ব্লগিং নিয়ে লিখতে লিখতে এমন দাড়িঁয়েছে যে অনেকেই হয়তো ধরে নিয়েছেন যে ব্লগিং ব্যতীত বোধ হয় আর কোনো উপায়ে ইন্টারনেটে আয় করা সম্ভব নয়। জ্বি না, ব্লগিং ছাড়াও আরো অন্তত ২০ উপায়ে শুধুমাত্র কিছুটা ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক জ্ঞান থাকলেই সফলতা পাওয়া সম্ভব। এজন্য আপনাকে কোনো প্রোগ্রামিং শিখতে হবে না, গ্রাফিক্স ডিজাইনও জানতে হবে না। তাহলে এমন কি উপায় আছে?
অনেক উপায়ই আছে, কিন্তু আমরা সেগুলো সম্বন্ধে জানি না, কিংবা অল্পস্বল্প জ্ঞান থাকায় কাছে ঘেঁষতে ভয় পাই। অথচ ওগুলোও ব্লগিংয়ের চেয়ে কোনো অংশে কম নয়।
তারমধ্যে একটি উপায় হল ওয়েব ডাইরেক্টরি বানানো। সাধারন ভাষায় ওয়েবডাইরেক্টরিতে বিভিন্ন ওয়েবসাইটের কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের বিস্তারিত ক্যাটাগরি / সাবক্যাটাগরি আকারে সাজানো থাকে। ইন্টারনেটের শুরুতে ডাইরেক্টরির অনেক দাম ছিল, তখন সার্চ ইঞ্জিনের বদলে ডাইরেক্টরিতে গিয়ে লোকজন প্রয়োজনীয় ঠিকানা খুঁজতো। কিন্তু এখনকার সার্চ ইঞ্জিনগুলো এতই শক্তিশালি হয়েছে যে ডাইরেক্টরিগুলো সেই সুসময় হারিয়ে ফেলেছে। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ডাইরেক্টরির দাম এখন ফুরায়নি।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্যাকলিংকের গুরুত্ব অপরিসীম আর ডাইরেক্টরিগুলো সেই অমূল্য ব্যাকলিংকের উৎস হতে পারে। একটি PageRank ৩/৫ সম্পন্ন ডাইরেক্টরিতে লিংক পেতে যেকোনো ওয়েবমাস্টারগণ মাসে ৫ ডলার থেকে ২০ ডলারও পরিশোধ করতে রাজি হয়ে যাবে। কিন্তু PageRank উপরে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে। তাহলে কি করতে হবে?

ওয়েব ডাইরেক্টরিতে সফলতা পেতে হলে কি কি করতে হবে?
- প্রথমে ব্লগের মতো ডাইরেক্টরির বিষয়ের জন্যেও একটি niche খুঁজে বের করতে হবে।
- সেই অনুযায়ী ডোমেইন এবং হোস্টিং কিনে সার্চ ইঞ্জিন বান্ধব ডাইরেক্টরির স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে। ডাইরেক্টরির জন্য সবচেয়ে ভাল স্ক্রিপ্ট হলো phpLD, যা পয়সা দিয়ে কিনতে হয়। এর বর্তমান মূল্য ৮০ ডলার, বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার টাকার মতো।
- ইনস্টল হয়ে যাবার পর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন; যেমন পার্মালিংক পরিবর্তন করতে হয়।
- এবার ডাইরেক্টরির বিষয়ের উপর ভিত্তি করে ক্যাটাগরি এবং সাবক্যাটাগরি বানাতে হবে। যদি ডাক্তারদের উপর ডাইরেক্টরি বানান, তাহলে Skin Specialist, ENT Specialist, Heart Specialist ইত্যাদি ক্যাটাগরি/সাবক্যাটাগরি হিসেবে তৈরি করুন।
- এবার খুঁজে খুঁজে শ’খানেক ওয়েবসাইটের বিস্তারিত জমা করুন এবং বিভিন্ন ফোরামে গিয়ে বলুন যে আপনি একটি নতুন ডাইরেক্টরি খুলেছেন যেখানে সবাই ফ্রিতে লিংক জমা দিতে পারবে। এভাবে প্রচারনার সাথে সাথে আপনি ব্যাকলিংকও পেতে শুরু করবেন।
- এভাবে দুই/আডাইমাসের মধ্যে আশা করি পেজর্যাঙ্কের উন্নতি হবে এবং কমপক্ষে পেজর্যাঙ্ক ১/২ পেয়ে যাবেন। আরও একটু ধৈর্য্য ধরতে পারেন কিংবা এখনই ফ্রি অপশন তুলে দিয়ে অল্প করে হলেও (৯৯ সেন্ট) লিংক জমা দেবার জন্য কিছু পয়সা নেয়া শুরু করতে পারবেন।
- সাথে সাথে অপটিমাইজেশনও চালিয়ে যান, যত পেজর্যাঙ্ক বাড়বে, টাকা নেয়ার হারও বাড়িয়ে দিন!
আমি খুব সহজ ভাষায় ডাইরেক্টরি থেকে পয়সা আয়ের ব্যাপারটি আলোচনা করলাম। তবে ব্যাপারটি এত সোজা নয়। তবে একবার পুরো ব্যাপারটি ধরে ফেলতে পারলে এটা ব্লগিংয়ের থেকেও সোজা মনে হতে পারে। আর ব্লগিং মতো এত বেশি সময়ের এবং ধৈর্য্যের প্রয়োজন হয় না।
আসল কথায় আসি
আমি প্রায় একবছর আগে ডাইরেক্টরি করব বলে পয়সা দিয়ে ডাইরেক্টরি স্ক্রিপ্ট ফুল ভার্সন phpLD কিনেছিলাম। কিন্তু ব্লগিংয়ের চাপে ডাইরেক্টরি বানানো আর হয়ে উঠেনি। আমি চাই আমি না হউক, অন্য কেউ আমার টাকাটার সৎ ব্যবহার করুক। এই আলোচনায় যিনি সবচেয়ে বেশি গঠনমূলক আলোচনায় অংশ নিবেন কিংবা নতুন নতুন উপায়ে ডাইরেক্টরি বানানোর / সফলতা পাবার কথা বলবেন কিংবা ডাইরেক্টরি নিয়ে প্রশ্ন করবেন – এমন দুইজনকে আমি এক কপি করে জেনুইন phpLD সফটওয়ার/স্ক্রিপ্ট উপহার দেব।
নিয়মাবলী
- প্রথমজন বিজয়ী হবেন আলোচনায় অংশগ্রহনের মানের উপর ভিত্তি করে। আপনি যদি ডাইরেক্টরি নিয়ে কিছু নাও জানেন, তবুও আপনি গঠনমূলক প্রশ্ন করেও প্রতিযোগিতাটি জিতে যেতে পারেন। তাই আপনার জ্ঞানের ব্যাপার ইতস্তত করবেন না।
- আলোচনায় অংশগ্রহনকারি সকল আলোচকের মধ্য থেকে লটারির মাধ্যমে দ্বিতীয়জনকে বাছাই করা হবে। আর নিজের পক্ষপাতহীন লটারির বাছাই করার অংশটি ভিডিও আকারে অনলাইনে প্রকাশিত হবে
- শনিবার রাতে বিজয়ী ঘোষনা করা হবে।
- ডাইরেক্টরির ফুটারে (নিচে) আমার ওয়েবসাইটের দুইটি লিংক অন্তত ছয়মাসের জন্য রাখতে হবে।
ব্যাস তাহলে দেরি করছেন কেন? আলোচনায় অংশ নিন আর স্ক্রিপ্টটি জিতে নিন।
সবার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- কিভাবে PhpLD ওয়েব ডাইরেক্টরি সেটআপ করবেন?
- ইন্টারনেটে আয় নিয়ে একজন গৃহবধুর কিছু প্রশ্ন উত্তর
- এ্যাডে ক্লিক পড়ে কিন্তু কম টাকা পাই? এখন কি করব?
- ফান প্রতিযোগিতা (তবে পুরষ্কার আছে) – দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কি?
- সংক্ষিপ্ত নোটিশ : আগামীকাল সন্ধ্যায় আমাদের শেষ আড্ডা
- [অতিথি পোষ্ট] অবশেষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আড্ডা সফল : গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ
- আড্ডার দিন ও স্থান নির্বাচন করুন – আপনার মতামত দিন
- Niche ব্লগিং করতে চান? একটা ফাটাফাটি Niche এর খবর!
{ 148 comments… read them below or add one }
Next Comments →
আপনার ব্লগটা যত পড়ছি ততই ভাল লাগছে। আশা করছি নিয়মিত হব। ধন্যবাদ।
(”কেন জেন ভাল লাগল আজকের প্রভাতী
জীবন যুদ্ধ শুরু আজ নয় অনেক আগে থেকে”)
কত যে ভাল লাগল এই ব্লগটি তা হতবা মনেও করতে পারতেছিনা আর বুঝাতে ও পারতেছিনা।
তবে একটা অনুভতি আসে, যে এটার মত ব্লগই হয়। তাই আমি একটু বলি
শিখব আমি সবকিছু যে,
থাকবনা আর আগের মত পিছিয়ে।
সাহায্য আমায় আসবে অনেক দিক থেকে।
কথা না বড়িয়ে বলছি এবার জিন্নাত ভাইকে
কখনও যদি দেখা হয়ে যায় পৃথিবীতে,
লিখে দিব আমি আপনাকে বিশ্বনিখিলটা কে ।
.-= মোঃ সফিকুর রহমান এর সর্বশেষ পোষ্ট >> কোরআন =-.
আপনার সাহিত্যের সাথে কুলিয়ে পারব না, তাই ‘ধন্যবাদ’ দিয়েই পথ ধরলাম।
আরে! এখানে আমার একটা মন্তব্য রয়েছে দেখছি।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> যে কোন জায়গা থেকে এবার রঙ তুলে নিন =-.
হেহেহেহে… লিস্টে নাম আছে
এই পোস্টের ফলাফলের কথাতো ভুলেই গিয়েছিলাম। হাসান ভাই কোন খবর আছে নাকি?
আছে কোন খবর।
বাপরে যে গিট্টু লেগে গেছে…যাই হোক জাকারিয়া ভাইয়ের সাইট থেকে কিছু তথ্য তুলে দিলাম।দেখেন কারো কাজে লাগে কিনাঃ
“এখানে টাকা উত্তোলনের কয়েকটি কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল:
Bank to Bank Wire Transfer
টাকা উত্তোলনের একটি নির্ভরযোগ্য ও নিরাপদ উপায় হচ্ছে ওয়্যার ট্রান্সফার। এই পদ্ধতিতে মাস শেষে ৩ থেকে ৫ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা বাংলাদেশে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি এসে জমা হয়ে যাবে। তবে এই পদ্ধতিতে চার্জ একটু বেশি – প্রতিবার টাকা উত্তোলনে ৪৫ থেকে ৫৫ ডলার খরচ পড়বে। এই পদ্ধতিতে টাকা উত্তোলন করতে হলে আপনাকে নিম্নে উল্লেখিত তথ্যগুলো ফ্রিল্যান্সিং সাইটে প্রদান করতে হবে:
* আপনার ব্যাংক একাউন্ট নাম্বার, ব্যাংক এর ঠিকানা, ব্যাংক এর SWIFT Code
* ফ্রিল্যান্সিং সাইটি যে দেশে অবস্থিত সেই দেশের একটি ব্যাংক এর নাম যা মধ্যবর্তী হিসেবে কাজ করবে। এজন্য আপনি আপনার ব্যাংক এ গিয়ে জেনে নিন তারা ওই দেশের কোন কোন ব্যাংক এর মাধ্যমে টাকা আদান-প্রদান করে থাকে।
* এরপর মধ্যবর্তী ওই ব্যংক এর Routing নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে যা আপনি ব্যাংকটির ওয়েবসাইট এ পেয়ে যেতে পারেন। ব্যাংক এর সাইটে না পেলে Google এ সার্চ করে দেখতে পারেন অথবা আপনার ব্যাংক থেকেও সংগ্রহ করতে পারেন। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই নাম্বারকে বলা হয় ABA Routing Number ।
Snail Mail Check
এই পদ্ধতিতে খরচ তুলনামূলকভাবে কম কিন্তু এটি সময়সাপেক্ষ পদ্ধতি। আপনার মোট আয় যদি ১০০ ডলারের এর উপর হয় তাহলে চিঠির মাধ্যমে একটি চেক পাবেন। প্রতিবার টাকা উত্তোলনে খরচ পড়বে মাত্র ১০ ডলার। তবে চিঠি আসতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। আর চেকটি আসবে ডলার-এ, তাই এটিকে টাকাতে রূপান্তর করতে হলে আপনার ব্যাংকের সাহায্য নিতে হবে।
Payoneer Debit Card
উপরের দুটি পদ্ধতি থেকে সবচাইতে দ্রুত পদ্ধতি হচ্ছে Payoneer Debit Card । সম্প্রতি প্রায় সকল ফ্রিল্যান্সিং সাইটগুলো এই MasterCard সার্ভিসটি চালু করেছে। এই পদ্ধতিতে মাস শেষে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এজন্য এককালীন খরচ পড়বে ২০ ডলার আর মাসিক খরচ পড়বে ১০ থেকে ১৫ ডলারের মত। ATM থেকে প্রতিবার টাকা উত্তোলনের জন্য খরচ পড়বে ২ থেকে ৩ ডলার। এজন্য প্রথমে ফ্রিল্যান্সিং ওই সাইটের মাধ্যমে Payoneer সাইটে একটি একাউন্ট করতে হবে। তারপর ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় একটি MasterCard পৌছে যাবে। কার্ডটি হাতে পাবার পর নির্দেশনা অনুযায়ী কার্ডটি সচল করতে হবে এবং ৪ সংখ্যার একটি গোপন পিন নাম্বার দিতে হবে। পরবর্তীতে এই নাম্বারের মাধ্যমে যেকোন ATM থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এখানে বলে রাখা ভাল বাংলাদেশে অনেকগুলো ব্যাংক এর ATM এই কার্ড সাপোর্ট করে না। তবে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এর ATM থেকে আপনি সহজেই টাকা উত্তোলন করতে পারেন।”
DBBL কি এটা সাপোর্ট করে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
Watching a lot of conversation on PAYMENT PROCESSOR, I am daring to do a comment. First of all I am not responsible for any kind of financial loss.
For last 2 weeks i am promoting an adult dating site. As we all know paypal does nt support adult sites, they pay via some other processors. One of them is RevUpCard. It is an affiliate payment system credit card. To get it you have to be an affiliate of their listed affiliate site. Sign up with their any affiliate site and use their sign up link to register with RevUpCard. Submit all of your information and copy of your national ID card for image verification. They will confirm your registration and will send you the card via post. But you have to pay them monthly. You can upload money through another account or just be active in your affiliate account. They will cut up your charge from your earning.They support Master Card. So I think it is possible to withdraw money from Bangladesh.
They have confirmed my registration. I have not found my card yet. So I am not sure about their service yet. You may try and give some feedback.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
@তানশীর
আপনার কথা ঠিক। বাংলাদেশ থেকে ১টা কেন ১০০০টা পেপাল একাউন্ট খোলা যাবে কিন্তু Unvarified. Unvarified একাউন্ট এ কয়েকবার বাংলাদেশের IP থেকে লগ ইন করার পর একাউন্ট টা লিমিটেড হয়ে যাবে। ১০০% কোন মিস নাই। তখন আপনাকে Adress verification করতে হবে। আপনি কখনো বাংলাদেশ থেকে ইন্ডিয়ান এড্রেস verify করতে পারবেন না। সুতরাং ফলাফল শুন্য।
আমার অভিজ্ঞতার কথা বলি। আমার verified একাউন্ট যখন লিমিতেড হয়ে গেছিল (বাংলাদেশের IP থেকে লগ ইন করার জন্য ) তখন আমাকেও Adress verification করতে হয়েছে তবে একটু চোরামি করে। আমার যে Indian friend আমাকে account করতে help করেছে সে আমাকে একটা Indian driving license ম্যানেজ করে দিয়েছিল। আমি ওটাকে edit করে আমার নাম এবং indina address বসিয়ে আবার আমার Indian friend এর কাছে পাঠাই । সে ইন্ডিয়া থেকে তা পেপাল এ আপলোড করে দেয়। যদিও পেপাল কে বিড করার মত ব্লাকহেটার আমরা এখনো হই নাই তারপরও Adress verified হয়েছিলাম এবং আমার একাউন্ট এর লিমিটেশন withdraw করে নেওয়া হয়।
বুঝতেই পারছেন ঝামেলা কোন অংশে কম নাই।
@Monir
ভাই প্রয়োজন কখনো বাধা মানে না। “paypal এ টাকা জমিয়ে না হয় কেনাকাটা করা যাবে কিন্তু যদি বাইরের কারো সাথে পরিচয় না থাকে তাহলে টাকা কিভাবে টাকা দেশে আনব ? ” পেপালের টাকা নিজের পকেটে আনার সলিউশন ও এখন বাংলাদেশে আছে।
ঢাকার মিরপুরে থাকেন মুন্না ভাই progli.net নামের এক ভদ্রলোক। উনি পেপাল এর ব্যালন্স কেনাবেচা করেন http://progli.net/paypal/ । আপনার পেপাল থেকে উনার পেপাল এ ব্যালান্স ট্রান্সফার করে দিলে উনি আপনাকে বাংলা টাকা দিবেন।আমি কিছুদিন আগে ৳৫০ cash করছি। সার্ভিস খুব ভাল এবং রিলায়বল। তবে ডলারের বাজার দর থেকে কিছু কিম পাবেন, এটাই ওনার লাভ।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Didn’t get your Adsense PIN letter yet? Get address verified via email =-.
বুঝতে পারলাম cash করার খুব ভাল service , কিন্তু তার আগে তো একাউন্ট verified করতে হবে তাই না ? আপনার মতো তো সবার বাইরে আত্বীয়-স্বজন নেই ।
তাছাড়া বড় অংকের টাকা হলে বিশ্বস্ততার একটা ব্যপার আছে ।তাছাড়া এভাবে টাকা আনাটা মনে হয় আইনবিরোধী ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
বলবো নাকি বুঝতে পারছি না তবে বলে ফেলি….হাসান ভাই মন্তব্য করেবন প্লিজ
_____________________________________
পেপাল এর একাউন্ট কোন সমস্যা হওয়ার কথা না ।
আপনি তো আর মাসে মাসে হাজার ডলার লেনদেন করছেন না
করবেন সামান্য কিছু টাকা…..
আর কখন করবেন?????
যখন এলার্টপে সাপোর্ট করবে না——- আর তাই,,,,,এটা সমস্যা না…..
আর যখন আপনার টাকা দরকার হবে কারো সাথে exchange করে ফেলুন…..
আর আপনার যদি নেটের জগতে এমণ কেউ না থাকে যার সাথে লেনদেন করতে পারবেন …………তাহলে আমি মনে করি নেটে আপনার কাজ করা উচিত না
আপনি==যে মন্তব্যটি পড়ছেন
‘পেপাল এর একাউন্ট কোন সমস্যা হওয়ার কথা না ।’
যে দেশে পেপাল নেই, address verify করা যায় না, মানি লন্ডারীং আইনে যা নেই…….এত
কিছু না থাকার পরেও কি সমস্যা হওয়ার কথা নয় ?
‘আর কখন করবেন?????
যখন এলার্টপে সাপোর্ট করবে না’
বুঝলাম না………..তবে এদেশে তো alertpay support করে ।
‘আর যখন আপনার টাকা দরকার হবে কারো সাথে exchange করে ফেলুন…..’
আরে ভাই আগে তো address verified তাই না ?
আর আমি alertpay/moneybookers এর কথাগুলো বলেছিলাম নিচের কথার প্রেক্ষিতে
‘কিন্তু আমাদের দেশে paypal নাই তো paypal এর চিন্তা করে লাভ নাই ।আর যারা credit card নাই তারা িক করবে?, তাদের জন্যই একথাটা বলছি , alertpay/moneybookers ব্যবহার করতে পারেন ।’
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
ভাই আপনি বারবার এলার্টপে/মানিবুকারস করছেন। কিন্তু আপনি এগুলো সম্পর্কে কতোটা জানেন? না জেনেই ইনফরমেশন দেবেন না। হাসান ভাইকে দেখুন, উনি এতোটা জানেন, তারপরও অনেক সময় বলেন, কখনো কখনো কারও প্রশ্নের জবাব দিতে উনাকে পড়াশোনা করতে হয়।
মানলাম আপনার এলার্টপে আর মানিবুকারস বাংলাদেশে সাপোর্ট হয়। কিন্তু আমরা যারা নতুন তারা যেসব জায়গায় ছোট ছোট ডলার আর্ন করে সেগুলো কোনোটাই এলার্টপে কিংবা মানিবুকারস সাপোর্ট করে না, বুঝতে পারছেন? এলার্টপে কিংবা মানিবুকারস দিয়ে আমি আমার অর্জিত ডলার চেঞ্জ করতে পারছি না। পেপ্যল চাচ্ছে।
এলার্টপে দিয়ে ডোমেইন কিংবা হোস্টিং কেনা যায় কোথাও? আমি খোঁজে পাইনি।
এলার্টপে এবং মানিবুকারসে একাউন্ট খুলেছি ছয় মাসের উপর। এখনো কোনো কাজে লাগাতে পারিনি। এখন এগুলো দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো?
আপনিই জবাব দেন…
ভাইয়া আমি ডাইরেক্টরীতে ফি নেওয়ার মাধ্যম হিসেবে alertpay/moneybookers এর কথা বলেছি, অন্য ক্ষেেএ নয় ।আর আপনার বিভিন্ন জায়গায় পেপাল চাচ্ছে তো পেপাল না থাকলে কি করার আছে, কিছুই না ।আর যে লোক বাইরের আত্বীয় না থাকার ফলে পেপাল জোগাড় করতে পারবে না,
এদেশে credit card এর ব্যবস্থা করতে পারবে না, তার জন্য ডাইরেক্টরীতে ফি নেয়ার মাধ্যম হিসাবে alertpay/moneybookers কি সুবিধা জনক নয়? আর না হলে তাকে এ পথ থেকে ফিরে আসতে হবে ।
আর আমার জ্ঞান বেশি নয়, জানার জ্যই হাসান ভাইয়ের ব্লগে আসি ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
আমি চেক করে দেখেছি যে মাত্র AlertPay দিয়ে একটা/দুটো ওয়েবসাইট থেকে কেনা বেচা যায়, তাও ওয়েবসাইটগুলো বৈধ মনে হয় না। আর উড়ালপঙ্খী (লিমন) তার AlertPay একাউন্ট থেকে আমার একাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
তাই ব্যক্তিগতভাবে অন্তত AlertPay ব্যবহারে পরার্মশ দিচ্ছি না।
@মনির, ডাইরেক্টরির জন্য ফি নেয়ার মাধ্যম হিসেবেও এলার্টপে বা মানিবুকারস ব্যবহার হতে পারে না। কারণ যারা আপনার ডাইরেক্টরিতে এড হবে তাদের সবাই পেপ্যল ইউজ করে। পেপ্যল থেকে এলার্টপে বা মানিবুকারস-এ ট্রান্সফার হয়? হয় না। সুতরাং ডাইরেক্টরির জন্যও একমাত্র সমাধান পেপ্যল।
————–
যাদের আত্মীয় বিদেশে নাই তাদের দুর্ভাগ্য আমার মতোই।
লতায়পাতায় পরিচিত এক আত্মীয় খোঁজে বের করেছি কানাডাতে। উনাকে যখন পেপ্যল একাউন্টের কথা বুঝিয়ে বললাম, উনি এমন ভাব করলেন- যেনো উনাকে বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাবো! খুব কষ্ট লেগেছিলো উনার আচরণে।
যুক্তরাজ্যের বার্মিংহামে থাকেন এক বড় ভাইয়ের ভাই-ভাবী-হবু বউ। সেই বড় ভাইকেও অনেক দিন যাবত বলে বেড়াচ্ছি। উনি হ্যাঁ-ও বলছেন না আবার নাও বলছেন না।
হুম ……ভাই আপনার মতো আমিও এমন দুর্ভাগা…….অনেক চেষ্টা করেও পেপাল জোগাড় করতে পারি নাই ।
@হাসান ভাই ,payoneer debit card (master card) কি ব্যবহার করা যাবে ডাইরেক্টরীর ফি নেওয়ার জন্য ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
হে হে, বিহোস ভাই, আমার অবশ্য এই সমস্যা হয়নি। আমি এমনিতেই দুষ্টুমি করে ওকে একবার বলেছিলাম ওর ব্যাংক একাউন্টে লিংক করে আমার জন্য পেপাল একাউন্ট তৈরি করার। এরপর ও-ই উল্টো জোর করে পেপাল হাতে ধরিয়ে দিলো।
ও অবশ্য আমার আত্মীয়-টাত্মীয় না
.-= আমিনুল ইসলাম সজীব এর সর্বশেষ পোষ্ট >> Does your post inform your audience something? =-.
সজিব, আমরারে এমন একটা জোগাড় কইরা দেউক্কা ভাইসাব- পেপ্যল না, পেপ্যল তৈরিকারক সু…রী …………….
। কিতা বা, দিতানি না কিতা?
পেপাল নিয়ে যেভাবে সবাই চিন্তিত – এটা আমার কাছে অবাক লাগল। আমাদের আসলে কেউ সঠিক ইনফরমেশন দেয় না। পেপাল বাংলাদেশ সাপোট না করলেও আমরা একাউন্ট করতে পারব । দেশের জায়গায় ভারত সিলেক্ট করতে হয়। এরপর আপনার একাউন্টের টাকা আপনি নেটের যে কোন কাজে লাগাতে পারেন। চাইলে যে কোরো সাথে exchange ও করা যায় এবং টাকা দেশে আনতে পারেন।
মজার ব্যাপার হলো নেটে এমন ওনেক কাজ আছে যা করে কিছু টাকা পেপালে জমিয়ে ফেলা যায়।আমি কয়েকদিনে আমার একাউন্টে কিছু জমিয়ে ফেলেছি।তাই সবাইকে বলছি চিন্তা না করে পেপাল খুলুন।
……………..
আর কিছু জানার থাকলে বলতে পারেন।
paypal এ টাকা জমিয়ে না হয় কেনাকাটা করা যাবে কিন্তু যদি বাইরের কারো সাথে পরিচয় না থাকে তাহলে টাকা কিভাবে টাকা দেশে আনব ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
paypal এ টাকা জমিয়ে না হয় কেনাকাটা করা যাবে কিন্তু যদি বাইরের কারো সাথে পরিচয় না থাকে তাহলে টাকা কিভাবে টাকা দেশে আনব ? আর verify এরও একটা ব্যপার আছে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
@পান্থ বিহোস
আমার একটা ভাংগাচুরা পেপাল একাউন্ট আছে (Varified). আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি যেহেতু ডোমেইন কিনতে চান আপনার ১৯+১২=৩১ ডলার থেকে আমি name.com এ আপনাকে ২৫ ডলার লোড করে দিব যা দিয়ে আপনি ডোমেইন কিনা এবং রিনিউ করতে পারবেন। name.com এ শুধু ২৫,৫০,১০০ ডলার লোড করা যায়। তাই ৩১ ডলার লোড দিতে পারবো না।বাকিটা আমার চার্জ।কারন আমার একাউন্টটা ইন্ডিয়া থেকে যে VCC (Virtual credit card) দিয়ে Varified করে দেয় তাকে মাঝে মাঝে তার VCC এর দাম দিতে হয়। চার্জ চাইছি দেইখা মন খারাপ করতে পারেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কেউ ঘরের খেয়ে বনের মহিষ তাড়াবে না।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Didn’t get your Adsense PIN letter yet? Get address verified via email =-.
আপনারা যারা Google Adsense এর মাধ্যমে টাকা দেশে কিভাবে আনবেন এই বিষয়টা নিয়ে চিন্তায় আছেন তারা অবশ্যই হাসান ভাইয়ের মতোই আরেকজন অসাধারন ব্যাক্তিত্ত জিনি এদেশের মানুষজনকে অনলাইনে আয়ের ব্যাপারে অনেক সাহায্য করছেন সেই শ্রদ্ধেয় জাকারিয়া ভাইয়ের এই লিঙ্ক এর লেখাগুলো মন দিয়ে পড়ে দেখবেন।বাংলাদেশে টাকা উত্তোলনের ব্যাপারে এর থেকে ভাল পরামর্শ আর কেউ দিতে পারবে না এই নিশ্চয়তা দিচ্ছি।
Link
@হাসান ভাই ,ডাইরেক্টরী থেকে ওয়েব মাস্টারগণ ব্যাকলিংক ছাড়া অারো অন্য কোন সুবিধা পায় ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
এখানে অনেকেই অনলাইন পেমেন্টের সমস্যার কথা বলেছেন । যাদের credit card নেই তারা
alert pay/ money booker এর মাধ্যমে পেমেন্ট সিস্টেম রাখতে পারেন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
পেপ্যল-এর সাথে এলার্টপে কিংবা মানিবুকারস-এর তুলনা করা হাস্যকর…
অামিও একমত paypal এর চেয়ে alert pay/money booker কম সুবিধা সম্পন্ন , কিন্তু নাই মামর চেয়ে কি কানা মামা ভাল না ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
এলার্টপে কিংবা মানিবুকারস দিয়ে পেপ্যলের কাজ করা যায় না। যেমন আমার এক জায়গায় ১৯ ডলার আছে আরেক জায়গায় ১২.৮০ ডলার আছে এগুলো আমি পেপ্যল ছাড়া ট্রান্সফার করতে পারছি না। পেপ্যল হলে আমি ট্রান্সফার করে ডোমেইন কিংবা অন্য কিছু কেনাকাটা করতে পারতাম। তা পারছি না।
পেপ্যল ছাড়া ডাইরেক্টরিতে সাবমিশনের সময় ডলার পাবেন না। কারণ সবাই পেপ্যল ইউজ করে।
পড়ে দেখেন।সব Confusion দূর হয়ে যাবে Link
ভাই সেটা তো অামিও জানি paypal এর সুবিধা অনেক ….সবাই use করে ।
কিন্তু আমাদের দেশে paypal নাই তো paypal এর চিন্তা করে লাভ নাই ।আর যারা credit card নাই তারা িক করবে?, তাদের জন্যই একথাটা বলছি , alertpay/moneybookers ব্যবহার করতে পারেন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
ভাইয়া অনেক দিন পরে এসে দেখি আবারও পুরস্কার… এতগুলো কমেন্টর মাঝে আমি মনে হয় থাকতে পারব না.. তাছাড়া ওয়েব ডাইরেক্টরি সর্ম্পকে আমার ধারনা নেই বললেই চলে.. এখানে এই কমেন্ট টি দিলাম যদি লটারির মাধ্যমে পুরস্কার টা পাই…
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.
বলা যায় না পেতেও পারেন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
হুম দোয়া করন ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.
ইনশাল্রাহ্ ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
সত্যি কথা বলতে কি, আমি খুব টেনশনে আছি, পুরস্কার পাবো কি পাবো না এটা ভেবে। মূলত পুরস্কার পাওয়াটা আমার কাছে বড় নয়, বড় হচ্ছে- নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারবো হাসান ভাইয়ের তত্ত্বাবধানে। তাই অপার হয়ে দুরু দুরু বুকে অপেক্ষা করছি।
আমার জন্য সবাই দোয়া করবেন… বাকীটা আল্লাহ জানেন…
অাজকে রাতেই নিধারন হবে,পুরষ্কারটা কার ভাগ্যে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
পান্থ ভাইযে লটারি ছাড়াই পুরষ্কার পাবেন সেই বিষয়ে আমার অন্তত কোন সন্দেহ নাই।অনেক কষ্ট করেছেন তবে আবারো সবাইকে মনে করিয়ে দিতে চাই এই ব্লগের প্রথম পুরষ্কার বিজয়ী কিন্তু আমি।ইতিহাসে আমি চির অমর হয়ে থাকব। হে হে…
Wish you all the very best..
???
গত ২ দিন ওয়েব ডাইরেক্টরি বিষয়টা ঘাটাঘাটি করে দেখলাম বাংলাদেশ বা বাংলাদেশের কোনো niche নিয়ে ডাইরেক্টরি করলে পরিশ্রম অনেক করার স্কোপ আছে কিন্ত নিজের লাভের খাতায় সর্বদা শূন্যই থাকবে……তাই বড় চ্যালেঞ্জ নিয়ে হলেও আন্তর্জাতিক কোনো বিষয়েই ডাইরেক্টরি করাই বুদ্ধিমানের কাজ হবে।আর যেহেতু ওয়েব ডাইরেক্টির সাফল্য ৯০% SEO এর উপর নির্ভর করে তাই SEO টা ভাল ভাবে শেখার আগেই ডাইরেক্টির নিয়ে কাজ করাটা যে কত কঠিন হতে পারে তা উপলব্ধি করার চেষ্টা করছি

.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Nokia 7705 Twist : Bringing twist on Messaging =-.
দারুন ব্যাপার। আসলে আমি প্রিতিনয়ত বিষ্মিত হয় একটা মানুষ বিদেশ বিভুয়ে পড়ে থেকে কিভাবে এই দারুন বিষয়গুলো নিয়ে আমাদের জন্য লেখার সুযোগ পান। আমি তার ইমেইল সাবস্ক্রাইবার তাই প্রতিনিয়ত মেইল পেতেই থাকি। আর শিখতে থাকি। ধন্যবাদ হাসান ভাই। আপনার জন্য শুভ কামনা
.-= micromission এর সর্বশেষ পোষ্ট >> মন্তব্য =-.
ডিরেক্টরি সাইটকে আমি মনে করি সার্চ ইন্জিনের বিকল্প একটা কিছু। বেসিক্যালি সার্চ ইন্জিনের বিকল্প তো কিছু হতে পারে না। তবুও মানুষ কোনো specific বিষয় খুজার জন্য ডিরেক্টরীর সাহায্য নেয়। এজন্য ডিরেক্টরিটা অব্শ্যই Niche নির্ভর হওয়া জরুরী। এবং অবশ্যই তাকে Niche সম্বন্ধে ভালো ধারনা থাকতে হবে। Legal Advice এর মতো হাই পেয়িং ডিরেক্টরি বানালেই হবে না । এর উপর ভালো ধারনা না থাকলে ডিরেক্টরী ক্যাটাগোরাইজেশনের সময় সমস্যা হবে। ডিরেক্টরিতে ক্যাটাগরি একটা অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। আর হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই। আমরা যে কোন ওয়েবসাইট বানিয়েই তাতে গুগল এডসেন্স বসিয়ে ওয়েবসাইটের আউট লুকিংয়ের বারোটা বাজিয়ে দেই। ডিরেক্টরি বানাতে চাইলে এ বিষয়টা মনে হয় avoid করা উচিত। আর ক্যাটাগরি অনুযায়ি সাইট এপ্রোভিংয়ের ব্যাপারতো আছেই।
ধন্যবাদ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> My monitor is blinking; how can I solve it? =-.
ডিরেক্টরি বানাতে চাইলে এ বিষয়টা মনে হয় avoid করা উচিত। আর ক্যাটাগরি অনুযায়ি সাইট এপ্রোভিংয়ের ব্যাপারতো আছেই।
যতটুকু জানি ডাইরেক্টরীতে এডসেন্স ব্যবহার করা যায় ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
আচ্ছা হাসান ভাই, একটি সফল ডিরেক্টরি কিসের উপর নির্ভর করে হয়? ডিরেক্টরিতে কতগুলো ওয়েবসাইটের তথ্য আছে তার উপর নির্ভর করে নাকি এর কতগুলো ব্যাক লিংক আছে তার উপর নির্ভর করে নাকি এসইও-এর উপর নির্ভর করে?
কোন দিকটির গুরুত্ব বেশি?
অামার মেন হয় পেজ rank কারন, ভাল page rank থাকলে মানুষ সাবমিট করবে ।অার ভাল page rank এর জন্য দরকার SEO ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
ওয়েব ডাইরেক্টরীতে কি সাইট map এর মত নতুন পোষ্ট গুলো অটো লিস্টেড হয় ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
প্রশ্নটা আমি করেছিলাম কিন্তু জবাব পাই নাই। দেখি হাসান ভাই যদি এবার জবাব দেন…
হাসান ভাইয়ের অপেক্ষায় রইলাম ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
হ্যাঁ, আমিও অপেক্ষায় রইলাম… কারণ এটা জানা জরুরি। যদি এটা করা যায় তাহলে ভিজিটর আরও বাড়বে। সাবমিশনকারীদের সংখ্যাও বাড়বে…
একমত
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
অপেক্ষাকৃত একটু কম জনপ্রিয় Niche নিয়ে ডাইরেক্টরী বানালে কি সফলতা পাওয়া যাবে ?
ডাইরেক্টরীতে কি এডসেন্স ব্যবহার করা যায় ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
করা যায়, তবে এ থেকে আয় বেশি আসে না- হাসান ভাই তা-ই বলেছেন।
মাই চয়েস ৫০% রিসিপ্রোকাল, ৪০% পেইড, ১০%ফ্রি (নিড ৩০ ডেইজ টু বি এনলিস্টেড, স্প্যাম উইল গেট আইপি ব্যান)
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
ফ্রি সাব মিশনের সময়ের ব্যপারে আরো কনজারভেটিভ হওয়া উচিত। কিছুদিন প্রমোশনাল ফ্রি সাবমিশন দিয়ে পরবর্তীতে নূন্যতম পেমেন্টে যাওয়াটাই ভালো [হাসান ভাইয়ের উদাহরন (৯৯ সেন্ট)] ভালো। ফ্রি সাবমিশনে অনেকের অভিজ্ঞতা ভাল নয়। জনপ্রিয় নয় এমন সাইটেও ডেইলী শখানেক হাবিজাবি সব কিছুর উপরেই সাবমিশন জমা পড়ে, ফলে প্রতিদিনের বাছাই প্রক্রিয়ার জন্য প্রয়োজন লম্বা সময় এবং যথেষ্ট ধৈর্য্য। কোনটি স্প্যাম নয় সেটা বাছাই করাই মুশকিল হয়ে দাড়ায়। ডাইরেক্টরী ক্রিয়েটের জন্য প্রয়োজন ব্লগিয়ের চেয়েও বেশি প্রফেশনালিজম।
একটা অফটপিক: এই সাইটে যারা মন্তব্য প্রদান করেন তাদের সাইট গুলো আমি ভিজিট করেছি। অনেক কেই দেখেছি তারা যতটা জানেন কিংবা শিখেছেন, সাইটে কিনতু তার প্রতিফলন নেই। এমনো সাইট আছে কন্টেন্ট নেই শুধুমাত্র আকর্ষনীয় টেমপ্লেট ছাড়া। সাইট ল্যাংগুয়েজ ইংলিশ কিন্তু প্রচুর স্পেলিং এবং গ্রামাটিকেল মিসটেইকস। প্রচুর অপ্রয়োজনীয় ইনফোরমেশন যা সাইট এডমিনের সম্পর্কে বিরুপ ধারনা দেয়।
@ হাসান ভাই: হাসান ভাই যদি উইকলি একটা সাইট রিভিউ দিতেন তাহলে সবাই তাদের উইক পয়েন্ট গুলোতে হিট করতে পারত। বিবেচনা করবেন আশা করি। [I still didn't get my review though it was included in your review list
]
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
ভাই অাপনি যেহেতু অামাদের সাইট গুলো ভিজিট করেছেন এবং অামাদের ভুলগুলো দেখেছেন…তাই অাপনার প্রতিও অনুরোধ রইল সাইটগুলো রিভিউ দেওয়ার জন্য ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
“একটা অফটপিক:……”একদম আমার মনের কথা বলছেন ব্লুস ভাই।আমি জানলাম অনেক কিন্তু কর্মক্ষেত্রে তার প্রয়োগ ঘটাতে না পারলে সেই জ্ঞানের ফায়দা কই?আর আমার মনে হয় ইংরেজী ভাল লেখার সক্ষমতা সবার থাকে না।যাদের নেই তাদের জন্য Blogging এ ভাল করা কষ্টকর হবে।বরং Technical Knowledge দিয়ে তারা ফ্রীল্যান্সিং এর মতো কাজে ভাল করতে পারে।এই সাইটটা দেখতে পারেনঃ হাসান ভাইয়ের মতোই আরেক জন প্রতিভাবান মোঃ জাকারিয়া চৌধুরী ভাইয়ের এই সাইটটা দেখতে পারেন।বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনার ব্যাপারেও অনেক তথ্য পাবেন>>http://freelancerstory.blogspot.com
১ বছর আগে Adsense থেকে Banned হওয়ায় নতুন পিসি/ইন্টারনেট কানেকশ্ন না নেওয়া পর্যন্ত আর Web Site ডেভেলপমেন্ট এর পথে হাটছি না।সামনের বছর থেকে পুরোদমে কাযে লেগে পড়ব ইনশাল্লাহ।
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> গেমস তৈরি করে আয় =-.
আচ্ছা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন তো। যে পিসি এবং নেট লাইন থেকে ব্যানড হয়েছে সেই পিসি থেকে কি নতুন করে এডসেন্স-এর জন্য এপ্লাই করা যাবে না?
কিন্তু আমি তো করেছি। এবং সেটা অনুমোদনও হয়েছে এবং অর্থকড়িও ভালো জমা হয়েছে। এ মাসে না হলেও আগামী মাস শেষে চেক ইস্যু হবে আশা করছি।
আমি জিপির নেট ইউজ করি। তাহলে কি চেক ইস্যু হওয়ার আগে আমার একাউন্ট আবারও ব্যানড হবে?
এই ব্যাপারে আমার মতামত হাসান ভাইয়ের থেকে ভিন্ন।আমি যতটুকু জানি তাই বলছিঃ
আমরা যে কম্পিউটার ব্যাবহার করি তার প্রতিটি হার্ডওয়্যারের Unique Serial Number/Code থাকে।আমরা Gmail/Adsense/Google ব্যাবহার করার সময় Google এর Cookie সেই সব তথ্য ধারন করে Google কে জানায়।Google এর Policy অনু্যায়ি Cookieগুলো সম্ভবত ৬ মাস Enable থাকে।যাই হোক এই বিষয়টা নিয়ে বিতর্ক আছে সার্চ করলে জানতে পারবেন।তো আমরা যদি একই পিসি আর ইন্টারনেট লাইন যে কোন একটাও ব্যাবহার করি তাহলে Google অনায়াসে জানতে পারবে।তাই সবচেয়ে নিরাপদ হবে নতুন পিসি+ইন্টারনেট লাইন ব্যাবহার করা এবং আগের ইমেইল এ্যাড্রেসগুলো সেই নতুন পিসিতে না চালু করা।
হাসান ভাই এর মত হল Google ইচ্ছে করলেই অনেক কিছু জানতে পারে আর অনেক Web Publisher প্রথমবারে Banned হয়ে আবার একাউন্ট খুলে আর Google তা Allow করে।আমার জানা মতে হাসান ভাইও সম্ভবত ২-৩ বার Banned হয়েছিলেন।
আমার মনে হয় অনেক কষ্ট করে সাইট বানানোর পর যদি টাকা পাওয়ার আগ মুহুর্তে আমাকে Banned করে দেয় ! সেই ভয় থেকেই আর নতুন পিসি+ইন্টারনেট লাইন না হাতে আসা পর্যন্ত সেই পথে যাই নি।পান্থ ভাই আপনার হয়তো সমস্যা হবে না।আর যদি নিহায়েতই ভাগ্য খারাপ হয়ে শেষ মুহুর্তে কাটা পরেন তাহলে আপনার চালু সাইটটাতে দ্রুত Bidvertiser ব্যাবহার করা শুরু করতে পারেন।সাভাবিকভাবেই ওরা Google এর মতো ভাল,Accurate বিজ্ঞাপন দিতে পারে না কিন্তু Google থেকে কেউ Banned হলে Bidvertiser তাদের জন্য খুবই ভাল Choice হতে পারে।
আশা করি কিছুটা হলেও জানাতে পেরেছি।ধন্যবাদ।
গুড এনালাইসিস
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
Google Adsense এবং Bidvertiser একই সাথে সাইটে কি সাইটে এ্যাড করা যায়? এক্ষেত্রে Google Adsense এর কোন নিষেধাজ্ঞা আছে কি? Bidvertiser সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> Something special… =-.
জাকারিয়া এর পোস্ট গুলো আমি আগে পড়েছি। আপনি আবার মনে করিয়ে দিলেন। সে ফ্রি ল্যান্সিং নিয়ে একজন ভাল উদ্যোগী।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
বাংলাদেশের ইয়েলো পেজ সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারণা আছে। কারণ স্নাতক পরীক্ষা শেষে ইয়েলো পেজের মতোই একটা ডিরেক্টরিতে ৪ মাস কাজ করেছিলাম। তাদের তখন ইয়েলো পেজের অফিসে শুধু নয়, বাংলাদেশে যারা এরকম ডিরেক্টরি করে মোটামুটি তাদের প্রায় সবার অফিসেই গিয়েছি এবং তাদের কাজের ধরণ দেখেছি। আমি অবশ্য প্রিন্টিং দিকটার কথা বলছি। তবে আমার ধারণা- প্রিন্ট কপিটিই অনলাইন ভার্সনে প্রকাশ করে। কারণ আমি যে ডিরেক্টরিটিতে কাজ করতাম, সেখানেও তাই হতো।
তো বিভিন্ন ডিরেক্টরি অফিসে যাওয়ার সুবাধে এবং তাদের কাজ দেখে বিশেষ করে তথ্য সংগ্রহের ব্যবস্থা দেখে আমার আস্থা খুব বেশি ভালো নয় তাদের সম্পর্কে। আমার বিশ্বাস বাংলাদেশের পরিপ্রেক্ষিতেও ভালো ডিরেক্টরি বানানো সম্ভব। যদিও আমি বাংলাদেশকে প্লাটফর্ম করে ডিরেক্টরি বানাতে উৎসাহী নই।
কিছু পয়েন্টঃ
১> হাসান ভাই, Bangladesh Yellow Pages বা Velki এর মতো অত্যন্ত Resourceful ও পুরাতন সাইট থাকায় বাংলাদেশের Web Directory জনপ্রিয় করাটা কষ্টকর হবে বলে আমার ধারনা।
২> কম জনপ্রিয় এমন Niche নিয়ে কাজ করাটা আমাদের জন্য ভাল হতে পারে।
৩> প্রথম ১ বছর সব ধরনের ওয়েবসাইট সাবমিশন ফ্রি রাখা উচিত।এতে সাইটের জনপ্রয়তা ও গ্রহনযোগ্যতা বাড়বে বলে আমার ধারনা।
৪> Educational Institutes, Ebooks, Newspapers,Hotel Directory,Official Celebrity Website List প্রভ্রতি নিয়ে কাজ করা যেতে পারে।
আমার এই বিষয়ে জ্ঞান সত্যি কম।মতামতগুলো/প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক হলে কেউ হাসবেন না ভাই।হাসান ভাই অভয় দিলেন বলে আর গত বার পুরষ্কার পেয়েছি বলে এই লেখা। আরেকটু জ্ঞান অর্জন করে সময় ফুরানোর আগেই আরো কিছু লেখব ইনশাল্লাহ।ভাল থাকুন সবাই।
ডাইরেক্টরি যদি ভৌগলিক স্থানকে কেন্দ্র করে হয়, তাহলে গুরুত্বপূর্ণ স্থানকে কেন্দ্র করে হওয়া উচিত। বাংলাদেশকে কেন্দ্র করে ডাইরেক্টরি করলে তাতে লিংক পাওয়ার জন্য প্রতিযোগিতা হবে, তাতে আমার সন্দেহ আছে।
আরেকটা কথা, ওয়েবমাস্টাররার ডাইরেক্টরিতে লিংক চায় ব্যাকলিংক পাওয়ার জন্য, নিজের পরিচিতি বাড়ানোর জন্য নয়। তাই কোনো স্থানকে নির্দিষ্ট করে ডাইরেক্টরি বানালে তাতে নিজেরই ক্ষতি।
বুঝতে পারছি কোন ভৌগলিক স্থানকে কেন্দ্র করে ডাইরেক্টরী বানানো বোকামী ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
হাসান ভাই, ডিরেক্টরির জন্য চমৎকার একটা ডোমেইন নাম খোঁজে পেলাম। ডিরেক্টরি করার জন্য আমি প্রস্তুতি নেয়া শুরু করেছি, Niche কী খুঁজতে শুরু করেছি। গুগলে সার্চ করে দেখছি। সেই সাথে বিভিন্ন ফোরামও ঘুরে দেখছি। গত কয়েক ঘণ্টায় ডিরেক্টরির উপর ভালোই জ্ঞান লাভ করেছি
। হাসান ভাই, ডিরেক্টরি বানানোর জন্য যে পথে আগানো দরকার আমি কি সে পথে যাচ্ছি?
পান্থ ভাই আপনার অর্জিত জ্ঞানকে আমাদের মাঝে বিলিয়ে দিন…
আগে ডিরেক্টরিটা তৈরি করে নিই, তারপর অভিজ্ঞতাগুলো শেয়ার করবো, এই আশা করছি… দোয়া করবেন…
আমার মতে এর চেয়ে সহজে লিংক পাওয়া সম্ভব ডাইরেক্টরির alexa ranking,google page rank,bot crawl rate,daily visitor সম্পর্কিত তথ্য দেখিয়ে কারন ৯৯ সেন্ট খুব কম টাকা কেউ এ তথ্য গুলো না জেনে লিংক সাবমিট করবে না।
খুঁজলে বাংলাদেশে অনেক ডাইরেক্টরীই পাওয়া যায় তবে সাইটের কাজ এত নিন্ম মানের যে একবার গেলে আর আসতে ইচ্ছা করেনা। আর ডাইরেক্টরী নয় যেন একটা জগা খিচুড়ী মনে হয়। আমার মনে হয় ডাইরেক্টরী যদি বানাতে হয় তাহলে কোন niche বা বিশেষ একটা সাবজেক্টের উপরে বানালে সবচেয়ে ভাল হয়। পান্থ বিহোস এর অনলাইন স্টাডি যেমন একটা আইডিয়া।
বাংলাদেশে পান্থ বিহোস, তন্ময়ের মতো উদ্যোগীদের জন্য আমি ওয়েব ডাইরেক্টরীকে কিছুটা ভিন্ন ডাইমেনশনে এনে আর কি করা যায় সেটার একটা উদাহরন দিচ্ছি। আপনারা আলিবাবা র কাহিনি জানেন কিন্তু http://www.alibaba.com এর নাম জানেন কিনা জানিনা। এই সাইট (বর্তমানে কোম্পানী)এর বর্তমান ইনকাম বাৎসরিক মিলিয়ন ডলার এর ও বেশি। সাইটটি মূলত একটা ট্রেড প্লাটফর্ম যেখানে দেশী বিদেশী ইন্ডাস্ট্রী/কোম্পানী গুলো তাদের নাম লেখাতে হুমড়ী খেয়ে পড়ে। যে কোন ক্রেতা বিক্রেতা প্রথমেই আলিবাবায় গিয়ে খোঁজ নেয় কার কাছে থে কে অথবা কার কাছে জিনিস কেনা বেচা যায়। ২০০৮ সালের হিসাবানুযায়ী এর গ্রাহক সংখ্যা ৩৩ মিলিয়নের মতো এবং গ্লোবাল ক্রাইসিসের এর মধ্যেও ২০০৮ এর প্রথমার্ধে এর উপার্জন ছিল ২১২ মিলিউন ডলারের মতো। গুগলের পর ২য় সর্বোচ্চ ইনিশিয়াল আইপিও অফার কিনতু আলীবাবার ই যা কিনা ১.৭ বিলিয়ন ডলার, হংকং হেংসেং এবং NASDAQ দু জায়গাতেই এই কোম্পানী এনলিস্টেড।
আসল কথায় আসি। সাইটটি দেখতে আহামরি কিছুইনা। সাইটটির প্রকাশের পেছনের ঘটনাটাও অনেকটা রুপকথার মতো তবে অপ্রাসংগিক বলে আর বলছিনা। সাইটটির প্রতিষ্ঠাতা জ্যাক মা একজন চীনা সাধারন ইংরেজী শিক্ষক। কিন্তু অসাধারন বুদ্ধিমত্তার কারনে সে আজকের এই অবস্থানে। বাঙলাদেশে এই ধরনের আইডিয়া নিয়ে এখনো তেমন কেউ আগায়নি। আর সবসময় বাংলাদেশ ভিত্তিক চিন্তা ভাবনা যে করতে যে হবে তাতো নয়, ভিশন বিস্তৃত করতে দোষ কোথায়?
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
আমি যখন আলীবাবার সদস্য হই তখন এর অনলাইন আয় সম্পর্কেও জানতাম না, অনলাইনে ঘুরতে ঘুরতেই এর দেখা পাই। কিন্তু অনেক দিন আর খোঁজ নেয়া হয়নি। আপনার কমেন্টস পড়ে নতুন করে মনে হলো… তবে এতোটা জানতাম না। ধন্যবাদ তথ্যের জন্য।
আচ্ছা আরেকটি বিষয় মাথায় এলো এখন, ওয়েব ডিরেক্টিতে যেসব ওয়েবসাইট লিস্টেট হয়, তাদের ওয়েবসাইটের সর্বশেষ পোস্টটি কি আপডেট হবে? কিংবা কোনো ব্যবস্থা করা যায়? যদি এরকম ব্যবস্থা রাখা হয়, তাহলে বোধহয় ওয়েবসাইটের মালিক এই ডিরেক্টরিতে পয়সা খরচ করে নিজের ওয়েবসাইট লিস্টেড করতে রাজি থাকবে।
হাসান ভাই, ডাইরেক্টরিটিকে জনপ্রিয় করে তোলার জন্য আমি নিম্নোক্ত উদ্যোগের সিদ্ধান্ত নিয়েছি-
১. প্রথম ১০০টি ওয়েবসাইট সাবমিশন ফ্রি অথবা,
চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ওয়েবসাইট সাবমিশন ফ্রি, তারপর ১০ ডলার লাগবে প্রতিটি ওয়েব এড্রেস সাবমিশন করতে।
উদ্যেগের ফলাফল : এই সুযোগটি সবাই নিতে চাইবে দুটো কারণে-
ক. সবাই ভাববে ফ্রিতে দ্রুত সাবমিশন করে আসি সময়/১০০ জন ফুরিয়ে যাবার আগেই,
খ. সবার চিন্তা হবে ১০ ডলার ফ্রিতে পাচ্ছি, তাই তাড়াতাড়ি সাবমিশন করে আসি। (কৌশলের জন্য ১০ ডলার লেখা হবে, পরে এটা কমিয়ে দেয়া হবে, যেহেতু টার্মস এন্ড কন্ডিশনে লেখা থাকবে “সাবমিশন মূল্যমান যেকোনো সময় পরিবর্তিত হতে পারে”)
২. (এই উদ্যোগটি নেয়া হবে প্রথম উদ্যোগটির সময় পেরিয়ে যাবার পর) যে বিষয়ের ওয়েব ডাইরেক্টরি করবো সে বিষয়ের উপর একটা ই-বুক তৈরি করবো, যেখানে থাকবে কনসালটেন্সি- এই বিষয়ের ওয়েবসাইট কীভাবে এসইও করতে হবে, জনপ্রিয় করতে হবে, সুন্দর করতে হবে ইত্যাদি বিষয়ের উপর। এবং এই বিষয়ের উপর করা বিভিন্ন ফোরাম, ব্লগ এবং ওয়েবসাইটে গিয়ে প্রচার করবো যে, মাত্র ৯৯ সেন্টে তার ওয়েবসাইটটি আমার ওয়েব ডাইরেক্টরিতে সাবমিট করলে তার ওয়েবসাইট/ব্লগ/ফোরামটি কে জনপ্রিয় করার একটি ই-বুক ফ্রি পাবে।
৩. তৃতীয় পর্যায়ে যে উদ্যোগটি নেবো তাহলো, কেউ যদি ব্যক্তিগত পর্যায়ে আমার ওয়েব ডাইরেক্টরির জন্য ২৫টি ওয়েবসাইট/ব্লগ/ফোরাম এড করে দিতে পারে প্রতিটি ১.৫ ডলার করে তাহলে তাকে একটি ডোমেইন কিংবা ১০ ডলার প্রদান করা হবে।
৪. আমার ওয়েব ডাইরেক্টরির হোম পেজটির এক দিকে ২৫০x৩০০ সাইজের একটি এড প্যানেল থাকবে। যেখানে ওয়েব ডাইরেক্টরিটিতে স্থান পাওয়া সব ওয়েবসাইট থেকে প্রতিদিন লটারি করে একটি ওয়েবসাইট/ব্লগ/ফোরাম ওখানে হাইলাইট করা হবে। আমার বিশ্বাস, এটি সবার জন্য একটি আনন্দের এবং চাহিদা সম্পন্ন বিষয় হবে।
———————–
এরকম আমার আরও বেশ কিছু চমকপ্রদ (আমি মনে করছি চমকপ্রদ) আইডিয়া আছে। যেগুলো এখানে শেয়ার করবো কি না ভাবছি! হাসান ভাই যদি বলেন, তাহলে আমার পরিপূর্ণ উদ্যোগটি এখানে তুলে ধরবো।
নতুন একটি ডাইরেক্টরীতে কোন পেজ RANK ছাড়াই ১০ ডলার দিয়ে লোকে সাবমিট করবে ?
যদি ভাল কোন page rank থাকত তাহলে ব্যাপারটি চিন্তা করা যেত । তাছাড়া বেশীর ভাগ
ডাইরেক্টরীতেই ফ্রী সাবমিটের একটী অপশন থাকে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
web directory গুলোর home page এ কোনো advertisement থাকে না কেন????
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Nokia 7705 Twist : Bringing twist on Messaging =-.
ডাইরেক্টরি থেকে বিজ্ঞাপনে তেমন আয় আসে না, আয়ের প্রায় ৯০%-৯৫% আসে ডাইরেক্টরিতে লিংক রাখার ফি হিসেবে।
ভালো আইডিয়া। পেজর্যাঙ্ক বাড়ানোর জন্য ডাইরেক্টরিতে সাইট সাবমিটের আসলেই কোন বিকল্প নেই।
ভাবছি, ব্লগস্পটেই একটা সর্ববিষয়ক ডাইরেক্টরি বানিয়ে ফেলব নাকি।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> গুগল হোমপেজের সার্চবক্স এখন আরও বড় করা হয়েছে =-.
কিন্তু ব্লগস্পটের ডাইরেক্টরিতে কেউ পয়সা খরচ করে লিংক দিতে চাইবে না। কারন ওই ডাইরেক্টরি সার্চ ইঞ্জিন বান্ধব হবে না।
web directory এর পেজ র্যাঙ্ক সাধারনত দ্রুত বাড়ে, এর কারন কি?
এমনি এমনি তো বাড়ে না, অপটিমাইজেশন করতে হয়।
পান্থ দা, আরো একটা পুস্কার অপেক্ষা করছে আমার ওয়েবসাইটে যদিও তার মুল্যমান এতটায় কম যে বলতে লজ্জা লাগে, ভাই এড নাই, এখনও ছাত্র তাই টাকার খুব সমস্যা। তারপর ও চেষ্টা করছি। দোয়া করবেন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to make your Joomla website SEO friendly? =-.
না ভাই adsense এর জন্য কোন সময় বা user বেশী হতে হবে এমন কোন নিয়ম নেই। অাপনার সাইটে content থাকলেই adsense use করতে পারবেন ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
সালাম হাসান ভাই ..কেমন আছেন?
ভাই আমার একটি নিজের ফোরাম আছে ২ মাস হয়েছে ফোরাম এর বয়স
আমি একটি ব্লগ ও করতে চাই … আমাকে কিছু মানুষ আছে পাগল বলে
কারন আমি ফোরাম করেছি কিন্তু ইউজার পাইনাই ..সে জন্য আমার খারাপ লাগে না
কিন্তু মানুষ টিটকারি মারে.. হাসান ভাই যদি আমাকে একটু সাহস দিতেন
তাহলে ব্লগ এর কাজ সম্পুর্ন করতে সফল হব..
আপনার কাছে আমার প্রশ্নঃ কোন ফোরামের বয়স যদি ৪ কিংবা ৫ মাস হয় তাহলে কি
গুগল এর এড দিতে পারবে? নাকি ফোরাম জতদিন প্রজন্ত ইউজার না বারে তত দিন প্রজন্ত
কোন এড দেওয়া চলবে না ?
আমার ফোরাম ঃ http://www.kothachatforum.com
আপনার ফোরামটা ভালো লাগল,কিন্তু Home পেইজ হিসেবে বোর্ড ইন্ডেক্স রাখাটাই ভাল আমার মতে।
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Digg into Nokia Money : Live Video Demo =-.
ভাই ,
আপনি কথা গুলো হাসান ভাই এর উদ্দেশ্যে বলছেন কিন্তু আমার কিছু বলতে ইচ্ছা করছে তাই বলছি। আপনার ফোরামটি সুন্দর ও মজার।ভাল ভাবে প্রচারনা চালান ইউজার পাবেন।আসলে আমাদের বাংগালিদের ফোরাম ইউজ করার অভ্যাস নাই বললেই চলে।যাই হোক কোন ওয়েবসাইট বা ফোরামের এর বয়সের উপর এডসেন্স এর এড দেওয়া যাবে কি যাবে না তা নির্ভর করে না। ওয়েবসাইট বা ফোরামে কিছু কনটেন্ট থাকলেই আপনি এডসেন্স এর এড বসাতে পারবেন।আপনার ফোরামটি বাংলা ফোরাম। বাংলা ফোরাম, ওয়েবসাইট বা ব্লগ এ এডসেন্স এর এড দিয়ে টাকা ইঙ্কাম এর চিন্তা করা সম্পুর্ন বোকামি।Locally চিন্তা করলে হবে না Globally চিন্তা করতে হবে। অনলাইন ইঙ্কাম এর অনেক কিছু শিখার আছে।হাসান ভাই সাহস দিলে কিছুই হবে না যদি না আপনি প্রচুর লেখা পড়া না করেন।
শুরু করে ছিলাম ৪ বছর আগে।কিন্তু সঠিক গাইড এর অভাবে কিছুই করতে পারি নাই। কিছু ভুয়া ব্যাপার (PTC, PTR, Survey etc)নিয়া ঘাটাঘাটি করছি।একজন পেপারে এড দিত অনলাইন আর্নিং শেখাবে বলে কিন্তু যখন গেলাম ফি চাইল ২৫ হাজার যা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।যাই হোক তখন Google কে teacher হিসাবে গ্রহন করলাম। গত ২ বছর যাবৎ কিছুটা গাইড পাচ্ছি হাসান ভাইয়ের মত কিছু সনিবেদিত মানুষের কাছ থেকে। ২ বছর ধরে অনেক পড়ালেখা করলাম SEO,Online marketing,social media marketing, Blogging,site promotion,traffic grabbing etc উপর। এখনো মনে হচ্ছে অনেক কিছু শেখা বাকি আছে। দেখা যাক কি হয়।
আসল একটা ব্যাপার হ্ল ব্লগিং করতে হলে অন্যের ব্লগ পড়তে হবে।
অনেক কথা বললাম। আপনি ও শুরু করে দেন। কিন্তু বাংলা তে না অবশ্য ই ইংলিশ এ।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Didn’t get your Adsense PIN letter yet? Get address verified via email =-.
হাসান ভাই,
ছালাম নিবেন।একেবারে গ্রামে থাকি।কলেজে শিক্ষকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে গ্রামের বেকার ছেলে-মেয়েদের তথ্যপ্রযুক্তিতে নিয়ে অাসার জন্য ফ্রী কম্পিউটার শেখানোর জন্য নিরন্তর প্রছেষ্টা চালিয়ে যাচ্ছি।সারাো পাচ্ছি বেশ।তাদের আগ্রহী করার জন্য নিজের দৃষ্টান্ত দিচ্ছি।যে আমি আজ থেকে ১ বছর আগে কম্পিউটার সম্পকে কিছুই জানতাম না। একমাত্র নিজে থেকেই এতদুর—যে আপনাকে লিখতে পারছি, এডসেন্স থেকে ব্লগস্পটে বিজ্ঞাপন দিয়েছি (যা এখন $১.৩০)।ইচ্ছা যদি কখনো এডসেন্স থেকে ইনকাম করতে পারি তা অবশ্যই গ্রামের বেকার ছেলে-মেয়েদের তথ্যপ্রযুক্তিতে উন্নয়নের কাজে লাগাবো।সপ্নদেখি গ্রামের বেকার ছেলে-মেয়েরা যেন অবসর সময় না কাটায় অসতচিন্তায়, বাজে মানসিকতায় , তারা যেন সব সময় মেতে উঠে তথ্যপ্রযুক্তির অালোচনায়।নিজেই গড়তে পারে নিজের অনাগত দিন। মাত্র কয়েকদিন আগে এই ব্লগটি দেখতে পাই, অসাধারণ, কত যে কাজে লাগবে—-।এধরনের সাইট আরো বেশি বেশি করা দরকার। তা হলে হয়তো আমরাও একদিন পৌছে যাবো ১ম বিশ্বের কাতারে।বাঙ্গালীদের আছে, প্রবল আগ্রহ, প্রবল ইচ্ছাশক্তি, এবং দূনিবার আকাঙ্খা।জনসংখ্যার আধিক্যে আমরা যখন ভারাক্রান্ত তখন একমাত্র তথ্যপ্রযুক্তিই আমাদের করতে পারে ভারলাঘব, বেকার সমস্যার সমাধান।পরিশেষে সকলের মঙ্গল কামনায়—
আপনার উদ্যোগ সফল হোক। আপনি যেমন সকলের মঙ্গল কামনা করছেন, তেমনি আপনারও মঙ্গল হোক আমি সেই কামনা করি।
দেশের সাধারণ জনগণকে নিয়ে আপনার মতো করে আমরাও যদি ভাবতে পারতাম, তাহলে সত্যিই দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যেত।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> গুগল হোমপেজের সার্চবক্স এখন আরও বড় করা হয়েছে =-.
আপনার সাথে ব্যাক্তিগত ভাবে যোগাযোগের ব্যবস্থা জানাবেন প্লিজ?
ব্যাক্তিগত যোগাযোগের জন্য তেমন কিছুই নাই। তবে ১টি মোবাইল নাম্বার অাছে +৮৮০১৭১৩৭৯৩১৪৩ অথবা email- skd.kaushik5@gmail.com
ডাইরেক্টরিতে কি শুধু ওয়েবসাইটের ঠিকানা থাকে? নাকি ওয়েবসাইটটি কীরকম, এতে কী কী কনটেন্ট আছে, এর বিশেষত্ব কি এসব ব্যাপারেও কি আলোচনা থাকে?
মানে শুধু ওয়েবসাইটের ঠিকানা নাকি ওয়েবসাইটটির রিভিউও থাকে?
হুম, দারুন প্রশ্ন, আপনি বোধ হয় পাচ্ছেন এবারের পুরস্কার।
@তন্ময়,
ডাইরেক্টরিতে লিংকের সাথে সাথে ওয়েবসাইটের ক্যাটাগরি, ছোট একটি পরিচিতি, স্ক্রিনশট, জনপ্রিয়তার, রিভিউ লেখার সুযোগ ইত্যাদি অপশন থাকতে পারে।
আর আমাদের তো পেপ্যল নেই। আমরা টাকা পাবো কেমন করে?
বিদেশি আত্মীয়কে লোভ দেখান, আয়ের ২৫% তাকে দেবেন – আশা পেপাল খুলতে রাজি হয়ে যাবে।
হাসান ভাই papal এর সাথে cradit card লাগানোর পরও কি টাকা পাওয়া যাবে না?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Digg into Nokia Money : Live Video Demo =-.
যাবে, কিন্তু ক্রেডিট কার্ডটি কি আর্ন্তজাতিকভাবে স্বীকৃত?
আমার cradit card নাই…আব্বুর আছে।এইটা standard charterd এর visa gold।এটা কি আর্ন্তজাতিক?
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Nokia 7705 Twist : Bringing twist on Messaging =-.
হাসান ভাই, বাস্তব হচ্ছে আমার এমন কোনো আত্মীয় নেই। আপনাকে পেপ্যলের ব্যাপারে মেইল করেছিলাম। কিন্তু আজ অবধি এর কোনো জবাব পাইনি…
হাসান ভাই master card এর মাধ্যমে কি টাকা পাওয়া যাবে ?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
@ হাসান ভাই , বিজ্ঞাপন ছাড়া কি প্রথমেই ওয়েবডাইরেক্টরীতে জনপ্রিয়তা পাওয়া সম্ভব?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
আমি যদি পুরস্কারটা পাই, তাহলে আমি অনলাইন স্টাডি নিয়ে ডিরেক্টরি বানাবো। কারণ অনলাইন স্টাডির কী-ওয়ার্ডের মূল্য অনেক বেশি। তাছাড়া এর চাহিদা দিন দিন বাড়বে। প্রতিদিন অনেক অনেক অনলাইন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। অনলাইন সার্টিফিকেটের ভ্যালু এখন আগের চেয়ে বেশি গ্রহণযোগ্য। এদের নিয়ে ডিরেক্টরি করলে ভালো হবে।
এটা ছাড়াও আমার আরেকটি পরিকল্পনা আছে, যেটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।
তবে ডিরক্টরি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার বুঝে নিই। আশা করছি এই লেখার আলোচনা থেকে ডিরেক্টরির ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবো।
————–
অফটপিক : হাসান ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে অসন্তোষ? পরপর দুটো মেইল পাঠিয়েছি আপনাকে ৪/৫ দিন হয়ে গেলো, এখনো রিপ্লাই পাই নাই। খুব টেনশনে আছি। গত কয়েকদিন যাবত অনিয়মত কমেন্টস করছি আপনার সাইটে। কেমন যেনো অস্বস্তিতে আছি। মনটা খুবই খারাপ…
না মন খারাপের কিছু নাই। হাসান ভাই একটু busy তাই মেইল এর রিপলাই দিতে পারছেন না। একটু business কমলে মেইল পাবেন। (মজা করলাম কিছু মনে করবেন না)
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> 12 things you need to clear while hiring out a pro dofollow blog commenter =-.
হে হে আমারে তো প্রায়ই Answer দেয়ই না দিলেও প্রায়ই মার মার কাট কাট।কি যে হইল ভালো মানুষটার…হা হা মজা করলাম।
জ্বি ভাইজান, সত্যিই টেনশানে আছি…
টেনশন নিয়েন না।চিন্তা করে দেখেন আপনি আর আমি মিলে ১৩৭+২০৮ (আপনের আগের Tintob নিকে)+…= কমপক্ষে ৩৪৫ টা মন্তব্য করছি।এতো গুলোর উত্তর দিতে চাইলে তো ভাইজানের নাওয়া খাওয়া মাথায় উঠতো।আর আপনি তো তার কাছের মানুষ।So No চিন্তা Do ফুর্তি
“আর আপনি তো তার কাছের মানুষ।” – ভাইজান আপনার মুখে ফুল-চন্দন পড়ুক আর বাস্তবায়ন হৌক আপনার কথা।
। বুঝতে পারছেন ঘটনা কোন দিকে গেছে? 

টেনশান কি আর সাধে করি?
তবে আমি একটা বিষয় চিন্তা করে আবিষ্কার করেছি। আপনি পুরস্কার পাওয়ার পর থেকে আমাদের সবারই উত্তর পাওয়া কমে গেছে
আমার মন বলছে, হাসান ভাইয়ের শাহাদাত হওয়ার সময় হয়ে গেছে। যেকোনো দিন ব্লগের মন্তব্য ঘরে মন্তব্য পাবেন, মি. হাসান ব্যস্ত আছেন; আমি হাসানী আপনাদের মন্তব্যের জবাব দেবো আজ
————————
হাসান ভাই, আপনারে মাইনাস, আমাদেরকে কিছুই জান্তে দিচ্ছেন্না। দাওয়াত না পাইলে আপ্নারে এই ব্লগ থেকে আইপিসহ ব্যান করা হবে। সুতরাং…
অাপাতত দৃষ্টিতে বিষয়টি সহজ মনে হলেও, আসলে খুব সহজ নয়। কেননা এর বাজার প্রতিযোগীতা অনেক।তবে শুধু বাংলাদেশের উপর তৈরী করা যেতে পারে ।কিন্তু তা অবশ্যই বিনামুল্যে হতে হবে । কারন, আমাদের দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম নেই ।
@ হাসান ভাই , বিজ্ঞাপন ছাড়া কি প্রথমেই ওয়েবডাইরেক্টরীতে জনপ্রিয়তা পাওয়া সম্ভব?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
কি ধরনের বিজ্ঞাপনের কথা বলছেন?
প্রথম কিছুদিন ফোরামে ফোরামে গিয়ে সবাইকে বলতে হবে যে তারা যেন আপনার ডাইরেক্টরিতে তাদের ওয়েবসাইটের বৃত্তান্ত জমা দেয়। ফলে আপনাকে কষ্ট করে ডাটা আপলোড করতে হবে না।
আর লিংক রেখে আসার কারনে ব্যাকলিংকও পেয়ে যাবেন।
ডাইরেক্টরী সম্পকে বিভিন্ন ওয়েবে বিজ্ঞাপন কথা বলেছি ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
বিজ্ঞাপন মানে তো প্রচার করা। পরিশ্রম করলে টাকা ছাড়াই আপনি বিজ্ঞাপন/প্রচার করতে পারেন। আপনি যদি প্রতিদিন সার্চ ইঞ্জিন থেকে খোঁজে আপনার ডিরেক্টরি রিলেটেড ১০টি ফোরামেও আপনার ওয়েব ডিরেক্টরির কথা বলতে পারেন তাহলেও বিজ্ঞাপন হবে। এবং আমি মনে করি এটাই বেশি কার্যকর হবে পয়সা খরচ করে বিজ্ঞাপন করার চেয়ে।
কারণ ঐ ১০টা ফোরামে প্রতিদিন সাবমিশন করলে প্রতিদিন আপনি ভিজিটর পাবেন ৫০-১০০ জন মিনিমাম। এ থেকে শতকরা ১০ জনও যদি তাদের ওয়েবসাইট সাবমিশন করে তাহলেও যথেষ্ট। দুই আড়াই মাস পর আপনার ডিরেক্টরিতে ১০০০ ডাটা এড হয়ে যাবে। আর আপনার ভিজিটরও বেড়ে যাবে। ব্যাকলিংক বাড়বে। দেখবেন তখন অন্যরাও আপনার ডিরেক্টরির জন্য ব্যাকলিংক তৈরি করছে বিভিন্ন জায়গায় রেফারেল দিয়ে।
ওয়েব ডিরেক্টরি বানানোর কথা কখনো ভেবে দেখিনি। তবে এখন মনে হচ্ছে ভাল আইডিয়া।তবে হাসান ভাই যেটা বললেন- “এভাবে দুই/আডাইমাসের মধ্যে আশা করি পেজরেঙ্কের উন্নতি হবে এবং কমপক্ষে পেজরেঙ্ক ১/২ পেয়ে যাবেন। আরও একটু ধৈর্য্য ধরতে পারেন কিংবা এখনই ফ্রি অপশন তুলে দিয়ে অল্প করে হলেও (৯৯ সেন্ট) লিংক জমা দেবার জন্য কিছু পয়সা নেয়া শুরু করতে পারবেন।” তা মনে হয় আপাতত ডিজিটাল বাংলাদেশ থেকে সম্ভব না। কারন আমরা এখনো এনালগ লেনদেন এর উপর নির্ভরশীল। আমাদের ডিজিটাল দেশে কোন অনলাইন পেমেন্ট সিষ্টেম নাই। ডিরেক্টরিতে এডসেন্স ব্যাবহার করাটা খারাপ হবে বলে মনে হয় না।যেহেতু এটাই আমাদের মত ডিজিটাল গরিবের অনলাইন আর্নিং এর একমাত্র উপায়। “ ব্যাংকিং এন্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউট “ নিয়ে ডিরেক্টিরি বানানো যেতে পারে যেহেতু ব্যাংকিং এন্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউট niche এর উপর Adsense এর High paying keyword আছে।তাছাড়া যদি Localy অর্থাৎ বাংলাদেশের মাঝে ও ডিরেক্টরি টা পপুলার করা যায় তাহলে ও Local ব্যাংক থেকে ডিরেক্ট এড পাওয়া যেতে পারে। ব্যাংকিং এন্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউট দের অনলাইন এডভার্টাইজিং করার মত কোন প্লাটফর্ম আমার জানা মতে বাংলাদেশে নাই।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> 12 things you need to clear while hiring out a pro dofollow blog commenter =-.
সার্চ করে দেখলাম বাংলাদেলেই ৫০+ ডাইরেক্টরী সাইট আছে।
তাই মনেহয় কাজটা সহজ না।
বাংলাদেশের ডাইরেক্টরিগুলো অধিকাংশই সার্চ ইঞ্জিন বান্ধব নয়, তাই ওগুলো থেকে ব্যাকলিংক পাওয়ার আশা করাটা কঠিন।
যিনি phpLD পুরষ্কার পাবেন তাকে আগাম ধন্যবাদ জানাচ্ছি। হাসান ভাই কয়েক যায়গায় বললৈন ডিরেক্টরিকে অপটিমাইজেশন/সার্চ ইঞ্জিন বান্ধব করার কথা সেটা কিভাবে করাযাবে?
এতে আমর্ সহ যিনি phpLD ব্যাবহার করবেন তিসিও উপকৃত হবেন
.-= ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.
ডাইরেক্টরিতে ওয়েব এড্রেসগুলো কি ডুফলো হয় নাকি নোফলো হয়? যদি ডুফলো হয় তাহলে কি পেজ রেঙ্ক পেতে সমস্যা হয় না? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই…
ডুফলো লিংক পাওয়ার আশাতেই তো ওয়েবসাইটের মালিকেরা আপনাকে পয়সা দেবে। ডুফলো লিংক থাকলেই যে নিজের ওয়েবসাইটের পেজর্যাংক ভাল হয় না, এটাই তার প্রমাণ। এজন্য ডুফলো নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই।
হাসান ভাই, phpLD এর বৈশিষ্ট্য গুলো যদি একটু বিস্তারিত বলতেন তাহলে ভালো হতো-যেমন: রিসিপ্রকাল লিঙ্ক চেক করে কিনা? ফিড থেকে সয়ংক্রিয় পোস্ট করার ব্যবস্থা আছে কিনা? ব্লগ ক্যাটলগের মতো সামাজিক নেটওয়ার্কে মাধ্যমে ব্লগিং, পিএম,বা বন্ধুত্বের ফিচারগুলো আছে কিনা? সয়ংক্রিয় ভাবে কোনসাইটের স্ক্রনসট নিতে পারে কিনা? আমি phpLD এর ব্যাপারে আগ্রহী।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> প্রতিবেদন লেখার নিয়ম =-.
Dew-Code.com এ পাবেন Dew-NewPHPLinks নামে আর এক আকর্ষনীয় ডিরেক্টরী ম্যানেজমেন্ট সিস্টেম। এটাও আপনাকে দারুন দারুন সুযোগ দিবে যা বিনামুল্যে পাওয়া যায়
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to make your Joomla website SEO friendly? =-.
OpenLD তে লিঙ্ক ফ্রি না পেইড, সেসব ব্যাবস্থা ছাড়াও ক্যাপচা, স্ক্রিন শট ইত্যাদি বিল্ড ইন অপশন আছে।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to make your Joomla website SEO friendly? =-.
OpenLD একটি ভালো স্ক্রিপ্ট আছে যা দিয়ে খুব সুন্দর ভাবে ডিরেক্টরী ম্যানেজমেন্ট করা সম্ভব। এটি বিনামুল্যে পাওয়া যায় এবং অনেক এক্সটেনশন ও পাওয়া যায়। ওফিশিয়ালী এর ডেভলপমেন্ট বন্ধ থাকলেও কিছু ডেভলপার এর জন্য কাজ করে চলেছেন।
হাসান ভাই আবার একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ।
কিছুদিন আগেও ওয়েবডাইরিক্টরী গুলোকে লিংকে ভর্তি একটি অপ্রয়োজনীয় সাইট মনেহত,কিন্তু এখন এগুলোর প্রয়োজনীয়তা বুঝার চেষ্টা করছি।
ব্লগিংয়ের ক্ষেত্রে দেখছি,যেই বিষয়েই ব্লগিং করতে যাই না কেন সেই বিষয়ে দেখা যায় কিছু ব্লগার তাদের ব্লগকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তাদের টেক্কা দেয়া খুবি কঠিন কাজ।ওয়েবডাইরেক্টরীর ক্ষেত্রেও অবস্থা হয়ত একই।তাই আমার মনেহয় আন্তর্জাতিক কোনো বিষয়ে ওয়েবডাইরেক্ট বানানোর চেয়ে বাংলাদেশের কোনো বিষয়ে ডাইরেক্ট বানালে সফলতা সহজে পাওয়া যাবে।
অয়নভাই, ওয়েব ডিরেক্টরী এর ভবিষ্যত খুব একটা খারাপ না। কিন্তু পে-পালের অভাব ঠিকই টের পাবেন… হা হা হা
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to make your Joomla website SEO friendly? =-.
অনেকেই অনেক ভাবে পরোপকার করে থাকে, এ ব্যাপারে আপনার উদ্ভাবনি কলার প্রশংশা করা বোকামি তাই সে দিকে যাচ্ছি না। শুধু এটুকুই বলছি, যে ভাবে আপনি নিত্য নতুন কৌশল আবিষ্কার করে সবাইকে মন্ত্রমুগ্ধের মত এগিয়ে যাবার পথ দেখাচ্ছেন তা যেন আমাদের সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকে।
আমি এ পথে সবে মাত্র পা বাড়িয়েছি বলে এ বিষয়ে কোন গঠন মুলক প্রশ্ন করতে পারলাম না। এ জন্য যেমন দুঃখ হচ্ছে তেমনি সর্ব প্রথম মন্তব্য করছি বলে একটু তৃপ্তিও পাচ্ছি।
আপনার সকল সদিচ্ছার জয় হোক।
Next Comments →
{ 1 trackback }