অনলাইনে আয়ের কৌশল – ব্লগের জন্য দুনিয়ার সবচেয়ে ফালতু টপিক কেন?

by জিন্নাত উল হাসান on September 15, 2009 · 61 comments

in ইন্টারনেটে আয়ের কৌশল,ব্লগিং

নতুন ব্লগারদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা অনেকেই ব্লগিং জীবনের শুরুতে কিভাবে ইন্টারনেটে কিভাবে টাকা কামানো যায় এই নিয়ে ব্লগ বানান এবং অন্যসব ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি-পেষ্ট করে নিজের ওয়েবসাইট ভরতে শুরু করেন। আর যা হবার তাই হয়। তারা কখনই সাফল্য লাভ করেন না এবং একসময় আগ্রহ হারিয়ে ফেলেন।

অনলাইনে আয়ের কৌশল – ব্লগের জন্য দুনিয়ার সবচেয়ে ফালতু টপিক কেন?

তারা কেন কখনই সফলতা লাভ করবেন না

এক

ব্লগিং সম্বন্ধে তাদের কোনো ধারনাই থাকে না। কপি-পেষ্ট করার ফলে তারা একসময় তাদের নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেন। তাদের ভেতরে যে ব্লগার ঘুমিয়ে আছে, তা আর কখনই জাগতে পারে না। কথাটা বইয়ের মতো শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি।

দুই

বাচ্চারা যদি বড়দের মতো করে কথা বলে তাহলে আমরা তাকে ইচঁড়েপাকা বলি। আর নতুন ব্লগার, যার কোনো ব্লগিং নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই, সে যদি আপনাকে টাকা কামানোর মতো বিষয় নিয়ে উপদেশ দিতে চায় তাহলে আপনি তাকে কি বলবেন? মানুষের মন খুবই সন্দেহপ্রবণ, প্রমাণ ছাড়া কিছু বিশ্বাসই করতে চায় না। এখন আপনি যদি প্রমাণ না করতে পারেন যে আপনি নিজে টাকা আয় করতে পারছেন, তাহলে কি আপনার কথা কেউ শুনবে? আমার এডসেন্স চেকগুলো ছবি না দিয়ে আমি যদি ব্লগ বানানো নিয়ে ব্লগ পোষ্ট করতাম, তাহলে কি আপনারা আমার কথা শুনতেন?

তিন

নতুন ব্লগারদের ওয়েবসাইট দেখলেই বুঝা যায় তাদের কাঁচা হাতের কাজ; যত্রতত্র বিজ্ঞাপন, পোষ্টে হরেক রকম রংয়ের ব্যবহার, অনিয়মিত ছবি ইত্যাদি। নিজেকে দিয়েই চিন্তা করুন – কাপড়ে ময়লা দাগ, চুল এলোমেলো, পকেটটা ছেড়া একটা ছেলে যদি বলে তার তার কাছে এক কোটি টাকা আছে তাহলে কি বিশ্বাস করবেন নাকি স্যুট পরা একটা লোকের কথা বিশ্বাস করবেন।

সম্প্রতি আমি একজন পাঠকের একটি পরিচ্ছন্ন একটি ওয়েবসাইটে ফাটাফাটি একটি ব্লগ দেখতে পাই। কিন্তু এক জায়গায় দেখলাম একটি ছবিতে দেখতে বলার কথা বলা হয়েছে কিন্তু ছবিটি যেখানে নেই। তাতেই সন্দেহ হল পোষ্টটি কপি করা। আর্টিকেলের প্রথম লাইনটি কপি করে সার্চ করলাম আর সাথে সাথে বেড়িয়ে পড়ল আসল পোষ্টটি, ওই পোষ্টটি আসলেই অসাধারণ, প্রচুর ছবিটি বিষয়টিকে সুন্দরভাবে উপস্হাপন করা হয়েছে।

ফলাফল দাঁড়ালো এরপর যদি কখনও সে নিজেই আটিকেল লিখে, আমি তাতে আমার বিশ্বাস স্থাপন করতে পারব না। সে আমার মতো এভাবে সব পাঠকেই একদিন হারিয়ে ফেলবে।

চার

ইন্টারনেটে টাকা কামানোর বিষয়টি এই সময়ে বহুল আলোচিত একটি বিষয়। সবাই এই বিষয়ে জানতে চায় এবং সবাই এই বিষয়ে নিজের মতামত দিতে চায়। তাই এই বিষয়টি তুলনামূলকভাবে খুবই প্রতিযোগিতামূলক হয়ে পড়েছে।গুগলে Make Money Online সার্চ দিয়ে ১৮১,০০০,০০০ টি রেজাল্ট দেখায়। আপনি কি এত বিশাল প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন? আমি উত্তর না। আর সার্চ ইঞ্জিন থেকে নিয়মিত ট্রাফিক না পেলে যেকোনো ওয়েবসাইট ব্যর্থ হতে বাধ্য।

অনলাইনে আয়ের কৌশল – ব্লগের জন্য দুনিয়ার সবচেয়ে ফালতু টপিক কেন?

পাঁচ

ইন্টারনেটে নিজের নামকে / ব্রা্ন্ডকে প্রতিষ্ঠা না করতে পারলে ইন্টারনে্টে টাকা কামানোর মতো বিষয়ে কখনই সাফল্য পাওয়া সম্ভব না। এটা বিশ্বাস করেন আর নাই করেন? ইন্টারনেটে যারা এই বিষয়ে ব্লগিংয়ে সাফল্য পেয়েছে, তাদের ওয়েবসাইট ঘুরে দেখুন, হাজার হাজার লোক তাদের ইমেইল নিউজলেটার সাবস্ক্রাইব করে আছে, হাজার হাজার লোক তাদের RSS feed পড়ছে। কারন তারা টাকা কামানোর সাথে সাথে অভিজ্ঞতা থেকে দরকারী টিপস দিয়ে থাকেন। যেগুলো ব্যবহার করে সবাই উপকৃত হচ্ছেন। আর আপনার যদি অভিজ্ঞতা না থাকে তবে কিভাবে আপনি আপনার পাঠকদের ধরে রাখবেন।

ছয়

এমন ভাবাটি বোকামী যে, আপনি কপি-পেষ্ট করে কয়েকটি ব্লগ পোষ্ট করবেন, এর ওর কাছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কয়েকটি টিপস শুনে তা ব্যবহার করবেন আর হাজার হাজার লোক আপনার ওয়েবসাইটে আসবে। যদি কোনোভাবে তাও আপনার পক্ষে করা সম্ভব হয়, তাই বলে যে হাজার হাজার লোক প্রতিবার এসেই আপনার বিজ্ঞাপনে ক্লিক করা শুরু করবে, এটা ভাবা আরও বোকামী। আবার আপনি কাউকে ক্লিক করতে অনুপ্রানিতও করতে পারবেন না, কারন গুগল কোনোভাবে টের পেলে সাথে সাথে আপনার ওয়েবসাইট ব্যান করে দেবে।

নিজেকে প্রশ্ন করুন, আপনি পাঠক হলে কি আপনার ব্লগটি পড়তেন এবং সেই অনুযায়ী কাজ করতেন কিংবা বিজ্ঞাপনে ক্লিক করতেন?

তাই দয়া করে, ব্লগিং জীবনের শুরুতে এত বড় বিষয় নিয়ে লিখবেন না। সোজা কথায় এতে আপনার সাফল্যের হার ০%। প্রথমে নিজের ভাল লাগা বিষয় নিয়ে ব্লগিং শিখুন, অপটিমাইজেশন শিখুন, সফল হউন এবং তারপরই কেবল সফলতা পাবার উপায় নিয়ে ব্লগিং করুন।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 61 comments… read them below or add one }

ইবরাহীম কামরুল শাফিন June 3, 2010 at 5:18 pm

আরে বাপ্রে বাপ, কি অসাধারণ পোস্ট, আমার ত মাথা ঘুরে গেছে! হা! হা! হা!

Reply

মায়াকানন December 18, 2009 at 12:09 am

অনেক শিক্ষা পাইলাম।

Reply

sofiq October 18, 2009 at 8:10 am

আমি মোঃ সফিকুর রহমান
আমি কি জিন্নাত ভাইয়ের কাছে কোন প্রকার সাহায্য পেতে পরি কি?
যদি পেতে পারি , তাহলে আমি আর দেরি করব কেন? তাড়াতাড়ি আমি জিন্নাত ভাইকে একটা প্রশ্ন করেই পেলি। আচ্ছা জিন্নাত ভাই আমি কি ব্লগ করে সফল হব?
জিন্নাত ভাই কিছু মনে করবেন না আমি আপনার ছোট ভাইয়েরই মত ধরুন আমি আপনার ছোট ভাই । আর ছোট ভাই কি কখনও তার বড় ভাই একটা প্রশ্ন করে? না একটার কথা বলে আনেক গুলো করে আর আমি ও সে কাজ টি করব কারন আমি তো আপনার ছোট ভাই
১. কিভবে ব্লগে গুগল এডসেন্স যুক্ত করব ২.কিভাবে keyword যুক্ত করব। দয়া করে জানাবেন।
.-= sofiq এর সর্বশেষ পোষ্ট >> ইন্টারনেটে বাংলা লিখার পদ্ধতি অভ্র কীবোর্ড ডাউনলোড করুন একদম ফ্রি! =-.

Reply

shajjad September 26, 2009 at 3:59 am

হাসান ভাই
ফ্রি ফোরামের টেমপ্লেট দরকার
কোথায় পাবো????????

Reply

পান্থ বিহোস September 27, 2009 at 2:35 pm

গুগলে লিখে সার্চ করলেই তো অগুণতি পাওয়া যায়… :D

Reply

Shamim September 19, 2009 at 12:46 pm

Good Post. Worth Remembering.
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Components of a Computer | PC Hardware Lists =-.

Reply

M. R. SOHEL September 17, 2009 at 2:56 pm

কোন এক SEO expert এর ব্লগ এ পড়েছিলাম Content যদি ১০০% Unique হয় তাহলে নাকি কোন SEO এরই দরকার পরে না।
.-= M. R. SOHEL এর সর্বশেষ পোষ্ট >> Google latitude badge: let your readers know where you are =-.

Reply

Adnan September 17, 2009 at 6:39 pm

আমি নিজেও অনেকটা তাই বিশ্বাস করি।সমস্যা হল পাঠক ধরে রাখার মতো Content লেখার ক্ষমতা এ জীবনে অর্জন করতে পারব কিনা।SEO,Advertising প্রভ্রতি হাতে ধরে শিখায় দেওয়া যায় কিন্তু লেখার ক্ষমতা নিজের মাঝে না থাকলে সব কিছুই মূল্যহীন।

Reply

Monir September 27, 2009 at 3:21 pm

ঠি্‌কই বলছেন ।

Reply

তন্ময় October 18, 2009 at 9:48 am

ভাই, ইউনিক কন্টেন্টও SEO টিপস এর ভেতরেই পড়ে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.

Reply

Lasik Reviews September 16, 2009 at 4:22 pm

হাসান ভাই! আসলে স্বপ্ন নিয়ে আমাদের বড়রা আমাদের সাথে চিনিমিনি খেলে। যারা টাকা কামানোর সেমিনার করে টাকা কামায়, আমার মনে হয় না তারা গুগল থেকে তেমন টাকা কামান। আর ইন্টারনেট শুধু তো টাকা কামানোর জন্য নয়, তাও ব্লগারদের বুঝা উচিত। সুতরাং পড়ার অভ্যাস না-থাকলে ব্লগিং করে লাভ কী? আমিও অনেককে দেখেছি যারা কী-ওয়ার্ড দেখে পাগল হয়ে যায়, তার উপর হাই পেয়িং হলে তো কথাই নেই। কিন্তু তারা আসলেই জানে না যে, তারা জানে না? আপনার লেখাটি অসাধারণ। ভাল থাকবেন।
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Insurance =-.

Reply

Monir September 16, 2009 at 1:00 pm

@hasan ভাই আমি একটা niche keyword পেয়েছি এর search result 13000

এটা নিয়ে কি কাজ শুরু করব?
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

জিন্নাত উল হাসান September 16, 2009 at 6:02 pm

চিন্তা করে দেখুন ওই বিষয়ে আপনার জ্ঞান কতটুকু? কতদিন আপনার আগ্রহ ধরে রাখতে পারবেন।

Reply

Monir September 27, 2009 at 3:26 pm

চারটা বিষয় সিলেক্ট করেছিলাম তার মধ্যে এটাই একটু বেশী বুঝি ।

Reply

তন্ময় October 18, 2009 at 9:49 am

So go on
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.

Reply

টিউটো September 16, 2009 at 10:37 am

দামী লেখা। যে বিষয়টি সম্পর্কে আইটির লোকেরা অজ্ঞ সেই বিষয়গুলো খুজতেছি কিছু দিন ধরে। সামপ্রতিক বিষয়গুলোতে ব্লগ বানালে মনে হয় ভাল ফলাফল পাওয়া সম্ভব। আর বাংলা ভাষায় ব্লগগুলোর অবস্থা তো আরও ভাল দেখছি। আমার একটি বাংলা ব্লগস্পট দুই মাসেই পেজর‌্যাঙ্ক দুই হয়ে গেল। অথচ ইংরেজী একটা ব্লগ তারও পুরোনো অথচ জিরো পেজ র‌্যাঙ্ক।
.-= টিউটো এর সর্বশেষ পোষ্ট >> চিঠি পত্র =-.

Reply

Masud September 16, 2009 at 9:06 am

ধুবই ভাল একটা পোষ্ট ভাইয়া

Reply

তন্ময় October 18, 2009 at 9:50 am

ভাইয়ার কোন পোষ্টটা আপনার কম ভালো লেগেছে;)?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Best Twitter Plugins for Wordpress. =-.

Reply

আরাফাত রহমান September 16, 2009 at 6:07 am

খাটি কথা বলেছেন।
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.

Reply

Kamrul September 16, 2009 at 1:12 am

কিছুদিন আগে আমারও এই ধরনের ধারণা ছিল কিন্তু পরে বুঝতে পারলাম আমার ধারণা ভুল আর এখন অন্যকে সতর্ক করার চেষ্টা করি
.-= Kamrul এর সর্বশেষ পোষ্ট >> আপনার সাইট/ব্লগে ব্যবহার করুন হিডেন ভিজিটর কাউন্টার/ট্রাকার =-.

Reply

mamun September 16, 2009 at 1:03 am

ও আচ্ছা বুঝছি হাসান ভাই ।
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Opera Mini Beta 5 Coming Soon =-.

Reply

তন্ময় October 18, 2009 at 9:38 am

ভাইয়ার ব্লগে সবই শিক্ষামূলক

Reply

mamun September 16, 2009 at 1:00 am

হাসান ভাই খুব ভাল পোস্ট।ইন্টারনেটে টাকা আর টাকা উড়ে ২ ঘন্টা সময় দিলেই এই টাকা পাওয়া সম্ভব এই ধারণাটা বাংগালীর মাথা হতে নামাইতেই হবে ।আর আরেকটা কথা কিছূ মন্তব্যে দেখি মন্তব্যকারীর পাশে তার সর্বশেষ পোস্ট নিয়ে তথ্য দেয়া আছে।আমারও একটা সাইটে আছে আমি কি এখানে ব্যাকলিংক দিতে পারব?
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Opera Mini Beta 5 Coming Soon =-.

Reply

পান্থ বিহোস September 16, 2009 at 12:40 am

আজ গুগলে Niche ওয়ার্ড এবং এ ব্যাপারে তথ্য খুঁজতে গিয়ে একটা বই পেলাম। আমি জানিনা এটা সবার কাছে আছে কিনা। আমার মনে হয়, নিস এবং ওয়ার্ডপ্রেস সেটাপ দিয়ে ওয়েবসাইট তৈরি করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি বিষয়ে এই বইটি সেরা, অন্তত আমার দিক থেকে।
তাই লিংক দিলাম। এ ব্লগে যারা আমার মতো নতুন তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
ডাউনলোড লিংক >> http://uploading.com/files/bf57c251/Wordpress%2BNiche.pdf/

Reply

জিন্নাত উল হাসান September 16, 2009 at 1:01 am

বইটি ক্যারোলাইন মিডলব্রুকের লেখা। আমি তার ব্লগ পড়ি, বেশ ভাল লেখে।

Reply

Adnan September 16, 2009 at 12:35 am

হাসান ভাই সময় করে সব ফোরামে (প্রজন্ম,সামু,প্রথম আলো)এই লেখাটা অন্তত পোষ্ট করে দিয়েন।

Reply

তারেকবিডি September 16, 2009 at 12:02 am

ব্লগিং শুরু করার আগে একবার হলেও এই পোষ্টটি পড়া উচিত।
সুন্দর আরেকটি পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

Reply

শংকর ভাওয়াল September 15, 2009 at 11:17 pm

দেরিতে হলেও*, খুব সুন্দর ভাবে সবচেয়ে গুরুতপুর্ন বিষয়টি (copy pest) এবং niche বাছাই করার ক্ষেত্রে মারাত্বক ভুল (“Make Money Online”) চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

আমার মতে, Unique Quality Content + honesty (রিডারশিপ এর জন্য) + হাল্কা SEO = সাফল্য । হাল্কা SEO এই জন্যে যে, onpage SEO প্রপার গাইড-লাইন পেলে ২৪ ঘন্টার কম সময়ে বুঝা সম্ভব আর offpage SEO (link building ছারা আর কিছুই না) যেটা Unique Quality Content লিখতে পারলে Quality Backlinks ১০০% নিশ্চিত, at least ফিড scraper দের কাছ থেকে পাওয়া যায় যা book marking, link begging etc এর চেয়ে ঢেড় ভাল।

আর niche বাছাই ক্ষেত্রে ঐ হাসন ভাই এর কথা; যে বিষয় জানা আছে এবং ভালো লাগে :) । তবে ভালো আয়ের চিন্তা থাকলে আন্য বিষয় নিয়ে লিখা সম্ভব (যাবে) যদি ঐ niche নিয়ে প্রচুর প্রচুর প্রচুর প্রচুর….. পড়াশোনা করা যায়।

মুলকথা Quality Content, আর Quality Content লিখতে হলে পরিশ্রম। হিসাব বরাবর :)

*এর আগেও বলেছেন তবে এরকম ভাবে না, good job হাসান ভাই, go ahead.
.-= শংকর ভাওয়াল এর সর্বশেষ পোষ্ট >> Easily Stop Receiving Annoying Unsolicited Credit Card Offers =-.

Reply

ডার্কলর্ড September 15, 2009 at 11:03 pm

একলাখ ওয়াটের আলোকিত পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ, :) তেল মারছিনা মন থেকেই বলছি। আশাকরি ওসব ব্লগাররা এ পোষ্টটি দেখে কিছু শিখবে।

Reply

blues September 15, 2009 at 9:35 pm

হাসান ভাই পোস্টটা নিয়ে পরে মন্তব্য করবো ভাবছি, একটা সমস্যায় পড়েছি,আপনার পরামর্শ চাই। আজকে আমার সাইটে গেলেই একটা পপ আপ মেনু আসে বলে “Authentication required: A username and password are being requested by http://www.amarblog.com. The site says: “we are coming back on friday, 11 am, Bangladesh Time. “।আমিতো বুঝতেই পারছিনা আমার সাইটের সাথে ‘আমার ব্লগ’ এর সম্পর্ক কোথা থেকে হলো। আমার সাইট পুরোপুরি ইনডিভিজ্যুয়াল একটা সাইট। একটা সম্পর্ক আছে আর তা হলো আমি আমার ব্লগেও ব্লগিং করি একি নামে। আমি আমার ডাটা বেইজের নাম পাসোয়ার্ড চেন্জ করেছি। সাইট এডমিন প্যানেল কোথাও কোন সমস্যা দেখিনা। পপ আপ মেন্যো কেনসেল করলে কোন সমস্যা হয়না। সমস্যাটা কি হতে পারে? “আমার ব্লগ” এর হোস্ট কে জানিনা
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

blues September 15, 2009 at 9:36 pm

উল্লেখ্য “আমার ব্লগ” সাইটের মেইনটেইন্যান্স কাজ চলছে
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

জিন্নাত উল হাসান September 15, 2009 at 9:48 pm

কাহিনী বুঝতে পারলাম না… এমন তো হবার কথা নয়।

Reply

blues September 15, 2009 at 10:05 pm

আমিও বুঝতে পারছিনা। আপনি একটু আমার সাইটে যান, দেখেন মেসেজটা পান কিনা?

Reply

Adnan September 15, 2009 at 10:10 pm

আমিও মেসেজটা পেলাম।

Reply

পান্থ বিহোস September 15, 2009 at 11:01 pm

আমার এখানে সমস্যা দেখলাম না…

Reply

Monir September 16, 2009 at 12:56 pm

মেসেজটা গতকাল দেথাচ্ছিল ।

Reply

Aoyon September 15, 2009 at 11:15 pm

আমিও পেলাম মেসেজটা।আমার মনেহয় সমস্যাটা blog এর Comment অংশে।কেউ কমেন্ট করার সময় নিজের ওয়েবসাইট হিসেবে http://www.amarblog.com/xyz.. দিয়ে কমেন্ট করেছে কিনা দেখতে পারেন।
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Keeping Your iPhone upright : MovieWedge Beanbag =-.

Reply

Aoyon September 15, 2009 at 11:24 pm

browser এর error consol এ দেখেন।আমে আপনার সাইটে গিয়ে ২টি পেইজ খোলার পর ১৫+ error জমা পরসে-

error টা হল-Security Error: Content at http://googleads.g.doubleclick.net/ may not load data from http://studyinfo.whatelseonline.com/2009/08/study-abroad-in-sweden-1/#comments.

firefox এ ctrl+shift+j দিয়ে দেখেন
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Keeping Your iPhone upright : MovieWedge Beanbag =-.

Reply

blues September 16, 2009 at 4:51 am

aoyonধন্যবাদ ভাই। আমি এরর গুলো কারেক্ট করার চেষ্টা করবো।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

জিন্নাত উল হাসান September 15, 2009 at 11:41 pm

আপনি amarblog এ হোস্ট করা একটি ছবি টুরিজ্যম লিংকে ব্যবহার করছেন, একারনে এরর দিচ্ছে।

Reply

blues September 16, 2009 at 4:50 am

ইক্স্যাক্টলী। অশেষ ধন্যবাদ হাসান ভাই। আমি ‘আমার ব্লগ’ এর একাউন্ট ইউজ করেছিলাম ছবিটি আপলোডের জন্য।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

Aero September 15, 2009 at 9:13 pm

উপকারী লেখা। নতুন ব্লগারদেরকে এই পোস্টটি পড়ার জন্য পাঠিয়ে দেব।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> { অতিথি পোস্ট } ব্লগিং করে পাওয়া এক বিরাট সাফল্যর পরের কথা =-.

Reply

Aoyon September 15, 2009 at 9:12 pm

ধন্যবাদ ভাইয়া।অনেক মূল্যবান একটি পোষ্ট।
ভাইয়া কয়েকটি প্রশ্ন-
১. Google webmaster tools এর links to your site নামে একটি সেকসন-এটি দ্বারা মূলত কি বুঝায়?

২. pingback or trackback কি?

৩. একটি ব্লগের জন্য pingback or trackback কি উপকারী নাকি অপকারি?

৪. pingback or trackback কিভাবে করে?

Reply

পান্থ বিহোস September 15, 2009 at 9:03 pm

খুব ভালো লাগলো পড়ে।
হাসান ভাই, এক সময় ব্লগিং করতাম শখে। পরে জানতে পারলাম এর মাধ্যমে আয়ও করা যায়। ব্লগিং করে আয়ের বিষয়টা জানার পর মনে হলো, মাসে মাসে প্রচুর টাকা আর্ন করা কোনো ব্যাপারই না :) । কিন্তু যতো শিখছি ততো মনে হচ্ছে আরও শিখতে হবে। তবে হতাশ নই। আগে এসব ব্যাপার কোনো পরিকল্পনায় ছিলো না। এখন সঠিক পরিকল্পনায় এগুচ্ছি- ভাবতে ভালো লাগছে।
আর এ কাজে প্রতিটি সময়ে আপনার দিকনির্দেশনা পেয়ে এগিয়ে যাচ্ছি। আগে একটা সাইট বানিয়ে দু’দিনের মাথাতেই ঐ সাইটে এডসেন্স বসিয়ে দিতাম। এখন তা করি না। এখন প্রতিনিয়ত চিন্তা করি, কীভাবে সাইটটির অপটিমাইজ করা যায় ইউনিকভাবে, কীভাবে কন্টেন্ট বাড়ানো যায়। কারণ আমি জান এখন, ইউনিক অপটিমাইজেশনে পাঠক পাওয়া যাবে, পাঠক সাইটে এসে বালো কন্টেন্ট পেলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে সে আবারও আসবে এবং সাথে আরও কয়েকজনকে নিয়ে। আর পাঠক বাড়লে আয় হতে বাধ্য।
এই ধারণাগুলো, ভাবনাগুলো আমি ভাবতে পারছি বলে ভালো লাগে।
ধন্যবাদ হাসান ভাই, আমাদেরকে সঠিক নির্দেশনা দিচ্ছেন, তাই…

Reply

Adnan September 15, 2009 at 7:52 pm

হাসান ভাই, এই ব্লগে অনেক লেখা, অনেক মন্তব্য, অনেক পরামর্শ আছে।কিন্তু এই পোষ্টটা কোটি কোটি পোষ্টের চেয়ে দামি।আমাদের ৯৯% মানুষের ভুল ভাঙ্গাতে এই লেখাটা সবাইকে পড়ানো দরকার।ব্লগিং, ফ্রিল্যান্সিং যাই বলি না কেন সব জায়গায় পরিশ্রম আর সকীয়তা প্রয়োজন।আর বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রতি ১০০ জনের মাঝে আমরা কয়জনই অন্তত শুদ্ধ করে কয়েক লাইন ইংরেজী লিখতে পারি-SEO,পাঠক ধরে রাখা-এসব তো অনেক পরের ব্যাপার।আসলে আপনি যেমন বলেছিলেন ব্লগিং করতে চাইলে অনেক গোড়া থেকে শুরু করতে হয় আর আমাদের দেশে সেই Culture টাই নাই।আমি একজনকে আপনার ব্লগের লিঙ্ক দিছিলাম কেননা সে টাকা কামাতে চায়। সে ভাবছে আমি তাকে বিজ্ঞাপনে ক্লিক করতে বলছি।তার প্রশ্ন কয়টা ক্লিক করব !

সুন্দর এই লেখটা সব জায়গায় ছড়িয়ে দিন।আমাদের অনেকের মাঝে যে সব ভুল ধারনা আছে আপনার এই বাস্তবসম্মত সুন্দর লেখাটা তাদের ভুল কিছুটা হলেও ভাঙ্গাবে আশা করি।ঠিক এরকম কিছু লেখা আরো লিখবেন এই অনুরোধ রইল।ভাল থাকবেন।

Reply

জিন্নাত উল হাসান September 15, 2009 at 8:30 pm

ফাটাফাটি একটা মন্তব্যের জন্য ধন্যবাদ। যখন নতুন কোনো ব্লগার আমাকে ব্লগ রিভিউ করতে বলে, তখন দেখে কষ্ট হয় যে তারা অকারনেই তারা তাদের মূল্যবাণ সময় নষ্ট করছে।

Reply

Adnan September 15, 2009 at 9:03 pm

ধন্যবাদ ভাইয়া।আর ইদানিং ব্লগিং ছাড়াও “ফালতু পোষ্ট” বিভাগে যেহেতু কিছু লেখা লিখছেন তাই যদি কখনো সময় পান লন্ডনের বর্তমান অবস্থা তথা প্রবাসী জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে একটা লেখা লেখার বিনীত অনুরোধ রইল।ব্রিটিশ কাউন্সিলে আমার একজন পরিচিতের মতে বর্তমান Point Based System এ লন্ডনে যাওয়া শদরঘাটে যাওয়ার মতো হয়ে গেছে।আমরা সবাই রঙ্গীন সপ্ন নিয়ে পাউন্ড কামাতে Uk যেতে চাই।অথচ আপনারাই ভাল জানেন প্রবাস জীবনের নানা দিকগুলো।এখন পেপার খুললেই UK Uk আর Uk।আপনার একটা দিকনির্দেশনামূলক বাস্তবসম্মত লেখা আমাদের রঙ্গীন বস্তা পচা সপ্নগুলোকে বাস্তব দুনিয়ায় টেনে নিয়ে আসবে ইনশাল্লাহ।সময় পেলে তেমন কিছু লিখবেন আশা করি।

Reply

পান্থ বিহোস September 15, 2009 at 9:12 pm

ধন্যবাদ আদনানকে। হ্যাঁ হাসান ভাই, আমিও আপনাকে রিকোয়েস্ট করছি এমন একটা পোস্ট দেয়ার জন্য। দয়া করে সেখানকার পরিস্থিতি তুলে ধরে একটা পোস্ট দেন। এই যে এখন দলে দলে লন্ডন যাচ্ছে সবাই তাদের ভবিষ্যত আসলে কী?
ব্রিটিশ অ্যাম্বাসিতে এক মাইল দেড়মাইল লম্বা লাইন থাকে ভিসা প্রার্থীদের। এরা ওখানে গিয়ে কী করবে? নাইন্টি ফাইভ পারসেন্ট পড়ালেখা করতে যাচ্ছে না। এ ব্যাপারে সবাই জানে।

Reply

জিন্নাত উল হাসান September 15, 2009 at 9:17 pm

এখানে চাকুরি নাই, রেস্টুরেন্ট ছাড়া কোনো গতি নাই। আর রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে ধরা পড়লে দেশে পাঠিয়ে দেবে।

Reply

Adnan September 15, 2009 at 9:37 pm

বিদেশ যাবার সপ্ন থেকেই HSC ভাল Result করার পরো প্রথাগত পথে না হেটে ভিন্ন Subject Choice করছি আর তাই এখন আমি Hotel Management Graduate !!!

প্রচুর বৃথা সময় নষ্ট করছি।আর না।২ দিন ধরে Photoshop নিয়ে লাগছি।কোডিং যেহেতু আমার সল্প মেধায় ধরবে না তাই Photoshop,Illustrator আর Flash শিখে Freelancer Web Designer হওয়ার চেষ্টা করব।তার সাথে হাসান ভাইয়ের পরামর্শ অনুযায়ি নিজের পছন্দের জানা বিষয় থেকে ৪-৫টা বিষয় নিয়ে Blogging করব।আপাতত এই Plan।দেখি কি হয়।

” যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবেই দেখা
দেখা হবে বিজয়ের”

Reply

জিন্নাত উল হাসান September 15, 2009 at 9:12 pm

আসলে আমি লন্ডনে থাকি ঠিকই, কিন্তু এখানকার ছাত্রদের জীবনযাত্রা নিয়ে আপাতত আমার কোনো ধারনা নেই। আমি বেশ আগেই পড়াশুনার পাঠ চুকিয়ে দিয়েছি।

এই মুর্হুতে প্রচুর ছাত্রছাত্রী এখানে আসছে, কারণ Tier 4 নাকি খুবই সহজ। এখানকার সরকারের চাই প্রচুর অর্থ, তাই ইচ্ছে করেই তারা ছাত্রদের ঢুঁকতে দিচ্ছে। এই মুর্হূতে এই দেশে বেকারত্ত্বের হার সবচেয়ে বেশি। কিন্তু আসার পর ধরা। কারণ এখানে চাকুরি পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।

Reply

Monir September 16, 2009 at 12:49 pm

হায়রে চাকুরী !

Reply

তন্ময় September 15, 2009 at 7:12 pm

Hmm, it is fair to get idea or 2/3 lines which are essential but it is not fair to copy most or full text.

Reply

জিন্নাত উল হাসান September 15, 2009 at 7:19 pm

আসলে আমি এখানে কাট-কপির চেয়ে ব্লগের বিষয়ের উপর গুরুত্ব দিতে চেষ্টা করেছি।

Reply

Lasik Reviews September 16, 2009 at 4:12 pm

হাসান ভাই! অনেক সময় যারা কাট-কপির পোস্টকে রি-রাইট করে অপটিমাইজ করে (যারা মুলত ভাল জানে) তাদের জন্যও কি একই কথা প্রযোজ্য?
.-= Lasik Reviews এর সর্বশেষ পোষ্ট >> Lasik Insurance =-.

Reply

জিন্নাত উল হাসান September 16, 2009 at 4:31 pm

ব্লগের এই ব্যাপারটি ফ্লিপিং বলে, বিষয় সম্বন্ধে জ্ঞান থাকলে এটা করেও উপকার পেতে পারেন।

Reply

Romel September 18, 2009 at 2:25 pm

I can give you a good idea. First of all write a seed article on your niche and spin the article. you can spin it with autobots or do it with the excel spinner made by our honorable Asif Anwar Bhai( it is time consuming but the best till now) . then load your articles in any Article submitter. Solve the captchas manually. you can either use your own blog link in the articles or any affiliate link(must be masked). Start submitting your article.It will create some good backlinks and traffic too.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

Adnan September 18, 2009 at 2:36 pm

রোমেল ভাই আপনি অনেক Informative Comment করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।তবে সম্ভব হলে অভ্র ব্যাবহার করে মন্তব্যগুলো বাংলায় লিখলে ভাল হোত।আমার নিজেরো বাংলায় লিখতে প্রচুর কষ্ট হয় তাই মাঝেমাঝেই বাংলিশ লিখি তাও চেষ্টা করি বাংলা ব্লগে বাংলায় বেশী লিখতে।এটা কোন অভিযোগ নয় অনুরোধ।ধন্যবাদ।

Reply

Romel September 18, 2009 at 4:03 pm

Bro, actually I cant type Bangla and with Avro it is a very time consuming process :( wish i will learn Bangla type on my next semester break.
anyway, thanks…..
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.

Reply

Rony Parvej September 15, 2009 at 6:56 pm

১০০% সহমত হাসান ভাই। একেবারে আমার প্রানের কথা বলেছেন। কইস্যা প্লাস দিতে ইচ্ছা করছে আপনার এই পোস্টে। কিন্তু প্লাস বাটনটা কৈ? :) +++

Reply

আরমান September 15, 2009 at 6:05 pm

ধন্যবাদ ভাইয়া।অনেক কিছু শিখতে পারলাম।যারা নতুন ব্লগার,তাদের জন্য এই পোষ্টটি অনেক সহায়ক।

Reply

Leave a Comment

Previous post:

Next post: