ওয়েব সাইট ডেজাইনের কয়েকটা সাইটের সাথে আমার পরিচয় ছিল এখন পরিচয় পরিধি আর বিস্তৃত হল।Free icon এর জন্য নিম্নোক্ত তিনটি সাইটে ঢু মেরে দেথতে পারেন।
http://www.webiconsets.com
http://www.freeiconsweb.com
http://www.freeiconsweb.com
নুর এর সর্বশেষ পোষ্ট >> Imagine you are in 2019

Reply

29 তন্ময় August 30, 2009 at 11:25 am

এতো লিঙ্ক, ভিজিট করব কখন?????????????
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL

Reply

30 masud August 30, 2009 at 12:50 pm

আর বাংলাদেশের যে নেট …
masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat

Reply

31 Adnan August 25, 2009 at 8:54 pm

হাসান ভাই, আজকাল প্রায় সব Warez সাইটেই ফ্রিতে Premium Wordpress Theme ও Plugin পাওয়া যায় যা দেখতে অত্যন্ত সুন্দর , আকর্ষনীয় ও SEO Friendly।সেগুলো ব্যাবহার করলে কি কোন সমস্যা হতে পারে?ধরা খাওয়ার কোন সম্ভবনা আছে কি?

Reply

32 Adnan August 28, 2009 at 10:16 pm

হাসান ভাই,আশা করি FREE হলে উত্তর পাব।অনেকগুলা পোষ্টেই অনেকের কিছু প্রশ্ন আছে।সময় করে উত্তর দিলে আমরাও অনেক কিছু জানতে পারতাম।

Reply

33 তন্ময় August 23, 2009 at 10:47 am

ব্লগ ও ফোরাম বাদে অন্যান্য কাজে বোধহয় জুমলায় সেরা

Reply

34 জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:07 pm

ওয়ার্ডপ্রেস গুটি গুটি পায়ে CMS এর দিকে আগাচ্ছে, আর জুমলা প্রথম থেকেই একটি পরিপূর্ণ CMS। আশা করি পার্থক্যটি বুঝেছেন ;)

Reply

35 তন্ময় August 24, 2009 at 10:58 am

জি ভাইয়া বুঝলাম। আমি প্রায় ১ বছর জুমলা নিয়ে কাজ করছি কিন্ত আপনার শিষ্য হওয়ার পর ওয়ার্ডপ্রেসের প্রেমে পডে গেছি।

Reply

36 REAL August 11, 2009 at 7:39 pm

how can I install adsense in free wordpress????

Reply

37 তন্ময় August 30, 2009 at 11:25 am

উইজেট ব্যাবহার করুন
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL

Reply

38 masud August 30, 2009 at 12:50 pm

এটাই একমাত্র উপায়
masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat

Reply

39 আরাফাত রহমান August 5, 2009 at 9:42 pm

শুধু ব্লগিং নয়, ওয়ার্ডপ্রেস আসলে ছোটো খাটো একটা CMS । আমি প্রফেশনাল ওয়েবসাইট তৈরীর জন্যও ওয়ার্ডপ্রেস ব্যবহার করি। বেশ কয়েকটি সাইট করেছি ওয়ার্ডপ্রেস দিয়ে।

Reply

40 জিন্নাত উল হাসান August 5, 2009 at 10:29 pm

জ্বি … ১০০% সত্য কথা। আমিও আমার কয়েকজন ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করেছি।

Reply

41 Shamim August 5, 2009 at 9:37 pm

ধন্যবাদ হাসান ভাই আপনার প্রয়োজনীয় পোষ্টের জন্য। ফ্রী হোস্টিং যেমন ofees.net, free-hostia এগুলাতে কি wordpress install করা যাবে?

Reply

42 masud August 29, 2009 at 12:11 pm

হ্যা ভাইয়া যাবে
masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat

Reply

43 তন্ময় August 30, 2009 at 11:26 am

যাবে, আমিও করেছিলাম
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL

Reply

44 masud August 30, 2009 at 12:47 pm

ব্মার টা এখন ও চলতেছে
masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat

Reply

45 tintob August 5, 2009 at 3:48 am

ব্লগারে আমি অনেক সময় নষ্ট করেছি। হাসান ভাইয়ের ব্লগ পড়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে শুরু করি অল্প অল্প করে। এখন মোটামুটি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারছি। ব্লগারে সবচে বড় যে প্রবলেমটা আমার হতো সেটা হচ্ছে টেমপ্লেট পরিবর্তনের সময়। সব সেটিংস নষ্ট হয়ে যেতো। ওয়ার্ডপ্রেসে যে সমস্যাটা নেই।
হাসান ভাইকে অনুরোধ করবো, ওয়ার্ডপ্রেস নিজস্ব হোস্টিং-এ ইনস্টল করার সময় কীভাবে ডাটাবেজ তৈরি করতে হয়, তা নিয়ে বিস্তারিত একটা পোস্ট দেয়ার জন্য। প্রয়োজনীয় স্ক্রিনশটসহ। অনুরোধটি আগেও করেছিলাম।
হাসান ভাই, আমি বোধহয় একটু বেশিই আবদার করি, প্লিজ কিছু মনে করবেন না।

Reply

46 জিন্নাত উল হাসান August 5, 2009 at 11:51 am

আমি সময় করে উঠতে পারছি না আর টিউটোরিয়াল টাইপের পোষ্ট লিখতে ধৈর্য্যের পরিচয় দিতে হয়। যা আপাতত নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না। নিচের লিংকটিতে চিত্র সহকারে ইংরেজীতে সিপ্যানেলে ডাটাবেজ তৈরির প্রক্রিয়াটি বর্নিত আছে। আপাতত ওটা দেখে কাজ চালিয়ে নিন।

http://www.interspire.com/content/articles/38/1/How-to-create-a-MySQL-database-in-CPanel

ধন্যবাদ।

Reply

47 সাম্য January 6, 2010 at 1:45 am

হাসান ভাই, আপনে তো দেখি ওর্য়াডপ্রেসের কাজ টা শিখাইয়া ছারবেন, ভাই এই টিউটরিয়াল টা দিলে বাংলা , বিহার, উরিসয়ার অনেক পোলাপান (আমার) এর উপকার হইত, যদি একটূ……………

Reply

48 জিন্নাত উল হাসান January 6, 2010 at 2:06 am

এই বিষয়ে ইতিমধ্যেই টিউটোরিয়াল লেখা হয়েছে – কিভাবে cPanel এ MySQL ডেটাবেজ তৈরি করবেন?

Reply

49 সাম্য January 6, 2010 at 3:27 am

অনেক ধন্যবাদ, হাসান ভাই

Reply

50 Aoyon August 5, 2009 at 3:23 am

আর একটি প্রশ্নঃ Meat tag ইংরেজিতে দিলেও বাংলা ব্লগে কেন কমার্সিয়াল অ্যাড আসে না?

Reply

51 জিন্নাত উল হাসান August 5, 2009 at 11:52 am

কারন এ্যাড শুধু মেটা ট্যাগের ভিত্তিতেই প্রদর্শিত হয় না, বরং ওয়েবপেজের মূল কনটেন্টের উপর নির্ভর করে।

Reply

52 তন্ময় August 30, 2009 at 11:27 am

সবই আসবে, ওয়েট করুন গুগলে বাংলা সাপোর্ট আসা পর্যন্ত
তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL

Reply

53 masud August 30, 2009 at 12:46 pm

কবে যে সেই দিন আসবে
masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat

Reply

54 Aoyon August 5, 2009 at 2:48 am

wordpress.org থেকে নিজ সার্ভারে ইন্সটল করা wordpress v2.8.3

Reply

55 জিন্নাত উল হাসান August 5, 2009 at 3:07 am

এবার আপনার প্রশ্নের উত্তর:

১. প্রথমে দুটো পেজ তৈরি করবেন। ধরুন, একটির নাম Home এবং অন্যটির নাম Post। এবার Settings > Reading এ গিয়ে Front page displays অপশনে A static page (select below) এ টিক দিন আর Front Page এ Home এবং Posts Page এ Post পছন্দ করে দিন। ব্যাস হয়ে গেল!

২. সাইডবারে এডসেন্স দেখাতে Text Widgets এ কোড বসান। কাজ হয়ে যাবার কথা।

Reply

56 Aoyon August 5, 2009 at 2:30 am

আসলেই হাসান ভাই ব্লগিং এর ক্ষেত্রে wordpress অতুলনীয়।wordpress নিয়ে আপনার কাছে আমার ২ টা প্রশ্ন আছে-
১।wordpress এ home পেজ হিসেবে ব্লগ পেজ ব্যাতিত অন্য পেজ কিভাবে দেখানো সম্ভব?
২।সাইডবারে adsense অ্যাড দেখাতে কি plugins use করব?

Reply

57 জিন্নাত উল হাসান August 5, 2009 at 2:38 am

আগে বলুন, আপনি কোন ওর্য়াডপ্রেসের কথা বলেছেন – wordpress.com এর ফ্রি ব্লগ নাকি wordpress.org থেকে ডাউনলোড করে নিজ সার্ভারে ইনস্টল করা ব্লগ?

এই ব্লগ পোস্টটি দ্বিতীয় ক্ষেত্রে প্রযোজ্য।

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: