আমি এক জন অতি সাধারন মানুষ। শখ করেই রান্না বান্না বিষয় নিয়ে একটা ব্লগ করেছি। আমার সেই ব্লগ থেকে আমার মেইলে ভারতের মুম্বাই থেকে তেলেগু ভাষী জনৈকা প্রিয়া মিত্র Help me বিষয়ে একটি মেইল পাঠিয়েছিলেন। সে মেইলে তিনি বলেছেন যে বাংলাদেশের এক মেয়ে ১০ বছর ধরে তার বাড়িতে কাজ করছে, এতোদিন সে কিছু বুঝতে পারনি কিন্তু বর্তমানে সময়ের সাথে সে বেড়ে উঠেছে এবং বুঝতে শিখেছে। এখন সে দেশে তার পরিবারের কাছে ফিরে আসতে চায়। মেয়েটির সাতক্ষিরার বাড়ির ঠিকানা দিয়ে আমার কাছে তার পরিবারের বর্তমান পরিস্থিতি জানাতে ও তাকে দেশে ফিরে আসার ব্যাপারে সাহায্য চেয়েই এই মেইল পাঠিয়েছে।
আমি থাকি ঢাকায় এবং আমার স্বামি বিদেশে থাকে, তার পুর্বের চাকরীর সুবাদে বেশ অনেক বতসর আমরা মংলায় থেকেছি। সেই সুত্র ধরে তার সাবেক সহকর্মি নির্বাহী প্রকৌশলি শরিফুল ইসলাম এবং উপ সহকারী প্রকৌশলি এবিএম মাসুদ ভাইয়ের কাছে আমি প্রিয়া মিত্রের মেইলটি ফরোয়ার্ড করে দেই এবং যে কয়জনের ফোন নম্বর আছে তাদের সাথে ফোনে আলাপ করে এ বিষয়ে সাহায্যের অনুরোধ জানাই।
পরবর্তিতে তারা ওখানে কর্মরত সাতক্ষিরার কয়েকজনের সাথে যোগাযোগ করে প্রিয়া মিত্রের দেয়া ঠিকানা ধরে ওই এলাকার চেয়ারম্যানের সাথে আলাপ করে মেয়েটির ভাই হাসান ও বোন হালিমার সন্ধান পেয়ে তাদের সাথে সরাসরি কথা বলে তাদের ফোন নম্বর নিয়ে প্রিয়া মিত্রকে মেইল পাঠায়।
এরপর প্রিয়া মিত্র মুম্বাই থেকে মেয়েটির ভাই হাসানের কাছে ফোন করে মেয়েটিকে কথা বলার সুযোগ করে দিলে এক আবেগ ঘন পরিবেশের সৃস্টি হয়, যা প্রিয়া মিত্র আমাকে সাথে সাথেই মেইল করে জানিয়েছে। এবার সে ভারতে বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে মেয়েটিকে তার নিজ পরিবারের কাছে নিজ দেশে পাঠাবার ব্যবস্থা নিবে।
এই সমস্ত প্রক্রিয়া সারতে মাত্র ১৬টি মেইল আদান প্রদান হয়েছে এবং কয়েকটি ফোন করতে হয়েছে। পাঠক বন্ধুদের মদ্ধ্যে যদি কেও এ ব্যাপারে বিশদ জানতে আগ্রহী হন তাহলে আমাকে মেইলে জানাবার অনুরোধ জানাচ্ছি। আমি মনে করি ব্লগ করে এটাই আমার পরম প্রাপ্তি, হারিয়ে যাওয়া একজনকে তার পরিবারের সাথে পুনর্মিলন ঘটাতে পেরেছি। সকলকে ব্লগিং করতে উদবুদ্ধ করার জন্যই এই তথ্য এখানে দিয়েছি। আশা করি আমার মত সবাই বিষয়টি উতসাহিত করবেন
এখানে একটি কথা না বললে নিজেকে অপরাধি মনে হবে, তা হচ্ছে ব্লগ করার ব্যাপারে নানা ভাবে প্রভাবিত করে, উতসাহ উদ্দিপনা দিয়ে এবং নানা রকম কায়দা কৌশল শিখিয়ে হাতে ধরে আমাকে সাহায্য করেছেন ‘বাংলা হ্যাকস’, এই সাফল্যের সবটুকু কৃতিত্বই তার আর ভুল ভ্রান্তি দোষ ত্রুটি যা তাই শুধু আমার।
শুভ ব্লগিং। ধন্যবাদ গুগলকে, ধন্যবাদ তাদেরকে যারা ব্লগিং করছে্ন এবং ধন্যবাদ তাদেরকেও যারা আমাকে এই তথ্য জানাবার সুযোগ দিয়েছেন।
সবাই ভালো থাকুন, সবার জন্য এই শুভ কামনা।
লেখক পরিচিতি
মিসেস মনোয়ারা খালিদ একজন পুরোদস্তুর গৃহিনী। স্বামীর সাথে ঘুরেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ভোজনরসিক পরিবারের সদস্যদের চাহিদা মেটানোর ফাঁকে ফাঁকে রান্নাবান্না বিষয়ক রান্না করি নিজে ব্লগটি গড়ে তুলেছেন।
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- [অতিথি পোষ্ট] আপনাকে লিখতে নিষেধ করছি, বাকিটা আপনার ইচ্ছা
- [অতিথি পোষ্ট - দ্বিতীয় স্থান বিজয়ী - শামীম] আমি কেন সফল ব্লগার হতে চাই?
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রুম্মা] আমি কেন সফল ব্লগার হতে চাই
- [অতিথি পোষ্ট - তৃতীয় স্থান বিজয়ী - রাজু] আমি কেন সফল ব্লগার হতে চাই ?
- [অতিথি পোষ্ট] Guest Article হতে পারে আপনার ব্লগের ট্রাফিকের অন্যতম উৎস
- [অতিথি পোষ্ট] “তাতে কী?” পোস্ট প্রকাশ করার আগে পোস্টের কার্যকারিতা যাচাইয়ের মোক্ষম উপায়
- সাফল্য কথা: ব্লগ শুরুর প্রথম মাসে ১০০০+ ভিজিটর
- [অতিথি পোষ্ট] স্পন্সর্ড পোস্টও হতে পারে আয়ের আরেক উৎস
{ 20 comments… read them below or add one }
লেখাটি পড়ে খুব ভাল লাগল।
অফটপিক: অনেক দিন অসুস্থ থাকায় অফলাইনে ছিলাম। তারপর যেদিন থেকে অনলাইনে নিয়মিত হয়েছি সেদিন থেকে হাসান ভাইয়ের সব সাইট অফলাইনে ছিল!! ইস্।
এখন পুরাতন পোস্ট পড়েই দিন যাচ্ছে।
Its a great news, she should be rewarded for her great mentality as well her inspiration regarding blogging. I came to know it’s a nice platform to do some thing for human.
My endless respect to Mrs.Monowara
পান্থ ভাইয়ের সুর ধরেই শুরু করছি। আসলে আমিও আমার সীমাহিন সময় কাটাবার এবং বিদেশে থাকা আমার দেশের ছেলে মেয়েদের খাবারে্র কষ্ট দূর করার ভাবনা থেকেই এই পথে পা বাড়িয়েছিলাম। আমার এ উদ্দ্যেশ্য কতটা সফল হয়েছে জানিনা তবে, এই ধরনের একটা ঘটনা ঘটবে তা আমি ভাবতেও পারিনি।আমি চেষ্টা করবো মেয়েটির দেশে ফিরে আসার সংবাদ জানাতে। এ জন্য আমি প্রয়োজনিয় যোগাযোগ রেখে চলেছি।
এ ব্যাপারে আপনাদের সবার সহৃদয় উতসাহ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই সংবাদ প্রকাশ করে সবার মদ্ধ্যে আগ্রহ সৃস্টি করতে সাহায্য করার জন্য আবার কৃতজ্ঞ্যতা জানাচ্ছি সন্মানিত জিন্নাতুল হাসান ভাইকে এবং দোয়া করি যেন এক জন ফুটফুটে সুন্দর লক্ষ্মী বৌ আজীবন তার পাশে থেকে তার প্রেরনা হয়ে থাকে।
উল্ল্যেক্ষ্য যে আমি ভাল লিখতে পারি না বলে কোন ভুল ভ্রান্তি থাকলে তা ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।
.-= রান্না করি নিজে এর সর্বশেষ পোষ্ট >> Baked Telapia and sweet n sour prawn =-.
শুধু দোয়া করলে হবে না। হাসান ভাই যা শুরু করেছেন, আমার তো মনে সন্দেহ ঢুকে গেছে- উনি বোধহয় বিয়ের ধারেকাছে ঘেষতে চাচ্ছেন না।

তাই শুধু দোয়া না করে পাত্রী দেখা শুরু করতে হবে। আমরা তো ছোট তাই কিছু বলতে পারি না। আপনি যদি অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা সাথে তাল দিতে রাজি আছি…
এতো বড় দায়ীত্ব দিচ্ছেন?এতো ভীষন কঠিন কাজ। আচ্ছা ঠিক আছে পথে যখন নামাতেই চাইছেন, নামলাম। শুভ কাজে কাটার খোচা সইতেও আপত্তি নেই।
যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই।
হাসান ভাই, অবজেকশন!
আমরা পাড়া-পড়শী না, আমরা আপনার আপনজন- শুভাকাঙ্ক্ষী।
—————-
ঠিকই বলেছেন। আমাদের ঘুম খুব কমে গেছে- হাসান ভাইয়ের বউ যদি হাসানী আপু (ভাবীর চেয়ে আপু শব্দ ভালো লাগে) না হয়, তাইলে তো আমরার কপালে খারাবি আছে। তাই টেনশন…
আপু কন আর ভাবী কন, ওটা আনলে আপনাদেরই ক্ষতি। তখন আর সারাদিন কাজ শেষে ব্লগিং করার মতো অবসর সময় পাব না। কানের কাছে প্যানপ্যান করতে করতে আমার বারোটা বাজিয়ে দেবে। বাজারে যাও, টাকা দাও, সময় দাও না কেন … আরোও কত কথা!
জ্বিনা, আমাদের লক্ষ্মী আপু কখনোই এমন করবেন না। আপু খুবই লক্ষ্মী। আর হাসান ভাই, চিন্তা করে দেখুন ব্যাপারটা কি খুবই খারাপ না যে, নিজের বউ অন্যের বাড়িতে ফেলে রেখেছেন? আমরাও এটা মেনে নিতে পারছি না। সুতরাং দেরি না করে জলদি নিয়ে আসুন নিজের কাছে।
আমাদের আপুর মূল্যায়ণ একমাত্র আপনার কাছেই হবে। অন্য কোথাও আপুর অবমাননা হোক, এটা আমরা মেনে নিতে পারছি না। অতএব…
হাসান ভাই, প্রথিবীর সব মেয়ের একটাই কমন অভিযোগ “সময় দাও না কেন”।আমি আমার Girl Friend কে নিয়েই বাচি না আর বউ হলে তো…
ভাই কম্পিউটার নিয়ে আমরা যারা পড়ে থাকি তাদের বিয়ে করা বড় অভিশাপ।আমার আশেপাশের পরিচিতদের দেখেই এই উপলদ্ধি।
এ-রকম কিছু হলে সবসময় ভাল। ভাল লাগল। জিন্নাত ভাই ধন্যবাদ এ-রকম পোস্ট প্রকাশ করার জন্য।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Insurance =-.
খুবই ভাল লাগল
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Imageshack Uploader now supports Mac and Linux…and Greek! Get it free =-.
ব্লগিং সম্পর্কে আজ একটি নতুন অভিঙগতা হল। ধন্যবাদ এ রকম একটি ইনসপায়ারিং ব্লগ লেখার জন্য।
সত্যি আজ ব্লগ করার জন্য নতুন ভাবে উৎসাহ পেলাম।এটাও বুঝতে পারলাম ব্লগিং করার আনন্দ শুধু টাকা পয়াসাই না এতে অন্যরকম আনন্দ আছে , আছে আত্নতৃপ্তি।ধন্যাদ লেখিকাকে।
ব্লগ যে আসলে কতটা শক্তিশালী এই ঘটনা তারই প্রমাণ।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ওয়ার্ডপ্রেসের মতো পেজ তৈরি করুন ব্লগার.কম এ খোলা ব্লগে =-.
লেখিকাকে সাহায্য করে ভাল কাজ করেছেন, কৃতজ্ঞতাস্বরুপ দুজনকেই dofollow উপহার দিয়েছি।
আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভেবে পাচ্ছি না। আমি যতটা না সাহায্য করেছি, তার চেয়ে বেশি কৃতিত্ব তাঁর।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ব্লগে ‘টুইটার আপডেট’ স্থাপন করুন =-.
হুম……ব্লগ না থাকলে হয়ত এটআ সম্ভব হত না
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Twitter Gears up for Adverts in your Tweets!!! =-.
পোষ্টটা পড়ে ভাল লাগল…….
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
শুনে খুব ভালো লাগলো। ব্লগিং-এ উৎসাহের আরেক মাত্রা… ব্লগকে এক সময় শুধু কিছু জানার এবং সময় পাসিং করার বিষয় মনে করতাম। তারপর জানলাম ব্লগিং করতে করতে টুপাইস কামানোও যায়। এখন তো দেখছি ব্যাটা ব্লগিং আরও অনেক কিছুই করতে জানে…
ধন্যবাদ ব্লগ এবং ব্লগিং-কে ।।