How to setup/install Bengali in WordPress Blog
আজকে এই বিষয়ে জনৈক পাঠকের একটি ইমেইল পেলাম। তাকে ইমেইল উত্তর পাঠানোর পর মনে হয় অন্যদের মনেও এই বিষয়ে প্রশ্ন জাগতে পারে। তাই সবার জন্য নিজ ব্লগে বিষয়টি নিয়ে ব্লগ লিখেই ফেললাম।
ওর্য়াডপ্রেসের ফ্রি ব্লগ কিংবা নিজ সার্ভারে ইনস্টল করা ওর্য়াডপ্রেস – যে ভার্সনই ব্যবহার করেন না কেন তাতে প্রাথমিকভাবে ভাষা হিসেবে ইংরেজি নির্ধারিত থাকে। তাই যারা ব্লগিংয়ের জন্য বাংলাকে ব্যবহার করতে চান, তারা ভাষার অপশনটি পরির্বতন করে নিতে পারেন। ভাষা পরিবর্তন করে নিলেই যে সব কিছু বাংলাতে পরিবর্তন হবে তা নয়। কেবল কিছু অপশনের বাংলায় অনুবাদ হয়ে যায়।
যাহোক পদ্ধতিতে বর্ণনার চেষ্টা করলাম:
WordPress.com এর ব্লগের জন্য করনীয়
এটি খুবই সহজ। প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ-ইন করুন। এবার ড্যাসবোর্ড থেকে Settings > General Settings অপশনে যান। এবার Language এর ড্রপডাউন লিস্টে bn – বাংলা পছন্দ করুন এবং Save Changes বাটনে ক্লিক করুন।
নিজ সার্ভারে ইনস্টল করা ওর্য়াডপ্রেস ব্লগের জন্য করনীয়
- প্রথমে এই লিংক ধরে যেকোনো সাইট থেকে
bn_BD.pobn_BD.mo ফাইলটি ডাউনলোড করুন। - এবার যেকোন FTP সফটওয়ার ব্যবহার করে যে ফোল্ডারে ওর্য়াডপ্রেস ইনস্টল করেছেন, সেই ফোল্ডারে যান।
- ওই ফোল্ডারে থাকা wp-content ফোল্ডারে গিয়ে languages নামের ফোল্ডারটি খুঁজুন এবং
bn_BD.pobn_BD.mo ফাইলটি ফোল্ডারটিতে আপলোড করে দিন। আর যদি ফোল্ডারটি খুঁজে না পান, তাহলে একটি ফোল্ডার তৈরি করে নামটি languages এ পরিবর্তন করে দিন। - এবার ওর্য়াডপ্রেসের ইনস্টল ফোল্ডারে wp-config.php নামের ফাইল খুঁজে বের করুন। এবার ফাইলটি খুলে define (‘WPLANG’, ”); লাইনটি খুঁজে বের করুন। এবার ” এর মাঝে bn_BD লিখে ফাইলটি সেভ করুন এবং আপলোড করে দিন।
ব্যাস ওর্য়াডপ্রেসের উভয় ভার্সনের ব্লগের ভাষা পরিবর্তন করা হয়ে গেল। এরপরেও যদি সমস্যা থাকে, তাহলে মন্তব্য আকারে আমাকে জানাতে পারেন। আশা করি সাধ্যমতো চেষ্টা করতে পারব।
ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- অসম্পুর্ণ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখুন
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- কিভাবে PhpLD ওয়েব ডাইরেক্টরি সেটআপ করবেন?
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ২.৮
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?


{ 93 comments… read them below or add one }
শেয়ার করার জন্য ধন্যবাদ
ভাই ভুল হয়ে গেছে ! আসলে আপনার এখানে যে ভাবে বলেছেন যে wp _ config .ini ফাইল এডিট করতে হবে ঠিক ঐভাবেই করলাম wp _lang এ গিয়া bn _bd ঠিক করে দিলাম কিন্তু কোনো ভাবে বাংলা লেখা যায় না এবং কোনো এরর মেসেজ ও আসেনা ! আপনি চাইলে আমার wp এর usser name এবং password দিয়ে দিব দয়া করে একটু যদি দেখতেন তাহলে উপকার হত!
bn_BD লিখুন আর ব্রাউজারের ইতিহাস মুছে দিন। আশা করি কাজ করবে।
জিন্নাত ভাই আমি অনেক চেষ্টা করেও আমার ব্লগে বাংলা ইনস্টল করতে পারলামনা ! আপনার এখানে যেভাবে আছে ঠিক ঐভাবে করলাম কিন্তু হলনা ! দয়া করে আমাকে কি কেউ সাহায্য করবেন প্লিস ! আমি অনেক কৃতজ্ঞ থাকব!
আরেকটু বিস্তারিত বলুন, কোন এরর দিল কিনা? কোনো অপশন খুঁজে পেলেন না কিনা? কাজ হলো না বললে কি করে বুঝবো কি সমস্যা।
@Masud
আমি ব্লগিং জগতে একেবারে নতুন, পার্থ সারথি করের জুমলা ইন বাংলা বইটা পড়ে আমি লোকাল সার্ভারে জুমলা ইন্সটল এবং এডিটিং শিখেছি। wordpress এ আমার একটি ব্লগ আছে। সেখানে আমি বাংলায় লেখালেখি করি। কিন্তু আমি জানতাম না যে wordpress কে জুমলার মত লোকাল সার্ভারে ইন্সটল করে অফ লাইনে ট্রাই করা যায়। আমি এই ব্যাপারে মানে লোকাল সার্ভারে wordpress ইন্সটল করা সম্পর্কে জানতে চাই। আপনার ফোন নাম্বারটা যদি দিতেন তাহলে উপকৃত হতাম।
আমার ব্লোগটাhttp://chayapoth.wordpress.com
@Masud, এইটা ভুল করে হয়ে গেছে।
ভাই আপনাকে ওনেক ঢোননোবাড
ওয়ার্ডপ্রেস ৩.০ তে কি বাংলা সেটআপ/ইন্সটল করা যায়? আর তা কিভাবে? কেউ সাহায্য করবেন প্লিজ…
পারলাম না এরকম দেখাচ্ছে , সবই করলাম ফোল্ডার ছিল না বানিয়ে নিলাম তাও হচ্ছে না??????
ভাইয়া হয়েছে , অনেক ধন্যবাদ
অভিনন্দন!
আচ্ছা ভাইয়া আমার তো অন্য কিছু বাংলা করতে পারছি না যেমন: Category,Archive,Recent post,Others.
এ বিষয়ে একজন কমেন্ট করেছিল উত্তর দিয়েছেন কিন্তু পারি নাই
এগুলো সম্পরকে একটু ডিটেইলস বলেন
হাসান ভাই,অভ্রর মাধ্যমে ব্লগ বানালে কারো কম্পিউটারে অভ্র/বিজয় না থাকলে ব্লগের লেখাগুলো কি আমি যেমন দেখি তেমনি দেখাবে নাকি অক্ষরগুলো ভেঙ্গে ভেঙ্গে আসবে?আর কোন বিশেষ ফন্ট কি আছে যা ইন্সটল করলে লেখা ভাল দেখাবে?
লেখাতো অভ্র কিংবা বিজয়ের উপর নিভর্র করে না, ফন্টের উপর নিভর্র করে। সকল উইন্ডোজ মেশিনে Vrinda ফন্টটি থাকার কথা। সেক্ষেত্রে Vrinda ব্যবহৃত হবে। খুব ভাল হয় ফন্ট ফ্যামিলিতে Vrinda যোগ করে দিলে।
জিন্নাত উল হাসান ভাই@@@ আমি আপনার কথামত WordPress কে বাংলায় Locally Install করেছি। কিনতু সমস্যা হল আমার ব্লগটি বাংলা দেখাচ্ছে ঠিকই কিনতু এখনও অনেক শব্দ ইংরেজীতে দেখাচ্ছে যেমন ঃ Categories, Archives, pages, Posted in, Tags, edit, no comments. আমার প্রশ্ন হল এই শব্দগুলো কেন এখনও ইংরেজীতে রয়ে গেছে? আমি কিভাবে এগুলো বাংলায় রূপান্তর করব?
poEdit সফটওয়ার ব্যবহার করে ইংরেজি থেকে বাংলায় রুপান্তরিত করতে পারবেন – নির্দেশমালা এখানে খুঁজে পাবেন।
যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি আপনার এই Blog এর Edited PO file টি আমাকে দিতে পারবেন??? Please
po ফাইলটি দিতে পারি, তবে কাজে লাগবে কি তার নিশ্চয়তা দিতে পারছি না।
আপনার ইমেইল পাঠিয়ে দেব, ঘন্টা দুয়েক পরে।
দয়াকরে পাঠালে সারাজীবন এই উপকারের কথা স্বীকার করব। আমার email address dmsumon(at)gmail.com
এটা এমন কোনো বড় কিছু না যে সারাজীবন কৃতজ্ঞ থাকতে হবে। কাজে লাগলে বরং আমিই খুশি হব। আশা করি ইমেইল পেয়ে গেছেন।
ধন্যবাদ।
ভাইয়া PO File টা পাঠাতে ভুইলেন না। আমি ফাইলটির জন্য অপেক্ষা করছি এখনও
পাঠিয়েছি… ইমেইল চেক করুন।
জি ইমেইল পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানাতে মনে হয় একটু বেশিই দেরী করে ফেলেছি। এর কারণটা হল বাসায় সারাদিন কারেন্ট ছিলনা। বিকালে একঘন্টার জন্য এসে আবার ও চলে গিয়েছিল। আর এখন আসল ১২ টায়। আমার বাসা পুরাতন ঢাকার লালবাগে (বিখ্যাত লালাবাগ নাকি অবিখ্যাত লালবাগ আল্লাহই জানেন) তাই কারেন্ট এর এই করুণ অবস্থা। PO ফাইলটির জন্য আবারও অসীম ধন্যবাদ
ভাইয়া, আমি ওয়ার্ডপ্রেসে নতুন, কয়েকদিন আগে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি। co.cc থেকে একটি ফ্রি ডোমেইন নিয়ে হোস্ট করেছি ফ্রি হোস্টিয়া তে। এখন কিভাবে আমি আমার ব্লগে বাংলা ডাউনলোড করবো?
.-= হিমেল এর সর্বশেষ পোষ্ট >> তুমি পাশে নেই বলে। =-.
হাসান ভাই,
ওয়ার্ডপ্রেস ডট কমে আমার একটি একাউন্ট আছে। সেটাকে বাংলায় লেখার কাজে ব্যবহার করছি। এখন সমস্যা হলো আপনার সাইটে যেমন ফন্ট হিসেবে সোলায়মান লিপি দেখায়, আমার সাইটে ভ্রিন্দা দেখায়। তাই আমার সাইটের লেখাগুলো অস্পষ্ট। এই ফন্ট চেঞ্জ করব কিভাবে?
আর ওয়ার্ডপ্রেস ব্লগ এবং ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত ওয়েবসাইটে, হোম পেইজ ছাড়া অন্য পেইজে একসাথে একাধিক পোস্ট রাখবো কেমন করে? একটি জানাবেন!
.-= ইমরোজ! এর সর্বশেষ পোষ্ট >> Federer into semis after two tie-breakers =-.
ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগে হয়তো ফন্ট পরিবর্তন করতে পারবেন না।
আপনার সমস্যায় পড়লে আমি হয়তো কোডিং পরিবর্তন করে ফেলতাম। আপনি তা না করে প্লাগইন খুঁজে দেখতে পারেন। তাতে কাজটা অনেক সোজা হবে। আমার দৃঢ় ধারনা এই কাজের জন্য প্লাগইন খুঁজে পাবেন।
ধন্যবাদ।
ইমরোজ, আপনি একটা কাজ করতে পারেন, থিমের style.css ফাইলে SolaimanLipi ফন্ট নির্দিষ্ট করে দিন যেখানে যেখানে ওই ফন্টের লেখা দেখাতে চান।
.-= Ria এর সর্বশেষ পোষ্ট >> সত্যিই কি গুগল এডসেন্স থেকে আয় করতে চান? =-.
হাসান ভাই,
আমার ওয়ার্ডপ্রেস এর টোটাল আউটলেট টা বাংলায় পরিবর্তিত হয়ে গেছে। যেটা চাচ্ছিলাম। কিন্তু কোন পোস্ট লিখলে সেটা এখনও ?????? হয়ে যাচ্ছে! কি করব এখন?
যতদূর সম্ভব আপনার ডেটাবেজের ক্যারেটসেট -এ সমস্যা আছে। UTF-8 Unicode (utf8) থাকলে ঠিকমতো দেখানোর কথা।
হাসান ভাই কেমন আছেন ? আমি যদি এই ইংরেজি আর বাংলা ব্লগিং একসাথে চালাতে তাইলে কি এই পদ্ধতি অনুসরন করলে চলবে ? ধরেন পোষ্ট গুলা হবে বাংলায় কিন্তু সাইটের কিছু কন্টেন্ট থাকবে ইংরেজি তে। মোট কথা বাংলা আর ইংরেজি একসাথে করা যাবে কি না একটু জানাবেন। আর বাংলা ওয়েব সাইটে গুলাতে কি এ্যডসেস্স বসানো নিষেধ ? তাহলে নিউজ পেপার বা অন্যান্য বাংলা সাইটে কেন বসাচ্ছে ? একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ
ইংরেজি ও বাংলা একই ওয়েবসাইটে রাখতে চাইলে ওয়েবসাইটের ভাষা ইংরেজিতেই রাখুন। কিংবা সাবডোমেইন তৈরি করে আলাদা আলাদা ব্লগ বানাতে পারেন।
যতদূর জানি বাংলা ওয়েবসাইটে এডসেন্স বসানো অবৈধ কিছু নয়, কিন্তু বাংলা সাইটে অধিকাংশ সময়ই পাবলিক সার্ভিস বিজ্ঞাপন দেখায় – যা থেকে কোনো আয় সম্ভব নয়।
তবে বিষয়টি নিশ্চিত হবার জন্য এডসেন্সের নিয়মাবলী একটু পড়ে দেখুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ হাসান ভাই। তবে এখন যে সমস্যায় পড়েছি একটু দেখেন
http://bn.giferkhan.com/
ফন্ট গুলা ????? এমন দেখাচ্ছে। আপনি যা যা বলেছেন ঠিক সেগুলাই ফলো করেছি। তারপরো কাজ করছে না। আচ্ছে ওয়ার্ডপ্রেস সেটাপ দেওয়ার সময় যে ভাষা নির্বাচনের কথা বলে ওখান থেকেও কি বাংলা দেওয়ার প্রয়োজন আছে ? ওটা সেটাপ দেওয়ার পর অন্য কোন যায়গা থেকে পরিবর্তন করা যাবে না ?
আপনার ডেটাবেজের ক্যারেকটার সেট পরিবর্তন করতে হবে। এটা কি আছে জানি না, তবে latin1 এ ঠিক করে দিন।
ওকে অনেক ধন্যবাদ হাসান ভাই..
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> Electronic Arts buys Playfish =-.
আমি চেষ্টা করেছি। হয়নি। বাংলা লেখার পর ?????? এরকম দেখাচ্ছে। wp-lang এর জন্য ” এর মধ্যে bn_BD যে লিখব, সেটার একটা স্ক্রীণ সট দিবেন?
.-= ইমরোজ! এর সর্বশেষ পোষ্ট >> Federer into semis after two tie-breakers =-.
আপনার অনুরোধে পোষ্টে একটি স্ক্রীণশট যোগ করা হয়েছে, আশা করি উপকৃত হবেন।
ধন্যবাদ।
জিন্নাত ভাই, অনেক দুঃখিত। আমি কমেন্ট করছি কিন্তু কমেন্ট যে প্রথম দিকে থাকে তা আমি জানতাম না।
আমি নিজস্ব সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। দ্বিতীয় পদ্ধতিতে করব?
ditio poddhoti konta boss?
.-= Imroz এর সর্বশেষ পোষ্ট >> Federer into semis after two tie-breakers =-.
আপনার ব্লগ কোন ধরনের তা কিন্তু এখনও বলেননি?
ami language option pacchi na!
ami Language option ta pacchi na Hassan bhai. Ektu boloben Oi optionta enable korbo kotha theke?
আমি ল্যাঙ্গুয়েজ অপসনটা পাচ্ছি না হাসান ভাই। এখন কী করব?
আপনি কি ওয়ার্ডপ্রেস.কম ব্যবহার করছেন নাকি নিজের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন? ল্যাঙ্গুয়েজ অপশনটি কেবলমাত্র ওয়ার্ডপ্রেস.কম ব্লগে খুঁজে পাবেন। যদি নিজের সার্ভারে ইনস্টল করে থাকেন, তাহলে দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করতে হবে।
উনি ওয়ার্ডপ্রেস আপলোড দইয়া ব্যবহার করছে।
.-= gifer এর সর্বশেষ পোষ্ট >> New Fish – Golden White Cloud =-.
ধন্যবাদ হাসান ভাই এতদিন শুধু বাংলাতে লিখে কপি পেষ্ট করতাম।কিন্তু এখন থেকে পরিপূরণ ভাবে বাংলা wordpress এই লিখতে পারব।আর আপনার এই পোষ্টটা আমাদের মতো যারা বাংলা সাইট বানিয়য়েছে তাদের জন্য অনেক সাহায্যকর হবে।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> বিয়ের পর নব দম্পতির প্রেমের বয়স(না পরলে সত্যিই মিস করবেন) =-.
মেঘদূতের ফাইলে প্রব্লেম আছে, ওটা জুলাই মাস দেখাতে পারেনা। আমি এডিট করে থিক করে নিয়েছি। magazine.tongdhonu.com এখানে ব্যাবহার করেছি।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.
sorry, magazine.rongdhonu.com
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.
ভাইয়া, নতুন একটা জিনিস শিখলাম। মনে হয় এটা আমার মত নতুন দের কাজে লাগবে। .po ফাইল edit করতে poedit ব্যাবহার করে নিজেই .mo তৈরী করা যায়।
ভাইয়া, .mo / .po কোনটা ব্যাবহার করা ভালো?
boss
সাইট এর ব্লগ বাংলা করতে গিয়ে ঝামেলা পাকাইছে কি করব?
আমি PHP বুঝি না
আপনি কি ওর্য়াডপ্রেস ব্যবহার করছেন? পরিবর্তনের আগে দক্ষ কারও পরার্মশ নেয়া উচিৎ ছিল। যাহোক, সমস্যা যখন হয়েই গেছে তখন একটু বিস্তারিত লিখুন – দেখি সাহায্য করতে পারি কিনা।
ধন্যবাদ।
তার মানে আমি এডসেন্স এর এড ব্যবহার করতে পারবো তবে শুধুমাত্র পিকচার এড ,,,,রিডিং এড পারবো না….???
ব্লগারের টেমপ্লেট change করতে পারছি না ।হচ্ছে কিন্তু সম্পূর্ণ ডিজাইন আসছে না….
ওয়েবসাইটের ঠিকানাসহ বিস্তারিত যোগাযোগ ফরমে (কিংবা আমার ইমেইলে) পাঠিয়ে দিন।
তাহলে তো সবই লস ।সব কষ্ট বৃথা। লাভের খাতায় শুধু একটায় ওয়ার্ডপ্রেসে এখন নিমেষেই একটা ব্লগ বানাতে পারবো । সবার কাছে এটা তুচ্ছ ব্যাপার হলেও আমার কাছে অনেক কিছু
হাসান ভাই,,,., আজ সামুতে আপনার একটা লেখায়(অনেক আগের ) দেখলাম ওয়ার্ডপ্রেসের ফ্রি ব্লগে এড বসানো যায়,,,,,,,আসলে কি যায়…???আমি জানতাম যায় না। নাকি আমি বুঝতে ভূল করলাম…..
Wordpress.com এর ফ্রি ব্লগে কেবলমাত্র widgets হিসেবে বিজ্ঞাপন ব্যবহার করা যায়।Wordpress.com এর ফ্রি ব্লগে কোনো এ্যাড ব্যবহার করা যায় না।
হাসান ভাই, তথ্যটি ভুল। ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগে উইজেট কেন, কোনো আকারেই অ্যাডসেন্স বা এ জাতীয় বিজ্ঞাপন ব্যবহার করা যায় না। জাভাস্ক্রিপ্ট কোড ওয়ার্ডপ্রেস ডট কম সাপোর্ট করে না। আর অ্যাডসেন্স বা এ ধরনের বিজ্ঞাপনগুলোর জন্য যে কোডগুলো বসাতে হয় সেগুলো জাভাস্ক্রিপ্ট। উইজেট আকারে বসালে সেভ করলে দেখা যাবে সেই উইজেটগুলো খালি।
অবশ্য ভবিষ্যতে অ্যাডসেন্স সাপোর্ট করার কথা বলে আসছে ওয়ার্ডপ্রেস ডট কম। তবে তা কত বছর পর, তা আল্লাহই জানেন।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Does your post inform your audience something? =-.
ভুল শুধরে দেবার জন্য ধন্যবাদ।
হাসান খুব ভুল কিছু বলেননি, ফ্রি ওয়ার্ডপ্রেসেও মাঝে মাঝে এডসেন্স দেখা যায় তবে সেটা ব্যবহারকারীর নয়, কর্তৃপক্ষ নিজেরাই দিতে পারে। এছাড়া, ভিআইপি ব্লগার যারা আছেন তারা সব বিজ্ঞাপন দেখাতে পারেন। ফ্রি ওয়ার্ডপ্রেসে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ, তবে দিতে হলে তা ছবির সাথে লিঙ্ক করে দেওয়া সম্ভব, জাভাস্ক্রিপ্ট দিয়ে নয়।
.-= Ria এর সর্বশেষ পোষ্ট >> সত্যিই কি গুগল এডসেন্স থেকে আয় করতে চান? =-.
লেআউট সফটওয়ার কি আমি word-press.com এর ব্লগে ইনস্টল করতে পারবো…??
জ্বি না
ওয়ার্ডপ্রেসে এর ব্লগে( word-press.com) এ কি বাংলায় কমেন্ট দেয়া যায় না..???আমি বাংলায় একটা ব্লগ খুলেছি সব ঠিক আছে শুধুমাত্র বাংলায় কমেন্ট করা যাচ্ছে না।কেউ কি সাহায্য করবেন,,,???
কিবোর্ডের লেআউট সফটওয়ার ছাড়া বোধ হয় বাংলায় লেখা সম্ভব নয়।
আপনি অভ্র ইউস করে দেখতে পারেন।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> বিয়ের পর নব দম্পতির প্রেমের বয়স(না পরলে সত্যিই মিস করবেন) =-.
হাসান ভাইয়া এখানে মনে হয় একটু ভূল আছে language folder টি wp-includes এর মধ্যে create করতে হবে। আমার বাংলা ব্লগে আমি wp-includes এর মধ্যে create করেছি।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Download Advanced SystemCare Free – A PC maintenance program =-.
আপনার বলবার পর নিজেই দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তাই আবার পরীক্ষা করে দেখলাম, languages ফোল্ডারটি wp-content
ফোল্ডারের মধ্যেই সৃষ্টি করতে হবে।
আপনি সঠিকভাবে wp-config.php ফাইলটি সঠিকভাবে পরিবর্তন করেছেন তো? পরিবর্তের পর লাইনটি এভাবে দেখাবে define (‘WPLANG’, ‘bn_BD’);
আবার চেষ্টা করে দেখুন।
আচ্ছা ভইয়া আবার দেখছি
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Download Advanced SystemCare Free – A PC maintenance program =-.
wp-includes কিম্বা wp-content যেকোনোটায় করলেই হবে। আমি একজনকে করে দিয়েছি wp-includes’এর মধ্যে, সুন্দর চলছে তার। অসুবিধা হবেনা।
.-= Ria এর সর্বশেষ পোষ্ট >> সত্যিই কি গুগল এডসেন্স থেকে আয় করতে চান? =-.
ধন্যবাদ হাসান সাহেব।১ দিনে এটুকু করেছি।টিউনটি টেকে দিয়েছিলাম, পড়ে মুছে ফেলেছি।ওয়ার্ডে টেক থেকে আবার কপি করে রেখেছিলাম।তাই এটি হয়েছে।html মোডে লিংক দেখেছি কিন্তূ তাড়াতারি আফিসে যাবার জন্য ঠিক করা হয়নি।যা যা বলেছেন সেটা আগে করি।তবে একটা সমস্যা বুঝতে পারছিনা।উইজেট এ ড্রাগ ড্রপ হয় না।আমার পিসিতে জাভা আপডেট আছে। কিন্তূ wordpress.com এ ড্রাগ হয়।http://jmarts.wordpress.com এখানে ক্যালেনডার বসিয়েছি।যা wordpress.org এ পারছি না।
চেষ্টা করলাম কিন্তু কেন জানিনা কাজ হয় নি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> রংধনু’র ভূবনে আপনাকে স্বাগতম =-.
একন আমি সফল
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.
FileZilla েত আপেলাড করব িকভােব। একটু িডেটইলস বলেবন?
আপনি http://filezilla-project.org/ এখান থেকে filezilla ডাইনলোড করে নিন। পরে FTP account এর server + username + password দিয়ে login করে public_html এ কাজ গুলো করুন ।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Download Advanced SystemCare Free – A PC maintenance program =-.
FTP account এর server + username + password কি ভাবে পাব
@ sazzad আপনি যেখানে সাইট হোস্ট করছেন সেখান থেকে তো সব ডিটেলস পাওয়ার কথা। আপনি হোস্ট একাউন্ট,মেইল একাউন্ট চেক করে দেখুন।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
Thank you.
এফটিপি একাউন্টের সার্ভার/হোস্ট নেম + ইউজার নেম + পাসওয়ার্ড পাবেন হোস্ট স্পেসের কাছে। যেখান থেকে হোস্ট কিনেছেন বা কিনবেন বা যদি ফ্রি নিয়ে থাকেন, তাহলে সেখান থেকে পাবেন।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> If you register your site for free at =-.
কি ভাবে???
ভাইয়া,
অসংখ্য ধন্যবাদ এই পোস্টটির জন্য। ভাইয়া, আমি reseller সম্পর্কে জানতে চাচ্ছিলাম। যদি এ সম্পর্কে একটু বয়ান করতেন…
Reseller অনেকটা খুচরা বিক্রেতার মতো। ধরুন, আমি স্বনামধন্য কোন প্রতিষ্ঠান থেকে একটা বড় হোস্টিং কিনে তা ছোট ছোট আকারে আমার ক্লায়েন্টদের কাছে বিক্রি করলে ওটা Resell বলে গন্য হবে আর আমি হবো Reseller।
বোঝাতে পারলাম কি?
মনে হচ্ছে কিছুটা বুঝেছি।ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনার ইমেল এর জন্য।
আপনাকে মাঝে মঝে বিরক্ত করবো। http://www.martin.cathweld.com
সাইট টি তৈরী করার চেষ্টা করছি। আপনার সহযোগিতা কামনা করি।
.-= Martin এর সর্বশেষ পোষ্ট >> প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার =-.
নতুন সাইটের জন্য শুভেচ্ছা রইল। থীমটা আমার পছন্দ হয়েছে, খুবই সাধারন এবং দেখতে চমৎকার।
দু্টো ছোট পরিবর্তন করে নিন:
১. Settings এ গিয়ে পার্মালিংকটি পরিবর্তন করুন এবং ডাইনামিক লিংক না রেখে স্ট্যাটিক লিংকে রুপান্তর করুন।
২. All in SEO প্লাগইন ব্যবহার করে মেটা ট্যাগগুলো দিন।
৩. আপনার লিংকগুলো টেকটিউন থেকে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এটা বন্ধ করে দিন।
৪. অতিথি রেজিস্ট্রেশন বন্ধ করে দিন।
আশা করি পরে আরোও কিছু টিপস দিতে পারব, ভাল থাকবেন।
Martin ভাইয়ের সাইট টা দেখলাম। কিন্তু ওখানে বাংলা ফন্টগুলো আপনার সাইট -এর মতো না। এটা কি ভাবে করা হয় ?
.-= নাহিদ এর সর্বশেষ পোষ্ট >> How to add twitter on your blog | Twitter widget for blogger =-.
এর আগের পোস্টটে আপনি বলেছেন: আপনি লেখা ছেড়ে দিবেন, আর এই পোস্টটি লেখে আপনি আবার প্রমান করেছেন আপনি আবার লিখবেন। ধন্যবাদ আপনাকে।
.-= শুভ্র চৌধুরী এর সর্বশেষ পোষ্ট >> WiMAX in rural and urban Bangladesh =-.
বলেন আমিন!
আমীন! সুম্মা আমিন।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> PHP Security Tips and Tools =-.
খুব ভাল একটি পোস্ট । আপনি বাংলা লে-আউট কী-ভাবে যুক্ত করলেন জানাবেন কি? আপনার এ-সাইটে প্রশ্ন-উত্তর নামক বিভাগ করলে মন্দ হতো না। ভাল থাকবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Los Angeles lasik vision correction eye surgery | surgeon =-.
এই মন্তব্যটি লক্ষ করুন – http://bn.jinnatulhasan.com/2009/07/908#comment-565
কাজের পোস্ট। বুকমার্কড।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
ধন্যবাদ
ধন্যবাদ হাসান ভাই, এরকম একটি পোস্ট অনেকদিন যাবত খুঁজছি। পেয়ে আনন্দে আত্মহারা। এখনি চেষ্টা করছি। না পারলে আপনাকে জ্বালাবো আবারও।
ওয়েবসাইট তৈরি করা নিয়ে সামহোয়্যারে একটা পোস্ট দিয়েছি। প্লিজ একটু দেখুন ঠিকঠাকভাবে সব লিখেছি কি-না। এরকম লেখা আপনার ব্লগেও লিখতে চাই, যদি অনুমতি দেন।
আমি আসলে ব্যক্তিগতভাবে ফ্রি ডোমেইন/হোস্টিংকে উৎসাহিত করতে চাই না, তাই আপনার পোষ্টটি আপাতত প্রকাশ করতে পারছি না। দু:খিত।
আর, মন্তব্যের জন্য ধন্যবাদ।