আমার বিরুদ্ধে রুম্মা প্রথমে অভিযোগ এনেছিলেন যে আমি মেয়ে ব্লগারদের প্রশ্নের উত্তর দেই না। অথচ আমি জানতামই না যে কোনো মেয়ে আমার ব্লগ পড়ছেন, মন্তব্য করা তো দূরে থাক। যাহোক, দ্বিতীয় আড্ডাতে অন্যদের ব্লগের সাথে সাথে তার ব্লগেরও সমালোচনা এবং কিভাবে এ থেকে আয়ের পথ খুঁজে বের করা যেতে পারে, তা নিয়ে আলোচনা করেছিলাম। আর আসার আগের দিন ফোনেও সেই কথাগুলোই পুনরায় তার কানে আউড়ে ছিলাম। আর ওই কথাগুলোই তার ভাষায় অমূল্য সাজেশন হয়ে গিয়েছে। তাই ভাবলাম অন্যদেরকেও সেই অমূল্য সাজেশনগুলো জানিয়ে দেই
প্রথমে জেনে রাখুন, রুম্মা একজন শিল্পী মানুষ। অবসরে তিনি ছবি আকেঁন আর মৃৎশিল্পেও তার বেশ হাত রয়েছে। যারা সামহোয়ারইনে ব্লগিং করেন, তারা নিশ্চয়ই তার আঁকা ছবি দেখেছেন। উনি শখের বশেই ব্লগার(ডট)কমে ব্লগ খুলেছেন। এখন এই ব্লগ থেকে বিকল্প আয়ের পথ খুঁজছেন।

তার ওয়েবসাইট ঘুরে ফিরে দেখবার পরে আমার অভিমতগুলো নিম্নরুপ:
এক
যেহেতু তিনি শখের বশেই ব্লগ বানিয়েছেন, তাই তাকে আপাতত ডোমেইন বা হোস্টিংয়ের পেছনে পয়সা খরচ করা থেকে বিরত থাকতে বলব। তার জন্য আপাতত blogger.com এ ফ্রি ব্লগই যথেষ্ট। তবে যারা পুরোপুরি আয়ের উৎস হিসেবে ব্লগকে ব্যবহার করতে চান, তাদের উচিৎ কিছু পয়সা খরচ করে ডোমেইন এবং হোস্টিং কিনে পুরোদমে ব্লগিংয়ে মনোনিবেশ করা।
দুই
তার ব্লগে রয়েছে ব্লগারের সেই পুরোনো টেমপ্লেট যেগুলো দেখতে দেখতে চোখে ছানি পড়ে যাবার উপক্রম। প্রথমেই তার উচিত ব্লগারের টেমপ্লেটটি পরিবর্তন করা। গুগলে সার্চ করলেই ব্লগারের জন্য হাজারো টেমপ্লেট পাওয়া যায়। তবে সবগুলো টেমপ্লেটের মধ্যে ম্যাগাজিন টেমপ্লেটগুলো আমার খুব পছন্দ। যেকোনো টেমপ্লেট ব্যবহার করেই ব্লগারের বোরিং ব্লগকে অসাধারন করে তোলা সম্ভব।
বিশ্বাস হয় না, উদাহরন স্বরুপ নিচে আমার ব্লগারের একটি পুরোনো ব্লগের আগের এবং এখনকার তুলনামূলক ছবি দিলাম – আপনারাই বিচার করুন। ব্লগের ডিজাইন পরিবর্তন করতে সময় লেগেছে ৩ মিনিট।
তিন
অত:পর লেখার দিকে নজর দিতে হবে। যদিও তিনি শখের বসে ব্লগ লিখছেন, তবুও যখন বিশ্বের দরবারে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে হবে তখন অবশ্যই লেখার মানও উন্নত হতে হবে। তাই পোষ্টের অর্থর্পূণ টাইটেল, লেখায় প্যারা করে লেখার অভ্যাস, প্রয়োজনে নম্বর দিয়ে লেখা, ছবি এবং অনুচ্ছেদের টাইটেল দিতে হবে। আর বানানের দিকেও অবশ্যই নজর দেয়া আবশ্যক – তার পোষ্টগুলোতে প্রচুর বানান ভুল দেখা গেছে।
চার
তার গুগলের বিজ্ঞাপন কেবলমাত্র বিকট রঙয়ে সাইটবারে দেখা যায়। এগুলোকে ওয়েবসাইটের অন্য লেখার সাথে মিলিয়ে বসাতে হবে এবং যতদূর সম্ভব ব্লগ পোষ্টগুলোর মধ্যে বসানোর কৌশল শিখতে হবে।
পাঁচ
এই ব্লগ থেকেই আয়ের বিভিন্ন কৌশল রপ্ত করতে হবে। এডসেন্স কেবল অনেকগুলো কৌশলের একটি কৌশল হতে পারে – কখনই একমাত্র কৌশল নয়।
- তার ছবিগুলোকে সুন্দর ফ্রেমে বন্দি করে ebay তে বিক্রির জন্য নিলামে তুলে দেয়া যেতে পারে।
- ebay তে বিক্রি করা সম্ভব না হলে, পুরো ওয়েবসাইটটিকেই নিজের একটি Portfolio রূপে ব্যবহার করা যেতে পারে এবং বাংলাদেশি অভিজাত শ্রেনীর ক্রেতাদের নিকট সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা যেতে পারে। অনেক দেশি/বিদেশি প্রতিস্ঠানই প্রচুর অর্থ ব্যয় করে অফিস সাজানোর ক্ষেত্রে – ওয়েবসাইটটি সুন্দর করে সাজিয়ে তাদের কাছে ইমেইল করে ওয়েবসাইটে ঘুরে দেখতে অনুরোধ করা যেতে পারে। বলা যায় না, ছবি সরবরাহের জন্য অর্ডার পেয়েও যেতে পারেন।
- আপনি যেহেতু আকঁতে জানেন, তাই আঁকার জন্য কোন সব উপকরণ ভাল আর কোনো উপকরণগুলো নিজে ব্যবহার করছেন সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং সেগুলো কেনার লিংক হিসেবে Amazon Associates এর রেফারাল লিংক ব্যবহার করতে পারেন। কমিশন হিসেবে প্রতিটি উপকরণ বিক্রি মূল্যের ৫% থেকে ১১% পর্যন্ত পেতে পারেন।
- মৃৎশিল্পেও ক্ষেত্রেও একই অভিমত প্রযোজ্য। আপনাদের মনে হতে পারে সামান্য একটি ক্ষুদ্র মগ বিক্রি করে কিই বা লাভ হতে পারে? আমি একটি কথা বারবারই বলি আমরা কোনো বস্তু কেনার আগে হাজারবার ভাবি বস্তুটি কি আমার প্রয়োজন কিনা অথচ বিদেশিরা ঘোরের বশে যেকোন পন্যই কিনে ফেলে তারপর চিন্তা করে বস্তুটি তার কি কাজে লাগতে পারে। এজন্য আপনি যদি সুন্দর করে মগটি বৈশিষ্ট্য তুলে ধরতে পারেন, তাহলে মগটি প্রস্তুতের খরচ এবং বিদেশে পাঠানোর খরচ বাদ দিয়েও আপনার হাতে লাভ থেকে যাবে।
- আর্ট শেখার জন্য নির্দেশনা নিয়ে ধারাবাহিক ব্লগ পোষ্ট করতে পারেন। পরে ওই ব্লগগুলোকে pdf আকারে ebook বানাতে পারেন এবং নামমাত্র মূল্যে সেগুলো বিক্রি করতে পারেন।

ছয়
ব্লগার(ডট)কমে থাকা ছবি আঁকা বিষয়ক ব্লগগুলোকে কিভাবে সাজানো যেতে পারে কিংবা কিভাবে এগুলোকে আয়ের উৎস হিসেবে গড়ে তোলা যেতে পারে তার ধারনা পেতে গুগলে drawing blog blogspot সার্চ করুন। হাজার হাজার ওয়েবসাইট খুঁজে পাবেন আর প্রতিটি ওয়েবসাইট থেকে শিখতে পারবেন নতুন নতুন আয়ের এবং নিজের ওয়েবসাইটের প্রচারণার কৌশল।
সাত
বৃটিশ বিউটিশিয়ান Lauren Luke অনেকটা শখের বশেই YouTube এ নিজের নামে চ্যানেল খুলে সৌন্দর্য বিষয়ক টিপসগুলো ভিডিও আকারে আপলোড করতে শুরু করেন। সহজ, সরল উপস্থাপনার ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়েছে যে তিনি YouTube এ Most Subscribed (All Time), Most Subscribed (All Time) – Gurus এবং Most Subscribed (All Time) – Partners ক্যাটাগরিতে ১ নম্বরে আছেন। তাকে নিয়ে গার্ডিয়ান, এবিসি নিউজ, বিবিসি নিউজে প্রতিবেদন প্রচারিত হয়েছে। এখন তিনি নিজ নামে প্রসাধনী পন্য বিক্রয় করা শুরু করেছেন।
আপনি যে কাজই করুন না কেন, যে বিষয়েই আপনার অভিজ্ঞতা কিংবা শখ থাকুক না কেন, আপনি তা থেকেই ইন্টারনেটে আয়ের মুখ দেখতে পারবেন। শুধু আপনাকে আপনার পছন্দসই বিষয়টিকে উপস্থাপনের কৌশল জানতে হবে।
সবার জন্য রইল শুভ কামনা ভাল থাকুন।
সর্বশেষ আপডেট
অনেকেই অভিযোগ করেছেন যে, তাদের ওয়েবসাইট কিংবা ব্লগ পোষ্টগুলো সহজে ইনডেক্স হচ্ছে না কিংবা ইনডেক্স হতে সময় নিচ্ছে। কোনোরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়াই আমার এই ব্লগ পোষ্টটি অতিস্বল্প সময়েই গুগলে ইনডেক্স হয়েছে। নিচের ছবিতে লক্ষ করুন, ইনডেক্সের সময় হিসেবে এখানে মাত্র ১৭ মিনিট দেখাচ্ছে। এর কারন আমার জানা নেই।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] কিভাবে ওডেস্ক-এর জবে বিড বা অ্যাপ্লাই করবেন ?
- গুগল এডসেন্স চেক – জানুয়ারী, ২০১০
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- টাইমের চোখে গত শতাব্দীর সেরা প্রযুক্তি ব্যর্থতার লিষ্ট
- টুইটার কি?
- Google Local সার্চ আরোও সহজ হল
- Gmail এ আসল Undo Send ফিচার


বড় করে দেখুন
{ 55 comments… read them below or add one }
Though I know a very little about Blogging and SEO optimizing stuffs, I would like to add a little more on what I think about this new blogger blog.
1.Like you and most of your fans, Ruma made the biggest SEO mistake by naming her URL with her name. URL should and must represent niche of your site. While you(Mr Hasan) claim yourself a SEO optimizer, why you made this silly mistake with your English blog also(hasan-online[dot]com)?
2.I would like to request Ruma to concentrate only on her content in first three month. Consider choosing a different URL as its not too late and you even didn’t submit(I guess) your sitemap to Google.
3.Change your template. Remain cool with Blogger. Don’t think about Wordpress so early while you seem not to be very familiar with Blogging.
4.Try to be more descriptive with your headlines (Not more than 39 characters [without Space] and 47 characters[With spaces] . Try to use relevant keywords(Words) with the headlines and the first paragraphs of your blog posts. carefully choose words in body also.
5.Don’t waste your time with mylot anymore. Rather register free account with Digital Point Forum, Warriorforum and obviously on Flickr.
6.When you will have more that 1000 visitors (daily), then think about Amazon Associates or Ebay. They are now just like wasting time for you.
7.Engage yourself in social networking sites like twitter and Stumble upon.
8.Try to be specific with your content, don’t post anything.
9.After all, be patient. it takes time to become a popular blogger.
Few Words about “Getting indexed in Google’ in 17 minutes!
If your site is indexed in Google and you maintain a regular visitor streams of 300-400 daily or if you sometime ping your blog, or if you are an old blog(more or less 6 month) , be sure that Google regularly crawls your site and there is no reason for a new post to be indexed in five minutes.
Final Worlds to Mr Hasan:
You are doing a tremendous job by helping Bangladeshi bloggers. I hope and wish that your blog will remain as a great inspiration for them. Just don’t make them too greedy for money. Money is always an important thing and if you do some good works it will just follow you.
Don’t let yourself to follow the money rather make it follow you. This is the hardest(At the beginning) and sweetest way(at the end) to live and love.
One more thing, just be careful. You might not be allowed to expose your Adsense information like this.
Regards,
Sagar
রুম্মা কোথায় গেলেন? এই ব্লগ ছেড়ে কোথায় আছেন? আপনার ব্লগেও দেখলাম নতুন পোস্ট নেই। অনলাইনের সাথে কোনো অভিমান হয়েছে নাকি?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ভাইয়া এবার কিন্তু আমি রাগ করব, কত দিন থেকে বলছি আমার ওয়েবসাইটের উন্নতির জন্য কিছু সাজেশন দিন, একটু আশাও দিলেন না… প্লিজ… Atleast একটু আশা দিন
আজকেই দিব ভাই… গতকাল পর্যন্ত ব্যস্ত ছিলাম। আজকে কিছুটা অবসরে। আজকে একটা পোষ্ট আকারে সাজেশন দিতে চেষ্টা করি।
ধন্যবাদ এবং দীর্ঘসূত্রিতার জন্য দু:খিত।
আমি নিজেই ভুলে গেছিলাম এটা, এখন কিন্তু আন্দোলনে নামব
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.
ভাইয়া আপনি জানেন
আমার চাওয়ার পরিমান একটু বেশি এবারে আমার চাওয়া হলো ebay সাইটে কি
ওয়াল পেপার বিক্রি করা য়ায় ?
যদি Yes হয় তাহলে আমাকে কি করতে হবে জানালে খুশি হবে ।
ভাই,,,আমারও কোন সমস্যা হচ্ছে না অবশ্য আমি ব্যবহার করছি ১৬০কেবিপিএস…..
আমার কোনো প্রবলেম হচ্ছে না। সামুর আগেই এটার পাতা চলে আসে…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to Joomla! =-.
ভাইয়া বলব বলব করে বলা হয়ে উঠে না তা হল আমি নিয়মিত যে ১০-১২ টা সাইট Visit করি তার মাঝে এই সাইটটা সবচেয়ে Slow.আমার মনে হয় আর সবারো একই Experience হয়।এটা কি বাংলা Font এর কারনে নাকি Hosting Site এর কোন Problem?
আচ্ছা ঠিক আছে, দেখি অন্য হোস্টে পরীক্ষা করে দেখতে পারি। তবে দু’দিন হল super cache প্লাগইন ব্যবহার করছি। একটু হলেও অবস্থার উন্নতি হবার কথা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আদনান ভাই ! এমনট হওয়ার কোনো কারণ দেখছি না। আপনি কি ইউজ করেন, এক্সপ্লোরার-ক্রোম, নাকি মোযিলা। আমার মনে হয় ক্রোম ইউজ করে দেখতে পারেন। ভাল কাজ দিবে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
না ভাই আমি সবগুলা দেয়েই Try করে দেকছি।শুধু এই সাইটটাই Load হতে Comparatively বেশী সময় নেয়। দশী অন্য সাইট/ফোরামগুলাও এতো সময় নেয় না।দেখা যাক অন্যরাও কি আমার মতো এই সমস্যা Feel করে কিনা।
আর হাসান ভাই সামনে সময় পেলে আমাদের কিছু Worpress Forum এর সাথে পরিচয় করায় দিয়েন।আমি http://www.forum.bytesforall.com-এই একটা ফোরাম পাইলাম যেখানে Wordpress নিয়ে কাজ করার সময় যে সব Problem হয় তা userরা আলোচনা করে।আমাদের কাজে আসতে পারে।
হাসান ভাই,
পোষটা পড়ে ভাল লাগল। আপনার নোটিশ টা যেটাতে বলেছেন আপনার পোষটা ১৭ মিনিটে ইনডেকস হয়েছে কারন টা এমন হতে পারে না যে ,আপনি পোষটা পাবলিশ করার একটু পরেই গুগল বট ডেইলি রুটিন মাফিক আপনার সাইট ঘুরে গেছে। তাই পোষটা আপনি পাবলিশ করার ১৭ মিনিট পরেই ইনডেকস হয়ে গেছে।
অনুমান করে বললাম।সঠিক নাও হতে পারে।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Sharing Makes Money:Earn Cash by Uploading & Sharing programs (Part-III) =-.
হতে পারে, এই কারনেই বলেছি কারন জানা নেই।
হাসান ভাই, আমি খুবই দুঃখিত যে আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই এ ক’দিন। ভাইয়া, আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম গত কয়েকটা দিন। বৃহস্পিতবার কয়েকবার চেষ্টা করেছি আপনাকে কল করতে, পারিনি। মোয়াজ্জেম ভাইয়ের সাথে আজ কথা হলো। উনি আমাকে না পেয়ে কিছুই করেন নাই। তবে এখন অনেকটা সুস্থ বোধ করছি। যদিও পুরোপুরি সুস্থ নই। আশা করছি আগামীকাল কিংবা পরশুর মধ্যে দ্বিতীয় আড্ডার ভিডিওটি সবাইকে দেয়ার মতো প্রস্তুত করতে পারবো। আজ রাতের মধ্যেই ক্যাপচারের কাজ শেষ করার চেষ্টা করবো। আগামীকাল একটু ঘষামাজা করে রেডি করে ফেলবো ইনশাল্লাহ।
আপনার মেইল আজ পেয়েছি। যারা আমার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে তাদেরকে নাম্বার দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি এখন মোটামুটি ফ্রি আছি।
ঢাকা ছাড়ার আগে আপনার সাথে কথা বলতে পারিনি বলে খুব মন খারাপ আমার। খুব ইচ্ছে ছিলো আপনার সাথে শেষ একবার কথা বলার।
যাই হোক, আশা করছি, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যারা হাসান ভাইয়ের দ্বিতীয় আড্ডার ভিডিওটির জন্য অপার হয়ে বসে আছেন।
অফট: হাসান ভাই কেমন আছেন? ডোমেইন আর হোস্টিং-এর ব্যাপারে কী সলিউশন করলেন? আশা করি জানাবেন। আমি এখন মোটামুটি ভালো আছি। ভালো থাকবেন।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Anybody here, who will be my friened??? =-.
ধন্যবাদ ভাইয়া, অনেক কিছু জানতে পারলাম। আমার সাইটের সমালোচনায় অপেক্ষা করছি।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> How to Install WordPress on Local Server =-.
পড়ে ভাল লাগলো। জানতে পারলাম অনেক কিছু।
Duplicate comment detected; it looks as though you’ve already said that!…
Whats this i can not submit my comment
হি…হি…হয়েছে…সাবমিট হয়েছে…
আপনি মন্তব্যের ঘরে যা লিখতে চাচ্ছিলেন, ইতিমধ্যেই তা এই পোষ্টে একবার লেখা হয়ে গেছে। তাই ডুপলিকেট কনটেন্টের সর্তকবানী দেখাচ্ছে।
হাসান ভাই,,,,,আমার ওয়েব সাইট গুগল অথবা ইয়াহুতে সাবমিট করার পর কি করে বুঝব যে সাবমিট হয়েছে……সাবমিট হতে কতদিন লাগে…???
গুগলে সাবমিট হয়েছে কিন্তু ইয়াহুতে সাবমিট করতে পারছি না….দেখি আরেক বার না পারলে আপনাকে বলবো…
সাজ্জাদ ভাই ! আমি দেখেছি, ভালভাবে অপটিমাইজ করতে পারলে সাবমিশন ছাড়াই আপনার পেইজ গুগল নিয়ে নিবে। আমার ব্লগ ‘ ল্যাসিক রিভিউস’ দু-দিনের মাথায় ১ম পাতায় আসে। যদিও ইয়াহু-তে দেরিতে এসেছিল। তবে, বিন(bing) এর কথা বলতে পারব না।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
Lasik ভাই বা হাসান ভাই,,,,প্রশ্নের জবাব কিন্তু পেলাম না । আমি কিভাবে বুঝতে পারবো যে ………আমার ওয়েব সাইট গুগল অথবা ইয়াহুতে সাবমিট হয়েছে ????
আমি অনেক চেষ্টা করেও গুগল বা ইয়াহুতে আমার সাইট সাবমিট করতে পারছি না। কোথাও হয়তো ভুল হচেছ। গুগল বা ইয়াহুতে সাইট সাবমিটের সম্পুণ প্রক্রিয়াটা কেউ ডিটেলস জানাবেন please.
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Free online data store up to 50GB =-.
গুগল টা বলতে পারি,,,,,,,,,
গুগলে যান । লিংক হল এটা
আপনার সাইট এর ক্যাটাগরি নির্বাচন করূণ….যদি ক্যাটাগরি নির্বাচন করতে সমস্যায় পড়েন তাহলে ওখানে সার্চ দিয়ে দেখুন….
ক্যাটাগরি নির্বাচন শেষে নিচে দেখুন সাবমিট এ সাইট…..ক্লিক করে সাইট সাবমিট করূণ….সাবমিট কমপ্লিট হলে গুগল একটা মেসেজ শো করবে । আমি যতটুকু জানি শেয়ার করলাম । ককোন ভূল থাকলে আওয়াজ দিবেন…..
ভাইয়া আপনার সাইট এর কমেন্ট এর জন্য কি ব্যবহার করেছেন? এটা কি টেম্পলেটের সাথে ডিফল্ট ভাবে ছিল নাকি কোন প্লাগিন্স? আমি এই রকম নেষ্টেড কমেন্ট সিস্টেম ব্যবহার করতে চাচ্ছি আমার সাইট এ।
ধন্যবাদ
ওর্য়াডপ্রেসেই এই সুবিধা বিদ্যমান। তবে সব টেমপ্লেট কমেন্টগুলোকে নেস্টেড আকারে দেখাতে পারে না। আপনার টেমপ্লেটে এই সুবিধা না থাকলে এই প্লাগইনটি (http://wordpress.org/extend/plugins/wordpress-thread-comment/) ব্যবহার করে দেখতে পারেন।
ধন্যবাদ
অফিস থেকে এসেই আপনার ব্লগে একবার ডু মারি নতুন পোস্টের আশায়। খুব ভাল লাগল আজকের পোস্টটি। কালকে আসলে আমি আপনার কেনা একটি ডোমেইন আমার নিজের জন্য কেনার প্রস্তাব করেছিলাম। আশা করি নিরাশ করবেন না। আমি আসলে আমার ব্লগিংকে মোটামুটি দু-ভাগে, হেলথ ও ব্লগিং ভাগ করে নিয়েছি। হেলথের জন্য ডোমেইন আমি ৭ মাস আগে কিনে নিয়েছিলাম, এখন সাইট বিল্ডিং এর কাজ চলছে। বাকীটার জন্য আপনার দরবারে হাজির হলাম।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
@shajjad
আরে ভাই আস্থে আস্থে শিখেন সমস্য নাই।যতো বেশী জেনে কাজ শুরু করবেন ততই ভাল।
তা ভাই খুব কষ্টে নাই But প্রতি ঘন্টায় ঘন্টায় চেক করছি কখন আমাদের হাসান ভাই আমার ১৩ টা প্রশ্নের উত্তর দিবেন।আপনাদের সবার খুবই কাজে লাগবে হাসান ভাই উত্তরগুলো দিলে।
অনেক আগে http://www.free-ebooks-source.blogspot.com বানায়ছিলাম যা চরম Popular ছিল But Publisher দের চাপে সাইটটা বন্ধ করতে হয়।
এরপর ১ বছর আগে http://www.lossyourweightnow.blogspot.com সাইটটা বানাই কিন্তু আগ্রহ না থাকায় আর কাজ করি নাই।Weight Loss নিয়ে সাইট হওয়ায় 1 Click এ 1 Dollar আমার Account এ যোগ হইছিল।
এই জানুয়ারিতে Uk যাওয়ার কথা MBA এর জন্য।ইনশাল্লাহ নিজের Domain & Hosing এর ব্যাবস্থা করে কাজে নেমে পড়ব।দোয়া করবেন সবাই।
আর পড়াশনার কাজে কারো Journal/Ebooks লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারন আমি http://www.abcdfree.com সাইটের একজন Moderator ।আমার কাছে অনেক অনেক Foreign University এর Online Resource Use করার Password আছে যা দিয়ে আপনি অনেক অনেক Journal/Thesis/Research Paper/Article/Book Free পড়তে/ডাউনলোড করতে পারবেন।
God Bless you all..
problogger99@gmail.com
আদনান ভাই
হমমম… আপনার বল্গটা মনে হয় জোসস ছিলো। যাই হোক দূখ করেন না। নতুন কিছু করেন। আর আপনার কাছ থেকে আমার কিছু এ্যকাউন্টিং বই লাগবে। আর বস আমি এই মাসেই লন্ডন যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করেন।
আর আপনারা কেউ টেনশন নিয়েন না, ডোমেইন এবং হোস্টিং এর ব্যাপারে ইনশাআল্লাহ আমিও আপনাদের সাহায্য করতে পারবো। দেখি এইবার এলাটপে, পেপাল আরো যতো পাল আছে সব ইউস করবো এবং যতোটুকু পারি বাংলাদেশি ভাই-বোনদের সাহায্য করবো।
বাংলাদেশি ভাই বোনদের সাহায্য করতে চান ভাল কথা কিন্তু পৌঁছানোর পরে আগে নিজেকে সাহায্য করুন, পড়াশুনার খোঁজ খবর নিন, চাকুরি খুঁজুন, বাসা খুঁজুন – তারপর ব্লগিং, জনসেবা এবং অন্য কিছু।
যেদিন দেখা হয়েছিল সেদিনও এই কথাই বলেছিলাম, আজও বললাম। চার বছরের অভিজ্ঞতা, মিথ্যে হতে পারে না।
শুভ কামনা রইল।
হাসান ভাই কিছুটা কঠিন সুরু চরম সত্যি কথা টা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।নতুন Point Based System চালু করার পর সবাই আমরা Uk এর পিছনে ছুটছি কিন্তু ওখানের যে পরিমান বেকারত্ত চলছে তার খবর আমরা কয়জন ই বা নেই।আমার একটা সুবিধাজনক দিক আছে তা হল আমি Tourism & Hotel Management এ মাত্র Graduation শেষ করেছি সামনে MBA করতে যাওয়ার কথা।বাহিরে যারা থাকেন তারা সবাই জানেন এই Sector এ Job তূলনামূলক ভাবে সহজ।কিন্তু বাকি ভাই বোনদের কি হবে আল্লাহ মালুম…
হাসান ভাই, ছোট ভাইয়ের দাবীতেই আরেকটা “বিরক্তিকর” অনুরোধ করব তা হোল অন্য কোন ফোরামে আপনি Uk এর বর্তমান অবস্থা নিয়ে একটা লেখা লিখবেন Please.আমরা অনেকেই অনেক সপ্ন দেখি কিন্তু আপনি জানেন বাস্তবতা কতটা রুঢ়।আপনি যেহেতু Uk তে অনেক দিন আছেন আর এখন এদেশে Uk TREND যে চরমভাবে চলতেছে তাই আপনার একটা শক্ত লেখা আমাদের বাস্তবতাকে চোখে আংগুল দিয়ে দেখায় দিবে ইনশাল্লাহ।
আপনার Guideline এর প্রত্যশায় থাকলাম…
হাসান ভাই আপনাকে আমরা এই বল্গে সবাই কমবেশি গুরু মানি এবং আমি নিজে আপনাকে আমার বড় ভাই-ই মনে করি। আপাতত আমি রুশদির সাথেই থাকবো। আপনি তো ওকে চেনেন মনে হ্য়।
তাছাড়া আমার বিশ্বাস কোনো বিপদে পরলে আপনাকে সব সময় পাশে পাবো এবং আপনার দিক নির্দেশনা সবসময় মেনে চলার চেষ্টা করবো।
ভাই আপনাকে তেল মারছি না “কিছু মানুষ আছে এই পিথীবিতে যারা শুধু মানুষের উপকার করার জন্যই আসে এবং আপনি তাদের মধ্যে একজন। যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিলো সেদিনই বুঝতে পরেছি। বিশ্বাস না হলে এই বল্গের অন্য সবাইকে জিজ্ঞেস করে দেখুন। আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবে আপনার ব্যাপারে।”
আপনার শুভো কামনা্য সবসময় – - – আমরা সবাই।
আমারও কয়েকটা পেজ প্রথম পাতায় এসেছে । এর পুরো কৃতিত্ব হাসান ভাইয়ের। ধন্যবাদ হাসান ভাইয়া।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> What should I do while any of my hard drive is not being opened by direct click? =-.
ভাই কৃতিত্ত্বগুলো কেবল আপনাদেরই, আমি কেবল উপলক্ষ মাত্র, সামনে এগিয়ে যান।
শুভ কামনা রইল।
thanks for your useful suggestion….Hasan vi, blogger.come 3 tar besi adsesnse add korle ki account ban hoar risk thake?????…..pls answer as soon as possible….
.-= REAL এর সর্বশেষ পোষ্ট >> Free Dowload of Latest Bangla Solo Album : Razeeb – Jodio (Mediafire link) =-.
আপনি যদি ভুল করে অনুমোদিত সংখ্যার বেশি বিজ্ঞাপন যুক্ত করেও ফেলেন, তাতে কোনো সমস্যা হবে না। গুগল কখনোই অনুমোদিত সংখ্যার বেশি বিজ্ঞাপন প্রদর্শণ করবে না।
একই পাতায় যতদূর সম্ভব তিনটি লিংক বিজ্ঞাপন, তিনটি লেখা/ছবি বিজ্ঞাপন এবং দু’টি সার্চ বক্স বসানো যায়।
হাসান ভাই,,,,
ব্লগারের টেমপ্লেট change করতে পারছি…..সবাই SEO নিয়ে আছে আর আমি এখনও ব্লগারের ঠেমপ্লেট change করা শিখছি…..কি মজা…হা…হা…হা…
আদনান ভাই খুব কষ্টে আছেন মনে হচ্ছে….
অভিনন্দন… টেমপ্লেট পরিবর্তন করা থেকেই আপনার জয়যাত্রা শুরু হউক।
শুভেচ্ছা রইল।
ভাইয়া আপনি যেভাবে আমাদের জন্য কষ্ট করছেন…..আমাকে পারতেই হবে…
Amar 13Ta Prosno silo je vai…
হবে… ধীরে ধীরে সব হবে। সবুরে নাকি মেওয়া ফলে
হাসান ভাই আপনাকে একটা সুখবর দেই। আজকে এনালিটিকস এ আমার সাইটের ট্রাফিক সোর্স দেখছিলাম দেখলাম গুগল থেকে ডাইরেক্ট ৩ টা , সাথে সাথে এনালিস্টে কিওয়ার্ড লিস্ট চেক করে দেখলাম যে ৩টা সার্চেই আমার সাইটে গুগলের প্রথম পেইজে। এর মধ্যে একটাতে প্রথম পেইজে ১ নং এ আছে। ভাবলাম আপনার সাথেই প্রথম শেয়ার করি এ সংবাদ। প্রিন্ট স্ক্রীন এর ৩ টা লিংক দিলাম এইখানে।
১) ছবি ১
২) ছবি ২
৩) ছবি ৩
স্প্যামিং এর জন্য মাফ চাই।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
মিষ্টি ছাড়া সুখবর কেনো জানি পানসে লাগছে… এগিয়ে যান।
শুভ কামনা রইল।
কোনদিন দেখা হলেই আপ্যায়ন করব আপনাকে। আর একটা কথা না বললে অকৃতজ্ঞ থেকে যাব: আমি মূলত আপনাকে দেখেই SEO তে উৎসাহিত হয়েছি। আমার লক্ষ্য উপার্জন নয়, কিন্তু প্রতিযোগিতায় আসা। সামার ভেকেশনের এই এক মাসে আমি SEO এর যত জিনিস শিখেছি গত সাড়ে ৪ বছরের ব্লগিং জীবনে ও অতটুকু শিখি নাই। ধন্যবাদ শুভ কামনার জন্য।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
আরে ভাইয়া আপনি অনলাইনে! ওয়াও ..।ধন্যবাদ সাথে সাথে কমেন্টের উত্তর দেয়ার জন্য।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting =-.
আপনাকেই বলেছি । narvar হলো সাইটের উপরে যেখানে blogger লেখা থাকে সেটা ।না পারলে মাসুদ ভাইয়ের সাইটে দেখতে পারেন
ও মাই গড!!!!!!! ফোনে শোনা সেই অমুল্য সাজেশন গুলো যে এভাবে এত্ত সুন্দর ভাবে লিখিত আকারে পাব বুঝতেই পারিনি ভাইয়া। নিজেকে অনেএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএক লাকি মনে হচ্ছে। আমি আসলে সব কিছুই দায়সারা ভাবে করি। ব্লগ শুরুটাও সেভাবেই করা। তারপর আপনার পোস্টগুলো পড়ে বুঝেছি সবকিছু আসলে দায়সারা ভাবে করা উচিৎ না। আশা করছি আজ থেকেই আমার বিশ্রী ব্লগটাকে বদলানোর চেষ্টা জোরেশোরে শুরু করব। দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting =-.
চঞ্চলতা কমাতে হবে, কি লিখছেন তা প্রথমে ভেবে নিন। তিনটি বানান ভুল ছিল, শুধরে দিলাম
ব্লগের সফলতা কামনা করছি। ভাল থাকুন।
অতগুলো ‘এ’ কেনো? SPAM শব্দটির কথা মনে রাখবেন কিন্তু।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
অসুবিধা নাই, আমি আছি কমেন্ট মডারেশনে।
আপু আপনি আসলেই লাকী, আমি ভাইয়াকে ২ মাস ধরে বলেও কোনো রেজাল্ট পেলামনাঃ(
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.
আরে ভাই, বুঝলেন না? উনি আমাদের একমাত্র আপ্পুনি কি-না !
আরে ভাই বোঝেননি খুশিতে “এ” এর পরের শব্দ ভুলে গিয়েছেন উনি।
গুড সাজেশনস ইনডিড। যদিও আমার এখান থেকে ব্লগস্পট দেখা যায় না,প্রক্সি ব্যবহার করে সাইট এ যাব উনি কতটুকু উন্নতি করেছেন তা দেখতে। চীনে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস দুটোই ব্যানড। রুম্মার কাজে আসবে আশা করি এই পোস্ট। আমি বসে আছি ঐ ভিডিওর জন্য।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.