ছুটিতে যখন দেশে গেলাম, তখন লন্ডনে ব্যবহার করা আমার দুটো ফোনই কার্যত অকেজো হয়ে পড়ল। রোমিং এর সুবিধা পাচ্ছিলাম ঠিকই কিন্তু রোমিংয়ের যে খরচ তাতে রোমিং ব্যবহারের চেয়ে হাতি পালা অনেক সস্তা পড়ে যেত। যাহোক, বোনের জন্য একটি Nokia N95 আনলক করে নিয়ে গিয়েছিলাম, সেটা ব্যবহার করে আবার আমার সেই ৯ বছরের পুরোনো গ্রামীনের সীমে ফিরে গেলাম। কিন্তু প্রথমেই সমস্যায় পড়তে যাচ্ছিলাম, তা হলো ফোনবুকের সবগুলো নম্বরকে হালনাগাদ করা।
কিন্তু পুরো ফোনবুক হালনাগাদ করতে সময় লেগেছে মাত্র কয়েক মিনিট। আর তা সম্ভব হয়েছে Google Sync এর কল্যানে। এর সাহায্যে আপনি আপনার ফোনবুকে থাকা প্রতিটি নম্বরকে গুগল একাউন্টের সাথে সমন্বয় করতে পারবেন। এর ফলে আমি যখনই এক ফোনে কোনো নতুন নম্বর যোগ করি, তা সাথে সাথে গুগল একাউন্টে গিয়ে জমা হবে এবং অন্য ফোনেও আপডেট হয়ে যায়। এর জন্যে অবশ্য আপনার ফোনে ইন্টারনেটের সুবিধা থাকতে হবে।
তার চেয়েও বড় কথা ফোন হারালেও ফোনবুক হারাবে না। শুধু তাই নয়, এর সাহায্যে আপনি গুগল ক্যালেন্ডারও সমন্বয় করতে পারবেন। Google Sync অনেকগুলো ফোনের মডেল সাপোর্ট করে; যেমন – আপেল আইফোন, ব্ল্যাকবেরি, নোকিয়া N60/সিমবিয়ান ফোন (আপনার ফোনের মডেল দেখে নিন), উইন্ডোজ মোবাইল এবং অন্যান্য।
আর আজকে গুগল Google Sync এ যুক্ত করল Gmail সুবিধা। ফলে নতুন কোনো ইমেইল এলেই সরাসরি তা আপনার ফোনে পৌঁছে যাবে, আপনি প্রতি মূর্হুতে সর্বশেষ ইমেইলগুলো সম্বন্ধে জানতে পারবেন। বার বার খেয়াল করে আপনাকে প্রতিবার ইমেইল চেক করতে হবে না। আমি তো দারুন খুশি।
আর আপনি?
এ ধরনের আরও কিছু পোষ্ট:
- এখন টি শার্ট বলে দেবে কতটি ইমেইল পড়া বাকি [ভিডিও]
- ৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস… আমি ব্যবহার করছি, আর আপনি?
- [অতিথি পোষ্ট] Google region tag উল্লেখ করবে আমাদের ব্লগ কোন দেশের
- যৌণতাপূর্ণ ফলাফল থেকে রক্ষা পেতে ব্যবহার করুন গুগল সেফসার্চ লকিং
- গুগল এডসেন্স বিজ্ঞাপনে বৈচিত্র্য আনুন – Multiple Palettes ব্যবহার করুন
- Google Image Search ব্যবহার করে সহজে ওয়ালপেপার খুঁজুন
- Google Local সার্চ আরোও সহজ হল
- পয়সা বাঁচানোর Tips নিয়ে আসল Google TipJar
{ 28 comments… read them below or add one }
sony ericsson কি সাপোর্ট করে ?
সবাইকে ঈদ মোবারক।
এতো দেরিতে কেন্ ভাই? এইটা কি এই ঈদের মোবারক নাকি আগামী ঈদের?
Thanks Hasan Vaia
আসলে গুগল সবসময় ই সাধারন মানুষদের সুবিধার জন্য একটা না একটা কিছু বের করছেই। এজন্যই গুগল এতো জনপ্রিয়।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Components of a Computer | PC Hardware Lists =-.
thanks হাসান ভাই। এই ব্লগে প্রতিদিনই নতুন নতুন বিষয়ে জানতে পারছি।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.
দুইদিন হয়ে গেল। আপনার নতুন কোন লেখা নাই। প্রসঙ্গত উল্লেখ্য যে আমার ‘বাংলা হ্যাকস’ এখন নিজস্ব ডোমেইনের অধিকারী হয়েছে। সবাইকে ভিজিট ও মন্তব্য করার আমন্ত্রণ জানাচ্ছি। লিংক আমার নামের মধ্যেই আছে। স্প্যামিং এর ভয়ে আলাদাভাবে দিলাম না।
ধন্যবাদ
ভাইরে মাথাতো সবসময় কাজ করে না, এই দু’দিন কেনো জানি কিছুই লিখতে পারছিলাম না। আজকে অবশ্য টিউবে বসে একটি পোষ্ট খসড়া করে ফেলেছি। দেখি আজই পোষ্ট করব, সবার পছন্দ হবে কিনা জানি না।
আপনার ব্লগেই আপনার ব্লগের জন্য মন্তব্য করে আসব, শুধু এতটুকু বলছি আপনার ব্লগ বাংলা ভাষায় অন্যতম সেরা ব্লগ।
This is not fair. Why you said that bangla hacks is the best bangla blog.
Good Article! Guess it will helpful for users.
.-= parvez alam এর সর্বশেষ পোষ্ট >> Philips GoGear Mix SA1MXX04W/02 4GB MP3 Palyer – White =-.
Good Article!
.-= parvez alam এর সর্বশেষ পোষ্ট >> Philips GoGear Mix SA1MXX04W/02 4GB MP3 Palyer – White =-.
হাসান ভাই আমার সর্বশেষ পোস্ট কেন আসেনা
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Ads blocker Plug-in for Internet Explore 6, 7 and 8 =-.
লিংকসহ মন্তব্যগুলো স্প্যামের ঘরে চলে যাচ্ছে
আমারও একই সমস্যা হচ্ছিল ।
ভালো তথ্য দিয়েছেন। উপকৃত হবো মনে হচ্ছে। ধন্যবাদ
.-= Aero এর সর্বশেষ পোষ্ট >> নতুন প্রযুক্তির ইমেইল ফরম ব্যবহার করুন =-.
হাসান ভাই এই সাইটটা একটু টাইম পাইলে দেইখেন তো।আমি তো অনলাইন পেমেন্ট তেমন বুঝি না।তাই দেখে মন্তব্য দিয়েনঃ
http://paypalbd.com/home.php
ওরা নাকি প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন পেমেন্ট এর ব্যাপারে সাহায্য করছে।
হাসান ভাই, সময় পেলে সাইটটা দেইখে মতামত জানাবেন আশা করি।সত্যি কাজের হলে আমাদের অনেক উপকার হবে।
ওয়েবসাইটটিতে গিয়েছিলাম। ওয়েবসাইটটি পেপালের নয়, এটি একটি ব্যক্তিগত উদ্দোগ্যে বানানো অনলাইন পেমেন্ট সিস্টেম। তাই আপাতত ওয়েবসাইটটি নিয়ে মন্তব্য করতে পারছি না।
তবে নিজের তাগিদে ছোট ছোট অংকের টাকার লেনদেন করে পরীক্ষা করে দেখতে পারেন।
আমার প্রাচীন নকিয়া 6070 ফোনে সাপোর্ট করেনা।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> oil painting- landscape =-.
আমার ২৬৩০-ও সাপোর্ট করে না…
খুব দরকারী পোষ্ট…
.-= মোয়াজ্জেম হোসেন এর সর্বশেষ পোষ্ট >> সবাইকে ঈদের শুভেচ্ছা =-.
আবার জিগায়
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.
আমি অনেকদিন থেকেই ব্যবহার করি। কজের জিনিস, আর মোবাইলের জন্য জিমেইল এ্যাপ্ এক কথা ত না বললেই নয়। হাতের মুঠোয় সব ইমেইল।
অনেক ভাল খবর ভাইয়া
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> Apple MacBook MB466LL/A 13.3-Inch Laptop Now only $969.95, Go and grab it =-.
খুব ভাল পোষ্ট অনেকেই উপকৃত হবে আশাকরি । কারন আমি ২ বছর যাবত ব্যবহার করছি। মজার ব্যাপার হল, আউটলুক, গুগল, মোবাইল মিলেমিশে একাকার। আর যাদের ইমেইল গুগল ক্যালেন্ডারে এড করেছি তারা আমাকে অযথা বিরক্ত করছে না। করন তারা যানতে পারছে আমি কখন কি করছি। আর সময় মত আমার মোবাইলে sms ও ইমেইলে গুগলের রিমাইন্ডার তো আছেই।
ভালো খবর….কিন্তু মোবাইল ইন্টারনেটে যে চার্জ !
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Consolidations Loans =-.
জটিল খবর,হাসান ভাই!
Great news, thanks vaia.