Thesis Theme বলতে যারা পাগল… তাদের জন্যে একটি ফাটাফাটি ফ্রি থীম

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ September 4, 2009 · 41 comments

বিভাগ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ব্লগিং

কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে Premium Theme নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সবাই প্রিমিয়াম থীম ব্যবহার করতে চাচ্ছে। আসলে প্রিমিয়াম থীমে আছে কি? কিছু অতিরিক্ত সুবিধা যা সাধারণ থীমে নেই। কিংবা প্রিমিয়াম থিম দেখতে সুন্দর। এখন এইসব সুবিধা দেবার জন্য ডিজাইনারদের পয়সা দিতে হয়। কিন্তু যেহেতু আমাদের হাতে পয়সা নেই, তাই আমরা অবৈধভাবে এইসব থীম ব্যবহার করতে বাধ্য হচ্ছি।

অনেকেই Thesis Theme টি ব্যবহার করতে চাচ্ছেন। আমি এই ওয়েবসাইটের জন্য থীমটি ব্যবহার করেছি। হয়তো একারনেই সবাই এই থীম ব্যবহারে আগ্রহী। কিন্তু একটা ব্যাপার অনেকেই জানেন না, যে Thesis Theme টিতে পরিবর্তন আনতে হলে আপনাকে কিছু হলেও প্রোগ্রামিং জানতে হবে। এবং প্রায় প্রতিবার পরিবর্তনের জন্য FTP ব্যবহার করে Source কোডে পরিবর্তন আনতে হবে। এটা কতজন সাফল্যের সাথে করতে পারবেন, তাতে আমার সন্দেহ আছে?

আজকে আমি একটা থীমে কথা বলব, যা বাচ্চা ছেলেমেয়েও ব্যবহার করতে পারবে। থীমটি ব্যবহারে কোনো কোডিং জানতে হবে না, শুধুমাত্র drag-n-drop করেই থীমে পরির্বতন আনা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হল এই থীমটি ফ্রি। থিমটির নাম Semiologic Reloaded, থিমটি ইনস্টলের সাথে সাথে আপনি পেয়ে যাবেন:

  • ২০টি বিভিন্ন রংয়ের টেমপ্লেট – ফলে আপনাকে রং পরিবর্তনের কোনো প্রয়োজন হবে। তারপরেও যদি রং পরিবর্তন করতে চান,তার জন্যেও রয়েছে Color Picker সুবিধা। ফলে এখানেও কোনো কোডিংয়ে যেতে হবে না।
  • ১০টি ভিন্ন ভিন্ন উপায়ে ওয়েবসাইটকে সাজানোর উপায় – কোনোটিতে একটি কলাম, কোনোটিতে দুইটি কলাম, কোনোটি তিনটি কলাম… ইত্যাদি ইত্যাদি।
  • ব্যানার এড করার সুবিধা। কোনো কোডিং, আপলোডিং ছাড়াই নিজের ওয়েবসাইটের ব্যানার পরিবর্তন করতে পারবেন।
  • সবচেয়ে বড় সুবিধাটি এখন বলছি – বিজ্ঞাপন বসানোর সুবিধা। ওয়েবসাইটের যেকোনো স্থানে মুর্হূতের মধ্যে Widgets এর মাধ্যমে আপনি বিজ্ঞাপন বসাতে পারবেন। আমি আজ পর্যন্ত এই সুবিধাটি আর কোনো টেমপ্লেটে দেখিনি।
  • থীমটি ব্যবহারকারীদের একটি ফোরাম আছে, কোনো সমস্যা হলে ওখানে খুব সহজেই সাহায্য পাওয়া যায়।
  • Thesis Theme এ যেখানে Wordpress Hook ব্যবহার করে কোডিং-এ পরিবর্তন করতে হয় সেখানে এই থীমে সরাসরি কোড পরিবর্তন করতে পারবেন।

এতই যদি সুবিধা, তাহলে আমি ব্যবহার করছি না কেন?

এই প্রশ্নটি যাদের মাথায় এসেছে, তাদেরকে বলছি – আমার প্রায় সবগুলো ওয়েবসাইটেই এই থীমটি ইনস্টল করা আছে। কারন এই থীমের পেছনে কোনো সময় নষ্ট করতে হয় না। এমনকি আমি Tamara Walker এর ওয়েবসাইটেও এই থীমটি ইনস্টল করে দিয়েছি। শুরুমাত্র কিছুটা বৈচিত্র্য আনার জন্য এই সাইটে Thesis Theme টি ব্যবহার করেছি। আমি চাই না, আমার কারনে সবাই অবৈধভাবে এই থীমটি ব্যবহার শুরু করে। আরেকটি ব্লগ বানানোর জন্য একটু আগে Tamara আমাকে বলল, আমি জিজ্ঞাসা করলাম সে Thesis Theme ব্যবহার করতে চায় কিনা? সে বলল “প্রশ্নই ওঠে না”।

থীমটি এই মুর্হূতে Release Candidate পর্যায়ে আছে। কয়েকদিনের মধ্যেই হয়তো Final Release হবে। তখন এই থীমটির জন্য পয়সা দিতে হবে। তাই তাড়াতাড়ি থীমটি ডাউনলোড করে ফেলুন।

তাই ফ্রিতেই যদি ফাটাফাটি কোনো থীম পান, তাহলে কেন অবৈধভাবে থীম ডাউনলোড করতে যাবেন।

শুভ কামনা রইল সবার জন্য।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 41 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 nijhumdip March 10, 2010 at 9:13 pm

হাসান ভাই সাহায্য করার জন্য ধন্যবাদ। ভাইয়া কনো ভাবেইতো ব্লগটাকে সাইজে আনতে পারছিনা :( http://shimanaperiye.com/seo একটু যদি visit করে পরামরস্য দিতেন কিছুই হয়নি ২/১ টা টেষ্ট post দিয়েছি মাত্র :(

Reply

2 nijhumdip March 10, 2010 at 8:05 pm

হাসান ভাই solaimanlipi font টা আমার ব্লগে ব্যবহার করতে চাই। আপনা লেখা পরে বাংলা install করেছি ব্লগে।কিন্ত সুন্দর দেখায় না। আপনার ব্লগ এর মত সুন্দর font চাই কেমুন করে করতে পারি?যদি একটু সাহায্য করতেন :(

Reply

3 জিন্নাত উল হাসান March 10, 2010 at 8:32 pm

আপনার ওয়েবসাইটের style.css ফাইলে গিয়ে font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; লাইনের বদলে font-family: ‘SolaimanLipi’, Verdana, Arial, Helvetica, sans-serif; লিখুন এবং font-size: 11px; এর বদলে font-size: 13px; করে সেভ করুন।

কাজ হয়ে যাবার কথা।

Reply

4 nijhumdip March 10, 2010 at 7:55 pm

হাসান ভাই word press এ আমার বয়স ১ মাস এর ও কম বয়স হবে প্রথম যেদিন আপনার ব্লগে এসেছিলাম সেদিন থেকেই খুজতে ছীলাম them টা।প্রথম ভালো লাগার কারনেই হয়তো। sorry ভাইয়া আর খু্জবনা:(

Reply

5 জিন্নাত উল হাসান March 10, 2010 at 7:59 pm

খুঁজতে মানা করিনি, অন্য থীমগুলো প্রথম ব্যবহার করে দেখুন। পছন্দ হলেও হয়ে যেতে পারে। একান্তই পছন্দ না হলে অবৈধ পথে পা বাড়াতে পারেন। শুধু আগেই কেন অন্যায় করবেন?

Reply

6 nijhumdip March 10, 2010 at 5:16 pm

হাসান ভাই thesis theme টা কি আপনার কাছে আছে? অথবা কথাও থেকে ফ্রী download করা যায়? অন্য কারো কাছে কি আছে thesis theme টা থাকলে দিয়ে একটু হেল্প করবেন প্লিজ :( nijhumdip@yahoo.com this one is my mail address

Reply

7 জিন্নাত উল হাসান March 10, 2010 at 7:03 pm

সাত খন্ড রামায়ন পড়ে সীতা রামের মাসী – পুরো পোষ্ট লিখলাম যেন কেউ অবৈধভাবে Thesis Theme ব্যবহার না করেন, আর আপনার জানতে চাইছেন কোথা থেকে ফ্রী ডাউনলোড করা যায়!

Reply

8 Enameos November 14, 2009 at 1:47 am

চেখে দেখার জন্য থীম টা ইনস্টল করেছিলাম। কিন্তু এত ভাল লাগল যে আর পরিবর্তন করতে ইচ্ছা হচ্ছেনা। :)
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> How to Make your Pen Drive Bootable Linux Installer =-.

Reply

9 Enameos November 14, 2009 at 2:58 am

আসলেই, এই থীমটির মত সুবিধা অন্য কোন থীমে পাইনি।
.-= Enameos এর সর্বশেষ পোষ্ট >> 7 Fires – A Vision Keeper’s Journey- Review =-.

Reply

10 জিন্নাত উল হাসান November 14, 2009 at 9:03 am

শুনে ভাল লাগল…

Reply

11 Rafiur October 19, 2009 at 6:25 am

ভাই অসাধারন একটা থিম।আমি এই থিমের মতো এতো সুবিধা আগে কোনো থিমেই পাই নি।
.-= Rafiur এর সর্বশেষ পোষ্ট >> Defraggler-A good disk optimizer =-.

Reply

12 Adnan October 7, 2009 at 9:50 pm

http://www.webmaster-talk.com/blog-themes/

এখানে প্রচুর ভাল মানের ফ্রী থিম পাবেন

Reply

13 Adnan October 7, 2009 at 9:09 pm

হাসান ভাই, একবার কোথায় যেন আপনি বলেছিলেন অবৈধভাবে থিসিস/অন্য কোন থিম ব্যাবহার করলে পরে সমস্যা হতে পারে।আমি যদি (যদি না অবশ্যই!) অবৈধভাবে এইসব থিম ব্যাবহার করি তাহলে কিভাবে ধরা খাওয়ার সম্ভাবনা আছে একটু যদি বলতেন তাহলে সাবধান হতে পারতাম…

Reply

14 আরমান September 19, 2009 at 6:16 pm

ভাইয়া, ফ্রী ওর্য়াডপ্রেস থিম ডাউনলোডের জন্য কয়েকটি ভাল ওয়েবসাইটের ঠিকানা একটু জানাবেন …

Reply

15 জিন্নাত উল হাসান September 19, 2009 at 7:03 pm

আপনি কি ওয়ার্ডপ্রেসের ফ্রি ব্লগ ব্যবহার করছেন নাকি নিজের সার্ভারে ওর্য়াডপ্রেস ইনস্টল করেছেন?

Reply

16 আরমান September 19, 2009 at 10:58 pm

আমি ওর্য়াডপ্রেসের ফ্রি ব্লগ ব্যবহার করছি না।ওর্য়াডপ্রেস নিয়ে জানার জন্য freehostia তে ফ্রি তে ওর্য়াডপ্রেস ইনস্টল করেছি একটি সাব-ডোমেইন নিয়ে ।

Reply

17 জিন্নাত উল হাসান September 20, 2009 at 5:40 am

এগুলো ট্রাই করে দেখতে পারেন – http://www.smashingmagazine.com/2008/01/08/100-excellent-free-high-quality-wordpress-themes/

Reply

18 টিউটো September 5, 2009 at 3:14 pm

থিমটি বেশ ভালো মনে হচ্ছে। বেশ হালকা এবং ইউজারফ্রেন্ডলি মনে হলো। সাইডবারটা আরও মজার। তবে এখনই সেইআপ করবো না কারন আমার সম্পাদিত থিমে অনেক কস্ট করতে হয়েছে যা এখনই বদলে ফেলতে অনেক সময় নিবে। বাংলা সাইট হওয়ায় অনেক যায়গায়ই বিশেষ করে স্টাইলসিটের পরিবর্তনগুলো এখন করতে চাইছে না।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> ভাব-সম্প্রসারনের পদ্ধতি =-.

Reply

19 তন্ময় September 5, 2009 at 1:52 pm

যাদের থিসিস থিম দরকার, তারা http://tutorial.rongdhonu.com যান। আমি থিসিসের মত করে একটি থিম তৈরী করেছি, নাম দিয়েছি tansis. (Tanmoy+Sis)
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress SEO Tips. =-.

Reply

20 Shamim September 5, 2009 at 10:28 am

আমার জন্য ওয়ার্ডপ্রেসে সুইচ করা মনে হয় জরুরি হয়ে পড়েছে। হুমম।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Very Useful Microsoft Shortcuts for our Computer =-.

Reply

21 blues September 5, 2009 at 7:27 am

হাসান ভাই একটা হেল্প দরকার।
AdsBlakList এ আপনার কোনো পেইড একাউন্ট আছে? আমার একটা MFA/LCPC লিস্ট দরকার। বাড়াবাড়ি হলোনাতো আবার?
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

22 জিন্নাত উল হাসান September 5, 2009 at 8:05 pm

না ভাই, আমি আগে কখনোও এধরনের সার্ভিস ব্যবহার করিনি।

Reply

23 blues September 5, 2009 at 7:23 am

হো হো থিসিস এগেইন :)
আপনার এই থিমটা থিসিস জানতামনা। আপনার কাছ থেকে বোধ হয় একবার matt cutt এর সাইটের লিংক পাই। তার সাইটের লিংক ধরে আমি জানতে পারলাম থিসিস প্রিমিয়াম সাইট গুলার মধ্যে জনপ্রিয়। আমি জানার জন্য কিছু টুটোরিয়াল পড়ে এর বিশেষত্ব টা জানতে পারি। তারপর ডাউনলোড করে কোড দেখে ও চমৎকৃত হলাম। তবে এখনো য়ুজ করি নাই। বেশ সাদামাটা।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

24 Rony Parvej September 5, 2009 at 2:32 am

হাসান ভাই,
ডাউনলোড করে ইন্সটল করব কোথায়? কিভাবে? আমার ওয়ার্ডপ্রেসে ফ্রি বানানো সাইট।

Reply

25 জিন্নাত উল হাসান September 5, 2009 at 2:40 am

ওয়ার্ডপ্রেসের ফ্রি ব্লগে ইনস্টল করতে পারবেন না, থীম কিংবা প্লাগইন ব্যবহার করতে হলে নিজের ওয়েবহোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকতে হবে।

Reply

26 Aero September 4, 2009 at 9:52 pm

ভালো উদ্যোগ। আমিও ডাউনলোড করে ফেললাম। হা! হা!
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ‘বাংলা হ্যাকস’ ব্লগের বর্ণ বৈচিত্র্য পরিবর্তন করলাম =-.

Reply

27 তন্ময় September 5, 2009 at 2:00 pm

কেমন লাগল থিম টা ?

Reply

28 জিন্নাত উল হাসান September 5, 2009 at 4:36 pm

আপনার ব্লগটি আগের চেয়ে অনেক ভাল দেখাচ্ছে। অভিনন্দন!

Reply

29 Aoyon September 4, 2009 at 7:44 pm

২টা ডাউনলোড লিংক।হাসান ভাই কোনটা দিয়া dl করব?:)

Reply

30 জিন্নাত উল হাসান September 4, 2009 at 8:01 pm

দু’টোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেলাম না, বোধহয় প্রথমটাই ডাউনলোড করতে পারেন।

কেমন লাগলো জানাতে ভুলবেন না।

Reply

31 তন্ময় September 5, 2009 at 2:20 pm

ওনেক অপশন কিন্তু ব্যাবহারের স্বাধীনতা নেই।

Reply

32 জিন্নাত উল হাসান September 5, 2009 at 4:38 pm

যারা ব্যবহার করবে, তাদের অনেকেই কোডিং জানে না। তাদের স্বাধীনতার প্রয়োজন নাই, তাদের দরকার অপশন। আশা করি তাদের প্রয়োজনীয় সব অপশনই ওখানে আছে, অন্যদিকে থিসিসে নিজেকেই সব ঠিকঠাক করে নিতে হয়।

Reply

33 Adnan September 4, 2009 at 7:21 pm

অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর পোষ্টটির জন্য।ভাইয়া dailyblogtips সাইটটার এই লিঙ্ক এ (www.dailyblogtips.com/10-professional-looking-wordpress-themes) ১০টা Professional Looking Wordpress Themes FREE ডাউনলোড এর সুযোগ দিচ্ছে।এটা কি অবৈধ্য? ঠিক বুঝতে পারছি না।

আর বৈধ্যভাবে ভাল Worpress Theme ডাউনলোডের জন্য http://www.eblogtemplates.com সাইটটা আমাদের জন্য খুবই ভাল একটা Choice হতে পারে।কারন অনেক ভাল থিম ওরা ফ্রী তো দেয়ই তার সাথে সাথে Theme এর বিভিন্ন অংশে কিভাবে পরিবর্তন আনা যায় সেই প্রয়োজনীয় Tips গুলো ও দিয়ে দেয় যা আমাদের জন্য খুবই কাজের।

ভাইয়া, আপনি আমাদের কাজে লাগতে পারে এমন সাইটগুলো নিয়ে একটা পোষ্ট দিবেন বলেছিলেন।সেরকম একটা পোষ্ট পেলে আমরা অনেক ভাল ভাল সাইট এর নাম শেয়ার করতে পারব আশা করি।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> What Is The Proper Way to Display a Copyright Notice? =-.

Reply

34 Adnan September 4, 2009 at 10:14 pm

হাসান ভাই কি কোন কারনে গোসস করছেন মোর উপর? মোরও তো জানতে মঞ্চায়…

Reply

35 জিন্নাত উল হাসান September 4, 2009 at 10:19 pm

আপনি কেমন করে জানলেন… সেইটা জানতে মঞ্চায়?

Reply

36 Adnan September 4, 2009 at 10:29 pm

মাথা আরো আউলায় গেল।কিছুই বুজবার পারতাছি না।জাউকগা কোন কারনে গোসসা করলে মাফ চাই ভাইজান।

Reply

37 তন্ময় September 4, 2009 at 6:28 pm

ধন্যবাদ

Reply

38 Masud September 4, 2009 at 5:48 pm

এক্ষুনি download করে আসি
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Opera Unite – A Free Web server in the Web browser =-.

Reply

39 তন্ময় September 4, 2009 at 8:05 pm

কেমন লাগল?

Reply

40 Adnan September 4, 2009 at 8:25 pm

কি ভাল লাগাতে বললেন তন্ময় ভাই বুঝি নাই।আপনার লিঙ্কটা?

Reply

41 তন্ময় September 5, 2009 at 1:55 pm

না ভাই, থিম টা
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Wordpress SEO Tips. =-.

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: