আগেই বলে নেই, আমি ভাল কোনো ওয়েব ডিজাইনার নই, আমি টুকটাক ডিজাইনের কাজ করি।
অফিসের একজন ক্লায়েন্টের কাজ হিসেবে আমাকে একটি ওয়েবসাইট বানাতে হচ্ছে। প্রথমেই তার ব্যবসার বর্ণনা দেই।
তার দেশ নাইজেরিয়া, তার একটি প্রকৌশলী এবং কারিগরি প্রতিষ্ঠান আছে। তিনি মূলত নাইজেরিয়াতে অবস্থানরত তেল ও গ্যাস কোম্পানীগুলো আবাসিক এবং সরকারের বিভিন্ন কাজে ঠিকাদারের কাজ করেন। ঠিকাদার বললে কম হবে, তার অর্থের পরিমান প্রচুর। দুই ছেলে লন্ডনের প্রাইভেট কলেজে পড়ে, লন্ডনে আসলেই পাচঁতারা হোটেলে থাকেন।
যাহোক, তিনি এতদিন ওয়েবসাইটের দিকে নজর দেননি। আমার বসের কাছের মানুষ। তাই তার ওয়েবসাইট ডিজাইন করে তার অপটিমাইজেশনের দায়িত্ব আমার উপর পড়েছে। ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে অপটিমাইজেশনের পুরো ব্যাপারটাই সবার সাথে শেয়ার করতে চাই।
ডেমোসাইটের ঠিকানা – http://www.tv-bl.com/demo/megastar1/
মূল ওয়েবসাইটের ঠিকানা – www.megastarnig.com
এখন পর্যন্ত যা যা করেছি
- একটি ডেমো লিংকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এবং প্রয়োজনীয় কিছু প্রয়োজনীয় পরিবর্তন করেছি।
- যেহেতু এটি একটি ডেমো ওয়েবসাইট, তাই প্রথমেই স্পাইডার আসা বন্ধ করে দিয়েছি।
- প্রয়োজনীয় পাচঁটি পেজ তৈরি করে, Settings > Reading > Front page displays এ Home নামের পেজকে Front Page এবং Blog নামের পেজকে Posts page ঠিক করে দিয়েছি। ফলে ওয়েবসাইটে ঢুঁকলেই ব্লগ পোষ্টগুলো চোখে পড়বে না।
- Static পেজগুলোতে কনটেন্ট করার অপশনটি বন্ধ করে দিলাম।
- পার্মালিংক পরিবর্তন করে কেবলমাত্র
/%postname%/রেখে দিলাম – এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সহায়ক। - কিছু প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করেছি।
- এবার থিসিস থিম ইনস্টল করেছি। আপনারাও নিজেদের ওয়েবসাইটকে CMS মতো ব্যবহার করতে চাইলে যেকোনো থিম ব্যবহার করতে পারেন। দয়া করে অবৈধভাবে কোনো থীম ব্যবহার করবেন না। যারা থিমগুলো ডিজাইন করে, তারা আমার আপনার মতো ক্ষুদ্র ডিজাইন। অবৈধভাবে থিম ব্যবহার তারা প্রাপ্য আয় থেকে বঞ্চিত হচ্ছে।
- এখন থিমের custom css ফাইলটিতে কাজ শুরু করেছি ও পরিকল্পনা মোতাবেক ছবি এবং রং পরিবর্তন করছি।
- ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড বদলে কনটেন্টের স্থানটিতে বর্ডার দিন এবং উপরে একটি ব্যানার সেঁটে দিলাম।
- Appearance > Editor এ গিয়ে comments.php পেজ থেকে মন্তব্য বন্ধ করা জন্য যে নোটিসটি দেখাচ্ছিল তা তুলে দিলাম।
- এবার একই editor থেকে footer.php পেজে গিয়ে footer এর কপিরাইট বিষয়ক টেক্সট পরিবর্তন করে দিলাম।
- হোমপেজে কনটেন্ট যোগ করা শুরু করে দিয়েছি।
- হোমপেজের কনটেন্টের মাঝে Welcome to Megastar ভাল দেখাচ্ছিল না, তাই হোমপেজকে নামশূন্য করে দিলাম।
- ওয়েবসাইটের কনটেন্ট এরিয়ার রং পরিবর্তন করে দিলাম এবং সে অনুযায়ী মেনুবারে পরিবর্তণ আনলাম।
- কনটেন্ট এরিয়ার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন স্থানে ফন্টের রং পরিবর্তন করছি।
- যোগাযোগের পাতায় Contact Form 7 প্লাগইন ব্যবহার করে ফরম তৈরি করছি।
- ১লা সেপ্টেম্বর (১২:১১) – একটু আগে About Us পেজে কিছু কনটেন্ট বসিয়েছি। এখন Porfolio সেকশনে Commercial প্রজেক্টের পাতায় কনটেন্ট যুক্ত করছি এবং সেই অনুযায়ী css ফাইলে পরিবর্তণ আনছি।
- ১লা সেপ্টেম্বর (১৩:৩৪) – লাঞ্চ শেষ করে এসেছি। আপাতত Commercial পেজের কাজ শেষ। এখন Commercial > Silverbird Showtime পেজের কাজ করছি।
ওয়েবসাইটটি কেবলমাত্র ডিজাইন করা শুরু করলাম। শেষ হতে সময় লাগবে। তবে বার বার এই পোষ্টটি এবং ওয়েবসাইটটি ঘুরে দেখুন এবং ডিজাইনের বিভিন্ন ধাপ সম্বন্ধে জানতে চেষ্টা করুন।
চলতে থাকবে…
আশা করি এটি একটি সুন্দর অভিজ্ঞতায় পরিনত হবে। শুভ কামনা রইল।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [ছবিব্লগ] পোর্স্টমাউথে সমুদ্রের পাশে কিছুক্ষন আর কিছু ছবি
- চলুন ওয়েবসাইটের ব্যবচ্ছেদ করি – কে কে সাথে আছেন?
- [অতিথি পোষ্ট] ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে ফেভিকন, তৈরি করা খুবই সোজা !!!
- ওয়ার্ডপ্রেস ব্লগের ফ্রি এবং বৈধ থীম / টেমপ্লেট সমগ্র (নিয়মিত আপডেট)
- কিভাবে ওয়ার্ডপ্রেসের হোমপেজ থেকে ব্লগ পোষ্ট সরাবেন?
- Thesis Theme বলতে যারা পাগল… তাদের জন্যে একটি ফাটাফাটি ফ্রি থীম
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন
{ 114 comments… read them below or add one }
হাসান ভাই, এই লেখাটার পরবর্তী পর্ব আমাদেরকে দান করুন… প্লিজ প্লিজ প্লিজ…
লেখাটি আর শেষ করা হয়নি, তবে ওয়েবসাইটের কাজ শেষ হয়ে গিয়েছে। ওয়েবসাইটের ঠিকানা – http://www.megastarnig.com
হাসান ভাই, সাইটটি দেখে অভিভূত হলাম। যদি এই সাইটটি বানানোর পুরো টিউটোরিয়াল দিতেন তাহলে বড়ই উপকৃত হতাম। জানি, অন্যায় আবদার, তারপরও আপনার কাছ থেকে ওয়ার্ডপ্রেস যা শিখেছি তার পরিপূর্ণতা বোধহয় পেতাম এই লেখাটি শেষ করলে। দেখুন হাসান ভাই, আমাদের জন্য এই সময়টুকু বের করতে পারেন কিনা…
হাসান ভাইয়ের ক্লায়েন্টদের জন্য ডেভেলপকরা সাইটগুলো কিন্তু এর চেয়েও অন্নেএএক জোস…
থীসিস থীমের বড় একটা প্রবলেম হল অপেরা ব্রাউজার কম্পাটিবিলিটি!
অপেরা ব্রাউজারে থীসিসে করা সাইটের বাংলা উল্টাপাল্টা দেখায়!
Thesis Theme এর বড় সমস্যা হল এটি লোড হতে প্রচুর সময় নেয়। এটাকে দ্রুত লোড করাতে গিয়ে আমি অনেকটা পাগল হয়ে যাচ্ছি।
http://www.tvbusinesslounge.com/
হাসান ভাই সাইটটা তো অসাধারন হয়েছে।এটাকি ১০০% ওয়ার্ডপ্রসে করা?
না, ওটা কোনো রেডিমেট স্ক্রিপ্ট দিয়ে বানানো না। পুরোটাই আমার হাতে করা কোড।
হাসান ভাই, এই লেখাটা কন্টিনিউ করলে বিরাট উপকার হতো…
i fill up regestration form yesterday bt i didnt get any password.nw wat to do??
ভাই,আমি এসবে নতুন। আমি wordpress-এর plug in কিভাবে আমার সাইট-এ install করবো,যদি জানাতেন খুবই উপকার হতো।
এজন্য আপনাকে wordpress.org থেকে wordpress download করে তা নিজ সাভার্রে থাকতে হবে, পরে wordpress এ login করে plugins menu থেকে add new তে click করে পছন্দমত plugin search করে তা install করতে পারেন।
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
ভাইয়া আমি wordpress- এর plug in ডাউনলোড করার পর web site- এ তা ইনস্টল কিভাবে করবো তা একটু জানাবেন।আমি এসবে একদম নতুন।
প্লাগ-ইন মেনুর আন্ডারে এড নিউ ক্লিক করুন, তারপর যে পেজ আসবে সেখানে আপলোড অপশন পাবেন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.
হাসান ভাই, আপডেট কবে পাবো?
হ্যা ভাইয়া আপডেট তো হলো না
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
আমিও ওয়েট করছি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.
হাসান ভাই, এই লেখাটা আর আপডেট হচ্ছে না কেন? কখন করবেন?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
New look .Don seem to me good.May be i m not so classic to like it . LOL
Always like lite shades.
.-= M.R SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Twitpay.me | Twitter Commerce: Send payment or Sell product via Twitter =-.
হাসান ভাই,
header.php তে home অংশ খুঁজে পেয়েছি। পরিবর্তনও করতে পারছি ইচ্ছেমত। ধন্যবাদ। এবার বোধহয় wordpress এর পাশাপাশি php এর প্রতিও আগ্রহ ঢুকিয়ে দিচ্ছেন মনের মধ্যে। ইচ্ছেমত পরিবর্তনের কাজ করতে করতে নেশা ধরে যাচ্ছে।
আরেকটা সমস্যাঃ
settings>reading> এ গিয়ে অন্য একটা পেজকে পোস্ট পেজ এবং ডিফল্ট হোমপেজকে স্ট্যাটিক পেজ হিসেবে সিলেক্ট করলাম। দেখা যাচ্ছে নতুন পোস্ট লিখলে এই দুই পেজেই পাবলিশ হচ্ছে। কারণ কী?
বুঝতে পারছি না কেন সমস্যা হচ্ছে? এই “A static page (select below)” অপশনটি সিলেক্ট করেছেন তো? সাহায্যের প্রয়োজন হলে যোগাযোগ ফরমে ওয়েবসাইটের ঠিকানা পাঠিয়ে দিন – পরীক্ষা করে দেখতে পারি।
ধন্যবাদ।
ভাইয়া থিমটা এখন অসাধারন হয়েছে, ব্লগটা দেখতেই ভাল লাগছে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
হাসান ভাই, গ্রাবাটার ছবিটা জোসস হইছে! আগেরটার সাথে আপনার চেহারার মিল ছিলো না… অনেক ভালো লাগছে এখন… কিন্তু কার জন্য?…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ইস আমি মনে হয় মিস করেছি, এখন আবার পুরোনো ছবি দেখাচ্ছে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
Gravatar পরিবর্তন করেছি, কিন্তু সব জায়গায় নতুনটি দেখাচ্ছে না। কারন জানিনা
ভাইয়া নতুনটা দেখার অপেক্ষায় থাকলাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
আমি ক্রোমে দেখলাম কিন্তু মজিলাতে আগেরটাই দেখাচ্ছে।
ওমা! হাসান ভাই, গ্রাভাতার ছবি যে আবার চেঞ্জ করেছেন? এখনেরটা তো ভালো লাগছে না। এটার আগে যেটা ছিলো ওইটা লাগান… প্লিজ!!!
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
আমি একটাও দেখতে পারলাম না
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
পরে explore, firefox দিয়ে গেলাম তাও দেখলাম না ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
এবং একটা আড্ডাতেও তো ভাই আসতে পারলা না… থাউক মন খারাপ কইরো না ভাইয়া, সব হবে…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
দোয়া করেন ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
হাসান ভাই,
আমি চাইছি, ওয়ার্ডপ্রেসে ডিফল্ট যে Home নামে পেজ টা থাকে সেটা নিয়ে কাজ করতে। page editor এ গেলে ঐ টা পাওয়া যায় না। আমি যদি এই পেজটাকে মুছে দিই, কিংবা নাম চেঞ্জ করি তাহলে কোথায় গিয়ে করতে হবে? (আপনার এই ব্লগেও সবকিছু বাংলায় থাকলেও প্রধান পাতাটা “HOME” নামেই আছে।)
Home কে পরিবর্তন করে ‘প্রধান পাতা’ করে দিয়েছি – আশা করি খুশি হয়েছেন।
আপনার সমস্যা: Home শব্দ বেশ কয়েকটি জায়গাতেই থাকতে পারে। তবে header.php তে গিয়ে navigation বারের অংশটুকু খুঁজে বের করুন। ওখানে থাকার সম্ভাবনা ৭০%।
কি হলো জানাতে ভুলবেন না।
দারুন জিনিস শিখলাম ধন্যবাদ ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
Good job with the new project. wish you all the best. I prefer WPREMIX theme for this kind of work……
) I always find most of the products overrated and they dont think about poor web professionals. So I think it is our right to use them somehow. It is just my view.
“দয়া করে অবৈধভাবে কোনো থীম ব্যবহার করবেন না। যারা থিমগুলো ডিজাইন করে, তারা আমার আপনার মতো ক্ষুদ্র ডিজাইন। অবৈধভাবে থিম ব্যবহার তারা প্রাপ্য আয় থেকে বঞ্চিত হচ্ছে।”— Honestly, i have found this part really funny. I am not so ethical actually. Truely blackhatted and used to rip digital product(even the CB products
ভাই এই বিষয়টা নিয়ে যুক্তি তর্কে যাওয়া ঠিক হবে না। সারা প্রথিবীতেই আমাদের মতো ছোট খাটো Developer রা বিভিন্ন ওয়ারেজ সাইট থেকে শত শত থিম নামচ্ছে।সেই হিসেবে আমরা প্রতিযোগীতায় তাদের থেকে পিছিয়ে পরতে পারি।কিন্তু হাসান ভাই যেই Point of View থেকে বলছেন তা একান্তই তার Nijosso মূল্যবোধ ও বিশসাসের জায়গা থেকে বলেছেন। আপনি নিজেকে নিয়েই চিন্তা করুন যদি আপনার অনেক অনেক দিনের সাধানার ফসল কেউ মেরে দিয়ে লাভবান হয় তবে আপনার কেমন লাগবে?যাই হোক আমি আপনি অনেকেই হয়তো অবৈধ ভাবে বিভিন্ন Premium Theme ব্যাবহার করব এবং এর সপক্ষে হাজারো যুক্তি দিতে পারব কিন্ত সব যুক্তির বড় যুক্তি সেটাই যা হাসান ভাই বলেছেন এবং বিশসাস করেন-নইলে তিনি ১৪০০০ টাকা দিয়ে থিম কিনতেন না।হাসান ভাইয়ের যুক্তিটি সাধারন ভাবে খালি চোখে মূল্যায়ন করা উচিত হবে না।
may be or may not be……but believe me i never feel guilty ripping other’s product and never depressed if someone rips my products…………lol
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
আমিও যখন পাইরেট উইন্ডোজ ব্যবহার করি, তখন ওটাকে অবৈধ মনে হয় না। কারন আমার মতো একজন/দুইজন বৈধ উইন্ডোজ ব্যবহার না করলে ওদের কিছু যায় আসে না।
কিন্তু ওপেন র্সোসের ধারনাই একটু ভিন্ন। এখানে প্রায় সবই তো ফ্রি – তার পরেও লোকে রাতদিন কাজ করে এর কমিউনিটিকে সাহায্য করছে কিছু পাওয়ার আশায়। আর তাদের পাওনা হল প্রিমিয়াম আইটেমগুলো।
হয়তো আমার সার্মথ্য আছে বলে, এই কথা বলছি। কাউকে জোরজবরদস্তি করব না, আমি শুধু আমার মতামত দিয়েছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি কি whois info এর কথা বলছেন। আমি কিন্তু ডোমেইন কেনার সময় ফ্রি প্রাইভেসি প্রোটেকশন পেয়েছি কিনতু পরে বোধহয় কনটিনিউ করবেনা।
হাসান ভাই একটা ভিডিও পাওয়ার কথা ছিল। আমি আপনার কাছ থেকে একটা রিভিউ চেয়েছিলাম সেই বাংলাদেশে যাওয়ার আগে মনে হয় আর সে কারনেই আপনি আমার সাইটটি আপনার রিভিউতে স্থান দিয়েছিলেন। এর মাঝে পানি অনেক গড়িয়ে গেছে। পুরনো ফ্রি সাইটটি একটি নিজস্ব সাইটে স্থান নিয়েছে। কিছু কাজে এখনো কাঁচা ছাপ রয়ে গেছে, নিজেই বুঝতে পারছি। কিনতু সময়ের অভাবে পারছিনা পরিবর্তন আনতে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
http://whois.domaintools.com
হাসান ভাই, এই ধরনের Service কি ব্লগারদের ব্যাক্তিগত নিরাপত্তার জন্য হুমকি সরুপ না?যে কোন Site Owner সম্পর্কে প্রায় সব তথ্যই তো প্রদান করে।যেমন আপনার Details তথ্য দেওয়া আছে।Go Daddy তে দেখলাম একসাথে ৫টা Domain কিনলে মনে হয় ওরা তথ্য গোপন রাখে।যাই হোক এই ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভাল হোত।
এটা আমার ১০০তম Comment.ভাল লাগছে দেখতে…
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> DomainTools gets a facelift =-.
অনেকেই অতিরিক্ত পয়সা খরচ করে প্রাইভেট রেজিস্ট্রেশন করে। আমার এত পয়সা নাই আর আমি আপাতত কোনো গোপন কাজও করছি না – তাই এখনও রেজিস্ট্রেশনের কথা ভাবিনি।
তবে ঠিকই মাঝে মাঝে নিজের সব তথ্য দেখে শংকিত বোধ করি।
আসলেই চিন্তার বিষয়
বিষয় টা জানতাম না, দারুন একটা জিনিস শিখলাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
পুরোপুরি নিজে একটি টেম্পলেট তৈরী করেছি। দেখুন তো কেমন হল?
magazine.rongdhonu.com
দেখলাম, খুব সুন্দর হয়েছে।
ভাল কাজের জন্য অভিনন্দন।
Thanks ভাইয়া
অসাধারন!!!!!!!আপনি বোধহয় Joomla use করছেন তাই না?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Apple’s 64-Bit ‘Snow Leopard’ OS Boots 32-Bit Kernel By Default!!! =-.
না, উনি আমার ব্লগ পড়ে ওয়ার্ডপ্রেসের প্রেমে পড়েছেন আর এই থীমটা হল তাদের ভালবাসার ফসল
আসলেই ভাইয়া wordpress এর কোন তুলনা নাই
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
অয়ন ভাই, ধন্যবাদ।
ভাইয়া share/bookmark tag এর নিচে কিভাবে দিছেন? theme এর কোন ফাইলটি তে edit করে কেথায় paste করা লাগবে?
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
ভাই এটা প্লাগিনের জন্য হয়েছে। ShareThis, Add to Any ইত্যাদি ব্যাবহার করে দেখতে পারেন।
না ভাইয়া এটা তো আছেই, কিন্তু এটা মেনুয়ালি পোষ্টের মধ্যে কেমন করে দিব তা জানতে চেয়েছিলাম, কোন ফাইলটি তে edit করে কেথায় paste করা লাগবে?
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
হাসান ভাইয়া আপনার ব্লগে আসলেও আজকে নিরব ছিলাম, কেন জান আমার ওয়েবসাইটে google এর public service ads দেখাচ্ছিল, পরে আমার সাইটের public_html এর সকল ফাইল মুেছ আবারও ওয়ার্প্রেডস setup করলাম এখন সব ads ঠিক আছে।
কিন্তু ভাইয়া কেন public service ads দেখাচ্ছিল তা বুঝতে পারলাম না, কেন দেখাচ্ছিল ভাইয়া বলতে পারেন, জানালে পরে এই বিষয়ে সতর্ক থাকব।
অনেক কষ্টের পর এখন সব ঠিক আছে..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
কয়েকটি কারনে হতে পারে:
ধন্যবাদ ভাইয়া এখন এসকল বিষয় মনে রেখে কাজ করব..
আর ভাইয়া wassup plugin টা কাজ করছে না, অন্যন্য ব্লগ এ কাজ করলেও এখানে কাজ করছে না প্রথমেও কাজ করত না। কারন টা বুঝতে পাচ্ছি না ওটা একটিভ হয়ে আছে কিন্তু কোন তথ্য প্রদান করছে না, এটা কি host এ কোন সমস্যা না কি এটা সমাধান করা যাবে? একটু সাহায্য করবেন ভাইয়া…
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
হতে পারে, আমারও একটি ব্লগে wassup কাজ করে না।
PHP Curl installed না থাকলে wassup কাজ করে না।
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Apple’s 64-Bit ‘Snow Leopard’ OS Boots 32-Bit Kernel By Default!!! =-.
ওটা কি hosting কোম্পানি করে দেয় না কি নিজেরাও করা যায়?
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.
হাসান ভাই, আমার একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস সেটাপ দিয়েছি। এখন এটার টেমপ্লেট এডিট করতে পারছি না। এডিট করে যেখান “আপডেট ফাইল” সেইভ বাটনটি নেই। এর পরিবর্তে এখানে লেখা আছে- You need to make this file writable before you can save your changes. See the Codex for more information.
ব্যাপারটা ক্লিয়ার করে কিছু বুঝতেছি না। টেমপ্লেট পরিবর্তন করে দেখেছি। একই কথা লেখা থাকে। অথচ আমি আরও দুতিনটি সাইটের ওয়ার্ডপ্রেস টেমপ্লেট এডিট করেছি। এরকম সমস্যায় পড়িনি। এটা কেন হচ্ছে এবং মুক্তির উপায় বলে দেন…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
আমাকে login details পাঠিয়ে দিন, পরীক্ষা করে দেখি।
মেইল করেছি হাসান ভাই…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ঠিক করে দিয়েছি, পরীক্ষা করে দেখুন। FTP তে গিয়ে ফোল্ডারের পারমিশন পরিবর্তণ করে দিয়েছি। ব্যাস কাজ করা শুরু করেছে।
জ্বি হাসান ভাই, ঠিক হয়ে গেছে। থ্যাংকু…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
এর সব চেয়ে সহজ সমাধান হল root ডিরেক্টরী ও ফাইল গুলোকে chomd করে তার মান 777 দিতে হবে।
তাতে সমস্যা আছে, হ্যাকাররা আপনার config.php সহ প্রয়োজনীয় ফাইলে আঘাত করতে পারে। যেকয়টির পারমিশন পরিবর্তণ দরকার, শুধু সেই কয়টাই পরিবর্তণ করা উচিত।
hasan ভাই আমি আসলে #৯ নম্বর কমেন্টটা খেয়াল না করেই comment করেছিলাম……SORRY
ব্যাপার না
টেমপ্লেট চেইন্জ করা আমার নিত্য অভ্যাসে পরিনত হয়েছে। আমি সবচেয়ে বড় সমস্যা হয় ফেস করি css এ গিয়ে। তবে এই ফুটা ফাটা , জোড়া তালির কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতে হইছে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
ভালো উদ্দ্যোগ।আশাকরি এবার বিস্তারিত মেনু তৈরী সহ প্রয়োজনীয় প্লাগইন ও কোড এডিট সম্পর্কে অনেক কিছু শিখা যাবে।ধন্যবাদ।
নতুন ওয়েবসাইটের মেনু ছিল আমার এই সাইটের মতো, আমি তার রং পরিবর্তন করেছি। পুরো মেনু পরিবর্তন করতে হলে প্রচুর কাজ করতে হবে, সেই ধৈর্য্য আমার আপাতত নেই
Nice Post for the new web designer like me………
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Revo Uninstaller | A Great Uninstaller Software =-.
ওয়ার্ডপ্রেসকে সিএমএস হিসেবে ব্যবহার করছি প্রায় এক বছর হলো।
বেশ কয়েকটি প্রোফেশনাল কাজ করেছি।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.
হাসান ভাই দারুন পোস্ট। ধন্যবাদ। ভাই একটা ব্যাপারে আমি আপনার সাথে এক মত না। আপনি প্রায়ই উপদেশ দেন Premium Theme না কিনে ব্যবহার না করার জন্য। বাংলাদেশের মত গরিব দেশে কয়জন পারবে Premium Theme কিনে ব্যবহার করতে? তাই বলে কি আমরা Premium Theme ব্যবহার করব না? আপনি বলছেন আয় ইনকাম বাড়লে ব্যবহার করতে।কিন্তু বাংলাদেশ থেকে ব্লগ থেকে এক মাত্র Adsense ছাড়া আর কোন ইনকাম সম্ভব না কারন Paypal নাই।
নীতিগত ভাবে বলতে গেলে এটা বলা যায় যে – বাংলাদেশের হাতে গোনা কয়জন কাষ্টমার মিস করলে ও Theme Developer দের খুব বেশি আসুবিধা হবে বলে মনে হয় না।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Twitpay.me | Twitter Commerce: Send payment or Sell product via Twitter =-.
আসলে প্রিমিয়াম থীমগুলো আমি দেখি অনেকটা পুরষ্কারের মতো। কঠিন সাধনার পড়ে যেমন পুরষ্কার আশা করা যায়, তেমনি ব্লগে সাফল্যের পড়ে (আয়ের পড়ে) সেই টাকায় থীম কেনা যেতে পারে।
যারা ব্লগিংয়ে যুক্ত আছে, তারা সবাই কি প্রিমিয়াম থীম ব্যবহার করছে? সবাই যদি এটি ব্যবহার করে, তাহলে তো এটি প্রিমিয়াম থীম থাকবে না। যদিও এটি খারাপ শোনায়, তবুও এটিই সত্যিই!
হাসান ভাই, নতুন বিভাগ/ক্যাটেগরি তৈরি করতে গেলে স্ল্যাঙ্গ/slung নামের একটা অপশন থাকে। এটা কী বা কী কাজে লাগে?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
যদি র্পামালিংক পরিবর্তন করে দেন, তাহলে ওগুলো ক্যাটাগরির নামের url এ বসবে।
যেমন – ইয়াহু, লিংকের উপর র্কাসর রেখে দেখুন, url এ ক্যাটাগরির পরে ইয়াহু লেখা দেখাচ্ছে।
হাসান ভাই, একটা মেইল পাঠিয়েছি। যদি সময় থাকে এখনি রিপ্লাই করলে উপকার হয়…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
হাসান ভাই, এই পোস্টটির পড়ার পর টেমপ্লেটে কাজ করে হেব্বি মজা পাচ্ছি…
পরের অংশটুকুর জন্য তর সইছে না…. 
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ওর্য়াডপ্রেসের টেমপ্লেট নিয়ে কাজ করা খুবই মজার, আমার খুবই ভাল লাগে। একটু একটু করে পরিবর্তণ করুন আর পার্থক্যগুলো পরীক্ষা করে দেখুন।
এখনও মন্তব্যের পাতায় কাজ করছি, কারন অন্য পেজগুলোতে বসানোর মতো কনটেন্ট আজকে আমার কাছে নেই। আগামীকাল অফিসে গিয়েই বাকীগুলো বসানো শুরু করব।
জি, আমি আজ কাল নিজেই পুরো ডিজাইন করছি।
ভাইয়া আপনার থিমটিও সুন্দর হয়েছে…
ধন্যবাদ
হাসান ভাই আপনি লিখেছেন > Appearance > Editor এ গিয়ে comments.php পেজ থেকে মন্তব্য বন্ধ করা জন্য যে নোটিসটি দেখাচ্ছিল তা তুলে দিলাম। ।।
হাসান ভাই, কোন্ লাইনটি তুলে দিতে হয় জানাবেন?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
কমেন্টস.পিএইচপি থেকে সব কোড সরিয়ে আপডেট করে সেভ করেছি। এখন আর কমেন্টস দেখাচ্ছে না। সব কোড সরিয়ে ফেলাতে পরে আর কোনো প্রবলেম হবে কি হাসান ভাই?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
হাহাহাহাহা…. মজা পাইলাম
শুনেন, আমি যখন কোনো পেজে কমেন্টের অপশন তুলে দিচ্ছিলাম, তখন একটি মেসেজ দিচ্ছিল – ‘Comments has been disabled in this entry’। আমি এই লেখাটি মুছে দিয়েছি। comments.php পেজের বাকি কোডগুলো রেখে দিয়েছি।
আমিও এখন তাই করলাম।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ভাইয়া বিস্তারিত বলি….
আমাদের চার বন্ধুর একটা ছোট ববস্যা প্রতিষ্টানের মত আছে ।আমরা ইন্টারনেট সার্ভিস দিয়।আমরা অনেক ভয় নিয়ে চালু করলেও এখন অনেক ভালো অবস্তায় আছি ।আমরা চার জনই ছাত্র আমাদের ভয় ছিল আমাদের এলাকায় আমাদের কে কি বলে????
কিন্তু ঘটনা উল্টা ।আমাদের এখন সবাই সম্মানের চোখে দেখে ।আমি আগে ব্যাংকে একাউন্ট খুলতে গিয়ে খুলতে পারি নি ।ছাত্র বলে । কিন্তু এখন এই ব্যাংকেই গেলে ভাইয়া করে কথা বলে ।কেন জানেন আমি একজন একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
যা হোক কখা হল আমি আপনার ঠিকানায় আজকের মধ্যে টাকা পাঠাবো। আমার যে তিনটা ডোমেইন লাগবে তারে একটা হল আমাদের কোম্পানির জন্য।সো তাই আমার জন্য এই পোষ্ট অতিব গুরূত্বপূর্ণ।
ভাইয়া এখন যখন আপনি এই পোষ্ট টা লিখছেন তখন আমি আপনার সাহায্য পাবো….
কি বলেন…..???
জ্বি আচ্ছা… ইমেইলে ডোমেইনগুলো পাঠিয়ে দিন।
হাসান ভাই, এই লেখাটিই এখন আমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, হয়তো আপনিও তা জানেন। ওয়ার্ডপ্রেসের পেজগুলো থেকে কমেন্টসগুলো কীভাবে সরানো যায় এবং কীভাবে এডিট করতে হয় তা নিয়েই আপনাকে মেইল করবো ভাবছিলাম। এ যেনো না চাইতেই বৃষ্টি! চমৎকার হাসান ভাই। ধন্যবাদ দিলেও কম হয়। আমার ধারণা ছিলো ওয়ার্ডপ্রেস দিয়ে বুঝি শুধু ব্লগের মতোই সাইট বানানো যায়। এখন তো দেখছি আপনি সম্পূর্ণ পাল্টে একটি ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন। ওয়াও!!!
চলতে থাক, আমিও চলতে থাকি…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
আপাতত ব্রেক নিয়েছি, রাত খাবার, গোসল, দাঁড়ি কাটার পেছনে সময় যাচ্ছে।
আমার জানা মতে Wordpress দিয়ে পরিপূর্ণ ই-কমার্স সাইট থেকে শুরু করে ফোরাম,ভিডিও হোস্টিং,এফিলিয়েট সহ সব ধরনের সাইট ই বানানো যায়।সে ক্ষেত্রে প্রয়োজনীয় থিম আর অবশ্যই Advanced Level এর প্রোগ্রামিং/কোডিং Knowledge থাকতে হবে।
আরো সহজে করতে চাইলে জুমলাতে যান
এটা সব চেয়ে আমার জন্য দরকারী
ভাইয়া টেমপ্লেট কিনতে কত খরচ পড়ে???
একাউন্ট খুলতে তো ওরা অনেক টাকা চাই…
ভাইয়া হোমে যে কন্টেন্ট গুলো দিলেন কিভাবে??
কি ব্যবহার করে??
কোন কোডিং ছাড়াই কি আমিও কি এরকম একটা বানাতে পারবো????
না ভাই, এভাবে কনটেন্ট এ্যাড করতে html এবং css জানতে হবে।
নিজের ওয়েবসাইটের জন্য Thesis Theme এ যে ব্যবহার করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। প্রোগ্রামিং জানলে সব থিমই আপনি পরিবর্তন করতে পারবেন।
টাকা আয়ের আগেই থিমের পেছনে টাকা খরচ করার কোনো মানেই হয় না। ফ্রি থীমগুলো ব্যবহার করুন।
http://www.fesamuels.com >> ভাইয়া আমার ১৫ ইঞ্চি মনিটরে ৮০০*৬০০ রেজুলেশন।আপনার কোম্পানির সাইটটার বাম সাইডের মেনুগুলো দেখা যায় না বললেই চলে।স্ক্রলবার বামে সর্বোচ্চ টানা আছে তাও এই অবস্থা।আমি স্ক্রিনশট আপলোড করে দিলাম।একটু দেখেন তো ব্যাপারটা কি?
http://img507.imageshack.us/img507/3644/screenshotcxu.jpg
অনেক আগে ডিজাইন করেছিলাম, css এ সমস্যা থাকতে পারে। ওয়েবসাইটটি আসলে ১০২৪*৭৬৮ পিক্সেলের জন্য ডিজাইন করা।
এটাতো আমার মনে হয় একটা বড় বিষয় হতে পারে।কেননা বাইরের দেশে তো ল্যাপটপ বেশী ব্যবহার করে।আর ল্যাপটপের মনিটর ছোট হওয়ায় ৮০০*৬০০ Resolution তো মনে হয় অনেকেই ব্যাবহার করবে।আমার জানা মতে Template/Theme গুলো তো মনে হয় সব Resolution এর উপযোগী করেই ডিজাইন করা হয় যাতে কেউ সমস্যায় না পরে।তো এটাকি থিমটার সীমাবদ্ধতা নাকি অন্য ব্যাপার?
ওই ওয়েবসাইটটা পুরোপুরি হাতে বানানো, কোনো থিম ব্যবহার করিনি । আর ল্যাপটপের মনিটর ছোট হলেই যে রেজুলোশন কম হবে এটা ধারনা ভুল। আমার ১৩.৩ ইঞ্চি ল্যাপটপের রেজুলোশন ১২৮০*৮০০ পিক্সেল।
দেখছি আর দেখছি…। দেখি শেষটা কেমন হয়….
এখন পর্যন্ত কেমন হল?
ভাইয়া আমার নামের লিঙ্কটাতে একটু Comment করবেন Please?
আমরাও কি কমেন্ট করতে allowed?
এখনও বুঝতে পারছি না। তবে CMS ভাব চলে এসেছে। দারুণ হচ্ছে।
ধন্যবাদ… আশা করি সন্তুষ্ট করতে পারব।
আগষ্ট মাসের শেষ দিনটাও বাদ গেল না।ভালই।এই মাসে ৩০ টা পোষ্ট করছেন যা এ যাবৎকালে সর্বচ্চ।উত্তোরত্তোর পোষ্ট এর সংখ্যা আরো বাড়ুক এই কামনা রইল।আর পোষ্টটা আমাদের জন্য Helpful Tutorial হবে অনেকটা ধাপে ধাপে সাইট Development শেখার মতো। সুন্দর কিছুর প্রত্যাশায় থাকলাম।
অপেক্ষায় রইলাম। যদিও কীসের অপেক্ষা তা এখনো বুঝতে পারছি না। :০/
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Modernize your Comment section with IntenseDebate =-.
একটি সাদামাটা ওয়ার্ডপ্রেস ব্লগকে কিভাবে সুন্দর ওয়েবসাইটে(!!!) রূপ দেবার প্রক্রিয়াটি শিখতে পারেন।
লেখাটা ভাইয়া জোস হইছে, অপেক্ষায় আছি আমিও
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.