How to create a MySQL database in cPanel?
ব্লগসহ যেকোনো ডায়নামিক সাইটের মূল বৈশিষ্ট্য হল তাতে ডাটাবেজ থাকবে। আশা করি ডাটাবেজ কি – এ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। ডাটাবেজে ওয়েবসাইটের প্রয়োজনীয় তথ্য জমা থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটগুলোতে যে প্রতিটি বেজ আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়, ডায়নামিক ওয়েবসাইট এদিক থেকে অনেক সহজ। এখানে পেজের ডিজাইন বা টেমপ্লেট থাকে মাত্র একটি আর প্রতিটি পেজের জন্য কেবলমাত্র প্রয়োজনীয় তথ্যগুলো জমা থাকে ডাটাবেজে – যখনই কোনো পেজ দেখানোর প্রয়োজন হয়, পেজটি ডাটাবেজ থেকে তথ্য নিয়ে নিজের টেমপ্লেটে বসিয়ে প্রদর্শণ করে।
হোস্টিংয়ের কন্টোল প্যানেল হিসেবে cPanel সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হোস্টিংয়ে নতুন যেকেউই cPanel এর হাজারোও অপশন দেখে ঘাবড়ে যেতে পারেন। আসলে cPanel ব্যবহার খুব সহজ। ক্লিক করে করেই সবকিছু শেখা সম্ভব। আর যারা ভয় পান, তারা একটা জিনিস মনে রাখবেন, শুধু কোনো কিছু মুছে (ডিলিট) না করে যা ইচ্ছে করুন। কোনো সমস্যা নেই। কোথাও যদি কোনো কারনে প্যাচঁ লেগেও যায়, তা থেকে পেছনে ফিরে আসা সম্ভব।
যাহোক, চলুক ডেটাবেজ তৈরির প্রতিটি পদক্ষেপগুলো দেখে নেই। তার আগে একটি কথা। cPanel এ ডেটাবেজ তৈরির সাথে সাথে প্রতিটি ডেটাবেজ ব্যবহারের জন্য নতুন কোনো ব্যবহারকারি তৈরি করে তাকে ওই ডেটাবেজ ব্যবহারের অনুমতি দিতে হয় কিংবা পুরোনো কোনো ব্যবহারকারিকে অনুমতি দিতে হয়। এই পোষ্টে আমরা নতুন ব্যবহারকারি তৈরি করে তাকে অনুমতি দেয়ার পদ্ধতিটি দেখবো।
এক
cPanel এ লগ-ইনের পর নিচের ছবির মতো একটি উইন্ডো দেখতে পাবেন যার মধ্যভাগ বরাবর Databases অপশনের থেকে MySQL Databases ক্লিক করুন।
অত:পর নিচের ছবিটির মতো একটি উইন্ডো খুলবে।
দুই
এবার MySQL Users থেকে Add New User এর ফিল্ডগুলোতে পছন্দসই Username এবং Password বসিয়ে Create User বাটনে ক্লিক করুন। পাসওর্য়াড বসানোর সময় Upper case, Lower case এবং নম্বরের সম্বন্ধয়ে শক্তিশালী পাসওয়ার্ড বসানোর অভ্যাস করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার নতুন User। এই পদ্ধতিটি না করলেও চলতো। cPanel এ আগে থাকেই একটি / দুইটি User তৈরি করা থাকে যাদের নতুন ডেটাবেজে ব্যবহার করা যায়।
তিন
এবার Go Back লিংক ক্লিক করে আগের উইন্ডোতে ফিরে আসুন। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ Database তৈরি করব।
Create New Database ফিল্ডে পছন্দসই নাম লিখে Create Database বাটনে ক্লিক করুন। নিচের ছবিটির সাথে মিলিয়ে দেখুন।
ব্যাস, আপনার ডেটাবেজ তৈরি হয়ে গেল।
চার
এবার User কে ডেটাবেজে বিভিন্ন কাজ (নতুন ডেটা যোগ করা, পুরোনো ডেটা মুছে দেয়া, সম্পাদনা) করার পারমিশন দিতে হবে।
Database এর সাথে User এর সংযোগ স্থাপন করতে Add User To Database এর ড্রপডাউন মেনু থেকে ইউজার ও ডেটাবেজ নির্বাচন করে Add বাটন চাপুন।
এরপর নিচের উইন্ডো এর মত একটি উইন্ডো আসবে। সেখানে আপনার প্রয়োজনীয় ফিল্ডগুলো নির্বাচন করে Make changes বটন চাপুন। সব কাজ কম্পলিট। এখন যে জিনিসটা দেখে আপনার খটকা লাগতে পারে তা হলো Username ও Database name। কেননা আমি এখানে Database ও Username উভয় জায়গাতে Joomla লিখেছিলাম কিন্তু তা rongdhon_joomla হয়ে গিয়েছে। কারন ডাটাবেজ ও ইউজারনেম গুলো cPanel Username_আপনার দেয়া ডাটাবেজ বা ডাটাবেজের জন্য ইউজারনেম এরকম ফরমাটে হয়ে থাকে।
ব্যাস সবকাজ শেষ হয়ে গেল। এবার কোথাও ডেটাবেজ ব্যবহার করতে হলে Host Address হিসেবে ব্যবহার করুন localhost, ডেটাবেজের নাম rongdhon_joomla, User এর নাম rongdhon_joomla ব্যবহার করতে হবে।
ওয়ার্ডপ্রেস নিয়ে আগেও বেশ কয়েকটি পোষ্টের পর ডাটাবেজ তৈরি করা নিয়ে ব্লগ করতে অনেক অনুরোধ এসেছে। কিন্তু টিউটোরিয়াল টাইপের ব্লগ লিখতে অনাগ্রহের কারনে এখনও লিখে উঠতে পারিনি। দু’দিন আগে তন্ময় অনেকটা অনুরোধের আকারে তার পোষ্টটি ছাপাতে ইমেইল করল। পোষ্টটি ইষৎ পরিবর্তন করে ছাপিয়ে দিলাম। আশা করি তন্ময়ের লেখাটি আপনাদের পছন্দ হবে। লেখককে তার মূল্যবাণ সময়ের জন্য ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল
- [অতিথি পোষ্ট] ডাটাবেজের যত্ন প্রতিদিন | বাঁচতে হলে জানতে হবে
- [অতিথি পোষ্ট] ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন, তৈরি করা খুবই সোজা !!!
- কিভাবে ওয়ার্ডপ্রেসে থীম (Semiologic Legacy) আপলোড এবং চাহিদা অনুযায়ী পরিবর্তন করবেন [ভিডিও ব্লগ]
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- কিভাবে PhpLD ওয়েব ডাইরেক্টরি সেটআপ করবেন?
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন?






{ 24 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
কাজে লাগল ।ধন্যবাদ
Its Really Useful Post.
.-= Mohit এর সর্বশেষ পোষ্ট >> Who is rotary president 2010-11 =-.
অনুগ্রহ করে অপ্রয়োজনীয় লিংক (মুছে দেয়া হয়েছে) ব্যবহার থেকে বিরত থাকবেন। এতে মন্তব্যের সৌন্দর্য্য নষ্ট হয়।
আর বাংলায় মন্তব্য করতে চেষ্টা করবেন, মন্তব্যের অনেক ধন্যবাদ।
কিছুটা বুজেছি, দেখি পারি কিনা। তবে আপনাকে ধন্যবাদ।
আসলেই তন্ময় ভাইয়া ভাল লিখেছেন, অনেক শুভেচ্ছা ভাইয়া কে
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free genuine copy of problogger “31 Days To Build A Better Blog (2009)” =-.
ধন্যবাদ। এই পোষ্টের ইংরেজী সংস্করন দেখতে পারেন tutorials.rongdhonu.com
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to create a MySQL database in cPanel: part 2 =-.
সাইটটি পরিস্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, এখন নিয়মিত কনটেন্ট যোগ করতে থাকুন্
শুভ কামনা রইল।
আপনার শুভ কামনা পেয়েছি……… Thanks a lot ভাইয়া
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.
হাসান ভাই একটা পরামর্শ চাচ্ছি।
আমার বর্তমান সাইটের কন্টেন্ট এবং ডেটা বেইজ নতুন সাইটের সাব ডোমেইনে স্থানান্তর করতে চাচ্ছি। উল্লেখ্য যে আমার বর্তমান সাইট ফ্রি হোস্টের সাব ডোমেইন সাইট। নতুন সাইট একি হোস্টের পেইড হোস্ট ও পেইড ডোমেইন।
আমি চাচ্ছি নতুন ডোমেইনের একটা সাব ডোমেইনে পুরনো সাইটের সব নিয়ে আসব। কিন্তু আমি পুরনো সাইট ভিজিটর হারাতে চাচ্ছিনা আবার SEO এচিভমেন্ট কে নতুন সাব ডোমেইনের কাজে লাগাতে চাচ্ছি। আমি যা করতে চাচ্ছি তা হলো পুরনো সাইটকে নতুন এড্রেসে পার্ক করবো। পুরনো সাইটের সব কন্টেন্ট ও ডেটাবেইজ নতুন সাইটে আপলোড করব। পুরনো সাইটকে ইনট্যাক্ট রাখব।
আমি যা করতে যাচ্ছি তা ঠিক আছে কিনা? এছাড়া আর কোন গুরুত্বপূর্ণ বিষয় আছে উপরের লক্ষ্য অর্জনে।
যতদূর সম্ভব আপনাকে ডেটাবেজ এবং কনটেন্ট পরিবর্তণ করতে হবে না। হোস্টিং আপগ্রেড করলে অটোমেটিকভাবেই পুরোনো ওয়েবসাইট নতুন হোস্টিংয়ে চলে যাবার কথা।
আর পুরোনো ডোমেইনের SEO এবং পাঠককে হারাতে না চাইলে পুরোনো হোস্টিং-এ .htaccess এ 301 redirect ব্যবহার করতে পারেন।
Options +FollowSymLinksRewriteEngine on
RewriteRule (.*) http://www.newdomain.com/$1 [R=301,L]
newdomain.com এ আপনার নতুন ডোমেইন বসিয়ে দিন।
এটা কি ভাইয়া .htaccess এ লিখতে হবে? .htaccess টা কি দিয়ে ওপেন করব ? ওয়ার্ডপ্যাড দিয়ে?
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.
জ্বি, কোডটুকু .htaccess ফাইলে লিখতে হবে আর যদি ইতিমধ্যেই ফোল্ডারে .htaccess ফাইল থাকে, তবে নোটপ্যাড দিয়ে ফাইলটি সংশোধন করতে পারবেন।
ধন্যবাদ ভাইয়া
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.
খুব সন্দুর পোষ্ট, এখান অনেক কিছু শিখার আছে।ধন্যবাদ তন্ময়।
এই রকম প্রতিভাবান ব্লগারকে আপনার ব্লগে লিখার সুযোগ দিবার জন্য আপনাকে ধন্যবাদ।
নিচে আমি এই রকম একজন প্রতিভাবান প্রোগ্রামারের কথা তুলে ধরবোঃ
প্রথমে বিশ্বাস হয়নি ক্লাস সেভেন এর এক ছাত্র এরকম এটি সার্চ ইঞ্জিন বানাতে পারে।
নামঃ শেহজাদ নূর তাউস প্রিয়
পিতাঃ শাহানূর রহমান মজুমদার।
মাতাঃ অভিনেত্রী সাবিনা ইয়াসমীন (মিতা নূর)
http://www.searchw3.net/default.php?p=jinnatulhasan&page=0
যেখানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আলোচনা করছি সেখানে ক্লাস সেভেন এর এক ছাত্র এরকম এটি সার্চ ইঞ্জিন তৈরী করেছে।
হাসান ভাই মন্তব্য চাই।
.-= শুভ্র চৌধুরী এর সর্বশেষ পোষ্ট >> WiMAX in rural and urban Bangladesh =-.
শেহজাদ যা করেছেন, তা নি:সন্দেহে প্রশংসনীয়। এমন কৃতিত্বের জন্য তাকে জানাই অভিনন্দন।
তবে আসলে উনি কোনো সার্চ ইঞ্জিন বানান নাই, তার কাছে কোনো ডেটাবেজ নেই। তিনি ইয়াহু এবং বিং এর ফলাফলগুলো থেকে মেটা ডেটার ভিত্তিতে সবচেয়ে গ্রহনযোগ্য ফলাফলগুলোকে সাজিয়ে দেখাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। প্রথম আলোতে সার্চ ইঞ্জিন এবং সার্চ ইঞ্জিনের api ব্যবহার করাকে গুলিয়ে ফেলেছে বলেই আমার ধারনা।
বিস্তারিত এখানে http://www.searchw3.net/info.html
তবে আবারও বলছি, এত ছোট বয়সে এটা কোনোভাবেই কোনো ছোট সাফল্য না… দেখেন উনিই বড় হয়ে একদিন ল্যারি পেজ কিংবা র্সেগই ব্রিনকে টেক্কা দিবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি তার সাফল্য কামনা করি। ধন্যবাদ আপনাকে।
ওটা সবাই পারে, আমিও করেছি, দেখুন http://www.rongdhonu.com/search/
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Top 10 SEO Tips =-.
ভাইজান কি ক্লাস সেভেনে পড়েন?
ভাই, আমি এটা করতে ওমুক ভাই, তমুক ভাইয়ের সাহায্য নেয় নাই। ধরুন আমি যেটা করেছি সেটা আমার ৮ বছরের এক কাজিনের নামে publish করলাম আর আমার চাচা একজন মিডিয়া কর্মী। ভাই বাঙ্গালী হয়েও এটা বুঝতেছেন না? শেজাদ এর ওয়েবসাইটে গিয়ে ভালো করে পড়ে দেখেন তাকে ওমুক ভাই, তমুক ভাই সাহায্য করেছে।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Mobile version has been released =-.
ভাই, আপনার সাইটখানা সুন্দর
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to your change web host =-.
OWAO…Great..Superb and yes Thanks
ভাই, আপনার প্রোফাইল পিকচার টা কিসের?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
ওনার নিজের না কি?
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.
বোঝা যাইতাছে না ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.