Screenshots of Google Chrome Operating System
গুগল যে মুর্হূতে নিজেদের অপারেটিং সিস্টেম বানানোর ঘোষনা দিল, সেই মুর্হুত থেকেই গুগল ক্রোম অপরেটিং সিস্টেমকে ঘিরে শুরু হয়ে গিয়েছে হাজারো জল্পনা কল্পনা। কেমন হবে নতুন অপারেটিং সিস্টেম? কি কি থাকবে? ভাইরাসের সমস্যা থাকবে কিনা? এটা কি ফ্রিতেই পাওয়া যাবে … ইত্যাদি ইত্যাদি।
বিভিন্ন সাইট ঘুরে গুগল অপারেটিং সিস্টেমের কয়েকটি আশু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি, সেগুলো লিস্ট আকারে দিলাম:
- দ্রুত বুট টাইম, ভিসটার মতো লোড হতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না।
- যেহেতু ক্রোম কেবল, নেটবুক কম্পিউটারের জন্য রিলিজ পাচ্ছে, সেহেতু ব্যাটারির আয়ু দীর্ঘস্থায়ী হবে।
- ধারনা করা হচ্ছে, নেটবুক যেহেতু কম বিদ্যুৎ খরচ করবে, সেহেতু একে বন্ধ করার প্রয়োজন হবে না।
- ডেটা ব্যাকআপ এবং সিস্টেম রিস্টোরের প্রয়োজন হবে না। অনলাইন ব্যাকআপের সুবিধা থাকতে পারে।
- প্রয়োজনীয় প্রায় সব সফটওয়ার ইনস্টল থাকবে, তাই বিশেষ প্রয়োজন ছাড়া অন্য কোনো সফটওয়ার কিনতে বা ইনস্টল করার ঝক্কি থাকবে না।
- যেহেতু অপারেটিং সিস্টেমটি হবে ওপেন সোর্স এবং প্রতিভাবান প্রোগ্রামাররা এর উন্নতিতে অংশ নিতে পারবেন তাই আশা করা যাচ্ছে ভাইরাসের আক্রমন কম থাকবে।
- অপারেটিং সিস্টেমটি একাধারে সকল ধরনের কম্পিউটারে, মোবাইল থেকে ল্যাপটপ, ফটোফ্রেম থেকে ডেস্কটপ কম্পিউটার সমানভাবে চলতে পারবে।
যাহোক, কিছুদিন ধরে বেশ কয়েকটি ওয়েবসাইটটেই ক্রোম অপারেটিং সিস্টেমের স্ক্রিনশট দেখতে পাওয়া যাচ্ছে। তারমধ্যে আজকে পাওয়া স্ক্রিনশটগুলো বেশি গ্রহনযোগ্য মনে হচ্ছে। তাই সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভাল লাগবে, ধন্যবাদ।
পোস্টটির সূত্র: More credible Chrome OS shots leak
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- কিভাবে “রাগী পাখি”কে আয়ত্ত্বে আনবেন
- গুগল ক্রোমপ্রেমী ওয়েব ডেভেলপারদের জন্য কিছু ফাটাফাটি এক্সটেনশন
- গুগল ক্রোম: প্রথম বছরের পূর্তিতে অভিনন্দন
- Google Adwords Coupon … I’m Feeling Lucky
- Google Image Search ব্যবহার করে সহজে ওয়ালপেপার খুঁজুন
- শুরু হলো গুগল ক্রোম টিভি বিজ্ঞাপন | উপভোগ করুন এক সাথে ১১টি বিজ্ঞাপন
- গুগল ফিরিয়ে আনলো Video লিংক
- সিঙ্গাপুরের বাজারে আসছে গুগল ফোন







{ 12 comments… read them below or add one }
হাসান ভাই কেমন আছেন?
আমি আপনার কাছ থেকে একটি ডোমেইন কিনতে চাই
এই পোষ্টটি লক্ষ করুন – http://bn.jinnatulhasan.com/2009/08/1205
হাসান ভাই, আপনাকে একটি মেইল পাঠিয়েছি। আমার এখানে নেট স্পীড খুবই খারাপ যাচ্ছে। আপনি মেইলটা পেলেন কি-না শিউর হতে পারছি না। সাধারণ ব্রাউজ করতেও প্রবলেম হচ্ছে…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> What is a Electronic Media? =-.
ইমেইল পেয়েছি, বাসায় ফিরে উত্তর দিতে চেষ্টা করব।
ধন্যবাদ।
ভাইয়া ছবিগুলোতে ক্লিক করে এত সুন্দর ভাবে কিভাকব আসে? এটা কি কোন plugin ? না অন্যভাবে করা যায়?
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> The easiest way to find out who are spammers and who are your real fans on twitter =-.
এটি একটি প্লাগইন ব্যবহারের ফলে সম্ভব হয়েছেন, নাম Lightbox 2।
ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> The easiest way to find out who are spammers and who are your real fans on twitter =-.
waiting for it…..when we will get it?
.-= REAL এর সর্বশেষ পোষ্ট >> Free English Movie Download: Fighting Unrated (2009) DVDrip – 300 MB =-.
গুগল ক্রোম ওএস আগামী বছরে সবার জন্য বাজারে আসবে।
ভাইয়া এটা তো desktop pc তে ব্যবহার করা যাবে? তাই না?
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free genuine copy of problogger “31 Days To Build A Better Blog (2009)” =-.
আমার মনে হয় না ওরা খুব সুবিধা করতে পারবে। নিজেরা কার্নেল ই বানাতে পারে না……… শুঘুই ইন্টারফেস…… ubuntu ই ভালো।
ভালো সংবাদ। রিলিজ পাওয়ার সাথে সাথেই কি আমাদের দেশে আসবে? নাকি আমরা থার্ড কান্ট্রি বলে দেরিতে পাবো?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Hello world! =-.