অতিথি লেখক: সজীব | আদনান | রিয়া | তন্ময় | পান্থ | শামীম | টিউটো এবং আরও অনেকে

বাচ্চাকালে গরুর রচনা কি মুখস্ত লিখতেন?

বাচ্চাকালে গরুর রচনা কি মুখস্ত লিখতেন ~ কিভাবে সুন্দরভাবে ব্লগ পোষ্ট লিখবে

আমরা বয়সে বড় হলেই মনে করি যে বাচ্চাকালের শিখানো প্রতিটি বিদ্যাই বুঝি অকেজো হয়ে গেছে। কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটি। বাচ্চাকালে বেত হাতে শিক্ষকদের শিখানো প্রতিটি বিষয়ই একে একে আমাদের কাজে লেগে যায়।

বিশ্বাস হয় না?

গরুর রচনার কথাই ধরুন। চার পেয়ে গরুকে দিয়ে ক্লাশ ২/৩ থেকে শুরু করে ৭/৮ পর্যন্ত রচনা লিখতে হতো। বেচারা গরু নিয়েও জানে না যে তাকে নিয়ে পরীক্ষায় খাতায় আমরা কত টানাটানি করি। কিন্তু বড় হয়ে তুচ্ছতাচ্ছিল্যের খাতিরে ওই গরু রচনাকে নিয়েই হাসি ঠাট্টাতে মেতে উঠি।

কিন্তু ওটার শিক্ষা কি ছিল… জানেন?

শিক্ষকেরা আমাদের মধ্যে একটি ছোট্ট বিষয় নিয়ে লিখাবার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চাইতেন। ঠিক একই বিষয়টিই ঘটে ব্লগ লেখার ক্ষেত্রে। পাঠকেরা আপনার শিক্ষক আর আপনি ছাত্র। আপনি আপনার পছন্দমতো বিষয়ে লিখবেন আর পাঠকেরা আপনার লেখার মানের মূল্যায়ণ করবে। ভাল লিখলে পুরষ্কারস্বরুপ তারা বারবার আপনার ওয়েবসাইটে আসবে আর নকল (কাট-কপি-পেষ্ট) করলে একে বারে ফেল, তারা আর আপনার ওয়েবসাইটে ফেরত আসবে না।

আর কিছু শিক্ষা কি মনে পড়ে?

এক

কখনও কখনও বলতেন, ব্যাটা গরুর রচনাও লিখতে পারিস না। যা আগে গরু দেখে আয়। অর্থাৎ যা লিখবেন নিজের চোখে দেখা অভিজ্ঞতা কিংবা জ্ঞান থেকে লিখুন। আকাশ থেকে ধরে এনে গরুর তিনটি কানের কথা না বলে চোখে দেখুন গরুর কয়টা কান, তারপর লিখুন।

দুই

আমরা কোনোমতে একটা রচনা লিখেই তাদের কাছে যেতাম check করাতে। এটা অনেকটা ব্লগের রিভিউ করার মতোন। অনেকেই আমাকে বলেন, অনুগ্রহ করে আমার ওয়েবসাইটটা পরীক্ষা করে বলুন তো এতে কি সমস্যা। অর্থাৎ তারা একটা রচনা লিখেছেন ঠিকই, কিন্তু নিজের লেখার উপর ভরসা পাচ্ছেন না। তার অভিজ্ঞজনের পরামর্শ চাচ্ছেন। আর বারবার রিভিউয়ের ফলে একটি ওয়েবসাইট পরিপূর্ণতা পেতে পারে।

তিন

গরুর রচনাতে নয়, তবে অনেক রচনাতেই শিক্ষকরা উচ্চশ্রেনীর বই থেকে উক্তি তুলে দিতে তাগিদ দিতেন। বলতেন পুরো অধ্যায়টি পড়বি, তারপর গুরুত্বপূর্ণ দুয়েকটা লাইন রচনার মধ্যে তুলে দিবি। ব্লগিংয়ের ব্যাপারে এটাই আমাদের করা উচিত। নিজেদের লেখাকে আরোও তথ্যসমৃদ্ধ করতে বিখ্যাত ব্লগারদের লেখা পড়ে সঠিকভাবে উৎস উল্লেখ করে তাদের লেখা টীকাটিপ্পনী আকারে নিজেদের লেখায় যুক্ত করা। এতে নিজেদেরকে ছোট করা হয় না, বরং নিজেদের জ্ঞানের পরিধি এবং লেখার পেছনে পরিশ্রমকে যর্থার্থতা সঠিকভাবে তুলে ধরা যায়।

বাচ্চাকালে গরুর রচনা কি মুখস্ত লিখতেন?

চার

ক্যাডেট কলেজে বায়োলজী ম্যাডাম, শামশাদ বেগম পরীক্ষার খাতায় ছবি দিলে বেশি মার্ক দিতেন। মনে আছে, ব্যাকটেরির উপকারিতা প্রশ্নে একটা মাটির হাড়ি একেঁ তার উপর লিখে দিয়েছিলাম ‘দই’। হাস্যকর তাই না? ব্যাকটেরির উত্তরে মাটির হাড়ি অপ্রাসঙ্গিক হতে পারে, কিন্তু ব্লগে প্রাসঙ্গিক ছবি দিলে পাঠক পড়ার সাথে সাথে ছবি দেখে বিষয়টি সম্বন্ধে আরও বেশি জানতে পারে। ইংরেজি লাইনটি কথা নিশ্চয়ই মনে আছে – a picture is worth a thousand words.

পাঁচ

পরীক্ষার খাতায় মার্জিন টেনে কেবল দু-ধরনের কালির (নীল+কালো) কলম ব্যবহারের জন্য উপদেশ দেয়া হতো যাতে খাতাটি জবরজং মনে না হয়। ওয়েবসাইটেও তেমনি, অহেতুক ভিন্ন ভিন্ন রংয়ের ছোট বড় ফন্ট ব্যবহার না করে, পুরো সাইট ধরে একটি নির্দিষ্ট সাইজের ফন্ট ব্যবহার করা উচিত। সেই সাথে ফন্টের রংয়েরও হেরফের করা উচিত নয়।

ছয়

সবশেষে নকল করতে মানা করতে মানা করা হতো। নিজ ছাত্রজীবনে নকল করি নাই, তা বলব না কিন্তু তখনকার নকল আর এখনকার কপি-পেষ্ট একই কথা স্মরণ করে দেয়। শিক্ষকরা বলতেন, যতই লুকাও না কেন, শিক্ষকরা জানে যে কে কত ভালো লিখতে পারে আর কোন লেখা কোনো বই কিংবা কার খাতা থেকে নকল করা হয়েছে। তেমনি পাঠকেরাও বুঝতে পারে, কোনো ওয়েবসাইটে কোন লেখা আশা করা যায়, আপনি হয়তো বালির মধ্যে মাথা ঢুঁকিয়ে ভাবছেন কেউ আপনাকে দেখছে না। আসলে কি ঘটনা তাই?


আশা করি পোষ্টটি পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। একজন ব্লগার বলেছেন, সুন্দরভাবে লিখতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে, কেউ তো ভাই কবি/সাহিত্যিকদের লেখা আপনার কাছ থেকে আশা করছে না, শুরু যতটুকু লিখছেন, ততটুকু নিজের মতো করে লিখুন। যাতে আপনার চেয়েও খারাপ, একেবারেই লিখতে পারে না, এমন পাঠক পড়ে মজা পায়। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়কে একজন ভক্ত বলেছিলেন, আপনিই সেরা লেখক, কারন আমরা আপনার লেখা বুঝতে পারি কিন্তু বঙ্কিমের লেখা বুঝতে পারি না। তিনি বলে আমি আপনাদের জন্য লিখি আর বঙ্কিম আমাদের জন্য লিখেন।

অথার্ৎ আপনার যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী লিখুন। পাঠক আমাকে এমনিতেই খুঁজে নেবে। আমি যত চেষ্টাই করি না কেন আমি নিশ্চয়ই আমার লেখা দিয়ে Matt Cutts কে সন্তুষ্ট করতে পারব না। আমার লেখা তারাই পড়বে যারা আমার চেয়ে কম কিংবা সমান জ্ঞানের অধিকারি।
তাই সংকোচ বাদ দিয়ে লেখা শুরু করুন আর প্রতিটি পোষ্ট তার আগের পোষ্টের চেয়ে আকর্ষণীয় করতে চেষ্টা করুন।

আর ব্লগিং তো আর লাইলি-মজনুর প্রেম না যে সফল না হলে আপনি প্রাণ দিতে হবে।

পোষ্টটি আমার সবচেয়ে প্রিয় বদমেজাজী বন্ধুকে আমাদের বন্ধুত্ব দিবসে উৎসর্গ করলাম। আমি যতজনকে ভয় পাই, তার মধ্যে সে অন্যতম।

এই ধরনের আরোও কিছু পোস্ট:


{ 55 comments… read them below or add one }

Arif January 8, 2012 at 6:15 pm

অসাধারন একটি লেখা
এরোকম আরো চাই

Reply

jewelfuji December 16, 2011 at 2:49 pm

জিন্নাত ভাই, আপনি সব কিছুকে এত সহজ করে তুলে ধরেন। সত্যিই অসাধারণ।

Reply

nasha November 26, 2011 at 12:19 pm

মন্তব্য থেমে আছে কেন?

Reply

GM KONOK December 14, 2011 at 1:40 pm

Amar ai replay ta dea abar montobber jowar boya jawar jonno. Ame ki khub vul bollam????

Reply

কার্জন November 20, 2011 at 11:37 pm

দারুন। এই বিষয় টা এভাবে ভেবে দেখিনি কখনো।

Reply

babu November 18, 2011 at 7:10 pm

অসাধারন লেখা।
অ.ট:হাসান ভাই নরমাল ডাকপোষ্টে গুগুল এর চেক আসতে কয়দিন লাগে?আমার চেকটি গত মাসের ২৬ তারিখ রিলিজ হয়েছে,কিন্তু এখনো হাতে আসেনি।চেকটি রিসিভ করা হবে নিউজিল্যান্ড এ।

Reply

nur hasan December 21, 2010 at 10:39 am

কি আর বলব্ ভাই , সবাই যেখানে হাত তালি দেয় আমি কি আর তালি না দিয়ে বসে থাকতে পারি, তবে বুঝে-শুনেই হাত তালি দিলাম

অসাধারন একটা টোপিক

Reply

nasha November 16, 2010 at 7:53 pm

আগাম ঈদ শুভেচ্ছা রইল এখানকার সকল ব্লগারদেরকে আর বিশেষ করে জিন্নাত উল হাসান ভাইকে ও আদনান ভাইকে একটু বেশী এই ব্লগের গুরু হিসেবে।

Reply

Adnan November 16, 2010 at 8:04 pm

হাই আপু, অনেক দিন পর ফিরে আসলেন…আপনার বিসিএস পরীক্ষা কেমন হোল? ব্লগিং বিষয়ে আগ্রহ আছে নাকি সাংসারিক ব্যস্ততায় আগ্রহ হারিয়ে ফেলেছেন? ঈদ মোবারক…

আর প্লিজ গুরু (?!?) বা অন্য কোন সম্বোধন করবেন না। হাসান ভাই আর রিয়া আপু হলেন আমাদের আসল গুরু, পথপ্রদর্শক। আমি,শামীম ভাই ও অন্যরা তাদের কাছ থেকে শিখে নিজেদের আরো উন্নত করার চেষ্টায় রত…

Reply

nasha November 17, 2010 at 10:28 am

বিসিএস পরীক্ষার ভাইভা মাত্র শেষ করলাম।আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালই দিয়েছি। আর ব্লগিং বিষয়ে আগ্রহ কেন শেষ হবে, প্রত্যেকটি লেখা-কমেন্ট খুবই মনোযোগ সহকারে দেখা হয় এবং কিছু নোট রাখছি ।আজকের আপনারাত আপনাদর জায়গায় এত সহজেই আসেননি। এই ট্রাকে দীর্ঘ সময়ের অবস্থান পেতে অল্পবিদ্যা ভয়ংকরই হবে। বেশকিছু টেকনিকেল ব্যাপার নিয়ে জিন্নাত উল হাসান ভাই বা আদনান ভাই আপনাদের মত সাথে সরাসরি আলোচনারও দরকার মনেকরছি।

Reply

Ashek November 16, 2010 at 4:55 pm

হাসান ভাই, আপনার লেখা সম্ভবত কপি করা হচ্ছে http://www.chandinarkagoj.co.cc/2010/10/incoming-link.html

Reply

Adnan November 16, 2010 at 6:04 pm

সে শুধু লেখা চুরি করে নাই উপরে যে কোর্স করানোর বিজ্ঞাপন দিয়েছে তাও শাকিল আরেফিনের ব্লগ থেকে এনে বসিয়ে দিয়েছে, কেবল মাত্র ফোন নাম্বারটা চেঞ্জ করে !!! হাসান ভাই, একটু কষ্ট করে co.cc এর কাছে ইমেইল করলেই সব লেখা মুছে দিবে। লোকটির বিস্তারিত রেজিষ্ট্রেশনের তথ্যঃ

Domain Name : chandinarkagoj.co.cc
Registrant Md alamgir hossain
3510, COMILLA, BANGLADESH
BANGLADESH

LIJA CONFECTIONARY
Email : chandinarkagoj@gmail.com
Phone : +8801814827360
Instant messenger : ALAMGER01710 (Yahoo!)

Updated Date : 04-May-2010
Creation Date : 04-May-2010

সব কিছুর পরো দেশে কপিরাইট আইন আছে। যেহেতু বিস্তারিত নাম,ঠিকানা সব দেওয়া আছে তাই লেখা মুছে না দিলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। একজন মানুষ কষ্ট করে লিখবে আর কেউ কেউ কপি পেষ্ট মেরে টাকা কামাবে এটা মেনে নেওয়া যায় না। রিয়া আপুর মতো সবারই সোচ্চার হওয়া উচিত এসব চোরদের বিরুদ্ধে…

Reply

জিন্নাত উল হাসান November 17, 2010 at 6:26 am

পর্দার পেছনে রয়েছেন এই জনাব – http://www.blogger.com/profile/05929183739371986002

ওনাকে অনেকদিন আগে ফোন করে পোস্টগুলো মুছে ফেলতে বলেছিলাম, উনি সগর্বে বলেছিলেন উনি কপি করেই যাবেন। সাধ্য থাকলে তার একাউন্ট হ্যাক করে যেন পোস্টগুলো ডিলিট করে দেই।

Reply

Adnan November 17, 2010 at 11:51 am

হাসান ভাই, এর আগে রিয়া আপু একবার একটি হোষ্টিং কোম্পানির কাছে লেখার মাধ্যমে এমন একটি ব্লগ বন্ধ করে দিতে সক্ষম হয়েছিলেন। আপনার প্রতি অনুরোধ রইল এদের প্রতিহত করুন। লোকটা শুধু লেখা কপি করলেও কথা ছিল। সে নাকি কোর্স করায়। এ ধরনের লোকের কাছ থেকে অনেকেই প্রতারিত হবার আশঙ্কা থাকে। এছাড়া আমার জানা মতে Rab এর তথ্যপ্রযুক্তি শাখায় Complaint করলে কাজ হতে পারে। RAB এর ওয়েব সাইট ঘুরে একটা চেষ্টা করে দেখতে পারেন। হাজার কর্মব্যস্ততার মধ্যে আপনারা মৌলিক লেখা লিখবেন আর কেউ সেই লেখা কপি করে টাকা কামাবে বিষয়টা মেনে নেওয়া যায় না। আশা করি বিষয়টা একটু স্ট্রিকলি হ্যান্ডেল করবেন…

Reply

Ashek November 17, 2010 at 8:28 pm

নিজের মেধার অপচয় করছে ছেলেটা ।

Reply

Rajibul November 13, 2010 at 11:01 am

শেষ দুটি পোষ্ট দেখে আপনাকে পুনরোজ্জীবীত মনে হচ্ছে হাসান ভাই।

Reply

Adnan November 12, 2010 at 2:37 am

হাসান ভাই, তারিখ চেঞ্জ না করে ১ বছর আগের এই লেখাটি কিভাবে শুরুতে আনলেন?

Reply

ডিজে আরিফ November 12, 2010 at 12:06 pm

আমারও একই প্রশ্ন!

Reply

জিন্নাত উল হাসান November 12, 2010 at 6:38 pm

স্টিকি করছি ;)

Reply

Adnan November 12, 2010 at 11:49 pm

হুম সেটাই ভাবছিলাম। যাই হোক আমার লেয়াউট তো জানেন। উপরে একটা লেখা স্টিকি করা বাকিগুলো নিচে টিজারের ওখানে দেখায়। টিজারের কোণ লেখা আগে আনার কোণ প্লাগইন বা কোণ পদ্ধতি আছে। মাঝে মাঝে কোণ লেখায় বেশী টাকা পেলে সেটার তারিখ চেঞ্জ করে সামনে নিয়ে আসি যা ঠিক নয়। কোন পদ্ধতি থাকলে ভাল হোত…

Reply

ডিজে আরিফ November 11, 2010 at 8:26 pm

বেশ ভালো লাগলো, খুব ভালো হয়েছে বলবোনা, তবে এমন কিছু বিষয় এতে ঊঠে এসেছে যা আসলেই আমাদের জানা উচিত, অন্তত পক্ষে যারা ব্লগিং করতে চান। হাসান ভাই আপনি খুব সুন্দরভাবে গরুর রচনার সাথে ব্লগিং-এর মিলগুলো তুলে ধরলেন, প্রাসঙ্গিক কথাগুলোও বললেন যা একজন ব্লগারের মেনে চলা উচিত, যদি সে ব্লগিং ০ এ সার্থকতা পেতে চান।
ধন্যবাদ।

Reply

জিন্নাত উল হাসান November 12, 2010 at 6:40 pm

আমার প্রায় সব খেলাগুলোই তাড়াহুড়া করে লেখা, তাই মান উঠানামা করে। যতটুকু বোঝাতে চেয়েছি, তা বুঝাতে পারলেই আমি খুশি – আমার নোবেল পুরস্কারের দরকার নেই ;)

Reply

Adnan February 26, 2010 at 12:34 am

অনেক দিন পর লেখাটা আবারো পরলাম।হাসান ভাইয়ের একটা অনবদ্য পোষ্ট।অনাহূত অতিথিদের জ্বালায় এরকম অনন্য অসাধারন ক্লাসিক লেখা ইদানিং আর পাচ্ছি না…

Reply

জিন্নাত উল হাসান February 26, 2010 at 6:39 pm

কাউকে দোষ দিয়ে লাভ নাই, আমার মাথাই ব্লক হয়ে গেছে। মৌলিক লেখাগুলো লিখতে পারছি না। আশা করি এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না।

Reply

মোঃ মেজবাহ উদ্দিন December 30, 2009 at 12:19 am

আমি আজ প্রথম কোন ব্লগ পরে আন্নন্দ পেলাম। ভাল লাগল খুব ভাল লাগল আমার। আশা করি আরও অনেক ভাল লিখা আসবে ব্লগে

Reply

EBRAHIM SHAH December 29, 2009 at 6:20 pm

দারুণ হয়েছে লেখাটি।

Reply

macs September 27, 2009 at 5:06 pm

আপনার পোষ্টগুলো অসাধারণ। শিখার জন্য আপনার সাইটটাই যথেষ্ট মনে হচ্ছে।

Reply

ইউনুছ September 24, 2009 at 11:10 pm

হাসান ভাই আপনার মেইল এড্রেস টা একটু দিবেন প্লিজ……………………………………
প্রাইভেট বিষয়ে দরকার ছিল।
.-= ইউনুছ এর সর্বশেষ পোষ্ট >> Earn Money Online for free with Blog =-.

Reply

পান্থ বিহোস September 27, 2009 at 6:06 pm

যোগাযোগ ফরমে এই কথাগুলো লিখে সেন্ট করুন। ফিরতি মেইলে পেয়ে যাবেন…

Reply

নুর September 22, 2009 at 6:07 am

হু। পোস্টে পড়ে বেশ মজা পাইলাম।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.

Reply

পান্থ বিহোস September 19, 2009 at 3:45 pm

Hasan vy, comments-ar akhane bangla keyboard dekhte passi na keno? kono problem?

Reply

জিন্নাত উল হাসান September 19, 2009 at 5:51 pm

গতকাল থিমটি আপগ্রেড করেছি, তাই পুরোনো কয়েকটি পরিবর্তন মুছে গিয়েছিল। ঠিক করে দিলাম।

Reply

পান্থ বিহোস September 19, 2009 at 3:43 pm

hmmmmmmmmm

Reply

Shamim September 19, 2009 at 1:33 pm

An outstanding comparing have done here. Thanks Hasan Vai.
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Components of a Computer | PC Hardware Lists =-.

Reply

শুভ্র চৌধুরী September 19, 2009 at 1:53 am

এই পোস্ট পড়ে মনে পড়ে গেল সেই ছেলে বেলার কথা ।সেই স্কুলের কথা। স্কুল ফাকি দিয়ে আড্ডা মারা কথা । সত্যই , কবির সেই কথাই ঠিক ”আমার সবকিছু নিয়ে নেয় কিন্ত আমার সেই শৈশব ফিরিরে দাও” সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।
.-= শুভ্র চৌধুরী এর সর্বশেষ পোষ্ট >> WiMAX in rural and urban Bangladesh =-.

Reply

Rafiur September 19, 2009 at 12:33 am

আসলেই ছোটবেলার কথা মনে পরে গেল।বাংলা এবং ইংরেজীতে কতবারই না লিখেছি এই রচনা।এখন দেখছি ব্লগিং করতে গেলেও গরু পিছু ছারবে না। যাহোক আপনার প্রতিটি পোষ্ট থেকেই কিছু না কিছু শিখতে পারি আজও কিছু শিখলাম এবং তা হলো শিক্ষকদের উপদেশ আজীবন কাজে লাগে।

Reply

আরমান September 18, 2009 at 6:38 pm

খুব মজা পেলাম পোষ্টটি পড়ে।

Reply

জিন্নাত উল হাসান September 18, 2009 at 6:41 pm

ধন্যবাদ

Reply

Farhana September 18, 2009 at 6:04 pm

Nice !!!

Reply

জিন্নাত উল হাসান September 18, 2009 at 6:21 pm

এত বছরে একমাত্র মন্তব্য করলেন, তাও আবার ইংরেজিতে?

Reply

Masud September 18, 2009 at 5:40 pm

এক কথায় অসাধারন :-)

Reply

জিন্নাত উল হাসান September 18, 2009 at 6:41 pm

মন্তব্যের জন্য ধন্যবাদ

Reply

জিন্নাত উল হাসান September 18, 2009 at 4:15 pm

সর্বশেষ দুটো পোষ্ট লিখে খুবই তৃপ্তি পেয়েছি… আশা করি আপনারাও সেই অনুভূতি অনুভব করতে পেরেছেন।

Reply

মোঃ মাহাবুবুর রহমান মাছুম September 18, 2009 at 3:42 pm

আরেকটি ভাল পোস্টের জন্য ধন্যবাদ। হাসান ভাই ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে কাস্টমাইজ করা যায় এই বিষয়ে যদি একটা টিউটোরিয়াল দিতেন তাহলে ভাল হত কারন এখনো বাংলাভাষাভাষী টিউটোরিয়াল রিলেটেড সাইটে এই ধরনের কোন টিউটোরিয়াল পাওয়া যায় নি।
.-= মোঃ মাহাবুবুর রহমান মাছুম এর সর্বশেষ পোষ্ট >> Internet Download Manager (IDM) 5.15 (full version) =-.

Reply

তন্ময় September 18, 2009 at 4:45 pm

হুম… ভাইয়া আমিও একমত

Reply

জিন্নাত উল হাসান September 18, 2009 at 6:47 pm

আসলে থিম ডিজাইন কিংবা কাষ্টমাইজ করাটা অনেক বড় বিষয়, ওটা নিয়ে লিখতে শুরু করলে শেষ করতে পারব না। তাই লিখা শুরু করতে ভয় লাগে।

Reply

সোমেল September 18, 2009 at 11:24 pm

ভাইয়া লিখা শুরু করে দিন ইনশাঅাল্লাহ অাপনি পারবেন।
.-= সোমেল এর সর্বশেষ পোষ্ট >> Joomla! License Guidelines =-.

Reply

Aoyon September 18, 2009 at 2:02 pm

Nothing but just WOW!!

Reply

তন্ময় September 18, 2009 at 6:43 pm

WoW

Reply

mamun September 18, 2009 at 12:39 pm

হাসান ভাই ভালই বলেছেন আর ব্লগিং বিষয়ের উপরে আপনি এত লেখা কোথায় পান?প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হন আর প্রতিবারই ১০০ তে ১০০।।ভাল থাকবেন

Reply

তন্ময় September 18, 2009 at 11:50 am

অসাধারন অসাধারন অসাধারন, সত্যি, যেন লাইভ শো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হলো অনেক কিছু
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> The most easiest way to use adsense in wordpress. =-.

Reply

Monir September 18, 2009 at 11:32 am

দারুন পোষ্ট ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

Monir September 18, 2009 at 11:30 am

হাসান ভাইতো teacher হিসাবেও জটিল !
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.

Reply

blues September 18, 2009 at 7:07 am

আপনার লেখার তারিফ করি। ক্লাস ৬ কি ৭ এ একবার বাড়ির কাজ পাইছিলাম কাকের বাসা অথবা গোয়াল ঘর এর উপর রচনা লেখার, শিক্ষক ছিল বদের হাড্ডি; সে জানতো পোলাপাইনের মধ্যে কেমনে ইন্টারেস্ট গ্রো করা যায়; বাড়ির কাজ পাইয়া পোলাপাইনের সেই যে কি হুলুস্থুল কারবার; গোয়াল ঘর তো আর শহরে খুঁইজা পাওয়া যায়না তাই কাকের বাসাই ভরসা। কাকের বাসার উপর গবেষনা করতে গিয়া শেষপর্যন্ত কয়েকজনরে কাকের ঠোকর ও খাইটে হয়। কাক যে কি রকম ভয়ংকর হয়ে উঠে ঐবারই টের পাইছিলাম। স্কুলের ঐ ঘটনা মনে কইরা এখনো মাঝে মাঝে হাসি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

Adnan September 18, 2009 at 5:31 pm

আমিও হাসবো !!! হা হা হি হি হো হো

Reply

Leave a Comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

Previous post:

Next post: