অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

ইন্টারনেটে আয় নিয়ে একজন গৃহবধুর কিছু প্রশ্ন উত্তর

ভাইয়া,
আমি ব্লগ এর জগতে নতুন। প্রথম আলো ব্লগ এ আপনার বেশকিছু লেখা পড়লাম।পড়ে আমার মনে বেশকিছু প্রশ্ন এসেছে। আমি ক্রমানুসারে নীচে তা উল্লেখ্য করলাম।

আমরা যারা ইংরেজিতে প্রবন্ধ লিখতে পারিনা তাদের পক্ষে কি ইন্টারনেট থেকে আয় করা সম্ভব না?

ইংরেজিতে দূর্বল হলে ইন্টারনেটে আয়টা কঠিন হতে পারে। তবে একেবারেই যে সম্ভব নয়, তা না। ব্লগিং ছাড়াও আরও হাজারো উপায়ে আয় করা সম্ভব। যেমন – ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানালো, এফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিং – এগুলোতে ইংরেজিতে অপেক্ষাকৃত কম দক্ষতা হলেও চলে। তবে সাফল্য পেতে হলে সঠিক উপায়ে এগিয়ে যেতে হবে।

ইন্টারনেট থেকে আয় করতে হলে কি যোগ্যতা লাগবে?

মাথা খারাপ নাকি? ইন্টারনেটে লিখতে হলে কোনো যোগ্যতার প্রযোজন নেই। আপনার খুশি আপনি লিখবেন, অন্যের পড়ার ইচ্ছে হলে পড়বে না হলে নাই। এতে যোগ্যতার প্রশ্ন তুলে নিজেকে ছোট করবেন না। আপনি যদি keyboard এ বাটন চাপতে পারেন, তাহলে তাই হবে আপনার শিক্ষাগত যোগ্যতা।

ইন্টারনেট থেকে আয় করার কি কোনো বয়স নির্দিষ্ট আছে কি না?

আমার বাসায় আট বছরের একটা পিচ্চি আছে। আমার খুব প্রিয়। ওকে যতই এটাসেটা কিনে দেই, ওর মন ভরে না। ওর আরও চাই। ও প্রায়ই আমাকে বলে ও নিজের খেলনা বেচে টাকা জমিয়ে আবার খেলনা কিনতে চায়। আমি ওর নামে একটা ব্লগ অনেক আগেই খুলেছিলাম্ ভাবছি ব্লগিং শিখিয়ে দেব আর এডসেন্স বসিয়ে দেব। দেখি নিজের পয়সা নিজের কামাই করে নেবে ;) তাহলেই বুঝে নিন ব্লগিংয়ের কোনো বয়স আছে কি না?

ইন্টারনেটে আয় নিয়ে একজন গৃহবধুর কিছু প্রশ্ন উত্তর

আমি একজন গৃহবধু। প্রতিদিন ৪/৫ ঘন্টা ইন্টারনেটে থাকি। সংসার এ সাহায্য করার জন্য ইন্টারনেট থেকে আয় করতে আগ্রহী। আমি দ্বারা কি সম্ভব?

ঘরে বসেই তো ব্লগিং করতে হয়। অফিস আদালতের দৌড়াদৌড়ির পর ব্লগিংয়ে সময় দেয়াটা কঠিন। আর অনেক সফল ব্লগাররাই চাকুরি বাকুরি ছেড়ে ঘরে বসে ব্লগায়। তবে সফল হবার আগে চাকুরি ছাড়ার পরামর্শ দেয়া হল না। আগেই বলেছি, চেষ্টা করতে দোষ কি? না হলে নাই, ক্ষতি তো নাই। আর ব্লগিং করতে খুব একটা টাকার তো প্রয়োজন হয় না। তাহলে নিজেকে দ্বিধায় কেন আটকিয়ে রাখছেন। হাত-পা ছেড়ে লিখুন।

যদি হয় তাহলে কি শুরু করার ৬ মাস পর থেকে কিছু কিছু আয় করা সম্ভব?

দেখেন আমি এমন কোনো গ্যারান্টি দেই না যে আপনি এতদিনের মধ্যে টাকা পাওয়া শুরু করবেন। কিন্তু এতটুকু বলতে পারি লেগে থাকলে সফল হবেন। এটা কোনো rocket science নয় যে র্ব্যথ হবেন। ভাগ্য ভাল থাকলে প্রথমদিন থেকেই পয়সা পেতে পারেন, আর খারাপ হলে নাই বা বললাম।

আমি শুনেছি যে ওয়েবসাইট ডোমেইন কিনে নিয়ে কাজ করা নাকি ভাল।আমি কি কিনতে পারব? বাংলাদেশে তো পে-পল একাউন্ট নেই। কি করে তাহলে সম্ভব?

দেখেন, বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা ডোমেইন এবং হোস্টিং বিক্রি করে। তাদের কাছ থেকে কিনতে পারেন। ডোমেইন/হোস্টিং যে বিদেশি প্রতিষ্ঠানের কাছে কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর যদি চান, আমার কাছ থেকেও কিনতে পারেন। বিস্তারিত পাবেন ডোমেইন/হোস্টিংয়ের পাতায়

এটা একটা সমস্যা যে বাংলাদেশে পেপাল নেই্। তাই বলে থেমে থাকবেন না। খুঁজে দেখুন তো আপনার কোনো আত্মীয় বিদেশে থাকে কিনা? যদি থাকে তবে তাকে তার নামে একাউন্ট খুলতে অনুরোধ করতে পারেন। এছাড়া অনেক প্রতিষ্ঠানই; যেমন গুগল, আমাজন, চিটিকা চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করে ওগুলো ব্যবহার করে ব্লগিং শুরু করতে পারেন। আর খুঁজে দেখুন, বিদেশী থাকা আত্মীয়ৈর খোঁজ পেয়ে যাবেন। তাদেরকে অনুরোধ করে পেপালে একাউন্ট খুলে নিন।

আমার ব্লগস্পট.কম এ একটা ব্লগ আছে।আমি কি ওটা ব্যবহার করতে পারি?

অবশ্যই। তবে জগাখিচুরি ব্লগের চেয়ে আগে বিষয় বাছাই করে ব্লগিং শুরু করুন।

আমি এই বিষয়ে খুবই আগ্রহী,আমি কি আপনার থেকে সবরকম সাহায্য-সহযোগীতা আশা করতে পারি?

আলাদা করে জিজ্ঞাসা করতে হবে না। সমস্যা পড়লে প্রশ্ন করা শুরু করবেন। আশা করি সর্বাত্মক সাহায্য করতে পারব।

আশা করি আমার মেইল পড়ে বিরক্ত হবেন না। এবং কষ্ট করে যদি আমার প্রশ্নগুলোর উত্তর দেন তাহলে ভালো লাগবে।আশা করছি ইন্টারনেট আয়ের জগতে আপনার সহযোগীতা আমাকে আমার সংসারের উন্নতিতে অবদান রাখতে সাহায্য করবে।
সবশেষে আপনার দীর্ঘায়ু কামনা করি।

ভালো থাকুন।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 29 comments… read them below or add one }

shakil March 2, 2011 at 10:59 am

Dear Brother,
Can you please make a post how one can transfer his money through alertpay in Bangladesh?
Regards,
Shakil

Reply

জিন্নাত উল হাসান March 2, 2011 at 5:58 pm

মন্তব্যের জন্য ধন্যবাদ শাকিল, আসলে আমি কখনও এলার্টপে ব্যবহার করিনি বলে আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই দেখি অন্য কারও অভিজ্ঞতা আছে কিনা, তাদের অনুরোধ করব এ বিষয়টি নিয়ে আলোচনা করতে।

Reply

Saiful1971 March 2, 2011 at 7:38 pm

আপনি এলার্টপে দিয়ে পন্য সেবা নিতে চাইলে
http://www.technodiscount24.com/
এ দেখতে পারেন।আমি কিছুদিন আগে এখান থেকে কয়েকটা কর্ডলেস মাউস কিনি এবং একমাস পর আমার ঠিকানায় মাউসগুলো আসে।

Reply

হিমু March 3, 2011 at 12:54 am

আমি alertpay account দিয়ে ডোমেইন কিনেছি। লাগলে দেখতে পারেন- gossimerডটকম

Reply

Anwar January 12, 2011 at 11:33 pm

Amar khub valo lagacay,ame onakta sahos paice ata parar par.Thanks

Reply

জিন্নাত উল হাসান March 2, 2011 at 5:55 pm

শুভ কামনা রইল, মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

tonmoy islam July 28, 2010 at 3:04 pm

পরাগ March 5, 2010 at 4:15 pm

হাসান ভাই, আমি ইংরেজিতে দূর্বল কিন্তু ইন্টারনেটে আয় করতে চাই। ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানালো, এফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিং – এগুলো সম্পর্কে কিছু ধারনা দেন, প্লিজ।

Reply

জিন্নাত উল হাসান March 2, 2011 at 5:56 pm

এই ব্লগেই এই বিষয়গুলোতে বেশ কিছু পোস্ট আছে, অনুগ্রহ করে পড়ে দেখুন। আর কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন।

Reply

EBRAHIM SHAH January 11, 2010 at 8:39 pm

আমার বোনও আগ্রহী্।সেও একজন গৃহবধু।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of parallel capacitor =-.

Reply

sojib November 13, 2009 at 5:07 pm

Bhai income Nai—Plz suggest about my site

Reply

Nader September 27, 2009 at 7:00 pm

Thanks

Reply

পান্থ বিহোস September 27, 2009 at 1:46 pm

কই কিছুই তো হচ্ছে না…. :(

Reply

অলোক মিস্ত্রী September 14, 2009 at 8:03 pm

ভাল বলেছেন ভাই।

Reply

তন্ময় September 14, 2009 at 12:46 am

I think sajib vai is too expert in joking :) what is aisajib.com !

Reply

mamun September 13, 2009 at 11:00 pm

না হাসান ভাইরে আগামী ইলেকশনে দাড় করাইয়া দিতেই হইব।অনেক জনপ্রিয় মানুষ(ফান করলাম)

Reply

পরাগ March 5, 2010 at 4:15 pm

হাসান ভাই, আমি ইংরেজিতে দূর্বল কিন্তু ইন্টারনেটে আয় করতে চাই। ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি বানালো, এফিলিয়েট প্রোগ্রাম, বিজ্ঞাপন পোস্টিং – এগুলো সম্পর্কে কিছু ধারনা দেন, প্লিজ।

Reply

আমিনুল ইসলাম সজীব September 13, 2009 at 4:20 pm

আসলেই ভাই। ইংরেজি লিখতে পারলে কিছু আয়-রোজগার করতে পারতাম। :(
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Does your post inform your audience something? =-.

Reply

Lasik Reviews September 13, 2009 at 4:35 pm

আমি যতটুকু জানি, সজীব ভাই ভাল ইংরেজি লিখেন। ভাল আছেন তো সজীব ভাই?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Insurance =-.

Reply

Adnan September 14, 2009 at 4:04 am

সজীব ভাই, আলাদিনের যে দৈত্য (?) http://www.aisajib.com সাইটাতে সুন্দর করে English লিখে দিছে আমাদের সবাইরে কয়েকদিনের জন্য তারে ধার দিয়েন !!!

Reply

মায়াকানন December 17, 2009 at 11:36 pm

সজীব ভাইয়ের কথা শুনে খুব হাসি পাচ্ছে।

Reply

Lasik Reviews September 13, 2009 at 4:12 pm

খুব ভাল লাগল। হাসান ভাই চালিয়ে যান। আপনি আমাদের মডেল হিসেবে থাকবেন চিরদিন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Insurance =-.

Reply

Monir September 13, 2009 at 12:16 pm

হুম ভালোই লাগল , হাসান ভাইয়ের কল্যানে অনেকেই ব্লগে আগ্রহী হচ্ছে ।

Reply

Masud September 13, 2009 at 11:06 am

দারুন তো
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.

Reply

নুর September 13, 2009 at 5:37 am

হু ভালো লাগছে ব্লগিং সম্পর্কে এদেশের সকলেই আগ্রহী হয়ে উঠছে।

Reply

শুভ্র চৌধুরী September 13, 2009 at 1:55 am

একজন গৃহবধুরর লেখা থেকে বুঝা যায় এগিয়ে যাচ্ছে জিন্নাত উল হাসান এর মিশন।খুব ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে।
.-= শুভ্র চৌধুরী এর সর্বশেষ পোষ্ট >> WiMAX in rural and urban Bangladesh =-.

Reply

Rony Parvej September 13, 2009 at 1:26 am

দারুন।

Reply

পান্থ বিহোস September 13, 2009 at 1:24 am

চমৎকার লেখা। গৃহবধুর জন্য আগাম শুভেচ্ছা রইলো। গৃহবধুর জন্য আশার কথা শোনাতে পারি আরেকটু >> আমরা যারা এক সময় শখের বসে এবং শুধু সময় ওভার করার জন্য ব্লগাইতাম, তারাই এখন ব্লগিং করে ইনকাম করার চিন্তা করি, পেশা হিসেবে ব্লগিংকে নেয়ার চিন্তা-ভাবনা করি। আর এজন্য হাসান ভাই-ই দায়ি… ( ;) ) :)

Reply

তন্ময় September 27, 2009 at 8:57 pm

কিছু মানুষ এর ভেতরেও স্বার্থের গন্ধ পান
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> ReTweet: Why it is too important? =-.

Reply

পান্থ বিহোস September 27, 2009 at 9:32 pm

এক লোকের একটা কুকুর ছিলো। সে কুকুরটাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছিলো যে, কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারতো।
তো সেই লোক তার এক বন্ধুকে ডাকলো, তার কুকুরের কেরামতি দেখানোর জন্য। সাথে প্রশিক্ষিত কুকুর।
দু’বন্ধু মিলে পাখি শিকার করতে গেলো। একটা বালিহাঁস শিকার করার পর ওটা গিয়ে পড়লো পুকুরের মাঝখানে। কুকুরের মালিক বন্ধু কুকুরকে নির্দেশ দিলো হাঁসটা নিয়ে আসতে। কুকুরটা স্বাভাবিকভাবে পানির উপর দিয়ে হেঁটে গিয়ে হাঁসটা নিয়ে আসলো।
কুকুরের মালিক দেখলো তার বন্ধু এতে একটুও বিস্মিত হলো না। তখন সে তার বন্ধুকে জিজ্ঞেস করলো, বন্ধু তুমি কি আমার কুকুরটি সম্পর্কে কোনো আশ্চর্যজনক কিছু দেখোনি?
বন্ধুটি বললো, হাঁ দেখলাম, তোমার কুকুরটি সাঁতার জানেনা।
——————–
তন্ময় আশা করছি, এই গল্পটি জানেন। মূল কথা হচ্ছে, আমাদের সমাজে কিছু লোক ছিলো, আছে এবং থাকবে যারা কেবল নেগেটিভ দিকগুলোই দেখে।
———————
সুতরাং তাদের কথা চিন্তা করে আমাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কী বলেন?

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: