ব্লগিং জগতে আয়ের উৎস রয়েছে মূলত অসংখ্য। আমার মতে শুরুতেই আয়ের চিন্তা না করে সবার উচিৎ ব্লগ বা ওয়েবসাইট জনপ্রিয় করে তোলার দিকে মনযোগ দেয়া। একবার ব্লগ জনপ্রিয় হলে আয়ের উৎস আপনাআপনিই বের হতে থাকবে। তবে সেজন্য আপনাকে অবশ্যই মাথা খাটাতে হবে।
অনেক কোম্পানীই জনপ্রিয় সব ব্লগে স্পন্সর্ড পোস্ট লেখার সুযোগ খুঁজে থাকেন। মূলত এসব থেকেই জন্ম Pay Per Post, Sponsored Reviews, Review Me ইত্যাদি মার্কেটপ্লেসের। তবে কোনো তৃতীয় মাধ্যম ছাড়াই সরাসরিও এ জাতীয় পোস্টের অফার পাওয়া সম্ভব। তারই একটি প্রমাণ দিচ্ছি।
Proposal of Sponsored Review/Post
এই প্রোপোজলটি পাবার পর পোস্টটি লিখে প্রকাশ করি আমার ব্লগে। ঠিকানাঃ http://www.aisajib.com/2009/08/16/gearzap-ultimate-place-for-your-laptop-and-netbook-accessories/
প্রকাশিত পোস্ট
এবং তারপর…
পেপালে প্রাপ্ত টাকা
সাধারণত পোস্ট লেখার পরই ট্রানজেকশন হয়ে থাকে। তাই আমি ছবিগুলো এভাবেই সাজিয়েছি। তবে আমার ক্ষেত্রে আমি টাকা আগে পেয়েছি। অর্থাৎ টাকা পাবার পর রিভিউ প্রকাশ করেছি।
আর তার পরই…
জিমেইলে আরেকটি রিভিউ অফার
আমার কাছে এই পদ্ধতি খুবই সহজ এবং দ্রুত মনে হয়। হাসান ভাইয়ের মতো মাসিক শত শত ডলার আয় করা আমার পক্ষে সম্ভবপর হবে না (কারণ আমার ব্লগ মাত্র একটি)। তাই অ্যাডসেন্সেও ততোটা আয় হয় না। এই স্পন্সর্ড রিভিউ লেখার মাধ্যমে এক ধাক্কায়ই পনেরো থেকে বিশ ডলার পাওয়া যেতে পারে। ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে পোস্টের দামও বৃদ্ধি পেতে থাকে। আশা করছি শীঘ্রই স্পন্সর্ড পোস্ট লেখার নিয়ম নিয়ে একটি আলাদা পোস্ট দিবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন।
ধন্যবাদ।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- স্পন্সর্ড পোস্ট লেখার ব্যাপারে সাবধানতা : বিষয়বস্তু মিল রাখুন
- [অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট] Guest Article হতে পারে আপনার ব্লগের ট্রাফিকের অন্যতম উৎস
- [অতিথি পোষ্ট] “তাতে কী?” পোস্ট প্রকাশ করার আগে পোস্টের কার্যকারিতা যাচাইয়ের মোক্ষম উপায়
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্ট লিখতে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি
- [অতিথি পোষ্ট] অবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আড্ডা সফল : গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- [অতিথি পোষ্ট] ব্লগিং করে টাকা আয়ের প্রথম শর্ত : অভ্যাস বদলে ফেলুন
{ 46 comments… read them below or add one }
কোথায় আসলাম রে বাবা? এখানেও এসব হয়?
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of parallel capacitor =-.
আমাকে ধরে চাবকালেও আমি বিশ্বাস করা তো দূরে থাক বিশ্বাস করতে রাজীই হবো না যে শাকিল নামক ভাই দুইশো’টি ব্লগ পরিচালনা করছেন।
শাকিল ভাই, নিজের ওজন (মান বা সম্মান যেটাই বলেন) রাখার চেষ্টা করলে ভালো করতেন। হয়তো আমার আর দশজনের চেয়ে এসব ব্যাপারে আপনার জ্ঞান বেশি থাকতে পারে। কিন্তু তাই বলে আমরা এখানে কেউই বোকা গাধা নই যে আপনি আকাশকে আপনার বাড়ির ছাদ বললে আমরা সেটাই ধরে নেব। দুশো’ ব্লগ চালান, এমন একটা উদ্ভদ ধরনের মিথ্যা কথা বললেন কীভাবে, অবাক লাগছে আমার।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> How do I submit my new blog’s address to Search Engines? =-.
এগুলো ব্লগস্পটে করা ফ্রি ব্লগ আপনার বিশ্বাষ না হলে আমাকে মেইল করবেন জানিয়ে দেব। যাইহোক ধন্যবাদ আপনাকে।
হাসান ভাই এইসব কি ছচ্ছে? একজন “অপদার্থ” তার ঢোল পেটাচ্ছে আর সবাই মিলে তাকে Importance দিচ্ছে আর আপনি গনতান্ত্রিক প্রন্থা অবলম্বন করে চুপ করে আছেন।কেন ভাই?এই পোষ্টটাতেই তার প্রথম মন্তব্যগুলো কি ভুলে গেছেন সবাই?বিনা কারনে আপনাকে সে আক্রমন করেছিল।কেন ভাই এইসব Weight Less মানুষগুলোকে এতো সুযোগ দিতে হবে।আমরা তো আপনার ব্লগটাকে নিজের মনে করতাম এখন দেখছি নীল নক্ষত্র,শাকিলের মতো অপদার্থ লোকেরাই ব্লগের আকর্ষন কেরে নিচ্ছে।আপনি শক্ত না হলে সুন্দর একটা ব্লগের সাভাবিক পরিবেশ নষ্ট হবে।আযাচিত মন্তব্যগুলো মুছে দেবার অনুরোধ রইল।
একা ২টা ব্লগ চালাতে মাথা ঘুরে যায় আর উনি ২০০+ ব্লগ ও ১৪+ সাইট চালান্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্ন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
এই ক্যাচাল অখনও চলতাছে? আফসোস!!!
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
পোলাপাইন মানুষ হইলো না… লেবু কচলাইতে কচলাইতে তিতা হয়ে গেল তবুও সমস্যা শেষ হইলো না।
সরি ভাইয়া, আমরা আর এসব করব না
হাহাহাহা
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Take a First look at Windows Mobile 6.5 =-.
……………আর আমার একটি সাইট সামনে থাকলেও একটি সাইট দিয়ে এত আয় সম্ভব না আসলে অনলাইনে আমার চৌদ্দটি সাইট এবং দুশরও বেশী ব্লগ আছে আমার মূল আয়টা হয় সেখান থেকেই। কারন আমি এত কষ্ট করে ব্লগ লিখি তার সুফল আমি পাবই। কিন্তু অনেকে মনে করে তারা একটি ব্লগ দিয়েই এত আয় করবেন পরে না পেরে ঝাল মেট………মহামান্য শাকিল আরেফিন।
আপনি ২০টা ব্লগের URL বলতে পারবেন?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
sakil_07@yahoo.ca তে মেইল করবেন জানিয়ে দেব। আপনাকেও ধন্যবাদ।
shakil vai bolesen “অনলাইনে আমার চৌদ্দটি সাইট এবং দুশরও বেশী ব্লগ আছে”
line ta monojog diye poren 14 ti site .. ar 200blog ase…
blog site asee uni ai kotha too bolen nai .. tahole uni mittha bollen kuthai..???
অনেক ভাল একটি পোষ্ট, পরের টির অপেক্ষায় থাকলাম
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free genuine copy of problogger “31 Days To Build A Better Blog (2009)” =-.
আমিও
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
সহজে আয়ের জন্য রিভিউ ভালো পদ্ধতি, কিন্তু ব্লগে সেগুলোর সংখ্যা মূল পোষ্টের চেয়ে বেশী হলে সেটা অবশ্যই দৃষ্টিকটু হবে। তাই ভালো কোন ব্লগে এগুলো বেশী না লেখাই বোধ হয় ভালো হবে।
.-= rawhasan এর সর্বশেষ পোষ্ট >> মৌলিক লেখা – সার্চ-ইঞ্জিন ট্রাফিকের নিশ্চিত উৎস =-.
কবে যে আমার সাইট জনপ্রিয় হবে আর আমি এইরকম স্পন্সর পাব আল্লাই জানে।
ভাই পরীক্ষায় ভালো ফলাফল পেতে ছাত্ররা সারা বছর পড়াশুনা করে, এটাও একটা পরীক্ষা। আপনি সিদ্ধান্ত নিন আপনি কতটুকু পরিশ্রম করেছেন?
@হাসান ভাই ! বাংলাদেশে যারা গুগুল এডসেন্স থেকে ভাল ইনকাম করেন, নিয়মিত চেক তুলেন বলে ব্লগিং সাইটে- ফোরামে বলে বেড়াচ্ছেন- তাদের সাইটে প্রবেশ করলে আহামরি কিছু দেখি না। কিছু লিংক দিয়ে পুরো সাইট ভর্তি। এবং অনেকের সাইট এলেক্সাতে আমি নিজে ব্যাখ্যা বিশ্লষণ করেছি। ভিসিটরও দিনে ১৫০-২০০এর বেশী না, কিউওয়ার্ডও হাই পেয়িং না- তা হলে প্রশ্ন হচ্ছে মাসে তারা $200 কিংবা $250 ডলার কিভাবে পান?
ভাই, ওদের ব্যবসাটা বুঝলেন না।
লোকজনকে বলে বেড়াচ্ছেন তারা হাজার হাজার টাকা কামাচ্ছে, তাই তাদের ওয়েবসাইটে যেতে আমন্ত্রন জানাচ্ছে। ওখানেই নাকি সব রহস্য লুকিয়ে আছে।
তারপর কি হচ্ছে?
পাবলিক ওইসব ওয়েবসাইটে যাচ্ছে, আর ওয়েবসাইট ভর্তি গুগল এডসেন্স। তখন আর কিছু খুঁজে না পেয়ে বাধ্য হয়ে এ্যাডেই ক্লিক করছে। আর যতই ক্লিক, ততই পয়সা!
সহজ ব্যবসা!
আমার ও তাই মনে হয় হাসান ভাই।
আর একটা কথা,bn.jinnatulhasan.com এ ৩ বার রেজিস্ট্রেশ্ন করসি কিন্তু ১ বারও পাসোয়ার্ড ইমেইল এ পাই নাই।কি করব?
প্রশ্নটা অনেকটা আমাকে ঘিরে কারন আমি বাংলাদেশে এরকম ডিরেক্টরী পেজ বানিয়ে মাসে ৫০০+ ডলার ইনকাম করছি যা অনেকেরই চোখের বিষ। যাই হোক ভাই আপনার কি মনে হয় যেন তেন সাইট বানালেই ভিজিটর রা এসে ক্লিক করে কারন গুগলেতো সিটিআর বলে একটা কথা আছে যেটা হাসান ভাই ভাল করে জানেন। আর আমি আগে বিভিন্ন জনকে আমার সাইট ভিজিট করতে বললেও বর্তমানে সাধারনত বলি না। আর আমার একটি সাইট সামনে থাকলেও একটি সাইট দিয়ে এত আয় সম্ভব না আসলে অনলাইনে আমার চৌদ্দটি সাইট এবং দুশরও বেশী ব্লগ আছে আমার মূল আয়টা হয় সেখান থেকেই। কারন আমি এত কষ্ট করে ব্লগ লিখি তার সুফল আমি পাবই। কিন্তু অনেকে মনে করে তারা একটি ব্লগ দিয়েই এত আয় করবেন পরে না পেরে ঝাল মেটান। আর হাসান ভাই আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আমি ব্লগিং করে আমার ইউনিভার্সিটির মোটা অংকের খরচ দেই আর মানুষকে বিনামূল্যে কম্পিউটার শেখাই?তার পেছনে কেন সবাই এভাবে লেগেছেন? আমি চুরি বা কোন অবৈধ কাজ করছি না। বাংলাদেশে তো অনেকেই কামায় কিন্তু কজন আমার মত মানুষকে এভাবে ব্লগে, ইমেইলে এমনকি ফোনে সবাইকে সহায়তা করছেন? আমি তো আরো সবাইকে সহায়তা করছি ফ্রি সেমিনার করছি, মানলাম আমি আপনার মত জানিনা কিন্তু যেটুকু জানি তা যদি মানুষকে ফ্রি সেমিনারের মাধ্যমে শেয়ার করি সেটাকি খারাপ? অন্তত যারা টাকা নিয়ে এসব শেখায় তার চেয়ে ভাল এবং তাদের বিরুদ্ধে সচেতনতা। আপনার দৃষ্টিতে খারাপ হতে পারে কিন্তু আমি বাংলাদেশের যেসব সাধারন দরিদ্র পরিবারের সন্তানদের সহায়তা করছি তারা জানে এটাতে তাদের জীবন কিভাবে বদল করেছে। যাই হোক নিজে বৈধ ভাবে আয় করা আর নিস্বাঃর্থ ভাবে মানুষের উপকার করা যদি খারাপ কাজ হয় তবে এরকম খারাপ কাজ কিন্তু আমরা ইদানিং আরো বড় পরিসরে করছি। কিভাবে? আমরা ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় এবং বিভিন্ন গ্রামাঞ্চলে টীম করে মানুষকে বিনামূল্যে কম্পিউটার শেখাচ্ছি। আপনারা আপনাদের অহমিকা আর গীবত নিয়ে পড়ে থাকুন কারন এদেশের সাধারন মানুষের জন্য যখন আমরা কাজ করব নিঃস্বার্থ ভাবে তখন আপনারা নেটে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করেন। যাক তবু একটা কিছু করছেন তবে লন্ডন আর বাংলাদেশের সাধারন মানুষের জীবনের অনেক পার্থক্য তারা নেট তো দূরের কথা কম্পিউটারও পায় না। যখন পাবে তখন আপনারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আগেই বলেছি কিন্তু আপনি যখন বিভিন্ন ব্লগে আমাদের এই সব সেচ্ছাসেবা মূলককাজ আর নিজেদের জীবিকার সামান্য উপায়ের উপর ঝাপিয়ে পড়েন হায়েনার মত। দেশে আমরা যখন মানুষকে আইটা শিক্ষা দিতে চাই বিনামূল্যে তখন আপিন হূমকি দেন আমাকে উলঙগ করে রাস্তায় দৌড়াতে দেখতে চান তখন মাঝে মাঝে মনে দেশের মানুষরা কেন দেশের মঙ্গল চায় না? কেন তারা রাজাকারের মত আচরন করে? দেশে না থাকলে কি দেশপ্রেম থাকে না? আশা করব কমেন্ট টা মুছবেন না এবং এডিটিং করবেন না। ভাল থাকবেন। এবং যদি পারেন আমাদের জন্য দোয়া করবেন।
শাকিল ভাই, আপনার ব্যাপারটা বুঝলাম না। এ ধরণের কথার মানে কি? আপনি কেন নিজের ঘাড়ে দোষ নিচ্ছেন?
গুগল এডসেন্স থেকে আপনি ৫০০ ডলার নাকি ৫০০০ ডলার ইনকাম করলেন তাতে কার কি!
হাসান ভাই যে মন্তব্যটা করেছে সেটা কেন আপনি নিজের উপর টেনে নিচ্ছেন বুঝলাম না। আপনি তো ভালো কাজই করছেন বলে জানালেন, তারপরও কেন বলছেন… বুঝলাম না। একটু বুঝিয়ে বল্বেন?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> How can I get A free Domain? =-.
মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আমি তার উত্তর দিয়েছি। প্রশ্নে আপনাকে লক্ষ্য করে তীর ছোঁড়া হয়েছে কিনা সেটা আপনিই ভাল বুঝবেন।
আশা করেছিলাম আপনি সামহোয়ারইনের ব্যাপারটা ভুলে গেছেন। ধরে নিয়েছিলাম দেখা হবার পর আমার সম্বন্ধে ধারনা কিছুটা হলেও পালটেছে – বোধ হয় ভুল করেছিলাম।
যাহোক, আপনি আমার সম্বন্ধে কি ধারনা রাখেন তা আপনিই ভাল জানেন। আর আজকে সবাই দেখলো।
শুধু আপনাকে একটা কথা বলব, বাংলাদেশে মনে হয় আপনিই একমাত্র ডাইরেক্টরি বানাননি আর আপনিই একমাত্র এডসেন্সে আয়ের দাবিদার না।
আপনার অনুরোধেই মন্তব্যটি কোনোরূপ কাটসাট ছাড়াই প্রকাশ করলাম।
সত্যি সত্যিই শুভ কামনা রইল।
@মি: শাকিল, একটা কৌতুক মনে পড়লো। বোধহয় আপনিও জানেন। তাই শেষ লাইনটা বলছি > “ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই না! ”
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Update News of Online Degrees =-.
শাকিল ভাই, আপনারে বলি, এই ব্লগটি ভদ্রপোলানরা পড়তে আসে। আমার জানামতে এখানে কেউ আপনাকে যেচে আসতে বলে নাই। হাসান ভাই সম্পর্কে আপনি যে মন্তব্য করছেন তা অশালীন। আপনাকে ভদ্রছেলে বলেই তো আমি জান্তাম। এবং হয়তো অনেকেই জানেন। কেন নিজেকে এতো সস্তা বানাচ্ছেন?
গরু/ছাগলের মতো কমেন্টস করছেন আবার অনুরোধ করছেন কমেন্টস মুছে না দেয়ার জন্য।
মিয়া নিজেরে বিক্রি করেও যে তার সাইটের প্রচার চায়, টাকা ইনকাম করতে চায়…. এরকম নীচু মানসিকতা ত্যাগ করুন……
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Update News of Online Degrees =-.
এই ব্লগটা আগে কত ভালো ছিলো, কেউ উলটা পালটা কিছু লিখত না। আর দুই জন মানুষ ব্লগটাকে নোংরা বানাতে ব্যাস্ত। ভাইয়া, একটাই অনুরোধ, প্লিজ ব্লগিং বন্ধ করবেন না, প্লিজ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
আমি কোথায় নিজেকে বিক্রীর চেষ্টা করেছি আমার জানা নাই এবং আমার নীচু মানসিকতা কি মানুষের উপকার করা? যাই হোক এ বিষয়ের এখানেই সমাপ্তি আশা করছি। আর আশা করব এই বিষয়ে সকল কমেন্ট গুলো মুছে দেয়া হবে। কারন এটা আর প্রসারিত না করে সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাক এটাই আমার আশা।
আপনার মানসিকতা ঊঊঊঊঊঊঊঊঊচু না নিচু তা এখনি বুঝলাম
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
সেচ্ছাসেবা কি ভাই?আপনারা কি করতে পারেন তা এখানেই দেখা গেল।উদাহরন দেবার প্রয়োজন ছিল না।
@Md. Shakil Arefin,
আপনি ভাই ভুলে গেছেন এটা সামহোয়ারইন/প্রজন্ম ফোরাম না এটা একজন মানুষের স্বেচ্ছা শ্রমের ফসল একটি ব্যক্তিগত ব্লগ।আপনি যা আশা করবেন তাই হাসান ভাই করবেন কেন? কেন “সকল কমেন্ট গুলো মুছে দেতে হবে?”
অনলাইনের টাকা আয়ের যে হুজুগ বাংলাদেশে আজকাল উঠেছে তার থেকে সাবধান থাকার পরামর্শই হাসান ভাই দেন। আপনি ভাল কাজ করলে একদিন মূল্যায়িত হবেন ই। যেমন হয়েছেন হাসান ভাই। আপনি নিজেই কেন নিজের ঢোল বাজাচ্ছেন? এতটুকু লজ্জাবোধ সবার থাকা উচিত বলে মনে করি।
আমরা এখানে সবাই শিখতে এসেছি বিতর্ক করতে নয়। আপনার ঢোল পেটানোর/বিতর্ক করার শখ থাকলে অন্য ফোরামে যান, কারও ব্যাক্তিগত ব্লগে উল্টাপাল্টা মন্তব্য করে পরিবেশ নষ্ট করবেন না।
চোরের মন পুলিশ পুলিস। আপনাকে হাসান ভাই কিছু বলেছেন, আকারে, ইঙ্গিতে বা আপনার ওয়েবসাইটের নাম কোথাও প্রকাশ করেছেন? আপনার এত লাগ্লো কেন? ব্যাপাটা এমন যে… যুদ্ধাপরাধীদের কথা উঠলেই জামাত মিটিং মিছিল সভা শুরু করে…
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
আমি সামহোয়্যার এর ঘটনা অনেক আগেই ভুলে গেছ এবং আপনাকে অনেক শ্রদ্ধা করি। আসলে কারো কারো কমেন্ট অনেকটা আমার দিকেই। কারন দেশে ডিরেক্টরী সাইট বানিয়ে প্রকাশ্যে চেক দেখিয়ে বেড়াচ্ছি আমিই তাই ক্ষোভে অনেক কথা বলা। যদি কিছু মনে করেন তবে ছোটভাই হিসেবে ক্ষমা করবেন। আর এখানে মূলত আমার অবস্থান পরিষ্কার করাই ছিলো আমার উদ্দেশ্য কাওকে কষ্ট দেয়া নয় আর আমি মনে করব আপনার সাথে আমার সম্পর্কের কোন অবনতি হবে না বরং আপনি ছোট ভাই হিসেবে আমাকে সবসময় আশীর্বাদ এবং সহায়তা দিয়ে যাবেন। আর আবারো বলছি যদি কোন কষ্ট পেয়ে থাকেন তবে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আর আরেকটা অনুরোধ আগের কমেন্টটি অনেকটা উত্তজিত অবস্তায় করেছি যাতে একটু বেশী কড়া কথা হয়েছে যদি পারেন সেটা মুছে দেবেন।
ভাইয়া, আপনাকে একবার কেউ একজন বলেছিল techtunes.com.bd তে পোষ্ট করতে, আমি কমেন্ট করেছিলাম না করার জন্য। বলেছিলাম শাকিল ভাইয়ের কমেন্ট আক্রমনাত্মক। আপনি বোধহয় সেটা মূছে দিয়েছেন। সেটা এখন কোথাও খুজে পাচ্ছি না। যাই হোক বুঝলেন তো ব্যাপারটা…
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
আমি সারা বছর পড়াশুনা শুরু করেছি…
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
@পান্থ ভাই। ব্যাপারটায় আসলে শেখার কিছু নাই। আপনার সাইট যদি জনপ্রিয় হয় তাহলে অনলাইন মার্কেটাররা এমনিতেই আপনার সাইটে এড অথবা রিভিউ পোস্ট দেয়ার জন্য অনুরোধ করবে। এর জন্য অবশ্য ওরা টাকা পেইড করবে। ধন্যবাদ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> How to make a Folder which has no name? =-.
বা! বেশ ভালো আইডিয়া তো! কিন্তু বাংলা ভাষায় এখনও শুরু হয়নাই। তাই আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা তো সবকিছুতেই পিছিয়ে আছি। তাই না?
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> ব্লগার.কম ১০ বৎসর পূর্তি উৎসব করছে =-.
বাংলায় শুরু হয়নি, তাই কি বাংলার জন্য অপেক্ষা করবেন না ইংরেজি নিয়েই চেষ্টা শুরু করবেন – বিবেচনা আপনার উপরে।
শুভ কামনা রইল।
মুলত hompage এর PR ভাল হলে এবং digitalpoint, blogcatalog etc এ একটিভ থাকলে স্পন্সর্ড পোস্ট এর আফার পাওয়া মোটামুটি সাভাবিক ঘটনা। ওরা মুলত কোয়ালিটি backlink এর জন্য স্পন্সর্ড পোস্ট এর অফার করে।
রিভিউ পোষ্ট ইনকামের ভাল একটি পথ। আর যদি আপনার Niche কম্পেটেটিভ হয় তাহলে তো কথাই নেই, ওরাই আপনাকে খুজে নিবে, শুধু আপনার সাথে যোগাযোগ ভাল ব্যবস্তা রাখুন। Quizzle থেকে $২০ অফার পাইছি, আমি না করে দিয়েছি।
তবে আমি PERSONALLY এই ধরনের রিভিও পোষ্ট পছন্দ করি না (still now)। কারন আপনার ব্লগটি যদি নতুন হয় আর আপনি যদি ঘনঘন এই ধরনের পোষ্ট করতে থাকেন আপনার readership নষ্ট হতে বাধ্য। আরে ভাই ব্লগিং শুধু টাকা ইনকামের জন্য না, visitor দের সাথে ভাল readership হলে টাকা এমনিতেই আসবে।
শুভ কামনা রইল সজিব এর জন্য।
Offtopic,
“আ” এর আগের alphabet টা (ফনেটিক) লিখতে ঝামেলা হচ্ছে, জানায়েন।
.-= শংকর ভাওয়াল এর সর্বশেষ পোষ্ট >> Scam Review: Must Avoid FreeCreditReport.com for Free Credit Report and Score =-.
আসলে আপনি যদি Reviews নামে ব্লগে একটি আলাদা সেকশন খুলে সেখানে ব্লগগুলো পোষ্ট করতে থাকেন, তবে হয়তো খুব একটা খারাপ দেখাবে না।
ব্লগিং ব্যাপারটা আসলেই একটু ওন্য রকম। যত দিন যাবে ব্লগিং সম্পক্রে ধারনা একটু একটু করে চেন্জ হবে। আমি আসলে আমার opinion শেয়ার করেছি।
মনে হয় ২০০+ ফিড রিডার যখন হবে তখন আমি স্পন্সর্ড পোস্ট দিব (আগেও দিতে পারি
)এবং খুব স্পষ্ট করে উল্লেখ করব এটি একটি স্পন্সর্ড পোস্ট।
.-= শংকর ভাওয়াল এর সর্বশেষ পোষ্ট >> Scam Review: Must Avoid FreeCreditReport.com for Free Credit Report and Score =-.
ধন্যবাদ। রেডারশিপ নষ্ট হবার প্রশ্নই আসে না। কারণ মূল পোস্ট এবং স্পন্সর্ড পোস্টে সমতা রেখেই লিখতে হয়। এটাই স্পন্সর্ড পোস্ট লেখার মূল রীতি। আমার আগের পোস্টটি কয়েকমাস আগে প্রকাশিত হয়েছিল। আর তাছাড়া ব্লগে নিয়মিত পোস্ট প্রকাশ করতে থাকলে প্রতি সপ্তাহে একটি করে স্পন্সর্ড রিভিউ লিখলেও রেডারশিপের কোনো ক্ষতি হবে না।
আর স্পন্সর্ড পোস্টে শর্ত থাকে যেন প্রকাশ করা না হয় যে এটি একটি স্পন্সর্ড পোস্ট। আপনি যেভাবে বলছেন যে স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন, এমনটা হলে আপনি টাকাই পাবেন না।
বাংলা লেখা-লেখিতে এরকম সুযোগ তো নাই?
আমার জানামতে এখনও এমনটি শুরু হয়নি।
তাই এবার ইংরেজীতে শুরু করলাম
খুবই ভাল লাগল আপনার লেখাটি পড়ে। আপনি আপনার মতোন চালিয়ে যান সফলতা আসবে আরো বেশি। আমি দিনে ৬ ঘন্টা নেটে বসে থেকেও মনে হয় তেমন কিছু করতে পারছি না। আর ওহে তারা আপনার সাথে যোগাযোগটা কীভাবে করেছে, জানতে ইচ্ছা করছে। যদি পারেন এই ঠিকানায় মেইল করে lasikreviews@gmail.com আপনার মোবাইল নাম্বারটি জানিয়ে দিলে উপকৃত হতাম।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Custom Lasik Eye Surgery =-.
সজিব, মেইল কিন্তুক এখনো পেলাম না…
————————————————–
পোস্ট ভালো হৈসে। পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম। ব্যাপারটা বিস্তারিত শিখতে মন্চায়…