এক
আমি দিনের সিংহভাগই ব্যয় করি এই বাংলা ব্লগের পেছনে। এর পেছনে সময় দেবার কারনে আমার নিজের অন্য ওয়েবসাইটগুলো থেকে আয় কমে গেছে, গত দুইমাসে আমার এডসেন্স থেকে আয় মাত্র আড়াইশত পাউন্ড। তাহলে বুঝতেই পারছেন, এই ব্লগের পেছনে আমার আত্মত্যাগ কতটুকু? গত কিছুদিনে, দুই একটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতেই আমার এই কথাগুলো বলা। আমাকে যদি কেউ খারাপ বলে, স্বাভাবিকভাবেই আপনাদের খারাপ লাগতেই পারে – তাই বলে গালি বদলে গালি দিলে নিশ্চয়ই কারোই উপকার হবে না। বরং যে উদ্দেশ্য নিয়ে এই ব্লগটি শুরু করেছি, তাই বৃথা হয়ে যাবে। যদি দেখেন কেউ অভদ্র আচরণ করেছেন, তাহলে তাকে এড়িয়ে চলুন। আশা করি সবাই আমার এই অনুরোধটুকু রাখবেন। নানান ঝুটঝামেলার কারনে সামহোয়ারইন, প্রথম আলো, আমার ব্লগ – কোনোটাতেই আর লিখতে ভাল লাগে না। এখন এখানেও যদি সেই সমস্যা শুরু হয় তাহলে আর কোথায় যাবো?
দুই
কয়েকজনের সাথে সলাপরার্মশে এক সপ্তাহ হলো একটি ফান ক্যাব খুলেছি। দেখতে দেখতে আমার দুটো একাউন্ট বাদে আরও ৪২ জন সদস্যও পেয়ে গেছি। আশা করি দিনে দিনে আরোও সদস্যসংখ্যা বাড়বে। উদ্দেশ্য হলো আমার লেখা আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। তাই আপনার আপনাদের প্রযুক্তিতে উৎসাহী বন্ধুদের ক্যাবে অংশ নিতে অনুরোধ করতে পারেন। এতে করে আমাদের সকলেরই উপকার হবে। যত মাথা, তত প্রশ্ন আর তত জ্ঞান। আমি আজকে সবার সাথে জ্ঞান শেয়ার করছি বলেই আপনার আমার এই ওয়েবসাইটে ভিড় করছেন – তাহলে অন্যদেরকে কেন এই অধিকার থেকে বঞ্চিত করবেন? এছাড়াও অন্যান্য সোশাল নেটওর্য়াক ব্যবহার করেও আপনার এই ব্লগের প্রসারে এগিয়ে আসুন।
আজকে ব্লগের ফান ক্লাবের জন্য ফেসবুক উইজার নেম পেয়েছি – http://www.facebook.com/juhasanblog
তিন
প্রথম কাষ্টমার হিসেবে আমি ইতিমধ্যেই পান্থ বিহোসকে একটি হোস্টিং এবং দুইটি ডোমেইন সফলতার সাথে বুঝিয়ে দিতে পারেছি। এবং আরও কয়েকজন ডোমেইন এবং হোস্টিং কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। যারা ঢাকা বাইরে থাকেন, তারা আপাতত নিচের ঠিকানায় টাকা জমা দিতে পারেন এবং আমাকে ইমেইল করে ডোমেইনের নাম পাঠাবেন।
মো: ইউনুস আলী সরকার
সঞ্চয়ী হিসেব নং – ১৮৮৫৩
রুপালি ব্যাংক লিমিটেড
ঢাকা ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ, ঢাকা।
যদি হোস্টিং কিনেন, তাহলে প্রতিটি ডোমেইনের জন্য আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেব এবং প্রয়োজনীয় প্লাগইন বসিয়ে দেব। যাতে প্রথম অবস্থায় কোনো সমস্যা না হয়। আশা করি আজ পর্যন্ত যতজন আমার কাছে সাহায্য চেয়েছেন, কাউকে হতাশ করিনি।
চার
একটি সুখবর আছে। সর্বজন স্বীকৃত না হলেও ওয়েবসাইট রেটিং হিসেবে Alexa.com এর কিছু নামডাক আছে। তাদের হিসেবমতে আমার এই সাইটটি এই মুর্হূতে বাংলাদেশের ২৮০তম সাইট। গত তিনমাসে এই সাইটের ট্রাফিক বেড়েছে ৩০০%। যার পুরোটাই আপনাদের অনুপ্রেরনার ফসল। আপনারা আছেন বলেই আমি এবং অতিথি ব্লগাররা লিখতে আগ্রহ পাই। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং প্রথম পঞ্চাশে চলে আসব
পাচঁ
তন্ময় এই ব্লগে একটি পরিচিত না হয়ে গেছে। এই ব্লগে নিয়মিত মন্তব্য করা ছাড়াও সে একটি অতিথি পোষ্টও প্রকাশ করেছে। তার মতে আমার ব্লগ পড়েই সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করেছে এবং একমাসের শদ্যেই সে নিজের ওয়েবসাইটের জন্য নিজেই থিম ডিজাইন করে ফেলেছে।
সে এই ব্লগের পাঠকদের একটি বিশেষ অফার দিয়েছে, যা আমার কাছে খুব আকষর্ণীয় মনে হয়েছে। মনে চাইলে আপনারাও সেই অফারে অংশ নিতে পারেন। তার নিজের ভাষায় অফারে বিস্তারিত:
Rongdhonu Tutorialএ গিয়ে যারা বিভিন্ন পোষ্টে কমেন্ট করবেন, তাদের মধ্য থেকে মনোনীত ৫ জনকে আমি তাদের জুমলা বা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী ওয়েবসাইটের জন্য থিম/ টেম্পলেট তৈরী করে দিব তাদের পছন্দ অনুযায়ী। তবে দুইটা শর্ত।
১. কমেন্টগুলো যৌক্তিক হতে হবে।
২. এক পোষ্টে একাধিক কমেন্ট করলেও কেবল একটি কমেন্ট গননা করা হবে।
আর ১ টা অনুরোধ। যে টেম্পলেট আপনাদেরকে দিব, তার Created by…. লাইনটা এডিট করবেন না।
ছয়
প্রায় একমাস বন্ধ থাকার পর গতকাল আমার সার্চ ইঞ্জিন ফোরামটি আবার খুলে দিয়েছি। আশা করি সবাই তাতে অংশ নেবেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ইংরেজিতে হবার কারনে বাইরের দেশের সদস্যরাও বিভিন্ন আলোচনায় অংশ নিবে এবং এতে করে আমাদের সবার উপকার হবে।
আর একটা কথা বলাই হয়নি, জুলাই-আগষ্ট মাসে ফোরামে ডোমেইন জিতে নেবার একটি প্রতিযোগিতা শুরু করেছিলাম। আজকে তার অফিসিয়াল ঘোষনা দিচ্ছি। প্রতিযোগিতায় পান্থ বিহোস জয়ী হয়েছে। তাই একটা ডোমেইন তার পাওয়া হয়ে গেছে। আশা করি শ্রীঘ্রই বিজয়ীর হাতে তার পুরষ্কার পৌঁছে যাবে।

{ 43 comments… read them below or add one }
হাসান ভাই ডোমেইন কিনতে চাচ্ছি ।কি করব আর টাকা পাঠাবার কয় দিনের মাঝে একটিভ হবে ।জানান প্লিজ
এর উপর একটা পোষ্ট আছে, খুজে দেখুন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.
@ adnan…….অামাকে কি SEO, Wordpress বিষয়ে ebook & software দেয়া যাবে?
বই তো দেয়া যাবে, আপনি কি ধরনের সফটওয়ারের কথে বলছেন?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.
আরে ভাই দারুন আপনার ব্লগ বাংলাদেশে ২৮০ তম হওয়ায় অভিনন্দন এই সংখ্যা টা দুই অংকের হবে একদিন ইনশাল্লাহ আচ্ছা আমার আগের ব্লগের
http://alexa.com/siteinfo/foisal.wordpress.com
এলেক্সা ইনফোতে আপনার মত বিভিন্ন দেশে বা বিশেষ করে বাংলাদেশের রেঙকিং দেখার উপায় আছে? নাকি সেই অবস্থানে এখনো আসেনি বলে দেখাচ্ছেনা।
.-= ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.
আলাদা করে দেখার উপায় নেই। একটি পর্যায়ে এসে এলেক্সা নিজের এইসব পরিসংখ্যান দেখাবে।
ধন্যবাদ।
ফোরামটা খুলে দেয়ার জন্য ধন্যবাদ। আর তন্ময় ভাইয়ের ব্লগে এখনই যাচ্ছি।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Very Useful Microsoft Shortcuts for our Computer =-.
ভাই, আপনাদের জন্য আমি ওয়ার্ডপ্রেসের থিম টিউটোরিয়াল লিখতে চায়, হাসান ভাইয়ার কাছ থেকে অনুমতি জোগাড় করুন সবাই।
আগে কও থিসিস থীম কেমনে বানাইছে এটার টুইটোরিয়াল দিবা, তারপর অনুমতি। আমি চিন্তা করতেছি এটা ফ্রি কেমনে যোগাড় করা যায়
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
ভাই, আপনি যদি ভেবে থাকেন থিসিস থিমটাই সবার চেয়ে সেরা তাহলে ভুল। আর থিম তৈরীতে যে মানের css জ্ঞান থাকা লাগে তা যদি আপনার থাকে তাহলে কোনো টিউটোরিয়াল আপনার বোধ হয় দরকার নাই। আমি একটা css sample আপনাকে দিব, আপনি যদি সেটা analyze করে আমাকে বোঝাতে পারেন, আপনাকে আমি থিসিস এর মত থিম বানিয়ে দিব, প্রমিস।
থ্যাংকস, ডোন্ট বি সো সিরিয়াস। দ্যাট ওয়াজ জাস্ট টু ইনসপায়ার ইউ। থিসিস আমি ফ্রি ডাউন লোড করেছি। আমি থিসিস পছন্দ করি কারন এর বহুমাত্রিক অপশনস এবং কোডে হাত না দিয়েই ডিজাইন চেন্জ করার সুবিধা। তবে এর অতি সাদা মাটা ভাব আমার ভাল লাগেনা। প্রোগ্রামিং জানার কারনে টেমপ্লেট বুঝতে অসুবিধা হয়না। থিসিসের আরেকটা সুবিধা যে তারা টেমপ্লেটকে ছোট ছোট ফাংশন কলের মাধ্যমে খুব নিখুঁত ভাবে প্রোগ্রাম করেছে, যা বুঝতে খুবি সুবিধা। অন্যান্য টেমপ্লেট এর ডিজাইন খুবি গতানুতিক। আমি থিসিসকে ফলো করে নিজের একটা দাড় করানোর চেষ্টায় আছি।মাই এনাদার চয়েস ইজ কালারমেটিক।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
আদনানের কাছ থেকে দুটি ইবুক পেয়েছি। অনেকের কাজে আসতে পারে। ফাইন্ড দ্যা বুকস নেইম হিয়ার: http://bn.jinnatulhasan.com/2009/08/1205/comment-page-1#comment-2231
ধন্যবাদ আদনানকে।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
ভাই, শ্রম দিচ্ছি কিন্তু সফলতা নাই।
ব্লু ভাই, বই দুইটা আমাকে মেইল করবেন? admin@rongdhonu.com
ব্লু ভাই, বইয়ের জন্য ধন্যবাদ
আমিও পেয়েছি, ধন্যবাদ আদনান ভাইয়া কে
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
বই দুটো কি আমাদের সাথে শেয়ার করা যায় না?
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ‘বাংলা হ্যাকস’ ব্লগের বর্ণ বৈচিত্র্য পরিবর্তন করলাম =-.
ব্লগের প্রসার বাড়লে বিভিন্ন ধরনের লোক সমাগম হবেই। আবার সবার ওয়ে অব এপ্রোচিং সেইম না। আমি অবশ্য খেয়াল করি নাই। প্লিজ ওভারলুক ইট;কেরী অন ইউর পজিটিভ এপ্রোচ।
অনেককে বলতে শুনি নেগেটিভ কমেন্ট ইজ গুড ফর ব্লগস পজিটিভ মুভমেন্ট অর ইমপ্রুভমেন্ট।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
একমত
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
আপনার এই কথার আমি ১০০% একমত।
Cheers!
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.
আমরা গ্রামীনের হাতে বন্দী
“যদি দেখেন কেউ অভদ্র আচরণ করেছেন, তাহলে তাকে এড়িয়ে চলুন। “-এই বিষয়টা বুঝানোর জন্য অনেকবার গলা ফাটাইছি কিন্তু কে শোনে কার কথা।যাই হোক আপনি যেহেতু বললেন আশা করি এবার থেকে সবাই Off যাবে।
যাই হোক ভাইয়া, আপনার আয় কমে গেছে বলে খুবই খারাপ লাগছে।জানি হয়তো মানবেন না, তারপরো একটা অনুরোধ।”বাংলাদেশের ২৮০তম সাইট” এ কিছু Google Advertisement থাকলে মন্দ হয় না কেননা এটাই আমার জানা মতে বাংলাদেশের একমাত্র মানসম্মত ব্লগিং,SEO,ওয়ার্ডপ্রেস বিষয়ক সাইট।কিছু বিজ্ঞাপন বসালে আপনার উদ্দেশ্য অসৎ হয়ে পড়বে না বরং হয়তো Professional Look পাওয়ার ক্ষেত্রে ব্লগটা আরো এক ধাপ এগিয়ে যাবে।ভাল থাকুন।
ভাইয়া বাংলা কিছু এড দেওয়া যেতে পারে… বা buysellads এড দিতে পারেন
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
একমত (Y)
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
আদনান ভাই, বইয়ের জন্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ভাই।আর Wordpress,Blogging,SEO প্রভৃতি বিষয়ে Ebook,Video Tutorial,Theme/Template,Software ইত্যাদি প্রয়োজন হলে আমাকে ইমেইল করতে পারেন।আশা করি নিরাশ করব না।> problogger99 এট gmail.কম
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> What Is The Proper Way to Display a Copyright Notice? =-.
তন্ময়ের কাজ খুবই সুন্দর। দেখলেই বোঝা যায় সে যথেষ্ট শ্রম দেয় তার সাইটের জন্য।
। দেখা যাক কী হয়?
তার ম্যাগাজিন সাইটেও আছে অফার। ওখানে বিশটি লেখা সাবমিট করলেই ১০০ টাকার প্রাইজবন্ড পাওয়া যাবে।
তবে সে আমাকে জানিয়েছে আমি ১০টি লেখা পোস্ট দিলেই এই পুরস্কার পাবো। ধন্যবাদ তো দিতেই হয়। আর তাই ইতোমধ্যে দু’দিনে দু’টি লেখা পোস্টও করে ফেলেছি
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
জি, আপনি প্রথম লেখক হিসাবে এই বিশেষ পুরস্কার পাচ্ছেন।
প্রশংসার জন্য ধন্যবাদ। কিন্তু এতে কাজ হবে না, সবার সহযোগিতা চায়।
আমি শুধু একটা কথা বলতে চাই, এই ব্লগে এসে যেসব ফালতু ব্লগার অরুচীকর মন্তব্য করে তাদেরকে আমরা কিছু বলবো না, এটা কেমন করে সম্ভব। তারচে, আমাদের যেনো বলতে না হয় সেই ব্যবস্থা করেন। ওই কমেন্টসগুলো স্প্যাম হিসেবে ক্যাচ করুন। ব্লগে যদি কমেন্টসগুলো পাবলিশ না হয় তাহলেই তো হয়।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.
হ্যা ভাইয়া ওদের কে স্প্যাম করে দিন
কষ্ট পেলাম আপনার অন্য সাইট থেকে আয় কমে গেছে বলে।
আমিও :’(
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.
অামিও…….
খুবই ভালো লাগল এলেক্সা রেটিং দেখে।
ধন্যবাদ ভাইয়া
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> গুগল ছাগল আর আমরা পাগল!!! ভুল বললাম? =-.
ওটা আসলেও খুবই ভাল
Best wishes for the fan club. I can’t access facebook since June due to local policy. Not only facebook but also blogger, wordpress ,twitter etc. too. Frustrating…
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
আপনাদের সবাইকে আমি ব্যান করব
। ইংরেজী লিখেন ক্যান। ইংরেজী এমনিতেই বুঝি না। এটা বাংলা ব্লগ।
ওকে তন্ময়। ইংরেজিতে আর লিখবোনা। রাগ করেনা লক্ষী সোনা।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
হ্যা হ্যা হ্যা