কারোও কারোও সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে WordPress ব্লগিংয়ের জন্য সেরা প্লাটফরম। আর লক্ষ কোটি ব্লগার WordPress.com এর ফ্রি ব্লগ কিংবা Self-hosted ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে একে সর্বোচ্চ ব্যবহারকৃত ব্লগিং প্লাটফরমের মর্যাদা এনে দিয়েছে।
সেরা ব্লগের জন্য চাই সেরা Spell Checker সফটওয়ার। সেই চাহিদাকে অনুধাবন করে WordPress এর মূল প্রতিষ্ঠান Automattic কিনে ফেলল অনলাইন স্পেল চেকার After the Deadline। Matt Mullenweg, ওয়ার্ডপ্রেসের প্রতিষ্ঠাতার মতে তিনি প্রচুর অনলাইন স্পেল চেকার ব্যবহার করেছেন, কিন্তু AtD একেবারেই নতুন এবং খুবই র্কাযকরী। সফটওয়ারটি লিখবার সাথে সাথে ব্যাকরণ পরীক্ষা করা শুরু করে এবং লেখার নিচে দাগ দিয়ে ভুল চিহ্নিত করে দেয়। এজন্য বানান ভুল লাল দাগ, ব্যাকরণ ভুল সবুজ দাগ এবং লেখার স্ট্যাইল ভুল নীল দাগ দিয়ে দেখিয়ে দেবে।
ইতিমধ্যেই WordPress.com এর ব্যবহারকারিরা এই স্পেল চেকারের সুবিধাটি পেতে শুরু করেছেন। আর যারা Self-Hosted ওর্য়াডপ্রেস ব্যবহার করছেন, তারা After the Deadline প্লাগইনটি ইনস্টল করে নিতে পারেন।
উল্লেখ্য Automattic সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছোটছোট কোম্পানিকে কিনে নিয়েছে, সেগুলো হল – PollDaddy, IntenseDebate এবং Gravatar।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- রিলিজ পেলো ওয়ার্ডপ্রেস ৩.০ বেটা ১
- [অতিথি পোস্ট] পোস্ট রিভিশন: ডেটাবেজের অতিরিক্ত মাথাব্যথা – ঝেঁড়ে ফেলুন সব জঞ্জাল
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- ওয়ার্ডপ্রেস ২.৮.১ – আজই আপগ্রেড করে ফেলুন
- একাধিক H1 ট্যাগ কি SEO এর জন্য ভাল?
- কোথায় ফ্রি ওয়েবসাইট / ব্লগ পাবেন?
{ 12 comments… read them below or add one }
দারুন ঝিনিস ভাইয়া, আমি ব্যবহার শুরু করে দিয়েছি
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.
আবার জিগায়!
Hlw coder bro, realy happy to see you here
সুখবর বটে। গ্রামাটিক্যাল ত্রুটি ধরে দিবে, এটা আমাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ হাসান ভাই বিষয়টি ধরে দিবার জন্য।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Icon Lasik Denver Reviews =-.
খুব ভালো সংবাদ
@হাসান ভাই,
google adsense এর সাথে amazon affiliate program ব্যবহার করলেত কোনো প্রব্লেম নেই তাইনা??
না,সমস্যা নাই
আচ্ছা, একেই বলে প্রতিযোগিতা। কিন্তু তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী এখন কি ব্যবহার করবে?
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> কিভাবে বিষয় ও পোস্ট তালিকা তৈরি করা যায়? =-.
তারা এখন After the Deadline ব্যবহার করবে
wow
“উল্লেখ্য Automattic সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছোটছোট কোম্পানিকে কিনে নিয়েছে, সেগুলো হল – PollDaddy, IntenseDebate এবং Gravatar।”— হাসান ভাই এগুলোর সুবিধা কি আমরা পাচ্ছি না সামনে পাবো???
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> OLED : 10 things you need to know about =-.
সবগুলোর সুবিধাই আমরা পাচ্ছি, IntenseDedate একটি মন্তব্য করার প্লাগইন, PollDaddy ভোটাভুটির কাজে লাগে আর গ্রাভাটার নিয়ে নাই বা বললাম। প্লাগইনগুলো খুবসহজে যুক্ত করা যায়।
অবশ্যই আশার কথা…