অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্ট লিখতে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি

How To Write Sponsored Review Post

স্পন্সর্ড পোস্ট নিয়ে পূর্বে প্রকাশিত একটি পোস্টে সচিত্রভাবে বলেছিলাম কীভাবে এটি আয়ের আরেক সক্রিয় উৎস হতে পারে। এবারে আসুন জেনে নিই স্পন্সর্ড পোস্ট লিখতে যেসব বিষয়ে লক্ষ্য রাখা জরুরি।

ব্লগ র‌্যাংকিং

অবশ্যই ন্যূনতম গুগল পেজ র‌্যাংক ২ এবং আলেক্সা এবং টেকনোরাতিতে ভালো র‌্যাংক থাকতে হবে। একটি ব্লগে ভালো র‌্যাংক লাভ করা অসম্ভব কিছু না। শুধু প্রয়োজন সময় এবং শ্রম।

পোস্ট অনুপাত

কোনোভাবেই যেন স্পন্সর্ড পোস্ট অতিরিক্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা একান্ত জরুরি। যেসব ব্লগে সপ্তাহে একটি পোস্ট প্রকাশিত হয়, সেসব ব্লগে ন্যূনতম দুই মাসে একটি করে স্পন্সর্ড রিভিউ লেখা সবচাইতে উত্তম পন্থা। অবশ্য পাঠক সংখ্যা বেশি থাকলে আরো বেশি লেখা যেতে পারে। তবে আপনার ব্লগে যদি প্রতিদিন বা প্রতি দু’দিন পরপর একটি করে পোস্ট প্রকাশ করা হয়, তাহলে আপনি প্রতি সপ্তাহেই একটি করে স্পন্সর্ড পোস্ট লিখতে পারেন। লক্ষ্য রাখবেন স্পন্সর্ড পোস্ট প্রকাশিত হবার পর দ্রুততম সময়ে যেন আপনার ব্লগের জন্য লেখা একটি পোস্ট প্রকাশিত হয়। স্পন্সর্ড পোস্টকে লেটেস্ট পোস্ট হিসেবে ঝুলিয়ে রাখবেন না। এতে নতুন পাঠকরা returning visitors নাও হতে পারে।

বিকশিত করুন নিজেকে

মূলত স্পন্সর্ড পোস্ট পাওয়া যায় বিভিন্ন থার্ড পার্টি কোম্পানী থেকে। যেমন– পে-পার-পোস্ট, স্পন্সর্ড রিভিউ, Smorty, লাউডলঞ্চ ইত্যাদি। এসব জায়গায় রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। এদের সাইটে আপনার ব্লগ অনুমোদনের জন্য প্রথমে আবেদন করতে হবে। অনুমোদন দেয়া হলে তারপর আপনি opportunity গ্রহণ করতে পারবেন। বেশিরভাগ কোম্পানীই ন্যূনতম তিনমাসের পুরনো ব্লগ, ন্যূনতম ২০টি ব্লগপোস্ট প্রকাশিত এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজড থাকা প্রয়োজন হয়। সেক্ষেত্রে ব্লগ খুলে সঙ্গে সঙ্গে আবেদন করে কোনো লাভ হবে না। (আবারো সেই সূত্রঃ আগে ব্লগ জনপ্রিয় করুন, টাকা এমনিতেই আসবে)

স্পন্সর্ড পোস্ট আহ্বান করুন

অবশ্যই আপনার ব্লগ যখন খুব রিচ হবে, অর্থাৎ প্রচুর তথ্য-সমৃদ্ধ হবে, ভালো সংখ্যক পাঠক থাকবে এবং নিয়মিত আপডেট হতে থাকবে, তখন আপনার ব্লগে বিজ্ঞাপনদাতারা তাদের ওয়েবসাইট বা প্রতিষ্ঠান সম্বন্ধে বিজ্ঞাপন দেয়ার পাশাপাশি রিভিউ লেখাতে উদ্বুদ্ধ হবে। বিজ্ঞাপনদাতাদের দৃষ্টি আকর্ষনের স্বার্থে আপনার ব্লগে আলাদা একটি Advertise Here নামক পৃষ্ঠা প্রকাশিত রাখুন।

লক্ষ্য রাখুন সেই পৃষ্ঠায় যেন:

  • আপনার ব্লগের মূল বিষয় তথা niche স্পষ্টভাবে উল্লেখ থাকে।
  • আপনার ব্লগের ট্রাফিক সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ থাকে।
  • কোন কোন দেশ থেকে আপনার ব্লগের ভিজিটর সংখ্যা সবচাইতে বেশি, আর কোন কোন দেশ থেকে নিয়মিত ভিজিট পেয়ে থাকেন, তা উল্লেখ থাকে।
  • আপনার ব্লগের সার্চ ইঞ্জিন র‌্যাংকিং তথা গুগল পেজ র‌্যাংক, আলেক্সা ট্রাফিক র‌্যাংক এবং টেকনোরাতি ব্লগ র‌্যাংক উল্লেখ থাকে।
  • সার্চ ইঞ্জিন গুগল এবং ইয়াহুতে কতটি পেজ ইনডেক্স হয়েছে সেই তথ্য উল্লেখ থাকে।

চাইলে আপনি স্পন্সর্ড পোস্টের মূল্য নির্ধারণ করে দিতে পারেন। তবে এটি না করে Price of the sponsored post is negotiable এমনটা লিখে দেয়াই ভালো।

সাধারণত স্পন্সর্ড পোস্ট শব্দের ভিত্তিতে হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ২০০-৩০০ শব্দ এবং ২-৩টি আউটগোয়িং লিংক চেয়ে থাকে।

লক্ষ্যণীয় বিষয়াবলি

  • স্পন্সর্ড পোস্ট লেখা শুরুর আগে চাহিদাগুলো বারবার পড়ে দেখুন। নিশ্চিত হয়ে নিন আপনি বুঝতে পেরেছেন আপনার কাছে কী চাওয়া হয়েছে।
  • লেখার আগে ভালোভাবে ওয়েব বা ব্লগটি পড়ে নিন এবং স্পষ্ট ধারণা নিন।
  • লেখার সময় ধারাবাহিকতা রক্ষা করুন এবং চেষ্টা করুন সাইটের ভালো দিকগুলো প্রথমে উল্লেখ করতে। নেগেটিভ পয়েন্ট থাকলে সেগুলো উল্লেখ করতে পারেন তবে শেষের দিকে।
  • স্পন্সর্ড পোস্ট এমন ভাষায় লিখুন যেন আপনি আপনার পাঠকদের সেই সাইট সম্বন্ধে কিছু তথ্য জানাচ্ছেন। যতটা সম্ভব ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে লেখার চেষ্টা করুন। এতে আপনার লেখা অ্যাডভার্টাইজারের পছন্দ হবে এবং তা অনুমোদিত হবে।
  • পোস্টে সম্ভব হলে সংশ্লিষ্ট সাইটের স্ক্রিনশট যুক্ত করুন। তবে সাইট থেকে কোনো লেখা কপি করবেন না।
  • প্রদত্ত কীওয়ার্ডগুলো যথাযথভাবে ব্যবহার করুন। লিংক দেয়া থাকলে সেগুলোতে লিংক করুন। তবে লিংক nofollow করা থেকে বিরত থাকুন।
  • সংশ্লিষ্ট পোস্টে তো নয়ই, অন্য কোনো ব্লগেও এই পোস্টে লিংক করে এটি যে একটি sponsored post, সেটা প্রকাশ করা থেকে বিরত থাকুন। বিজ্ঞাপনদাতারা এ বিষয়টি প্রকাশ করতে চায় না কারণ এতে সাধারণ পাঠক উক্ত পোস্ট পড়ে তাদের পণ্য বা সাইটের ব্যাপারে খুব একটা আগ্রহী হবে না।

এই-ই মূলত স্পন্সর্ড পোস্ট। তবে আপনাকে অবশ্যই পেপাল অ্যাকাউন্টের অধিকারী হতে হবে। অ্যাডসেন্স ছাড়া অন্য প্রায় সবক’টি আয়ের উৎসই পেপালে টাকা দিয়ে থাকে। এক্ষেত্রে বিদেশে বসবাসরত আপনার বিশ্বস্ত কারও সহায়তা নিতে পারেন।

পোষ্টটির প্রথম প্রকাশ আমার ব্লগে ইংরেজিতে

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 34 comments… read them below or add one }

blues August 28, 2009 at 11:52 pm

আমি ছবিটা দেখার জন্য কয়েকবার এই পোস্টে আসলাম।
বি:দ্র: নিচে comluv এর প্লাগিংসটা দেখি ঠিক তথ্য দিচছেনা। আমি আগে এটা খেয়াল করি নাই।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Close-up [1] Mother swan and her babies =-.

Reply

জিন্নাত উল হাসান August 29, 2009 at 2:06 am

ছবিটা পছন্দ হয়েছে নাকি যার ছবি তাকে পছন্দ হয়েছে?

আপনার ওয়েবসাইটের feedburner ঠিকমতো কাছ করছে না, তাই CommentLuv ভুল পোষ্ট দেখাচ্ছে।

Reply

masud August 30, 2009 at 8:20 am

আমি ও অনেক বার এসেছি। আমার অবশ্য ছবি না যার ছবি তার ভাল লাগছে

Reply

তন্ময় September 2, 2009 at 5:48 pm

আমার feedburner টা ও কাজ করছে না। কি করব ভাইয়া ?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> মঞ্চে এক মুক্তিসন্তা =-.

Reply

Masud September 2, 2009 at 5:52 pm

সমস্যা টা কি ? বললে হয়তো চেষ্টা করতাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Shamim August 28, 2009 at 2:55 pm

ব্লগস্পট সাইট জনপ্রিয় করতে পারলেও কি স্পন্সর রাইটিং এর অফার আসতে পারে?
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> According to Science, how a person can be benefited if he/she takes fasting? =-.

Reply

masud August 28, 2009 at 3:16 pm

এতে ডোমাইন এবং Page Rank মূখ্য ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়..
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.

Reply

তন্ময় September 2, 2009 at 5:53 pm

শুধু পেজ র‌্যাঙ্ক না, বয়সটাও কাজে লাগে

Reply

rawhasan August 28, 2009 at 1:36 pm

বাংলাদেশে পেমেন্টের ক্ষেত্রে এখনো পেমেন্ট সিস্টেম একটি আদি ও অকৃত্রিম সমস্যা! এর থেকে মুক্তির কোন সহজ উপায় দিগন্তে আপাতত আভাস পাওয়া যাচ্ছে না।
.-= rawhasan এর সর্বশেষ পোষ্ট >> প্রিয় সিনেমাঃ ১ – রেইডার্স অফ দি লস্ট আর্ক =-.

Reply

masud August 28, 2009 at 3:18 pm

আর বলেন না ভা্‌ইয়া এটা আমাদের দেশের একটা বড় সমস্যা..
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.

Reply

তন্ময় August 28, 2009 at 12:19 pm

আমাদের সবার এক ধান্দা, টকা, তাইতো আমার আম ছালা সবই হারাই
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.

Reply

masud August 30, 2009 at 8:21 am

পথমে কিন্তু শখ পরে টাকা
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.

Reply

Shajib August 28, 2009 at 1:40 am

রিভিউ মী থেকে http://www.johnchow.com প্রায় কয়েক হাজার ডলার ইনকাম করে… তবে ছোট ছোট ব্লগগুলোও রিভিউ থেকে কিছু ইনকাম করতে পারে… :)
.-= Shajib এর সর্বশেষ পোষ্ট >> Make Money Blogging =-.

Reply

masud August 28, 2009 at 3:19 pm

হুম ওরা ওখান খেকে ওনেক ইনকাম করে

Reply

তন্ময় September 2, 2009 at 5:55 pm

আর আমরা বসে বসে দেখি। শুধু পে পাল আমাদের অনেক সুযোগ এনে দিতে পারে

Reply

Masud September 2, 2009 at 5:59 pm

আমাদের ডিজিটাল বাংলাদেশে কবে যে পেপাল আসবে????
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

tintob August 27, 2009 at 11:33 pm

সজিব এই মেয়ের ছবি কই পাইলো? :D ;)
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 11:35 pm

ওটা আমি বসিয়ে দিয়েছি, লেখাটায় মনে হচ্ছে প্রাণ ফিরে এসেছে ;)

Reply

tintob August 27, 2009 at 11:51 pm

আপনি বসিয়েছেন? তাইলে… ??? ;) :P
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

aero August 27, 2009 at 11:05 pm

স্পন্সরড পোস্ট এ টাকার পরিমাণ খুব কম মনে হচ্ছে। মাত্র ১০/ ২০ টাকা (ঐসব দেশের মূল্যমানে)। শুনতে কেমন যেন লাগে। যাহোক, যত কমই হোকনা কেন, ডলারে আয় তো!! তাই না?
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> ব্লগ আর্কাইভকে ড্রপডাউন করার পদ্ধতি =-.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 11:22 pm

এখানে ভুল করলেন, লন্ডনে ১০ পাউন্ড আর বাংলাদেশ ১০ টাকা সমান নয়। এখানকার সর্বোচ্চ নোটের মূল্যমান হচ্ছে মাত্র ৫০ পাউন্ড আর আমাদের দেশে ১০০০ টাকা। বুঝতে পারছেন আমাদেশে মুদ্রাস্ফীতি কত বেশী? আর যারা পোষ্টগুলো লেখে তার মূলত এশিয়ান যেখানে ডলার/পাউন্ডের বিনিময় হার অনেক বেশি। তাই অনেকেই এর চেয়েও অনেক কমে পোষ্ট লিখতে রাজি হয়ে যায়।

Reply

তন্ময় August 28, 2009 at 12:13 pm

আরে মিয়া, আপনি ১০/২০ ডলার পাবেন, টাকা না, ১০ ডলার মানে ৬৮০ টাকা, এডসেন্স থেকে ঢের ভালো
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.

Reply

aero August 28, 2009 at 1:11 pm

আমি এটাই ভেবেছিলাম। আমি সেইজন্যে ব্রাকেটে ‘(ঐসব দেশের মূল্যমানে)’ লিখে রেখেছিলাম। বাংলাদেশে ১০ টাকায় যেমন দুইটা বিড়ি খাইতেই শেষ, তেমনি ব্রিটেনেও ১০ টাকা (পাউন্ড!) ২/৪টা বিড়ি খাইতে শেষ। যদি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বসে সেই টাকাটা আয় করা যেত, তাহলে কথা ছিল। যাহোক, আমার বক্তব্যের সুর আর ধরার দরকার নেই।
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> তিন মাত্রায় বিশ্বের দর্শণীয় স্থানগুলো ভ্রমণ করুন =-.

Reply

Tanmoy August 28, 2009 at 4:52 pm

Ji vai, amra amader income niye kotha bolci, foreigner der income niye vebe lav ki?

Reply

Lasik Reviews August 27, 2009 at 10:17 pm

সজীব ভাইয়ের লেখা বরাবরই ভাল লাগার মতো। খুব সুন্দর একটা পোস্ট। তবে, হাসান ভাইয়ের মতো আমারও একই কথা, যদি review নাম দিয়ে আলাদা লেভেল খোলা যায়, তা হলে নিয়মিত পোস্ট দিতে অসুবিধা নেই। বরং মনে হয় এতে বিজ্ঞাপন দাতারা আরো আগ্রহী হবেন। আর, এভাবে যদি মাসে ১০ টি মতো পোস্ট দেওয়া যায়, তা হলে মিনিমাম $100 ডলার, তাই না?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 10:24 pm

Review লেবেল দিয়ে লেখা যেতে পারে কিন্তু খুব ঘনঘন লিখলে পাঠক বিরক্ত হয়ে যাবে। কারন তারা আপনার নিজের কথা শুনতে চায়, আপনার গলায় বন্দুক রেখে অন্য কেউ তার নিজের পণ্যের প্রচারনা চালাক – সেটা কেউই পছন্দ করবে না।

আশা করি সমস্যাটা বুঝতে পেরেছেন।

Reply

tintob August 27, 2009 at 10:16 pm

হাসান ভাই, পেপলের ব্যাপার নিয়ে একটি মেইল আপনাকে করেছিলাম।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Hello world! =-.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 10:26 pm

ওই ইমেইলটা উত্তর দিতে ভুলে গেছি, দেখি আজ রাতে উত্তর দেব।

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 9:42 pm

তথ্যবহুল সুন্দর পোষ্ট, লেখককে অনেক ধন্যবাদ।

Reply

masud August 27, 2009 at 9:36 pm

হাসান ভাইয়া আমাকে পেপালের বিষয়ে সাহায্য করতে হবে, আমার কাছে আপনি একমাত্র বিশ্বাসী প্রবাসী, পেপালে আমি আপনার মাধ্যমে একটা আকাউন্ট খুলতে চাই।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.

Reply

জিন্নাত উল হাসান August 27, 2009 at 9:46 pm

চাইলে ভাই আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু প্রতিটি বিষয়ের জন্য প্রচুর অবসর সময়ের প্রয়োজন। নয়তো যেহেতু টাকা পয়সার ব্যাপার জড়িত, বিষয়গুলো খুবই রিস্কি এবং প্রতিটি লেনদেন ঠিকমতো সময় নিয়ে দেখে শুনে না রাখলে বিশ্বাসী হতে অবিশ্বাসী হতে সময় লাগবে না।

তাই নিজের সময় নিশ্চিত না করে এত বড় রিস্ক নিতে ভয় লাগে। আশা করি আমার সীমাবদ্ধটুকু বুঝতে পারছেন।

Reply

masud August 27, 2009 at 9:54 pm

ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনি ছাড়া প্রবাসী কেউ নাই আমার, পারলে একটু সাহায্য করলে অনেক উপকার হত..
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.

Reply

Lasik Reviews August 27, 2009 at 10:25 pm

@ হাসান ভাই, পে-পল আমার একটা আনভেরিফাইড একাউন্ট আছে। একাউন্ট করার সময়, বাংলাদেশকে ইন্ডিয়ার প্রদেশ বানাতে হয়েছে-যা খুব কষ্টকর। তবে মনে হয় আপনার সহায়তা পেলে মন্দ হত না।
——————————————
আপনার ওয়েব কন্টেন্ট url কেন seo অপটিমাইজ করা নয়, জানাবেন কি?
———————————————
মনে হয় চাইলে ওয়ার্ডপ্রেসে বাংলা কন্টেন্টের জন্যও ইংরেজি কন্টেন্টের url তৈরি করা যায়, নয় কি?
———————————————
ভাল থাকবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.

Reply

masud August 30, 2009 at 8:24 am

ভাইয়া আপনার তো আনভেরিফাইড একাউন্ট আছে আমার তো তাও নাই

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: