অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

বাচ্চাদের হাতে চকলেট দিলে যেমন ওদের কোনো হুঁস থাকে না, তেমন আমার হাতে কম্পিউটার কিংবা ইলেকট্রনিক Gadget পড়লে আমিও পাগল হয়ে যাই। একটা দুটো করে আমার ঘরে প্রচুর gadgets জমে গিয়েছে; Apple iPhone, BlackBerry Curve 8900, Sony PSP, ক্যানন Canon PowerShot A1100 IS Digital Camera, Remington Titanium High Precision Hair Clipper HC600, গোটা কয়েক mp3 প্লেয়ার, পেন ড্রাইভ, এক্সটারনাল হার্ডডিক্স, IDE এবং SATA হার্ডডিক্স কেসিং ইত্যাদি।

আজকে এখানে সাপ্তাহিক দিন, তবুও অফিসে গিয়েছিলাম একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম রিজেন্ট স্ট্রিটে থাকা Apple Store থেকে ঘুরে আসি। Apple এর প্রতিটি পন্য যেমন অভাবনীয় সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ তেমনি Apple Store ও একটি মজার জায়গা। দোকানটা অনেক বড়, খোলামেলা। সারি সারি কম্পিউটার, ল্যাপটপ, আইফোন সাজানো থাকে। সবাই নিজের ইচ্ছেমতো ব্যবহার করছে, বাচ্চারা কম্পিউটারে গেম খেলছে। অন্যরা কম্পিউটার ব্যবহার করছে, ফেসবুকে ঢুকছে, গান শুনছে, সবগুলো পন্য নেড়ে চেড়ে দেখছে। কম্পিউটার প্রেমীদের জন্য যেন এক স্বপ্নপুরি।

প্রচুর Sales Assistant ঘুরে বেড়াচ্ছে, কারও মনে প্রশ্ন জাগলেই ইচ্ছেমতো জিজ্ঞাসা করছে। দোকানের একপ্রান্তে চলছে নতুন আইপডের সুযোগ সুবিধা নিয়ে কর্মশালা।

একবার ঢুঁকলে সময় যে কখন কেটে যায় বুঝায় যায় না, এক ঘন্টা কিভাবে কেটে গেল বুঝলাম না।

আইফোনের ডেটাক্যাবল এক কোণে ছিঁড়ে গিয়েছিল, ওটাই মূলত কিনতে গিয়েছিলাম। একটা Dock Connector to USB Cable (ডেটা ক্যাবল), Universal Dock এবং স্ক্রিন পরিস্কার করার জন্য স্প্রে ও টাওয়াল কিনে ফেললাম।

আর বারবার ল্যাপটপের দিকে নজর চলে যাচ্ছিল। দুটো মডেল নজরে আছে, একটি MacBook Air (অ্যাপেল স্টোরে ১,৩৪৯ পাউন্ড, আমাজনে ১,২৭১.৮০ পাউন্ড, দুনিয়ার সবচেয়ে হালকা ল্যাপটপ) আর MacBook Pro 13inch (অ্যাপেল স্টোরে ১,১৪৯ পাউন্ড, আমাজনে ১,১১০.৯২ পাউন্ড)।

আপাতত কেনার কোনো ইচ্ছে নেই। টাকা জমাতে পারলে কিনবো, এখন শুধু নেড়েচেড়ে দেখি :(

ঘুরে বেড়ানোর সময় পটাপট আইফোন দিয়ে কয়েকটি ছবি তুলে ফেললাম। দেখতে ভাল লাগতে পারে।

ব্লগ পোষ্টটিতে ইচ্ছে করেই কোথাও কোথাও Amazon Associates এর রেফারাল লিংক ব্যবহার করা হয়েছে। আশা করি এ থেকে দুটো বিষয় শেখা যাবে। প্রথমত, কিভাবে ব্লগের মাঝে রেফারেল লিংক ব্যবহার করা যায়। আর অন্যটি হল, কিভাবে পাঠককে অনলাইনে শপিংয়ে উদ্ভুদ্ধ করা যায়। কারনে দোকানে কেনার বদলে ইন্টারনেটে কিনলে প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায়।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 37 comments… read them below or add one }

অরিন্দম December 15, 2009 at 9:53 pm

আমি একটি ওইয়েবসাট বনিয়েছি শুধুমাত্র আমাজন ডট কমের প্রোডাক্টের এ্যড দিয়ে। আমার প্রশ্ন হলো, কেউ কি আমার ওইয়েবসাটের ভায়া হয়ে আমাজন ডট কম থেকে কোনো প্রোডাক্ট কিনবে?

Reply

nur hasan December 21, 2010 at 12:09 pm

ভাই, কাড়ি কাড়ি $$ থাকলে এখনি অর্ডার দিতাম ! কোনো সন্দেহ নাই !

Reply

তন্ময় August 30, 2009 at 11:20 am

রেফারেল লিঙ্কের উপর একটা টিউটোরিয়াল দরকার।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.

Reply

তন্ময় August 29, 2009 at 12:43 pm

এডসেন্সের সাথে তো রেফারেল ব্যাবহার করা যাবে না, তাই না?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Top Joomla extensions =-.

Reply

জিন্নাত উল হাসান August 29, 2009 at 4:00 pm

আপনি কি একই পেজে এডসেন্স এবং রেফারেল লিংক (যেমন অ্যামাজন) ব্যবহারের কথা জিজ্ঞাসা করেছেন? জ্বি, ব্যবহার করা সম্ভব। কারন এডসেন্সের সাথে এডসেন্সের মতো করে কাজ করে এমন বিজ্ঞাপন ব্যবহার করা যায় না। এডসেন্স কনটেন্ট বেজড বিজ্ঞাপন দেয়ায় আর রেফারেল ডাইরেক্ট লিংকিং বিজ্ঞাপন।

Reply

তন্ময় August 30, 2009 at 11:10 am

মানে আমি Adsense আর Yahoo Ads একসাথে ব্যাবহার করতে পারব না, কিন্তু একই পোষ্টে এডসেন্স আর রেফারাল লিঙ্ক ব্যাবহার করতে পারব?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.

Reply

alam August 25, 2009 at 11:55 pm

ব্লগার.কম এর ডিএনএস নামটা কি হবে এবং কিভাবে ডোমেইন এ সেট করব

Reply

তন্ময় August 30, 2009 at 11:12 am

এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.

Reply

tintob August 25, 2009 at 4:28 am

হাসান ভাই, আইএসইও ফোরামটি এখনো চালু হলো না ! :(
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> How can I get A free Domain? =-.

Reply

তন্ময় August 30, 2009 at 11:13 am

আমিও ওয়েট করছি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.

Reply

aero August 24, 2009 at 1:05 pm

শুধু আফসোস আর আফসোস। আহা, যদি বৈদেশে জন্মাইতাম।
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> উবুন্টুতে খুব সহজে মোবাইল ফোন সংযুক্ত করুন =-.

Reply

জিন্নাত উল হাসান August 24, 2009 at 3:29 pm

দু:খ তো একটু আছেই, তবে ভাই আমি বৈদেশে জন্মাই নাই। আমি বঙ্গদেশে জন্মাইছি, কয়েকদিন হইলো এই দেশে আসছি ;)

Reply

মুজাহিদুল ইসলাম August 24, 2009 at 9:16 pm

ভাইয়া – amazon.com এর পেমেন্ট সিস্টেম কি ? বাংলাদেশ থেকে কি টাকা েতালা যাবে ? নাকি পেপাল লাগবে ? আমার দুলা ভাই rome থাকে । পেপাল আছে উনার । উনাকে কি পাঠাতে হবে ? নাকি আমি নিজেই পারব ? একটু পরিস্কার করলে অনেক উপকার হবে ।

Reply

জিন্নাত উল হাসান August 24, 2009 at 9:18 pm

আমি ব্যাংক ট্রান্সফার ব্যবহার করি। তবে বাংলাদেশে থেকে ব্লগাইতে চাইলে চেক অপশন পছন্দ করতে হবে।

Reply

masud August 27, 2009 at 1:48 pm

ভাইয় এটার পেমেন্ট কি Google এর মতো মানে ১০০ ডলার হলে পরে পেমেন্ট
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 4:05 pm

জ্বি এটিও গুগল এডসেন্সের চেকের মতোই কাজ করে, UK এর জন্য চেকের লিমিট সর্বনিম্ন পঞ্চাশ পাউন্ড। বিস্তারিত এখানে পাবেন।

Reply

masud August 27, 2009 at 4:24 pm

ধন্যবাদ ভাইয়া.. :D
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.

Reply

তন্ময় August 30, 2009 at 11:18 am

একটু বিস্তারিত বলেন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.

Reply

তন্ময় August 30, 2009 at 11:14 am

আহা রে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.

Reply

মুজাহিদুল ইসলাম August 24, 2009 at 11:48 am

হাসান ভাই রেফারেল লিঙ্ক কিভাবে দেব এক্তু যদি বলেন।বুঝতে পারছি নাহ ।

Reply

মুজাহিদুল ইসলাম August 24, 2009 at 11:57 am

পেয়ে গেছি ভাইয়া । এখানে

http://onlinebusiness.about.com/od/affiliatemarketing/tp/amazon-associates.htm

Reply

supto August 23, 2009 at 12:42 pm

সবি ভালো লাগে ………শুধু টাকা দরকার …………টাকা রে টাকা।
.-= supto এর সর্বশেষ পোষ্ট >> ccleaner | cleaner of your pc =-.

Reply

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:11 pm

আমারও একই অনুভূতি। অ্যাপেলের প্রতিটি পণ্য খুবই আর্কষণীয়, মনে হয় টাকা থাকলে প্রতিটিই কিনে ফেলতাম। আপাতত আইফোন দিয়ে নিজেকে শান্ত রেখেছি।

Reply

তন্ময় August 30, 2009 at 11:16 am

টাকার কোনো বিকল্প নাই
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.

Reply

তন্ময় August 23, 2009 at 10:25 am

বাংলাদেশীদের জন্য রেফারাল লিঙ্ক কতটুকু কাজে লাগবে কি জানি… অনলাইনে জিনিস কেনার ব্যাপারে আমাদের আগ্রহের ছে ভয় বেশী

Reply

masud August 23, 2009 at 1:15 pm

ভাইয়া আপনার সাথে একমত, কিন্তু আপনার ব্লগ টির টার্গেট সবসময় বিদেশেকে ঘিরে করা উচিত
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free genuine copy of problogger “31 Days To Build A Better Blog (2009)” =-.

Reply

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:13 pm

আমার ব্লগের টার্গেট বাংলাদেশই, কিন্তু “ব্লগের মাঝে কিভাবে রেফারেল লিংক দিতে হয়” তা শেখানোর জন্য লিংকগুলো দিয়েছি ।

Reply

তন্ময় August 24, 2009 at 7:03 pm

সবই ঠিক আছে কিনতু বাংলা ব্লগ কোনো নন-বানগলি তো পড়বে না। তাই লাভ নাই।

Reply

masud August 25, 2009 at 10:12 pm

ওটা ভাইয়া তন্ময় ভাইয়া কে বলেছিলাম। আর আপনি ভাইয়া শুধু মাত্র আমাদের জন্য অলাভজনক ব্লগ চালাচ্ছেন, আপনাকে ভাইয়া ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free genuine copy of problogger “31 Days To Build A Better Blog (2009)” =-.

Reply

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:05 pm

কিভাবে ব্লগ পোষ্টের ভেতরে রেফারেল লিংক দিতে হয়, তাই বোঝানোর জন্যই লিংকগুলো দেয়া। বাংলাদেশিরা যে কিনতে পারবে না, এটা আমার মাথাতেই আছে।

Reply

Lasik Reviews August 23, 2009 at 8:48 pm

@হাসান ভাই ! আসলে জিনিসটি নিয়ে আগে কোনোদিন এভাবে ভাবি নি। তুলনামুলক মূল্যটা সবচেয়ে ভাল লাগল। আমি মনে করি এতে করে ভাল কাস্টমার পাওয়া যাবে। তবে আমরা যারা বাংলাদেশে থাকি, তারা কী-ভাবে এই তুলনামূলক মূল্যটা জানতে পারব? রেফারেল কোন ওয়েব সাইটের ঠিকানা জানা থাকলে জানাবেন নিশ্চয়। ধন্যবাদ হাসান ভাই।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Custom Lasik Eye Surgery =-.

Reply

জিন্নাত উল হাসান August 23, 2009 at 10:10 pm

Apple Store (http://store.apple.com/uk?mco=MTE2MjI) এ গেলেই ওদের খুচরা বিক্রয় মূল্য দেখতে পাবেন। এরপর আমাজনে এসে ওদের বিক্রয় মূল্য তুলনা করুন। পাঠককে দোকানে গিয়ে পছন্দ করে এসে অনলাইনে কিনতে উদ্বুদ্ধ করুন।

ব্লগের কাটতির সাথে সাথে আপনারও কমিশন বেড়ে যাবে।

Reply

masud August 23, 2009 at 9:15 am

ইস ভাইয়া আমার ও ওখারন যেতে ইচ্ছা করছে। :D
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> The easiest way to find out who are spammers and who are your real fans on twitter =-.

Reply

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:01 pm

Apple এর দেখাদেখি সম্প্রতি Microsoft ও তাদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক, তারা Apple থেকে কতটুকু শিক্ষা নিয়েছে?

Reply

masud August 30, 2009 at 1:02 pm

ওয়াও ইস যদি একদিন যেতে পারি …..

Reply

blues August 23, 2009 at 7:47 am

আমিও সাধারনত অনলাইনে কেনাকাটা পছন্দ করি। ebay এর একটা চায়নিজ ভার্সন আছে যদি কখনো ঢুকেন দেখবেন সস্তা জিনিস কাকে বলে। রিসেন্ট মডেলের যে কোন মোবাইল আপনি ৯০ ডলারের নিচে পাবেন। সবই তাইওয়ান এ প্রস্তুত ক্লোন। ভাল সার্ভিস। সারা বিশ্বের খুচরা পাইকারী লোক ঐজায়গায় হুমড়ি খেয়ে পড়ে। আর ম্যাকবুক আমার পাশের ডর্মমেট ব্যবহার করে। সুন্দর স্লিম ফিগার। আমার সবচেয়ে ভাললাগে নোটবুকের উপরের ট্রানসপারেন্ট লোগোটা।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.

Reply

জিন্নাত উল হাসান August 23, 2009 at 4:59 pm

আমি আগে ebay থেকে জিনিসপত্র কিনতাম। কিন্তু ebay থেকে কিনতে হলে বেশ সর্তক থাকতে হয়। প্রচুর স্ক্যামার ঘুরে বেড়ায়। তাই এখন ebay বাদ দিয়ে amazon ব্যবহার করি। সঠিক দামে কিনতে হয়, কিন্তু ১০০% নিশ্চিন্তে থাকতে পারি।

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: