অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

সাফল্য কথা: ব্লগ শুরুর প্রথম মাসে ১০০০+ ভিজিটর

আমার একজন সহকর্মী আছে, নাম Tamara Walker, প্রায় তিন বছর হতে চলল আমি তাকে চিনি। প্রথমদিকে ওয়েবসাইট কিংবা প্রযুক্তি বিষয়ে কমই জানতো। তবে শিখবার আগ্রহ ছিল প্রচুর। মূলত: আমিই তাকে প্রযুক্তি এবং ব্লগিংয়ের বিশ্বে নিয়ে এসেছি। শৈল্পিক বিষয়গুলো তাকে বেশি টানে। কোন রংয়ের সাথে কোন রং ভাল চলে, কোন ছবিটা কোন জায়গায় বসালে ভাল হবে, কোন লেখাটি বোল্ড আর কোনটি ইটালিক হবে – সে এগুলো ভাল বোঝে।

যাহোক, অফিসের জন্য যখন ওয়েবসাইট করতাম কিংবা ব্লগ লিখতাম তখন সে সবকিছু আগ্রহ ধরে দেখেছে। আমি ঢাকার আসার কয়েকদিন আগে মাইকেল জ্যাকসন মারা যায়। সে মাইকেল জ্যাকসনের খুবই ভক্ত। আমাকে বলল আমি যেন ওকে একটা ব্লগ খুলে দেই। আমি একটা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্রযোজনীয় প্লাগইন ইনস্টল করে তাকে পাসওয়ার্ড জানিয়ে দিলাম। তারপর এক মাস পার হয়ে গিয়েছে।

অফিসে কাজের ফাঁকে ফাঁকে সে মাইকেল জ্যাকসনকে নিয়ে ব্লগিং করে, অপটিমাইজেশন করে। ২৭শে জুলাই সে ব্লগ পোষ্টিং শুরু করে – সে হিসেবে আগামীকাল এক মাস র্পূণ হবে। আমাকে Wassup এর তথ্য জিজ্ঞাসা করে বলল, আমি তার অগ্রগতিতে খুশি কিনা? প্রথমেই দেখে নিন, তার Wassup প্লাগইনের হিসেব:

মাইকেল জ্যাকসন ব্লগের ট্রাফিক পরিসংখ্যান

ছবিটির হিসেবমতে এই একমাসে সে ১০৬৩জন পাঠক পেয়েছে যারা ৩৯০৭ বার বিভিন্ন পেজ ভিজিট করেছে। আর Google Analytics এর হিসেব মতে ৬৬% ভিজিটর এসেছে গুগল সার্চের মধ্য দিয়ে।

আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আমি অশান্ত ব্লগারদের শান্ত করতে বলি এক দেড় মাসের আগে সার্চ ইঞ্জিন থেকে কোনো ভিজিটর আশা না করাই উচিৎ সেখানে সে প্রথম মাসেই ৬০০ জনের বেশি ভিজিটর পেয়ে গেছে কেবলমাত্র সার্চ ইঞ্জিনের সাহায্য। এটা সাফল্য নয়তো কি? এতে কোনো জাদু নেই, এতে কোনো জালিয়াতি নেই।

এখন প্রশ্ন উঠতে পারে তার আয় কতো?

না, তার এখনও কোনো আয় নেই। কারন সে এমুর্হূতে আয়ের ব্যাপারটায় আগ্রহী নয়। কারন আমিই তাকে বুঝিয়েছি যদি ওয়েবসাইটের অপটিমাইজেশন পদ্ধতিটি রপ্ত করা যায়, তাহলে আয়ের জন্য চিন্তা করতে হবে না। তাই সে প্রতিদিন অপটিমাইজেশন পদ্ধতিগুলোই চর্চা করছে। আর অপটিমাইজেশনের ক্ষেত্রে ওর্য়াডপ্রেসের জাদু তো আছেই।

তার মতে সে আগামী মাস থেকে এডসেন্স এবং Amazon Associates এর দিকে নজর দিবে।

Tamara র উদাহরণ থেকে তিনটি শিক্ষনীয় আছে, যারা আগ্রহী শিখে নিতে পারেন।

  • যেকোনো বিষয়েই ব্লগিং শুরু করা যেতে পারে। মাইকেল জ্যাকসন মরে গেছে বলেই যে তাকে নিয়ে ব্লগ বানানো যাবে না এটা ধারনা করা ভুল। আমি সবসময়ই বলি যে ব্লগিংয়ের বিষয় নির্বাচনের ক্ষেত্রে নিজের শখকে প্রাধান্য দিতে হয়। এতে করে নিজেকে সহজেই ব্লগিংয়ে নিজেকে আটকে রাখা যায়। যেহেতু শখের বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যহই পড়ি কিংবা দেখি, তাই স্বাভাবিকভাবেই পড়ার সাথে সাথে ব্লগ লেখার জন্যেই সময় বেড়িয়ে আসে। নয়তো অজানা বিষয় নিয়ে লিখতে গেলে পড়া এবং লেখার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, যা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আর যে কেউ ব্লগিং করতে পারে, এর জন্য জিনিয়াস হয়ে জন্ম নিতে হয় না।
  • প্রথম অবস্থায় কেবলমাত্র ব্লগিং এবং অপটিমাইজেশনে মনোযোগ দিতে হয়। দুইদিন ব্লগ বানিয়ে পাঠক নেই, পাঠক নেই করে হা-হুতাশ শুরু করলে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। মনে রাখতে হবে ব্লগিং একটি আর্ট, একটি পরীক্ষার মতো। ছাত্ররা সারা বছর পড়াশুনা করেই কেবল ভাল ফলাফল আসা করতে পারেন – সেক্ষেত্রে নিজেই নিজের বিচার করুন, ব্লগে সাফল্য পেতে আপনি কতটুকু পরিশ্রম করছেন।
  • ব্লগিংয়ের সাফল্য নির্ভর করে এর পাঠকের চাহিদা পূরণের উপর। তাই প্রথমে তাদেরকেই আপনার অগ্রাধিকার দিতে হবে। তাদের চাহিদা পূরণ করুন, ব্লগের লেখার মান উন্নয়ন করুন, ডিজাইন পরিবর্তণ করুন – পাঠক ধরে রাখার জন্য যা কিছু প্রয়োজন, তাই করুন। একসময় একশ্রেনীর পাঠকের কাছে আপনার ব্লগটি বিশ্বস্ত হয়ে উঠবে – তখন আয়ের যেকোনো উৎসই হোক না কেন, সফল হতে পারবেন।

সবার জন্য রইল শুভ কামনা। ভাল থাকুন, শান্তিতে থাকুন।

About the author

Jinnat Ul Hasan তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন। তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।   Google Profile

এই ধরনের আরোও কিছু পোস্ট:

{ 77 comments… read them below or add one }

Fahad May 10, 2011 at 2:46 am

আমি BBA পড়সি.অনলিনে কাজ করতে চাই. এটাকে আসল কাজ হিসিবে নেওয়ার ইসসা জীবনে.আপনি সবাই খুব হেল্পফুল দেখে ভালো লাগসে.আমি আপনের এখানের অনেক কিসু পরলাম.আমি ব্লগস্পট এর কাজ সারা বলতে গেলে কিসুই পারি না.তাই কি দিয়া সুরু করব যদি বলেন উপকৃত হব.আর সবাই কে অনেক ধন্যবাদ.ভালো থাকবেন সবাই.

Reply

shuvoh July 18, 2010 at 4:15 pm

dear jinnat vaia,can’t wait to see tamara walker website.please,want the website name.please.:)

Reply

জিন্নাত উল হাসান July 18, 2010 at 4:55 pm

Here is the link for Tamara Walker’s Michael Jackson tribute website – http://mjthebest.com

Reply

Rana April 14, 2010 at 11:13 pm

ভাইয়া আমি আমার প্রশ্নের জবাবের অপেক্ষায় রয়েছি। দয়া করে দিলে আমি কৃতজ্ঞ থাকবো। ভাইয়া যদি আপনি আমার সাইট টি আর এক বার ভিসিট করে ম্নতব্য দিতেন ভালো হত।আপনাকে অনেক বিরক্ত করছি।সরি ভাইয়া।আমি আসলে কিভাবে এগুবো বুঝতে পারছি না। তাই আপনার পরামর্শ চাইছি।ভাইয়া আমার ব্লগ সাইটের পোস্ট গুলো ঠিক আছে তো? গতবার আপনি বলেছিলেন আমি কপি পেস্ট মেরেছি। তাই এবার নিজের থেকেই কিছু চেস্টা করছি।আপনি কিছু পরামর্শ দিলে ভালো হয়।শুভ নববর্ষ ভাইয়া।গুডনাইট।

Reply

জিন্নাত উল হাসান April 14, 2010 at 11:36 pm

১. ইংরেজিই যেহেতু আপনার ব্লগের প্রধান ভাষা, তাহলে বাংলা নববর্ষের পোষ্টটি মুছে ফেলুন, কিংবা ইংরেজিতে লিখুন।
২. বিভিন্ন ধরনের widgets যেমন আইপি এড্রেস, সর্বমোট মন্তব্য, সর্বমোট পাঠক, আজকের দিনের পেজভিউ – এসবের কি আদৌ কোনো দরকার আছে?
৩. “.” কিংবা “,” পরে স্পেস দিন, পড়তে অসুবিধা হচ্ছে।
৪. আপাতত Reaction এর ব্যবস্থাটি তুলে দিন, কোনো দরকার নেই।

যতটুকু পারেন সাধাসিধাভাবে শুরু করুন।

শুভ কামনা রইল।

Reply

Rana April 13, 2010 at 10:23 pm

ভাইয়া প্রথমে বলছি আমার সাইটে যে লিঙ্ক টির কথা আপনি বলেছেন তা সংবাদপত্রের লিঙ্ক নয়।এটা ব্লগ লিঙ্ক। প্রথম আলো ব্লগ।আমি ভাইয়া এ সাইটে ও কিছু ব্লগ লিখে থাকি। সেখানে আমি ডিজে রাজীব নামে পরিচিত। ভাইয়া যে জন্য লিখলাম ভাইয়া আপনি বলেছেন নির্দিষ্ট বিষয়ে লিখতে। ভাইয়া আমার সাইট টি একটি বায়োগ্রাফিক্যাল সাইট। বিভিন্ন ব্যক্তির জীবনী নিয়ে আমি এ সাইটে লিখছি। তাহলে এটি কি নির্দিষ্ট বিষয় নয়? আপনি নির্দিষ্ট বিষয় বলতে কি বুঝাতে চেয়েছেন তা দয়া করে বলবেন কি? আর ভাইয়া ঠিকানাটি বেন হয়েছে কি না বুঝবো কি করে? উপায় টি একটু দয়া করে বলুন।আমার সাইট টা দেখে আপনার কেমন মনে হয়েছে? আমি পারবো তো ভাইয়া এ সাইটে কিছুটা হলেও নিজের জায়গা করে নিতে।কিছু বলুন ভাইয়া।গুডনাইট ভাইয়া।

Reply

জিন্নাত উল হাসান April 14, 2010 at 11:36 pm

লিংকগুলো দেখতে ভুল করেছি, দু:খিত।

Reply

Rana April 13, 2010 at 8:10 pm

ভাইয়া প্রথমে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।আশা করি দিন আপনার ভালই কাটবে।ভাইয়া আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম।কিন্তু এখনো পাইনি ।ভাইয়া জবাবটা পেলে আমার উপকার হবে।

Reply

Rana April 12, 2010 at 10:08 pm

ভাইয়া আজ অনেকদিন পর আপনার সাইটে প্রবেশ করলাম। এতদিন আপনার পরামর্শ মত আমার সাইট টি ডেভেলপ করার চেস্টা করছিলাম। আমার নতুন সাইটটির নামঃ http://www.digitalctginfo.co.cc ভাইয়া আপনি বলেছেন co.cc থেকে Domain নিয়ে আবেদন করলে অ্যাডসেন্স গ্রহন করে না। তাহলে আমার সব চেস্টা কি ব্যর্থ হবে?
আর ভাইয়া আপনি আমার সাইট টি একটু দেখে দিলে ভালো হয় ।যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে দয়া করে বল্বেন।ভাইয়া আমি অ্যাডসেন্সে আবেদন করার সময় URL কোনটা দিবো? আর ভাইয়া আমার ঠিকানা তো আগের জায়গায় রয়েছে।তাহলে নতুন ঠিকানা কি করে দিবো? অ্যাডসেন্সের চেক তাহলে তো আমার কাছে পৌছবে না।একটা উপায় বলুন ভাইয়া।প্লিজ ভাইয়া আপনার জবাবের অপেক্ষায় রইলাম। গুডনাইট ভাইয়া।

Reply

জিন্নাত উল হাসান April 13, 2010 at 8:20 pm

.co.cc দিয়ে আবেদন করে দেখতে পারেন, না হলে blogspot.com আবার ট্রাই করুন। তার পূর্বে আরোও কনটেন্ট যোগ করুন এবং নির্দিষ্ট বিষয়ে লিখুন। নেভিগেশন বার থেকে সংবাদপত্রের লিংক তুলে দিন। আপনার একাউন্ট র্পূবে ব্যান না হয়ে থাকলে কেবলমাত্র আবেদনপত্র নাকচ হয়ে থাকলে একই ঠিকানা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।

Reply

Rana April 1, 2010 at 12:18 pm

ভাইয়া আমি আপনার কথামত আমার ব্লগসাইটে বেশকিছু পরিবর্তন এনেছি।আমার ব্লগ ইউয়ার এল পুনরায় দিলাম আপনি একটু দেখে দিন ঠিক আছে কিনা ? আর কোনো পরিবর্তন করতে হবে কি না।আমার ইউয়ার এল হছেঃhttp://greengirlinfo.blogspot.com আর ভাইয়া আমি ব্লগে এখন adsense এর অ্যাড
বসাতে পারবো কি না?

Reply

Rana March 31, 2010 at 1:16 am

ভাইয়া আমাকে Adsense সম্পর্কিত যতো লিঙ্ক আছে তা দয়া করে পাঠান।আর পূর্বের প্রশ্নের জবাবটা এখনো পাইনি ভাইয়া। দয়া করে এ প্রশ্নের জবাবটা দিবেন কি? আর ভাইয়া আমার ব্লগটি দেখে একটু ভুলত্রুটি আছে কি না তা জানাতে বলেছিলাম কিন্তু আপনি তা এখনো জানাননি।ভাইয়া আমার ব্লগের ঠিকানা হচ্ছেঃhttp://greengirlinfo.blogspot.com

Reply

জিন্নাত উল হাসান March 31, 2010 at 3:22 am

গুগলে adsense দিয়ে সার্চ দিন, সব লিংক পেয়ে যাবেন।

Reply

Rana March 26, 2010 at 12:44 pm

আচ্ছা ভাইয়া আপনি যে ব্লগ দুটি পড়তে বলেছেন আমি পড়েছি।আপনি আমার ব্লগটি একটু দেখবেন? কোনো ভূলত্রুটি আছে কিনা? এর্ড্রেস হচ্ছেঃhttp://greengirlinfo.blogspot.com আর ভাইয়া ব্লগে ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য যে কোডটি বসাতে হয় তা একটু বলবেন কি?

Reply

জিন্নাত উল হাসান March 31, 2010 at 3:21 am

প্রথমেই যে বিষয়টি চোখে পড়েছে তা হলো আপনার কনটেন্ট সবই অন্য সাইট থেকে কপি-পেষ্ট করা হয়েছে।

তারপর আপনার টেমপ্লেটটি পছন্দ হয়নি, সুন্দর কোনো টেমপ্লেট ব্যবহার করুন। বাংলা হ্যাকসে (http://www.banglahacks.com/) এ ব্লগার বিষয়ক অনেক টিপস পাবেন।

Reply

Rana March 25, 2010 at 11:19 pm

আচ্ছা ভাইয়া আমি আপনার একজন খুব প্রিয় ভক্ত।যদিও আজকে আপনার সাথে আমার পরিচয় তবুও
আপনার কথা আমি আমার বন্ধুদের কাছে অনেক শুনেছি।তারা আপনার হেল্প পেয়ে অনেক উপকৃত হয়েছে।তাই আমি আজ একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি।প্লিজ একটু তারাতারি জবাবটা দিন।আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছেঃhttp://greengirlinfo.blogspot.com
ভাইয়া এর আগে আমি একটি ওয়েবসাইট খুলেছি।কিন্তু invalid ক্লিক এর দোষে গুগোল তা বন্ধ
করে দেয়। এখন আমি নতুন করে যে সাইটটি খুলেছি তা আমি ওপরে দিয়েছি। আমার প্রস্ন হচ্ছে
কিভাবে আমি আমার সাইটে ভিজিটর নিয়ন্ত্রন করবো এবং ইনভ্যালিড ক্লিক দূর করবো। প্লিজ ভাইয়া একটু তাড়াতাড়ি জবাবটা দিলে ভাল হয়।

Reply

জিন্নাত উল হাসান March 26, 2010 at 7:51 am

প্রথমেই এই দুইটি পোষ্ট (১ম এবং ২য়) পড়ুন এবং বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে নিজের ওয়েবসাইটের ব্যাপারে প্রচরণা থেকে বিরত থাকুন।

Reply

Adnan March 18, 2010 at 9:20 pm

হাসান ভাই, মার্চ ১ থেকে মার্চ ১৭ পর্যন্ত গুগল এনালিটিক্স এ আমার ব্লগের পরিসংখ্যান এমনঃ

2,856 Visits
2,137 Absolute Unique Visitors
25,607 Pageviews
9,542 Unique Views
8.97 Pages/Visit
1.65% Bounce Rate
00:07:02 Avg. Time on Site
70.55% New Visits
24.58% Direct Traffic
16.91% Referring Sites
47.97% Search Engines

আমার ব্যক্তিগত ধারনা আমার পেইজ ভিউ খুব ভাল।রিয়া আপুও একবার এই কথা বলেছিলেন।তা এই পরিসংখ্যানগুলো এ কারনে দিলাম যাতে আপনার মতামত পাই।ঠিক পথে কি আছি?কোন বিষয়ে কি লক্ষ্য রাখতে হবে? সময় পেলে ছোট্ট করে হলেও একটা মন্তব্য চাই।ধন্যবাদ।

Reply

EBRAHIM SHAH January 11, 2010 at 7:49 pm

শুধু পোষ্ট থেকে নয় Comment থেকেও অনেক কিছু শিখলাম।ধন্যবাদ।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of parallel capacitor =-.

Reply

shahitaj parvin December 2, 2009 at 4:33 pm

ami online aya akhane natun. ami link korte parcina. help ki?

Reply

জিন্নাত উল হাসান December 23, 2009 at 8:59 am

আপনার প্রশ্নটি বুঝতে পারলাম না, একটু বিস্তারিত বলুন।

Reply

Asif Emran December 1, 2009 at 5:51 pm

verry interesting.
thanks

Reply

Martin September 4, 2009 at 10:00 pm

হাসান ভাই, আমার ওয়েব ডিজাইনে তেমন কোন অভিজ্ঞতা নেই।একমাস আগে আপনার সাইটের সাথে পরিচিত হই।কয়েকটি ব্লগ পরার পর ওয়ার্ডপ্রেসে সাইট বানানোর সিধ্দান্ত নেই। আমি ওয়ার্ডপ্রেস এর সমন্ধে আপনার ব্লগ থেকেই শিখে শিখে, এক মাস হল martin.cathweld তৈরী করেছি ও পরে cathweld.com। ১০ দিন হল আপনার এই সাইট এ Wassup এর লিংক পেয়ে ইন্সটল করি। ১০ দিনে martin.cathweld সাইটের Visitors:925 ও Pageviews: 1552 ,wassup এর হিসেব অনুযায়ী। আর এই কৃতিত্বের জন্য আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন।ভাল খাকুন সুস্থ থাকুন এই কামনা করি।

Reply

জিন্নাত উল হাসান September 4, 2009 at 10:20 pm

খুশির খবর… পোলাপাইনের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন।

Reply

Martin September 5, 2009 at 6:31 pm

“James Martin Adhikary’s মিষ্টি” দিয়ে ‍SEO করা আছে, সার্চ দিলেই হবে। সাথে Iftter party free.

Reply

ডার্কলর্ড August 31, 2009 at 11:05 pm

Gogle Analytics এ সাইনআপ এর সময় যে Tracking Instructions কোড পেলাম সেটা আমার ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে এড করবো?

Reply

জিন্নাত উল হাসান August 31, 2009 at 11:44 pm

Appearance > Editor এ গিয়ে footer.php পেজে যান, ট্যাগের আগে কোড বসিয়ে দিন এবং পেজটি Save করুন।

কাজ করল কিনা জানাতে ভুলবেন না।

ধন্যবাদ।

Reply

ডার্কলর্ড September 2, 2009 at 12:13 am

এখানে ৫লাইনের কোড দেখছি ঠিক কোন যায়গাতে বসাবো। আসলে কোডগুলো কখনো ধরে দেখিনি যদি ভূলে কোন গড়বড় হয়ে যায়
.-= ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 12:19 am

</body> ট্যাগের আগে আপনার কোডটুকু বসিয়ে দিন।

Reply

ডার্কলর্ড September 4, 2009 at 9:21 pm

আচ্ছা আমার footer.php কোডে কোথাও ট্যাগ পাচ্ছিনা।কোডগুলো এখানে উল্যেখ করা সেফ হবে কিনা জানি না। হলে এখানে উল্যেখ করে দিতাম
5 লাইনের প্রথম 4লাইন এর শুরু এবং শেষের ট্যাগ

৫ নম্বর লাইনে দিয়ে শেষ
.-= ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.

Reply

ডার্কলর্ড September 4, 2009 at 9:24 pm

আচ্ছা আমার footer.php কোডে কোথাও ট্যাগ পাচ্ছিনা।কোডগুলো এখানে উল্যেখ করা সেফ হবে কিনা জানি না। হলে এখানে উল্যেখ করে দিতাম
5 লাইনের প্রথম 4লাইন এর শুরু এবং শেষের ট্যাগ
div id=”footer”
div
৫ নম্বর লাইনে ?php wp_footer(); ? দিয়ে শেষ
.-= ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.

Reply

জিন্নাত উল হাসান September 4, 2009 at 9:28 pm

আপনি কি এখনও Google Analytics এর কোড বসাতে পারেননি? পারলে লগ-ইন বিবরণ পাঠিয়ে দিন। পরীক্ষা করে দেখি।

Reply

ডার্কলর্ড September 5, 2009 at 12:23 am

পাঠালাম এ্যনালিটিক কোড সহ । অগ্রিম ধণ্যবাদ
.-= ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.

Reply

জিন্নাত উল হাসান September 5, 2009 at 12:33 am

প্রশ্ন করে ইমেইলের উত্তর দিয়েছি… চেক করে দেখুন।

Reply

জিন্নাত উল হাসান August 31, 2009 at 8:55 pm

সর্বশেষ আপডেট

আমি গত পরশু Tamara Walker এর ওয়েবসাইটের তিনটি স্থানে গুগল এডসেন্সের বিজ্ঞাপন বসিয়ে দিয়েছি। আর ৪৮ ঘন্টা পরে X ক্লিকে তার আয় দাঁড়িয়েছে ২.xx পাউন্ড (২৩২ টাকা)।

শুরুটা খুব একটা খারাপ হয়নি, তাই কাল মোবাইলে ম্যাসেজ পেলাম – “hasan you are the best”।

Reply

Masud August 31, 2009 at 10:17 pm

ভাইয়া ওনার ওয়েব সাইটের ঠিকানা কি দেওয়া যাবে.. ভিজিট করতাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.

Reply

aero August 28, 2009 at 3:06 pm

× আপনার কলিগের একটা ছবি চাই।
× তার ব্লগের ঠিকানা চাই।
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> তিন মাত্রায় বিশ্বের দর্শণীয় স্থানগুলো ভ্রমণ করুন =-.

Reply

তন্ময় September 1, 2009 at 9:48 pm

আপনার ওয়েবসাইটখানা ভালো লাগল

Reply

তন্ময় August 27, 2009 at 6:26 pm

প্রথম মাসে ১০০০ ভিজিটর কোনো বড় ব্যাপার না। ব্যাপার হলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাওয়া ৬০০+ ভিজিটর, তাই না? আমার ওয়েব সাইট প্রথম মাসে ১ দিনেই পেয়েছিলো ১৫০০+ ভিজিটর কারন প্রথম আলো তে এর বিজ্ঞাপন এসেছিলো। কিন্ত প্রথম ২ মাসেও সার্চ ইঞ্জিন তাকে চিনত না ভালোভাবে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change language from wordpress.com =-.

Reply

masud August 30, 2009 at 8:28 am

আমার তাতে ১৮০০+ ভিজিটর এসেছে, সার্চ ইঞ্জিন ও মোটামোটি চিনে সবই হাসান ভাইয়ার প্রেরনা

Reply

masud August 27, 2009 at 1:47 pm

ভাইয়া ভিডিও টা কিন্তু এখন ও পেলাম না :(
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.

Reply

Secret Admirer August 27, 2009 at 3:12 am

It also depends upon niche because people was looking for information about MJ that’s why she got more visitors. Bringing visitors from search engine is not a big deal if you are dealing with a hungry niche. In this case You can also think Hasan bhai itself currently he is having some sites which can bring 1000′s of visitors from search engine.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 5:54 pm

জ্বি আপনার মন্তব্যের সাথে আমি একমত, ব্লগিংয়ে সফলতার ক্ষেত্রে niche পছন্দ করাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি Tamara’র সাফল্য প্রশংসার দাবী রাখে।

Niche ব্লগিং নিয়ে একটি ব্লগ পোষ্ট করেছিলাম, আগ্রহী হলে দেখতে পারেন – http://bn.jinnatulhasan.com/2009/05/440

Reply

Adnan August 26, 2009 at 7:09 pm

হাসান ভাই, এবারের Blog World Expo 2009 (www.blogworldexpo.com) তে কি যোগ দিবেন? শুনলাম অনেক ভাল ভাল ব্লগার নাকি আসেন সেখানে?যেমন এবার নাকি আসবেন এরাঃ

* Chris Brogan
* Steve Rubel
* Brian Clark
* Mari Smith
* Louis Gray
* Dave Taylor
* Chris Pirillo
* Shawn Collins
* Jeremy Owyang
* Jeremy Shoemaker
* Robert Scoble

আর আমি সহ অনেকেই বেশ কিছু মন্তব্য/প্রশ্ন করেছে।সময় পেলে উত্তর দিবেন আশা করি।

ধন্যবাদ
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> Announcing Wordcamp Las Vegas At BlogWorld Expo =-.

Reply

জিন্নাত উল হাসান August 26, 2009 at 7:54 pm

গত সম্মেলনে অফিস স্পন্সর করেছিল, বললে এবারও হয়তো করবে। কিন্তু লাস ভেগাস খুব ব্যয়বহুল হবার কথা আর কোম্পানির অবস্থাও ভাল না। তাই আপাতত চেপে গেলাম।

Reply

masud August 30, 2009 at 8:31 am

ওদের ভিডিও কি youtube এ পাওয়া যাবে?

Reply

জিন্নাত উল হাসান August 30, 2009 at 8:47 am

মনে হয় না… smx video দিয়ে খুঁজে দেখতে পারেন।

Reply

masud August 30, 2009 at 2:18 pm

ধন্যবাদ ভাইয়া দেখি পেলে সবার সাথে শেয়ার করব
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.

Reply

rawhasan August 26, 2009 at 5:16 pm

নি:সন্দেহে ভালো সাফল্য। নতুনদের অনুপ্রেরণা দেবে নিশ্চিত।
.-= rawhasan এর সর্বশেষ পোষ্ট >> মৌলিক লেখা – সার্চ-ইঞ্জিন ট্রাফিকের নিশ্চিত উৎস =-.

Reply

masud August 26, 2009 at 4:59 pm

ভাইয়া আমার ব্লগে আজকে ৭৪৯ ভিজিট করছে যা আমার কল্পনার বাইরে, একদিনে এতজন অবশ্য বেশিরভাগই twitter, আর stumbleupon থেকে এসেছে।

Page impression 600 এর মতো, কিন্তু ভাইয়া কেউ Google ads এ ক্লিক করে নাই।

ভাইয়া একটু দেখবেন কেন, আমি ভিজিটর পাচ্ছি কিন্তু ক্লিক পাচ্ছি না । ভাইয়া আমার ওয়েবসাইটা ঘেটে কারন টা বললে অনেক উপকার হত।

এখানে একটা WordPress.com Stats plugins এর ছবি দিলাম।
http://i25.tinypic.com/donl36.jpg
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.

Reply

rawhasan August 26, 2009 at 5:28 pm

আপনার বিজ্ঞাপন প্রদর্শন স্টাইল পরিবর্তন করে দেখুন। বড় সমস্যা কালারে। থিমের সাথে সেটা ব্লেণ্ড না করে বড়ং হাইলাইট হয়ে আছে। ফলে বোঝাই যাচ্ছে সেগুলো বিজ্ঞাপন – যা মানুষকে সেখানে ক্লিক করা থেকে বিরত রাখার একটা বড় কারন বলে আমার মনে হয়।

সবুজ রংটা পরিবতর্ন করে নীল করে দেখুন।
.-= rawhasan এর সর্বশেষ পোষ্ট >> মৌলিক লেখা – সার্চ-ইঞ্জিন ট্রাফিকের নিশ্চিত উৎস =-.

Reply

Lasik Reviews August 26, 2009 at 6:00 pm

@ মাসুদ ভাই! কেনো ক্লিক পাননি তার সহজ উত্তর- আপনার ভিসিটর অরগানিক ছিল না। মানে সার্চ ইঞ্জিন থেকে আপনি ভাল ভিসিটর পাননি। প্রথমত, যারা স্টাম্পবলয়াপন বা টুইটার থেকে আসে তারা ঘুরতে আসে মাত্র, পড়তে আসে না। আর যারা সার্চ করে আসে তারা খুটিয়ে-নাটিয়ে পড়তে আসে। সুতরাং তাদের কাছে ক্লিক আশা করা যায়। আসলে সোশাল নেটওয়ার্ক সাইটে কাজ করবেন, ক্লিকের আশায় নয়-ট্রাফিকের জন্য।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Custom Lasik Eye Surgery =-.

Reply

Rana April 2, 2010 at 4:56 pm

ভাইয়া আমার জবাবটা এখনো পেলাম না।আমি খুব চিন্তিত আছি।একটু তাড়াতাড়ি জবাবটা পেলে ভালো হয়।
ভাইয়া আমি ব্লগে বেশ কিছু পরিব্ররতন করেছি আপনার কথামতো। এখন ঠিক আছে কি না বলুন। আর আমি ব্লগে এই অবস্থায় অ্যাডসেন্স বসাতে পারবো কি না?

Reply

masud August 30, 2009 at 8:33 am

হাসান ভাইয়ার কাছ থেকে কোন কমেন্ট পেলাম না :’(
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.

Reply

জিন্নাত উল হাসান August 30, 2009 at 8:53 am

মনে দু:খ নিয়েন না, ল্যাসিক ভাই আমার মনের কথাগুলো বলেছেন। তাই আর মন্তব্য করিনি।

সোশাল বুকমার্কিন সাইটগুলো থেকে ভিজিটর পাওয়া যায় ঠিকই, কিন্তু ভিজিটরগুলোর বার বার ফিরে আসার হার খুবই কম, বেশি হলে ২০%। এজন্য সোশাল নেটওর্য়াকিংয়ের পেছনে অহেতুক সময় নষ্ট না করে সার্চ ইঞ্জিনের দিকে নজর দিন।

শুভ কামনা রইল।

Reply

masud August 30, 2009 at 2:20 pm

ধন্যবাদ ভাইয়া আপনার শুভকামনা পেয়েছি, এবার আমার মনোযোগ আরাও বৃদ্ধি পাবে
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.

Reply

Lasik Reviews August 26, 2009 at 10:54 am

@ হাসান ভাই। আসলে আমি দেখেছি অপটিমাইজেশন নিয়ে চিন্তা করে পোস্ট দিলে দ্রত ভাল ফল পাওয়া যায় । তাই আমি মনে করি যারা সাবমিশন নিয়ে চিন্তা করে- এখানে সাবমিট করব, তো ওখানে সাবমিট করব তাদের উচিত এসব নিয়ে মাথাব্যথা না করে শুধু ভালভাবে পোস্ট দেওয়া । একটি-দুটি পোস্ট দিয়ে এখানে-সেখানে বলে বেড়ানোরও প্রয়োজন আছে বলে মনে করি না, কি বলেন হাসান ভাই?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Custom Lasik Eye Surgery =-.

Reply

জিন্নাত উল হাসান August 26, 2009 at 3:41 pm

জ্বি… প্রথমে কেবল অপটিমাইজেশনের দিকে লক্ষ্য রেখে পোষ্টের মানের দিকে নজর দেয়া উচিত।

Reply

REAL August 26, 2009 at 9:29 am

nice….but I need optimization tips….
.-= REAL এর সর্বশেষ পোষ্ট >> free bollywood movie song download Vaada Raha.. I Promise (2009) =-.

Reply

Shamim August 26, 2009 at 9:20 am

খুব ভালো। অনুপ্রাণিত হলাম।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Tips to save your CD and DVD ROM to be damaged =-.

Reply

Shamim August 26, 2009 at 9:17 am

আমার মনে হয় কারো যদি কোন বিষয়ে আগ্রহ থাকে তাহলে সে এটা অবশ্যই অবশ্যই করতে পারবে।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Some Tips to save your CD and DVD ROM to be damaged =-.

Reply

martin August 26, 2009 at 8:59 am

হাসান ভাই আমার সাইট এর জন্য কিছু টিপস দেবেন। আমার কোমপানীর জন্য একটা সাইট করছি। http://www.cathweld.com . কিন্তু মেনু তৈরীর ভাল ও সহজ কোন প্লাগ ইন আছে কিনা জানাবেন প্লিজ। ওয়ার্ডপ্রেসে মেনু তৈরী নিয়ে একটা ব্লগ হলে মন্দ হয় না। আমার martin.cathweld ব্লগ সাইটটি ভিজিটের হার বাড়ছে, তাই পারলে কিছু টিপস দিবেন। ভাল থাকবেন।
.-= martin এর সর্বশেষ পোষ্ট >> How to Edit Ladder Diagram =-.

Reply

নুর August 26, 2009 at 5:49 am

Tamara Walker অনেক ভাগ্যবান হাসান ভাইয়ের মতো একজনকে পাশে পেয়েছে। So so lucky man.
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Imagine you are in 2019 =-.

Reply

নুর August 26, 2009 at 5:41 am

না নুর তোমাকে দিয়ে কিছু হবে না। নিজেই নিজেকে এভাবে ভসণা করি। তাছাড়া আর কিইবা করবার আছে। মাসখানেক আগে Google webmaster tool দিয়ে Googleএ সাবমিট করছি। কিন্তু একমাসের মাথায় search engine থেকে ভিজিটরের সংখ্যা zero. ব্লগিং জগতে আমি নতুন। তাই বুঝতে পারছি না আমি কোথাও ভুল করলাম কিনা।Google webmaster tools আমার সাইটের keywordএ দেখাচ্ছে no data available. আমার কি আরো কয়েক step কাজ বাকি আছে তাও বুঝছি না। মোটকথা এরপরের আমার করনীয় যে কি হবে তা সম্পকে আমার কোন ধারনা নেই। হাসানভাই একটু সাহায্য করবেন প্লিজ, আমাকে পরবতী দিক নিদেশনা দিয়ে।
পুনশ্চ: ইউনিজয় দিয়ে রেফ লিখতে পারছি না। Shift+A press করলে র লেখা হয়। রেফ আর হয়না। কি যে করি?
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Imagine you are in 2019 =-.

Reply

tintob August 26, 2009 at 5:52 am

রেফ (Shift+A press) আগে দিন তারপর ঐ বর্ণটি লিখুন। যেমন ব র্ ণ = বর্ণ
আশা করছি বুঝতে পেরেছেন।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Update News of Online Degrees =-.

Reply

Lasik Reviews August 26, 2009 at 10:47 am

@নুর। আপনাকে প্রথমে হোম পেইজ ডিজাইনে মনোযোগ দিতে হবে। আর আপনার পোস্টের জন্য অন পেইজ অপটিমাইজেশন খুব দরকার। আপনি ভাল ভাবে চিন্তা করে, কিওয়ার্ড রিসার্চ করে, সিও টেকনিকস প্রয়োগ করে একটি পোস্ট লিখুন। তার পর তা pingoat বা pingomatic ব্যবহার করে পিং করুন। যদি ভালভাবে অপটিমাইজ করতে পারেন, তাহলে গুগুল সাবমিশন ছাড়াই আপনার পেইজ ইনডেক্সে নিয়ে নিবে। আর আপনার হোমপেইজের কিওয়ার্ড থেকে কমা(,) তুলে দিয়ে ঔ জায়গায় (|) ব্যবহার করুন। এডসেন্সের এড গুলো নিয়ে আরেকটু পরীক্ষা করুন। এমনভাবে এড বসান যাতে মনে না হয়, তা এড। এডকে আপনার কন্টেন্ট বলে মনে হলে তাহলে ভাল ক্লিক পাবেন। আপনার নিচের দিকের এড ফরম্যাট চেঞ্জ করলে উপকার দিবে বলে মনে করি।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Custom Lasik Eye Surgery =-.

Reply

shajjad August 26, 2009 at 11:31 am

pingomatic ব্যবহার করে পিং করুন….কি বুঝিয়েছেন ….লেসিক ভাই একটু বলবেন….

Reply

নুর August 27, 2009 at 5:30 am

Replyএর জন্য অনেক ধন্যবাদ।
আমি ব্লগিং জগতে নতুন। ব্লগিংটা আয়ত্ত করবার চেষ্টা করছি। সববিষয়ে এখনো আমার ধারণা স্পষ্ট নয়। তাই যদি একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে আমার জন্য ভাল হতো। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, pingomatic সম্পর্কে বিস্তারিত বললে ভাল হয়। অথবা এই সম্পর্কিত লিংক যদি দিতেন তাহলে বহুত উপকৃত হতাম।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Imagine you are in 2019 =-.

Reply

tintob August 27, 2009 at 6:30 am

@নুর, কী-ওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে কোন কী-ওয়ার্ড-এর দাম কত, কোন্ কী-ওয়ার্ড সার্চ ইঞ্জিনে বেশিবার মানে কতবার সার্চ করা হয় ইত্যাদি। আপনিও এটা করতে পারেন_ https://adwords.google.com/select/KeywordToolExternal এখান থেকে।
আমরাও নতুন। তবে হাসান ভাইয়ের এই ব্লগ পড়ে পড়ে এবং হাসান ভাইয়ের সাথে দু’টি আড্ডায় হাজির হয়ে অনেক কিছু জেনেছি। আরও জানার জন্য হাসান ভাইয়ের এই ব্লগে প্রতিনিয়ত হাজির হই।
আপনি হাসান ভাইয়ের পোস্ট পড়ে যেমন জানতে পারবেন তেমনি এই ব্লগে বিভিন্ন কমেন্টস-এ বিভিন্নজন প্রশ্ন করে তার সমস্যা নিয়ে, হাসান ভাই খুব সুন্দর করে সেগুলোর জবাব দেন, সেগুলো পড়েও আপনি অনেক কিছু জানতে পারবেন।
নিজের অভিজ্ঞতা থেকে বলছি- আপনি এই ব্লগে এক মাস নিয়মিত আসুন, তারপর নিজের উন্নতি দেখে নিজেই অবাক হয়ে যাবেন।
শুভকামনা রইলো…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Update News of Online Degrees =-.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 6:40 am

keywords নিয়ে গবেষণা শুরু করতে এই ব্লগ পোষ্টটি পড়ে দেখতে পারেন – http://bn.jinnatulhasan.com/2009/05/436

Reply

tintob August 26, 2009 at 12:41 am

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারে আগ্রহ আরও কয়েক ধাপ বাড়লো লেখাটি পড়ে…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Update News of Online Degrees =-.

Reply

blues August 26, 2009 at 12:18 am

দ্যাটস গ্রেট ইনসপায়ারিং এচিভমেন্ট। থাম্বস আপ টু হিম এন্ড টু ইউ।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.

Reply

জিন্নাত উল হাসান August 26, 2009 at 4:38 am

ভুল বললেন, থাম্বস আপ টু হার ;)

Reply

tintob August 26, 2009 at 5:14 am

;)

একটা মেইল পাঠিয়েছি হাসান ভাই, প্লিজ একটু দেখবেন…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Update News of Online Degrees =-.

Reply

blues August 26, 2009 at 7:45 am

:)
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.

Reply

masud August 25, 2009 at 11:07 pm

ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য, ওনার সাফ্যল্য আমাদের অনুপ্রানিত করবে।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free genuine copy of problogger “31 Days To Build A Better Blog (2009)” =-.

Reply

shajjad August 25, 2009 at 11:04 pm

কি মজা আমিই প্রথম পাঠক…..

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: