অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

প্রতিযোগিতা (দামি পুরষ্কার আছে!) অনলাইনের আয় কত প্রকার ও কি কি?

প্রতিযোগিতা (দামি পুরষ্কার আছে!) অনলাইনের আয় কত প্রকার ও কি কি?

ব্লগিং নিয়ে লিখতে লিখতে এমন দাড়িঁয়েছে যে অনেকেই হয়তো ধরে নিয়েছেন যে ব্লগিং ব্যতীত বোধ হয় আর কোনো উপায়ে ইন্টারনেটে আয় করা সম্ভব নয়। জ্বি না, ব্লগিং ছাড়াও আরো অন্তত ২০ উপায়ে শুধুমাত্র কিছুটা ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক জ্ঞান থাকলেই সফলতা পাওয়া সম্ভব। এজন্য আপনাকে কোনো প্রোগ্রামিং শিখতে হবে না, গ্রাফিক্স ডিজাইনও জানতে হবে না। তাহলে এমন কি উপায় আছে?

অনেক উপায়ই আছে, কিন্তু আমরা সেগুলো সম্বন্ধে জানি না, কিংবা অল্পস্বল্প জ্ঞান থাকায় কাছে ঘেঁষতে ভয় পাই। অথচ ওগুলোও ব্লগিংয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

তারমধ্যে একটি উপায় হল ওয়েব ডাইরেক্টরি বানানো। সাধারন ভাষায় ওয়েবডাইরেক্টরিতে বিভিন্ন ওয়েবসাইটের কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের বিস্তারিত ক্যাটাগরি / সাবক্যাটাগরি আকারে সাজানো থাকে। ইন্টারনেটের শুরুতে ডাইরেক্টরির অনেক দাম ছিল, তখন সার্চ ইঞ্জিনের বদলে ডাইরেক্টরিতে গিয়ে লোকজন প্রয়োজনীয় ঠিকানা খুঁজতো। কিন্তু এখনকার সার্চ ইঞ্জিনগুলো এতই শক্তিশালি হয়েছে যে ডাইরেক্টরিগুলো সেই সুসময় হারিয়ে ফেলেছে। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ডাইরেক্টরির দাম এখন ফুরায়নি।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্যাকলিংকের গুরুত্ব অপরিসীম আর ডাইরেক্টরিগুলো সেই অমূল্য ব্যাকলিংকের উৎস হতে পারে। একটি PageRank ৩/৫ সম্পন্ন ডাইরেক্টরিতে লিংক পেতে যেকোনো ওয়েবমাস্টারগণ মাসে ৫ ডলার থেকে ২০ ডলারও পরিশোধ করতে রাজি হয়ে যাবে। কিন্তু PageRank উপরে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে। তাহলে কি করতে হবে?

প্রতিযোগিতা (দামি পুরষ্কার আছে!) অনলাইনের আয় কত প্রকার ও কি কি?

ওয়েব ডাইরেক্টরিতে সফলতা পেতে হলে কি কি করতে হবে?

  • প্রথমে ব্লগের মতো ডাইরেক্টরির বিষয়ের জন্যেও একটি niche খুঁজে বের করতে হবে।
  • সেই অনুযায়ী ডোমেইন এবং হোস্টিং কিনে সার্চ ইঞ্জিন বান্ধব ডাইরেক্টরির স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে। ডাইরেক্টরির জন্য সবচেয়ে ভাল স্ক্রিপ্ট হলো phpLD, যা পয়সা দিয়ে কিনতে হয়। এর বর্তমান মূল্য ৮০ ডলার, বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার টাকার মতো।
  • ইনস্টল হয়ে যাবার পর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন; যেমন পার্মালিংক পরিবর্তন করতে হয়।
  • এবার ডাইরেক্টরির বিষয়ের উপর ভিত্তি করে ক্যাটাগরি এবং সাবক্যাটাগরি বানাতে হবে। যদি ডাক্তারদের উপর ডাইরেক্টরি বানান, তাহলে Skin Specialist, ENT Specialist, Heart Specialist ইত্যাদি ক্যাটাগরি/সাবক্যাটাগরি হিসেবে তৈরি করুন।
  • এবার খুঁজে খুঁজে শ’খানেক ওয়েবসাইটের বিস্তারিত জমা করুন এবং বিভিন্ন ফোরামে গিয়ে বলুন যে আপনি একটি নতুন ডাইরেক্টরি খুলেছেন যেখানে সবাই ফ্রিতে লিংক জমা দিতে পারবে। এভাবে প্রচারনার সাথে সাথে আপনি ব্যাকলিংকও পেতে শুরু করবেন।
  • এভাবে দুই/আডাইমাসের মধ্যে আশা করি পেজর‌্যাঙ্কের উন্নতি হবে এবং কমপক্ষে পেজর‌্যাঙ্ক ১/২ পেয়ে যাবেন। আরও একটু ধৈর্য্য ধরতে পারেন কিংবা এখনই ফ্রি অপশন তুলে দিয়ে অল্প করে হলেও (৯৯ সেন্ট) লিংক জমা দেবার জন্য কিছু পয়সা নেয়া শুরু করতে পারবেন।
  • সাথে সাথে অপটিমাইজেশনও চালিয়ে যান, যত পেজর‌্যাঙ্ক বাড়বে, টাকা নেয়ার হারও বাড়িয়ে দিন!

আমি খুব সহজ ভাষায় ডাইরেক্টরি থেকে পয়সা আয়ের ব্যাপারটি আলোচনা করলাম। তবে ব্যাপারটি এত সোজা নয়। তবে একবার পুরো ব্যাপারটি ধরে ফেলতে পারলে এটা ব্লগিংয়ের থেকেও সোজা মনে হতে পারে। আর ব্লগিং মতো এত বেশি সময়ের এবং ধৈর্য্যের প্রয়োজন হয় না।

আসল কথায় আসি

আমি প্রায় একবছর আগে ডাইরেক্টরি করব বলে পয়সা দিয়ে ডাইরেক্টরি স্ক্রিপ্ট ফুল ভার্সন phpLD কিনেছিলাম। কিন্তু ব্লগিংয়ের চাপে ডাইরেক্টরি বানানো আর হয়ে উঠেনি। আমি চাই আমি না হউক, অন্য কেউ আমার টাকাটার সৎ ব্যবহার করুক। এই আলোচনায় যিনি সবচেয়ে বেশি গঠনমূলক আলোচনায় অংশ নিবেন কিংবা নতুন নতুন উপায়ে ডাইরেক্টরি বানানোর / সফলতা পাবার কথা বলবেন কিংবা ডাইরেক্টরি নিয়ে প্রশ্ন করবেন – এমন দুইজনকে আমি এক কপি করে জেনুইন phpLD সফটওয়ার/স্ক্রিপ্ট উপহার দেব।

নিয়মাবলী

  • প্রথমজন বিজয়ী হবেন আলোচনায় অংশগ্রহনের মানের উপর ভিত্তি করে। আপনি যদি ডাইরেক্টরি নিয়ে কিছু নাও জানেন, তবুও আপনি গঠনমূলক প্রশ্ন করেও প্রতিযোগিতাটি জিতে যেতে পারেন। তাই আপনার জ্ঞানের ব্যাপার ইতস্তত করবেন না।
  • আলোচনায় অংশগ্রহনকারি সকল আলোচকের মধ্য থেকে লটারির মাধ্যমে দ্বিতীয়জনকে বাছাই করা হবে। আর নিজের পক্ষপাতহীন লটারির বাছাই করার অংশটি ভিডিও আকারে অনলাইনে প্রকাশিত হবে ;)
  • শনিবার রাতে বিজয়ী ঘোষনা করা হবে।
  • ডাইরেক্টরির ফুটারে (নিচে) আমার ওয়েবসাইটের দুইটি লিংক অন্তত ছয়মাসের জন্য রাখতে হবে।

ব্যাস তাহলে দেরি করছেন কেন? আলোচনায় অংশ নিন আর স্ক্রিপ্টটি জিতে নিন।

সবার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 148 comments… read them below or add one }

জনৈক ব্লগার March 31, 2011 at 3:30 pm

হাসান ভাই,
আমার একটা ডোমেইন PR2 হয়ে পড়ে আছে। এটার নাম এমন যে এর কোন কিওয়ার্ড ভ্যালু নাই। কিন্তু কেন জানি কোন SEO না করেও PR2 হয়ে গেছে, অথচ গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করছে না। আমি কয়েকবার অ্যাপ্লাই করেও পাই নি। এই পোস্ট পড়ে মনে হল এটাকে একটা ডিরেক্টরী বানালে মনে হয় খারাপ হবে না। ডোমেইন নেমটা ডিরেক্টরীর জন্য পারফেক্ট! :)

আমি জানি না যে স্ক্রিপ্টটি নিয়ে পোস্ট সেটা এখনও দেয়া সম্ভব কিনা। যদি সম্ভব হয় আমাকে এক কপি দিবেন?

“ডাইরেক্টরির ফুটারে (নিচে) আমার ওয়েবসাইটের দুইটি লিংক অন্তত ছয়মাসের জন্য রাখতে হবে।”

আমার কোন আপত্তি নেই। PR2 ব্যাকলিংক মনে হয় একেবারে ভ্যালূ লেস না :D

ডোমেইনটা .info, এটা কোন সমস্যা হতে পারে কি? ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান April 1, 2011 at 9:17 pm

স্ক্রিপ্টটি খুঁজে দেখতে হবে, পেলে আজ রাতে পাঠিয়ে দেব।

Reply

moazzam October 5, 2010 at 11:48 pm

আমি যদি পাইতাম !!! তা হলে চেষ্টা করে দেখতাম।

Reply

Nasif Razzaque October 4, 2010 at 12:05 am

যারা স্ক্রিপ্ট পেয়েসেন তাদেরকে অভিনন্দন

Reply

সেরাফিন মন্ডল September 5, 2010 at 12:18 am

ইন্টারনেটে আয়ের কথা আমি খবরের কাগজ থেকে পড়েছি।কিন্তু আমার উপায় জানা নেই।নিজস্ব ওয়েবসাইট নেই।তাহলে কি এটা সম্ভব?

Reply

ovi September 4, 2010 at 3:18 pm

Thanks for this.

Reply

গিলমান April 27, 2010 at 5:15 am

ভাই আমার খুব আগ্রহ আমাকে যদি দিতেন তাহলে চির কৃতজ্ঞ থাকব

Reply

জিন্নাত উল হাসান April 27, 2010 at 5:57 am

ভাই “চির কৃতজ্ঞ” শব্দটি খুবই বিশাল, এত ছোট একটি বিষয়ে এত বড় প্রতিজ্ঞা করার দরকার নেই। আপনার ইমেইল স্ক্রিপ্টটি পাঠিয়ে দিয়েছি।

শুভ কামনা রইল।

Reply

Akash March 2, 2010 at 7:16 pm

হাসান ও Aoyon ভাই কে বলছি আমি একটা web directory বানাতে চাই অনকেদিন থেকে but কোন উপায় খুযে পাচ্ছিলাম না। আমাকে কি wed directory script এর একটা কপি দেয়া যায় প্লিজ।

Reply

জিন্নাত উল হাসান March 2, 2010 at 7:23 pm

ইমেইল চেক করুন, পাঠিয়ে দেয়া হয়েছে।

Reply

zhsoykot December 27, 2009 at 6:32 pm

আপনার লেখা গুলো আমি মন দিয়ে পড়ি কিন্তু দু:খের বিষয় কি জানেন আমার মনে থাকেনা। আমি কি করব তাও বুঝিনা। অনেক সময় কমেন্ট ও করিনা কেননা আমার কাছে আমার কমেন্টগুলো আপনার পোস্টর জন্য বেমানান মনে হয়।

Reply

আশিকুর রহমান চপল December 24, 2009 at 1:52 pm

ভাই আমি গ্রামের ছেলে, ইন্টারনেট দিয়ে আয় করা যায় এই কথাটা না বললে হয়ত আমাকে কম্পিউটার কিনেই দিত না।আজ আমি কিছুই জানি না কিভাবে আয় করতে হয়। অনেক খুজে আপনার ঠিকানা পেয়েছি, আমি কি কোন সাহায়তা পাবো?

REPLY

Reply

আশিকুর রহমান চপল December 24, 2009 at 1:50 pm

ভাই আমি গ্রামের ছেলে, ইন্টারনেট দিয়ে আয় করা যায় এই কথাটা না বললে হয়ত আমাকে কম্পিউটার কিনেই দিত না।আজ আমি কিছুই জানি না কিভাবে আয় করতে হয়। অনেক খুজে আপনার ঠিকানা পেয়েছি, আমি কি কোন সাহায়তা পাবো?

Reply

Mayakanon December 18, 2009 at 4:50 am

আমিও একটা কপি পেতে পারি?

Reply

condrima December 1, 2009 at 8:24 am

ধন্যবাদ।

Reply

sojib November 18, 2009 at 4:30 pm

UPCOMING PRIMARY SHARES IN STOCK MARKET OF BANGLADESH, Plz give tips abt this site

Reply

Aoyon October 20, 2009 at 10:18 pm

done

Reply

আরাফাত রহমান October 20, 2009 at 8:01 pm

বস,
আমাকে একটা কপি দেয়া যায়?
অনেক দিন আগে আমি একটা ডিরেক্টরি বানানোর চেষ্টা করেছিলাম। ভালো স্ক্রিপ্ট না পাওয়ায় সেটা আর এগোয়নি। ডোমেইন রেজিস্ট্রেশন করে কিছু স্ক্রিপ্ট ট্রাই করেছিলাম। কিন্তু মনপুত হয়নি। তাই উৎসাহে ভাটা পড়েছিল।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> What can we do with .htaccess files =-.

Reply

Aoyon October 20, 2009 at 8:09 pm

আমিও ১কপি পেয়েছিলাম।আপনার মেইল অ্যাড্রেসটা দেন,আমি হাসান ভায়ের মেইলটা আপনাকে ফরোয়ার্ড করে দিচ্ছি
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Feature Rich Multi-Touch Desktops For Windows 7 : Gateway One ZX6800, ZX4800 All-in-Ones =-.

Reply

আরাফাত রহমান October 20, 2009 at 8:37 pm

opurahman [at] gmail.com

আগাম ধন্যবাদ

Reply

Aoyon October 20, 2009 at 10:18 pm

dond
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Feature Rich Multi-Touch Desktops For Windows 7 : Gateway One ZX6800, ZX4800 All-in-Ones =-.

Reply

Aoyon October 20, 2009 at 10:21 pm

*done.

মেইলটা ফরোয়ার্ড করে দিয়েছি
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Feature Rich Multi-Touch Desktops For Windows 7 : Gateway One ZX6800, ZX4800 All-in-Ones =-.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

{ 1 trackback }

Previous post:

Next post: