অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

আমি রাত জেগে লেখি আর চোরেরা মনের আনন্দে কপি করে

পোষ্টটি পড়ার আগে দু’টি কথা
গতরাতে অনেক হতাশা আর কষ্টে পোষ্টটি লিখেছিলাম। আজ মনে হচ্ছে পোষ্টটির ভাষা খুবই রূঢ় হয়ে গিয়েছে। তাই যদি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিয়ে থাকি, তবে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি।

আমার প্রতিটি পোষ্টই অন্যদের কথা চিন্তা করেই লিখেছি। তাই যদি পোষ্টগুলো নিজের কাজে কিংবা ওয়েবসাইটে ব্যবহার করতে চান, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে একটাই অনুরোধ, অনুগ্রহ করে পোষ্টের সাথে পোষ্টের উৎস লিংক আকারে উল্লেখ করুন এবং আমার পরিশ্রমের সঠিক মূল্যায়ন করুন। আজকে আপনি যদি আমার লেখা বিনা অনুমতিতে ছেপে দেন, তাহলে কাল অন্য কেউ আপনার লেখাও ছেপে দিতে পারে।

আর যদি আমার অনুমতি কিংবা আমাকে জানিয়ে লেখা প্রকাশ করেন, তাহলে আমি নিজেই আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কিছু টিপস দিয়ে সহায়তা করতে চেষ্টা করব।

আমি আজকে খুবই মর্মাহত। আজকে কোনো এক কারনে আমার ওয়েবসাইটের আর্টিকেল খুঁজতে গিয়ে দেখলাম বেশ কিছু বাংলাদেশি ওয়েবসাইট/ ব্লগার আমার আর্টিকেল বিনে অনুমতিতে নিজেদের ওয়েবসাইটে ছেপে দিচ্ছেন। দু’এক জায়গায় দায়সারাভাবে আমার নাম উল্লেখ করা হয়েছে। সারা পৃথিবীতে হাজার হাজার জিন্নাত উল হাসান আছে, সেক্ষেত্রে আমার নাম উল্লেখ করা কোনো স্বীকৃতি হতে পারে না।

আমি দিনের পর দিন, রাতের পর রাত বাংলায় ব্লগ লিখছি শুধুমাত্র সবার উপকারের জন্য আর কনটেন্ট বাড়ানোর নাম করে কিংবা বেমালুম আমার কৃতিত্ব নিজের নামে চালিয়ে দিতে একটার পর একটা পোষ্ট কপি হয়ে যাচ্ছে। একে চুরি বলবো নাতো কি বলবো? যেখানে ব্লগারদেরকে নিজের সবটুকু জ্ঞান, অভিজ্ঞতা বিলিয়ে দিতে চেষ্টা করছি, সেখানে অন্তত নিজের পোষ্টগুলোকে আমার নিজের থাকতে দিন। এতটুকু সৌজন্যবোধ তো আশা করতে পারি! ওয়েবসাইটগুলোর ঠিকানা এখনই তুলে দিতে পারি, চেহারাগুলো সবার সামনে তুলে ধরতে পারি। কিন্তু সেই সৌজন্যবোধ আমার আছে।

কি আর বলব? আজ মনে হচ্ছে এত কষ্টের পর হয়তো আমার এটাই পাওনা ছিল। ছুটিতে এসে যেখানে সবাই বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, ফুর্তি করে – সেখানে আমি দিনের পুরোটা সময় বসে থাকি কম্পিউটারের সামনে, আড্ডার আয়োজন করি। গ্রামে গিয়েছিলাম, জলদি ঢাকায় চলে এলাম শুধু দ্বিতীয়বারের মতো আবার আড্ডায় বসতে।

দেশে আসার পর থেকেই ব্লগ নিয়ে আমার এতো আগ্রহ দেখে আব্বা বলেছিল, সবাইকে জ্ঞান দিয়ে বেড়াস না, চুরি হয়ে যাবে। আমি হাসতাম, বলতাম জ্ঞান কখনও চুরি হয় না। আজকে আমিই ভুল প্রমানিত হলাম। আমার জ্ঞান চুরি করে চোরেরা আজ দিব্যি ঘুমাচ্ছে আর আমি রাত জেগে তাদের জন্য ব্লগ লিখে যাচ্ছি। আমার লেখাতো চুরি হয়েছেই, সজীবের লেখাও চুরি হয়েছে। বেচারার কোনো কম্পিউটার নেই, গাটের পয়সা খরচ করে সাইবার ক্যাফেতে আমার অনুরোধে আমার ব্লগের জন্য বাংলায় ব্লগ লিখছে – তার পোষ্টও বাদ পড়েনি। ছি ছি ছি!

এজন্যই আমি কখনই আমার ব্লগের ঠিকানা দিতে চাইনি। কারন আমি জানতাম এমনটি হবে এবং এটাই হল। এই ব্লগ থেকে আমি কোনো পয়সা কামাই না, কোনো পয়সা কামানোর কোনো ইচ্ছাও ছিল না। ভেবেছিলাম বড় কোনো কাজ করছি। তা আর হলো না। এমন প্রতিদানের পর রাত জেগে ব্লগ লেখার কোনো সার্থকতাই রইল না। এত কষ্টের এই স্বীকৃতি পেতে হলো।

জানি না, এরপর আর কোনো ব্লগ লিখবো কিনা। আমি আজ সত্যিই খুব হতাশ এবং অসন্তুষ্ট।

তবুও সবাই ভাল থাকবেন।

এই ধরনের আরোও কিছু পোস্ট:

No related posts.


{ 24 comments… read them below or add one }

parVeez November 23, 2010 at 12:02 pm

ভাই, ভাল একটা বিষয় নিয়ে ব্লগ করবো বলে, অপরের লেখাকপি করব না বলে এখনো ব্লিগং শুরু করিনি, খুব হতাশ হলাম। কেউ একজন বলছিল চোরের আখরা আসলেই ঠিক।

Reply

জিন্নাত উল হাসান November 24, 2010 at 8:51 am

চোরের ভয়ে তো আর থালায় খাওয়া বন্ধ করবেন না, তাই না?

Reply

পাগল September 9, 2010 at 2:40 pm

ভাই আমার মেইলবক্স থেকে আমি লেখা কপি করব কেমন?প্লীজ হেল্প!

Reply

জিন্নাত উল হাসান September 10, 2010 at 5:28 am

কপি করবেন কেন? আরেকটু বিস্তারিত বলুন।

Reply

M. R. SOHEL August 13, 2009 at 11:14 am

ভাই ,
বাংলাদেশের ৯৮% বলগার যারা ইনকাম করতে চায় কপি পেষট বলগার।কি আর করবেন।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> iGoogle: Surfing net on one page =-.

Reply

Adnan August 10, 2009 at 11:32 pm

Dear Brother,

Thanks a lot for wasting your valuable time only to help newbies like us.Just remember helping Human beings is the best work you can do, and you are doing exactly same thing.So keep helping..God will reward you anywhere anytime even you may not know how…

keep posting more and more

Thanks

Adnan

Reply

munna August 10, 2009 at 8:25 pm

ব্যাপারটা সত্যি ই দুঃখজনক
.-= munna এর সর্বশেষ পোষ্ট >> GPRS for Mobile Internet – Artech House =-.

Reply

rawhasan August 10, 2009 at 7:39 pm

এটা সত্যিই একটা ভয়াবহ ব্যাপার। কিছু মানুষের প্রতিভা খুব কম, এটা দোষের কিছু না – আল্লাহ্ তা’লা সবাইকে সমান জিনিস দেন না। কিন্তু সমস্যা হচ্ছে, এরা নিজেদের কিছু একটা প্রমান করার জন্য বিন্দুমাত্র পরিশ্রম করতে রাজী না, সরাসরি কপি-পেষ্ট করার দিকেই বেশী আগ্রহী। কাজটা যে অনৈতিক, সেই সম্বন্ধে বোধ হয় ধারনাও নেই।

আমার সামহোয়ার ইনে অন্য নিকে একটা লেখা একবার দেখলাম বিজ্ঞানী.কম নামে একটা সাইটে হুবুহু ছেপে দিল। আমি প্রতিবাদ করে সা. ইনে আরেকটা পোষ্ট দেয়ার পর সে স্বীকার করল, সে আসলে বুঝতে পারেনি কাজটা যে অনৈতিক, যদিও পোষ্টটা আর মুছে নি।

কাজেই ভুলে যান। এগুলোর দিকে না তাকানোই ভালো।
.-= rawhasan এর সর্বশেষ পোষ্ট >> কিভাবে চেনা যায় নো-ফলো লিংক =-.

Reply

তন্ময় August 10, 2009 at 3:52 pm

নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছিল যখন ভাইয়া বললেন তিনি আর ব্লগিং করবেন না। খুবই কষ্ট পেয়েছিলাম। ভাইয়া ব্যক্তিগতভাবে কারণটি জানেন। যাই হোক, একটি কথা, আমরা অনেকেই অনেক ত্যাগ স্বীকার করতে পারি আপনাকে ব্লগে নিয়মিত পেতে। Promise.
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> রংধনু’র ভূবনে আপনাকে স্বাগতম =-.

Reply

Alok Kumar Mistry August 9, 2009 at 7:44 am

হাসান ভাই, কি বলব বলেন। প্রতিদিন আপনার ব্লগে আসি অনেক আশা নিয়ে যে নতুন একটা দারুন পোস্ট পড়ব।কিন্তু কালকে আপনার এই পোস্ট দেখে দমে গেলাম। পড়ে মনটা খারাপ হয়ে গেল। তারা চুরি করেছে সেজন্য নয়, আপনি ব্যথা পেলেন তাই। যাদের জন্য কষ্ট করছেন তারাই দিল দুঃখটা। ত আমি সাথে সাথে সার্চ করে কয়েকটা সাইটে কমেন্ট করলাম। হয়ত তাদের সুমতি হবে এই আশায়। আশাকরি তারা শুধরে যাবে। তবে বারা হয়ত আপনার ব্লগ থেকে নেয়নি, হয়ত অন্যান্য কমিউনিটি থেকে নিয়েছে।

তবে হাসান ভাই “দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান প্রটেক্ট আ ডিজিটাল থিং, আনলেস দেয়ার ইজ নো থিভস।” এবং বাংলাদেশে ওনাদের কোন অভাব নেই। হাসান ভাই নজরুলের মত সৃষ্টি করে যান। চোরেরা ছিল, থাকবেই। খারাপ কাজ ভাল কাজ দমাতে পারেনা, এটাই জেনে এসেছি, সো প্লিস ডোন্ট বি আপসেট, ব্রো। ওরা ভুল বুঝতে পারবে নিশ্চই।

**পুণশ্চ: রাইট ক্লিক ডিজ্যাবলে সমস্যা হচ্ছে ভাই। আমি প্রিন্ট করি। আনকম্ফোর্টেবল।*
.-= Alok Kumar Mistry এর সর্বশেষ পোষ্ট >> My Neobux.com review =-.

Reply

কামরুল হাসান নুর August 8, 2009 at 10:46 am

আশাকরি অন্যরা তাদের ভুল বুঝতে পেরেছে। এই কাজগুলো ভবিষ্যতে আর করবে না। আমাদের সকলের স্বার্থেই এই ব্লগটি চালু রাখতে হবে। তাই সকলের নিকট বিনিত অনুরোধ এই কাজগুলো আমরা আগামীতে ভুলেও না করি। please. please. please.

হাসান ভাই ব্যাপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিন। আপনি ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না। দযা করে আমাদের ছেড়ে যাবেন না।
.-= কামরুল হাসান নুর এর সর্বশেষ পোষ্ট >> Check your downloaded file and make sure downloaded file is virus free ! =-.

Reply

Lasik Reviews August 8, 2009 at 10:05 am

হাসান ভাই ! আপনার উদারতা দেখে অবাক হলাম। ধন্যবাদ না-দিয়ে উপায় নেই। আবার লিখছেন সে-জন্য খুবই ভাল লাগল। আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল, হয়ত বলা হবে না। আমার একটি ডোমেইন কেনা জরুরী হয়ে গেছে. যাই হোক, আপনার ফোরামে কিছু পোস্ট দেখে অবাক হলাম, সবাই যার যার মতোন বিজ্ঞাপোণ চালিয়ে যাচ্ছে। বোধহয় আপনি নজর একটু কম দিচ্ছেন। ভাল থাকবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Los Angeles lasik vision correction eye surgery | surgeon =-.

Reply

জিন্নাত উল হাসান August 8, 2009 at 10:23 am

আমি এখন আমার দিনে পুরোটাই লাগিয়ে দিয়েছি এই বাংলা ব্লগের পেছনে তাই ফোরামের দিকে নজর দিতে পারছি না। আশা করি লন্ডনে পৌঁছানোর পর আবার ফোরামে লেগে যাবো।

যদি ফ্রি সময় পাই তবে যাবার আগে আবার আড্ডায় বসতে চেষ্টা করব। তখন আশা করি তখন দেখা হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

blues August 8, 2009 at 9:13 am

If I find I will protest. Please carry on your blogging. Eclipse only for a while ultimately moon can’t cover the sun. I suggest you pl write mail to them who published your article unauthorized way and bring their name in public. Let us know. It’s not only for you but inspire others to take immediate action.
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.

Reply

aoyon August 8, 2009 at 5:08 am

একটি ব্লগে আপনার নামে লেখা এখানের একটি পোস্ত দেখলাম!হাসান ভাই সেটা কি আপনার ব্লগ????????????লিঙ্ক দিতে পারছি না

Reply

জিন্নাত উল হাসান August 8, 2009 at 5:13 am

জানি না .. আমি বেশ কয়েকটি ফোরাম এবং কমিউনিটি ব্লগে লিখি … সামহোয়ারইনব্লগ, আমার ব্লগ, প্রথম আলো, প্রজন্ম ফোরাম, টেকটিউন ইত্যাদি সাইটে আমার লেখা আছে। যাহোক, এ নিয়ে আর বেশি কিছু করার দরকার নেই। লেবু বেশি চিপলে তিতে হয়ে যাবে।

Reply

হাশমী বিন মোস্তফা August 8, 2009 at 4:58 am

জিন্নাত ভাই, এক কথায় জোস ব্লগ বাঙ্গালীদের জন্য। আপনার এটি কষ্টকরে না লিখলেও চলত কারন কথায় বলে চোর বাদ দিলে ভালো মানুষ থাকে না।

Reply

aoyon August 8, 2009 at 4:48 am

দেখেছি হাসান ভাই।সবচেয়ে অবাক করা ব্যাপার হল কপি পেস্ট করা কয়েকটি ব্লগের লিঙ্ক এই ব্লগের কিছু কমেন্টেও দেয়া আছে!!!!!!
আসলে পাইরেটেড ডিভিডি,সিডি,সফটওয়্যার… ব্যাবহার করে পাইরেসি আমাদের যেভাবে মজ্জাগত হইসে তাতে আমাদের একার পক্ষে এই রোগ সারানো সম্ভব নয়।

Reply

জিন্নাত উল হাসান August 8, 2009 at 3:37 am

সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমি যতই গুগলে খুঁজছি কপি-পেস্টের ভয়াবহতা ততই চোখে পড়ছে। বিশ্বাস না হয়, গুগলে “গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা” সার্চ দিয়েই দেখুন। অন্তত ১০টি ব্যক্তিগত ওয়েবসাইটে আমার ব্লগটি আছে।

এখন আপনারাই বলুন, এ অবস্থায় আমার কি করা উচিত?

Reply

masud August 8, 2009 at 2:35 am

ভাইয়া আপনি আমাদের মাঝপথে রেখে চলে যাবেন না । আর আপনি পারলে ঐ ওয়েব সাইট গুলোর ঠিকানা দিয়েন।

আর দয়া করে আমাদের রেখে যাবেন না।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Digsby offline installer free download =-.

Reply

জিন্নাত উল হাসান August 8, 2009 at 4:09 am

আপনার মন্তব্য দেখলাম একটি কপি পেস্ট ব্লগে। বাদ দেন … কোনো লাভ নেই।

Reply

Aoyon August 7, 2009 at 9:48 pm

আপনি আমাদের এভাবে ফেলে যাবেন হাসান ভাই!

Reply

shajjad August 7, 2009 at 9:25 pm

হাসান ভাই,,,,
আপনি আমাদের পেলে যেতে পারেন না।না না না এবং না।
কিচ্ছু বলবো না শুধু বলবো আমাদের ফেলে যাওয়া চলবে না…না ,,না…এবং না,,,

Reply

Rasel Ahmed August 7, 2009 at 8:22 pm

আপনি প্লিজ লেখা ছাড়বেন না। আনেক কিছু জানতে পারছি আপনার ব্লগ থেকে।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: