আদনান বেশ কয়েকদিন ধরেই তার প্রশ্নের উত্তর পেতে উতলা হয়ে পড়েছে। কিন্তু প্রশ্নের গুরুত্ব আর সংখ্যা দেখে ভয় লাগছিল, তাই প্রশ্নগুলোতে ডুব দেয়া থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছিলাম। যখন নিজের পছন্দসই বিষয়ে ব্লগ লিখি তখন শুধু নিজের জন্যই লিখি। কাউকে জবাবদিহিতার প্রয়োজন থাকে না, নিজের জ্ঞান দিয়েই লিখতে পারি। কিন্তু যখন প্রশ্নের উত্তর দিতে ব্লগ লিখি কিংবা টিউটোরিয়াল টাইপের পোষ্ট লিখি, তখন অনেক ভেবে চিন্তে, অন্য ওয়েবসাইট ঘেঁটে প্রশ্নের উত্তর দিতে হয় – অনেক জ্বালা
যাহোক আদনানের প্রথম এক ঝাঁক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।

Godaddy এর ব্যাপারে অনেকের মন্তব্য কিছু ফোরামে জানতে চেয়েছিলাম।সবাই এর বিপরিতে।যেমনঃ
“গোড্যাডি’র নামে অভিযোগের অন্ত নেই! তবুও মার্কেটিং এর জোরে তারা আজকে বিশাল অবস্থায় আছে। ওদের কাছে কোন সার্ভিস কিনলে দেখবেন এমন কোন পেজ আসে না যেখানে ক্রসসেল/ওভারসেলের করার বিজ্ঞাপন নেই!”
কেউ http://www.eleven2.com সাইটা Recommend করল।আপনার এ ব্যাপারে মন্তব্য চাইছি Please..
GoDaddy একটি বাজেট হোস্টিং প্রতিষ্ঠান। মানে হল সস্তায় ওয়েবসাইট হোস্টিং এবং ডোমেইন কিনতে পাওয়া যায় আর সস্তার তিন অবস্থা, জানেন তো। ওরা দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আমি ওদের হয়ে ওকালতি করব না। তবে কোটি কোটি কাস্টমারকে খুশি রাখা সম্ভব নয়। এখন যদি বলেন ওরা ক্ষমতার বেশি হোস্টিং বিক্রি করে, তাহলে একই কথা সবার জন্যই প্রযোজ্য।
আমি নিজে ব্যক্তিগতভাবে GoDaddy এর উপর অসন্তুষ্ট হয়ে পড়েছি, কিন্তু উপায় নেই। কারন আমার বাজেট বেশি নয়। আমি অন্য হোস্টিংয়ে গিয়ে পোষাতে পারব না। তবে ধীরে ধীরে আমি HostGator এ চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আর Shared Hosting আর Shared Broadband এর কাহিনী একই রকম। সার্ভারে যত বেশি ওয়েবসাইট চলে, সার্ভিস তত খারাপ হয়ে যায়। এ থেকে যদি মুক্তি পেতে চান তবে Dedicated Hosting কিনতে হবে। আর এটা খুবই ব্যয়বহুল।
এখন আপনাকে নিজের পকেটের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
অনেকে খুব সুন্দর একটা পরামর্শ দিছে তা হল আগে Domain কিনে Forced Add FREE এমন FREE Hosing Site এ কাজ করে Site Popular করে তারপর Paid Hosting Service নিতে।আমার মতে BD এর Blogger দের জন্য এটা ভাল বিসয়।আপনি কি বলেন ভাইয়া?
আমি ব্যক্তিগতভাবে ফ্রি হোস্টিং ব্যবহারের পরার্মশ দেই না, তবে যদি বাজেট স্বল্প হয় তাহলে শুধু ডোমেইন কিনে ফ্রি হোস্টিং ব্যবহার করতে পারেন। আর হাতে পয়সা পাওয়া্র সাথে সাথে নিজের হোস্টিং-এ চলে আসা উচিত। কারন ফ্রি হোস্টিংগুলোর কোনো ভরসা নেই।
নিজের Domain থাকলে তো Blogger (Blogspot) সাইটেও FREE Hosting করা যায়।(www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=55373)
এতে কি কি অসুবিধা বলবেন কি?
নিজের ডোমেইন থাকলে ব্লগারের ব্লগেও তা ব্যবহার করতে পারেন। আমি বেশ কয়েক জায়গায় এটা করার জন্য পরার্মশ দিয়েছি। তবে ব্লগারে ইচ্ছেমতো বিজ্ঞাপন বসানোর সুবিধা নেই। আমার কাছে এটাই সবচেয়ে বড় সমস্যা মনে হয়। এছাড়া নিজের সার্ভারের ওয়ার্ডপ্রেসের সাথে তুলনা করলে ব্লগার নিতান্তই শিশুমাত্র।
Worpress Premium Service এর কোন প্রয়োজন আছে কি? কোন ধরনের Limitation আছে কি?http://en.wordpress.com/products-এখানে লেখা এই ৩টা পয়েন্ট ঝামেলাকর মনে হচ্ছেঃ
A:Custom CSS:If you know your way around a cascading style sheet, you can really put a personal touch on your WordPress.com blog. Or use the Custom CSS upgrade with our Sandbox theme to create an entirely new design. All yours for just $14.97/year
B:Go Ad-Free:From time to time, we display text ads on your blog to logged-out users who aren’t regular visitors. Doing this allows us to keep bringing you the free features you love. However, if you’d prefer your readers didn’t see ads, you can nix them altogether for $29.97/year.
C: Unlimited users:The free limit of 35 users per private blog is enough for most people, but if you’re Unlimited users building a private site that will have a large community or you’re a large organization, buying this upgrade is the way to go. $29.97/year.
এই বিষয় নিয়ে আপনার সুলিখিত লেখা পাব।
পয়সা থাকলে নিজের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। ওর্য়াডপ্রেসের সার্ভারে ওয়ার্ডপ্রেস আপগ্রেডের কোনো প্রয়োজন নেই।
অনেকেই Adsense থেকে Banned হয় প্রথমে অনেক উত্তেজিত থাকে বলে।তারা আবারো Account খুলে টাকা আয় করতে চায়। অথচ আমার জানা মতে Internet Connection+Gmail Account+PC সম্পুর্ন নতুন না হলে সে আবারো ধরা পরে যাবে কারান Google Robot & Cookie তার সব Information পেয়ে জাবে।এই Important Topic টা সবাইকে বুঝায় বললে অনেকের উপকার হতো আমার ধারনা।
গুগল ইচ্ছে করলে অনেকভাবেই তথ্য সংগ্রহ করতে পারে। যদিও গুগলের নিয়মকানুনে বলা আছে এক ব্যক্তি কেবলমাত্র একবারই এডসেন্সের জন্য আবেদন করতে পারবে এবং ব্যান হয়ে গেলে চিরদিনের জন্য ব্যান – তবুও আমার মনে হয় গুগল অনেক ছাড় দেয়। তা না হলে দুনিয়ার অর্ধেক ব্লগরই এডসেন্স ব্যবহার করতে পারতো না। খেয়াল রাখা দরকার পুনরায় এডসেন্স আবেদনের ক্ষেত্রে নতুন ওয়েবসাইট, নতুন ইমেইল ব্যবহার করা উচিত। এক্ষেত্রে মনে হয় আলাদা কম্পিউটার, আলাদা আইপির বোধ হয় কোনো প্রয়োজন নেই।
আমার মতে FREE Blogspot/Wordpress সাইট SEO করলেও লাভ নেই খুব বেশি।অথচ আমাদের দেশে টাকা আয় মানেই-Blogger সাইটে Adsense বসানো।এই বিষয়টা নিয়ে কিছু বলেন।
SEO তে হাতেখড়ি দিতে ব্লগার/ওয়ার্ডপ্রেসের ব্লগ ব্যবহার করা যেতে পারে। কিন্তু আয়ের উৎস এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে যতদ্রুত সম্ভব নিজের ডোমেইন এবং হোস্টিং কেনা জরুরি।
আমি BD এর Blogger দের জন্য pdf আকারে SEo+Blogging+Wordpress বিষয়ে Bestselling+Most Updated Popular Ebooks & Video Tutorial এর Download Links দিতে চাই।আপনি কি Allow করবেন এই সাইটে Link দিলে?আমি নিজে অনেক কিছু জানতে পেরেছি।
আসলে এই ব্লগটি একান্তই আমার ব্যক্তিগত ব্লগ। তবে পোস্টের সমাগম বাড়াতে মাঝে মাঝে অতিথি লেখকদের লেখা গ্রহন করি। আপনি যদি নিজে কোনো লেখা জমা দিতে চান, তবে তা আগে আমাকে পাঠিয়ে দিন। আমি আপনার নামে ছাপিয়ে দেব। আশা করি আমার সীমাবদ্ধতা বুঝতে পারছেন।
Adsense সারাও বাকি Advertiser দের Service গুলা সম্পর্কে লেখা চাই।
আমি এই ব্লগেই বেশ কয়েক জায়গায় এ নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে একটি লেখায় আমাজনের এফিলিয়েট নিয়ে পোষ্ট দিয়েছি। আসলে আমার মূল শক্তি হল এডসেন্স। তাই প্রায় সবগুলো লেখাই এডসেন্সকে ঘিরে। আর আমি আমার জ্ঞানের বাইরে কোনো বিষয়ে লিখি না। আশা করি ভবিষ্যতে অন্য বিজ্ঞাপনদাতাদের নিয়ে লিখতে চেষ্টা করব।
সবচেয়ে Important বিষয় জা সবার জানা উচিত তা হুল কিভাবে আমরা 100% Original Content পাব/লিখব।কোন Site এ কিছু লাইন ও যদি Google Robot অন্য সাইট এর সাথে মিল পায় তবে তার তো Ranking কমে জায়।তাই আমরা যদি অন্যের Copyright Books/Material সাইটে দেই তবে কি বর ধরনের আইনগত সমস্যায় পড়তে পারি।100% Original Content লেখার বিসয় নিয়ে আপনার ১টা পোস্ট চাই ই চাই..
কোনো পোষ্টে যদি এক লাইন থাকে এমন – I love my country আর আপনি যদি লিখেন I am a patriot তাহলে কি গুগল তাকে ডুপলিকেট বলতে পারবে? অরিজিনাল কনটেন্ট নিয়ে Asif Anwar ভাইয়ের এই ব্লগ পোষ্টটি পড়ে দেখতে পারেন – How to Write Hundreds of Unique Articles from One Article with MS Excel – Article Theme Versioning
WordPress Premium Theme এর বিসয় টা জানতে চাই।সেগুলোর কি সত্যি দরকার আছে?
আগে ফ্রি থীমগুলো ব্যবহার করুন। একবার টাকা মুখ দেখতে শুরু করলে প্রিমিয়াম থীমগুলো ট্রাই করে দেখতে পারেন। হাতে পয়সা পাবার আগে অযথা থীম কেনার কোনো প্রয়োজন নেই।
আশা করি শর্টকাটে প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আসলে আপনার প্রতিটি প্রশ্নই এত বিশাল যে, প্রতিটি নিয়ে আলাদা আলাদা করে ব্লগ পোষ্ট করা সম্ভব। তাই শর্টকাটে উত্তর দেয়া ছাড়া উপায় ছিল না।
পোষ্টটির শেষ লাইন পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- [অতিথি পোষ্ট] সি প্যানেলসহ ১ জিবি ওয়েবস্পেস ফ্রি তে ট্রাই করুন এক্ষুনি
- Happy New Year 2011
- গুগল এডসেন্সে সফলতার জন্য একাধিক টিপস – ডিজিটালপয়েন্ট ফোরাম থেকে তুলে নেয়া
- Thesis Theme বলতে যারা পাগল… তাদের জন্যে একটি ফাটাফাটি ফ্রি থীম
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ২.৮
- ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর | খোলা চিঠি [২৩শে মে, ২০০৯]
- ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুন
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন?

{ 37 comments… read them below or add one }
সাইটটি সুন্দর হয়েছে।লেখার স্টাইলটাও সুন্দর।ভাষা সহজ সরল ও প্রাঞ্জল্য হওয়ায় সহজে বুঝতে পারছি।সাইটের থিমটিও সুন্দর হয়েছে।লিংকগুলোতে সহজে ব্রাউজিং করা যাচ্ছে।পোষ্টগুলোও অনেক তথ্যে ভরপুর।ভিজিটরদের কাজে আসবে।এরকম তথ্যপূর্ন্য সাইট তৈরির জন্য ব্লগারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।আশা করছি,সাইটটিতে আরো ভাল ভাল এবং তথ্যপূর্ন্য পোষ্ট পাব।সাইটটি বুকমার্ক করে রাখলাম।নিয়মিত ভিজিট করার চেষ্টা করব।আমি নিজেও একজন ভাল মানের ব্লগ রাইটার হওয়ার চেষ্টায় আছি।অনলাইনে আমার নিজের বেশ কয়েকটি সাইট রয়েছে।সেগুলোতে নিয়মিত ব্লগিং করার চেষ্টা করি।ব্লগিং করতে এবং অন্যের ব্লগ ভিজিট করে আরো বেশী বেশী জানতে ভাল লাগে।ভাল একটি ব্লগ পেলে অনেক ভাল লাগে।নিজের ব্লগের পাশাপাশি অন্যের ব্লগে ভিজিট করা ও কমেন্ট করে থাকি।তাছাড়া বাংলা ভাষায় অনলাইনে যারা ব্লগিং করেন,তাদেরকে আমি বেশ গুরূত্ব দিয়ে থাকি।মোট কথা,আমার জ্ঞানের পরিধি খুব অল্প,তাই এই ব্লগের মতো ব্লগগুলোতে ভিজিট করে কিছু শেখার চেষ্টা করি।ভাল কিছু করার চেষ্টায় আছি।বাংলাকে ভালবেসে বাংলায় ব্লগিং করার জন্য আপনাকে পূনরায় ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আদনান ভায়ের ৩ নং প্রশ্নটাও আমার একটা প্রশ্ন।
হাসান ভাই , পূর্বের মত এবারও আমাদের টেক কেয়ার করবেন আশা করি।
ধন্যবাদ ও ষালাম
আহ ভাই কমেন্টস করে সেই পুরাতন দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন। কি জমজমাট ছিল তখন ব্লগের পরিবেশ। যাই হোক প্রায় ১ বছর ২ মাস আগের পোষ্ট। তখন অনেক কিছুই জানতাম না। বিশেষ করে ওয়ার্ডপ্রেসের জগতের সাথে আমার পরিচয় ঘটেই হাসান ভাইয়ের এই ব্লগের মাধ্যমে। গত দেড় বছরে প্রচুর পড়াশুনা করে অনেক কিছুই জেনেছি। আপনি ঠিক কোণ প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তা সুনির্দিষ্ট করে বললে হয়তো আমি ই এবার উত্তর দিতে পারব। তবে মনে হয় হাসান ভাইয়ের উত্তর যথেষ্ট। ভাল থাকুন…
আদনান ভাই , আমি আসলে নীচের আপনার একটা বিষয়ের উপর প্রশ্ন করেছি
“২-Original Content এর ব্যাপারটা এর জন্য বললাম যে আমরা অনেকেই অনেক সাইট থেকে লেখা কপি করে পেস্ট করতে চাই অথচ তা SEO এর জন্য Negative Point তাই।অন্যের বই থেকে লেখা কপি করলে কি তেমন সমস্য হতে পারে।আমি Blogging এর উপর অনেক বুই এর লাইন Google এ দিয়ে দেকছি অনেক সাইট এই কাজ করছে।”
এই বিষয়ের উপর একটা আলোচনা আশা করছি আদনান ভাই ও হাসান ভায়ের কাছ হতে (তাদের মূল্যবান সময় খরচ করে, আমাদের মত নবীনদের গাইড দেয়ার উদ্দেশ্যে)
বই থেকে লেখলে কী সমস্যা হবে? বইএর কোনো লেখা যদি গুগল বুকসের সাঠে মিলে যায় , তবে কি সেটা ইউনিক ধরবেনা ? গুগলের চোখে আমার লেখা ইউনিক কিনা সেটা কীভাবে বুঝবো?
ইউনিক কন্টেন্ট নিয়ে খুব চিন্তায় আছি। এই বিষয়ে কোনো ভালো গাইডলাইন পাচ্ছিনা।
আদনান , আপনার ইবুক নিয়ে প্রকাশিতব্য ব্লগ সাইটের জন্য ওয়েট করছি।
ধন্যবাদ।
“আদনান , আপনার ইবুক নিয়ে প্রকাশিতব্য ব্লগ সাইটের জন্য ওয়েট করছি।”
এটা বুঝি নাই ভাই। আর বই হোল আর্টিকেল লেখার সবচেয়ে বড় সোর্স। আপনি ৫-১০ টি ওয়েব সাইট মিলিয়েও কিছু লিখলে তা ইউনিক নাও হতে পারে। ১-২টি লাইন মিলে যেতে পারে। অন্যদিকে প্রিন্টেড বই হোল একটা অফলাইন প্রোডাক্ট। যদি দুর্ভাগ্যক্রমে সেই একই বই দিয়ে কেউ আর্টিকেল না লিখে তবে যাই লিখবেন তাই ইউনিক হবে। গুগল বুকস কোণ সমস্যা না বলেই আমার বিশ্বাষ। তবে সবচেয়ে বড় বিষয় হোল আপনি যদি দেদারছে বিভিন্ন বই থেকে কপি পেষ্ট মারতে থাকেন তবে নিঃষন্দেহে ধরা পরে যেতে পারেন। কারন আপনি অন্যের কপিরাইটেড ম্যাটেরিয়াল ঈল্লিগাল্লি ব্যবহার করেছেন। সেক্ষেত্রে প্রকাশন প্রতিষ্ঠান আপনার হোষ্টিং কোম্পানির কাছে নালিশ দিয়ে সাইট বন্ধ পর্যন্ত করে দিতে পারে।
তাই গিগাপিডিয়ার মতো সাইটগুলো থেকে ইবুক ডাউনলোড করে তা রিরাইট করে প্রকাশ করুন। ১ টা ইউনিক আর্টিকেল লেখার সময়ে নুন্যতম ২-৫ টা আর্টিকেল রিরাইট করা যায়। একটা বইতে তাই বলা হয়েছিল ২০০ পেজের একটা বই ২০০০ ডলারের থেকেও মুল্যবান হতে পারে কারন ওয়েবে তার বানিজ্যিক মূল্য অনেক বেশি। এই পদ্ধতি বাহিরের বল্গারদের কাছে বেশ পরিচিত। আমি অনেক ইবুকের লাইন গুগুলে সার্চ দিয়ে সরাসরি বিভিন্ন সাইটে দেখেছি। তাই একটু সাবধানে আগাবেন …
শিখলাম অনেক কিছু।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Descriptions of AC electrical circuits =-.
হে হে কোন কিছুর প্রথম পর্ব মানে তো দ্বিতীয় পর্ব আছে বা আসবে।হাসান ভাই আমার প্রশ্নমালা নিয়ে দ্বিতীয় পর্ব বানাবেন না !!! খালি আওয়াজ দেন ঝাকে ঝাকে গুলি থুক্কু প্রশ্ন ছুড়ে দিব।আর NFS এর পোষ্টটে সবার আগে আমি ঈদ মোবারক জানাইছিলাম।সবাইরে উত্তর দিছেন আমারে দিলেন না।মনটা খারাপ।ঈদের দিনে ছোট ভাইদের মন ভাল করে দিলে সওয়াব হবে !!! আর ভাইয়া কেমন কাটালেন সারা দিন? জানতে মঞ্চায়…
আমাদের এইখানে গতকাল ঈদ হয়েছে, বরাবরের মতোই নিরানন্দ। তাই বাড়তি কিছু বলার নাই।
আর আপনার ডাইরেক্টরি বিষয়ক মন্তব্যের জবাব দিতে গিয়েই তো আপনার কথা ভুলে গেছি, আন্তরিকভাবে দু:খিত।
যা, একটু সেমাই খেয়ে এসে মন হালকা করেন।
হা হা হি হি হো হো…সেমাই না খিচুড়ি খেয়ে এলাম।পেটটার অবস্থা সুবিধার না।কেন যে এতো খাই !!!
আর আমি এখানে না খেয়ে অফিসে বসে আছি
হাসান ভাইরে প্রথমেই শুভেচ্ছা।
আপনাদের কমেন্ট পোস্ট দেইখা নিজেরে শিশু মনে হইতাছে। আর ভাবতাছি, এতদিন পর একটা গুপ্তধনের সন্ধান পাইলাম
হাসান ভাইরে একটা রিকোয়েস্ট। আপনি ইন্টারনেটে আয়ের উপরে ডিটেইল একটা বই লেখেন ধারাবাহিক ভাবে। এখানে একটু আউলা লাগতেছে ( কারন আমি একদম নাদান)
অথবা, আপনার এই লেখাগুলার একটা পি ডি এফ সংস্করণ বের করেন। যা দিয়ে আমরা উপকৃত হইবার পারি।
.-= Muntasir এর সর্বশেষ পোষ্ট >> Ishara =-.
আমি আসলে ধারাবাহিক ভাবে ব্লগ পোষ্ট করতে পারি না। তাই পোষ্টগুলো বেশ ছড়ানো ছিটানো। ব্লগিংয়ের প্রায় সব বিষয়েই এই ব্লগে আলোচনা করা হয়েছে। তাই কোনো বিষয়ে জানার সবচেয়ে সহজ উপায় হল বিষয় (ডানের কলামে) ধরে পোষ্ট খুঁজে বের করা কিংবা অনুসন্ধান পাতাটি ব্যবহার করা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
পোস্ট থেকে তো জানলাম ই মন্তব্য থেকে ও অনেক কিছু জানলাম । ধন্যবাদ সবাইকে।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Anxiety Disorder Symptoms =-.
আচ্ছা sub domain এ কি ওয়ার্ডপ্রেস সেটআপ করা যাবে?
জ্বি, সাবডোমেইনেও ওয়ার্ডপ্রেস সেটআপ করা যায়। উদাহরন স্বরূপ, আমার এই বাংলা ওয়েবসাইটটিই একটি সাবডোমেইন থেকে পরিচালিত হচ্ছে। এখানে bn.jinnatulhasan.com jinnatulhasan.com এর একটি সাবডোমেইন।
আপনার এই পোষ্টে আপনি ,tintob মিলে আদনানের আনেক গুলি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তথন আমারো কিছু প্রশ্ন এর মধ্যে ছিল। উত্তর পেয়ে আমি আন্দিত। আপনাদের অনেক ধন্যবাদ।
আমাকেও ধন্যবাদ দেন ভাই…
আদনানকে ধন্যবাদ দেয়া হোক…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Tips & Tricks: How Can I Loss My Overweight? =-.
জ্বি … আদনানকেও ধন্যবাদ দেয়া হল।
ধন্যবাদ আপনাকে ও। খুশি।
হাসান ভাই,,,,,,,,
ব্লগারের টেমপ্লেট পরিবর্তন করলে ভেতরের পৃষ্টা পরিবর্তন করতে পারছি না। ভেতরের পৃষ্টা আগের মতো রয়ে গেছে,,,,,ভেতরের পৃষ্টা কি পরিবর্তন করতে পারবো না….??
যদি পারা যায় কিভাবে…..???
হাসান ভাই,,,,
ডোমেইনন………
@Adnan: Buddy, you dont need to buy any site to flip them. Just develop them and flip and you are gonna hit them with auto surf script to increase alexa ranking not PR. Alexa ranking matters a lot to get a good price. Or you can handle the issue more smartly with Danny Relic’s software. There is a option of using HTTP proxies and refferer URL. So think about using 30 proxy and 200 scraped URL. You will get around 18000+ hits from 200 reffering URL and 30 A class IP. Will not it increase your PR????
Do you know even autoblogs get PR these days.
anyway, I dont earn $2000/month as i am not that kind of talent.I am tiny IMer trying hard to make a living and dreaming to buy a sports car someday with my earning. But I know many people earn more than $20000/month from website flipping. Please pray for me so that I can earn $2000/month….lol
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
ধন্যবাদ আর দোয়া রইল।আপনি যেহেতু এই বিষয়টা ভাল জানেন তাই Guest Writer হিসেবে আপনি আমাদের এই ব্যাপারে একটা Informative লেখা উপহার দিতে পারেন যদি হাসান ভাই Allow করেন।
It is very easy to earn $2k per month. Its not a big deal. For earning money online you need to search on google properly. And another thing adsense is nothing if you really want to earn online, try to do research on affiliate marketing. No one is going to share their original money making methods with you.
“Content is king, SEO is queen”
@hasan bhai congrats for making this blog. Looks like this blog is getting very popular among BD guys.
Romel ভায়ের সাইটটি খুবই সুন্দর হয়েছে।
অনেক ইনফরমেশন আছে।
বাংলাদেশে আজকাল ওনেকের ওয়েবে কিছু করার ইচছা দেখে খুব ভাল লাগে। কিনতু কেনো জানি সবাই Google Adesense and Some other PPC এর মাঝে আটকে আছে। Google Adesense থেকে আয় কোরে টাকা হাতে পাওয়া খুবই কঠিন বাংলাদেশে। PIN আসে না। বারবার Request কোরে শেষে Ban হোতে হয়।
For this reason if you want to make a passive income from web than think about other businesses like dropshipping, wholesaling, niche marketing, social media monetization etc. I have tested them all and worked well for me. All you have to do is that manage a Paypal account somehow. Or share an account with others. Paypal allows 10 email adds. So at least manage a paypal account for 10 of you guys. Then start your journey. Make a time frame, do your campaigns carefully and enjoy direct earning to your paypal. be careful in using paypal they hooks up frequently…lol)
you can also think about Website flipping. buy a domain, install wp, post 10 to 12 article on a hot niche, install auto hitter scripts(to increase alexa ranking) and then sale it to sitpoint, you can easily earn around $2000/per month if you can research the niche carefully.
There is such thousands of easy methods to make a living. Try out them and find what suits you best. Ohh…forget to mention, always keep a blog to use it about your portfolio. but donot only rely on PPCs. The ROI of ppcs are lowest.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
আপনার সাইটটা সুন্দর।তবে “you can also think about Website flipping. buy a domain, install wp, post 10 to 12 article on a hot niche, install auto hitter scripts(to increase alexa ranking) and then sale it to sitpoint, you can easily earn around $2000/per month if you can research the niche carefully.”
এটার সবচেয়ে বড় Negative পয়েন্ট হল আপনাকে ১ টা ২ টা না অনেক অনেক সাইট কিনতে হবে।আর Google কে এতো সহজে যদি বোকা বানানো যেত তবে SEO এর কোন প্রয়োজন ই পড়ত না।আর আপনিকি “$2000/per month” পান?
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> DIET TIP-4: For Maximum Health, Pay Attention to Two Things =-.
আপনি কি “$2000/per month” পান? – প্রশ্নটি বেশ কড়া হয়ে গিয়েছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন।
ওয়েবসাইট flipping বহি:বিশ্বে একটি লাভজনক পার্টটাইম কাজ, দ্বিতীয় আড্ডায় আমি এই বিষয়ে কিছুটা আলোচনা করেছি। SitePoint MarketPlace এ ঘুরলেই দেখবেন শত শত ওয়েবসাইট কেনা বেচা হচ্ছে। একটু মাথা খাটালেই flipping থেকে মোটা অংক কামানো সম্ভব।
রোমেল ব্যক্তিগত জীবনে কতটুকু সার্থক কিংবা ব্যর্থ তা জেনে আমার কোনো লাভ হবে না, আমি আমার জীবনে কি করতে পারছি সেটাই মূখ্য হওয়া উচিত।
আলোচনা-সমালোচনা দু’টোকেই সহজ এবং গঠনমূলকভাবে নিতে হবে।
শুভেচ্ছা রইল।
ধন্যবাদ হাসান ভাই আমার ভুলটি ধরিয়ে দেবার জন্য।আমি শুনেছিলাম চীনের কোন লোক যেন বিলিওনার হয়েছে Just Web Site বেচে আর তার নাকি কয়েক হাজার (নাকি লাখ মনে নাই) Web Site আছে যা সে কানা বেচা করে।
আর ভাইয়া এই প্রসঙ্গেই একটা প্রশ্ন তা হল Domain Registration অপেক্ষাক্রত সস্তা হওয়ায় ভাল .com Domain তো পাওয়া মুশকিল।আমরা যদি .net +ভাল Keyword সহ Domain কিনি তবে তা কি Google Ranking এর তেমন প্রভাব ফেলবে?
ভাল কাজ করছেন।Google এ প্রথম দিকে হয়তো ১-২ বছরেও আসতে পারবেন না কিন্তু বিভিন্ন ফোরামে পোস্ট দিয়ে ১০০ টা ক্লিক ও জোগাড় করতে পারলে ১০০ $ পেতে পারেন।আমি ১ ক্লিক এ 1 $ পেয়েছিলাম।
আমার http://www.lossyourweightnow.blogspot.com নামে একটা সাইট ছিল যা গত বছরের আগস্টে বানায়ছিলাম।১০১ টা পোস্ট করছিলাম ওই মাসে তারপর আগ্রহ হারায় ফেলায় আর কোন কাজ করি নাই।আপনি সাইটটা দেখে কিছু ধারনা পেতে পারেন।
অনেক বই/ভিডিও আছে যা আপনি কাজে লাগাতে পারেন।তবে .blogspot আপনাকে Global Browser পেতে সমস্যা করতে পারে।ভাল লাগলে Domain কিনে কাজে লেগে যেতে পারেন তবে খুব বশী আশা না রাখাই ভাল হবে কেননা তুমুল Competition এই Keyword টেকে নিয়ে…
All the very best
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> DIET TIP-4: For Maximum Health, Pay Attention to Two Things =-.
আসলে আমি মনে করি, যে- বিষয়ে ভাল জ্ঞান আছে সে-বিষয়ে ব্লগ করা উচিত। আর হেলথের বিষয়ে ব্লগ করে তেমন সুবিধা করা যাবে না যদি না আপনার জ্ঞান কম থাকে। তা ছাড়া হেলথের বিষয়গুলো যে-কেউ পড়তে যায় না। আমি দেখেছি, যারা weight loss নিয়ে ব্লগিং করে তারা তেমন কেউ হেলথ কেয়ার পার্সন নয়। শুধুমাত্র high paying keywords বলে তারা এ-কাজটি করে থাকেন। তাছাড়া, হেলথের সব বিষয় webMD ( বড় একটি হেলথ সাইট, যার এলেক্সা রেংক ৬৩৪) সাথে পাল্লা দিয়ে হিসেবে কুলাতে পারে না। তবে হ্যা, হেলথের সাইট জনপ্রিয় করতে পারলে ভাল ইনকাম আশা করা যায়। কারণ- অনেক ভিসিটর এডসেন্সের এত মারপ্যাচ বুঝে না। সুতরাং ক্লিক পাওয়ার সম্ভাবনা বেশি।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
Weight Loss নিয়ে একটি সাইট বানাতে চাই। কেউ কোনো ইনফর্মেশন দিয়ে সহায়তা করতে পারেন?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Tips & Tricks: How Can I Loss My Overweight? =-.
ডোমেইন কিনে নিজের হোস্টিং-এ ওয়ার্ডপ্রেস ব্যবহার করাই ভালো মনে করি আমি। হাসান ভাইয়ের এই ব্লগ পড়ে পড়ে আমি এখন ওয়ার্ডপ্রেসে ভালোই কাজ করতে পারছি।
ওয়ার্ডপ্রেস ব্যবহার করে দেখি এতোদিন ব্লগস্পটে অনেক সময় আর শ্রম নষ্ট করেছি। যে কাজে ব্লগারে করার জন্য খুঁজতে খুঁজতে হয়রান হতাম এখন ওয়ার্ডপ্রেসে তা অতি সহজে করতে পারি।
এই জন্য এই ব্লগসাইটের কর্ণধারের কাছে আমি কৃতজ্ঞ।
জুমলাতে কাজ করাও এখন আমি ছেড়ে দিয়েছি। কারণ ওয়ার্ডপ্রেসের উপর আর কিছু নেই।
@ Adnan
আসলে নিজের ডোমেইন + হোস্টিং থাকলে wordpress ইন্সটল করা অত্যান্ত সহজ।হোস্টং এর cpanel এ Fantastica de luxe 1 click auto installer নামে একটি software আছে যা দ্বারা ১ মিনিটে wordpress install করা যায়।
2.ফ্রি হোস্টং গুলো সম্পর্কে আমার মতামত হল,প্রথমে এদের সার্ভিস ভাল মনে হলেও এগুলো যে কত নিম্ন মানের তা পেইড হোস্টং ইউজ করা শুরু করলেই বুঝা যায়।
যাক ভাইয়া আমার অতি অস্থির মন এখন শান্ত হোল।তবে কিছু বিষয়ঃ
১-Worpress এর (A,B,C) নামে যেই ৩টা পয়ন্ট বললাম তা কি ওদের ওখানে Hosing করলেই প্রযোজ্য নাকি যে কোন Hosing এ Wordpress Install করলেও একই কথা।যেমন ২ নং পয়েন্ট টা।আমি যেহেতু নিজের Hosting এ Wordpress Use করি নাই তাই জানি না ওটা Add FREE নাকি।
২-Original Content এর ব্যাপারটা এর জন্য বললাম যে আমরা অনেকেই অনেক সাইট থেকে লেখা কপি করে পেস্ট করতে চাই অথচ তা SEO এর জন্য Negative Point তাই।অন্যের বই থেকে লেখা কপি করলে কি তেমন সমস্য হতে পারে।আমি Blogging এর উপর অনেক বুই এর লাইন Google এ দিয়ে দেকছি অনেক সাইট এই কাজ করছে।
৩-Wordpress Premium Theme গুলো আজকাল অনেক সাইট এ পাওয়া যায়।কোনভাবে যোগাড় করতে পারলে মনে হয় Use করা যেতে পারে।
৪-Bd এর Blogger দের জন্য Ebooks & Video Tutorial Download Links দিয়ে একটা ব্লগস্পট সাইট খুলে আপনাকে জানাবো।আশা করি অনেকের কাজে লাগবে।
৫-আর যেহেতু আজকাল Blogspot এর জন্য Fully Professional Looking Template পাওয়া যায় তাই নিজের Domain কিনে একটু Try করা যেতে পারে।
যাই হোক ভাইয়া অনেক অনেক ধন্যবাদ উত্তর দেয়ার জন্য।জানি অনেক বিরক্ত করেছে আর তাই জোড়হাত ক্ষমা চাইছি।অনেক ভাল থাকুন…সেই প্রত্যাশায়
আদনান