ভাইয়া,
আমি ব্লগ এর জগতে নতুন। প্রথম আলো ব্লগ এ আপনার বেশকিছু লেখা পড়লাম।পড়ে আমার মনে বেশকিছু প্রশ্ন এসেছে। আমি ক্রমানুসারে নীচে তা উল্লেখ্য করলাম।
আমরা যারা ইংরেজিতে প্রবন্ধ লিখতে পারিনা তাদের পক্ষে কি ইন্টারনেট থেকে আয় করা সম্ভব না?
ইংরেজিতে দূর্বল হলে ইন্টারনেটে আয়টা কঠিন হতে পারে। তবে একেবারেই যে সম্ভব নয়, তা না। ব্লগিং ছাড়াও আরও হাজারো উপায়ে আয় করা সম্ভব। যেমন – ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানালো, এফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিং – এগুলোতে ইংরেজিতে অপেক্ষাকৃত কম দক্ষতা হলেও চলে। তবে সাফল্য পেতে হলে সঠিক উপায়ে এগিয়ে যেতে হবে।
ইন্টারনেট থেকে আয় করতে হলে কি যোগ্যতা লাগবে?
মাথা খারাপ নাকি? ইন্টারনেটে লিখতে হলে কোনো যোগ্যতার প্রযোজন নেই। আপনার খুশি আপনি লিখবেন, অন্যের পড়ার ইচ্ছে হলে পড়বে না হলে নাই। এতে যোগ্যতার প্রশ্ন তুলে নিজেকে ছোট করবেন না। আপনি যদি keyboard এ বাটন চাপতে পারেন, তাহলে তাই হবে আপনার শিক্ষাগত যোগ্যতা।
ইন্টারনেট থেকে আয় করার কি কোনো বয়স নির্দিষ্ট আছে কি না?
আমার বাসায় আট বছরের একটা পিচ্চি আছে। আমার খুব প্রিয়। ওকে যতই এটাসেটা কিনে দেই, ওর মন ভরে না। ওর আরও চাই। ও প্রায়ই আমাকে বলে ও নিজের খেলনা বেচে টাকা জমিয়ে আবার খেলনা কিনতে চায়। আমি ওর নামে একটা ব্লগ অনেক আগেই খুলেছিলাম্ ভাবছি ব্লগিং শিখিয়ে দেব আর এডসেন্স বসিয়ে দেব। দেখি নিজের পয়সা নিজের কামাই করে নেবে
তাহলেই বুঝে নিন ব্লগিংয়ের কোনো বয়স আছে কি না?
আমি একজন গৃহবধু। প্রতিদিন ৪/৫ ঘন্টা ইন্টারনেটে থাকি। সংসার এ সাহায্য করার জন্য ইন্টারনেট থেকে আয় করতে আগ্রহী। আমি দ্বারা কি সম্ভব?
ঘরে বসেই তো ব্লগিং করতে হয়। অফিস আদালতের দৌড়াদৌড়ির পর ব্লগিংয়ে সময় দেয়াটা কঠিন। আর অনেক সফল ব্লগাররাই চাকুরি বাকুরি ছেড়ে ঘরে বসে ব্লগায়। তবে সফল হবার আগে চাকুরি ছাড়ার পরামর্শ দেয়া হল না। আগেই বলেছি, চেষ্টা করতে দোষ কি? না হলে নাই, ক্ষতি তো নাই। আর ব্লগিং করতে খুব একটা টাকার তো প্রয়োজন হয় না। তাহলে নিজেকে দ্বিধায় কেন আটকিয়ে রাখছেন। হাত-পা ছেড়ে লিখুন।
যদি হয় তাহলে কি শুরু করার ৬ মাস পর থেকে কিছু কিছু আয় করা সম্ভব?
দেখেন আমি এমন কোনো গ্যারান্টি দেই না যে আপনি এতদিনের মধ্যে টাকা পাওয়া শুরু করবেন। কিন্তু এতটুকু বলতে পারি লেগে থাকলে সফল হবেন। এটা কোনো rocket science নয় যে র্ব্যথ হবেন। ভাগ্য ভাল থাকলে প্রথমদিন থেকেই পয়সা পেতে পারেন, আর খারাপ হলে নাই বা বললাম।
আমি শুনেছি যে ওয়েবসাইট ডোমেইন কিনে নিয়ে কাজ করা নাকি ভাল।আমি কি কিনতে পারব? বাংলাদেশে তো পে-পল একাউন্ট নেই। কি করে তাহলে সম্ভব?
দেখেন, বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা ডোমেইন এবং হোস্টিং বিক্রি করে। তাদের কাছ থেকে কিনতে পারেন। ডোমেইন/হোস্টিং যে বিদেশি প্রতিষ্ঠানের কাছে কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর যদি চান, আমার কাছ থেকেও কিনতে পারেন। বিস্তারিত পাবেন ডোমেইন/হোস্টিংয়ের পাতায়।
এটা একটা সমস্যা যে বাংলাদেশে পেপাল নেই্। তাই বলে থেমে থাকবেন না। খুঁজে দেখুন তো আপনার কোনো আত্মীয় বিদেশে থাকে কিনা? যদি থাকে তবে তাকে তার নামে একাউন্ট খুলতে অনুরোধ করতে পারেন। এছাড়া অনেক প্রতিষ্ঠানই; যেমন গুগল, আমাজন, চিটিকা চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করে ওগুলো ব্যবহার করে ব্লগিং শুরু করতে পারেন। আর খুঁজে দেখুন, বিদেশী থাকা আত্মীয়ৈর খোঁজ পেয়ে যাবেন। তাদেরকে অনুরোধ করে পেপালে একাউন্ট খুলে নিন।
আমার ব্লগস্পট.কম এ একটা ব্লগ আছে।আমি কি ওটা ব্যবহার করতে পারি?
অবশ্যই। তবে জগাখিচুরি ব্লগের চেয়ে আগে বিষয় বাছাই করে ব্লগিং শুরু করুন।
আমি এই বিষয়ে খুবই আগ্রহী,আমি কি আপনার থেকে সবরকম সাহায্য-সহযোগীতা আশা করতে পারি?
আলাদা করে জিজ্ঞাসা করতে হবে না। সমস্যা পড়লে প্রশ্ন করা শুরু করবেন। আশা করি সর্বাত্মক সাহায্য করতে পারব।
আশা করি আমার মেইল পড়ে বিরক্ত হবেন না। এবং কষ্ট করে যদি আমার প্রশ্নগুলোর উত্তর দেন তাহলে ভালো লাগবে।আশা করছি ইন্টারনেট আয়ের জগতে আপনার সহযোগীতা আমাকে আমার সংসারের উন্নতিতে অবদান রাখতে সাহায্য করবে।
সবশেষে আপনার দীর্ঘায়ু কামনা করি।
ভালো থাকুন।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- ওয়েবসাইট আর বাউন্স রেট নিয়ে কিছু কথা – জেনে রাখা ভাল
- [অতিথি পোষ্ট] ‘ইন্টারনেটে আয় সবার দ্বারাই সম্ভব’
- রুম্মার পোষ্ট নিয়ে জনাব সাগরের কিছু প্রশ্ন আর আমার অবস্থান
- জমে যাওয়া কিছু প্রশ্নের উত্তর | খোলা চিঠি [৫ই সেপ্টেম্বর, ২০০৯]
- গুগল এডসেন্স নিয়ে পান্থ বিহোসের প্রশ্ন
- ডোমেইন নেম নিয়ে কিছু প্রশ্নোত্তর ~ জেনে রাখা ভাল
- ওয়েবসাইট নিয়ে প্রশ্নোত্তর | খোলা চিঠি [২৩শে মে, ২০০৯]
- রেফারেল লিংক, নৈতিকতার প্রশ্ন আর ইন্টারনেটে আয়

{ 21 comments… read them below or add one }
আমার বোনও আগ্রহী্।সেও একজন গৃহবধু।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of parallel capacitor =-.
Bhai income Nai—Plz suggest about my site
Thanks
কই কিছুই তো হচ্ছে না….
ভাল বলেছেন ভাই।
I think sajib vai is too expert in joking
what is aisajib.com !
না হাসান ভাইরে আগামী ইলেকশনে দাড় করাইয়া দিতেই হইব।অনেক জনপ্রিয় মানুষ(ফান করলাম)
হাসান ভাই, আমি ইংরেজিতে দূর্বল কিন্তু ইন্টারনেটে আয় করতে চাই। ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানালো, এফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিং – এগুলো সম্পর্কে কিছু ধারনা দেন, প্লিজ।
আসলেই ভাই। ইংরেজি লিখতে পারলে কিছু আয়-রোজগার করতে পারতাম।
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Does your post inform your audience something? =-.
আমি যতটুকু জানি, সজীব ভাই ভাল ইংরেজি লিখেন। ভাল আছেন তো সজীব ভাই?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Insurance =-.
সজীব ভাই, আলাদিনের যে দৈত্য (?) http://www.aisajib.com সাইটাতে সুন্দর করে English লিখে দিছে আমাদের সবাইরে কয়েকদিনের জন্য তারে ধার দিয়েন !!!
সজীব ভাইয়ের কথা শুনে খুব হাসি পাচ্ছে।
খুব ভাল লাগল। হাসান ভাই চালিয়ে যান। আপনি আমাদের মডেল হিসেবে থাকবেন চিরদিন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Insurance =-.
হুম ভালোই লাগল , হাসান ভাইয়ের কল্যানে অনেকেই ব্লগে আগ্রহী হচ্ছে ।
দারুন তো
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.
হু ভালো লাগছে ব্লগিং সম্পর্কে এদেশের সকলেই আগ্রহী হয়ে উঠছে।
একজন গৃহবধুরর লেখা থেকে বুঝা যায় এগিয়ে যাচ্ছে জিন্নাত উল হাসান এর মিশন।খুব ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে।
.-= শুভ্র চৌধুরী এর সর্বশেষ পোষ্ট >> WiMAX in rural and urban Bangladesh =-.
দারুন।
চমৎকার লেখা। গৃহবধুর জন্য আগাম শুভেচ্ছা রইলো। গৃহবধুর জন্য আশার কথা শোনাতে পারি আরেকটু >> আমরা যারা এক সময় শখের বসে এবং শুধু সময় ওভার করার জন্য ব্লগাইতাম, তারাই এখন ব্লগিং করে ইনকাম করার চিন্তা করি, পেশা হিসেবে ব্লগিংকে নেয়ার চিন্তা-ভাবনা করি। আর এজন্য হাসান ভাই-ই দায়ি… (
) 
কিছু মানুষ এর ভেতরেও স্বার্থের গন্ধ পান
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> ReTweet: Why it is too important? =-.
এক লোকের একটা কুকুর ছিলো। সে কুকুরটাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছিলো যে, কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারতো।
তো সেই লোক তার এক বন্ধুকে ডাকলো, তার কুকুরের কেরামতি দেখানোর জন্য। সাথে প্রশিক্ষিত কুকুর।
দু’বন্ধু মিলে পাখি শিকার করতে গেলো। একটা বালিহাঁস শিকার করার পর ওটা গিয়ে পড়লো পুকুরের মাঝখানে। কুকুরের মালিক বন্ধু কুকুরকে নির্দেশ দিলো হাঁসটা নিয়ে আসতে। কুকুরটা স্বাভাবিকভাবে পানির উপর দিয়ে হেঁটে গিয়ে হাঁসটা নিয়ে আসলো।
কুকুরের মালিক দেখলো তার বন্ধু এতে একটুও বিস্মিত হলো না। তখন সে তার বন্ধুকে জিজ্ঞেস করলো, বন্ধু তুমি কি আমার কুকুরটি সম্পর্কে কোনো আশ্চর্যজনক কিছু দেখোনি?
বন্ধুটি বললো, হাঁ দেখলাম, তোমার কুকুরটি সাঁতার জানেনা।
——————–
তন্ময় আশা করছি, এই গল্পটি জানেন। মূল কথা হচ্ছে, আমাদের সমাজে কিছু লোক ছিলো, আছে এবং থাকবে যারা কেবল নেগেটিভ দিকগুলোই দেখে।
———————
সুতরাং তাদের কথা চিন্তা করে আমাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কী বলেন?