অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

আরেকটি ব্লগিং আড্ডা কিংবা…

আমাদের আগের আড্ডার পর অনেকেই আমাকে আরেকটি আড্ডার আয়োজনে অনুরোধ করেছেন। আমি ঢাকা ছাড়বো ১৪ই আগস্ট সকালে – সে হিসেবে আমার হাতে আছে মাত্র একটি সপ্তাহ আছে আর এই র্মুহুতে আমি ঢাকা থেকে বহুদূরে সৈয়দপুরে (নীলফামারি) অবস্থান করছি। আগামীকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হব আর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবো। তারমানে আমার হাতে আর কোনো শুক্রবার নেই।

এখন যদি এই শুক্রবারই আড্ডার আয়োজন করি, তবে আমার হাতেও খুব একটা সময় নেই। বেশি হলে ৪৮ ঘন্টার মতো সময় আছে। আমার নিজেরই খুবই ইচ্ছে আরেকটি আড্ডায় বসতে। তাই হয়তো এই শুক্রবারই আমাদের বসতে হবে। তবে কোনোক্রমে ঢাকায় পৌছাতে দেরি হলে আবার পুরো উদ্দেশ্যটাই বৃথা হয়ে যাবে। তবে সবাই অনুরোধ করলে বন্ধুকে বলে তার অফিসটি শনিবারে খুলতে চেষ্টা করতে পারি।

গত আ্ড্ডার আগে আমার হাতে বেশ কিছু ফ্রি সময় ছিল, তাই একটি স্লাইড প্রস্তুত করতে পেরেছিলাম। কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না। তাই ঠিক করেছি এবার স্লাইডে সবার প্রশ্নের উত্তর দেব। আর যদি কোনো অবস্থাতেই আড্ডার আয়োজন সম্ভব না হয়, তাহলে প্রশ্নের উত্তরগুলো ব্লগে তুলে দিতে চেষ্টা করব। তাই সবাইকে এই পোষ্ট প্রশ্ন জমা দিতে অনুরোধ জানাচ্ছি। তবে লক্ষ্য রাখবেন প্রশ্নগুলো যেন নির্দিষ্ট বিষয়কে ঘিরে করা হয়। দয়া করে ‘কিভাবে ইন্টারনেট থেকে পয়সা কামাবো’ কিংবা ‘সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করব’ টাইপের প্রশ্ন থেকে বিরত থাকুন। এই প্রশ্নগুলোর সরাসরি কোনো উত্তর নেই। আর এগুলো নিয়ে যদি জানতেই হয়, তাহলে দয়া করে আমার ব্লগটি নিয়মিত পড়ুন।

আড্ডার স্থান, সময় এবং তারিখ আগামীকালের (বৃহষ্পতিবার) মধ্যেই জানিয়ে দিতে চেষ্টা করব।

সবার জন্য রইল শুভ কামনা।

যেসব প্রশ্ন গ্রহন করা হলো:

  • প্রশ্নকর্তা : Lasik Reviews
    1. Revenue Sharing ব্লগের সুবিধা এবং অসুবিধা কি?
  • প্রশ্নকর্তা: মুন্না
    1. ইবুক নিয়ে ব্লগ করলে কেমন হবে?
    2. কোন বিষয়ে CTR বেশি পাওয়া যায়?
  • প্রশ্নকর্তা: অয়ন
    1. কয়েকটি এডসেন্স বিজ্ঞাপন বসানো যায়? কোথায় বসাবো এবং কিভাবে বসালে বেশি ক্লিক পাওয়া সম্ভব?
  • প্রশ্নর্কতা: নাহিদ
    1. Dofollow এবং nofollow এর পার্থক্য কি?
  • প্রশ্নকর্তা: মাসুদ
    1. আমি ওয়েবসাইটের ভিজিটর বেশি পাচ্ছি কিন্তু ক্লিক পাচ্ছি না। আমার ওয়েবসাইটে আরও কি কি পরিবর্তন করলে বেশি ভিজিটর পাব?
  • প্রশ্নকর্তা: শাহীন
    1. ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন ব্যবহার করলে কি সমস্যা? এতে অপটিমাইজেশনে কি প্রভাব পড়ে?

ওয়েবসাইট রিভিউ

যত দ্রুত সম্ভব এই পোষ্টেই আপনার প্রশ্ন জমা দিন। আড্ডা না হলে যাবার আগেই ব্লগে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আর প্রতিটি প্রশ্ন গ্রহনের সাথে সাথে লিস্টটি আপডেট করা হবে।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 48 comments… read them below or add one }

Mohit November 24, 2009 at 5:53 pm

I want to contact with u , Pleaseeeeeeeeeee

Reply

Farid Ahmed August 24, 2009 at 10:23 am

প্রিয় হাসান ভাই
আমার ওয়েব সাইটটা একটু দেখে যদি কিছু পরামর্শ দেন খুব কাজে লাগবে। Search Engine Optimization কি জিনিস এবং কিভাবে করতে হয় যদি আরো বুঝিয়ে বলেন তাহলে কৃতজ্ঞ থাকব।
আমার সাইটঃ http://www.himobile2008.info
http://www.himobile007.blogspot.com
.-= Farid Ahmed এর সর্বশেষ পোষ্ট >> HTC TOUCH PRO2 SMARTPHONE =-.

Reply

Adnan August 12, 2009 at 2:43 pm

Amar Prosno holo:

1: 100% Original content na hole to je kono site ar ranking onek onek niche chole jay jehetu Google ar robot ta dhore fele.Se khtre BD ar Koto jon manuser poskkhe Pathok akristo korar moto English lekha sombhob? Othocho traffic na hole earn hobe kemne.Tai ai bepartay kono suggestion ase ki?

2:Apni Wordpress nie onek alochona koresen karon sottikarvabe wordpress ar blog manei professional site but amra jara FREE Service die agey suru korte chai tader jonno Blogger akta bisal bepar.Ar amar oviggotay dekhesi Google Search a .blogspot site ke onek somoy pradhanno deya hoy.Anyway, blogger nie kisu alochona korle valo hoto bisesh kore jokhon http://www.eblogtemplates.com site ar moto sitegulay akhon 3 Column ar Professional Looking XML Template pawa jay.Agula ki vabe configure kore amra valo blogger site banate pari ta jodi bolten?

3: RSS Feedburner ar beparta nie post chai

4:Email Subscription kevabe blogger a add korbo?

5: Kivabe contact box jog korte pari blogger a?

6: Blogger a html code ar kothay edit kore Meta Tag bosano jay ai beparta ?

7: Jara Adsence theke banned hoise tara bidvertiser, adbirte ar moto sitegula kivabe use korte pare ta bolben please.Karon amar jana moto onkei prothome nije nije click korte gie banned hoye jay.So aki pc/nam/internet line use kore tara abar adsense account khulle to abar dhora pore jabe.So tader jonno bidvertiser akta valo option hote pare.Apnar suchintito motamot chai

Dhonnobad .. Valo thakben

Adnan

Reply

munna August 11, 2009 at 7:55 pm

ওয়েব পেইজ এ robot.txt সম্পরকে কিছু বলেন।এর সাথে google crawl এর সম্পর্ক? blogspot এ থাকে এটা? ঠাকে কোথাই?
.-= munna এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

tintob August 10, 2009 at 4:16 am

হাসান ভাই, ওয়ার্ডপ্রেস দিয়ে নতুন একটি সাইট বানিয়েছি। আলোচনার জন্য সাবমিট করলাম। আশা করি, সঠিক পরামর্শ দেবেন।

এড্রেস : http://www.dvvisa.co.cc

Reply

মঈন উদ্দিন August 8, 2009 at 7:45 am

ভাইয়া ,
প্রশ্নঃ reseller সম্পর্কে জানতে চাই?

Reply

munna August 7, 2009 at 1:56 am

সজিব ভাই বললেন যে বাংলাদেশে পে পাল নাই, কিন্তু আমি একটা সাইট পেয়েছি http://paypalbd.com/

Reply

জিন্নাত উল হাসান August 7, 2009 at 2:02 am

এটা আসল পেপাল না, তাই অর্থের লেনদেন নিজ দায়িত্বে করবেন

Reply

আমিনুল ইসলাম সজীব August 7, 2009 at 12:48 am

হাসান ভাই ওয়েবসাইট রিভিউ করছেন দেখলাম। আমার সাইটটা একটু রিভিউ করবেন আশা করি। আর আড্ডার সময় ও স্থান অনুগ্রহপূর্বক ফোনে বা ইমেইলে জানিয়ে দিবেন।
.-= আমিনুল ইসলাম সজীব´s last blog ..How do I add Meta keyword and description to Blogger posts? =-.

Reply

তারেক August 6, 2009 at 11:49 pm

হাসান ভাই,
আমি আপনার কথামত নতুনভাবে ওয়েবসাইট তৈরি করেছি। এখন কি আমি এডসেন্সে আবেদন করতে পারি? একটু কষ্ট করে রিভিউ করে দিলে উপকৃত হতাম।
.-= তারেক´s last blog ..Determining Your Processor’s Speed =-.

Reply

জিন্নাত উল হাসান August 7, 2009 at 2:08 am

আপনার ওয়েবসাইটটি দেখে বেশ ভাল লাগল, সুন্দর থীম, গতানুগতিক বিষয়। আশা করি এখন এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে পাঠকদের কথা চিন্তা করে, টাইটেল থেকে বাংলাদেশ শব্দ তুলে দিয়ে অন্য কিছু ব্যবহার করুন।

শুভ কামনা রইল।

Reply

rumma August 6, 2009 at 9:20 pm

ওহ আমার ব্লগ রিভিউতে আছে দেখে আনন্দ লাগছে অনেক।ধন্যবাদ হাসান ভাইয়া।
.-= rumma´s last blog ..my mug =-.

Reply

blues August 6, 2009 at 8:44 pm

হাসান ভাই ধন্যবাদ আমার সাইট টিকে আপনার রিভিউ এর তালিকায় নেয়ার জন্য। আর আশা করি আপনার কাছ থেকে অথবা আপনার শ্রোতা দের কাছ থেকে আপনাদের গেট টুগেদারের সম্পর্কে এখানে জানতে পারব। বাংলাদেশে থাকলে আপনার সাথে অবশ্যি দেখা করতাম তবে শুধু চা খাওয়ানোর জন্য, আমি অবশ্য প্রশ্ন করতাম না, যা দেখলাম আমার প্রশ্ন গুলো অন্যদের তুলনায় নিতান্তই সাধারন। এই কয়েকদিন গুগল এনালিটিকস য়ুজ করছিলাম, দারুন কাজের একটা জিনিস। প্রশংসা না করে পারছিনা।
.-= blues´s last blog ..Study abroad in Germany with scholarship =-.

Reply

শাহীন August 6, 2009 at 4:41 am

freehostia তে কি wordpress install করে সবোর্চ্চ ফলাফল পাওয়া যায়? নাকি হোস্টিং কিনতেই হবে। আমি যদি ডোমেইনও co.cc থেকে রেজিস্টার করি (মানে সব কিছুই ফ্রি) , তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে বিরূপ প্রভাব পড়বে কী না।

Reply

তন্ময় August 5, 2009 at 10:45 pm

এডসেন্স এর কিছু কি-ওয়ার্ড ব্যবকার করলে ক্লিক প্রতি আয় বেশি হয়। আমি যদি এমন কি-ওয়ার্ড (যেগুলোর ক্লিক প্রতি রেট বেশী)ব্যবহার করি যা আমার লেখা টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে কি এডসেন্স একাউন্ট ব্যান হতে পারে?
আমার ওয়েবসাইটটা কি একটু রিভিউ করা যায়? আমার ওয়েবসাইটের ঠিকানা http://www.rongdhonu.com

Reply

Shamim August 5, 2009 at 9:56 pm

গুগলে কোনকিছু খুজতে গেলে .com domain এর পরেই .blogspot এর সাইট দেখা যায়। wordpress থাকে আরো পরে। তাহলে কি ধরে নেব? blogspot কি wordpress এর চেয়ে বেশী সাচ ইন্জিন ফ্রেন্ডলী?

Reply

জিন্নাত উল হাসান August 5, 2009 at 10:32 pm

আমি এখানে নিজের হোস্টিং -এ ইনস্টল করা ওয়ার্ডপ্রেসের কথা বলেছি। ওয়েবসাইটের নাম দেখে বোঝার উপায় নেই যে তাতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয়েছে কিনা? আর ওয়ার্ডপ্রেসকে সঠিকভাবে অপটিমাইজ করতে পারলে blogspot পাত্তাও পাবে না। আর blogspot কে অপটিমাইজ করার তেমন কোনো উপায় নেই।

Reply

Lasik Reviews August 6, 2009 at 9:13 pm

সহমত হাসান ভাইয়ের সাথে। ব্লগারের সবচে’ বেশি অসুবিধা হচ্ছে-পাঠক আপনার প্রতি আস্থাশীল হবে না, এবং সে-কারণে পাঠক হারানোর ভয় থাকে। মানে ব্লগস্পটকে যে-কোন পাঠক ‘ছোট প্লাটফর্ম’ হিশেবে বিবেচনা করবেন।
.-= Lasik Reviews´s last blog ..What is LASIK | What Do You Mean LASIK? =-.

Reply

rawhasan August 5, 2009 at 9:39 pm

৩. নাইচে আইডিয়া পাওয়ার উপায় কি? কি-ওয়ার্ড রিসার্চ কিভাবে করা হয়?

Reply

জিন্নাত উল হাসান August 6, 2009 at 12:06 am

এই দুটি পোষ্ট পড়ে দেখতে পারেন:

১. http://bn.jinnatulhasan.com/2009/05/440
২. http://bn.jinnatulhasan.com/2009/05/436

Reply

rawhasan August 5, 2009 at 8:51 pm

১. পি আর – ৭+ কোন সাইট থেকে ব্যাক-লিংক পাওয়ার কোন উপায় জানা আছে?

২. গুগল কয়ারির মাধ্যমে শুধু ডু-ফলো ব্লগ খুঁজে পাওয়ার কোন উপায় আছে?

Reply

Shajib August 6, 2009 at 2:17 am

যদি এটি একটি ব্লগ হয়… তাহলে অবশ্যই কমেন্ট সিস্টেম রয়েছে ।
শুধুমাত্র আপনার সাইটের এড্রেস দিয়ে একটি কমেন্ট করুন ।
.-= Shajib´s last blog ..Dominating Twitter =-.

Reply

Lasik Reviews August 6, 2009 at 9:04 pm

আসলে তা কষ্টকর একটি কাজ বৈকি ! আমার অভিজ্ঞতায় জানি, ৭ পেইজ রেংকের তেমন কোন ব্লগ সাইট আপনি পাবেন না, তবে তা নির্ভর করবে আপনার ব্লগের কন্টেন্ডের উপর। যেমন আপনার ব্লগের বিষয় যদি blogging হয় তাহলে পেতে পারেন, কেননা ব্লগার ছাড়া এ-নিয়ে অন্য কারো মাথাব্যথা নেই। আর যদি surgery হয় তা হলে আশা ছেড়ে দিন। দুঃখের বিষয় সব উইকিপিডিয়া এখন nofollow হয়ে গেছে, সুতরাং সেখানে সময় ব্যয় করার প্রশ্ন আসে না।
.-= Lasik Reviews´s last blog ..What is LASIK | What Do You Mean LASIK? =-.

Reply

masud August 5, 2009 at 5:49 pm

১. ভাইয়া text ads না picture ads এ বেশি ক্লিক পাওয়া যায়?

২. thesis theme তো নিজেই seo theme এটাতে কি all in one seo plugins লাগবে? দুইবার meta tag change করলে কোন সমস্যা আছে?

৩. আমি ওয়েবসাইটের ভিজিটর বেশি পাচ্ছি কিন্তু ক্লিক পাচ্ছি না। আমার ওয়েবসাইটে আরও কি কি পরিবর্তন করলে বেশি ভিজিটর পাব?

৪. আর ভাইয়া আমার ওয়েবসাইটা একটু রিভিউ করে দিলে উপকৃত হতাম । http://www.techmasud.co.cc

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর উদ্দ্যেক নেওয়ার জন্য

Reply

জিন্নাত উল হাসান August 5, 2009 at 10:54 pm

২. জ্বি না। দুইবার কিভাবে ব্যবহার করতে চান?

বাকি দুটো প্রশ্ন আলোচনার জন্য গ্রহন করলাম।

Reply

masud August 6, 2009 at 2:08 am

ধন্যবাদ ভাইয়া প্রশ্নগুলো আলোচনার জন্য গ্রহন করার জন্য
.-= masud´s last blog ..Create your own private Twitter site using WordPress =-.

Reply

Lasik Reviews August 6, 2009 at 8:55 pm

১ নং প্রশ্ন সম্পর্কিত আমার মতামতঃ
ধরুন, আপনার ব্লগের মুল পেইজে কোন ইমেজ নেই, এ- অবস্থায় আপনি হিডারে, কিংবা সাইটবারে একটি ইমেজ এড ব্যবহার করতে পারবেন। এতে ক্লিক পাওয়ার সম্ভাবনা বেশি, অন্যথায় টেক্সট এডে ক্লিক পাবেন বেশি। তবে আমি যতটুকু জানি, ইমেজ এড সবসময় কন্টেন্ট রিলেটেড হয় না। যেমন কিছুদিন আগে আমার ব্লগ-যা চোখের সার্জারীর উপর তৈরি, সে-খানে মেইক মানির (MAKE MONEY) ইমেইজ এড আসত, সে-কারণে ইমেজ এড আমি সরিয়ে দিয়েছি। এ-ক্ষেত্রে আমার মতামত, ইমেজের জন্য এমাজনের ইউনিভার্সাল (অর্থাৎ যে পণ্য সবাই কিনবে এ-রকম) পণ্যের এড বসানো বুদ্ধিমানের কাজ।
.-= Lasik Reviews´s last blog ..What is LASIK | What Do You Mean LASIK? =-.

Reply

তারেক August 5, 2009 at 2:47 pm

প্রশ্নঃ- একই ওয়েবসাইটে একাধিক জনের এডসেন্স ব্যবহার করা যাবে কি? গেলেও একই পেইজে ব্যবহার করা যাবে কিনা?

Reply

tintob August 5, 2009 at 3:04 pm

@তারেক, না এবং না।

Reply

Shakil Arefin August 6, 2009 at 11:02 pm

যাবে। কোন সমস্যা নাই।

Reply

জিন্নাত উল হাসান August 6, 2009 at 12:04 am

যতদূর সম্ভব একই ওয়েবসাইটে একাধিক এডসেন্স একাউন্ট ব্যবহার করা যায়; যেমন রেভিনিউ শেয়ারিং ওয়েবসাইট। তবে একই পেজে একাধিক ব্যবহার করা যায় … এটা মোটামুটি নিশ্চিত।

Reply

Shajib August 6, 2009 at 2:14 am

একই পেজে এবং একই ওয়েবসাইটে একাধিক পাবলিসারের এড ব্যবহার করা যায় ।
.-= Shajib´s last blog ..Dominating Twitter =-.

Reply

tintob August 5, 2009 at 1:39 pm

হাসান ভাই, সালাম।
আমার প্রশ্নগুলো এই_

ব্লগার সম্পর্কিত:
”””””””””””””””’
১. ব্লগারের হোস্ট ব্যবহার করতে চাই। সেটিংস থেক পাবলিশ-এ গিয়ে ডোমেইন সাবমিট করেছি। কিন্তু ডিএনএস খোঁজে পাচ্ছিনা। ব্লগার ফ্রি হোস্টিং-এর ডিএনএস জানতে চাই।
২. ব্লগারে টেমপ্লেট চেঞ্জ করতে গেলে আগের সেটিংস নষ্ট হয়ে যায়। এর থেক প্রতিরোধের উপায় আছে কি-না? থাকলে সেটা কি?
৩. ব্লগারের ওপেন আইড কী?

ডোমেইন সম্পর্কিত:
””””””””””””””””””’”
১. ডোমেইন বিক্রয় করা যায় এরকম ভালো সাইটের নাম জানতে চাই, আপনার বিবেচনায় ভালো। অবশ্যই ফ্রি রেজিস্ট্রেশন…
২. নিজস্ব ডোমেইনে কীভাবে ইমেইল খোলা হয়?

হোস্টিং সম্পর্কিত:
””””””””””””””””””
১. হোস্টিং-এ ডাটাবেজ কীভাবে তৈরি করে? এই ব্যাপারটি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। একবার দেখিয়ে দিলে ভালো হয়।
২. আমি একটি হোস্টিং কিনতে চাই। আমার পছন্দের তালিক হচ্ছে গুড্যাডি, ব্লুহোস্ট এবং হোস্টগেটর। এই তিনটির কোনটি থেকে আমি কিনবো?
৩. যদি আমি একটি হোস্টিং কিনি তাহলে এখান থেকে আমি অন্য ডোমেইন-এর জন্য আলাদা স্পেস ভাগ করে দিতে পারবো কি-না, পারলে কীভাবে, এবং তাদের কে সি-প্যানেল দিতে পারবো কি?
৪. আমার এখান থেকে আমি যাকে হোস্টিং স্পেস দেবো সে এবং আমি আলাদা আলাদা একাউন্ট দিয়ে এডসেন্স ব্যবহার করতে পারবো কি?
৫. একটি ডাটাবেজ দিয়ে কয়টি ডোমেইন ব্যবহার করা যায়? কীভাবে?

ওয়ার্ডপ্রেস সম্পর্কিত:
”””””””””””””””””””””
১. প্লাগিংস ব্যবহারের বিস্তারিত নিয়ম।
২. ওয়ার্ডপ্রেস দিয়ে ফোরাম বানাতে আপনি একবার আমাকে বাডিপ্রেস ব্যবহার করতে বলেছিলেন। কিন্তু কীভাবে এটা ব্যবহার করে বা সেটাপ করা হয়?
৩. ওয়ার্ডপ্রেস-এর টেমপ্লেট এডিটিং করার নিয়মাবলী
৪. ওয়ার্ডপ্রেস.কম-এ করা ফ্রি ব্লগ নিজস্ব ডোমেইন ও হোস্টিং-এ ট্রান্সফার করা যায় কিনা? গেলে কীভাবে?

এসইও সম্পর্কিত:
”””””””””””””””””””
১. এক্সএমএল ফাইল তৈরির বিস্তারিত।
২. নোফলো এবং ডুফলো কী? বিস্তারিত…
৩. ওয়ার্ডপ্রেসের অলইনওয়ানএসইও প্লাগিনস ব্যবহার করলেও সার্চইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়?
৪. ব্যাক লিংক কী? কীভাবে তৈরি হয় বা ব্যবহার হয়? টুইটার আপডেট কি ব্যাক লিংক? কিংবা আপনার সাইটে আমাদের নামের সাথে আমাদের ওয়েবসাইটের যে লিংক থাকে ওটা কি ব্যাক লিংক?
৫. একটা সাইটের কতগুলো ব্যাক লিংক আছে তা কি বোঝা সম্ভব? কীভাবে?

এডসেন্স সম্পর্কিত:
””””””””””””””””””’
১. গুগল এনালাইটিক্যাল কি?
২. এডসেন্স সার্চ এবং এডসেন্স ফর ডোমেইন কীভাবে ব্যবহার করা হয়?
৩. ইমপ্রেশান এর চেয়ে ক্লিক অনেক বেশি, এটা কি কোনো ক্ষতির কারণ?
৪. আপনি একবার বলেছিলেন পেমেন্ট মিনিমাম ১৫০ ডলার না হলে ড্র না করার জন্য। পেমেন্ট কীভাবে আটকে রাখা হয়?
৫. অনেক বাংলা সাইটে এডসেন্স ব্যবহার করা হয়, এটা কীভাবে? বাংলা সাইটে এডসেন্স ব্যবহার করলে কি একাউন্ট ব্যান হবে?

অন্যান্য অনলাইন আয় সম্পর্কিত:
””””””””””””””””””””””””””””””””’
১. কনটেরা, চিটিকার ব্যাপারে কিছু আলোকপাত।
২. অ্যামাজন এসোসিয়েটস-এ একাউন্ট খুলেছি। কিন্তু কিছু বুঝতে পারছি না। এখানে আয়ের কি কি ব্যবস্থা আছে তা জানতে চাই?
৩. কোনো একটি সাইটে হিট কাউন্টার বা ভিজিটর কাউন্টার নেই, আমি কি বুঝতে পারবো ঐ সাইটে প্রতিদিন কতজন ভিজিটর আসে? হ্যাঁ হলে কীভাবে?

হাসান ভাই, আপাতত আর মেন পড়ছে না। অনেক বেশি প্রশ্ন কি করে ফেললাম? জানিনা। মনের ভেতর যা ছিলো আপনার দরবারে ডিসক্লোজ করেছি। আপনি রাগ করবেন কি হাসবেন, চিন্তা করি না।
তবে একটা বিষয়ে আত্মবিশ্বাস আছে। প্রশ্ন যেহেতু করা হয়েছে, উত্তর অবশ্যই পাবো- জানি।

Reply

Shajib August 6, 2009 at 2:51 am

আপনার প্রশ্ন পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম । যাই হোক আপনি হাসান ভাই এর কাছে প্রশ্ন করেছেন কিন্তু আমি কিছু প্রশ্নের উত্তর দিতে চাই…
ব্লগার সম্পর্কিত:
২. ব্লগারে টেমপ্লেট চেঞ্জ করার করার আগে এর একটি ব্যাক আপ নিয়ে নিন । পরে আগের ব্যাক আপটি আপলোড করলেই সব আগের মত হয়ে যাবে ।
৩. ব্লগারের ওপেন আইডি মানে হচ্ছে … আপনি আপনার কোন বন্ধুকে যদি ওপেন আইটিতে যুক্ত করেন … তাহলে সে আপনার ব্লগে পোস্ট লিখতে পারবে ।

ডোমেইন সম্পর্কিত:
২. নিজস্ব ডোমেইনে ইমেইল খুলতে হলে আপনার হোস্টিং থাকা লাগবে । তারপর কন্ট্রোল প্যানেলে গিয়ে pop3 মেইল সেটাপ করলেই হবে ।

এসইও সম্পর্কিত:
৪। কোন সাইটে অপর একটি সাইটের ডাইরেক্ট লিংককেই ব্যাকলিংক বলে । টুইটার আপডেট ব্যাকলিংক না । তবে টুইটার প্রোফাইলের ওয়েব এড্রেস ব্যাকলিংক ।

এডসেন্স সম্পর্কিত:
৩. ইপ্রেশনের চেয়ে ক্লিক অনেক বেশি… এটা অবশ্যই ক্ষতির কারন … এবং খুব শীঘ্রই এই একাউন্টটি ব্যান্ড করা হবে ।
৪. মাই একাউন্ট এ গিয়ে পেমেন্ট হোল্ড করে দিন ।
২। এডসেন্স সার্চ ব্যবহার করা একদম সোজা । একটি সার্চবক্স তৈরি করে আপনার সাইটে কোড পেস্ট করে দিন । তারপর কেউ সে সার্চ বক্সে সার্চ করে কোন বিজ্ঞাপনে ক্লিক করলেই $ পাওয়া যাবে ।

অন্যান্য অনলাইন আয় সম্পর্কিত:
১. কনটেরা, চিটিকা সম্ভবত পেপাল এর মাধ্যমে পে করে । যেহেতু বাংলাদেশে পেপাল সাপোর্ট নেই , সুতরাং…… !
২। আমাজন এসোসিয়েটস এর বৈশিষ্ট হচ্ছে আপনার সাইটে কোন একটি পন্যের বিজ্ঞাপন দেয়া হবে… এবং কেউ যদি তাতে ক্লিক করে আমাজনে গিয়ে সেই পন্যটি ক্রয় করে তাহলে আপনি তার একটি অংশ পাবেন । আর এর জন্য আপনার সাইটে অনেক বিদেশি ভিজিটর লাগবে… কারন বাংলাদেশিরা অনলাইনে কেনাকাটা করে না ।

আরো কিছু প্রশ্নের উত্তর দিতে পারতাম… কিন্তু বাংলা লেখাটা অনেক বিরক্তিকর ।
আশা করি হাসান ভাই কিছু মনে করবেন না ।
.-= Shajib´s last blog ..Dominating Twitter =-.

Reply

শুভ্র চৌধুরী August 5, 2009 at 11:58 am

আনেক প্রশ্ন করার আছে। তবে এই মহুতে একটি প্রশ্ন: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন tools দিয়ে (All-in-One/SEO ELITE) বিষয়টি বুঝিয়ে দেন তাহলে আমার ও অনেকের উপকার হত।
ধন্যবাদ আপনাকে।।

Reply

Lasik Reviews August 6, 2009 at 8:38 pm

SEO All in one দিয়ে আপনি আপনার পোস্টকে সার্চ ইঞ্জিনে পাঠাতে পারবেন। এবং তা আপনার ইচ্ছামতো সাজাতে পারবেন। যেমন আপনার পোস্টের শিরোনাম হচ্ছে- How to drive traffic, কিন্তু আপনি চাইলে সার্চ ইঞ্জিনে মুল শিরোনামের পরিবর্তে –How to make 1 million visitors in a day. –তা পাঠাতে পারবেন। সার্চ ইঞ্জিন আপনার মুল পোস্টকে তার রেজাল্টকে শো করবে না, করবে যা আপনি SEO All in one এ যা পোস্ট করেছেন, তা। আর, seo elite হচ্ছে কিওয়ার্ড এনালাইসিস করার একটি সফটওয়ার, এতে সবচেয়ে সুবিধা হচ্ছে প্রায় সব কিওয়ার্ড টুলস এখানে ব্যবহার করা হয়েছে। তাই আর কোথাও ঘাটাঘাটি করার দরকার পড়ে না।
.-= Lasik Reviews´s last blog ..What is LASIK | What Do You Mean LASIK? =-.

Reply

munna August 7, 2009 at 1:45 am

কিন্তু seo তে বেপার টা কঠিন করে দেয়া আছে। সফট টা কিভাবে use করব বুঝতেসিনা

Reply

নাহিদ August 5, 2009 at 9:56 am

১. মোবাইল নিয়ে ব্লগ বানালে কেমন হবে?
২. nof0llow আর do follow জিনিস টা কি বুঝিনা।

Reply

জিন্নাত উল হাসান August 5, 2009 at 11:26 am

আপনার প্রথম প্রশ্নটি মুন্না’র প্রশ্নের সাথে মিলে গেছে, তাই শুধু দ্বিতীয়টি গ্রহন করলাম।

Reply

Aoyon August 5, 2009 at 9:05 am

১।ADSENSE এ ১টি পেজে মোট কতটি অ্যাড দেয়া যায়(অ্যাড লিংক,কন্টেন্ট,রেফারেল,সার্চবক্স সহ)?

Reply

Shajib August 5, 2009 at 11:08 am

তিনটি কন্টেন্ট, তিনটি লিঙ্ক, একটি সার্চ বক্স ।

Reply

Aoyon August 5, 2009 at 11:53 am

৩টি লিঙ্ক!!!!!!!! :( lmao

Reply

tintob August 6, 2009 at 9:07 am

দুইটি সার্চ বক্স রাখায় যায়… আজকে দেখলাম…

Reply

shajjad August 5, 2009 at 7:54 am

ডোমেইন ও হোষ্টিং এর জন্য কত খরচ পড়ে
এবং প্রতিবছর কত লাগবে রিনিউ করতে।
আমরা আপনার থেকে যদি কিনতে চায় সে ক্ষেত্রে (আমাদের যাদের credit card নেই) আমরা আপনাকে টাকা কিভাবে দিবো।আপনি একটা সমাধান বের করার কথা বলেছিলেন।
বের করেছেন?
আমিও সামান্য চিন্তা করেছি । আপনি চাইলে বলতে পারি,,,,,

Reply

Shajib August 5, 2009 at 7:02 am

@munna
CRT না… হবে CTR । আর ব্লগে পেজ ইম্প্রেশন বেশি থাকলে CTR বেশি হবে । শুরুতেই CTR এর চিন্তা না করে ভালো ব্লগ তৈরি করুন এবং ব্লগ জনপ্রিয় করতে চেস্টা করুন । ই-বুক বিষয়ক আমার একটি ব্লগ রয়েছে http://www.ebooksdock.co.cc/
আড়াই মাসে 77.45 USD হয়েছে ।

Reply

munna August 5, 2009 at 6:15 am

আমি ভাবছি ই বুক নিয়ে ব্লগ করলে কেমন হয়? এড এর crt কেমন পাওয়া যাবে? আর আপনি কি এমন কিছু কন্টেন্ট এর নাম বলবেন যে গুলো নিয়ে ব্লগ করা যায় এবং ভাল CRT পাবো? ধন্যবাদ আপনাকে।

Reply

Lasik Reviews August 5, 2009 at 4:01 am

হাসান ভাই ! নিজের ওয়েবসাইটে প্রচুর কাজ করতে পারলে, তবে সফলতা আসে। আর নিজের সাইটের ভাল পেইজ রেংক না-হলে গুগলের প্রথম পাতায় আসা একটু কষ্টকর বৈকি ! এ-ক্ষেত্রে ইনফোবারেল কিংবা ওয়ার্ল্ড ভিলেজ এর মতো ওয়েব সাইটে কাজ করা যুক্তিযুক্ত কিনা? সে-খানে কাজ করলে সবচে’ বেশি সুবিধা হচ্ছে-তাদের পেইজ রেংক কাজে লাগানো। সাথে অসুবিধাও কম নয়। আমার প্রশ্ন হচ্ছে-এডসেন্স রিভিনিউ শেয়ারিং সাইটে কাজ করা বুদ্ধিমানের কাজ হবে কিনা?

Reply

tintob August 5, 2009 at 3:56 am

জ্বি হাসান ভাই, অনেক অনেক খুশি হলাম আরেকটি আড্ডার কথা শুনে। আমি এখন বাসার বাইরে। বাসায় নোটবুকে কিছু প্রশ্ন লিখে রেখেছি। বাসায় পৌঁছেই প্রশ্নগুলো লিখছি। শুভকামনা রইলো, ঢাকায় ফিরে আসার জন্য।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: