অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

মন্তব্য নিষ্প্রয়োজন

পোষ্টটি পড়ার আগে দু’টি কথা

পোষ্টটি প্রকাশিত হবার পর আজকে মুজাহিদুল ইসলামের মন্তব্য পড়ে খুব কষ্ট পেয়েছি। উনি জীবনে অনেক কষ্ট করেছেন। তার কষ্টের সান্তনা দেবার ভাষা আমার নেই। আমি আসলে তাকে আঘাত করার জন্য ব্লগটি পোষ্ট করিনি। যদি উনি কষ্ট পেয়ে থাকেন, সেজন্য ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

আসলে বাংলাদেশে ভুঁইফোড় কিছু ব্লগিং শিক্ষক পুরো ব্যাপারটাকেই বদনাম করে ফেলছে। শুনে ভাল লাগলো যে আপনার ছাত্ররা সাফল্য পেয়েছে।

আমি শুধু কপি-কাটের বিরুদ্ধে, এটা বাদ দিয়ে যেকোনো বিষয়ে আমাকে আপনার পাশে পাবেন। আপনার পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করব।

সামহোয়ারইনে আর অন্য কোনো পোষ্ট না পড়লেও অনলাইনে আয়ের কৌশল বিষয়ক প্রতিটি পোষ্টই পড়তে চেষ্টা করি। আজ একটি ব্লগ চোখে এল এক ব্লগার অর্থের বিনিময়ে অন্যদের ইন্টারনেটে আয়ের কৌশল শেখাতে চাচ্ছেন। খুবই ভাল কথা – আমার কোনো সমস্যা নেই। যদি পয়সা নিয়ে কিছু শিখাতে পারেন আর তার কল্যানে যদি অন্যরা কিছু পয়সা পান, তাহলে খারাপ কি?

তিনি লিখেছেন

পড়াতে চাই – অনলাইন এ ইনকাম,ওয়েব ডিজাইন,সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
সেল ফোন ঃ ০১১ xx xxx xx x

আবার মন্তব্যের ঘরে নিজেই লিখেছেন

অনেকেই ভাবতে পারেন যে পরাতে চাই এ কথা এখানে লেখা কেন ?

কারন আপনি যদি ফ্রী কাউকে কিছু দেন তাহলে সে সেটা গুরুত্ত দেয় না ।
আমি চাই সবাই ভাল কিচু করুক।

কিন্তু যদি সেটা আমি ফ্রী দেই তাহলে আমার যেমন আগ্রহ থাকবে নাহ তেমনি যিনি শিখবেন তিনিও সেটা প্রাক্টিস করবেন নাহ ।

কথাগুলো ভালই লাগল। ব্লগার সম্বন্ধে জানতে ইচ্ছে করল, তাই পোষ্টে থাকা লিংক ধরে ওয়েবসাইটে গেলাম। পুরো ব্লগে একটিই মাত্র পোষ্ট তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হল যখন সাবটাইটেলে চোখ আটকে গেল।
সাবটাইটেল কপিয়ার

আমার ব্লগের সাবটাইটেল “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন | ইন্টারনেটে আয়ের কৌশল | গুগল, এডসেন্স, এফিলিয়েট প্রোগ্রাম | ব্লগিং, ওয়ার্ডপ্রেস, ডোমেইন, হোস্টিং” আর তার ব্লগের সাবটাইটেল হল “ইন্টারনেটে আয়ের কৌশল | গুগল, এডসেন্স, এফিলিয়েট প্রোগ্রাম | ব্লগিং, ডোমেইন, হোস্টিং | সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”।

সাবটাইটেল দুটোতে এতো মিল কেনো? এটা কি পুরোটাই কাকতালীয়?

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 26 comments }

tintob August 23, 2009 at 8:43 pm

হাসান ভাই, মেইলের জবাব পাই নাই….. কেমন আছেন? আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন…

জিন্নাত উল হাসান August 23, 2009 at 8:56 pm

পান্থ,

ইমেইলগুলো জমা রেখেছি, আজকে রাতে উত্তর দিব। কি হয়েছে? আশা করি অতি শ্রীঘ্রই সুস্থ হয়ে যাবেন।

Lasik Reviews August 23, 2009 at 8:17 pm

@ হাসান ভাই ! অবাক হওয়ার কিছু নেই। কালকে দেখলাম আমার ল্যাসিক রিভিউ নিয়ে কে একজন নকল করে ব্লগস্পটে ব্লগিং শুরু করেছে। যাক করুক, তাতে আপত্তি নেই। কিন্তু তাই বলে নকল করতে যাবে কেন? যারা নকল করে ব্লগিং করে তাদের জানা উচিত, একটি ব্লগ নকল করে পেস্ট করলেই টাকা উড়ে আসে না। টাকা আসে পরিশ্রমে। আমরা কি তাদের প্রতিহত করতে পারব না? তা না হলে হয়ত নকলের ভিড়ে আসল উবে যাবে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> CustomLasikEyeSurgery =-.

Adnan August 23, 2009 at 8:54 pm

খুব বেশী চিন্তা করবেন না কারন আপনারটা যেহেতু Original Content তাই আপনাকেই Google এ প্রাধান্য দেয়া হবে আর তার সাইট Copy Paste হওয়ায় Google Penalty দেবে তখন Google Ranking এর একদম তলানীতে থাকবে তার সাইট।

তাও বিষয়টা মেনে নেওয়া কষ্টকর…

shajjad August 23, 2009 at 5:13 pm

প্রথমে বলে নি আমি খুব অসুস্ত,,,,১০৪-১০৫ জ্বর,,,,
হাসান ভাইয়া,,,,আমি যদি কোন প্রতিষ্টানে অথবা কারও কাছে ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই,,,,(প্রপেশনাল ওযয়েবসাইট ডিজাইন করার জন্য) আমাকে কোন বিষয় গুলো জোর দিতে হবে ।।।।প্লিজ জানাবেন,,,

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:24 pm

ওয়েবসাইট নিয়ে শেখার ব্যাপারে দুটো দিক আছে, একটি ওয়েবসাইট ডিজাইনার আর অন্যটি ওয়েবসাইট ডেভেলপার।

প্রথম শ্রেনীর ব্যক্তিরা ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলে, তাদেরকে HTML, CSS, JavaScrip ইত্যাদি common বিষয় শেখার সাথে সাথে গ্রাফিক্স ডিজাইনিং (Photoshop), এমিনেশন (Flash), হালকা পাতলা শব্দ এবং ভিডিও এডিটিং শিখতে হয়।

অন্য শ্রেনীর ব্যক্তিরা ওয়েবসাইটের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে, আগের শ্রেনির মতো common বিষয়গুলোর সাথে সাথে ডেটাবেজ (MySQL), স্ক্রীপ্টিং ল্যাঙ্গুয়েজ(PHP), সিকিউরিটি ইত্যাদি বিষয়ে শিখে।

আপনাকে আপনার পছন্দের দিকে এগিয়ে হবে।

আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, ইনশাল্লাহ কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবেন।

aoyon August 23, 2009 at 3:13 pm

আর একটা কপি : http://www.amarblog.com/qbangla/79366

Hossain August 23, 2009 at 1:13 pm

তাকে এগুতে দিন প্রথম প্রথম একটু এরকম ই হবে হা হা হা

supto August 23, 2009 at 12:22 pm

সে আপনাকে একটু optimize করলো।হাহা……
.-= supto এর সর্বশেষ পোষ্ট >> ccleaner | cleaner of your pc =-.

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:09 pm

এইটা ভাল বলেছেন, আমার সাবটাইটেলটা optimize করে ব্যবহার করেছেন।

তন্ময় August 23, 2009 at 10:21 am

চলুন নকলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:03 pm

কোনো লাভ নেই

তন্ময় August 23, 2009 at 10:19 am

নকল কখনো আসলের ধারে কাছেও যেতে পারে না।

জিন্নাত উল হাসান August 23, 2009 at 5:03 pm

সে আমার ওয়েবসাইট নিয়ে অনুপ্রেরনা নিতেই পারে – প্রথম প্রথম এমনটি হলেও হতে পারে। কিন্তু তাই বলে এমন অবস্থায় কাউকে শিখানোর গুরু দায়িত্ব নেয়া কতটুকু যুক্তিযুক্ত?

মুজাহিদুল ইসলাম August 23, 2009 at 7:35 pm

ধন্যবাদ হাসান ভাই। আমার লেখাটি আপনার নজরে এসেছে সেজন্য।

হাসান ভাই গত মাসে ৫০০ ডলার পেয়েছেন—-
উনি এ ব্যাপারে প্রফেশনাল (ওয়েব এ) ।
ভাই – - আমি অত পরা লেখা জানি নাহ – - ইন্টার পর্যন্ত পড়ছি ।
হাসান ভাই অনেক বড় মানুষ ।

আমি ভাই তেমন কেউ নাহ – নিজের চেষ্টায় যেটুকু শিখেছি ।
মনে আছে এক বড় ভাইকে প্রতি রাতে রান্না করে খাওাতাম শুধু উনি রাতে ১ ঘন্টা নেট ব্যবহার করতে দেবেন বলে — -

তখন কেউ আমাকে সাহায্য করেনি । দিনে ২ বেলা খেয়েছি – - নাস্তার টাকা বাচিয়ে নেট বিল দিয়েছি ৬ মাস । তারপর গুগোল এর চেক এল ১২০ ডলার ।

এ মাসে ২৫৩ ডলার পাইছি ।

আমি এখন ৭ জনকে পড়াচ্ছি । আমার আগের ১১ জন ছাত্র এখন ২ মাসে ১ টা চেক পায় ।
হাসান ভাই আপনি ত অনেক ব্যস্ত, আমি আসলে ডিজাইন করি । আপনি ত জানেন কাউকে প্রতি সপ্তাহে ৪ ঘন্টা সময় দেয়া বিনা মুল্যে সম্ভব ?

মুজাহিদুল ইসলাম August 23, 2009 at 7:45 pm

আমার টাকার খুব দরকার । পড়াশনা বন্ধ হয়ে আছে টাকার জন্য । ২ লাখ টাকা হলে আবার পড়া শুরু করতে পারি । আমার জন্য দোয়া করবেন । Tuition এর টাকা জমাচ্ছি । আমার বাসা থেকে help পাইনা । আশা করছি সামনের মার্চ এ শুরু করব পড়া ।

Aoyon August 23, 2009 at 10:19 pm

আমার তো মনেহয় হাসান প্রতিদিনই ৪ ঘন্টা সময় দেন এখানে!তাও বিনা পয়সায়!!

মুজাহিদুল ইসলাম August 23, 2009 at 10:35 pm

এজন্যই উনি boss.
আমি দিনে ১২ – ১৪ ঘন্টা কাজ করছি কারন আমার যা কিছু ইনকাম সেটা গুগোল থেকে আসে, আর ওয়েব এর কিছু কাজ পেলে করি ।

আমি আমার কারন বলেছি – পড়তে চাই । আর এজন্য আমাকে কেউ টাকা দেবে নাহ। আমি কারু সাহায্য ও ত চাছি নাহ —

কাজ করে টাকা চাইছি – - পরিস্রম করে ।

জিন্নাত উল হাসান August 23, 2009 at 10:49 pm

দেখেন ভাই, আপনি যে শিখানোর জন্য টাকা চেয়েছেন – বিষয়টিকে আমি খারাপ বলিনি। আশা পোষ্টটি আপনি আরেকবার কষ্ট করে পড়ে নেবেন।

আপনার সুন্দর ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল। সাহায্যের প্রয়োজন হবে অনুরোধ করতে দ্বিধা করবেন না।

জিন্নাত উল হাসান August 23, 2009 at 10:36 pm

ওনার অবস্থা আর আমার অবস্থা ভিন্ন, আমার পক্ষে বিনা মূল্যে সময় দেয়া সম্ভব, তার অর্থনৈতিক অবস্থার কারনে তিনি দিতে চাইলে দিতে পারবেন না।

tintob August 23, 2009 at 11:21 pm

পরিশ্রম করবেন ভালো কথা, কিন্তু যা কিছু করবেন তা নিজের এবিলিটি না থাকলে যার কাছ থেকে পেলে আপনার উপকার হবে, তাকে অন্তত জানানোরও তো প্রয়োজন মনে করলেন না।
আপনি এডসেন্স থেকে চেক পাচ্ছেন ভালো কথা। আপনার তো আরেকজনের কাছ থেকে কপি পেস্ট করার কোনো দরকার দেখি না। আপনি কোন্ পদ্ধতি অবলম্বন করে চেক পাচ্ছেন তা জানালেই তো চলে।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> hikjul =-.

মুজাহিদুল ইসলাম August 23, 2009 at 11:33 pm

“bangla story” keyword এ আমার সাইট goolge এ no – 1. SEO করেছি । ২ বছর ধরে এ সাইট চলছে ।
এটি static site.
আরও কিছু সাইট আছে ।

জিন্নাত উল হাসান August 23, 2009 at 11:35 pm

আরও সাফল্য কামনা করছি, শুভেচ্ছা রইল।

মুজাহিদুল ইসলাম August 23, 2009 at 11:25 pm

ধন্যবাদ হাসান ভাই । আর ঐ কথা গুেলা আপনাকে বলিনি ,
আপনার সাহায্য আমার খুব ই দরকার ।
অবশ্যি জানাব ।
সবার কাছে ক্ষমা চাইছি – বাদ দেন ।
রমজান মাস ।
আর এখানের সবাই creative। আসেন ভাল কাজ করি । হাসান ভাই ত বলেছেন জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে।
জ্ঞান – আনন্দ শেয়ার করলে বাড়ে । সেটাই করি ।

জিন্নাত উল হাসান August 23, 2009 at 11:32 pm

মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি এই বিষয়ে আর আলোচনা হবে না। তাই এই পোষ্টে মন্তব্য বন্ধ করে দিলাম।

ভাল থাকুন।

blues August 23, 2009 at 7:50 am

হা হা ঐটা উনার প্রথম কৌশল।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.

Comments on this entry are closed.

Previous post:

Next post: