গতকাল ডিজিটাল পয়েন্ট ফোরামে ঘুরোঘুরি করছিলাম। একটি থ্রেডে দেখলাম এক সদস্য লিখেছেন, তার একটি সফটওয়ার বিষয়ক ওয়েবসাইট আছে। কিন্তু তিনি প্রতি ক্লিকে আশানুরুপ পয়সা পাচ্ছেন না। তাই তিনি সবার কাছে জিজ্ঞাসা করেছেন, তিনি কি উচুঁদরের বিদেশি মুদ্রা (forex) keywords ব্যবহার করতে পারবেন কিনা?
হাহাপগে… মস্করা নাকি?

মানলাম সফটওয়ার কোনো উচুঁ দরের keyword না। একে টার্গেট করে বানানো ওয়েবসাইট/ব্লগে প্রতি ক্লিকে আপনি খুব বেশি হলে ০.০১ পাউন্ড পেতে পারেন। তাই বলে আপনি ওয়েবসাইট বানাবেন সফটওয়ার বিষয়ক আর keywords ব্যবহার করবেন forex বিষয়ক, এটা হয় নাকি? এটা করতে চাইলে প্রথমত, আপনি নিজেকেই নিয়ে বোকা বানাচ্ছেন। কারন আপনি কোনো বিষয়ের জন্য আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করতে চান, সফটওয়ার না forex? আপনার সব পরিশ্রমই যখন সার্চ বটগুলো আপনার ওয়েবসাইটে দেখবে কনটেন্ট দেখবে সফটওয়ার বিষয়ক আর keyword দেখবে ফোরেক্স বিষয়ক। অপটিমাইজেশন তো কোনো কাজেই লাগবে না, উল্টো আপনার মূল্যবান সময়ের অপচয় হবে।
দ্বিতীয়ত, আমি কি নিশ্চিত না, তবে গুগল এডসেন্সকে ধোঁকা দেবার কারনে আপনার একাউন্ট ব্যানও হতে পারে। একারনে এধরনের কিছু করার আগে এডসেন্সের নিয়মাবলী পড়ে নেবার জন্য অনুরোধ করা যাচ্ছে।
তৃতীয়ত, আপনার যদি ভাগ্য ভাল হয়, আপনি কিছু ভিজিটর পেতেও পারেন। কিন্তু তাতে কি কোনো লাভ হবে। যদি সফটওয়ার বিষয়ক পাঠক পান, তারা ওয়েবসাইটে ফোরেক্সের বিজ্ঞাপন দেখবে এবং তারা ক্লিক করতে আগ্রহী হবে না। আর অন্যদিকে তারা যদি ফোরেক্স বিষয়ক keyword থেকে আসে, তবে তারা ওয়েবসাইটে সফটওয়ার বিষয়ক লেখা দেখে উল্টো ঘুরে চলে যাবে। ওখানেও ক্লিক পাওয়ার সম্ভাবনা কমে যাবে?
তাহলে কি আমার কিছুই করার নেই?
জ্বি আছে। আমি আগে বেশ কয়েকটি ব্লগে keyword খুঁজে বের করার পদ্ধতি এবং ব্লগিংয়ের জন্য niche বিষয় বের করার পদ্ধতি আলোচনা করেছি। একটু পরিশ্রম করলেই একটি সাধারণ বিষয় থেকে অসাধারণ niche পাওয়া সম্ভব।
সফটওয়ার কিংবা ফ্রি সফটওয়ার যেমন অত্যাধিকবার অনুসন্ধান করা হয়, তেমনি keyword হিসেবে এটি দামেও সস্তা। অথচ আপনি যদি নিচের ছকটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এমন হাজার হাজার keyword phrase আছে, সেগুলোর প্রতিটির জন্য প্রতিটি ক্লিকে বিজ্ঞাপনদাতারা গুগলকে ১১ পাউন্ড পর্যন্ত দিয়ে থাকে। আর গুগল বিজ্ঞাপনদাতাদের থেকে যত বেশি টাকা পাবে, আপনিও ওইসব keywords এর জন্য তত বেশি টাকা পাবেন।
ব্লগিংয়ে সাফল্য পাবার প্রথম শর্ত হল যে আপনাকে একটি ভাল niche বিষয় বের করে নিতে হবে যেন keywords কে পেতে বিজ্ঞাপনদাতারা প্রচুর পয়সা দ্বিধা না করে কিন্তু ওই বিষয়ের ওয়েবসাইটগুলোর মধ্যে তেমন একটা প্রতিযোগিতাও না থাকে।
ইংরেজি র্ভাসন:Low Paying Blogging Niche! What Should I Do To Make More Money?
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- বিজ্ঞাপনে ক্লিক করার বিষয়ে আমার অবস্থান এবং ভূল বোঝাবুঝির অবসান
- আপনি বিজ্ঞাপনে ক্লিক করেন না, তাহলে আপনার পাঠক কেন ক্লিক করবে?
- রুম্মার পোষ্ট নিয়ে জনাব সাগরের কিছু প্রশ্ন আর আমার অবস্থান
- কেন আমি ইমেইল পড়ে টাকা উর্পাজনে বিশ্বাস করি না?
- Niche ব্লগিং করতে চান? একটা ফাটাফাটি Niche এর খবর!
- ব্লগিংয়ে সাফল্য পাবার অর্ব্যথ মন্ত্র – Niche Blogging
- ওয়েবসাইটে ট্রাফিক পেতে keyword মজবুত করুন
- গুগল এডসেন্স নিয়ে আমাদের ১৪টি ভূল ধারনা

{ 31 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }
দরকারী জিনিস শিখলাম।
কাজের পোষ্ট।
হাসান ভাই কোন keyword এ কত টাকা এটা কোথায় পাব ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidation Loan =-.
গুগলের Keyword Tool ব্যবহার করুন। তারপর Choose columns to be displayed: এর ঘরে Show All সিলেক্ট করুন।
ধন্যবাদ হাসান ভাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
অনেকে বাংলা সাইটে এডসেন্স এড দিয়েছেন। এটা কি এডসেন্স নিয়মাবলীর বিরোধী নয়? এতে কি এডসেন্স থেকে ব্যান খাওয়ার সম্ভাবনা আছে?
ব্যান হয়তো খাবে না, তবে প্রায় সময়ই Public Service Ads দেখাবে।
@ ভাইয়া। High price adএর ক্ষেত্রে Google ad filterএর কোন ভূমিকা কি আছে? Google ad filter সম্পর্কে আমার ধারণা কম? এর সম্পর্কে একটা ধারণা দিলে খুশি হতাম।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Something special… =-.
Really we are verry unlucky
হুম যা বোঝা গেল এডসেন্সে কামাতে হলে ইংরেজী ব্লগিং ছাড়া উপায় নাই। যেটা আমি করবো ও না আমার ব্লগিং এর ভাষা সবসময় বাংলাই থাকবে।
ব্লগিং ব্যাপারটি পুরোটাই ব্যক্তিগত, কেউ করে মনের আনন্দে আর কেউ করে পেটের ধান্দায়।
আপনি বাংলা ভাষায় ব্লগিং চালিয়ে যেতে চান, শুনে ভাল লাগল। শুভ কামনা রইল আপনার জন্য।
I think all problems will be solved from when adsense will support Bengali
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to make your Joomla website SEO friendly? =-.
আমার মনে হয় এইটার জন্ন্যে একটা campaign করা যেতে পারে! UniCode Base বাংলা ওয়েবসাইট গুলোর জন্ন্যে google ইচ্ছে করলেই একটা solution বের করতে পারে!
আমার মনে হয় ক্যাম্পেইন করে লাভ নেই। সব কিছু হবে সময়ের প্রয়োজনে। এমন একটা সময় আসবে যখন বাংলা সাইটগুলোতে বিঞ্জাপন দিতে রাজি হবে গুগল। যখন বাংলা শব্দের বিঞ্জাপনদাতা পাওয়া যাবে তখনই এটা সম্ভব। তবে সেই সময়ের জন্য বাংলা সাইটগুলোকে অপেক্ষা করতে হবে। বাংলা সাইটের পাঠক সংখ্যা কম ও টাকা পাওয়া না গেলেও পরিবেশটা খুবই আন্তরিক হয়-এটা আমার ভাল লাগে।
অনেককে দেখছি বাংলা ইংরেজী মিশিয়ে ব্লগ লিখছে।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> প্রতিবেদন লেখার নিয়ম =-.
এটাত হবেই,আজ না হোক কাল,কিন্তু যত আগে হবে ততই আমাদের জন্ন্যে ভালো তাইনা?
আমার মনে হয় আমার যত তাড়াতাড়ি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে পারব, তত তাড়াতাড়ি প্রতিযোগিতাও বেড়ে যাবে এবং গুগলও বাংলাতে বিজ্ঞাপনের সুযোগ দিতে আগ্রহী হবে।
ইন্টারনেটে বাংলা এখনো ভাল জায়গা করে নিতে পারেনি। গুগলের এডসেন্স পুরোপুরি একটা ব্যবসা। তারা অবশ্যি দেখবে বাজার কতটা বড়,ইন্টারনেটে ঐ ভাষার অবস্থান কোথায়, পাবলিশার আর এডভারটাইজার কেমন আছে ঐ ভাষা ব্যবহার কারিদের মধ্যে..ইত্যাদি। এসব বিবেচনা করলে আরো সময় লাগবে। গুগল চীনা ভার্সন পুরোপুরি স্বয়ংসম্পূর্ন কারন একটাই বিশাল মার্কেট।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
আমরা কি ক্রেতা হিসাবে খুব খারাপ? গুগল আমাদের দাম দেয় না কেন?
ধন্যবাদ ভাইয়া অসাধারন কিছু জিনিস উঠে এসেছে..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.
হাসান ভাই, একটা অফটপিক দেই। পারমা লিংক সম্পর্কে একটা প্রশ্ন আছে। যেমন আপনার এই পেজ এর লিংক হচ্ছে “http://bn.jinnatulhasan.com/2009/09/1491″। এখানে তারিখ এবং সাল দেখা যায়। এটা আমার ভাল লাগেনা। আমি ব্যবহার করতে চাই এরকম ইউআরএল —–
“http://bn.jinnatulhasan.com/এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই?”
এখন আমার প্রশ্ন হল, এটা কি বেশী আকর্ষনীয় নয়? এবং আমি পড়েছি এটা নাকি বেশী “এস.ই. ফ্রেন্ডলী” কারন ইউআরএল এ কীওয়ার্ড আছে- এটা কি সত্যি। দয়া করে জানাবেন। ধন্যবাদ।
এটা সত্য যে পোষ্টের টাইটেল র্পামালিংকে ব্যবহার করলে তা বেশি সার্চ ইঞ্জিন বান্ধব হয় কিন্তু বাংলা শব্দ ব্যবহার করলে লিংকের দৈর্ঘ্য বেড়ে যায় এবং অন্য কোথাও লিংক বসাতে সমস্যা হয়।
তাই ইচ্ছে করেই, সার্চ ইঞ্জিনের কথা চিন্তা না করে ব্যবহারের সুবিধার জন্য তারিখ এবং পোষ্ট সংখ্যা র্পামালিংকে ব্যবহার করেছি।
আমি যেটা করি ব্লগের পারমালিন্ক ইংরেজীতে সংক্ষেপে যতটুক দেয়া যায় দিয়ে টাইটেল টা দেই বাংলায়
এটা করা যেতে পারে… তবে আমার ব্লগের টার্গেট যেহেতু বাংলার পাঠক, তাই ইংরেজী শব্দ বাদ দিয়ে URL সংক্ষেপেই চালিয়ে দিয়েছি।
ভাইয়া,প্রতি ক্লিকের টাকা কি শুধু keyword-r উপর নির্ভর করে? নাকি region এর উপরের নির্ভর করে? যেমন US থেকে কেউ একজন একটা ad এ ক্লিক করল,একি ad এ bangladesh থেকে একজন ক্লিক করল,তাহলে কি একই পরিমান টাকা পাওয়া যাবে?
এ্যাডগুলো ভৌগলিক এলাকার ভিত্তিতেই দেখানো হয়। আমি লন্ডনে বসে আপনার ব্লগে যে এ্যাড দেখবো, আপনি বাংলাদেশে বসে সেই এ্যাডগুলো দেখতে পারবেন না। তাই পয়সা পাওয়ার ব্যাপারটি এলাকা এবং keywrod দুটোর উপর নির্ভর করে। তবে এলাকা আগেই নির্ধারিত হয়ে যায়।
একজন বলল, এডসেন্স একাউন্ট কোন দেশ থেকে খোলা হয় তার উপরও নাকি নির্ভর করে ক্লিকে কি রকম টাকা আসবে?
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> প্রতিবেদন লেখার নিয়ম =-.
আমার তা মনে হয়না,বরং কে কোথা থেকে ক্লিক করেছে এইটা মনে হয় ফেক্টর! আমার account থেকে দেখেছি যে বাংলাদেশ থেকে যারা ক্লিক করেছে,এক ক্লিক এ সর্বোচ্চ আমি 0.05 $ পেয়েছি!
@ হাসান ভাই ! আসলে আমরা যারা ব্লগিং করি তারা মুলত ঠিক না বুঝেই করি। তবে এতে সুবিধা হচ্ছে ধাক্কা খেয়ে পাক্কা হওয়া যায়। যাক- সুখবর হচ্ছে আমার ব্লগে ২৮০ ক্লিকের বিনিময়ে ৯৭ ডলার। মনে হয় খারাপ না?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.
খুব খারাপ। সবার লাইগা কি ব্যবস্থা করছেন
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
বলেন কি???? এত বেশী
জি, ভাই এটা একদম ১০০% সত্য। অামিও টেস্ট করে দেখেছি।