ডোমেইন এবং হোস্টিং নিয়ে ব্লগটি পোষ্ট করার পর প্রচুর প্রশংসার সাথে সাথে বেশ কিছু প্রশ্নও পেয়েছি। প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দু’দিন টানা মিটিংয়ের পরে হাতে কিছু সময় পেলাম, তাই উত্তর দেবার চেষ্টা করছি।
হোস্টিং প্যাকেজগুলো কাদের জন্য যথেষ্ট?
আসলে আমি ব্লগিংয়ে নতুনদের কথা চিন্তা করেই প্যাকেজগুলো উপস্থাপন করেছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই প্যাকেজগুলো নতুন তো বটেই পুরো অনেক ব্লগারদের চাহিদা পূরণে সক্ষম হবে। আসলে নতুন অবস্থায় ব্লগার, ডেভেলপারদের সাহায্যের বেশি প্রয়োজন হয়, আর একসময় ব্লগিং সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করলে, আয়ের কৌশলগুলো রপ্ত করে ফেললে ব্লগাররা নিজেরাই নিজেদের পথ বের করে নিতে সক্ষম হবে। তাই মূলত নতুনদের কথা চিন্তা করেই ছোট ছোট আকারে প্যাকেজগুলো উপস্থাপনের চেষ্টা করেছি। প্রাথমিক অবস্থায় কেবল একটি/দুইটি ওয়েবসাইটই যথেষ্ট, ডেটাবেজ-ব্যান্ডউইড্থ-স্পেস ইত্যাদি নিয়ে চিন্তা করে বেশি টাকা খরচ করার প্রয়োজন দেখছি না।
১,০০০ মেগা / ২,০০০ মেগা কি আমার জন্য যথেষ্ট?
সবার সহযোগিতায় আমার এই বাংলা ওয়েবসাইটটি একটি সফল ওয়েবসাইটে রূপ নিচ্ছে। আশা করি সকল সুবিধাই আমি দিতে সক্ষম হয়েছি। এই সাইটটি সাইজ কত জানেন? মাত্র ৫৬ মেগা। তাহলে চিন্তা করুন ১,০০০ মেগা কতটি ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। ফটো গ্যালারী কিংবা ভিডিও ওয়েবসাইট না করলে কোনো ব্লগই ২০০ মেগার বেশি হবার কথা নয়। আর প্রাথমিক অবস্থায় আমি ফটো গ্যালারী/ভিডিও ওয়েবসাইট বানানো পরার্মশ আমি কেউ দিতে চাই না, কারন ওগুলো খুবই ব্যয়বহুল এবং জনপ্রিয় না হলে খুব সহজেই লোকসানের কারণ হতে পারে। একটি/দুটি ওয়েবসাইটের জন্য ১,০০০ মেগা অনেক জায়গা, ওয়েবস্পেসকে হার্ডডিস্কের সাথে তুলনা করবেন না যে ১ টেরাবাইটও আজকাল কম মনে হয়।
ডেটাবেজ কি কয়েকটি বাড়িয়ে দেয়া সম্ভব?
ডেটাবেজ নিয়ে অনেকরই ভূল ধারনা আছে। ছোট প্যাকেজটিতে ৫০টি ডেটাবেজ আছে। আসলে ৫০টি ডেটাবেজে আপনি ইচ্ছে করলে ৫০টি আলাদা আলাদা ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন কিংবা একটি ডেটাবেজেই আপনি একাধিক ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন। আমার এমনও ডেটাবেজ আছে যেখানে আমি ৫টি ওয়েবসাইট ইনস্টল করেছি। সে হিসেবে আপনি ৫০টি ডেটাবেজে ২৫০ টি ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন। আগেই বলেছি প্যাকেজগুলো নবীণ ব্লগারদের জন্য, কোনো নবীণ ব্লগার নিশ্চয়ই ২৫০ টি ব্লগ একবারে শুরু করবে না!
ব্যান্ডউইড্থ কি বাড়ানো সম্ভব?
আগের পোষ্টে বলেছিলাম, অনেকটা নিজের রিস্কেই ডোমেইন এবং ছোট একটি হোস্টিং কিনে ভাগাভাগি করছি। সবার সাহায্য পেলে এই সুবিধাগুলো ভবিষ্যতে বাড়িয়ে দেব। এতে আমার কোনো সমস্যা নেই – আমি এখানে ব্যবসা করতে আসিনি যে কিছুটা ছাড় দিলে আমার ক্ষতি হয়ে যাবে। নিজের অভিজ্ঞতার উপর ভর করেই এবং মূল্যের দিকে লক্ষ্য কে প্যাকেজগুলো ভাগ করা হয়েছে। এরপরেও যদি ব্যান্ডউইড্থ প্রয়োজন হয়, কিছু মূল্যের বিনিময়ে সেটাও দেয়া সম্ভব হবে। কিন্তু অহেতুক এক গাদা পয়সা খরচ করে ব্যান্ডউইড্থ বসিয়ে রাখার কোনো অর্থ নেই।
প্যাকেজগুলো কি আপগ্রেড করা যাবে?
কেবলমাত্র অতিরিক্ত খরচটুকু পরিশোধ করে সহজেই প্যাকেজ ১ থেকে প্যাকেজ ২ এ যাওয়া যাবে। এনিয়ে চিন্তা করার কিছু নেই। এছাড়াও যদি কোনো অতিরিক্তি সুবিধার প্রয়োজন হয়, তাও হোস্টিংয়ে যুক্ত করা যাবে।
পরের বার ডোমেইন রেজিস্ট্রেশনে কি করতে হবে?
আপনার যদি বাজেটে কুলায় তবে কয়েকবারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। কিন্তু পরের বার আমাকে এইবারের মতো পয়সা দিলে আমি পুনরায় রেজিস্ট্রেশন করে দেব। আর যদি নিজের নামে রেজিস্ট্রেশন করতে চান, তবে ট্রান্সফার ফি দিয়ে প্রথমে নিজের নামে ডোমেইনটি বদলী করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। ট্রান্সফার ফি আমার পকেটে যাবে না, কোম্পানিগুলো প্রতিবার নাম বদলের জন্য এই ফি চার্জ করে।
ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- ডোমেইন এবং হোস্টিয়ের নতুন প্ল্যান
- লক্ষ করুন ~ ব্লগ বিষয়ক কয়েকটি আপডেট
- ব্রাউজার যুদ্ধ নিয়ে কয়েকটি আপডেট
- ডোমেইন এবং হোস্টিং সমস্যার সমাধান
- আড্ডার দিন ও স্থান নির্বাচন করুন – আপনার মতামত দিন
- লক্ষ করুন | সার্চ ইঞ্জিন ব্লগ নিয়ে কয়েকটি ঘোষণা
- ওয়েব হোস্টিং কিনতে কি কি ভেবে দেখবেন?
- ওর্য়াডপ্রেসের কয়েকটি সবোর্চ্চ ডাউনলোডকৃত প্লাগইন
{ 42 comments… read them below or add one }
১৫০০ টাকার প্যাকেজটা কি ডোমেইন রেজিস্ট্রশন সহ মোট ১৫০০ টাকা?? নাকি ডোমেইনের জন্য আলাদা ৭০০ টাকা লাগবে??
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> Mary and Max, The Movie, Directed by Adam Elliot- Review =-.
ডোমেইন নাম ট্রান্সফার ফি কতো সেটা জানাবেন কি ভাইয়া?
আপনাকে অনলাইনে পাচ্ছিনা অনেকদিন হলো।
১ টা ডোমেইন+হোষ্টিং নিতে চাচ্ছি।
আপনি কি ডোমেইন রেজিস্ট্রেশন না ট্রান্সফারের কথা বলছেন? কারণ ট্রান্সফার ফি লাগে তখন যখন ডোমেইনটি ইতিমধ্যেই কারোও নামে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, আপনি তার কাছ থেকে অন্য কোথাও নিতে চাচ্ছেন। একেক জনের ট্রান্সফার ফি একেক রকম, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা রেজিস্ট্রেশন ফির সমান হয়ে থাকে।
আপনি কোন প্যাকেজটি নিতে চান, ইমেইল জানান। আশা করি আমার এড্রেস আপনার কাছে আছে।
ধন্যবাদ।
হাসান ভাই Domain গুলো আপনার নামে কেনা হওয়াত কোন অসুবিধা তো নাই? তাই না? আর আমি Ielts নিয়ে ওয়েব সাইট বানাতে চাই যেখানে Text to Speech Software এর মাধ্যমে কিছু Listening আর Speaking MP3 দিতে চাই।সেক্ষেত্রে কি “প্যাকেজ ১” এর জায়গা কম হবে? আর ব্যান্ডউইড্থ বিষয়ে একটি কথা।কেন জানি না এই সাইটটা আমার লোড হতে সবচেয়ে বেশি সময় লাগে।আমি ইউটিউব থেকে কিছু ভিডিও লিঙ্ক ও দিতে চাই।এই অবস্থায় “প্যাকেজ ১” বেছে নিলে সাইট লোড হওয়ার গতি কি এই সাইটের মতো হবে নাকি আরো বেশী হবে?
আমার এই সাইটটি Godaddy তে হোস্ট করা আছে, কারণ আমি আগে GoDaddy ব্যবহার করতাম। কিন্তু আমার নতুন সাইট কয়েকটি Hostgator এ হোস্ট করা হয়েছে, সেগুলো GoDaddy এর চেয়ে দ্রুত লোড হয়। ইউটিউবে ভিডিও হোস্ট করা হলে, আপনার ব্যান্ডউইড্থ নিয়ে চিন্তিত হবার কিছু নাই। ইউটিউবের ব্যান্ডউইড্থ খরচ বেশি হবে, আপনার জন্য শুধু পেজের কনটেন্ট লোড হবার ব্যান্ডউইড্থ ব্যবহার হবে।
আবার ব্যন্ডউইড্থ বাঁচাতে MP3 ও আপনি আলাদা সার্ভারগুলোতে হোস্ট করতে পারেন। আর একটা দু্টো সাইটের জন্য প্যাকেজগুলো পর্যাপ্ত বলে আমি মনে করি।
অনেক অনেক ধন্যবাদ।দেখি ১-৩ মাসের মধ্যে মাঠে নামছি।ভাইয়া,আপনার ভরসায় বর্তমান পিসিতে ভিন্ন নামে+ঠিকানায় একাউন্ট বানায়ে শুরু করব ঠিক করেছি।দেখি কি হয়…
হাসান ভাই অাপনাকে ই-মেইল পাঠিয়েছিলাম অনুগ্রহ করে রিপ্লাই দিন
ভালো লাগল
হাসান ভাইয়া,,,,,,আমার একটা তিনটা ডোমেইন আর একটা হোষ্টং দরকার…..????
আমি একার পক্ষে একটা হোষ্টং কেনা অসম্ভ । তাই তিনজন মিলে ……
এখন কথা হচ্ছে আমি তিনটা ডেমেইন একই হোষ্টং এ হোষ্ট করলে SEO -তে কি কোন সমস্যা হবে,,,,,আমার ইচ্ছে আছে আমার ডোমেইন এর কয়েকটা সাব-ডোমেইন ও আমি ব্যবহার করবো । আমার নিজের জন্য । তখন কি ঐ সাব-ডোমেইন -র SEO -তে কি কোন সমস্যা হবে,,,,,?????
প্লিজ জানাবেন ….
হাসান ভাই,,,,,
আমি চট্টগ্রামে থাকি ………..
আমি কালকের মধ্যেই টাকা পেইড করতে চাই,,,,,,কিভাবে ????জানাবেন…..
আজকে একটি ব্যাংকের বিস্তারিত জানিয়ে দেব, ওখানে টাকা পাঠিয়ে দিয়েন।
তিনটি ডোমেইন একই হোস্টিং হোস্ট করলে কোনো সমস্যা হবে না, এমনকি যদি সাবডোমেইনও ব্যবহার করেন – তবুও কোনো সমস্যা হবার কথা নয়।
হাসান ভাই,,,,
কিছু জানালেন না যে……টাকা কিভাবে পাঠাবো….????
sample forum প্লাগিন দিয়ে বোধ হয় ওয়ার্ডপ্রেসের ভেতরেই ফোরাম তৈরী করা যায় যদিও করিনি কখনো।
ধন্যবাদ।আপনি বোধহয় Simple:Press প্লাগইন এর কথা বলতে চেয়েছেন।আপনার কাছ থেকে নাম পেয়ে ওদের সাইটটে ঢুকে দেখলাম।সত্যিই অসাধারন।
ওয়েব এ্যাড্রেসঃ http://www.simplepressforum.com
@হাসান ভাই,
ভাইয়া Wordpress এর মাধ্যমে কি ফোরাম সাইট বানানো যায়? খুব বেশী কি Programing/Coding Knowledge লাগে? কি কি লাগে একটু যদি বিস্তারিত বলতেন?
Wordpress প্রোগ্রামাররাই একটি ফোরাম স্ক্রীপ্ট বানিয়ে রেখেছেন। ঠিকানা – http://bbpress.org/
এটি ওয়ার্ডপ্রেসের মতোই ব্যবহারে সহজ, আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না। ট্রাই করে দেখতে পারেন।
অনেক ধন্যবাদ ভাইয়া।আপনি কি এই সাইটে গুগল টক Experimental হিসেবে Add করেছেন?মনে হয় সেটা কাজ করছে না।
বাংলাদেশে ১ জিবি রিসেলার প্যাকেজ ৪৫০০/= বা তারও বেশী। ভাইয়ার প্যাকেজটা দারুন। আমার বাজেট বেশী হলে বা ভাইয়া ৫০০ মে.বা. কোনো প্যাকেজ দিলে এখুনি একটা কিনতাম…
ধণ্যবাদ হাসান ভাই। এবার সব ক্লিয়ার। I get this.
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Imagine you are in 2019 =-.
হাসান ভাই, এই ব্লগে আমি বিজয় keyboard use করতে পারছিনা। বিজয় keyboard দিয়ে লিখলে প্রতিটি আ-কার এ-কারের পরে একটা circle তৈরি হচ্ছে। How can I solve it? Am I need to install any plug-in or others? please inf me because phonetic is not so familiar to me.
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Free online data store up to 50GB =-.
নূর ভাই,
আমার ব্লগে কিন্তু ইউনিবিজয় ব্যবহার করা হয়েছে, এটা বিজয় থেকে সামান্য ভিন্ন। এখানে প্রতিটি আ-কার, ই-কার, এ-কার বর্ণের পরে লিখতে হয়। বিজয়ে ি+ক = কি হয় কিন্তু ইউনিবিজয়ে ক+ি = কি হয়। বুঝেছেন?
একবার দু’বার চেষ্টা করলেই লেআউটটি আয়ত্ত্বে এসে যাবে।
ধন্যবাদ।
Need some tips about my site.
.-= Martin এর সর্বশেষ পোষ্ট >> Sequential Logic =-.
@হাসান ভাই। আপনার প্যাকেজটি সত্যিই ভাল লাগার মতো। আমি দেখেছি ১০,০০০ পোস্টে মাত্র ১০০ মেগা খরচ হয়। আমি আমার একটি ডোমেইনে অটোব্লগের প্লাগিং ব্যবহার করেছিলাম- সেটা থেকে আমার এই অভিজ্ঞতা। তবে প্রতিবছর ঠিক সময়ে টাকা পরিশোধ করা একটু মুশকিল হয়ে যাবে। ব্লগের(ব্লগস্পট) ফ্রি হোস্টিং নিয়ে কিছু লিখলে বুঝি ভাল হত। ভাল থাকবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Santa Clara Monovision Lasik =-.
Domain কিনে প্রাথমিকভাবে Blogger এ Host করে সাইট জনপ্রিয় করা একটা ভাল বুদ্ধি আমার মতে।Blogger এর অনেক সীমাবদ্ধতা থাকলেও ভাল Template আর Coding করে অনেকটাই Professional Looking সাইট বানানো যায়।আর যেহেতু পরে নিজের সুবিধামতো Hosting এ Transfer করা যাবে তাই সাইটটা ভাল Content দিয়ে ভরে কিছু Visitor Grab করলে Google Ranking এ আশা করি ভাল অবস্থান এ একদিন পৌছাতে পারব।হাসান ভাই FREE হলে এই বিষয়ে আশা করি কিছু লিখবেন।
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট টির জন্য।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> How to make a Folder which has no name? =-.
বিভিন্ন Web Hosting Provider এর Service সম্পর্কে জানতে চাইলে সবচেয়ে নির্ভরযোগ্য Review দেখতে পারেনঃ http://web-hosting-review.toptenreviews.com
জ্বী ভাইয়া ভিডিও টা এখন ও পেলাম না
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> The easiest way to find out who are spammers and who are your real fans on twitter =-.
ভিডিওটা আজও দেখলামনা
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
ফোরাম টা বন্ধ, ভিডিও টা আলোর মুখ দেখছে না…হাসান ভাই FREE হলে এই ২টা ব্যাপারে একটু গুরুত্ত দিবেন আশা করছি…
আমি ভাই সময় করেই উঠতে পারছি না, বৃহষ্পতিবার এবং শুক্রবার পুরোদিন ছিলাম কোম্পানীর ট্রেনিং প্রোগ্রামে আর আজকে শুক্রবার তবুও মাফ নাই। একজন ক্লায়েন্টের সাথে দেখা করে কেবল বাসায় ফিরলাম।
একটু অবসর হয়ে যে বসব, তার সুযোগ পাচ্ছি না।
ফোরামটা তাড়াতাড়ি খুলবো, আশা করি আগামীকালের মধ্যেই আর ভিডিওটি আমার কাছে নেই। পান্থ সবাইকে পৌঁছে দেবার ব্যবস্থা করবে।
ধন্যবাদ।
হাসান ভাই একটি মন্তব্য করেছিলাম বোধহয় খেয়াল করেন নাই। তাই এখানে আবার দিচ্ছি। দয়া করে আগেরটি মুছে দিবেন। আমার প্রশ্ন ছিল:
ডোমেইন কেনার পর তা ঐ কোম্পানীতে রেজিস্ট্রেশন করা হলো। কিন্তু পরে যদি তা অন্য কোম্পানীতে নিয়ে যেতে চাই তাহলে তো প্রথম কোম্পানীকে ট্রান্সফার ফি দিতে হবে, তাইনা? এই ট্রান্সফার ফি টা একবার না বছর বছর দিতে হবে? পরবর্তীতে রিনিউয়াল/রেজিস্ট্রেশন ফি তো আমি ২য় কোম্পানীকেই দিব তাইনা? আর মানুষ কেনইবা ট্রান্সফার করে যেখানে এক কোম্পানীতে ডোমেইন রেজিস্ট্রেশন করে অন্য কোম্পানীতে খুব সহজেই ডোমেইন হোস্ট করা যায়।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.
১. ট্রান্সফার ফি একবারই দিতে হয়, কেবলমাত্র রেজিস্ট্রেশন ফি প্রতিবছর দিতে হয়।
২. ট্রান্সফার হবার পর ডোমেইনের সাথে প্রথম কোম্পানির আর কোনো সর্ম্পক থাকে না। তাই প্রথম কোম্পানীকে আর কোনো পয়সা দেবার প্রশ্নই উঠে না।
৩. অনেক সময় লোকজন হোস্টিং ডোমেইন একই কোম্পানিতে রাখতে চায়, এতে বাড়তি কোনো সুবিধা নেই। কেবল কন্টোল করা যায় একই প্যানেল থেকে, এই যা সুবিধা।
হাসান ভাই, এডসেন্স নিয়ে একটা প্রশ্ন: দুটো লিংক (১৬০*৯০) উপরনিচ একসাথে বসালে কোনো সমস্যা হবে কিনা?
একটি প্যাজে তিনটি লিংক এবং তিনটি কন্টেন্ট এড বসানো যায়। এ সবগুলো যদি আমি এক সাথে বসাই, তাহলে কি কোনো প্রবলেম হবে?
আশা করি জানাবেন।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> What is a Electronic Media? =-.
তবে আরও কিছু ব্যাপারে খোঁজ নেবেন। যেমন, অনলাইন চার্জ কত কাটবে কিংবা কাটবে কিনা?
কারণ দেখা গেলো কেউ একটা ডোমেইন-এর জন্য ৭০০ টাকা জমা করলো অথচ আপনার চার্জ কাটলো একশ’ টাকা। তাহলে তো সমস্যা। তখন সেই চার্জসহ আপনাকে হিসেব করতে হবে।
কথাটা নিজের অভিজ্ঞতা থেকে বললাম।
আমি নিজে বাংলাদেশের একটা অনলাইন ব্যাংকের গ্রাহক। ওরা অনলাইন যেকোনো ট্রাঙ্কজ্যাকশনে ১০০ টাকা চার্জ কাটে। সুতরাং এ ব্যাপারেও খোঁজ নেবেন…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> What is a Electronic Media? =-.
সেক্ষেত্রে ভাইয়া, একটা কাজ করলে ভালো হয়। আপনি ডোমেইন এবং হোস্টিং-এর উপর একটি ওয়েবসাইট করুন।
সাথে বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকে একটা একাউন্ট করুন, আমরা যারা আপনার কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে আগ্রহী তারা আপনার একাউন্টে টাকা জমা দিয়ে দেবো। আপনি ব্যাংক থেকে এসএমএস-এর মাধ্যমে টাকাপ্রাপ্তির খবর জানতে পারবেন। তারপর আপনাকে মেইল করে জানিয়ে দেবো আমরাও।
এতে বাংলাদেশের যেকেউ সহজেই ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবো।
আর আমাদের সুবিধা আরও যেটা হবে, ডোমেইন কিংবা হোস্টিং-এর মেয়াদ শেষ হয়ে গেলে আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবো।
প্রস্তাবটা আশা করছি ভেবে দেখবেন।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> What is a Electronic Media? =-.
ভালো প্রস্তাব। আশাকরি ভাইয়া ভেবে দেখবেন।
ভাল প্রস্তাব।
আসলে বাংলাদেশে আমার নিজের কোনো ব্যাংক একাউন্ট নেই। একটা ছিল কি অবস্থা জানি না। অন্যদিকে এখানে আমার সবগুলো একাউন্টে অনলাইন সুবিধা আছে, ওখানে আছে কি না জানি না? তবে এখানকার HSBC বলেছে আমি এখানে বসেই ঢাকার HSBC তে একাউন্ট খুলতে পারব। দেখি আগামী সপ্তাহে কথা বলব, যদি সম্ভব হয় তাহলে একটা একাউন্ট খুলে সরাসরি টাকা সংগ্রহের ব্যবস্থা করব।
ধন্যবাদ।
আমার মনে হয় সেটিই উত্তম হবে। মাহে রমজানে শুভেচ্ছা।ধন্যবাদ।
ধন্যবাদ হাসান ভাই। এই পোস্টটি সত্যিই খুব প্রয়োজনীয় ছিলো। অনেকগুলো প্রশ্নের সমাধান এখানে হয়ে গেলো।
“আর যদি নিজের নামে রেজিস্ট্রেশন করতে চান, তবে ট্রান্সফার ফি দিয়ে প্রথমে নিজের নামে ডোমেইনটি বদলী করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। ট্রান্সফার ফি আমার পকেটে যাবে না, কোম্পানিগুলো প্রতিবার নাম বদলের জন্য এই ফি চার্জ করে।” — হাসান ভাই, এই ব্যাপারটি বুঝলাম না।
যে ডোমেইনগুলো আমাদের জন্য রেজিস্ট্রেশন করছেন, সেগুলো কি আমাদের নামে নয়?
আশা করছি ব্যাপারটা বুঝিয়ে বলবেন।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> What is a Electronic Media? =-.
ডোমেইনগুলো আমার নামে কেনা। কারন আমি যখন enom.com থেকে আলাদা আলাদা নামে কিনতে চেষ্টা করছিলাম, তখন ওরা বড় অংকের ডিপোজিট জমা দিতে বলছে। যা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে নিজের নামে কিনেছি।
ভাইয়া এই enom ছাড়া অন্য কোন Company থেকে Domain কি কেনা যায় না?enom এর ক্ষেত্রে দেখলাম Set Up Fee লাগে কিন্তু Godaddy এবং Namecheap এ এমন কিছু পেলাম না।ওদের ওখানে দেখলাম 10$ এর বিনিময়ে ১ বছরের জন্য .com Domain Registration করা যায়।ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বললে ভাল হতো।