[অতিথি পোষ্ট] নতুন ব্লগের ঠিকানা সাবমিট করুন সার্চ ইঞ্জিনসমূহে

by আমিনুল ইসলাম সজীব on August 30, 2009 · 42 comments

in অতিথি পোষ্ট,ব্লগিং,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

অনেকেই নতুন ব্লগ তৈরি করার পর তা সার্চ ইঞ্জিনের অন্তর্ভূক্ত করার জন্য কী করবেন তা ভেবে পান না। আসলে আপনার ব্লগে অন্যান্য ব্লগ থেকে ব্যাংকলিংক থাকলে গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন ক্রল করে একসময় ঠিকই আপনার ব্লগ খুঁজে বের করবে এবং তা ইনডেক্স করবে। তারপরও যদি আপনি নিজে সার্চ ইঞ্জিনসমূহকে আপনার ব্লগ সম্বন্ধে অবগত করাতে চান, তাহলে তা আপনি সংশ্লিষ্ট সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট পৃষ্ঠা থেকে করতে পারেন। আসুন জেনে নেয়া যাক কীভাবে আপনি আপনার ব্লগের ঠিকানা সার্চ ইঞ্জিনসমূহে সাবমিট করবেন।

গুগল

সার্চ জায়ান্ট গুগলকে হাত করতে পারলেই আসল কাজ মূলত শেষ। অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকেন শুধু গুগলের জন্য। গুগল নিজে নিজেই আপনার সাইট খুঁজে বের করতে পারে। তবে ম্যানুয়ালি নোটিফাই করতে এই লিংকে গিয়ে আপনার ব্লগের ঠিকানা এবং সংক্ষেপে ব্লগের বিষয়বস্তু লিখে দিন। দু’একদিনের মধ্যেই গুগল-প্রেরিত দূত (Search Bot/ Crawler) আপনার ব্লগে এসে ঘুরে যাবে।
আপনার ব্লগকে আরো গুগল ফ্রেন্ডলি করে তুলতে গুগল ওয়েবমাস্টার টুলসের সাহায্য নিতে পারেন।

ইয়াহু

গুগলকে হাত করলেই মূলত কাজ শেষ। অন্যরা গুগলের কাছ থেকেই আপনার ব্লগ সম্পর্কিত তথ্য জেনে নিবে। তবুও যদি আপনি ইয়াহুকে আপনার ব্লগ সম্বন্ধে জানাতে চান, তাহলে এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিন। তবে ইয়াহু সার্চ ইঞ্জিনে তথ্য অন্তর্ভূক্তির জন্য ইয়াহু মেইলে আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে।

বিং

মাইক্রোসফট সম্প্রতি আলোচনায় উঠে এসেছে তাদের নতুন সম্ভাবনাময় সার্চ ইঞ্জিন বিং-য়ের নাম ধরে। যদিও আমার মতো গুগল ফ্যানরা বিং-টিংকে দাম দেবেন না, তবুও ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে অসংখ্য ব্লগ পোস্ট পড়ে জানতে পারলাম বিংয়ের জনপ্রিয়তা ঈর্ষণীয়। অনেকেই বিংকে গুগলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বলে আখ্যায়িত করছেন যদিও আমি বিশ্বাস করি গুগল সার্চ ইঞ্জিনকে হার মানানো প্রায় অসম্ভব। বিং ব্যবহারকারী প্রায় প্রত্যেকের কাছ থেকেই যে একটি কথা শোনা গেছে সেটা হচ্ছে বিং এর ফলাফল অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ বা relevant । সুতরাং, আপনার ব্লগ সম্পর্কে বিংকে আগেভাগেই তথ্য জানিয়ে রাখতে পারেন। এ জন্য এই লিংকে ক্লিক করে ব্লগের ঠিকানা প্রদান করুন।

সার্চ ইঞ্জিন জগতে আরো অসংখ্য ছোট-বড় সার্চ ইঞ্জিন রয়েছে তবে আমার মতে শুধু গুগলের জন্য ব্লগ অপটিমাইজ করলেই যথেষ্ট। তবুও গুগল, ইয়াহু এবং বিং — এই তিনটি মেজর সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ সাবমিট করার পর অন্যদের নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। এরপর আপনার কাজ হচ্ছে গুগলের দিকে নজর দেয়া এবং গুগল সার্চে আপনার ব্লগকে প্রথম পৃষ্ঠায় আনতে চেষ্টা তথা এসইও এর কাজ অব্যাহত রাখা।

আবারো বলছি, এ কাজের জন্য গুগল ওয়েবমাস্টার টুলস দারুণ কার্যকর। আশা করছি শীঘ্রই গুগল ওয়েবমাস্টার টুলসের কার্যকারিতা ও ব্যবহার নিয়ে একটি পোস্ট লিখবো।

আশা করছি নতুন ব্লগারদের জন্য পোস্টটি উপকারী হবে।

এই পোস্টটির প্রথম প্রকাশ How do I submit my new blog’s address to Search Engines?

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 42 comments… read them below or add one }

kazi March 4, 2010 at 5:21 pm

Done well buddy !!

Reply

সাম্য March 2, 2010 at 1:54 pm

সজিব এর সেরা লেখা গুলো এর মাঝে এইটা থাকবেই

Reply

Monir September 6, 2009 at 3:58 pm

ধন্যবাদ হাসান ভাই । দরকারী post.
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

আরমান September 5, 2009 at 12:45 am

ভাইয়া আমার ব্লগে কয়েকটি পোষ্ট আমি রিমুভ করেছিলাম।এরফলে গুগলে সার্চে উক্ত পেজে ক্লিক করলে page not found দেখায়।গুগল ওয়েবমাস্টারে টুলসে ও একই দেখায়।এখন আমি চাচ্ছি – যে পোষ্টগুলো আমার ব্লগে নেই,সেগুলো যেন গুগলে সার্চে ও না আসে যদিও সেটি ইনডেক্স হয়ে গেছে।এর সমাধান সম্পর্কে কিছু যদি জানাতেন তাহলে ভাল লাগত।ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান September 5, 2009 at 12:55 am

কোনো পেজ না পাওয়া গেলে গুগল কিছুদিন পরে এমনিতেই ইনডেক্স থেকে ওই পেজটি বাদ দিয়ে দেবে। সেটা নিয়ে দু:চিন্তা করার কিছু নেই। ভাল দেখে একটা 404 (page not found) পেজ তৈরি করে পাঠকদের সহায়ক পোষ্টগুলো দেখান। তাতে পেজ না পাওয়ায় বাউন্স রেট কমে যাবে।

আর গুগলের কাজ ত্বরান্বিত করার জন্য সাইটম্যাপ পুনরায় জমা দিন।

Reply

তন্ময় September 5, 2009 at 2:41 pm

nice tips

Reply

Masud September 5, 2009 at 3:44 pm

ধন্যবাদ ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

tintob September 4, 2009 at 5:33 am

হুম!!!!
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

Shibly September 2, 2009 at 2:22 pm

ধন্যবাদ সজীব। ভাল একটা লেখা দিয়েছ। যদিও হাসান ভাইয়ের অনেক আগের একটা পোস্ট এ এরকম কিছু দেখে তখনই সাবমিট করেছিলাম। বিষয় গুলও নতুন অনেকের ভাল কাজে দেবে।
.-= Shibly এর সর্বশেষ পোষ্ট >> BJT operation Modes =-.

Reply

Shajib August 31, 2009 at 10:42 pm

আমার নতুন ডোমেইনটা একটিভ হয়েছে… সাবমিট করে আসি । :)
.-= Shajib এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

Adnan August 31, 2009 at 10:48 pm

http://www.livenetcafe.com -এটা কি? থীমটা যেন একটু কেমন কিন্তু সাইটের নামটা খুব সুন্দর হইছে।Best of Luck

Reply

তন্ময় September 5, 2009 at 2:44 pm

আসলেই

Reply

Masud September 5, 2009 at 3:47 pm

ভাল হয়েছে

Reply

blues August 31, 2009 at 10:27 pm

good post indeed.
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

তন্ময় September 5, 2009 at 2:47 pm
Masud September 5, 2009 at 3:41 pm

ইংরেজী হয়ে গেল তো
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

জিন্নাত উল হাসান August 31, 2009 at 4:10 pm

ঠিক এক বছর আগে এই বিষয়ে নিজের ইংরেজি ব্লগে একটি পোষ্ট লিখেছিলাম, পরে তা বাংলায় অনুবাদ করে এই ব্লগে প্রকাশ করি। সময় হলে পড়ে দেখতে পারেন – http://bn.jinnatulhasan.com/2009/03/137

Reply

তন্ময় August 31, 2009 at 9:38 pm

ভাইয়া, আপনার লেখাগুলো যদি আমি ইংরেজি তে অনুবাদ করে আমার ব্লগে প্রকাশ করি, তাহলে খুব রাগ করবেন?

Reply

জিন্নাত উল হাসান August 31, 2009 at 9:43 pm

আমি ভাই আগে প্রতিটি ব্লগ ইংরেজি এবং বাংলায় আমার নিজের দুটো ব্লগে প্রকাশ করতাম। এখন সময়ের অভাবে ইংরেজিতে লেখা সম্ভব হয় না। তাই ইংরেজিতে প্রকাশের অনুমতি দিতে পারছি না। দু:খিত।

Reply

তন্ময় September 1, 2009 at 9:45 pm

ভাইয়া, সত্যি বলতে আপনার ইংরেজি ব্লগের নামটা জানি না এখনো, প্লিজ একটু বলেন

Reply

Adnan August 31, 2009 at 10:13 pm

তন্ময় ভাই, অনুমতি চাওয়ার সৎ সাহস দেখানোর জন্য ধন্যবাদ।আজকাল তো Copy Pate একটা Common ব্যাপার হয়ে গেছে।

হাসান ভাই ছাড়াও তো অনেক ভাল ভাল ব্লগারের অনেক লেখা আছে।আপনি সেই লেখাগুলো থেকে Concept নিয়ে Rewrite করে লিখলেও পোষ্ট সংখ্যা বাড়াতে পারবেন।

আর আমার ধারনা ACCA নিয়ে বাংলাদেশের ব্লগার ভাইয়েরা সাইট বানালে ভাল করতে পারবেন যদি এই বিষয়ে জ্ঞান থাকে।আমার ছোট ভাই এই বিষয়ে পড়ে বলে আমি জানি ইন্টারনেটে Resource বলতে কিছুই নাই।তাই যাদের এই বিষয়ে জ্ঞান আছে তারা খুব দ্রত সফল হতে পারেন এই টপিক নিয়ে কাজ করলে।BPP/Kaplan এর বইগুলো বাজার থেকে কিনে এনে সুন্দর করে লিখে পোষ্ট করা যেতে পারে।এছারা আরেকটা দুষ্ট বুদ্ধি হল বইগুলো Scan করে Abby Fine Reader এর মতো OCR সফটওয়্যারের দারা Convert করে একটু এদিক সেদিক করে লিখে সাইটে পোষ্ট করলে আমার ধারনা খুব দ্রুত হিট করবে কেননা এই বিষয়ে তুমুল জনপ্রিয়তা সত্তেও তেমন ভাল খুব বেশী সাইট/ফোরাম নেই। আফসোস আমার জ্ঞান নাই এই বিষয়ে…

Reply

জিন্নাত উল হাসান August 31, 2009 at 10:27 pm

ACCA নিয়ে ব্লগ/ওয়েবসাইট করলে সেখানে খুব সহজেই আমাজনের রেফারেল লিংক ব্যবহার করা যাবে এবং বই বিক্রি করে এডসেন্সের চেয়ে বেশি পয়সা কামানো যাবে। আর ভাল ওয়েবসাইট বানাতে পারলে ভিজিটরের অভাব হবে না। লন্ডনে প্রচুর ছেলেমেয়ে ACCA তে পড়াশুনা করছে।

তবে বই স্ক্যানকে নীতিগতভাবে সমর্থন করতে পারলাম না।

Reply

Adnan August 31, 2009 at 10:38 pm

গুরুজি ধন্যবাদ !!!ভাল একটা বুদ্ধি হঠাৎ মাথায় আসলো তাই সব জায়গায় শেয়ার করলাম।

ফ্রী হলে আমাদের ACCA এর মতো আরো কিছু Topic দিয়েন যাতে ওই সব বিষয়ে যাদের জ্ঞান ও দক্ষতা আছে তারা সাইট বানাতে পারে।

Reply

Adnan August 31, 2009 at 11:50 pm

হাসান ভাই, আমার পড়ালেখার টপিক Hospitality/Hotel &Tourism Management.সাম্প্রতি অনার্স করেছি। ইন্টারনেটে তোএই বিষয়ে শিক্ষামূলক কোন ওয়েব সাইট ই নাই।আর আমার কম্পিউটারে প্রচুর Resource (১৫০+ ইবুক) আছে যার ফলে Content নিয়ে কোন সমস্যা হবে না-ধারনা নিয়ে নিজের মতো করে লিখতে পারব।

যেহেতু বর্তমান PC আর ইন্টারনেট কানেকশনে গতবার গাধার মতো Adsense থেকে Banned হইছি তাই ২০০৮ এর আগষ্টের পর থেকে আপাতত কোন সাইট বানাচ্ছি না-শুধু রাত দিন Wordpress, SEO, Blogging প্রভৃতি বিষয়ে জ্ঞান আহরন করছি।জানুয়ারিতে MBA এর জন্য Uk আসার কথা (জমী বিক্রি করে টাকা পয়সা জোগাড় করতে পারলে !!!)।তো এই বিষয় নিয়ে সাইট বানানোর খুব ইচ্ছে যেহেতু যেই বিষয়ে জ্ঞান আছে তা দিয়েই শুরু করা উচিত মনে করি।Topic টা নিয়ে আপনার কি Suggestion ?সারা world এ তো এই বিষয়ে ভালোই পড়ালেখা আছে বিশেষ করে আপনার Uk এর প্রায় সব College এ অনার্স লেভেলে এই Subject পড়ায়…

Reply

জিন্নাত উল হাসান September 1, 2009 at 12:47 am

দেখেন, আমি কিন্তু আগেই বলেছি, যে বিষয়ে আপনার জ্ঞান আছে – সেটা নিয়েই ওয়েবসাইট বানাতে পারবেন। আর আপনার আগ্রহের বিষয়টিতে তো অনেক চাহিদা আছে।

ইন্টারনেটে কোনো জ্ঞানই বৃথা যায় না। আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন। প্রযুক্তি কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ব্লগ/ওয়েবসাইট করে পাত্তা পাবেন না। এই বিষয়টি খুবই প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। তাই niche বিষয় (যেমন আপনার বিষয়টি) নিয়ে ব্লগ/ওয়েবসাইট বানানো উচিৎ।

শুভ কামনা রইল।

Reply

Adnan September 1, 2009 at 12:56 am

অনেক অনেক ধনবাদ।আসলে Wordpress, SEO, Blogging প্রভৃতি বিষয়ে জানছি সেই সব টপিক নিয়ে কাজ করার জন্য না বরং নিজের সাইট নিজেই যেন সুন্দর করে Develop করতে পারি তাই।আর আপনার ব্লগ পরেই বুঝেছি Popular টপিক নিয়ে কাজ করাটা কতটা বুদ্ধিহীনতার পরিচয়।তাই প্রচুর ইচ্ছে থাকা সত্তেও সেই পথে আগাবো না।ভাল থাকুন।

Reply

তন্ময় September 1, 2009 at 9:46 pm

ধন্যবাদ, আপনার সাজেশটা মনে ধরেছে

Reply

Masud September 2, 2009 at 2:11 pm

সাজেশটা অনেক ভাল হয়েছে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.

Reply

Martin August 31, 2009 at 10:14 am

ধন্যবাদ হাসান ভাই আপনার এই পোস্টটির জন্য । আমি ও চেষ্টা করেছি এই কাজ গুলো সবাই যাতে সহযেই করতে পারে। এক ক্লিকেই যেন এই সকল সাইটে যেতে পারে।কষ্ট করে আর বুকমার্ক এর মধ্যে খুজতে না হয়। কারন যারা সাইট তৈরী করে তাদের সব সময়ই এই সকল সাইটে গিয়ে কাজ করতে হয়। আর তাই হাতের কাছেই রাখুন এই টুলবারটি http://jamesmartinadhikary.ourtoolbar.com/exe
কি কি আছে?
১) ১৩ টি নিউজ পেপার
২) ৫ টি বাংলা ব্লগ সাইট (আপনারা কিছু লিংক দিন)
৩) ঢাকার আবহাওয়া
৪) ১৩ টি SEO টুল সাইট
৫) ইমেল এলার্ট
৬) ৩১ টি গেম
৭) অফিস সর্টকাট
৮) গুগল চ্যট
৯) টু ডু
১০) রেডিও (বাংলা গান)

Reply

Masud September 5, 2009 at 3:51 pm

firefoX বা IE use করি না ভাইয়া,

Reply

নুর August 31, 2009 at 4:52 am

ধন্যবাদ হাসান ভাই। অনেকদিন ধরে এরকম একটা পোস্ট দিবার জন্য আপনাকে request করবো করবো করেও করা হয়ে ওঠেনি। ভাইয়া আরেকটা ব্যাপার আপনার সাথে শেয়ার করি আমি গুগল ওয়েব মাস্টার টুল ব্যবহার করে গুগলে আমার সাইট এর আগে সাবমিট করেছিলাম। কিন্তু নিম্নোক্ত মেসেজ দেখাচ্ছে। আমার করণীয় কি হতে পারে বলে আপনার মনে হয় জানাবেন প্লিজ।
General HTTP error: 404 not found
We encountered an error while trying to access your Sitemap. Please ensure your Sitemap follows our guidelines and can be accessed at the location you provided and then resubmit.
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to download facebook photo album =-.

Reply

নুর August 31, 2009 at 4:59 am

ও ব্লগটা দেখি সজীব ভাই লিখছে। ধন্যবাদ সজীব ভাই দারুন একটা পোস্টের জন্য।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to download facebook photo album =-.

Reply

আমিনুল ইসলাম সজীব August 31, 2009 at 9:54 am

Please subscribe to my blog’s RSS feed via Feed Reader or Email Newsletter. The next post on my blog will be about the Google Webmaster Tools tutorial.

Thanks.
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Modernize your Comment section with IntenseDebate =-.

Reply

তন্ময় August 31, 2009 at 12:43 pm

করেছি ভাইয়া
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Hello world! =-.

Reply

Aero August 30, 2009 at 9:32 pm

ভালো পোস্ট। নতুনদের কাজে লাগবে।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ব্লগার.কম এর ন্যাভবারকে শেয়ার করার কাজে ব্যবহার করুন =-.

Reply

Limon (uralpakhi) August 30, 2009 at 7:18 pm

মেলা দিন আগেই করছি….. হা হা হা

Reply

তন্ময় August 31, 2009 at 12:42 pm

মহৎ কাম করেছেন

Reply

M. R. SOHEL August 30, 2009 at 2:13 pm

অনেক SEO expert অফার করে ২০০-৩০০ সার্চ ইঞ্জিনে সাবমিশন। আমার মতে পয়সা খরচ করে ২০০-৩০০ সার্চ ইঞ্জিনে সাবমিশন মুল্যহীন। কারন যেখানে প্রথম ৫-৬ টা টপ সার্চ ইঞ্জিন ই ৯৯.৫% সার্চ ভলিউম কাভার করে সেখানে শুধুমাত্র ০.৫% সার্চ ভলিউম এর জন্য টাকা খরচ করে অথবা সময় খরচ করে সাবমিশন করাটা অনর্থক।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Twitpay.me | Twitter Commerce: Send payment or Sell product via Twitter =-.

Reply

Martin August 31, 2009 at 10:19 am

ঠিক তাই, কোন মানে হয় না

Reply

তন্ময় August 31, 2009 at 12:41 pm

৫/৬ টাও লাগে না, মানুষ google, yahoo, live/bingএর বাইরে যায় না

Reply

Masud September 2, 2009 at 2:14 pm

google এ দিতে পারলেই বাকীগুলো এমনি তেই নিয়ে নেয়
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.

Reply

তন্ময় September 5, 2009 at 2:54 pm

আসলে কোথাও না দিলেও নেয়, কিন্তু অনেক সময় লাগে

Reply

Leave a Comment

Previous post:

Next post: