প্রতিদিন দৈনিক প্রথম আলোর কম্পিউটার পাতা’টা পড়া আমার অভ্যাসে দাঁড়িয়েছে। পাতাটা পড়লে বুঝা যায় বাংলাদেশের আইটি কোন দিকে যাচ্ছে! মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে রিভিউ টাইপের সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ওয়েবসাইটের বর্ণনার সাথে ওয়েবসাইটে গিয়ে কোনো মিল খুঁজে পাই না। আর আজকে তো রিভিউয়ের কোনো ইজ্জতই রাখে নাই।
একটি ম্যাপের ওয়েবসাইটের রিভিউ করা হয়েছে – যেখানে ওয়েবসাইটে হেন আছে, তেন আছে বলা হয়েছে। অথচ ওয়েবসাইটে একটি ঢাউস মার্কা গুগল ম্যাপ, দুইটি রেফারেল লিংক আর তিনটি এডসেন্সের বিজ্ঞাপন ছাড়া কিছুই পেলাম না। কিন্তু প্রথম আলোর সাংবাদিক এত কিছু কোথায় খুঁজে পেলেন, বুঝতে পেলাম না।
তার মতে
ঢাকা গাইড ম্যাপ ডট ইনফো নামের একিট ওয়েবসাইট প্রকাশিত হয়েছে৷ এত বিস্তারিত মানচিত্র পাওয়া যাবে৷ এ ছাড়াও গুগল ম্যাপ ব্যবহার করে তৈরি এ ওয়েবসাইটে চট্টগ্রামসহ কয়েকটি বিভাগীয় শহরের বিস্তারিত মানচিত্র, ভারত, মিয়ানমারসহ দক্ষিন এশিয়ার কয়েকটি দেশের সংক্ষিপ্ত মানচিত্র পাওয়া যাবে৷ মানচিত্র ছাড়াও এতে ঢাকা সর্ম্পকিত বিভিন্ন তথ্য রয়েছে৷ ওয়েবসাইটির ঠিকানা : www.dhakaguidemap.info৷
সাংবাদিকগন হয়তো আত্মপক্ষ সর্মথনের জন্য বলবেন, এটি প্রেস রিলিজ – ওয়েবসাইটের প্রকাশক প্রথম আলোতে প্রকাশের জন্য প্রেস রিলিজটি পাঠিয়েছেন। তারপরেও সত্যতা যাচাইয়ের ভার তাদের কাধেঁই বর্তায়। তাদের হাতে কি পাঁচ মিনিটও সময় নেই যে ওয়েবসাইটটি একবার ঘুরে দেখে যাচাই করে আসেন নাকি ওয়েবসাইট নিয়ে কোনো ধারনাই নেই।

{ 27 comments… read them below or add one }
bapar ta bujlen na? Sangbadik manei ti sangghatik. khokon j ki mone ase bola muskil.
প্রায় এক বসর হয়ে গেলো সাইট টির কোনো উন্নয়ন হয়নি তবে page rank এর উন্নয় হয়েসে !
প্রথম আলোর উপর সারা দেশের মানু্ষের ভরসা, আশা করি তারা বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন।
প্রথম আলো বাংলাদেশের জ্ঞানের বাটখারা!!!
প্রথম আলোর বিরুদ্ধে কথা!!!
কবে দেখবেন মতি কাগু মানহানি মামলা করে বসে আছে!!!
.-= খোকন এর সর্বশেষ পোষ্ট >> History of Madame Butterfly =-.
হাসান ভাই আপনার জন্য এখানে http://www.amarblog.com/jmadhikary/81704 একটা উপহার অপেক্ষা করছে। নিয়ে নিন……
আপনি শুধু দিয়েই যাবেন, কিছু নেবেন না তাকি হয়?
ধন্যবাদ, অনেক ভাল লাগল।
শুধু প্রথম আলো কেন, আমাদের দেশের সাংবাদিকদের মধ্যে খুব অল্পজন ইন্টারনেট যে কি জিনিস এবং এর শক্তি কতখানি সে সম্পর্কে জ্ঞান রাখেন।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ব্লগার.কম এর ন্যাভবারকে শেয়ার করার কাজে ব্যবহার করুন =-.
ওরা টাকা নেয়না। এটা ঠিক ওরা যাচাই করে না। আমি লিখে যা দেব তাই ছাপাবে। এ ব্যপারে আমাদের শাকিল ভাই বস। ওনার সাইটের বিজ্ঞাপন প্রচুর দেখেছি ওই পাতায়। আমিও প্রথম আলোর ওই পাতা দৈনিক দেখি।
.-= অলোক মিস্ত্রী এর সর্বশেষ পোষ্ট >> Com domain under $3! cheap paypal domain =-.
আলোক দা আমি আমার সাইটের কোন প্রেস রিলিজ দেই না। আমার কিছু বন্ধু আছে ওখানে ওরা মাঝে মধ্য আমার বিভিন্ন সাইটের রিভিউ করে। আর তাতে মনে হয় খুব অসংগতিপূর্ন লেখা থাকে না। আর গত চার পাঁচ মাসে আমার সাইটের রিভিউ চার-পাঁচটির বেশী হয় নাই। আর পত্রিকা আমার সাইটের নিউজ করলে আমার কি করার আছে ভাই? আর এটা ঠিক না যে আপনি যা লিখবেন তাই ছাপাবে তাহলে এ সুযোগ সবাই নিতো। তারপরও সরাসরি আমাকে দোষী করলেন কেন এত সাইট থাকতে বুঝলাম না। ধন্যবাদ আপনাকে।
না, আমি দোষী করিনিত, প্রেস রিলিজ দিতে ত কোন অসুবিধা নাই। তাই না। আমি কখনোই বলছিনা আপনি খারাপ করেছেন। আমি বলছি প্রথম আলো তেমন যাচাই না করেই ছাপিয়ে দেয়। কিছু কিছু সাইটে আপনিও দেখেছেন নিশ্চয়। ভাল থাকবেন।
ভাই আপনি যে রিভিউ নিউজ এর কথা লিখছেন তা একটা বিজ্ঞপ্তি। বিজ্ঞাপন দাতা যা লিখে দিবে প্রথম আলো কে তো তাই ছাপাতে হবে তাই না। ভুল শুদ্ধ এটা বিজ্ঞাপন দাতার বেপার।প্রথম আলোর দরকার টাকা।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Twitpay.me | Twitter Commerce: Send payment or Sell product via Twitter =-.
ভাই, এর জন্য ওরা টাকা নেই না, তাই দায় সারা কাজ
ভাইয়া আমি আমার ব্লগে আপনার মতো multimedia box এ subscribe box করব। বিষয় টা অনেটা আপনার আইডিয়া তাই আপনার অনুমতি চাচ্ছি।
আশা করি নিরাশ করবেন না ।
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> Adobe Buzzword – A cool & free online word processor from Adobe acrobat =-.
হাসান ভাইয়া আপনার অনুমতির অপেক্ষায় আছি কিন্তু
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> 100 Kaspersky Internet Security 2010 License Key Giveaway to Subscribers =-.
করেন, কোনো সমস্যা নাই। আর আপত্তি থাকার কথা নয়। ওটা আমার কপিরাইট করা কোনো বিষয় না
ধন্যবাদ ভাইয়া
.-= masud এর সর্বশেষ পোষ্ট >> 100 Kaspersky Internet Security 2010 License Key Giveaway to Subscribers =-.
ভাবতাছি আমিই প্রথম আলোর প্রযুক্তি বিভাগটার দায়িত্ব সামলানোর জন্য চাকরীর আবেদন করমু কিনা
মনে অয় আমিই অগো থিকা ভালা জানি

.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> How do I submit my new blog’s address to Search Engines? =-.
হুম তাহলে খারাপ হয় না ।
এটা জোক না, আপনার মত লোক ওখানে থাকলে আমরা অন্তত ভুল শিখব না
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change your web host =-.
প্রথম আলোতে “সরাইখানা” বিভাগে একজন লিখেছেন সে তার বারিং পাসওয়ার্ড ভুলে গেছে, কি করবে… ওরা উত্তর দিল এটা নাকি হার্ডওয়ারের সমস্যা…… হাও ফানি…তন্ময় ভাই এটা কি সত্যি??? হা হা হা ।
ভাই ১৪/৮/০৯ এর সরাইখানাটা দেখেন, প্রমান পাবেন। আরো জানতে পারবেন উইন্ডোজ ৬ এর ব্যাপারে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to change your web host =-.
সার্চ ইঞ্জিন আর সার্চ API কি তাও বোঝে না……
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
প্রথম আলোতে প্রায়ই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়
Wimex এর স্পিড 128 kbps নাকি 128 KBPS হবে তাও আজ পর্যন্ত ঠিক করে বলতে পারে না।শুক্রুবারের প্রজন্ম ডট কমের কিছু ফিচার ছাড়া Overall Quality খুব ই খারাপ।
আমি ও দেখলাম
প্রথম আলোতে “সরাইখানা” বিভাগে একজন লিখেছেন সে তার বারিং পাসওয়ার্ড ভুলে গেছে, কি করবে… ওরা উত্তর দিল এটা নাকি হার্ডওয়ারের সমস্যা…… হাও ফানি…
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.
জি, ওরা জানে না 8bit= 1Byte
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> What is MySQL =-.