বাংলায় ব্লগিংয়ের সাথে সাথে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আমার কাছে অসংখ্য অনুরোধ এসেছে। সবারই একটাই অনুরোধ, আমি যেন আমার ক্রেডিট কার্ড কিংবা পেপাল একাউন্ট ব্যবহার করে তাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনে দেই। সদিচ্ছা থাকা সত্ত্বেও কয়েকটি কারনে আমার পক্ষে সরাসরি ক্রেডিট কার্ড ব্যবহার করে ডোমেইন এবং হোস্টিং কিনে দেয়া সম্ভব হচ্ছে না।
বেশ চিন্তা ভাবনার পরে একটি উপায় বের করেছি। আজকে আমি একটা হোস্টিং এবং ডোমেইনের মূল্যসহ প্যাকেজ সবার সামনে উপস্থাপন করব। যদি প্যাকেজটি আপনাদের পছন্দ হয়, তাহলে পারভেজ (parvez7757@gmail.com/01724720311) কিংবা সজীবের (aminulislam333@gmail.com) সাথে দেখা করে পয়সা দিয়ে দিলে আমি এখান থেকে আপনাকে হোস্টিং এবং ডোমেইন কিনে দেব। তার আগে আমাকে আপনার পছন্দের ডোমেইনটি ইমেইল করে জানাতে হবে। আমার ইমেইল না জানলে যোগাযোগ ফরমে আমাকে জানাতে পারেন।
যেহেতু আমি এই ব্যবস্থায় নতুন, তাই প্রথম অবস্থায় মাত্র কয়েকটি ডোমেইন এবং হোস্টিং কেনার মধ্য দিয়ে শুরু করতে চাই। সঠিকভাবে সবকিছু সেটআপ করে দিতে পারলেই কেবল অন্যদেরগুলো কিনে দিতে চেষ্টা করব।
ডোমেইন
৯.৪৫ ডলার (৭০০ টাকা)
হোস্টিং
| সুবিধা | প্যাকেজ ১ | প্যাকেজ ২ |
|---|---|---|
| ওয়েবস্পেস | ১,০০০ মেবি (১ জিবি) | ২,০০০ মেবি (২ জিবি) |
| ব্যান্ডউইড্থ | ১০,০০০ মেবি (১০ জিবি) | ২০,০০০ মেবি (২০ জিবি) |
| ডোমেইন | আনলিমিটেড | আনলিমিটেড |
| সাবডোমেইন | আনলিমিটেড | আনলিমিটেড |
| ডাটাবেজ | ৫০টি | আনলিমিটেড |
| ইমেইল | ১০০টি | আনলিমিটেড |
| এফটিপি একাউন্ট | ২০টি | আনলিমিটেড |
| মূল্য | বার্ষিক ২,০০০ টাকা | বার্ষিক ৩,৫০০ টাকা |
কয়েকটি কথা
- আমি বড় একটি হোস্টিং কিনে, ছোট ছোট আকারে বিক্রি করছি। তাই অনেকগুলো সুবিধাই আনলিমিটেড দেয়া সম্ভব নয়। তবে বাংলাদেশি যেকোনো হোস্টিং কোম্পানী থেকে আমি বেশি সুবিধা দিচ্ছি বলে মনে করি।
- প্রতিটি প্যাকেজে ৫০ থেকে ১০০ টাকা মতো অতিরিক্ত চার্জ করা হচ্ছে। এগুলো আমার মুদ্রার কনর্ভাসন চার্জ এবং বাংলাদেশে আমার হয়ে যার কাজ করবে তাদের পারিশ্রমিক।
- আমি কাউকে জোর করে ডোমেইন এবং হোস্টিং খাওয়ানো চেষ্টা করছি না। তাই যদি কারোও মনে হয় আমি বেশি টাকা চার্জ করছি, তাহলে আমি থেকে না কেনার জন্য অনুরোধ করব।
- ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমি ৯ বছরের মতো কাজ করছি। কিন্তু এই প্রথমবারের কাউকে বিক্রি করছি, তাই প্রথমদিকে কিছু ভুল ত্রুটি হতে পারে।
- প্রতিটি হোস্টিংয়েই প্রয়োজনীয় সকল সফটওয়ার ইনস্টল থাকবে। এছাড়াও আমি সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করব। তবে আমার নিজের একটি পূর্ণকালীন চাকুরি, অবসরের ব্লগিং করে যদি কখনও সময়মতো সাহায্য না করতে পারি, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
- কন্টোল প্যানেলে প্রতিটি বিষয়ের উপর টিউটোরিয়াল, ভিডিও আছে – দয়া করে সাহায্যের জন্য যোগাযোগ করার আগে ওগুলোতে একবার ঢুঁ মারার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- যেহেতু প্রতিটি ডোমেইন এবং হোস্টিং আমাকে নিজের পয়সায় কিনতে হবে, তাই সবাইকে অনুরোধ করব যে তারা ক্রয়ের পূর্বেই মূল্য পরিশোধ করে দেবেন।
- পূর্বঘোষণা ছাড়াই মূল্য এবং সুবিধাদি পরিবর্তন হতে পারে।
পরিশেষে আমি অনেক রিস্ক নিয়ে এই কাজে নামলাম, তাই সবার সহযোগিতা ছাড়া হয়তো আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আশা করি সময়ে সময়ে আপনাদের উপদেশ, অনুরোধ আমাকে আরও ভালভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।
সবাইকে ধন্যবাদ।ডো
বাংলায় ব্লগিংয়ের সাথে সাথে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আমার কাছে অসংখ্য অনুরোধ এসেছে। সবারই একটাই অনুরোধ, আমি যেন আমার ক্রেডিট কার্ড কিংবা পেপাল একাউন্ট ব্যবহার করে তাদেরকে ডোমেইন এবং হোস্টিং কিনে দেই। সদিচ্ছা থাকা সত্ত্বেও কয়েকটি কারনে আমার পক্ষে সরাসরি ক্রেডিট কার্ড ব্যবহার করে ডোমেইন এবং হোস্টিং কিনে দেয়া সম্ভব হচ্ছে না।
বেশ চিন্তা ভাবনার পরে একটি উপায় বের করেছি। আজকে আমি একটা হোস্টিং এবং ডোমেইনের মূল্যসহ প্যাকেজ সবার সামনে উপস্থাপন করব। যদি প্যাকেজটি আপনাদের পছন্দ হয়, তাহলে পারভেজ (parvez7757@gmail.com/01724720311) কিংবা সজীবের (aminulislam333@gmail.com) সাথে দেখা করে পয়সা দিয়ে দিলে আমি এখান থেকে আপনাকে হোস্টিং এবং ডোমেইন কিনে দেব। তার আগে আমাকে আপনার পছন্দের ডোমেইনটি ইমেইল করে জানাতে হবে। আমার ইমেইল না জানলে যোগাযোগ ফরমে আমাকে জানাতে পারেন।
যেহেতু আমি এই ব্যবস্থায় নতুন, তাই প্রথম অবস্থায় মাত্র কয়েকটি ডোমেইন এবং হোস্টিং কেনার মধ্য দিয়ে শুরু করতে চাই। সঠিকভাবে সবকিছু সেটআপ করে দিতে পারলেই কেবল অন্যদেরগুলো কিনে দিতে চেষ্টা করব।
ডোমেইন
৯.৪৫ ডলার (৭০০ টাকা)
হোস্টিং
| সুবিধা | প্যাকেজ ১ | প্যাকেজ ২ |
|---|---|---|
| ওয়েবস্পেস | ১,০০০ মেবি (১ জিবি) | ২,০০০ মেবি (২ জিবি) |
| ব্যান্ডউইড্থ | ১০,০০০ মেবি (১০ জিবি) | ২০,০০০ মেবি (২০ জিবি) |
| ডোমেইন | আনলিমিটেড | আনলিমিটেড |
| সাবডোমেইন | আনলিমিটেড | আনলিমিটেড |
| ডাটাবেজ | ৫০টি | আনলিমিটেড |
| ইমেইল | ১০০টি | আনলিমিটেড |
| এফটিপি একাউন্ট | ২০টি | আনলিমিটেড |
| মূল্য | বার্ষিক ২,০০০ টাকা | বার্ষিক ৩,৫০০ টাকা |
কয়েকটি কথা
- আমি বড় একটি হোস্টিং কিনে, ছোট ছোট আকারে বিক্রি করছি। তাই অনেকগুলো সুবিধাই আনলিমিটেড দেয়া সম্ভব নয়। তবে বাংলাদেশি যেকোনো হোস্টিং কোম্পানী থেকে আমি বেশি সুবিধা দিচ্ছি বলে মনে করি।
- প্রতিটি প্যাকেজে ৫০ থেকে ১০০ টাকা মতো অতিরিক্ত চার্জ করা হচ্ছে। এগুলো আমার মুদ্রার কনর্ভাসন চার্জ এবং বাংলাদেশে আমার হয়ে যার কাজ করবে তাদের পারিশ্রমিক।
- আমি কাউকে জোর করে ডোমেইন এবং হোস্টিং খাওয়ানো চেষ্টা করছি না। তাই যদি কারোও মনে হয় আমি বেশি টাকা চার্জ করছি, তাহলে আমি থেকে না কেনার জন্য অনুরোধ করব।
- ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমি ৯ বছরের মতো কাজ করছি। কিন্তু এই প্রথমবারের কাউকে বিক্রি করছি, তাই প্রথমদিকে কিছু ভুল ত্রুটি হতে পারে।
- প্রতিটি হোস্টিংয়েই প্রয়োজনীয় সকল সফটওয়ার ইনস্টল থাকবে। এছাড়াও আমি সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করব। তবে আমার নিজের একটি পূর্ণকালীন চাকুরি, অবসরের ব্লগিং করে যদি কখনও সময়মতো সাহায্য না করতে পারি, সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
- কন্টোল প্যানেলে প্রতিটি বিষয়ের উপর টিউটোরিয়াল, ভিডিও আছে – দয়া করে সাহায্যের জন্য যোগাযোগ করার আগে ওগুলোতে একবার ঢুঁ মারার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- যেহেতু প্রতিটি ডোমেইন এবং হোস্টিং আমাকে নিজের পয়সায় কিনতে হবে, তাই সবাইকে অনুরোধ করব যে তারা ক্রয়ের পূর্বেই মূল্য পরিশোধ করে দেবেন।
- পূর্বঘোষণা ছাড়াই মূল্য এবং সুবিধাদি পরিবর্তন হতে পারে।
পরিশেষে আমি অনেক রিস্ক নিয়ে এই কাজে নামলাম, তাই সবার সহযোগিতা ছাড়া হয়তো আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আশা করি সময়ে সময়ে আপনাদের উপদেশ, অনুরোধ আমাকে আরও ভালভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।
সবাইকে ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [ঘোষনা] যারা আমার নিকট থেকে ডোমেইন কিনেছেন, তারা লক্ষ্য করুন
- গুগল এডসেন্স ফর ডোমেইন এবং একটু চালাকি বুদ্ধি – ডোমেইন পড়ে থাকলে কাজে লাগান
- [অতিথি পোস্ট] ডোমেইন রিনিউয়ের ব্যাপারে সতর্কতা
- ডোমেইন এবং হোস্টিয়ের নতুন প্ল্যান
- লক্ষ করুন | হোস্টিং নিয়ে কয়েকটি কথা
- ওয়েব হোস্টিং কিনতে কি কি ভেবে দেখবেন?
- ডোমেইন নেম নিয়ে কিছু প্রশ্নোত্তর ~ জেনে রাখা ভাল
- কিভাবে ব্লগের জন্য ডোমেইন পছন্দ করবেন
{ 111 comments… read them below or add one }
← Previous Comments
হাসান ভাই,
হোস্টিং প্যাকেজ কি আরও আছে? আমার ভার্সিটির ব্লগের জন্য ১ গিগার প্যাকেজটা দরকার।
হাসান ভাই, আমি বাহরাইনে থাকি। আমি একটি ডোমেইন ও হোষ্টিং প্যাকেজ কেনার জন্য আপনার যোগাযোগ ফরমের মাধ্যমে মেসেজ দিয়েছিলাম কিন্তু আপনার কোন সাড়া পাইনি। তাই মন্তব্য আকারে লিখছি। আমি একটি ডোমেইন ও হোষ্টিং প্যাকেজ-১ কিনতে চাই। আমি সরাসরি ওয়েষ্টার্ন ইউনিয়ন বা মানিগ্রাম এর মাধ্যেম আপনার কাছে টাকা পাঠাতে পারি। আপনার ইমেইল আইডি দিলে সরাসির আপনার সাথে যোগাযোগ করতে পারতাম। ধন্যবাদ। সাজ্জাদ
সাজ্জাদ ভাই, ইমেইলটি হয়তো আমার চোখ এড়িয়ে গেছে। আমি আজকেই আপনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করব।
ধন্যবাদ।
সাজ্জাদ ভাই, হাসান ভাইয়ের সাথে যোগাযোগের গুপ্ত রহস্য জানেন না বোধ হয়।আমাদের হাসান ভাই খুব কম সময়ই কোন ইমেইল একবারে জবাব দেন।তার কাছে থেকে আপনি কিছু জানতে হলে আগে সেই ইমেইল পাঠাবেন।তারপর লাজ লজ্জা ঝেরে ফেলে ১ দিন পর আবার তা ফরোয়ার্ড করে পাঠায় দিবেন।দেখবেন দ্বিতীয়বার পাঠালে রিপ্লাই পাবেন।পান্থ ভাইয়ের কাছ থেকে এই টিপস শিখেছিলাম।এখন আর লজ্জা লাগে না…
ভাইয়া আমি ডোমেইন কিনতে চাই কিন্তু আমি আপনাকে কিভাবে পেইড করব ?আর ভাইয়া অনলাইনে ডাটা এন্ট্রি কাজ করে কোন সাইট থেকে টাকা আয় করা সম্ভব আমাকে জানাবেন ?আর Bux.to সাইটটি কি সঠিক নাকি ভুয়া আমাকে জানালে আমি খুশি হতাম আমি আপনার আশায় পথ চেয়ে আছি । আমাকে কাইন্ডলি মেইল করে জানাবেন কি? আর কোন সাইট থেকে ওয়েব সাইট ছাড়া আর্ন করতে পারব ?
আলমগীর ,কুমিল্লা চান্দিনা
ডোমেইন কিনতে হলে পারভেজের (০১৭২৪৭২০৩১১) সাথে যোগাযোগ করুন।
PTC ওয়েবসাইটগুলোর উপর আমার কোনো ভরসা নেই। ব্যক্তিগতভাবে সবগুলোকেই স্ক্যাম মনে হয়। এছাড়া যে কাজকে আমি সহজ মনে করে দিনে দশটা ক্লিক করে .১ ডলার পাবেন, তারচেয়ে ঘাস কেটে ৫ টাকা পাওয়া অনেক সহজ। কথাটা খারাপ শোনালেও অনেক সত্য।
আমার মতে, ওয়েবসাইট বানিয়ে বিজ্ঞাপন বসিয়ে টাকা কামাতে পারেন কিংবা এফিলিয়েট মার্কেটিংও শুরু করতে পারেন। তার আগে কি কি উপায়ে টাকা কামানো যায়, সে বিষয়ে আরো জ্ঞান আহরণ করুন, তাহলে নিজেই কোনো না কোন উপায় বের করে নিতে পারবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
Dear Hasan vai,
Firstly I would like to thank you for your continuous effort to helping people like us who are very new in the web site making.
If you kindly visit my newly constructed web site in which i used wordpress blog by using free hostia. But problem is that in my web site I can’t upload any new theme using FTP (filezilla). In the FTP host I used the informtation which sent by the freehostia FTP account information but it doen’t full will. You said that in the www folder I have to submit my free downloaded unzipped file from the local site to remote site. By using Mouse I tried several times I am failed.
At this moment I lost my patience. If you kindly view my web page then you will find a post (on test) which I submitted half month past.
untill Then I am trying to upload a free theme like dfblog theme but in my word press account i didt find any new theme when I logged in my account.
Vhaia would you please kindly call me only mobile (+88-01712-221377) and give me solution why it doest work properly.
For your kind information few days before I also send mail where I sent my mobile number but at the end i didnt find any call or message in my gmail (kabirbau@gmail.com).
I am regular reader of your blog.
In the last blog you mentioned how to be a new blogger and what to do. SO I am trying to follw you suggestion.
Firstly i am trying to learn something new from the free domain and hosting sites then with in a few days I will contact you to buy a domain name and space permanenty for betterment of my site.
I am blind supporter and fan of your blog and you like manny other fans of you.
Sorry for killing your time.
wishing your sound health and bright career.
Have a nice time.
Best wishes
Kabir
web: http://kabirbau.googlepages.com (just using for me)
http://www.onlineviews.co.cc
Bangladesh
যোগাযোগের ফরমে আপনার ওয়ার্ডপ্রেসের পাসওর্য়াড এবং পছন্দসই থীমের লিংক পাঠিয়ে দিন।
dear brother,
I also used free hosting and free domain. These are not comfortable. There are many limitations there. They will stop you your work properly. At first you have to select a good free hosting like 000.webhost.com. but installing wordpress is difficult here. I tried and waste my time. I suggest you to buy a domain with hosting. because you do not get anything from free domain and hosting. You will feel easy using buying domain and hosting and will save your time.
thank you
ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয় নিয়ে বিস্তারিত জানতে এই ধারাবাহিক লেখাটা পড়ে দেখতে পারেনঃ http://www.somewhereinblog.net/blog/sobuz_ict/28883472
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত- ৫ =-.
……………….হাসান ভাই, আমরা মুজাহিদুল ইসলাম এর সাইট কে নিয়ে আপনার “মন্তব্য নিষ্প্রয়োজন” লেখাটায় না জেনে ব্যাক্তিগত ভাবে আক্রমন করে বেশ কিছু মন্তব্য করেছি যা অত্যন্ত দ্রষ্টিকূট লাগছে।আপনাকে ধন্যবাদ তার প্রক্রত সত্য জানার সুযোগ দেয়ার জন্য।যাই হোক আমার মনে হয় Informative মন্তব্যগুলো বাদে তাকে/তার সাইট কে নিয়ে করা আমাদের আক্রমনাত্তক মন্তব্যগুলো আপনি মুছে দিলেই ভাল হবে………………….
চোর চুরি করার পর যদি বলে সে ৫ দিন ধরে কিছু খায় নি, তার কাছে কোনো টাকা নেই, সে কোনো কাজ ও জানে না…
সব চোরই ইচ্ছা করে চুরি করে না, বাধ্য হয়ে করে।
তাই বলে চোরকে মাফ করে সহানুভুতি দেখানোর মত উদার আমি না। যে কারনেই সে চুরি করুক, তাকে শাস্তি পেতে হয়। একজন খুনিকে কোনো ভালো মানুষ খুন করলেও তাকে শাস্তি পেতে হয়।
হাসান ভাই
আমি আমার ডোমেইন এবং ব্লগার.কম এর হোস্টিং এক সাথে করতে পারছি না একটু হেল্প করেন
হাসান ভাই উত্তরটা দিলেন না তো
আপনি আর্টিকেলটি পড়ে কি step by step অনুসরন করেছেন? আগে চেষ্টা করে দেখুন, তারপরেও যদি না হয় তাহলে আমার ইমেইলে (কিংবা যোগাযোগ ফরমে) বিস্তারিত জানান কোন অংশে সমস্যা হচ্ছে।
হাসান ভাই, আমরা মুজাহিদুল ইসলাম এর সাইট কে নিয়ে আপনার “মন্তব্য নিষ্প্রয়োজন” লেখাটায় না জেনে ব্যাক্তিগত ভাবে আক্রমন করে বেশ কিছু মন্তব্য করেছি যা অত্যন্ত দ্রষ্টিকূট লাগছে।আপনাকে ধন্যবাদ তার প্রক্রত সত্য জানার সুযোগ দেয়ার জন্য।যাই হোক আমার মনে হয় Informative মন্তব্যগুলো বাদে তাকে/তার সাইট কে নিয়ে করা আমাদের আক্রমনাত্তক মন্তব্যগুলো আপনি মুছে দিলেই ভাল হবে।
মুজাহিদুল ইসলাম ভাই এর প্রতি অনেক অনেক শুভকামনা রইল।আপনি আরো এগিয়ে যান…স্রষ্টা আপনাকে আরো ভালো রাখুন সেই কামনা করছি…
কয়েকটি মন্তব্য ডিলিট করে দিয়েছি। এর আগেও এমনটি হয়েছে দেখে আবেগ ধরে রাখতে পারিনি।
হাসান ভাই কিভাবে ডোমেইন হোস্টিং এর সাথে এ্যাড করব blogger.com এ
এই আর্টিকেলটি পড়ে দেখতে পারেন – http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=55373
ভাইয়া, ১০০০/১২০০ টাকার ভেতরে কোনো প্যাকেজ করা যাই না? ৫০০ মে. বা. জায়গা হলেই আমার চলে যেত। আসলে বাজেটটা একটু কম কিনা…
দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা?
ধন্যবাদ। আমি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব ভাইয়া।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Top initial plugins for Wordpress =-.
ভাইয়া কম বাজেটে কিছু ছাড়লে আমার দিকেও নজর দিয়েন। অপেক্ষায় থাকলাম।
আমি বাংলাদেশে ভালো একটা প্যাকেজ পেয়েছি, ১জিবি স্পেস ও বাকি সব আনলিমিটেড। আমি নিয়ে নিয়েছি ভাইয়া, ধন্যবাদ।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Anchor Text: Important for SEO. =-.
ভাইয়া, এটাতো রি-সেলার প্যাক এর মত? ডাটাবেজ আর একটু বাড়ানো যায় না?
ডাটাবেজ আরও বাড়িয়ে কী করবেন? এক ডাটাবেজেই তো একাধিক ডোমেইন হোস্ট করা সম্ভব। সেক্ষেত্রে ৫০ টি পাচ্ছেন। আপনি যদি প্রতিটি ডোমেইন-এর আলাদা আলাদা ডাটাবেজ ব্যবহার করেন তাহলেওতো আপনার ডাটাবেজ অবশিষ্ট রয়ে যাবে। ১ জিবি হোস্টে আপনি কি ৫০টি ডোমেইন হোস্ট করতে চান? সেক্ষেত্রে সমস্যা হতে পারে ব্যান্ডউইডথ নিয়ে। তাই ডাটাবেজ বাড়ানোর কথা না বলে, ব্যান্ডউইডথ বাড়ানোর কথা বলতে পারেন।
তবে আমার যতোটুকু মনে হয়, হাসান ভাই আমাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দিতেই চেষ্টা করছেন। মনে হয় না ১জিবির জন্য আরও বেশি ব্যান্ডউইডথ বাড়ানো সম্ভব। তারপরও হাসান ভাইয়ের কাছে দাবি জানাচ্ছি, ব্যান্ডউইডথ আরও বাড়িয়ে দেয়ার জন্য।
প্রিয় হাসান ভাই, আশা করি, ব্যাপারটা ভেবে দেখবেন- যদি সম্ভব হয়, তবেই।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> What is a Electronic Media? =-.
আমি এটা কয়েকজন মিলে ব্যাবহার করতে চেয়েছিলাম, তাই …
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Anchor Text: Important for SEO. =-.
হোস্টিং স্পেস অনুপাতে ব্যান্ডউইথ কম হয়ে গেছে মনে হচ্ছে।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> PHP Security Tips and Tools =-.
হাসান ভাই একটা জিনিস জানতে চাই। ডোমেইন কেনার পর তা ঐ কোম্পানীতে রেজিস্ট্রেশন করা হলো। কিন্তু পরে যদি তা অন্য কোম্পানীতে রেজিস্ট্রেশন করতে যাই তাহলে তো প্রথম কোম্পানীকে ট্রান্সফার ফি দিতে হবে, তাইনা? এই ট্রান্সফার ফি টা একবার না বছর বছর দিতে হবে? পরবর্তীতে রিনিউয়াল/রেজিস্ট্রেশন ফি তো আমি ২য় কোম্পানীকেই দিব তাইনা? আর মানুষ কেনইবা ট্রান্সফার করে যেখানে এক কোম্পানীতে ডোমেইন রেজিস্ট্রেশন করে অন্য কোম্পানীতে খুব সহজেই ডোমেইন হোস্ট করা যায়।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
Answered here
http://bn.jinnatulhasan.com/2009/08/1245/comment-page-1#comment-1337
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
Off Topic:
শেষ পর্যন্ত Darren Rowse (www.problogger.net) এর”31 Days to Build a Better Blog”
এবং
AARON MATTHEW WALL (www.seobook.com) এর”Search Engine Optimization Book” নামক অমূল্য অসাধারন বই ২ টা পেলাম।
কারো লাগলে ইমেইলে যোগাযোগ করতে পারেনঃ problogger99@gmail.com
ধন্যবাদ ভাইয়া পেয়েছি
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.
Thanx Adnan. I got it. It’s gonna be useful sure.
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
ভাই আমার ইমেইল : tintobkএটgmail.com । আশা করি বই দুটো পেয়ে যাবো…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
এই কমেন্টা অনেক দিন ধরে খুজতেছিলাম। অবশেষে পেলাম। ভাইয়া, আমাকেও বইগুলো পাঠানোর জন্য ধন্যবাদ।
দারুন!! আমিও কিনে ফেলব ভাবছি….তবে তার আগে কিছু শেখার আছে….
.-= REAL এর সর্বশেষ পোষ্ট >> world most amazing accidents(for strong heart people) free download =-.
ডোমেইন তাড়াতাড়ি কিনে ফেলাই ভালো । ব্লগারে হোস্ট করা যাবে। কি বলেন হাসান ভাই?
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> TuneUp Utilities | A great Utilities I ever seen =-.
আমারো তাই মত।আজকাল অনেক অনেক ভালো xml Blogger Template পাওয়া যায় আর কিছু সাইটের সাহায্য নিয়ে অনেক code পরিবর্তন করা যায়।তাই আমিও ঠিক করছি Domain কিনে ব্লগারে হোস্ট করে সাইট জনপ্রয় করার চেষ্টা করব আগে তারপর Hosting…
কিনেই ফেলবো একটা ডোমেইন । আপাতত ব্লগারে হোস্ট করবো । কি বলেন হাসান ভাই?
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Self Help Anxiety | Discover new way of removing Depression =-.
ভাইয়া,,,,
আমি যদি নিজের সাবডোমেইন ব্যবহার করি মানে ডোমেইন টা ব্যবহার করলাম সাথে সাথে আমার ডোমেইনের সাবডোমেইন ব্যবহার করি তাতে কি কোন সমস্যা হবে….???
SEO এর ক্ষেত্রে????SEO ছাড়া আর কোন রকম সমস্যা কি হতে পারে ????
নিজের ডোমেইনে সাবডোমেইন ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। আমি নিজেই কয়েকটা সাবডোমেইন ব্যবহার করি।
ধন্যবাদ
ভাল প্রশ্ন তার মানে .net /.com Seo/Google Ranking এর ক্ষেত্রে সমস্যা না।তাই না?
ভাই ১টা প্রশ্ন যা উত্তর পাই নাই তা হল .net Domain দিয়ে সাইট বানালে কি Google Ranking এ পিছায় থাকতে হবে।বিক্ষাত Problogger এর সাইট টা তো problogger.net।.com এর তো ভাল Keyword পাওয়া যায় না তাই আমি .net দিয়ে সাইট বানাতে চাই.SEO এর ক্ষেত্রে কি এর কোন প্রভাব পড়বে?
আর আপনার http://www.free-website-review.com সাইটটা তে আপনি খুব সুন্দর কাজ করেছেন।সেখানে দেখলাম কিছূ নির্দিষ্ট Point এর বেসিসে বিভিন্ন সাইট Review করেছেন।সেই Key Point গুলা যা আপনি বুলেট পয়েন্ট করে আলোচনা করেছেন সেই বিষুয়গুলা সম্পর্কে জানালে আমরা সেই বিষুয়গুলা সাইট বানানোর সময় মেনে চলতে পারতাম।
সার্চ ইঞ্জিনের কাছে TLD এর কোনো পার্থক্য নেই। তবে ডোমেইনগুলো কোনো আইপি থেকে হোস্ট হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। একারনে অনেকে বেশি পয়সা দিয়ে C-Class আইপি কেনে। সেটা অন্য ব্যাপার। আসলে লোকজন .com কে গুরুত্ব দেয় কারন স্বাভাবিক কারনে .com ব্রাউজারে আগে আসে। ধরেন apple লিখে Ctrl + Enter দিয়ে ওয়েবসাইট থাকুক আর নাই থাকুক apple.com এ আপনাকে নিয়ে যাবে।
আমি বিভিন্ন সময়ে বেশ কিছু পোষ্টে পয়েন্ট আকারে ওয়েবসাইট Review করেছি, দেখে দিতে পারেন। এছাড়া এই কারনে আমার ফোরামে পুরো একটা সেকশন আছে। তবে ফোরামটি আপাতত বন্ধ আছে, এই সপ্তাহান্তে আবার শুরু করব।
হাসান ভাই, হোস্টিং-এর কন্ট্রোল প্যানেল নিয়ে পোস্টটি দিয়ে দিন ভাই কষ্ট করে। আর আইএসইও ফোরামটি অনুগ্রহ করে তাড়াতাড়ি চালু করুন…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Hello world! =-.
ডাটাবেজ নিয়ে এই সপ্তাহান্তে একটি পোষ্ট দেবো আর ফোরামটিও চালু করতে চেষ্টা করব।
হাসান ভাই,
ডোমেইন এর দামের বাপারে একটা জিনিস ক্লিয়ার না। (আপনার প্যাকেজ এর কথা বলছি
না)।কোথাও কোথাও .com ডোমেইন $১৫ আবার কোথাও কোথাও $ ৫.৫ ।দামের বেবধান এত কেন? যারা $ ৫.৫ এ ডোমেইন বিক্রি করে তারা কিভাবে এত কমে বিক্রি করে?
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> 25 abbreviated words that an online entrepreneur, newbie search engine optimizer,e-marketer as well as a pro blogger should know =-.
অনেক অনেক খোজাখুজির পর কম্পিউটার বিচিত্রায় ওয়েব হোস্টিং নিয়ে একটা প্রচ্ছদ প্রতিবেদন পেলাম।এটা বেশ আগের প্রতিবেদন।আগষ্ট ২০০৭ এর।তাও সবাই পড়ে দেখতে পারেন।কিছু হলেও জানতে পারবেন।
http://www.comjagat.com/home/articles/morearticles/2773
ধন্যবাদ
sorry কম্পিউটার জগত পত্রিকা।
হাসান ভাই, অনেক ধন্যবাদ আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এখন সমস্যা হচ্ছে-আমি চট্টগ্রামে থাকি। সুতরাং টাকা-পয়সার বিষয়টার সমাধান কি-ভাবে সম্ভব? আর প্যাকেজটি কি কিছু সময়ের জন্য- নাকি চাইলেই আমরা যে-কোন সময় আবেদন করতে পারব? এডসেন্স রিভিনিউ শেয়ারিং বিষয়ে কিছু প্রশ্নের উত্তর এখন জানা হয়নি। আশা করি দ্রুত উত্তর পাব। ভাল থাকবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
আসলে আমি ভিডিওটি প্রকাশের জন্য অপেক্ষা করছি। দ্বিতীয় আড্ডাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি দেখলেই পরিষ্কার হয়ে যাবার কথা। ঢাকার বাইরে যারা থাকেন, তারা আমার কাছ থেকে ব্যাংকের একাউন্ট জেনে নিয়ে টাকা পাঠালেই আমি আপনার চাহিদামতো ডোমেইন এবং হোস্টিং কিনে দেব।
যদি সবার কাছে থেকে সাহায্য সহযোগিতা পাই, তাহলে প্যাকেজগুলো ভবিষ্যতেও চলতে থাকবে।
http://www.cubecart.com কি আপনার সাইট? আপনার বাকি আর সব সাইটগুলার নাম জানতে চাই।আশা করি আপনার তৈরি করা সাইটগুলা দেখে অনেক কিছুই শিখতে পারব।দয়া করে আপনার সব সাইটগুলার নাম জানান
জ্বি না, cubecart আমার কোনো ওয়েবসাইট না। এটি একটি ই-কর্মাস সফটওয়ার যা ওয়েব হোস্টিংয়ে ইনস্টল করে অনলাইন শপিং ওয়েবসাইট বানানো যায়।
আমি আমার কোনো ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করি না। দু:খিত।
হাসান ভাই,
আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আমি যদি পূর্বে একবার বিক্রিত এমন একটি ডোমেইন কিনতে চাই বর্তমানে যার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখন এটি Available ।
এক্ষেত্রে কোন সমস্যা হবে কি?
জ্বি না, কোনো সমস্যা হবার কথা নয়।
সেক্ষেত্রে কি সাইটটার আগের অবস্থা/Reputation প্রভাব ফেলবে না?মানে সাইটটা আগে কিছুটা ভাল অবস্থায় থাকলে তো Free Marketing হয়ে গেল কিন্তু আগের Reputation/Google থেকে Penalty পেলে তো অনেক ঝামেলা হবে।
হাসান ভাই ডোমেইন এর মূল্য ৯.৪৫ ডলার টা মাসিক না বার্ষিক? পরবর্তীতে কিভাবে রিনিউয়াল করতে হবে একটু বলবেন কি?
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
হোস্টিং রেজিস্ট্রেশন হয় মাস কিংবা বছরের জন্য আর ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয় বছরের হিসেবে। ৯.৪৫ ডলার এটা এক বছরের ফি। আপনি যদি নিজের রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন কোম্পানি সময় হওয়ার আগেই জানিয়ে দেবে। তখন ক্রেডিট কার্ড দিয়ে পয়সা পরিশোধ করতে হবে। আর যদি আমার কাছ থেকে কিনেন, তাহলে আমি আপনাকে জানিয়ে দেব কখন পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে, তখন আমার টাকা দিলে আমি ওই কাজটা করে দেব।
@ হাসান ভাই ! আমার প্রশ্নের উত্তর বোধহয় আপনি এড়িয়ে যাচ্ছেন। আমার অনেক প্রশ্নের উত্তর আমি এখনো পাই নি। কেন, কি কারণে জানাবেন কি?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
আমি আসলেই আপনার প্রশ্নটি খেয়াল করে দেখিনি। উত্তর দেয়ার চেষ্টা করলাম। একটু আগে অফিসে এসেছি, কাজের ফাঁকে ফাঁকে মন্তব্য ধরে ধরে উত্তর দিচ্ছি।
@সাজ্জাদ, অনেক ভালো লাগলো আপনার কাহিনী শুনে…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Why I need a DV Lottery? And How Can I win A DV Lottery? =-.
ভাইয়া কিছু দিনের মধ্যে আমি আপনার সাথে ডোমাইনের ব্যপারে কথা বলব। কারন একটা ডোমাইন আমার অনেক দরকার হয়ে পড়েছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে সহযোগিতা করার জন্য।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> TweetDeck – Maintain your Twitter and Facebook, right from your desktop =-.
হাসান ভাই ডোমেইন নেম কিনতে গেলে কি রিসেলার হিসেবে সাইন আপ করা লাগবে। একটা ডোমেইন নেম কেনা যায়না?
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
না, ডোমেইন কিনতে রিসেলার একাউন্টের জন্য সাইন আপ করতে হবে না। সাধারন একটি একাউন্ট তৈরি করেই আপনি ডোমেইন কিনতে পারবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সবার সাথে একটা কথা শেয়ার করি,,,,,,,,
আমি কাল সন্ধায় কম্পিউটারের সামনে বসে আছি । যথারীতি আমার সামনে হাসান ভাইয়ের ওয়েবসাইট খোলা । হঠাত আব্বু এসে বলল,,,,কিরে কি করিস…???সামনে হাসান ভাইয়ার ফটো দেখে বলল এটা কে,,,,আমি বললাম হাসান ভাই,,,,লন্ডনে থাকে….ওয়েবসাইট নিয়ে কাজ করে…………..
আর আমাদের শিক্ষক…….আব্বু বলল লন্ডনে থাকে….তাহলে….শিক্ষক কি করে হল???আমি আব্বু কে বিস্তারিত বললাম,,,,,যে হাসান ভাই লেখে আর আমরা শিখার চেষ্টা করি না পারলে প্রশ্ন করি আর উনি উওর দেয়……এভাবেই…,,,,,
আব্বুর মুখে হাসি ফুটে উঠল.,.,.,.,,,,,,কারণ তিনি এই মাত্র নিশ্চিত হয়েছেন তার ছেলে নেটে বসে টাইম নষ্ট না করে কিছু শেখার চেষ্টা করছে…
একটা অনেককক বড ধন্যবাদ,,,,আমার সেই শিক্ষক হাসান ভাইয়া কে,,,,,,,
Superb Writing..God Bless Hasan Vai
নিজেকে গর্বিত মনে হল, অনেক ধন্যবাদ। আশা করি আপনার বাবার বিশ্বাসের মূল্য রাখতে পারব।
হাসান ভাই, ডোমেইনের বিষয়টা সম্পর্কে দয়া করে বুঝিয়ে বললে উপকার হত। আপনার কাছ থেকে ডোমেইন কিনলে ৭০০ টাকায় কি একটা ডোমেইন পাওয়া যাবে?
আমি co.cc থেকে একটা ফ্রি ডোমেইন নিয়েছি আর joomla-hosting .co.cc থেকে ফ্রি হোস্ট নিয়েছি কিন্তু ডোমেইন কাজ করেছ না।
ডোমেইনের বিষয়টা সম্পর্কে কোন পোষ্ট থাকলে লিংক দিবেন দয়া করে।
আপনার হয়তো মনে আছে দ্বিতীয় আড্ডায় বলেছিলাম, ফ্রি ডোমেইনগুলো সবই প্রায় সাবডোমেইন এবং এধরনের সাবডোমেইনকে সার্চ ইঞ্জিনগুলো তেমন পাত্তা দেয় না।
আমি ৭০০ টাকায় প্রতিটি ডোমেইন আর ২০০০/৩৫০০ টাকায় হোস্টিং দিচ্ছি। একটি হোস্টিংয়ে আপনি একাধিক ওয়েবসাইট হোস্ট করতে পারবেন।
ব্লগিং নিয়ে দীর্ঘমেয়াদী প্ল্যাণ থাকলে নিজের ডোমেইন এবং হোস্টিং কিনে রেখে তাতে ওয়েবসাইট করাই উত্তম।
হোষ্টিংটা কোন কোম্পানীর সেটা তো বললেন না! নিজেই হোষ্ট করছেন নাকি?
.-= rawhasan এর সর্বশেষ পোষ্ট >> নো-ফলো লিংক চেনার পদ্ধতি =-.
আমি নিজে হোস্ট করছি না, তা পোষ্টেই বলেছি। এখানে লুকানোর কিছু নেই, হোস্টিং করছে hostgator আর ডোমেইন কিনছি enom.com থেকে। আরও কিছু জানতে চাইলে জানাবেন।
website flipping কি, আমি জানি না। আপনি দ্বিতীয় আড্ডায় বলেছিলেন, অনেক সাইট আছে যেখানে ডোমেইন এবং ওয়েবসাইট বিক্রি করা যায়।
সুযোগে ভালো দামও পাওয়া যায়। উদাহরণ হিসেবে বারাক ওবামা আর কি যেনো একটা দেখালেন।
আমি এই ব্যাপারটা আরও ভালোভাবে জানতে চাই। এটাকে কি website flipping বলে? তাহলে যদি আরও ডিটেইলস বলেন, উপকৃত হই…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to The Tintob Worlds’ ! =-.
আর এই কাজের জন্য তো ভাল Domain Name সহ কিছুটা হলেও পুরাতন/Popular ওয়েব সাইট লাগে মনে হয়।
হাতে একটু সময় পেলেই এ বিষয়ে লিখতে চেষ্টা করব।
হাসান ভাই, ডোমেইন এবং ওয়েবসাইট বিক্রি করা যায়, এমন একটি সাইটের নাম দিন। গুড্যাডিতে দেখলাম টাকা চায়। আমি চাই, টাকা ছাড়া সদস্য হওয়া যায় এমন কোনো ভালো সাইট যদি থাকে তো লিংকটা দিয়েন প্লিজ… দেখি ওদের সিস্টেমটা কি?
ইবে না কি যেনো একটা গতকাল দেখলাম, ওরা টাকা চায়। কিন্তু টাকা পে করবো কেমন করে? আমার তো পেপল নাই। কিংবা ক্রেডিট কার্ডও নাই। তাছাড়া আমি এখন টাকা দিয়ে সদস্য হতেও চাচ্ছি না…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> নীলঘর =-.
আপনি কি website flipping এর ব্যাপারে জানতে চাচ্ছেন?
Website flipping এর জন্য http://flippa.com/ সাইটটি ঘুরে দেখতে পারেন। ওয়েবসাইট flipping থেকে ভালই পয়সা কামানো যায় যদি সময় এবং সুযোগকে সঠিক উপায়ে কাজে লাগানো যায়। আপনাকে বিষয় বিবেচনা করে নতুন কিংবা পুরো ওয়েবসাইট শুরু/কিনে তাতে কনটেন্ট এ্যাড করতে হবে, অপটিমাইজেশন করে ট্রাফিক বাড়াতে হবে এবং এক সময় যখন ওটা আয় করতে শুরু করবে তখন তা চড়া দামে বিক্রি করে দিতে হবে। এটাই flipping সবচেয়ে সহজ সংজ্ঞা।
কিন্তু হাসান ভাই, http://flippa.com/ -তে বিক্রির জন্য ওয়েবসাইট জমা দিতে হলে নগদ ডলার চায়। আমি চাই ফ্রিতে বিক্রি করার জন্য সদস্য হওয়া যায় এমন কোনো সাইট। থাকলে লিংক দেন প্লিজ…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to The Tintob Worlds’ ! =-.
বিক্রি করতে গেলে সবাই টাকা চাইবে, এটাই ওদের ব্যবসা। দূর থেকে বসে খেলা দেখুন প্রথমে। ফ্রিতে সদস্য হয়ে PM দিয়ে যারা বিক্রি করছে, তাদের থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করুন। ব্যবসাটা অনেক মারপ্যাঁচ আছে, ওগুলো ধরতে পারলেই কেবল পয়সা খরচ করবেন।
এখানে (http://forums.digitalpoint.com/forumdisplay.php?f=52) ট্রাই করে দেখতে পারেন।
হাসান ভাই, ডেডিকেটেড সার্ভার হোস্টিং প্ল্যান কি? নরম্যাল হোস্টিং প্ল্যানের সাথে এর তফাৎ কোথায়?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> How Can I Earn A Online Degree? =-.
ডেডিকেটেড সার্ভারে কেবলমাত্র আপনার ওয়েবসাইট থাকবে। ফলে আপনার সাইট পুরো সার্ভারের RAM এবং Process ব্যবহার করবে এবং সার্ভিস অনেক বেশি ফাষ্ট হবে। কিন্তু এটা খুবই ব্যয়বহুল।
“প্রতিটি প্যাকেজে ৫০ থেকে ১০০ টাকা মতো অতিরিক্ত চার্জ করা হচ্ছে। এগুলো আমার মুদ্রার কনর্ভাসন চার্জ এবং বাংলাদেশে আমার হয়ে যার কাজ করবে তাদের পারিশ্রমিক।”
হাসান ভাই, আমার অনুরোধ আপনি এই Project টাকে 100% Professional দৃষ্টিকোণ থেকেই দেখে ভাল Service উপোহার দেবার জন্য যা প্রয়োজন তাই করবেন।কারন আপনাদের ও তো নিজেদের Life আছে…
অনেক অনেক শুভকামনা রইল…
আই সাপো্র্ট ইট।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
আদনান ভাই আর লেসিক ভাই,,,,
আমিও আপনাদের সাথে একমত ।……………
ভাইয়া আপনি কোন প্রতিষ্ঠানের Domain আর Hosting দিবেন তা কি জানাবেন নাকি কোন গোপনিয়তা আছে।যেমন godaddy থেকে নাকি কিনলে Advertisement আসে etc…
Paid হোস্টিংয়ে কখনই এ্যাড আসে না … ফ্রি হোস্টিংয়ে এমন উপদ্রব দেখা দিতে পারে।
@হাসান ভাই। কিছু প্রশ্ন রইল…
১। EmbedMax এর মতো বড় script রান করা যাবে কি না?
২। Adesne Revenue Site বা Social Networking Site রান করা যাবে কি না?
৩। বড় কোন script রান করা যাবে কি না?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
১. আমার জানা নেই। তবে MySQL এবং PHP তে চলে এমন সব স্ক্রীপ্টই চলার কথা।
২. জ্বি চলবে… কোনো সমস্যা হবার কথা নয়
৩. বড় বড় স্ক্রীপ্টগুলো অনেকসময় বিশেষ বিশেষ সফটওয়ার চায়, সেগুলোর Requirement দেখে নেয়া উচিত। যেমন আমি cubecart বলে একটি ই-কর্মাস সাইট GoDaddy তে চালাতে পারি না, কিন্তু Hostgator এ ঠিকই চলেছে।
হাসান ভাই
আপনি আমাদের অনেক সুন্দর প্যাকেজ উপহার দিয়েছেন। আশা করি সবাই খুবি উপক্রিত হবে। কিন্ত ভাই আপনি আমাকে একটু ওয়াডপ্রেস এর ব্যপারে সাহায্য করেন।
কিভাবে সাহায্য করব?
আনলিমিটেড ডোমেইন মানে কি….???আমি অনেক ডোমেইন হোষ্টিং করতে পারবো এটা …..যদি হয় কয়টা……???
সাবডোমেইন মানে কি…..??
ডাটাবেজ ৫০টি মানে…???
ইমেইল ১০০টি মানে…???
এফটিপি একাউন্ট ২০টি মানে….???
আমি একেবারেই নতুন তাই …………
যত খুশি ততগুলো ডোমেইন ওই হোস্টিংয়ে ব্যবহার করতে পারবেন।
bn.jinnatulhasan.com এর http://www.jinnatulhasan.com এর একটি সাবডোমেইন। প্রতিটি সাবডোমেইনে ইচ্ছে করলে আপনি আলাদা আলাদা ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন।
৫০ টি MySQL ডাটাবেজ ব্যবহার করতে পারবেন। যেমন – ওর্য়াডপ্রেস ইনস্টল করতে ডাটাবেজের প্রয়োজন। সেক্ষেত্রে একটি ডাটাবেজে একটি ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল করতে পারেন কিংবা একটি ডাটাবেজে একাধিক ওর্য়াডপ্রেস ইনস্টল করতে পারেন। সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করবে।
আপনার ডোমেইন যদি হয় hasan-online.com তবে hasan@hasan-online.com কিংবা info@hasan-online.com এর মতো ১০০ টি ইমেইল একাউন্ট তৈরি করতে পারবেন।
ওয়েবহোস্টিংয়ে ফাইল আপলোডের জন্য FTP একাউন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি ২০ টি একাউন্ট তৈরি করতে পারবেন। তবে একটি একাউন্টই যথেষ্ট।
প্যাকেজ গুলো ভাল লাগলো। আমাদের কাজে দিবে।
এগিয়ে যান….শুভ কামনা রইল।
যদি cpanel টা শুধু আমি control করি । আর অন্য user দের আলাদা আলাদা FTP account বানিয়ে দিই তাহ লে ও কি Privacy risk থাকবে?
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Facebook Marketplace: Classified ads on facebook =-.
সমস্যা হবার কথা নয়, তবে ডাটাবেজ আপনাকেই তৈরি করতে হবে।
হাসান ভাই,
প্যাকেজ এর জন্য ধন্যবাদ।অনেকের উপকার হবে। ভাই আমি হোষ্টগেটর থেকে একটা হোষ্টিং কিনতে চাই।আমার পেপাল এ আরো কিছু বালান্স হলেই আশা করি ঈদ এর পরেই কিনতে পারব। কিন্তু এতোবড় হোষ্টিং আমার আপাতত লাগবে না। আমি চাই এটা কারো সাথে শেয়ার করতে। হোষ্টিং সম্পর্কে আমার খুব বেশি ধারনা নাই। কিভাবে একটা হোষ্টিং কয়েকজনের মাঝে শেয়ার করে ব্যাবহার করা যায়- এ বেপারে একটা পোষ্ট দিলে অনেক উপকৃত হতাম।
ধন্যবাদ।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Facebook Marketplace: Classified ads on facebook =-.
কয়েকজন মিলে কিনতে পারেন, তাতে সমস্যা নেই। তবে খুব কাছের মানুষ ছাড়া একই cPanel ব্যবহার করা বিপদজনক হতে পারে। কারন সবাই একই Login Details ব্যবহার করবে। আর ইচ্ছে করলে অন্যের ওয়েবসাইটও মুছে দিতে পারে।
হাসান ভাই জানতে চাচ্ছিলাম একাধিক ডাটাবেইজ আমার কখন প্রয়োজন হতে পারে। আমি byethost এর প্রিমিয়াম টা কেনার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু ডাটাবেইজ মাত্র ২০টা।Add on/sub domain ও ২০টা। এটাকি ভবিষ্যতে সমস্যা হবে? তারা আরেকটা কথা সবার শেষে পুনশ্চ আকারে বলেছে: Unlimited disk space, traffic and domains is for regular website content, for example backup archives etc. are not allowed. ভাসা ভাসা বুঝলাম।
আপনার প্যাকেজটা ও দেখছি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
ধরুন একই হোস্টিং একাউন্ট ব্যবহার করে আপনি একাধিক ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ডাটাবেজ ব্যবহার করতে চাইলে আপনার একাধিক ডাটাবেজের প্রয়োজন হবে। যদিও একটি ডাটাবেজ ব্যবহার করেও আপনি একাধিক ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে ওয়েবসাইটগুলো জনপ্রিয় হলে ডাটাবেজ স্লো হয়ে যেতে পারে।
হাসান ভাই, কুইক করে আইএসইও ফোরামটা চালু করুন। প্রতিদিন কয়েকবার করে দেখি চালু হয়েছে কি-না, প্রতিবারই একই ম্যাসেজ দেখি। মনটা খারাপ হয়… মনটা ভালো করে দিন…
তাই তো বলি – আমি যখনই iSEO ফোরামে যাই তখনই কি সাইট ঠিক করতে হাসান ভাই ব্যস্ত!!
ভালো কথা, ডাটাবেজ তৈরি করা নিয়ে যদি একটা পোস্ট দেন প্রয়োজনীয় স্ক্রীনশটসহ, তাহলে খুবই খুবই ভালো হয়, হাসান ভাই… অপেক্ষায় থাকলাম…
আপনার এই প্রশ্নের সাথে আমি একমত।
উত্তর-৩-এর পরিপ্রেক্ষিতে> এই ব্লগে আপনার পোস্ট পড়ে আমি শিখেছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। কিন্তু সমস্যা হলো, আমি ওয়ার্ডপ্রেস দিয়েই বেশিরভাগ কাজ করবো যদিও, তবে কিছু সাইট জুমলা দিয়ে বানাতে চাই।
আর আপনিতো জানেন, বাংলাদেশের অনলাইন স্পীডের কী অবস্থা ! আপলোড করতে প্রচুর ঝামেলা পোহাতে হয়। এজন্য ১ ক্লিকের ইনস্টল সিস্টেমটা সহজ, সময় কম লাগে আর ডাটাবেজ ক্রিয়েট করাও ঝামেলহীন হয়।
””””””’
এজন্য জানতে চেয়েছিলাম এই সিস্টেমটা আছে কি-না? যদি না থাকে তাহলে শেষ পর্যন্ত আপনার দ্বারস্থ হতে হবে।
আজ সন্ধ্যা হয়ে গেছে। আমি আগামীকাল সজীব বা পারভেজ ভাইয়ের সাথে দেখা করবো।
দু’টি ডোমেইনের নাম আপনাকে পাঠিয়েছি। আরও কয়েকটি আমার লাগবে। যোগাযোগ ফরমে জানাচ্ছি।
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আপনার ডোমেইন দুটো আমি কিনে রেখেছি। তাই নিশ্চিন্তে আজ রাত ঘুমাতে পারবেন।
আর fantastico de luxe অপশনটি cPanel এ বিদ্যমান আছে, তাই সফটওয়ার ইনস্টলে কোনো সমস্যা হবার কথা নয়।
আরাম কইরা ঘুমাই…….. ঘুমের ইমোটা যেন কী…… (এখানে হবে)
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> নীলঘর =-.
প্রিয় হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার দেয়া দুটো প্যাকেজ অফারই চমৎকার।
আমি যে প্রশ্ন করতে চাই, প্যাকেজ-১ কেনার পর আমি প্যাকেজ-২-এ আপগ্রেড করতে পারবো কি-না? পারলে সেটা কিভাবে মানে তখন কি আমাকে অতিরিক্ত ১৫০০ টাকা দিতে হবে নাকি এর সাথে আরও চার্জ যোগ হবে?
প্রশ্ন-২ হচ্ছে- প্রতি প্যাকেজে অতিরিক্ত ৫০ বা ১০০ টাকা চার্জ ধরা হয়েছে বলেছেন, এটা কি ২০০০ এবং ৩৫০০-এর সাথে নাকি আলাদা পে করতে হবে?
প্রশ্ন-৩ হচ্ছে- এগুলোর হোস্টিং প্যানেলে ১ ক্লিক ইনস্টল-এর সফটওয়্যার আছে কি-না?
অতিরিক্ত আরেকটি কথা, প্রশ্ন নয়- আব্দার, তা হলো, হোস্টিং প্যানেলের ডাটাবেজ সিস্টেমটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার নয়, এ ব্যাপারে আপনার কাছ থেকে কিভাবে হেল্প পেতে পারি?
উত্তর ১: আপাতত শুধুমাত্র অতিরিক্ত টাকাটা পরিশোধ করলেই চলবে।
উত্তর ২: অভিরিক্ত চার্জ মূল্যের মধ্যেই ধরা হয়েছে, তাই অতিরিক্ত কিছুই পরিশোধ করতে হবে না।
উত্তর ৩: এই মুর্হূতে উত্তর দিতে পা্রছি না, তবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের কথা যদি চিন্তা করছেন, তাহলে বলব ওটা ইনস্টল করা খুবই সহজ। দরকার হলে আমি দেখিয়ে দেব।
উত্তর ৪: প্রথমে user তৈরি করতে হয়, তারপর ডাটাবেজ তৈরি করতে হয়। এবার ওই উইজারকে ডাটাবেজের জন্য বিভিন্ন কাজ করার পারমিশন দিতে হয়। ব্যাপারটা খুব সহজ। দরকার হলে একটি পোষ্ট দিতে চেষ্টা করব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
হাসান ভাই,কি করলেন এইটা?আমি আপনার সাহায্য পাব না মনে করে বাধ্য হয়ে কিনে ফেলার পর সুখবর তা দিলেন?
অয়ন ভাই,
আমি কিন্তু বারবারই বলেছি যে আমি লন্ডনে আসার পর সবকিছু নিয়ে একটা পোষ্ট দিব কিংবা আমাকে কিছুদিন সময় দিন। যাহোক, কিনে যখন ফেলেছেন তো কিছুদিন ট্রাই করেই দেখুন। ওটা আমার প্যাকেজের চেয়েও ভাল হতে পারে।
শুভ কামনা রইল।
হাসান ভাই wordpress এর মাধ্যমে একটি সম্পূন সাইট তৈরীর উপর একটি পোষ্ট দেবার জন্য অনুরোধ রইল ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
{ 4 trackbacks }