How to download YouTube video in low-speed internet connection?
প্রথম আড্ডার আগে যখন আমি Matt Cutts এর ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, তখন অনেকেই তার ভিডিওটি ইউটিউব থেকে ডাউনলোড করে আমাকে আড্ডাস্থলে নিয়ে যেতে অনুরোদ করেছিল। বাংলাদেশে ইন্টারনেটের ডাউনলোড স্পীড নিয়ে নতুন করে কিছু বলার নেই। তারপরেও গ্রামীনের সীম ব্যবহার করে ভিডিওটি সফলতার সাথে ডাউনলোড করেছিলাম। আজ সেই পদ্ধতিটিই বর্ণনা করব। বলা বাহুল্য ভিডিওটি সাইজ ছিল ২০০ মেগাবাইট, নিতান্তই ছোট ভিডিও না।
এক
আপনার পছন্দমতো ভিডিওটি খুঁজে নিন এবং ব্রাউজার থেকে ভিডিওটির লিংক কপি করুন। যেমন Matt Cutts এর ভিডিওটির লিংক ছিল http://www.youtube.com/watch?v=ecI_hCBGEIM
দুই
এবার KeepVid ওয়েবসাইটে গিয়ে URL চিহ্নিত ঘরে ভিডিওটির লিংকটি বসিয়ে দিন এবং Download বাটনটি ক্লিক করুন। এবার পরের পাতায় ভিডিওটি ডাউনলোডের দুটো অপশন পাবেন, একটি নিন্মমানের ছোট আকারের ফাইল অন্যটি উচ্চমানের বড় আকারের ফাইল ডাউনলোডের অপশন আছে। যেকোন একটি পছন্দ করতে পারেন। তর না সইলে বড়টি বাদ দিয়ে ছোটটি বেছে নিন এবং লিংকটি মাউসের ডানের বাটন ক্লিক করে কপি করে নিন।

তিন
এখন যেকোন ডাউনলোড ম্যানেজারে লিংকটি বসিয়ে ডাউনলোড শুরু করতে পারেন। আর যদি আপনার কম্পিউটারে কোনো ডাউনলোড ম্যানেজার না থাকে, তাহলে Free Download Manager সফটওয়ারটি ডাউনলোড করে ইনস্টল পারেন।
এভাবে ডাউনলোড করলে ভিডিও ডাউনলোডটি সাধারনভাবে ডাউলোডের চেয়ে দ্রুতগতিতে তো হবেই বরং এটি Resume সার্পোটেড হবে এবং বার বার ডিসকানেক্ট হলে পুনরায় ডাউনলোড শুরু করার হাত থেকে বেঁচে যাবেন। আশা করি ফালতু এই পোষ্টটি একে বারেই ফালতু হয় নি
সবার জন্য রইল শুভেচ্ছা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- মোজিলা সীবার্ড – একটি কাল্পনিক ফাটাফাটি ফোন, এটাই আমার চাই!
- Need For Speed: Shift এর ডেমো ফ্রিতে ডাউনলোড করুন
- আমার দেখা সেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও
- শুরু হলো গুগল ক্রোম টিভি বিজ্ঞাপন | উপভোগ করুন এক সাথে ১১টি বিজ্ঞাপন
- ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুন
- একাধিক H1 ট্যাগ কি SEO এর জন্য ভাল?
- ডাউনলোডের জন্য উন্মুক্ত হল Internet Explorer 8
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান

{ 34 comments… read them below or add one }
সাধারণত আইডিএম বা জেডাউনলোডার যারা ব্যবহার করে তারা কোনরকম ঝামেলা ছাড়াই এক ক্লিকেই ডাউনলোড করে ফেলতে পারে। কিপ ভিড ডট কম সফটওয়্যার ছাড়া ডাউনলোডের ভালোই একটা পন্থা…
youtube খুব disturb kora.আপনার পরামর্শ মেনে উপক্রিত হয়েছি । ধন্যবাদ
আমি আগে থেকে ব্যাবহার করি।
আজকেই ডাউনলো করব
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
আজকে আমার এই পোষ্টটি অনেক কাজে লাগছে, ভাগিস ভাইয়া পোষ্ট করেছিল
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
wordpress এ কি youtube plugin সবচেয়ে ভালো কাজ করে? না অন্য কোন plugin আছে? Wordpress এ Menu & NAVIGATION নিয়ে যদি একটা ব্লগ লিখতেন, উপকৃত হতাম।
মার্টিন ভাই,
ইউটিউব থেকে সরাসরি কোড কপি করে নিয়ে এসে নিদ্বির্ধায় ব্যবহার করুন, প্লাগইনের চিন্তা করতে হবে না।
ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে আমি তেমন একটা কাজ করিনি, এগুলো প্রায় পুরোটাই নির্ভর করে থিমের ডিজাইনের ওপর।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমি সাধারনত youtube এর আগে pwn যোগ করে ডাউনলোড করি। *flv, *mp4 দুই ফরম্যাটেই ডাউনলোড করা যায়।
Matt Cutts এর ভিডিওর ডাউনলোড লিংক হবে এই রকম:
http://www.pwnyoutube.com/watch?v=ecI_hCBGEIM
চেষ্টা করে দেখতে পারেন
.-= শংকর ভাওয়াল এর সর্বশেষ পোষ্ট >> Scam Review: Must Avoid FreeCreditReport.com for Free Credit Report and Score =-.
দারুন জিনিস, ধন্যবাদ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change wordpress language in own server =-.
ওটা কি ভাইয়া resume support করে?
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.
হাসান ভাই
আমার ই-মেইল এর উত্তরটা দিলেন নাতো?
আমি যেমুর্হূতে আপনার ইমেইলের উত্তর দিচ্ছিলাম, তখন তার কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আপনার ডোমেইনটা কি সাবডোমেইন?
জি না
আমি মূলত আই ডি এম (IDM-Internet Download Manager) দিয়ে ডাউনলোড করে থাকি এবং কোন সমস্যা ছাড়াই। কারণ, আমি যখনই কোন ভিডিও দেখি তখন IDM , DOWNLOAD THIS VIDEO অপশন শো করে। আর, তাতে ক্লিক করলেই সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যায়। অবশ্য আমি এখন ৫০০ কে.বি/পার সেকেন্ড করে ডাউনলোড করছি। ব্রডব্যান্ড + এশিয়া টেলের কানেকশন বলেই মনে হয় তা সম্ভব হচ্ছে।
——————————————————
মন্তব্য লেখার সময়ের মধ্যে Matt Cutts এর ভিডিও টির সফল ডাউনলোড সম্পন্ন হয়েছে।
——————————————————
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.
500kbps dl speed?আপনি বাংলাদেশে থাকেন??
@aoyon জ্বি ভাই, আমি বাংলাদেশের চট্টগ্রামে। আসলে আমরা ভাল গতি পাই না ব্যান্ডওয়িথের কারণে। তবে, আমার জানামতে সবার চেয়ে asia tel ভাল গতি দিচ্ছে। এমনকি আমি মাঝে মাঝে 1mb/sec পেয়ে থাকি। অনেক সময় এমন হয় যে, ক্লিকের সাথে সাথে ডাউনলোড শেষ। ইউ টিউব, লাইভ টিভি বাফারিং ছাড়া দেখতে কোন সমস্যা হয় না। বলতে পারেন, নেটের গতি নিয়ে রাজার হালতে আছি। তবে, গতি মাঝে-মাঝে ওঠা-নামা করে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.
কয়েকটা বিষয় জানাবেন প্লিজ:
১. asia tel কি ঢাকায় পাওয়া যায়্?
২. কিভাবে পাওয়া যেতে পারে?
৩. খরচ?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Ultimate ShowDown :: Snow Leopard VS Windows 7 =-.
লেসিক ভাই,,,,
এসিয়া টেল কে খরচ কত দিতে হয় । আপনার টা শেয়ার কানেকশান তাই উটানামা করে । আপনার বাসা কোথায় জানাবেন???
আমার ধারনা ব্যাপারটা আমরা ভুল বুঝেছি।১ MB speed এর price 17,000 Tk.লেসিক ভাই মনে হয় ৫০০ kbps / kilo bit per second এর কথা বলছেন।এর মানে হল ডাউনলোড স্পিড হবে ৫০০/৮=৬২ KBps (kilo BYTE per second). ঢাকায় ৫১২ kbps / kilo bit per second স্পিড এর Shared লাইন ১৫০০-১৮০০ টাকায় পাওয়া যায় যার ডাউনলোড স্পিড ৪০-৬০ KBps (kilo BYTE per second) থাকে।লেসিক ভাই 500 বলতে 500 KBps (kilo BYTE per second) বুঝান নাই বলেই আমার মনে হয় ।লেসিক ভাই বিষয়টা ক্লিয়ার করেন plz
জ্বি,,,,লেসিক ভাই আপনি যা বললেন তাই ব্যবহার করে।
আর ১মেগর দাম ১৮০০০।আমরা নেট কানেকশন দিয়। চট্টগ্রামে যে কোথাও কানেকশান দিই আমরা । ভাববেন না আমরা ব্যবসায়ী…
শখের বশে আমরা ৪ বন্ধু করেছি । (Digital.net)
বাংলাদেশে আমরা যারা ইন্টারনেট ইউজ করি তাদের জন্য পোস্টটি কতো গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ হাসান ভাই।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Hello world! =-.
একে একে অনেকগুলো উপায় বেড়িয়ে এল… ভাগ্যিস ব্যাপারটি মাথায় এসেছিল
ভাইয়া এক্ষুনি ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছি, সফল হলে জানাবো,
অনেক ধন্যবাদ
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.
ভাইয়া Resume support করছে, নিউজ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ।আরও এরকম নিউজ চাই ভাইয়া
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Free Game Booster – Highly Recommended by Most PC Gamers! =-.
আপনার মতো প্রখ্যাত ব্লগার আমার মতো ক্ষুদ্র ব্লগারের ব্লগে মন্তব্য করেছে দেখে সত্যিই গর্বিত ও অবাক হয়ে গিয়েছি। আপনাকে ধন্যবাদ।
এই পোস্টটি সত্যি বেশ কাজের। এখন থেকে ব্যবহার করে দেখতে হবে। তবে আমি ভিডিও ডাউনলোড করি কম। তাই হয়তো অতটা ব্যবহার করা হবে না।
কাজের পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> ব্লগার.কম এর ব্লগে লেবেল ক্লাউড ব্যবহার করুন =-.
ভাই আমাকে এত বড় বানাবেন না যে আমি তার ভারে তলিয়ে যাই। আমি শুধুই ব্লগার / অপটিমাইজার – সবার সহযোগিতা চাই, প্রখ্যাত হতে চাই না।
খবরটি নতুন ছিল, তাই শেয়ার করার জন্য ধন্যবাদ দিয়েছি। এতটুকুই আমার সাধ্য ছিল। আজকে আরোও কিছু নতুন খবরের খোঁজ পেলাম আপনার ওয়েবসাইটে। ধীরে ধীরে মন্তব্য করব।
ধন্যবাদ।
keepvid ভালো সাইট কিন্তু এর থেকেও বেশী সাইট Support করে ক্লিপনেব্বার সাইটটা।ওয়েব এ্যাড্রেসঃ http://clipnabber.com
আর যে কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড এর জন্য ফ্রী Orbit Downloader (www.orbitdownloader.com) বা Internet Download Manager (IDM) ব্যাবহার করে Resume Support সহ যে কোন ভিডিও/অডিও ডাঊনলোড করতে পারেন।এর জন্য হাসান ভাই যেমন বলেছেন keepvid এ গিয়ে লিঙ্ক কপি করে আনতে তারও প্রয়োজন নেই।আপনি যে কোণ ভিডিও চালানোর আগে Orbit Downloader চালু করে তার GRAB অপশনটি চালু রাখুন দেখবেন সেখানে ভিডিওটার ডাউনলোড লিঙ্ক চলে আসবে।আর Firefox এর সাথে Orbit Downloader/Internet Download Manager (IDM) Integration থাকলে (অথাৎ Add on হিসাবে থাকলে) Automatic ভিডিও/অডিও ডাউনলোড এর নির্দেশিকা/বাটন পাবেন যার মাধ্যমে ১ ক্লিক করেই প্রায় যে কোন ভিডিও/অডিও Resume Support সহ ডাঊনলোড করতে পারবেন।
যেহেতু এখানে স্পীড অপেক্ষাকৃত উচ্চগতির, তাই ভিডিও ডাউনলোড করার প্রয়োজন কখনও অনুভব করিনি।
আমার কাছে ওয়েবসাইট দুটো নতুন। বাংলাদেশি ব্লগারদের কাজে লাগবে।
শেয়ারের জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।এরকটা কথা না বললেই নয় তা হল বিভিন্ন ভিডিও সাইটে কিন্তু বিভিন্ন ফরম্যাটে ভিডিও রাখা হয় যেমনঃ AVI, DivX , XviD, MPEG, DAT, WMV, ASF, RM, RMVB, MOV, QT , MP4, M4V, 3GP, FLV, MKV ইত্যাদি।এরকম বিভিন্ন ফরম্যাটের ভিডিও চালানোর জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যারের কোন প্রয়োজন নেই।আপনি ফ্রী K-Lite Codec Pack ডাউনলোড করে তা Install করুন।দেখবেন প্রথীবির সকল প্রকার ভিডিও/অডিও ফাইল আপনি আমাদের চির পরিচিত Windows Media Player দিয়ে চালাতে পারছেন।Install এর সময় Option গুলো বুঝে Select করলেই হবে।
ফ্রী K-Lite Codec Pack ডাউনলোড করন এখান থেকেঃ http://www.free-codecs.com/download/K_lite_codec_pack.htm
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ
@ আদনান, ধন্যবাদ। কাজের কথা বলেছেন বস। হাবি-জাবি সফটওয়ার ইনস্টল করার চেয়ে মামা windows media player দিয়ে সব কিছু চালিয়ে যাওয়া বেটার।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.
এতো মারাত্মক খবর ভাই। আর কোথাও খবরটা দিয়েছেন নাকি? নাহলে আমার ব্লগে সবার সাথে শেয়ার করতে চাই। আমার মতো অনেকেই এই কোডেকের খবর রাখেন না।
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> তিন মাত্রায় বিশ্বের দর্শণীয় স্থানগুলো ভ্রমণ করুন =-.
আমার পছন্দ VLC প্লেয়ার। আমি এখন পযর্ন্ত এমন কোন ভিডিও ফরমেট পাইনি যা VLC তে চলে না।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to download facebook photo album =-.
ধন্যবাদ ভাইয়া
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.
পারছি!!!!!IDM দিয়া youtube এর video এই প্রথম নামালাম!!!!!!!!!
.-= aoyon এর সর্বশেষ পোষ্ট >> Ultimate ShowDown :: Snow Leopard VS Windows 7 =-.