আজকে আমরা লন্ডনে ঈদ উৎযাপন করলাম। আর আগামীকাল বাংলাদেশে ঈদ উৎপাযিত হবে। লন্ডনে আসার পর এই চার বছরে মোট সাতটি ঈদ পেলাম। আমার লাইফে কোনোকালেই ঈদ কেন জানি তেমন একটা আনন্দকর লাগেনি। ছোটবেলায় নতুন জামাকাপড় পড়ে ছেলেপেলে যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আমি তখন ঘরে বসে টিভি দেখতাম। আরেকটু যখন বড় হলাম, নামাজ পড়ে এসে দিতাম একটা ঘুম তারপর সন্ধ্যায় হাতে গোনা একটি/দুইটি বাসায় কোনোমতে মুখদর্শন দিয়েই চলে আসতাম। মজার ব্যাপার হলো, আজ পর্যন্ত আমি কখনই গরুর হাটে গিয়ে গরু কিনিনি।
যাহোক, আমার নিরানন্দ ঈদের গল্প বলে আপনাদের ঈদের আনন্দকে মাটি করে দিতে চাই না। সবাইকে ঈদের শুভেচ্ছা।

এবার বলি ঈদের উপহার।
দুই সপ্তাহ আগে ডাইরেক্টরি নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, দুদিনের মাথায় বিজয়ী ঘোষনার কথা থাকলেও দু’সপ্তাহ পেড়িয়ে গেছে। তাই আর বিলম্ব না করে বিজয়ী ঘোষনা করতে চাই।
নি:সন্দেহে প্রথম পুরষ্কারটির দাবীদার পান্থ বিহোস। সে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিয়েছে এবং কয়েকটি ভাল প্রস্তাব করেছে। পুরষ্কারস্বরুপ ডাইরেক্টরির স্ক্রিপ্টটি তার প্রাপ্য। সে অতিশ্রীঘ্রই তার পুরষ্কারটি পেয়ে যাবে, তার আগে দ্বিতীয় বিজয়ীর বিষয়ে বলি। ভেবে দেখলাম, দ্বিতীয় একজন বিজয়ীর বদলে এই মুর্হুত পর্যন্ত মন্তব্যকারী সবাইকে ঈদের শুভেচ্ছাস্বরুপ স্ক্রিপ্টটি দিলে ভাল হয়। তাই পোষ্টটিতে যতজন আলোচনায় অংশ নিয়েছেন, তারা সবাই আজকেই ইমেইলে স্ক্রিপ্টটি পেয়ে যাবেন।
শুভ কামনা রইল সবার জন্য। ভাল থাকুন।
এই ধরনের আরোও কিছু পোস্ট:
No related posts.
{ 52 comments… read them below or add one }
হাসান ভাই, ডিরেক্টরির ব্যাপারে আপনাকে একটা মেইল পাঠিয়েছি। আচ্ছা হাসান ভাই, আপনি আমার সব মেইল কি পান? তাহলে রেসপন্স নাই কেন ভাই?
আমি কিন্তু পেপ্যল নিয়ে আমাকে পাঠানো আপনার মেইলটি এখনো পাইনি। আবার পাঠাবেন বলেছিলেন, তাও পাই নাই…
হাসান ভাই নিজের কথানুযায়ী সবার মেইলেই ডাইরেক্টরিটি পাঠিয়ে দিয়েছেন বেশ আগেই। যেহেতু আমিও পেয়েছি। কিন্তু কেউ কোনো কাজে লাগাতে পেরেছেন কি? আমি এখনো পারি নাই।
হাসান ভাই, আপনি ডাইরেক্টরিটি কি সরাসরি আমাদের ডোমেইন+হোস্টিং-এ সেটাপ করে দিয়ে কীভাবে কাজ করতে হয় তা জানাবেন নাকি একটা পোস্ট দেবেন যাতে আমরা ডাইরেক্টরিটি হোস্ট করে সব কাজ করতে পারি, তা নিয়ে?
দ্বিতীয়টি করলেই ভালো হয়।
হাসান ভাই, রিপ্লাই করবেন কিন্তুক!
আসলেই একটা পোষ্ট দরকার এ সম্পর্কে ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.
আমরা যারা যারা পুরস্কার পেয়েছি সবাই মিলে যদি হাসান ভাই “চাইপ্যা” ধরি তাইলে কাজ হইবো…
হা হা……আসলেই তাই ! পুরস্কার নিয়ে বসে আছি …..(এটা খায় না মাথায় দেয় )…..হা হা হা…
হাসান ভাই, এই লিংকটা একটু দেখুন প্লিজ-
ফিডব্যাক
স্ক্রীপটা কিভাবে ইউজ করবো এইটা নিয়া একটা পোস্ট দেন ভাই প্লীজ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Components of a Computer | PC Hardware Lists =-.
দারুন ঈদ উপহার। কিন্তু স্ক্রীপ্টের সদ্ব্যবহার যে কিভাবে করবো বুঝে উঠতে পারছি না। আমার আবার এই সম্পর্কে জ্ঞান খুবই কম।
আমিও জিতে গেলাম। বা! আপনার আইডিয়া তো দারুণ। কেউ হারলাম না। সবাই জিতেছি।
ধন্যবাদ। ধন্যবাদ।
একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন। সফটওয়ারটি আপনি এক কপি কিনেছিলেন। কিন্তু এতজনকে লাইসেন্স নাম্বার দিলেন কিভাবে?
সবাই ভালো থাকুন।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> নতুন প্রযুক্তির ইমেইল ফরম ব্যবহার করুন =-.
সফটওয়ারটি ব্যবহার করতে লাইসেন্স নম্বরের প্রয়োজন নেই, আসলে ওটি কোনো সফটওয়ার না, ওটা একটা স্ক্রিপ্ট।
স্ক্রিপ্ট বলতে কি বোঝায়? ওয়ার্ডপ্রেস, পিএইচপিবিবি এগুলোও কি স্ক্রিপ্ট?
(আমি মন্তব্য সাবস্ক্রাইব করেছি। কিন্তু আপনার মন্তব্যের খবর ইমেইলে জানায়নি। একটু দেখুন তো কি সমস্যা?)
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> নতুন প্রযুক্তির ইমেইল ফরম ব্যবহার করুন =-.
জ্বি ওর্য়াডপ্রেস, পিএইচপিবিবি … এগুলোকে স্ক্রিপ্ট বলতে পারেন।
আপনার মত মাথা যদি সবার থাকত…………….।
হাসান ভাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা……..
ঈদ মোবারক।
হাসান ভাই আরেকটা কথা ।ব্লগার নিয়ে মাঝে মাঝে পোস্ট দিয়েন
হাসান ভাই ঈদ মোবারক ।মোটামুটি ভালই গেল ঈদ ।অনেক নাচানাচি করলাম ঈদে ।ভাল থাকবেন
আমি পেলে যে কি করতাম। তাই ভাবছি। ভাগ্যিস আমি পাইনি।
বিহোস ভাইকে অভিনন্দন।
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> যে কোন জায়গা থেকে এবার রঙ তুলে নিন =-.
‘ঈদ মোবারক’ হাসান ভাই। আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
Pantho vai, congrat for winning the first prize.
হাসান ভাই সহ সবাইকে ঈদ মোবারক। পান্থ বিহোসকে অভিনন্দন। হাসান ভাই ঈদে আপনার পুরস্কার আমার জন্য বিশাল আনন্দ বয়ে আনল। কি বলব! খুব খুশি।
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
সত্যিই ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Apple MacBook MB466LL/A 13.3-Inch Laptop Now only $969.95, Go and grab it =-.
হাসান ভাই …
ঈদ মোবারক !!!
.-= মোয়াজ্জেম হোসেন এর সর্বশেষ পোষ্ট >> সবাইকে ঈদের শুভেচ্ছা =-.
ঈদ মুবারাক, ভাল থাকবেন।
মোয়াজ্জেম ভাই আমাদের শুসংবাদ দিবেন কবে। প্রয়োজনে 3gp ফরম্যাটে হলেও ভিডিওটা আপলোড করলে ভাল হত।আমরা হাসান ভাইয়ের কাছ থেকে আরো শিখতে পারতাম।
প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা। দ্বিতীয়তে আমাকে অভিনন্দন পুরস্কার জেতায়…
। তৃতীয়তে রুমমা ব্লগে ফিরে আসায় ভালো লাগছে। স্পেশালি তাকে রিকোয়েস্ট করবো আমাদের এই আড্ডায় নিয়মিত ঢুঁ মারতে। কারণ সে-ই একমাত্র মেয়ে সদস্য এই ব্লগে।
চতুর্থত, হাসান ভাইকে-
স্ক্রিপ্টটি মেইলে পেয়ে কে কী করবে, জানিনা। তবে আমি কিছুই করতে পারবো না। স্ক্রিপ্টটি নিজস্ব ডোমেইন + হোস্টিং-এ কীভাবে কাজ করবো এ নিয়ে একটি পোস্ট দিতে হবে। হোস্টিং-এ আপলোড করা থেকে শুরু করে ওয়েবসাইট অর্গানাইজ এবং এসইও-এর ব্যাপারেও থাকতে হবে সেই পোস্ট-এ।
—————————
@সবাইকে, ঈদের ছুটিতে এসেছি বাপের বাড়িতে। এখানে নেটের অবস্থা খুবই খারাপ। পিং থাকে না বললেই হয়। তাই পুরস্কারের সংবাদ দেরিতে পেলাম। একটু আগে মোয়াজ্জেম ভাই ফোন করে সুসংবাদটা দিলেন। ধন্যবাদ মোয়াজ্জেম ভাইকে। সেই সাথে যারা যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকেও।
পান্থ ভাই আমিতো আগেই বলছিলাম আপনিই পাবেন।যাক অভিনন্দন।আর মোয়াজ্জেম ভাই আমাদের শুসংবাদ দিবেন কবে।একটা ভিডিও আপলোড এ এতো টাইম লাগানো ঠিক না।যদিও সেটা তার একান্তই নিজশ্ব ব্যাপার তারপরো প্রয়োজনে 3gp ফরম্যাটে হলেও ভিডিওটা আপলোড করলে ভাল হত।আমরা হাসান ভাইয়ের কাছ থেকে আরো শিখতে পারতাম।
পান্থ ভাইয়া কি পুরস্কার পাইলেন ?আমি তো এত পোস্ট কোনটা রেখে যে কোনটা পরব বুজতেই পারছিনা।আর বেশীখ্ন পরতেও পারছিনা।মাথা ঘুরায়।আপনাকে অভিনন্দন(না জেনেই কি পুরস্কার পেলেন)।আমার ব্লগে ফেরায় ভালো লাগছে জেনে অনেক ভালো লাগলো।আমি নিয়মিতই ঢু মারি।ঈদ কেমন কাটলো?
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting- landscape =-.
ধীরে ধীরে পড়েন, কেয়ামত আসতে দেরি আছে! পান্থের সাথে সাথে সবাই পুরষ্কার পেয়েছে।
কিন্তুক হাসান ভাই, আমি প্রর্থম হইছি!
হে: হে:
ঈদ মুবারক হাসান ভাই!!!!!!!!
.-= aoyon এর সর্বশেষ পোষ্ট >> Take a First look at Windows Mobile 6.5 =-.
হ্যালো অয়ন, আপনাকেও ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক হাসান ভাই
ধন্যবাদ, আপনাকেও ঈদের শুভেচ্ছা
ধন্যবাদ আপনাকে
ভাল থাকবেন
Eid Mubarok and happy Sarodiya to all.
WoW, i am also going to be get the 2nd prize…:d
…going to get… Sorry 4 my mistake
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Anchor Text: Important for SEO. =-.
ইদ মোবারক ভাইয়া।কেমন আছেন?
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting- landscape =-.
আপনি কেমন আছেন? জন্ডিস সেরেছে? নাকি আরও বাকি আছে?
ঈদ মুবারাক, শুভ কামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।
জন্ডিস সেরেছে।আমি ভালো আচি ।এই কয়দিনে আপনার এত গুলো পোস্ট পড়া হয়নি।কবে পড়ে শেষ করব?বলেন।উপায় বলেন।
আপনার কি খহবর? explorer এ আপনার ব্লগ ছোট দেখাচ্ছে পরতে পারছি না আর mozilla তে ফোনেটিকে কি লিখছি বুজতে পারছি না।কি করি?
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting- landscape =-.
EID MUBARAK
সুপ্তভাই, ঈদ মুবারাক। ভাল থাকবেন।
ধন্যবাদ হাসান ভাইয়া.. ঈদ মোবারক..
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Apple MacBook MB466LL/A 13.3-Inch Laptop Now only $969.95, Go and grab it =-.
ধন্যবাদ মাসুদ, ভাল থাকবেন।
ভাইয়া, ঈদ মোবারাক।
ধন্যবাদ মঈন, আপনাকেও ঈদের শুভেচ্ছা।
হাসান ভাই ‘ঈদ মোবারক’…
আপনাকেও ঈদের শুভেচ্ছা, ভাল থাকবেন।
@ হাসান ভাই ‘ঈদ মোবারক’……..।আমি অনেক খুশি ২য় পুরষ্কারটা সবাইকে দেয়ার জন্য……ঈদের আনন্দ ডাবল হইয়া গেল…………:) ভাইয়া আমা আপনার একটা পোষ্ট দরকার…….পোষ্ট টার নাম মনে নাই তবে টপিক মনে আছে ……একটা ওয়েব জালিয়াতি করছে এ সম্পর্কে ছিল …ওই সাইট টা মেইল পড়ার জন্য টাকা দেয়…….লিংকটা যদি দিতেন …….
@ পান্থ বিহোস……..১ম বিজয়ী এবং ঈদ দুটোর জন্যই শুভেচ্ছা…..
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
পোষ্টটি খুঁজে পাবেন এখানে – http://bn.jinnatulhasan.com/2009/05/399
আর যেকোনো পোষ্ট খুঁজতে অনুসন্ধান অপশনটি ব্যবহার করুন, আশা করি সব পোষ্টই খুঁজে পাবেন।
ধন্যবাদ।
ধন্যবাদ ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
Vaia, i think wordpress internal search is better than google CSE.
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Anchor Text: Important for SEO. =-.