এটা কোনো রাজনৈতিক পোষ্ট না, তাই রাজনীতি নিয়ে আলোচনায় না যেতে অনুরোধ করা যাচ্ছে।
কয়েকদিন পরে যতদূর সম্ভব যুক্তরাস্ট্রের রাস্ট্রপতি বারাক ওবামা স্কুলের শিশুদের উপর একটি ভাষন রাখবেন। কিছু কারনে তার এই ভাষণটি বির্তকিত হবার কারনে হোয়াইট হাউজ গতকাল বক্তব্যের কপি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। সেই বক্তব্যের কয়েকটি লাইন তুলে দিলাম:
It’s the story of students who sat where you sit 250 years ago, and went on to wage a revolution and found this nation. Students who sat where you sit 75 years ago who overcame a Depression and won a world war; who fought for civil rights and put a man on the moon. Students who sat where you sit 20 years ago who founded Google, Twitter and Facebook and changed the way we communicate with each other.
বারাক ওবামার প্রযুক্তি আর ইন্টারনেটে প্রীতির কথা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বলা হয় যে তার বিপুলভাবে জয় লাভের পেছনে ফেসবুক, টুইটার – সর্বোপরি ইন্টারনেটের অবদান সবচেয়ে বেশি। নির্বাচনের জন্য সবচেয়ে বেশি পয়সা জমেছিল ইন্টারনেটের মাধ্যমে। তিনি নিয়মিত YouTube এ দেশের মানুষের জন্য ভাষন দেন, কথা বলেন Blackberry তে আর প্রায়ই আইফোনের প্রতি তার দূর্বলতার কথা বলেন। আর আজকে তার এই ভাষণে শিশুদেরকে গুগল, টুইটার আর ফেসবুকের জনকদের মতো বড় হয়ে পুরো দুনিয়ার চেহারা বদলে দেয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে।
আর আমাদের দেশে ঘটে উল্টোটা। নেতানেত্রীরা একদিকে শিশুদেরকে নিজেদের চরিত্রের(!!!) মতো মহৎ, সৎ হয়ে গড়ে উঠতে বলেন আর অন্যদিকে একে অপরের চরিত্র হননে, স্হাপত্যের নাম বদলাতেই ব্যস্ত। আধুনিক বিশ্বে কি ঘটছে তার খবর কে রাখে!
কিছুদিন আগে সংবাদে পড়লাম, প্রধানমন্ত্রীকে একটি ল্যাপটপ উপহার দেয়া হয়েছে। কিন্তু ল্যাপটপটি বন্ধ ছিল, তাই তিনি কারও সহায়তা ছাড়াই ল্যাপটপটি অন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এটাই বড় করে ছাপানো হয়েছে।
অবিশ্বাস্য!
সবাই অবাক হয়েছেন কি কারনে বুঝতে পারিনি। আপনারা কি ভেবেছিলেন প্রধানমন্ত্রী ল্যাপটপ ব্যবহারে অজ্ঞ, কোনটা অন-বাটন তিনি জানেনই না (আশা করি তার এতটুকু জ্ঞান আছে) নাকি তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বলে নিজহাতে ল্যাপটপের সুইট টিপতেও পারবেন না। আরেকটা খবর শুনে মাথায় কয়েকটা শিরা টনটন করছিল। জনৈক মন্ত্রী কিংবা আমলা বলেছেন, আমাদের প্রচুর অব্যবহৃত ব্যান্ডউইড্থ রয়েছে, তাই সেগুলো অন্য দেশের কাছে বিক্রি করলে প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া যাবে। কি করতে ইচ্ছে করে!!!
ইন্টারনেটের স্পীডের কারনে যেখানে আউটসোর্সিং ব্যাহত হচ্ছে, মেইল চেক করতে আধাঘন্টা পেরিয়ে যায়, FTP তে বারবার টাইমআউট হয়ে যায় – সেখানে নাকি তারা ব্যান্ডউইড্থ রপ্তানি করছেন। নিজ দেশের ইন্টারনেটের অবস্থা সম্বন্ধে কতটা অজ্ঞ হলে নেতারা এই কথা বলতে পারেন। PayPal শুরু অনুমতি দেন না, বিদেশে নাকি টাকা পাচার হয়ে যাবে। অথচ নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ছেন।
চলতে থাকলে শেষ করতে পারব না, তাই এখানেই শেষ করলাম।
{ 34 comments… read them below or add one }
আরে এতদিনে বুঝলাম আমার ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে এত সমস্যা হয় ক্যান।আমিতো ভাবছিলাম আমার সমস্যা কিন্তু এখন বুঝলাম আসলে নেটের স্পিড এর জন্য এই অবস্হা হায়রে আল্লাহ শেখের বেটি হাসিনারে এই কথা বুঝাবে কে??
কাষ্ট হাসি হাসা ছাড়া আর কিইবা করার আছে আমাদের? মনটা দুঃখে ভরে যায়, একজন যোগ্যতম নেতার বড় অভাব আমাদের…
ভাই…
কি বলবো… এরা আমাদের দেশটাকে কয়েকশো বছর পিছিয়ে দিয়েছে ।
এসব অপদার্থ নেতাদের দিয়ে কিছুই হবে না । যা করার আমাদের করতে হবে । একটা ভালো ইন্টারনেট কানেকশন এর জন্য মাঝে মাঝে কাঁদতে ইচ্ছা করে । আর ওরা ব্যান্ডউইথ রফতানি করে … এদেরকেই আসলে বস্তা ভরে রপ্তানি করে দেয়া উচিত ।
আমরা শুধু তাদের দোষ দেই আমরা নিজেরা কি করছি বলেন।নতুন প্রজন্ম থেকে ১ হাজারটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন তারা কি হতে চায়।কেউ বলবে না তারা রাজনীতিবিদ হতে চায়।আমি আপনি আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যদি রাজনীতিতে নাই আসি তবে চোর ডাকাতরাই তো সেই পদে আসবে।আমাদের সবারই অনুধাবনের প্রয়োজন।
আর আমি বিশ্বাস করি আমরা যদি নিজেরা নিজেদের ক্ষুদ্র জগতে সৎ থাকতাম তবে তারা এতো দুর্নিতি করতে পারত না।আমি আপনি ইনকাম ট্যাক্স দেই না, বিদ্যুৎ চুরি করি,কাজ হাসিলের জন্য ঘুস খাই অথচ দোষ দেবার বেলাই খালি বলি শালার রাজনীতি।তাই বলতেই হয়ঃ বদলে যাও বদলে দাও।
বদলে যাও বদলে দাও-এর নামে যা হয়েছে এই দেশে তা বড়ই লজ্জাকর… কী বলবো ভাই, নিজ চোখে এসব না দেখলে বিশ্বাসই হতো না…
আমি আসলে প্রথম আলোর কথা মাথায় রেখে বলি নি।অন্যকে বদলাতে বলার আগে আমাদের নিজেদের বদলানো প্রয়োজন বলে আমি মনে করি।
আমার মনে হয় স্লোগানটা এমন হলে ভাল হল ‘বদলে গিয়ে বদলে দেই’
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
ওয়েবসাইট খোলা প্রসঙ্গে বলি। হাসান ভাইয়ের এই সাইটটি খুলতে আমার প্রায় ২ মিনিটেরও বেশি সময় লাগে। অবশ্য শুধু এটাই না। ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ ব্লগ খুলতে অনেক সময় লাগে। এটাই আমাদের ভাগ্য/ নিয়তি। দুর্ভাগ্য নয়, আমাদের জন্য এটাই স্বাভাবিক। ইন্টারনেট যে দেখতে পারছি সেটাই বেশি। আফ্রিকার অনেক দেশে তো তাও নাই।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ভবিষ্যত কিংবা অতীতের কোন একটি দিনে পোস্ট করার পদ্ধতি =-.
এসব শুনলে প্রথমে অনেক রাগ উঠে, তারপর দুঃখে কান্না পায়।
কেঁদে লাভ নাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
আমাদের ইন্টারনেট স্পীড বাড়ালে আর পে পল ইউজ করতে দিলে আমরা সত্যিই ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে এক ধাপ এগিয়ে যাবো।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> My monitor is blinking; how can I solve it? =-.
আসলে যারা ‘ডিজিটাল বাংলাদেশ’ বলে স্বপ্নের কথা বলছেন, তারা পে-পল কি জিনিস বুঝে না। আর, লোড শেডিং এর কথা নাই বললাম। আরো একটি মজার খবর, আমার গ্রামে- মানে যেখানে আমার বেড়ে ওঠা ওখানে এখনো Electricity যায়নি। এবং কবে যাবে আল্লাহ জানেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.
কবে যে paypal চালু হবে
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
electricityনা গিয়েই ভালো আছে তারা !! না হলে আমাদের মত কষ্ট করতে হইব !
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
@হাসান ভাইয়া amazon নিয়ে কিছু জানার ইচ্ছে ছিল, amazon নিয়ে কি কোন পোস্ট আছে? থাকলে একটু কষ্ট করে link দিলে ভালো হত!
আমাদের নেতারা Old is Gold এই নীতিতে বিশ্বাসি।তবে এই সরকার নির্বাচনের আগে প্রযুক্তিকে ভালই গুরুত্ত দিছে।কিন্তু ক্ষমতায় আসে সেই একই কাহিনি “যেই লাউ সেই কদু” অবস্থা।ভাবছিলাম দিন বদলায়ছে কিন্তু আমাদের এতো সহজে নিস্তার নাই।তবে তত্তাবধায়ক সরকারের আমলে খুবই ভাল কিছু কাজ হইছে যার ধারাবাহিকতা বজায় থাকলে সামনে শুভ দিন।আর ভাই কেউ আমার মন্তব্যকে/এই টপিকটাকে আবার রাজনীতির দিকে টেনে নিয়েন না।
500kbps তো মনেহয় ৫ বছরেও পাওয়া জাইবো না
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> OLED : 10 things you need to know about =-.
হুম..
Ranks IT Broadband service has providing 1mbps in Dhaka at 4500 tk per month. Bt in khulna, 25kbps is the highest…alas…
“জনৈক মন্ত্রী কিংবা আমলা বলেছেন, আমাদের প্রচুর অব্যবহৃত ব্যান্ডউইড্থ রয়েছে, তাই সেগুলো অন্য দেশের কাছে বিক্রি করলে প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া যাবে। কি করতে ইচ্ছে করে!!!”
আমি যে নেট ব্যবহার করি সেটার average speed 4kb/sec.আফসোস…খুব-ই আফসোস হয়!!!
শুধু কি তাই বারবার ping কেটে যায়.. ftp টাইম আউট এর জন্য wordpress একবার ও ftp দিয়ে upload করতে পারলাম না…
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.
অনেক কিছুই বলা যায়…
আমার একটা স্বপ্ন আছে সেইটা হল কবে 500kb/sec speed পাব! বাইরের কেউ শুনলে হাসবে!! বলবে মাত্র 500kb !!!!!
বাংলাদেশের ইন্টারনেটের স্পীড সত্যিই হাস্যকর… এটাই ভাগ্য। কাঁটা ঘায়ে একটু নুনের ছিটা দেই, আমার অফিসে ইন্টারনেটের স্পীড ৭ মেগাবিটস আর বাসায় ১৫ মেগাবিটস!
WIMAX a buzz word now a days, bt it is yet unreachable in khulna
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to make your Joomla website SEO friendly? =-.
@hasan vai : মনের মাঝে একটু ব্যাথা পাইলাম!!এত স্পীড দিয়ে কি করেন??? একটু দিয়ে দেন না!
সরাসরি টিভি দেখি, মন খুলে ডাউনলোড করি আর ওয়েবসাইট লোড হবার কথা নাইবা বললাম।
হাসান ভাই ওয়েব পেইজ খোলা তো মনে হয় কম্পউটারে ফোল্ডারে খোলার মতই না?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> OLED : 10 things you need to know about =-.
জ্বি… তা বলতে পারেন। বিশেষ করে আমার বাসার ইন্টারনেট কানেকশন। অনায়াশেই সাত/আটটি উইন্ডো একসাথে খোলা যায়।
হাসান ভাই থামেন।কেদে দিব কিন্তু…
আসবে কবে সেই দিন আমাদের দেশে
ব্রাউজিং স্পিড 15mbps হবে?
কেউ কি উত্তরটা দিতে পারবে??
আমার ইন্টারনেট লাইনে ১.৫ বছর আগে সমস্যা ছিল।তখন প্রথমদিকে ৫০-৬০ KB Download Speed পেতাম।টাকা দেই ৮০০।এখন ১৫-২০ এর উপর উঠে না।যাই হোক তখন ঈদুল আজহার দিন ডাউনলোড দিয়ে মাথা খারাপ হয়ে গেল।কেননা ৩১০-৩৬০ KB Speed পেলাম।৩০০ MB ফাইল ১ ঘন্টার মধ্যেই নামানো শেষ।আমার ঘটনাবিহীন জীবনে এটা অন্যতম ঘটনা। আর আমার পরিচিত একটা হ্যাকার ছেলে আমারে বলল ও একটা সাইবার ক্যাফের কি জেন পাসওয়ার্ড জানে তা দিয়ে যে পিসিতে বসসে সেই পিসিতে ১ MB পর্যন্ত Speed আনছিল।ইস কবে যে এই গরীব দেশে 1 MB Speed পাব…
আবার একই কথা নেটের গতি নিয়ে রাজার হালতে আছি।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.
বদরুদ্দীন উমরের সেই বানী “অদ্ভুত উটের পিঠে চলেছে দেশ”; সেই চলা এখনো থামেনি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
@ ব্লুস, মনে হয় বাণীটি প্রয়াত কবি শামসুর রাহমানের। এবং এ-শিরোনামে তার একটি কাব্য গ্রন্থ আছে।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.