অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

গুগল ক্রোম

আস্তে আস্তে করে হলেও গুগল ক্রোম নিজের স্থান করে নিচ্ছে। আর তারই প্রমাণ যে কম্পিউটার নির্মাতা Sony সিদ্ধান্ত নিয়ে এখন থেকে তাদের প্রতিটি Vaio কম্পিউটারে ক্রোম ইনস্টল থাকবে। পূর্বে তার ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্স ব্যবহার করেছে। এর বদলে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে Sony ‘র সঙ্গীত বিষয়ক সফটওয়ার RealPlayer কে ডাউনলোডের জন্য উৎসাহিত করবে।

সর্বশেষ হিসেবমতে ক্রোম ব্রাউজারের দৌড়ে চর্তুথ স্থানে অবস্থান করছে এবং ইন্টারনেটে ব্যবহারকারির ৩.২৯% গুগল ক্রোম ব্যবহার করছেন।

অপেরা

ব্রাউজারের যুদ্ধে অপেরা খুবই একটা সুবিধা না করতে পারলেও বর্তমানে নামকরা ব্রাউজারগুলোর অনেক সুবিধাই প্রথম অপেরা নিয়ে এসেছে। আজ রিলিজ পেয়েছে তাদের অপেরা ১০ ভার্সন। এতে থাকছে Turbo প্রযুক্তি যার ফলে ধীর গতির ইন্টারনেটেও ওয়েবপেজ দ্রুতগতিতে দেখা যাবে। এক্ষেত্রে ওয়েবপেজ ডাউডলোডের ক্ষেত্রে ওয়েবপেজের মূল লেখাকে মাল্টিমিডিয়ার আগে ডাউনলোড করা হবে। এছাড়াও অনেকগুলো নতুন সুবিধা যোগ করা হয়েছে, ডাউনলোডের ঠিকানা এখানে

তবে মোবাইল ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে অপেরা এক নম্বরে। ২৭% মোবাইল ইন্টারনেট ব্যবহারকারি অপেরা ব্যবহার করেন।

ইন্টারনেট এক্সপ্লোরার

ইন্টারনেট এক্সপ্লোরারের চাহিদা দিন দিন কমেই যাচ্ছে। গত ১২ মাসে এক্সপ্লোরার ৮.৬% ব্যবহারকারি হারিয়েছে। অন্যদিকে ইউরোপে Windows 7 এর সাথে কোনো ব্রাউজার ইনস্টল থাকবে না। বরং ব্যবহারকারিরা পছন্দমতো ব্রাউজার ইনস্টল করে নিতে পারবেন। ফলে ইউরোপে যেখানে Firefox ইতিমধ্যেই জনপ্রিয় ব্রাউজারের আখ্যা পেয়েছে, সেখানে তাদের ঘাঁটি আরও মজবুত হবে। তবে মাইক্রোসফট প্রতিটি Operating System এর সাথে ফ্রিতে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ সিডি দেবার সিদ্ধান্ত নিয়েছে।

মজিলা ফায়ারফক্স

ইন্টারনেট এক্সপ্লোরার যেখানে মার খায়, সেখানে ফায়ারফক্স এগিয়ে যায়। এবারও তাই ঘটেছে। গত মাসে ০.৮% বেড়ে ফায়ারফক্সের মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ২৩.৩%। যা তাদের সর্বোচ্চ মার্কেট শেয়ারের রের্কড ছুঁই ছু্ঁই করছে। তাদের সবোর্চ্চ মার্কেট শেয়ার ছিল এপ্রিল মাসে, ২৩.৮%।

এই সাইটের ব্যবহারকারিদের একটি চিত্র

এই সাইটের পাঠকদের ব্রাউজার হিসেবে প্রথম পছন্দ মজিলা ফায়ারফক্স (৫৮.২১%), তারপর গুগল ক্রোম (১৫.৬৬%) এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার (১৪.১৯%)। আর আমার পছন্দ গুগল ক্রোম (পিসি), সাফারি (আইফোন, অন্য কোনো ব্রাউজার নেই) আর অপেরা মিনি (ব্ল্যাকবেরিতে)।

ক্লিক করুন

ক্লিক করুন

আর আপনার পছন্দ কি?

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 70 comments… read them below or add one }

Adnan September 17, 2009 at 6:53 pm

হাসান ভাই এই ব্রাউজার টা দেখুন। এর নাম Lunascape যাকে বলা হচ্ছে বিশ্বের একমাত্র triple engine browser. যাতে ইন্টারনেট এক্সপ্লোরার,ক্রোম আর ফায়ারফক্স এর মিশ্রণ ঘটানো হয়েছে।মানে যখন যেটা দরকার একটাতেই হবে। হে হে…

আরো জানতে দেখুনঃ http://www.lunascape.tv

ডাউনলোড করুনঃ http://download.lunascape.jp/downloadmanager/download.aspx?fileid=luna5&distributeId=en-US&version=5.1.5.19059u

এখানে বলা হচ্ছেঃ “Lunascape is the world’s first and only triple engine browser. It has been downloaded over 10 million times in Japan and it’s now available globally in 11 languages. Try it yourself the new kind of speed and versatility. Latest version 5.1.5 (Sept 16, 2009)”

Reply

Shamim September 4, 2009 at 3:24 pm

I am using Firefox. It seems to me great.
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Very Useful Microsoft Shortcuts for our Computer =-.

Reply

Masud September 2, 2009 at 11:17 pm

ভাইয়া wassup plugin টা আজকে update হল, এটা এখন কাজ করছে :D

Reply

তন্ময় September 3, 2009 at 10:06 am

আমি কোনো পার্থক্য খুজে পেলাম না :(

Reply

Masud September 3, 2009 at 11:54 am

আগে আমার ব্লগে wassup কাজ করত না এখন করছে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

tintob September 4, 2009 at 1:52 pm

wassup plugin প্লাগিনটা আপডেট করার পর ডাটাবেজ এরর দেখাচ্ছিলো বারবার তাই ফাইলজিলা দিয়ে ঢুকে ডিলিট করে ফেলেছি। হাসান ভাই, এখন কি কোনো প্রবলেম হবে? নতুন করে wassup plugin ইন্সটল করা যাবে?
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

Adnan September 2, 2009 at 9:57 pm

হাসান ভাই কাজটা কি ঠিক হোল? এত দিন পর ফোরামটা চালু করলেন আর কিছুই জানতে পারলাম না?

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 9:59 pm

ফোরাম নিয়ে একটা পোষ্ট দেবার ইচ্ছে আছে, তাই কাউকে জানাইনি।

Reply

Adnan September 2, 2009 at 10:10 pm

আমি আজই প্রথম দেখলাম কারন আগে জানতাম না।ভাল মতো দেখি আপনার ফোরামটা তারপর দেখি Contribute করতে পারি নাকি।By the way, আমি http://www.abcdfree.com এ Moderator হিসেবে (problogger নামে) আছি।যারা এই “বিশেষ” সাইটটা সম্পর্কে জানেন না ঘুরে দেখে আসতে পারেন।যাই হোক আমার ঐ সাইটের নামটা বলার উদ্দেশ্য ২টাঃ

১;প্রচুর Educational Materials পাবেন।আপনাদের কাজে লাগতে পারে।
২;যদি হাসান ভাইয়ের ফোরামের কোন কাজে আসতে পারি সে জন্য।

ধন্যবাদ
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> History Channel – The Virus Empire =-.

Reply

Masud September 2, 2009 at 10:17 pm

এক্ষুনি দেখে আসছি, আপনি ভাইয়া অনেক পড়াশোনা করেন, শুধু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, আমাদের অনেক উপকার হয়.

ধন্যবাদ ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Masud September 2, 2009 at 10:20 pm

ওয়াও ভাইয়া সাইটটাতে অনেক কিছু আছে ধন্যবাদ ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Adnan September 2, 2009 at 10:53 pm

আরেকটা News দেই।সাইটটার Computer Science সেকশনের Sub Section “web design site blog forum rss” আমি কিছুদিন আগে আমার Admin করে বলে Develop করেছি।সেকসনটা শুধুমাত্র Wordpress,SEO,Blogging,Web Development প্রভ্রতি সম্প্রক্ত Materials এর লিঙ্ক শেয়ার করার জন্য।কয়েকদিন আগে অনেকগুলো Wordpress Material Share করেছি।আপনাদের যে কোন কিছু লাগলে আমাকে জানাবেন ওখানে।হাসান ভাই যেহেতু এধরনের Materials Sharing এর ব্যাপারে তার সুন্দর অনুভূতি একবার বলেছেন তাই তার ব্যাক্তিগত সাইটে এসব নিয়ে খুব বেশী কিছু আর বলছি না।হাসান ভাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন please

আর আপনাদের পরিচিত কোন Medical Student থাকলে তাকে সাইটটা সম্পর্কে জানাতে পারেন।কিপ্টে না হলে আপনাকে মিষ্টি খাওয়াতে চাবে কথা দিলাম।আমার ইচ্ছে করে বাংলাদেশের সব Medical Student কে জানাই।Medical Student দের জন্য যে কি পরিমান Resource আছে তা আর নাই বা বললাম।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> History Channel – The Virus Empire =-.

Reply

Masud September 2, 2009 at 11:14 pm

আমার একজন স্যার আছে মেডিকেলে, তাকে আমি জানাবো ধন্যবাদ ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

তন্ময় September 3, 2009 at 10:07 am

আমরা কিন্তু ঠিকই খোজ রাখি ;)

Reply

Masud September 3, 2009 at 11:56 am

আমাদের কেও খোজ দিয়েন
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

tintob September 3, 2009 at 1:36 pm

অশেষ ধন্যবাদ হাসান ভাই… শেষ পর্যন্ত ফোরামটা চালু করেছেন। এক ঘণ্টা শেষ হলো অবশেষে এক মাস পর… ;)
হাসান ভাই, জুলাই প্রতিযোগিতায় সম্ভবত আমিই সেরা হয়েছি ফোরামে। পুরস্কার পাইতে মন্চায়… :)
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

Martin September 2, 2009 at 8:57 pm

একবার দেখলাম পুরোটা সবুজ পরে আবার মাঝে সাদা করলেন। আমার মনে হয় মাঝে লাইট গ্রে করলে চোখে কম লাগবে আর সবুজ তো আছেই চোখের জন্য খুবই উপকারী।কিছু মনে করবেন না, মনে হল তাই…………

Reply

Adnan September 2, 2009 at 9:10 pm

এটা এখন একটা Eco-Friendly ব্লগ হয়ছে।খারাপা না…

Reply

Masud September 2, 2009 at 9:28 pm

অনেক ভাল লাগছে, আমিও করার চেষ্টা করছি হচ্ছে না, দেখি গুেগালে অনেক সাইট পেলাম কতটুকু পারি

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 9:59 pm

অনুগ্রহ করে নিজের মনের মাধুরী মিশিয়ে ভিন্ন রং ব্যবহার করুন

Reply

Masud September 2, 2009 at 10:08 pm

ঠিকআছে ভাইয়া, আমি চেষ্টা করতেছি
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 10:09 pm

ধন্যবাদ

Reply

Martin September 2, 2009 at 8:52 pm

Hasan Bhai, believe it or not. এটা কি ভাবে হল? আমার সাইটে দেখুন।

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 8:57 pm

কোনটা ভাই?

Reply

Masud September 2, 2009 at 10:11 pm

ভাইয়া ওটা অগ্রিম দেখিয়েছিল
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

blues September 2, 2009 at 5:46 pm

আমি এখনো মজিলাতেই। ক্রোম কিছুদিন দেখেছি তবে ব্র্যান্ড লয়্যালিটির কারনেই বোধ হয় মজিলা ছাড়ছিনা। মজিলা এড অনস এই মজিলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। IE শুধু অনলাইন শপিং এর কাজে ব্যবহার করি। আর আগে য়ুজ করতাম netscape নেভিগেটর।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

তন্ময় September 3, 2009 at 10:10 am

আমি মজিলার অন্ধ ভক্ত

Reply

Masud September 2, 2009 at 5:42 pm

দারুন তো ভাইয়া এখন color টা সবুজ দেখাচ্ছে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

mamun September 2, 2009 at 5:07 pm

opera 10 বস বস বস

Reply

তন্ময় September 2, 2009 at 5:17 pm

আমার ভালো লাগে না
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> মঞ্চে এক মুক্তিসন্তা =-.

Reply

Masud September 2, 2009 at 5:32 pm

খারাপ না..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Masud September 3, 2009 at 11:59 am

Turbo টা ভাল লাগল
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Adnan September 2, 2009 at 4:46 pm

হাসান ভাই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি নাকি জানি না কিন্তু আমার কাছে পুরানো ছবিটাই ভাল লাগে সবচেয়ে বেশী।আর এত ঘন ছবি পরিবর্তন রহস্য কি?ভাবিকে সাইট দেখাবেন নাকি?ফান প্রতিযোগিতার গুপ্ত রহস্য কিছু জানালেন না যে…

Reply

তন্ময় September 2, 2009 at 5:18 pm

এখনই বোধ হয় বেশী ভালো লাগছে।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> মঞ্চে এক মুক্তিসন্তা =-.

Reply

Masud September 2, 2009 at 5:35 pm

আমি তো ওখন পর্যন্ত দেখতেই পারলাম না :-(
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Nirjhor September 2, 2009 at 3:15 pm

আগে মজিলা ইউজ করতাম। কিন্তু, ক্রোম আসার পরে নিতান্তই কৌতুহলবশতঃ ক্রোম ইনষ্টল করেছিলাম। তারপর থেকে শুধুই ক্রোম আর ক্রোম। অন্য কোনটা এখন আর ইউজ করি না। ক্রোম ইউজ করে খুব মজা পাই। খুব ভালো লাগে। মজিলাকে এখন ফালতু বলে মনে হয়। কারণ, ক্রোমের অনেক বাড়তি সুবিধা আছে। মজিলা ঘনঘন ক্রাশ করত, সেটা এক্সপ্লোরের মাঝে আছে। কিন্তু ক্রোম একদমই ক্রাশ করে না।

আমার পরিচিত এবং অপরিচিতজনদের মাঝে যাদেরকেই মজিলা ইউজ করে, তাদেরকেই দেখি শুধুমাত্র মজিলার এড-অনস গুলোর জন্য মজিলা ইউজ করে থাকেন। বেশিরভাগ মানুষের মজিলা ইউজ করার কারণ এই একটাই।

ক্রোমের অনেক সুবিধা আছে, যেগুলো আমাদের বেশিরভাগই জানি না। কারণ, ক্রোমের আগমন খুব একটা বেশিদিন আগে হয়নি। ঠিক মজিলার জনপ্রিয়তা শুরুতে যেমন ছিল। কারণ, মানুষ শুরুতে মজিলার সুবিধা সম্বন্ধে অজ্ঞ ছিল। যখন জানতে পারল, তখন থেকেই মজিলা ইউজ করা শুরু করল এবং তাদের কাছে মজিলাই তখন থেকে সেরা হয় উঠল। ভবিষ্যতে ক্রোমের জনপ্রিয়তাও ঠিক একইভাবে বাড়বে। তাছাড়া, ক্রোম এখন নতুন জন্য হালকা-পাতলা কিছু সুবিধা নেই, যেগুলো নিয়ে এখন কাজ করা হচ্ছে। অনেকদূর এগিয়ে গিয়েছে, বাকিটুকু হতেও খুব বেশি একটা সময় লাগবে বলে মনে হয় না। :)

Reply

Masud September 2, 2009 at 4:16 pm

ভাইয়া আমি আপনার সাথে পুরোপুরি একমত..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.

Reply

আমিনুল ইসলাম সজীব September 2, 2009 at 11:07 am

মজিলা ব্যবহার করি। এতে অন্যতম জরুরি অ্যাডঅন হচ্ছে ডিকশনারি, স্ক্রীনশট নেয়ার “ফায়ারশট”, ব্লগ/ওয়েবসাইট ডেভেলপিং এবং যেকোনো ব্লগ/ওয়েবসাইটের যেকোনো অংশের সোর্স কোড খুঁজে বের করার “ফায়ারবাগ” (MUST for advanced webmasters and bloggers), আর ইউ আর এল শর্টেনার। এগুলো (বিশেষ করে ফায়ারবাগ) ছাড়া আমি অচল।
ক্রোম সাদামাটা ব্রাউজিংয়ের জন্য ভালো। তবে ক্রোমের ইন্সটলেশনটা ঝামেলার। ক্রোম ইন্সটলা উইন্ডোজ থেকে সরাসরি ডাউনলোড করে ক্রোম। আমার ইন্টারনেট ১জিবি লিমিটেড তাই ডাউনলোড করতে পারছি না। (কিপটামি আর কি ;) )

হাসান ভাই সনির ওগুলোর নাম VAIO, আশা করি পোস্টটা শুধরে নেবেন।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Use bit.ly URL Shortener’s Firefox Plugin to shorten and preview links =-.

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 3:33 pm

সংশোধন করা হল

Reply

Aoyon September 2, 2009 at 4:35 pm

আমিও Firefox ব্যাবহার করি।তবে ইন্টারনেট স্পীড বারলে ক্রোমেই ব্যাবহার করা শুরু করব।
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Popular developer’s stats suggest you can’t make a living off the Android Market — yet =-.

Reply

Masud September 2, 2009 at 5:39 pm

ফায়ারবাগ ওর কাজটা chrome এ right button click করে view page source এ করা যায় :D
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Nirjhor September 2, 2009 at 10:49 pm

শুধুই ক্রোম রে ভাই। অন্য কোনটার দিকে এখন আর নজর দেওয়া হয়ে ওঠে না। :) ;) :(

Reply

Masud September 3, 2009 at 12:01 pm

সেটাই
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

তন্ময় September 2, 2009 at 10:13 am

আমি আপনাদের সকলের চেয়ে ভাগ্যবান :p । কাল বিশেষ একটা কারনে হাসান ভাই আমাকে ফোন করেছিলেন :) । আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম কিন্তু যে কথাটা বললেন তাতে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি…
হাসান ভাইয়ের সাথে দেখা করার সৌভাগ্য হয় নি। কাল কথা বলে আমি বুঝলাম তিনি কত মহৎ মনের মানুষ।
এক কথায় এখন আমি ঘোরের ভেতর আছি, আর সব বন্ধুদের বলে বেড়াচ্ছি গর্ব করে যে হাসান ভাই আমাকে ফোন করেছিলেন।

Reply

Masud September 2, 2009 at 1:58 pm

ইস এই সেৌভাগ্য যে কবে আমার হবে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 3:38 pm

গর্ব করার কিছুই নাই, আমি কোনো মহামনীষী নই ;)

কথা বলে ভাল লেগেছে, আশা করি ভবিষ্যতে আরোও কথা হবে।

Reply

Aoyon September 2, 2009 at 4:49 pm

জানতে ইচ্ছা করতেছে কেন ফোন করেছিলেন
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Popular developer’s stats suggest you can’t make a living off the Android Market — yet =-.

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 4:56 pm

তন্ময় অল্পদিনের মধ্যেই ওয়ার্ডপ্রেস শিখেছে এবং সে এখন নিজেই নিজের থীম ডিজাইন করতে পারে। এবং সে তার ওয়েবসাইটের পাঠকদের জন্য একটি বিশেষ সুযোগ দিতে চায়। তাই এ বিষয়ে তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার সেই সুযোগ নিয়ে একটি পোষ্ট লিখবো বলে কথা দিয়েছি।

Reply

তন্ময় September 2, 2009 at 5:22 pm

ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার এই ব্লগের (ভাইয়ার ব্লগকে আজ কাল নিজের বলে হয়। মন খুলে যা খুশি বলতে পারি।) পাঠকদের জন্য ধারাবাহিকভাবে ওয়ার্ডপ্রেসের থিম তৈরী নিয়ে একটা টিউটোরিয়াল লিখব আশাকরি।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> মঞ্চে এক মুক্তিসন্তা =-.

Reply

Adnan September 2, 2009 at 8:09 pm

তন্ময় আপনার সাইটটা সত্যি খুব সুন্দর লেগেছে।আর আপনার রুচিবোধ আকর্ষনীয়।আপনি কি শুধু বাংলাতেই সাইট করেছেন নাকি ইংরেজীতেও সাইট আছে?আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আর প্রিয় হাসান ভাইকেও মন থেকে সাধুবাদ জানাচ্ছি নবীন একজন Developer কে সূদুর England থেকে ফোন করে উৎসাহ দেবার জন্য।

Reply

তন্ময় September 3, 2009 at 10:15 am

আমার বাংলা ম্যাগাজিন magazine.rongdhonu.com আর টিউটোরিয়াল বিষয়ক ইংরেজী ব্লগ tutorial.rongdhonu.com. সময় পেলে ঘুরে আসবেন।

Reply

Masud September 3, 2009 at 12:03 pm

দেখে এলাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

Masud September 3, 2009 at 2:14 pm

আপনার সাইটে কমেন্ট দিতে গেলে রেজিষ্টার করা লাগে, এটা বন্ধ করলে ভাল হয়.. যেমন আমিই ফিরে এলাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

তন্ময় September 2, 2009 at 10:02 am

ভাইয়া, বর্তমান লুকিংটা অনেক ভালো লাগছে। একটা ব্যাক্তিগত মতামত দিব? একটা ব্যানার থাকলে মনে হয় ভালো হত।

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 3:39 pm

ইচ্ছে করলেই ব্যানার ব্যবহার করতে পারি, কিন্তু বাংলাদেশের ইন্টারনেটের স্পীডের চিন্তা করেই অনেক অপশন ব্যবহার করি না।

Reply

তন্ময় September 2, 2009 at 5:27 pm

হুম, ব্যাপারটা ঠিক, আমিও তাহলে এটা করব
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> মঞ্চে এক মুক্তিসন্তা =-.

Reply

তন্ময় September 2, 2009 at 10:00 am

IE is the best. Security এর জন্য এটা সবচে ভালো। আর একমাত্র এটাই EOT সাপোর্ট করে।
তার পরই মজিলা।
ক্রোমে বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েবসাইট দেখতে গেলে দাড়ি, কমা তে সমস্যা হয়।
ওপেরা স্পিডের দিক দিয়ে সেরা। এতে ইমেজ অফ রেখে ব্রাউজিং এর সুবিধাও আছে। কিন্তু security অনেক খারাপ।

Reply

Masud September 2, 2009 at 2:01 pm

আমি chrome এর একজন অন্ধ ভক্ত
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.

Reply

তন্ময় September 2, 2009 at 5:29 pm

হুম, পছন্দ সত্যি আপেক্ষিক
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> মঞ্চে এক মুক্তিসন্তা =-.

Reply

Masud September 2, 2009 at 8:56 am

google chrome এর মাধ্যমে নিজেদের জায়গা ভালভাবে শক্ত করতে পেরেছে, আমি এটার চরম ভক্ত, এটা ছাড়া নেটই যে slow মনে হয় যদিও বাংলাদেশের speed এ

Reply

তন্ময় September 2, 2009 at 10:03 am

এর ফাইল ডাউনলোড সিস্টেমটাও ভালো

Reply

Masud September 2, 2009 at 2:03 pm

আমার মতে add on বাদে সব দিক থেকে এটাই সেরা
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Speed up your firefox with speedyfox – A free remarkable software =-.

Reply

tintob September 2, 2009 at 5:41 am

ফায়ারফক্স আসার পর একপ্লোরারকে আর ব্রাউজার বলেই মনে হয় না। ক্রোম কিছুদিন ব্যবহার করেছি- ভালোই লাগে। কম্পিউটার নতুন করে সেটাপ দেয়ার পর ক্রোম আর ইন্সটল করা হয়নি। ভাবছি দেবো।
আমি সাধারণত কোনো নতুন সাইটের লুকিং দেখার জন্য ফায়ারফক্স, ক্রোম আর আইই এই তিনটিই ব্যবহার করি।
আর মোবাইলের জন্য অপেরার বিকল্প আছে কি-না জানি না। কারণ বিকল্প খোঁজার প্রয়োজন এখনো পড়েনি।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

তন্ময় September 2, 2009 at 10:06 am

মোবাইলে BOLT টাও ভালো, তবে অপেরার মত না। কিন্তু এটা uTube সাপোর্ট করে।

Reply

Adnan September 2, 2009 at 4:56 am

আমার দৃষ্টিতে ক্রোম এর সবচেয়ে অনন্য অসাধারন বিষয় এর প্রতিটি ট্যাব সতন্ত্র আলাদা।বড় পিডিফ চালু করতে গেলে মজিলা ফায়ারফক্স/ইন্টারনেট এক্সপ্লোরার ক্র্যাস করবেই।অন্যদিকে ক্রোম এর একটি ট্যাব ক্র্যাস করলেও (লাখে একবার হয়তো) কোন সমস্যা নেই।বাকী সব ট্যাব ঠিক থাকে।তবে ব্রাউজার হিসেবে ক্রোম এর পূর্নতা পেতে বেশ সময় লাগবে মনে হয়।তবে ফায়ারফক্সের মতো অতীব জরুরি কিছু Add On,সহজবোধ্য ও অধিক Options সম্পন্ন মেনু যুক্ত হলে নিকট ভবিসসতে Google এর মতো ব্রাউজিং জগতে এটাই আমাদের একমাত্র পছন্দের Browser এ পরিনত হবে আশা করছি।

Reply

Adnan September 2, 2009 at 4:14 am

অপেরা আমার অল টাইম ফেবারিট।তবে ফায়ারফক্সের Add On সুবিধাই একে অন্য সব কিছু থেকে এগিয়ে রেখেছে।আমার জানা মতে গতির দিক থেকে অপেরা এবং ক্রোম উভয়ই ফায়ারফক্সের চেয়ে দ্রুত গতি সম্পন্ন।

Reply

জিন্নাত উল হাসান September 2, 2009 at 4:25 am

ফায়ারফক্সের ভক্ত ছিলাম কিন্তু স্পীড আর সাদামাটা ডিজাইনের কারনে ক্রোমের প্রেমে পড়ে গেছি। অথচ গুগলের টুলবার আমার খুবই প্রিয় এ্যাডঅন ছিল।

Reply

Adnan September 2, 2009 at 4:28 am

আবার ওয়েব সাইট থেকে লেখা কপি করে ওয়ার্ডে পেষ্ট করার ক্ষেত্রেও অপেরা এবং ক্রোম ব্যাবহার সুবিধাজনক।ব্রাউজিং এর ক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরার একটা বড় সুবিধা করে দিছে তা হল Windows এর সাথে ওটা ফ্রী আসায় প্রতিদন্দীরাও ১০০% ফ্রী ব্রাউজার উপহার দিচ্ছে।নইলে অন্য সফটওয়্যারের মতোই টাকা দিয়ে কোন কোন ব্রাউজার কিনতে হতো।

Reply

তারেকবিডি September 2, 2009 at 1:49 am

আশা করছি ক্রোমের অবস্থান আস্তে আস্তে আরো উপরে উঠে আসবে……..

Reply

তন্ময় September 2, 2009 at 5:24 pm

আমার ভোট IE আর Firefox এর পক্ষে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> মঞ্চে এক মুক্তিসন্তা =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: