ব্রাউজার বলতে প্রথমেই আমাদের চোখে যা ভেসে ওঠে তার কোনোটাই গুগল ক্রোমে নেই। তবুও ক্রোম এখন আমার প্রিয় ব্রাউজার। আর আজকে তার প্রথম জন্মদিন।

ঠিক এক বছর আগে এই দিনে গুগল তাদের ব্রাউজার ক্রোম সবার জন্য উন্মুক্ত করে দেয়। উন্মুক্ত করার ঘটনাটাও ছিল অভিনব। অন্য সবার মতো গুগল প্রেস রিলিজের বদলে কমিক বইয়ের মাধ্যমে ক্রোমকে রিলিজ করতে চেয়েছিল। কিন্তু তার আগেই ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হউক কমিক বইটি ফাঁস হয়ে যায়। ফলে অনেক বেশি পাবলিসিটি পেয়ে যায় ব্রাউজারটি। গুগল তাদের সার্চ ইঞ্জিনের সাথে মিল রেখেই ব্রাউজারটিকে ডিজাইন করেছে – দেখতে সাদামাটা হলেও অনন্য কিছু বৈশিষ্ট্য একে অন্যান্য প্রতিষ্ঠিত ব্রাউজারগুলোর সাথে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে।
গুগল ক্রোমের অফিসিয়াল জন্মদিন ব্লগ পোষ্ট থেকে কয়েকটি পরিসংখ্যান তুলে ধরলাম:
- 51 developer releases, 21 beta releases or updates, and 15 stable releases or updates
- Over 20,600 bugs filed (4367 of them were duplicates, 3505 have been fixed, which leaves a whole lot left to go!)
- 11 external committers and bug editors, 46 external code contributors
- 50 Chrome Experiments
- 26 posts on the Google Chrome blog
- 12 Chrome Shorts, a collection of short films about Google Chrome
- A sequel to the comic in Japanese
আমার মতো যারা দ্রুতগতিতে কাজ করতে পছন্দ করেন, তাদের প্রথম পছন্দ হল ক্রোম। গুগলের প্রথম বেটা থেকে বর্তমান ভার্সনটি প্রায় ১৫০% বেশি দ্রুততায় কাজ করতে পারে। আর ব্রাউজারের বেঞ্চমার্ক v8 টেস্টিং-এ গুগল ক্রোম এক নম্বরে। V8 টেস্টিং ব্রাউজারের কার্যক্ষমতার বিভিন্ন দিক পর্যবেক্ষন করে একটি রেটিং করে। আমার ল্যাপটপে গুগল ক্রোম(৬২৯), সাফারি (৪৩২), মজিলা ফায়ারফক্স(৮৩.৮), অপেরা (৫৬.৬) আর ইন্টারনেট এক্সপ্লোয়ার (২২.১) স্কোর করেছে।

অনেকটা গুগল ক্রোম ব্রাউজারের হাত ধরেই আসছে ক্রোম অপারেটিং সিস্টেম। প্রথম অবস্থায় ক্রোম কেবলমাত্র নেটবুকের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। আশা করি ব্রাউজারের মতোই অপারেটিং সিস্টেমও অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠবে।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- কিভাবে “রাগী পাখি”কে আয়ত্ত্বে আনবেন
- গুগল ক্রোমপ্রেমী ওয়েব ডেভেলপারদের জন্য কিছু ফাটাফাটি এক্সটেনশন
- জনপ্রিয়তায় গুগল ক্রোম ব্রাউজার চলে এল তৃতীয় স্থানে
- গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের প্রথম দর্শণ
- শুরু হলো গুগল ক্রোম টিভি বিজ্ঞাপন | উপভোগ করুন এক সাথে ১১টি বিজ্ঞাপন
- সার্চ ইঞ্জিনে কি ওয়েব সাইটের বিস্তারিত জমা করতে হবে?
- আজকের iSEOForum.com পর্যালোচনা – ১লা মার্চ, ২০০৯
- গুগল ফিরিয়ে আনলো Video লিংক
{ 27 comments… read them below or add one }
তহালে mozila firefox আর ব্যবহার করব না ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
গুগল ক্রোমের এত স্পীড !!!!!!
ভাইয়া একটা কথা । আপনার ইমেইল নিউজলেটার হিসেবে যেভাবে পোস্টগুলা আমার ইনবক্সে আসে তাতে দেখা যায় যে পোস্টের শিরোনাম আর কয়েকটা লাইন আসে । বাকীটা সাইটে এসে পড়তে হয় । এটা কিভাবে করলেন একটু বলবেন? আমার ক্ষেত্রে পুরো পোস্ট টাই ইনবক্সে চলে যায় ।
Dear Hasan vi,
pls check this link http://bangla35.t35.com/index.htm. I think its fraud and many blogger may fall in it…. so, pls discuss about it and post about it. The person MD. FARHAD HOSSAIN didn’t want to meet with me and he threat me he will destroy my website!! He will use auto clickor and submit my website to it,then my adsense account will be banned. What should I do now????pls help me ASAP….
আপনি যদি কোনো সন্দেহজনক ভিজিটর দেখতে পান কিংবা ওয়েবসাইটের ট্রাফিক হঠাৎ করে বেড়ে যায়, তাহলে সাথে সাথে গুগল এডসেন্সের Contact Us লিংক থেকে Click Fraud এর Complain করতে পারেন। তাহলে ওই পেজ ইমপ্রেশন কিংবা ক্লিকগুলো গণনায় আসবে না।
হাসান ভাই, গ্রাভাতার চেঞ্জ করেন প্লিজ…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ভাইয়া, একটা মেইল পাঠিয়েছি, একটু দেখবেন প্লিজ…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
ভাইয়া
কোনটাতেই কাজ হচ্ছে না। এটা কি আমার কম্পিউটারের কোন সমস্যা? তবে একটা জিনিষ পেয়েছি তা হোল আনইন্সটলিং সফটোয়ারটা, একেবারে শিকড় শুদ্ধ তুলে নিয়ে যায়। আর অবাক হয়েছি আপনার এতো তারাতারি উত্তর দেয়া দেখে, মনে হয়েছিলো আপনি আমার জন্যই কম্পিউটার নিয়ে বসে ছিলেন।
অনেক ধন্যবাদ।
কম্পিউটারের সাথে বসে থাকাই তো আমার কাজরে ভাই। সমস্যার সমাধান দিতে পারলাম না বলে দু:খিত। আমার কাছে ক্রোম বেটা ইনস্টল করা ছিল, তাতে বাংলা লেখার মাঝে ইংরেজি দেখতে সমস্যা হতো। পরে স্ট্যাবলে ফিরে এসেছি্ তবে বেটাতে কয়েকটা নতুন ফিচার এ্যাড করা হয়েছে।
বেশ ভাল।
revouninstaller অনেক ভাল কাজ করে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
আমিও ক্রোমের ভক্ত হতে চলেছি। ক্রোম আগের চেয়ে এখন বেশি ভালো লাগছে…
ভাইয়া,
আমি এতোদিন ফায়ার ফক্স(বাংলা) ব্যবহার করেছি। সেদিন ব্রাউজ করতে গিয়ে দেখি ফায়ার ফক্স ওপেন হচ্ছে না, একটু পরে একটা উইন্ডোতে দেখা গেল ফায়ার ফক্স ক্রাশ করেছে। পরে আনইনস্টল করে আবার ইনস্টল করেছি তাতেও কোন লাভ হয়নি।
এর পর গুগল ক্রোম(বাংলা) দিয়ে কাজ করছি কিন্তু একটা সমস্যা লক্ষ্য করছি যে কোন চিঠির বা এই যে এই ধরনের কমেন্টেসে যে সব ইংরেজী শব্দ থাকছে সেগুলি আমি দেখছি না, ওই যায়গাটা ফাকা দেখাচ্ছে। বুঝতে পারছি ওখানে কোন শব্দ আছে। ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে সে সব দেখা যাচ্ছে। এখন আমার প্রশ্নঃ ১) ফায়ার ফক্স কি ভাবে পুনঃস্থাপন করতে পারি?
২) গুগল ক্রোমে কি ভাবে বাংলা লেখার মাঝের ইংরেজী শব্দ গুলি দেখতে পাবো? ভাষা অপশনে চেঞ্জ করে দেখেছি তাতেও একই ফল।
আমি ভোডাফোনের মোবাইল ইন্টারনেট ব্যবহার করি, তাতে গড়ে ৮/১০ কিলোর বেশি স্পীড পাই না।
আমি জানি আপনি ভীষন ব্যস্ত তবুও অনুরোধ করছি, ভাইয়া আমার জন্য একটু সময় ব্যয় করে সমাধান জানালে বিশেষ উপকৃত হতাম।
এই মুর্হূতে কোনো সমাধান মাথায় আসছে না, তবে http://www.revouninstaller.com ইনস্টল করে ফায়ারফক্স আনইনস্টল করুন। তাহলে সবকিছু মুছে ফেলবে। তারপর আবার ইনস্টল করুন।
আর ক্রোম আপডেট করে দেখুন। অথবা ক্রোমের সর্বশেষ বেটা ভার্সনটিতে সমস্যা আছে, তাই স্ট্যাবল ভার্সনটি ব্যবহার করুন।
সত্যি কথা বলতে কি, গুগল ক্রোম যেদিন প্রথম রিলিজ হয়, সেদিন আমার ব্লগে খুব উৎসাহ নিয়ে পোস্ট লিখেছিলাম। কিন্তু ১ সপ্তাহের মধ্যেই আমি বিরক্ত হয়ে গেছি। কারণ কখনও কখনও ফায়ারফক্সে ২০-৩০টা ট্যাব খুলে ফেলি। ধীর গতির হয়ে যায়, কিন্তু ক্রোমের মতো ফট করে কখনও কোনদিন আজ পর্যন্ত (লিনাক্সে এসেও) ফায়ারফক্স বন্ধ হয়ে যায়নি।
ঐ এক সপ্তাহে হাজারবার না হোক ১০-১৫ বার অবশ্য হবে- ক্রোম ক্রাশ করেছিল। সেই থেকে ক্রোমে আর আমি হাত দেইনি।
ফায়ারফক্সেই আছি এবং আমি সন্তুষ্ট।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> অবশেষে লিনাক্সের জন্য অভ্র উন্মুক্ত হলো =-.
ক্রোম প্রথম বেটা ভার্সনের চেয়ে এখন বেশি ভাল কাজ করে। আমি গুগলের ফ্যান হলে ক্রোমকে ভাল চোখে নিতে পারিনি। আমার কাছে গুগল টুলবার খুব কাজের মনে হতো। তাই ফায়ারফক্স ছাড়তে পারছিলাম না। কিন্তু মাস তিনেক হচ্ছে পুরোপুরি ক্রোম ভক্ত হয়ে পড়েছি।
আমারও একই অবস্থা । ক্রোমের ক্রাশ করার জন্যই অনেকদিন ব্যবহার বন্ধ রেখেছিলাম। এবারের রিলিজ থেকে আবার ব্যবহার শুরু করেছি।
প্রথম অবস্থার চেয়ে ক্রোম এখন অনেক ভাল, আমি প্রথমে খুব হতাশ হয়েছিলাম।
আসলেই খুব ভালো
.-= সোমেল এর সর্বশেষ পোষ্ট >> Earn Online Through PPC and PPA Programs =-.
ভাইয়া বুঝলাম না।আপনার ল্যাপটপে ক্রোম এর সাথে বাকীগুলোর এতো পার্থক্য কেন?আর নতুন অপেরা ১০ তো আমার জানা মতে Fastest Browser অন্তত ফায়ারফক্সের চেয়ে তো গতিশীল বলেই জানতাম
V8 কেবল স্পীডই দেখে না, বরং ব্রাউজারের কতটুকু সহ্য ক্ষমতা আছে, কত সহজে গানিতিক হিসেব করতে পারে ইত্যাদি নানা বিষয় হিসেব করে রেটিং দেয়। পোষ্টে থাকে লিংকটি পড়ুন, সব জানতে পারবেন।
ধন্যবাদ ভাইয়া।আর Wordpress.com এর ফ্রী ব্লগ কিভাবে গুগলের Search থেকে দূরে রাখা যায়।যেমন ব্লগারে সেই অপশন আছে।আমি Temporarily কিছু Post ফ্রী Service এ রাখতে চাচ্ছি যা পরে নিজের Domain এ পেষ্ট করব।গুগল যেন আগেই তা না দেখতে পারে সেই ব্যাবস্থা করতে চাই।
Settings > Privacy Settings এ গিয়ে পছন্দমতো অপশন সিলেক্ট করুন।
ভাইয়া আপনার আগের ছবিটা ভালো ছিলো, ওটা দিন আবার
আসলেই chrome rockzZz…. . আমার মতে এটাই সেরা
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
কি মজা পোষ্ট টা আমি প্রথম পড়লাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
খুব ভালো
ধন্যবাদ