অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

[অতিথি পোষ্ট] “তাতে কী?” পোস্ট প্রকাশ করার আগে পোস্টের কার্যকারিতা যাচাইয়ের মোক্ষম উপায়

টাকা আয়ের উদ্দেশ্যে ব্লগিং করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় যে বিষয়ে, সেটি হচ্ছে ব্লগে প্রকাশিত পোস্টগুলো যেন ব্লগের মূল বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর অনেকেই পোস্ট লিখতে গিয়ে অকাজের পোস্ট লিখে ফেলেন যা পাঠকদের পুনরায় ব্লগে আসা থেকে দূরে রাখে।

আপনার ব্লগে একজন পাঠকের বারবার আসা কিংবা আরএসএস ফিডে সাবস্ক্রাইব করার একটাই কারণ থাকতে পারে। আর তা হচ্ছে, আপনার পোস্ট পড়ে তারা উপকৃত হচ্ছেন। অযথা পোস্ট পড়ে নিশ্চয় কেউ সময় নষ্ট করতে চাইবেন না।

"তাতে কী?" পোস্ট প্রকাশ করার আগে পোস্টের কার্যকারিতা যাচাইয়ের মোক্ষম উপায়

প্রশ্ন হচ্ছে, আপনি কীভাবে বুঝবেন আপনার পোস্টটি পাঠকের কোনো কাজে বা উপকারে আসবে কি না? উদাহরণস্বরূপ, আমি আমার ব্লগে লিখলামঃ

ওয়ার্ডপ্রেস খুব ভালো একটি ব্লগিং ইঞ্জিন। এটি ব্যবহার খুব সহজ এবং দ্রুত। এটি আমার পছন্দের একটি ব্লগ ইঞ্জিন।

উপরের কথাটিকে আরো বিস্তারিত আকারে লিখলে একটি পোস্ট লিখা সম্ভব। এবার আপনিই নিজেকে প্রশ্ন করুন, এ ধরনের একটি পোস্ট কি আপনার কোনো উপকারে আসছে?

স্বভাবঃতই উত্তর হচ্ছে, না। আপনি যদি পোস্টে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরো বিস্তারিত তথ্য যোগ করতে পারেন, শুধুমাত্র তাহলেই পোস্টটি কোনো না কোনো শ্রেণীর পাঠকের জন্য সহায়ক বা উপকারী হবে। কিন্তু নিতান্ত এ ধরনের পোস্ট কারোরই কোনো উপকারে আসবে না।

কোনো পোস্ট প্রকাশ করার আগে বুদ্ধিমানের কাজ হবে সেই পোস্টটি পাঠকের দৃষ্টিকোণ থেকে পড়া এবং পোস্টটি পাঠকের কোনো উপকারে আসছে কি না তা যাচাই করা। তবে হ্যাঁ, মাঝে মাঝে অফ-টপিক পোস্ট প্রকাশ করতে পারেন। তবে তা যেন অতিরিক্ত না হয়। আর নতুন ব্লগের ক্ষেত্রে অফ-টপিক পোস্ট এড়িয়ে চলাই ভালো।

প্রশ্ন করুনঃ তাতে কী?

এক্ষেত্রে সহজ একটি উপায় হচ্ছে উপরের প্রশ্নটির উত্তর খুঁজে বের করা। প্রথমে মনোযোগ দিয়ে নিজের লেখা পোস্টটিই এমন একটি মনোভাব নিয়ে পড়ুন যেন আপনি এ বিষয়ে কিছুই জানেন না। পড়া শেষ হলে তারপর নিজেকে জিজ্ঞেস করুন So what বা তাতে কী? এই প্রশ্নের উত্তরই আপনাকে বলে দেবে আপনার পোস্ট পাঠকের কাজে আসবে কি না। আর হ্যাঁ, পাঠক যখনই আপনার পোস্ট পড়ে কোনোভাবে উপকৃত হবে, তখনই তারা আপনার ব্লগে সাবস্ক্রাইব করবে কিংবা বুকমার্কড করে রাখবে।

প্রথম প্রকাশঃ Does your post inform your audience something?

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 7 comments… read them below or add one }

salma July 7, 2011 at 5:12 pm

ami khub upokrito hoyechi ,blog a na asle bujta partmna.hasan vhai amader sujuk kra delo .sojib apni vhalo likhen.

Reply

mamun September 16, 2009 at 1:04 am

হুম সজীব আপনি ভালই লিখেন ।আশা করি সামনে আরও সফলতা পাবেন
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Opera Mini Beta 5 Coming Soon =-.

Reply

আরমান September 15, 2009 at 6:09 pm

ভাল লাগল।

Reply

Monir September 15, 2009 at 11:42 am

ব্লগারদের জন্য দরকারী পোষ্ট ।

Reply

Aero September 15, 2009 at 8:25 am

হুমম.. চিন্তার বিষয়। সচেতন করার জন্য ধন্যবাদ।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> ব্লগার.কম এর ব্লগে Breadcrumb স্থাপনের পদ্ধতি =-.

Reply

Aoyon September 15, 2009 at 1:11 am

great………..:D

Reply

তন্ময় September 15, 2009 at 12:40 am

Realy nice topic for new blogger like me.

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: