অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]

আমার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যে আমি সময়মতো সবার প্রশ্নের উত্তর দেই না। তাই অনেকে হয়তো মনে কষ্টও পেয়েছেন। কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা আছে। ইচ্ছা করলেও সবসময় সব বিষয়ে লিখতে ইচ্ছে করে না। তাই পরে ধীরেসুস্থে উত্তর দেবার জন্য প্রশ্নগুলো জমা করে রাখি। মাঝে মাঝে কিছু বিষয় আমার কাছেই নতুন হয়ে যায়, তখন নিজেই আগে পড়াশুনা করি তারপর প্রশ্নের উত্তর দেই। এই পোষ্ট তেমনই কিছু জমা যাওয়া প্রশ্নের উত্তর দিলাম। যারা উত্তরের জন্য অপেক্ষায় ছিলেন, আশা করি তাদের সন্তষ্ট করতে পেরেছি।

জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]

Google honeymoon period কি? কেন হয়? হলে কি করতে হয়?

কখনও কখনও কোনো একটি ওয়েবসাইট কিংবা ওয়েবসাইটের কোনো পেজ হঠাৎ করেই প্রথম পাতায় চলে আসতে পারে। অথচ তার এমন ফলাফল কাম্য নয়। সেই অবস্থাকে google honeymoon period বলে। এক্ষেত্রে কিছুদিন পর কিংবা পরের দিনই পেজটি প্রথম পাতা থেকে উধাও হয়ে যাবে। তাই এমনটি হলে খুশি হওয়ার কিছু নাই। বরং অপটিমাইজেশনের দিকে মনোযোগ দিতে হবে যাতে ফলাফলটি যেন প্রথম পাতা থেকে গেলেও পুরোপুরি উধাও না হয়ে যায়। মনে রাখবেন, এটা কোনো শাস্তি কিংবা পুরস্কার নয়। এটা র‌্যাংকিংয়ের ভুল কারনে হতে পারে।

robots.txt এইটার কাজ কি?

সার্চ ইঞ্জিনের Robots বা সংক্ষেপে বট’গুলো এক ওয়েবসাইট থেকে অন্য সাইটে ঘুরে বেড়ায় এবং এক পেজ থেকে অন্য পেজ ইনডেক্স করে। ওয়েবসাইটে বটগুলো চলাচল নিয়ন্ত্রন করতে robots.txt বলে একটি ফাইল ব্যবহার করা হয়। এর মাধ্যমে সকল বটের জন্য কিংবা নির্দিষ্ট কোনো বটের জন্য চলাচলের ফোল্ডার নির্ধারিত করা যায়। তবে পূর্বঅভিজ্ঞতা ছাড়া robots.txt ফাইল নাড়াচাড়া করা ঠিক নয়। হিতে বিপরীত হতে পারে।

সব এক্সটারনাল লিংকে nofollow বসাতে চাই। কি করব?

Dofollow আর nofollow বিষয়টি বেশ জটিল। সব একটারনাল লিংকে nofollow বসালেই যে হুহু করে নিজের ওয়েবসাইটের র‌্যাংক বেড়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। আর সবগুলোতে nofollow বসিয়ে নিজের ওয়েবসাইটকে র্দূগ বানানোকেও নিরুৎসাহিত করা হয়েছে, এটা আমার কথা নয় – Matt Cutts বলেছেন। বরং ধরে ধরে যেসব সাইটকে link juice দিতে চাননা, সেগুলো লিংকে nofollow বসান। আমার ব্লগের অতিথি লেখকগণ এবং সবোর্চ্চ মন্তব্যকারিরা dofollow লিংক পাচ্ছেন। ফলে তাদের র‌্যাংকিংয়ে আমার ওয়েবসাইট সাহায্য করছে। যেমন -গুগলে Lasik Reviews এর একটি মাত্র ব্যাকলিংক আছে আর সেই লিংকটি তিনি পেয়েছেন আমার এই ব্লগ থেকে। তেমনিভাবে মাসুদের দুইটি ব্যাকলিংকের মধ্যে একটি পেয়েছেন আমার ওয়েবসাইট থেকে। যদি মনে করেন যে কোনো একটি ওয়েবসাইট এত বড় যে আপনার link juice এ তার প্রয়োজন নেই কিংবা কোনো একটি ওয়েবসাইট সম্বন্ধে সমালোচনা করছেন যে তার ওয়েবসাইটটি আপনার পছন্দ হয়নি সেক্ষেত্রে nofollow ব্যবহার করতে পারেন। মাত্রাধিরিক্ত nofollow হিতে বিপরীত হতে পারে।

তবুও যদি সবগুলোতে বসাতেই চান, তবে wordpress এর Nofollow Reciprocity প্লাগইন ব্যবহার করতে পারেন।

Can i use two network add in one blog site(blogger.com) ?exp- adsense, adbrite.

জ্বি একাধিক বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন একই পেজে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে সেজন্য তাদের কাজ করার ধরন দেখতে হবে। এডসেন্স পেজের কনটেন্ট পড়ে সেই অনুযায়ী বিজ্ঞাপন দেখায় কিন্তু এডব্রাইট সরাসরি বিজ্ঞাপন দেখায়, পেজের কনটেন্ট দেখে না। তাই এই দুটো নেটওর্য়াক একসাথে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এডসেন্সের সাথে ইয়াহুর YPN এর বিজ্ঞাপন ব্যবহার করা যাবে না।

দুই সপ্তাহ হয়ে গেছে সাইটম্যাপ জমা দিয়েছি, তবুও ওয়েবসাইটের পেজ ইনডেক্স হয়নি। কি করব?

ওয়েবসাইটের গুরুত্বের উপর ভিত্তি করে গুগলের বট ওয়েবসাইট ভ্রমন করে এবং পেজ ইনডেক্স করে। এক্ষেত্রে অপেক্ষাকৃত নতুন ওয়েবসাইটগুলোকে গুগল খুব ধীরে ধীরে ইনডেক্স করে। তাই গুগলের চোখে যত তাড়াতাড়ি ওয়েবসাইটকে গুরুর্ত্বপূর্ন করে তুলতে পারবেন, তত তাড়াতাড়ি ইনডেক্স হবে এবং র‌্যাংকিং উন্নত হবে। এক্ষেত্রে ব্যাকলিংকের দিকে নজর দিতে হবে, এই পোষ্টটি পড়ে দেখতে পারেন – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে Incoming Link এর গুরুত্ব

গত সপ্তাহে অনেকগুলো পেজ ইনডেক্স দেখেছিলাম। এখন দেখছি না, কি করব?

গুগলের চোখে ওয়েবসাইটের গুরুত্ব না থাকলে ধীরে ধীরে ওয়েবসাইটের পেজগুলো ইনডেক্স থেকে হারিয়ে যায়। এজন্য সবর্দা অপটিমাইজেশনের দিকে নজর দিতে হয় এবং ক্রমাগত অপটিমাইজেশন করতে হয়। আগের উত্তরের মতো, ব্যাকলিংকের কোনো বিকল্প নেই। আর পুরোনো পেজগুলো যাতে ইনডেক্স থেকে হারিয়ে না যায় সেজন্য একটি পোষ্টের সাথে অন্য পোষ্ট লিংক করে জালের মতো তৈরি করতে হয়। যাতে নতুন পেজগুলো লিংক হওয়ার সাথে সাথে পুরোনো পেজগুলোতে বট পুনরায় ভ্রমন করতে পারে।

techcrunch এ দেখলাম ওরা comments এবং Trackbacks আলাদা ভাবে দেখাচ্ছে।কিভাবে করছে এটা?

এটা টেমপ্লেট/থীমের ডিজাইনের উপর নির্ভর করে। আপনার থীমে যদি দুইটো একসাথে দেখায় আর আপনি টুকটাক PHP এবং WordPress এর কোডিংয়ের জন্য জ্ঞান থাকে, তবে আপনি নিজেই থীমটি পরিবর্তণ করে নিতে পারবেন। এক্ষেত্রে WordPress এর comments.php পেজে গিয়ে কমেন্ট loop এ ping এবং comment আলাদা করে দিতে হবে।

ওয়ার্ডপ্রেস আপগ্রেডের সাথে সাথে তো আমার প্লাগইন্স গুলাও আপগ্রেড করতে হবে নাকি অটোমেটিক প্লাগইন্স গুলাও আপগ্রেড হোয়ে যাবে?

ওয়ার্ডপ্রেস আপগ্রেডের সাথে সাথে প্লাগইনগুলো আপগ্রেড হয় না। প্লাগইনগুলোর আপডেট বের হলে ড্যাসবোর্ড Plugins এর পাশে যতটির আপডেট আছে, ততটি সংখ্যায় দেখাবে। এবং প্লাগইনের বিস্তারিতের পাতায় There is a new version of [প্লাগইনের নাম] available. View version [ভার্সন নম্বর] Details or upgrade automatically নোটিস দেখাবে। Upgrade automatically লিংকে ক্লিক করে প্লাগইনটি আপগ্রেড করতে পারবেন।

অনুমোদিত সংখ্যার বেশি এডসেন্স বিজ্ঞাপন ব্যবহার করলে ব্যান হবার সম্ভাবনা আছে কি?

জ্বি না, ব্যান হবার সম্ভাবনা নেই। ভুল করে যদি অনুমোদিত সংখ্যার বেশি বিজ্ঞাপন ব্যবহার করেও ফেলেন, তাহলে কেবলমাত্র নিদিষ্ট সংখ্যক বিজ্ঞাপনই দেখাবে, তার বেশি দেখাবে না।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 67 comments… read them below or add one }

rion January 8, 2010 at 11:24 pm

সালাম নিবেন। মনে করুন, আমার a,b,c নামে ৩টি সাইট আছে । আমি কি সার্চ ইন্জিনে শুধু a এর সাইটম্যাপ সাবমিট করে ab, ac ২টি চ্যানেল তৈরী করবো ?
ধন্যবাদ।

Reply

EBRAHIM SHAH December 29, 2009 at 6:25 pm

পোষ্টটা পড়ে অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ হাসান ভাই।

Reply

Adnan September 12, 2009 at 1:04 pm

হাসান ভাই, এই ২টা Wordpress Cheat Sheet পেলাম কিন্তু বুঝলাম না।ভাইয়া, Wordpress Cheat Sheet বলতে আসলে কি বুঝায় জানতে মঞ্চায়…

http://net.tutsplus.com/freebies/cheat-sheets/wordpress-cheat-sheat/

http://wpcandy.com/articles/tutorials/the-wordpress-help-sheet.html
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> WordPress Cheat Sheet =-.

Reply

Adnan September 12, 2009 at 12:59 pm

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক এই টিউটোরিয়াল টা পড়ে দেখতে পারেনঃ http://net.tutsplus.com/tutorials/other/search-engine-optimization-101/
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> WordPress Cheat Sheet =-.

Reply

Masud September 12, 2009 at 1:30 pm

দারুন আটিকেল ভাইয়া..

Reply

Monir September 10, 2009 at 4:09 pm

হাসান ভাই অামি তো mail পাঠালাম কিন্তু কোন উওর তো দিলেন না ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Monir September 9, 2009 at 1:30 pm

@হাসান ভাই অামি mail পাঠিয়েছি।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Monir September 8, 2009 at 12:45 pm

@sohel ভাই অামি এই blog এ account create করেিছ কিন্তু কোন password mail পাই নাই। কি করব?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

Shohan September 8, 2009 at 5:03 pm

সম্ভবত এই ফিচার বন্ধ আছে! আমারো মেইল আসেনাই!

Reply

জিন্নাত উল হাসান September 8, 2009 at 5:26 pm

পাসওর্য়াড না পেয়ে থাকলে পুনরুদ্ধারের চেষ্টা করুন, তাতেও কাজ না হলে যোগাযোগ ফরমে ইমেইল এড্রেস এবং ইউজার নেম পাঠিয়ে দিন।

ধন্যবাদ।

Reply

Monir September 8, 2009 at 12:37 pm

@masud ধন্যবাদ ভাইয়া।

Reply

Monir September 7, 2009 at 5:43 pm

@hasan ভাই অামি যদি অামার web প্রতিদিন ২-৩ বার শুধু preview/visit করি
তাহলে invalid impression হিসেবে কোন সমস্যা হবে।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

M. R. SOHEL September 8, 2009 at 8:46 am

না invalid impression হবে না।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Facebook Marketing: Few slides that will boost up you =-.

Reply

Monir September 7, 2009 at 5:38 pm

@hasan ভাই একটি website এ কতগুলো adsense add use করা যায়।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

Masud September 8, 2009 at 10:00 am

একটি page এ ৩টি link, ৩টি Content, ২টি search box
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Free Recover Firefox Saved Usernames and Passwords with FirePasswordViewer =-.

Reply

Masud September 7, 2009 at 10:47 am

হাসান ভাইয়া অনেক ওয়েবসাইটে দেখি এরকম লিংক করে যেমন http://www.domain.com/go/facebook. এরকম লিংক এ ক্লিক করলে facebook এ নিয়ে যায়। আমি কিভাবে আমার ডোমাইন দিয়ে এরকম লিংক তৈরি করব।

Reply

Romel September 7, 2009 at 6:31 pm

This is called “URL Masking”. This type of techniques are used for larger conversion. You will find plugin for wordpress to do the job.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

Masud September 7, 2009 at 8:04 pm

ধন্যবাদ ভাইয়া পেয়েছি
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Free Recover Firefox Saved Usernames and Passwords with FirePasswordViewer =-.

Reply

তন্ময় September 7, 2009 at 9:47 am

ভাইয়া, আমার উপর এখনও রেগে আছেন?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

M. R. SOHEL September 8, 2009 at 8:42 am

না রাগ ক রি নাই ।হাসান ভাই busy তো তাই ans টা আমি দিলাম। LOL
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Facebook Marketing: Few slides that will boost up you =-.

Reply

arif September 6, 2009 at 11:44 pm

I have a website but it is not a nice site because I have no knowledge about this. I make this with the help of prothom alo blog. Now I have a question, only one website( blogger) can made with one email address, but I have another g mail account, can I make another blog spot website with this? Recently I joint this email-forum and I can’t find any information about this.

Reply

Aero September 6, 2009 at 11:02 pm

dofollow এবং nofollow এর ব্যাপারে হাসান ভাইয়ের সাথে একমত। অন্যের কাছ থেকে আমি যদি dofollow পেতে চাই, তাহলে অন্যকে কেন আমি nofollow করবো? তাই না?
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> চলমান বাক্য বা শব্দ তৈরি করার সহজ পদ্ধতি =-.

Reply

জিন্নাত উল হাসান September 6, 2009 at 11:25 pm

ধন্যবাদ, আসলে সবলিংকে nofollow বসানো বিপদজনকও বটে। এতে ওয়েবসাইটে বটের চলাচলে সমস্যা হয়। এজন্য যদি বসাতেই হয়, তবে ম্যানুয়ালী বসাতে হবে। অনভিজ্ঞ হাতে এধরনের Advance Topic নাড়াচাড়া করা উচিত নয়।

Reply

Masud September 7, 2009 at 10:00 am

ধন্যবাদ ভাইয়া

Reply

তন্ময় September 7, 2009 at 2:55 pm

ভাইয়ার ওয়েবসাইটে কিন্তু ৯৯% লিঙ্ক nofollow
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

জিন্নাত উল হাসান September 7, 2009 at 3:35 pm

Wordpress নিজেই সমস্ত মন্তব্য, মন্তব্যকারির প্রোফাইল, মন্তব্যের মধ্যে থাকা লিংক ছাড়াও অন্যান্য লিংকে nofollow বসিয়ে দেয়। তাই ওই nofollow গুলো আমার বসানো নয়। যেকোনো Wordpress ব্লগের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজন্য।

আমি শুধু গুরুত্ব বিচার করে পোস্টের মধ্যে থাকা লিংকে কখনও nofollow বসাই, কখনও বসাই না।

Reply

Lasik Reviews September 7, 2009 at 7:24 pm

@ হাসান ভাই! আসলে আমরা মূলত রিলেটেড কী -ওয়ার্ডে এক্সটারনাল লিংক বসিয়ে থাকি। এবং আমি মনে করি তা আমার প্রতিদ্বন্ধী সাইটের লিংক হয়ে থাকে। সে-ক্ষেত্রে নো ফোলো করলে ভাল হয়। আমার আমার প্রতিদ্বন্ধী সাইট না হলে ডো-ফোলোতে বোধহয় আপত্তি থাকার কথা নয়।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.

Reply

Masud September 7, 2009 at 8:12 pm

ধন্যবাদ ভা্‌ইয়া বিষয়টা clear ছিল না এখন সব বুঝতে পাচ্ছি
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Free Recover Firefox Saved Usernames and Passwords with FirePasswordViewer =-.

Reply

Shohan September 6, 2009 at 6:41 pm

ধন্যবাদ ভাইয়া,অপেক্ষা শেষ হল নাকি শুরু হল বুঝতে পারছিনা!
ভাইয়া আমি একটা জিনিস বুঝতে পারছিনা, google page ranking ভূল হয় কিভাবে? এই সমস্যা কি সব নতুন ওয়েবসাইটের জন্ন্যেই হয়? যদি তাই হয় তাহলে ranking কমে যাবে কিন্তু google থেকে পেইজ গুলো একেবারে হারিয়ে গেলো কেন? google এ মাত্র দুইদিন সব গুলো পেইজ ছিল! :( এইটা কি google panalty-r জন্ন্যে হতে পারে?? ভাইয়া আমার ওয়েবসাইট একটু দেখেন, একটু review করে বলেন কোথায় কোথায় optimize করতে হবে।

Reply

blues September 6, 2009 at 9:39 pm

সাইট লিংক কই? আর আমিতো সেই কবে থেকে বসে আছি একটা রিভিউর আশায় :(
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

Shohan September 6, 2009 at 11:00 pm
তন্ময় September 7, 2009 at 11:26 am

blue ভাই, আমার ব্লগ টা একটু রিভিউ করেন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

blues September 7, 2009 at 9:47 pm

@ তন্ময়
ভাই আমি বসে আছি হাসান ভাই কখন আমার সাইটের একটা রিভিউ দিবে। আপনি বোধ হয় মনে করেছেন আমি বসে আছি রিভিউ দেয়ার আশায়।:)
তবে চেষ্টা করতে দোষ কি? হাজার হলেও নিজের সমস্যা বের করার চেয়ে অপরের সমস্যা বের করা সহজ।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

Lasik Reviews September 6, 2009 at 5:22 pm

@ হাসান ভাই ! প্রশ্নগুলোর উত্ত্র দেবার জন্য ধন্যবাদ। আমি আসলে বেশি ব্যস্ত হওয়ায় আপনার সাইটে আসার সময় পাচ্ছি না। সজীব ভাইয়ের সাথে কথা বলেছিলাম। আপনার নাকি adsense revenue site আছে। আমাকে কি জানাবেন ভাই?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.

Reply

তন্ময় September 6, 2009 at 6:20 pm

আপনি সৌভাগ্যবান। হাসান ভাইয়ের কাছথেকে ব্যকলিঙ্ক পেয়েছেন।

Reply

অলোক মিস্ত্রী September 6, 2009 at 3:48 pm

ধন্যবাদ ভাই কাজে লাগবে।

Reply

তন্ময় September 7, 2009 at 2:55 pm

অবশ্যই
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

Monir September 6, 2009 at 3:22 pm

@hasan vai ami to ei blog e register hoyesi but ….kno mail ase nai amr gamil account.
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

Shohan September 6, 2009 at 7:18 pm

amaro same problem!

Reply

তন্ময় September 7, 2009 at 2:49 pm

সম্ভবত php mail() ডিজেবল করা আছে।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

Monir September 6, 2009 at 2:54 pm

site er SEO er jonno koto gulo kaj korte hoy…….?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

তন্ময় September 7, 2009 at 2:50 pm

এই ব্লগে SEO category চেক করুন
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

condrima September 6, 2009 at 1:59 pm

http://www.AWSurveys.com
এটা ভুয়া ?????????
আমার সাইট দেখুন
http://heveninmoonlight.blogspot.com

Reply

tintob September 6, 2009 at 1:35 pm

হাসান ভাই, একটা মেইল পাঠিয়েছি। আশা করি দেখবেন।
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

Monir September 6, 2009 at 1:31 pm

অামার BLOG SITE – কিভাবে nfollow করব ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.

Reply

তন্ময় September 7, 2009 at 2:52 pm

ওয়ার্ডপ্রেস নাকি ব্লগস্পট এ ? নাকি নিজের সার্ভারে?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

তন্ময় September 7, 2009 at 2:53 pm

নো ফলো প্লাইন পাবেন manchumahara.com এ
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to secure your wordpress blog? =-.

Reply

M. R. SOHEL September 6, 2009 at 10:21 am

Google honeymoon period ও Google Sandbox effect কি একই ব্যাপার?
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> 5 Videos that will teach you dofollow blog backlink building =-.

Reply

Shohan September 7, 2009 at 12:05 am

“they are opposites!
sandbox doesnt exist – apparently sites suffer lower rankings as G doesnt have any trust in new sites (not true)
honeymoon period – new sites get a little bump in search results so they get some exposure (ie hopefully get some links) if they dont get them after a while they slip to more natural position in serps”

Reply

Shamim September 6, 2009 at 9:53 am

ভাইয়া ব্লগারের জন্য সব এক্সটারনাল লিংকে নোফলো বসাতে চাইলে কি করতে হবে? প্লীজ বলবেন।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Very Useful Microsoft Shortcuts for our Computer =-.

Reply

M.R. SOHEL September 6, 2009 at 2:31 pm

External links are “nofollow” by default in Blogspot.You have to do nothing.
.-= M.R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> 5 Videos that will teach you dofollow blog backlink building =-.

Reply

Masud September 6, 2009 at 8:16 am

ধন্যবাদ ভাইয়া, অনেক প্রশ্নের উত্তর জানতে পারলাম
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Winners of “31 Days to Build A Better Blog (2009)” =-.

Reply

tintob September 6, 2009 at 8:10 am

একটি সংবাদ সবার জন্য। :)
হাসান ভাইয়ের দ্বিতীয় আড্ডার ভিডিওটি যারা পেতে চান মোয়াজ্জেম ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। মোয়াজ্জেম ভাই এই মাত্র আমাকে মেইল করে জানালেন উনি ভিডিওটির এডিটিং-এর কাজ শেষ করেছেন। কিন্তু তিনি আপলোড করতে পারছেন না। পরে ছোট ছোট ক্লিপ করে চেষ্টা করবেন। তবে যারা দেশে আছেন তারা সিডির মাধ্যমে নিতে চাইলে মোয়াজ্জেমের ভাইয়ের সাথে যোগাযোগ করুন।
মোয়াজ্জেম ভাইয়ের মেইল এড্রেস : flute_flpএটyahoo.com
অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন :
tintobkএটgmail.com

অথবা নিচের লিংকে ক্লিক করে যোগাযোগ ফরমে আপনার চাহিদার কথা জানাতে পারেন :
এখানে >> http://www.tintob.com/?page_id=11
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> Welcome to my Tintob World ! =-.

Reply

নুর September 6, 2009 at 11:32 pm

ভিডিও ক্লিপস কত মেগা বা গেবা? আমি এখন খুলনায় আছি। আমি কিভাবে পেতে পারি?
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Something special… =-.

Reply

জিন্নাত উল হাসান September 6, 2009 at 11:43 pm

মোয়াজ্জেম ভাইয়ের সাথে কথা বলে ডিভিডিটি পাঠানোর জন্য অনুরোধ করে। কিংবা ডাকমাসুল সহ তার ঠিকানায় চিঠি পাঠিয়ে দিন – উনি ফিরতি খামে ডিভিডি/সিডি পাঠিয়ে দেবেন।

Reply

Adnan September 7, 2009 at 12:16 am

ভিডিওর সাইজ খুব বড় হলে তো তিনি তা .avi/.flv/.3gp তে Convert করে তা Share/Upload করতে পারেন আপাতত।বিশেষ করে ভিডিও ফাইল এর জিপ করার জন্য .avi এর কোন বিকল্প নাই।আমার কাছে একটা .avi এর ভিডিও Winrar দিয়ে Rar করা ছিল যার সাইজ ছিল 10 MB এবং Extract করার পর 821 MB হয়েছিল।তাই এভাবে Rar করা যেতে পারে অথবা Quality Less করে হলেও .flv/.3gp তে Convert করে আপাতত তা Share করা যেতে পারে।After all আমরা এতোগুলো মানুষ এতদিন ধরে সেই ভিডিওটার জন্য বসে আসি।অনেক বেশী দিন হয়ে গেল তাও ভিডিওটার দেখা নাই…

Reply

নুর September 7, 2009 at 4:28 am

আদনান ভাইয়ের সাথে আমিও একমত পোষণ করছি।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Something special… =-.

Reply

blues September 6, 2009 at 7:23 am

এডসেন্সের সাথে ইয়াহুর YPN এর বিজ্ঞাপন ব্যবহার করা যাবে না-এটা জানতামনা।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

জিন্নাত উল হাসান September 6, 2009 at 8:15 am

জ্বি ব্যবহারে বিপদ আছে, কারন উভয়ই contextual ads এবং তারা একইভাবে কাজ করে।

Reply

তন্ময় September 7, 2009 at 9:42 am

হুম, আমি তো আগে জানতাম এডসেন্সের সাথে কোনো এডই ব্যাবহার করা যায় না।

Reply

নুর September 6, 2009 at 4:43 am

@হাসান ভাই এই ফাকে আমার নিজের একটা প্রশ্ন করে নিই। প্রশ্নটি হচেছ, আপনার এই ব্লগে প্রতিটি পোস্টের নিচেই একই ধরনের আরো পোস্টের লিংক দেখায়। আমিও আমার ব্লগস্পট সাইটে যদি প্রতিটি পোস্টের নিচে ওইধরনের রিলেটেড পোস্টের লিংক দিতে চায় তাহলে আমাকে কি করতে হবে। আমি Gadget খুঁজে পেতে চেষ্টা করেছিলাম কিন্তু পাই নাই। এখন কি করা যায় যদি একটু পথ দেখাতেন?
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to download facebook photo album =-.

Reply

জিন্নাত উল হাসান September 6, 2009 at 5:16 am

নিজেকেই কোডে হাত দিতে হবে, এখানে দেখুন – http://www.bloggerplugins.org/2009/08/related-posts-for-blogger-widget.html

Reply

নুর September 6, 2009 at 6:48 am

@হাসান ভাই। চেষ্টা করছি কোডটা ঠিক জায়গায় বসাতে কিন্তু পেরে উঠছি না। দেখি আরো কয়েকবার চেষ্টা করবো। তবে সবচেয়ে ভাল হতো আপনি যদি ডিটেলস বর্ননা দিতেন। ভাই দোআ রেখেন আমার জন্য।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Something special… =-.

Reply

জিন্নাত উল হাসান September 6, 2009 at 7:06 am

গুগলে সার্চ দেন, আরোও টিউটোরিয়াল খুঁজে পাবেন। আশা করি হয়ে যাবে। আর না হলে, টাকা জমিয়ে নিজের হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেন।

সব সমস্যার সমসাধান ;)

Reply

নুর September 6, 2009 at 11:19 pm

হুমম। দেখি চেষ্টা করে।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Something special… =-.

Reply

নাহিদ September 7, 2009 at 3:10 pm

এই লিঙ্কটা দেখেন http://iseoblogger.blogspot.com/2009/08/related-posts-widget-for-blogger.html
পরীক্ষিত(আমি করেছি)

Reply

সোমেল September 6, 2009 at 4:33 am

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ
পোষ্টটি পড়ে অনেক উপকার পেলাম
ভাল থাকবেন
.-= সোমেল এর সর্বশেষ পোষ্ট >> Earn Online Through PPC and PPA Programs =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: