গুগল একদিন পুরো বিশ্ব শাসন করবে – এই কথাটি কি বিশ্বাস করেন? তাহলে আশা করি এই পোষ্টটি আপনাকে নতুন করে ভাবতে শিখাবে।
সম্প্রতি গুগলের প্রধান এরিখ স্মিড্থ এক সাক্ষাতকারে বলেছেন, অর্থনৈতিক মন্দাকে মোকাবেলা করতে তারা তাদের আয়ের পথ প্রশস্ত করতে প্রতিমাসে অন্তত একটি উদীয়মান কোম্পানীকে কিনে নিতে চান। ফলে নতুন কোম্পানীর সাথে সাথে তাদের সাথে যোগ দেবে কোম্পানিগুলোর চৌকস প্রোগ্রামাররা।
ভেবে দেখেছেন এই ছোট্ট কথাটিই কত ভয়ংকর হতে পারে? যারাই বড় হয়ে উঠতে চেষ্টা করবে, তাদেরকেই গুগল কিনে নেবে। ঠিক তেমনটিই হয়েছে গুগলের অতীতে কেনা প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে – গুগল ১.৬ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে ছিল ইউটিউবকে, কারন তারা গুগল ভিডিওকে ছাপিয়ে অধিক জনপ্রিয় পেয়ে গিয়েছিল। ৩.১ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনেছিল ডাবলক্লিককে – কারন ডাবলক্লিক Adwords এর প্রতিদ্বন্দী হয়ে উঠছিল। তারা এন্ড্রয়েডকে কিনে নিয়েছে, কারণ তারা দেখেছে মোবাইলই একদিন কম্পিউটারের প্রতিদ্বন্দী হবে – আর তাই মোবাইলের রাজত্বকে জয় করতে তাদের একটি অপারেটিং সিস্টেম দরকার আর এন্ড্রয়েড তখন উঠতি অপারেটিং সিস্টেম হিসেবে মাথা চাড়া দিয়ে উঠছিল, বেশ গুগল তাদেরকেও কিনে নিল। এভাবে করে গুগল হরেক ধরনের প্রচুর কোম্পানিকে কিনে নিয়েছে, তাদের তালিকা পাবেন এখানে – http://www.meettheboss.com/google-acquisitions-and-investments.html
আমি গুগলের একনিষ্ট ফান কিন্তু মাঝে মাঝে গুগলের বেড়ে ওঠার হার দেখলে শিউরে উঠি। Gmail এখন সারা বিশ্বে ইমেইলের তালিকায় তৃতীয়, আজকাল প্রায়ই জিমেইলে সমস্যা দেখা যাচ্ছে। ফলে পুরো বিশ্ব থেমে যাচ্ছে। কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোসফট আমাদের যা শুধু স্বপ্নই দেখিয়েছে যে তারা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কম্পিউটার এনে দেবে। কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। আর গুগল তা কাজে পরিনত করে দেখাচ্ছে। এখনই দিনের অনেকগুলো কাজের জন্য আমরা গুগলের উপর ভর করছি। ধীরে ধীরে গুগল আমাদের পুরোপুরি গ্রাস করবে।
আপনারা হয়তো জানেন না, এন্ড্রয়েড শুধু কম্পিউটারই নয়, বরং এয়ার কন্ডিশনার থেকে শুরু করে গৃহস্থালির প্রায় প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রকে নিয়ন্ত্রন করতে পারবে। গুগল সম্প্রতি গৃহস্তালির বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের উপর একটি প্রোগ্রাম তৈরি করেছে যাতে আমরা ইন্টারনেটে বসেই পরীক্ষা করতে পারব ঘরের কোনো যন্ত্রটি চলছে কিংবা কত বিদ্যুৎ ব্যবহার করছে। প্রাথমিকভাবে সফটওয়ারটি কাজের মনে হতে পারে কিন্তু একটু চিন্তা করে দেখুন যদি কোনো কারনে সফটওয়ারটি কাজ করা বন্ধ করে দেয় তবে কি সর্বনাশ হতে পারে। দেখা গেল আপনি কম্পিউটারই চালাতে পারছেন না, তখন কি হবে?
পিকাশার সর্বশেষ ভার্সনটি Face Detection করতে পারে এবং প্রতিটি ছবি সম্বন্ধে তারা নিজেদের ডেটাবেজে তথ্য রেখে দেবে। ফলে আপনি না চাইলেও আপনার কোনো আপন জনের ছবির সাথে সাথে আপনার তথ্যও গুগলের হাতে চলে যাচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তার আর কিছুই রইল না।
সার্চ ইঞ্জিন থেকে শুরু করে গুগল আজ আমাদের মোবাইলের Contact Lists এ চলে এসেছে। গুগল এখন আপনার প্রতিদিনের ডায়রী নিয়ন্ত্রন করে।গুগল জানে কে আপনার বন্ধু আর কাকে আপনি কি লিখে পাঠান। যদি আপনি গুগল ল্যাটিটিয়ুড ব্যবহার করেন তো গুগল আপনার অবস্থান সম্বন্ধেও নিশ্চিত। গুগল সৌর শক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, যদিও তারা বলছে নিজেদের বিদ্যুৎ করতেই এত বিনিয়োগ – কে জানে ভবিষ্যতে কি হবে? কিছুদিন পরে আসছে গুগল wave যা ইন্টারনেটের ব্যবহারকেই পাল্টে দেবে। এমনকি ইন্টারনেট এক্সপ্লোরার মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিয়েছে। গুগল wave ব্যবহার করতে হলে হয় গুগল ক্রোম ব্যবহার করতে হবে নয়তো গুগলকে তৈরি আরেকটি সফটওয়ার ইনস্টল করে নিতে হবে। আর গুগল ভয়েস শুরু হলে আপনার আলাদা কোনো ফোন নম্বরের প্রয়োজন হবে না। গুগলই হবে আপনার ফোন নম্বর।
গুগলের সামনে আর কেউ নেই। মাইক্রোসফট তো এখন অস্তিত্ব বাঁচাতেই ব্যস্ত। চারিদিক থেকে গুগল মাইক্রোসফটকে চেপে ধরেছে। ইয়াহু আগেই শেষ। বই স্ক্যানের অনুমতি পেয়ে গেলে আমাজন শেষ। কেবল পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ফেসবুক। টুইটার দ্রুত জনপ্রিয় হয়েছে ঠিকই কিন্তু এটা কতটুকু আয় করতে পারবে কিংবা আদৌও টিকে থাকতে পারবে কিনা – এত তাড়াতাড়ি কেউই ভবিষ্যতবানী করতে পারবে না। গুগলের সামনে কেউই দাঁড়াতে পারবে না।
গুগলের মূলমন্ত্র হল Dont’ be evil। অথচ আমরা ধীরে ধীরে গুগলের খাঁচাতেই বন্দি হয়ে যাচ্ছি। আজকের বন্ধু একদিন শত্রু হয়ে যাবে নাতো?
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- জিমেইল ইমেইল গায়েব হয়ে যেতে পারে… পারলে এখুনি ব্যাকআপ নিন
- ৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস… আমি ব্যবহার করছি, আর আপনি?
- [প্রতিযোগিতা] কার কার Google Wave এর আমন্ত্রন চাই?
- আপনি কি এখনও Google Sync ব্যবহার করেননি?
- গুগলের বিভিন্ন সার্ভিস থেকে Beta সরে গেল
- Google Adwords Coupon … I’m Feeling Lucky
- Bing.com এর টিভি বিজ্ঞাপন
- Gmail এ আসল Undo Send ফিচার

{ 43 comments… read them below or add one }
লিঙ্কঃ http://www.somewhereinblog.net/blog/Munirhasan/29231436
বিশেষ একটা কাজে সামুতে ঘুরতে ঘুরতে এই লেখাটা পেলাম। দারুন।
জিন্নাত ভাই, আমার কাছে গুগোল থেকে চিঠি এসেছে। একটি কুপন পাঠিয়েছে যাতে ১০০ ডলার সমান এমাউন্ট লিখেছে। ওখানে বলা হয়েছে যে, এডওয়ার্ডস এ ঢুকে রেজিষ্ট্রেশন করতে। কিন্তু, রেজিষ্ট্রেশন করতে গেলে ক্রেডিট কার্ড চায়। আমার তো সেটা নেই। আসলে কি ওরা এ রকম পেইড করবে? আমাকে আশা করি পরামর্শ দিবেন।
আমার ই-মেইলঃ ismailakb@yahoo.com
.-= ismailakb এর সর্বশেষ পোষ্ট >> ইসলামে নারী অধিকার =-.
Adwords এর কুপনের টাকা আপনি পাবেন না, সেই টাকা ব্যবহার করে আপনি গুগলে বিজ্ঞাপন দিতে পারবেন।
দেখেন কোনোভাবে কেউকে ম্যানেজ করে তার ক্রেডিট কার্ডের বিবরণ ব্যবহার করতে পারেন কিনা?
আমার কাছেও এরকম একটা মেইল এসেছিল কিন্তু মেইলের নিচে ছোট করে লেখা ছিল এই কুপন কোড সুধু নতুন এ্যাডওয়ার্ড একাউন্ড এর ক্ষেত্রে কাজ করেব।
জয় ,গুগল রাজের জয়।!!!!!!!!!!!!
আপনার সাইটটা দেখে খুব ভালো লাগছে। এ জগতে আমার আনাগোনা অনেক আগে। কিন্তু কোন সফলতা বা ধারাবাহিকতা নাই। আপনার পরামর্শ আমার অনেক উপকারে লাগবে।
হাসান ভাই PTC সম্পর্কে তেমন কিছু বুঝি না ……সাইট দুইটা সম্পর্কে যদি কিছু বলতেন (রেফারেল লিংক দিছি দেখে কেউ mind কইরেন না)
http://valeptr.com/
http://www.donkeymails.com/
(রেফারেল অংশটুকু মুছে দেয়া হল – হাসান)
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.
হাসান ভাই ভাগ্য ভাল টারমিনেটর বাস্তবে নেই থাকলে আমারে মানি জন কনর রে খুঁইজা পাইতে দুই মিলিসেকেন্ড ও লাগতো না।
জিন্নাত ভাই…
আমিও আপনার অনুমতি না নিয়েই রংমহলে পোস্টটি করে দিলাম…
এই যে লিংক…
http://www.rongmohol.com/viewtopic.php?pid=55166#p55166
চমৎকার একটা লেখা লিখেছেন!!!
গুগল এ্যাডসেন্স এর প্রাথমিক কিছু বিষয় নিয়ে সি নিউজের এই বারের সংখ্যায় প্রকাশিত এই লেখাটা পড়ে দেখতে পারেনঃ http://www.cnewsvoice.com/pdf/PISNO000000000000026/PISNODTL000000000728.pdf
তেমন কিছু তো নাই। এগুলো তো আমরা আগেই শিখছি…
তাই তো বলেছি “প্রাথমিক বিষয়গুলো নিয়ে লেখা”।কারও কাজে লাগলেও লাগতে পারে তাই লিঙ্ক শেয়ার করলাম।ধন্যবাদ।
জিন্নাত উল হাসান ভাই, এই পোষ্ট টি আমার এত ভাল লেগেছে যে, আপনার অনুমতি না নিয়েই এই পোষ্ট টি টেক টিউনস এ কপি পেষ্ট করে দিলাম…..ক্ষমা করবেন আমাকে…..জানিনা কাজটি ঠিক করলাম কিনা ??
আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ঠিক করেছি আর কোনোদিনই টেকটিউনে লিখবো। সেক্ষেত্রে আমার পোষ্ট ওখানে বেমানান দেখাবে।
যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।
জিন্নাত উল হাসান ভাই, টেকটিউনস আমাদের সবার। এটা একটি টেকনোলজির সাইট, আপনি আপনার মতো করে টিউন করে যান, আমরা সবাই উপকৃত হবো। আপনার অনেক কিছু দেবার আছে….আমরা আপনাকে missed করতে চাই না…..আপনার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি টা আরো অনেক বাড়াতে চাই…..আমাদের কে নিরাশ করবেন না ভাই……
ভাই, টেকটিউনে কম অপমানিত হইনি… একবার যেহেতু সিদ্ধান্ত নিয়েছি তখন আর লিখবো না। আশা করি আমার অবস্থানটুকু বুঝতে পারছেন।
ধন্যবাদ।
জ্বী বুঝতে পারছি ….. ধন্যবাদ।
হাসান ভাই সময় পেলে প্রজন্মতে দিয়েন।ভাল লেখাগুলো ভাল জায়গায় না দেখলে ভাল লাগে না…
গুগল একদিন টুইটার কিনে ফেলবে। তখন ফেইসবুক ও থামবে।
.-= REAL এর সর্বশেষ পোষ্ট >> The Pleasure of Finding Things Out: Free Documentary Download =-.
আমি মনে করি ..গুগল আমাদের যদি অকল্যান করে তে তার এই এত বছরে গড়া সুনাম নষ্ট হনে মাত্র এক মুহুর্ত সময় লাগবে মাত্র ….
.-= রাজু এর সর্বশেষ পোষ্ট >> ওয়েব সাইট স্ক্যানার =-.
Google is always favourite. Specially, Gmail, Google apps, Google latitude, Google earth, Google maps, Google reader, Google docs, Google burner.
ভবিষ্যতের কথা বাদ-ই দিলাম। শুধু আজকের কথা চিন্তা করে দেখুন আমরা কতটা গুগল নির্ভর। চিন্তা করে দেখুনতো একটা দিন যদি গুগোল, জিমেইল বা ইউটিউব ছাড়া থাকতে বলা হয় কেমন হবে? অনেক কষ্ট হবে! হয়তো অনেকের দিনটিই অচল হয়ে যাবে।
আর আজকেই যদি গুগল ছাড়া এই অবস্থা হয় তাহলে অদূর ভবিষ্যতে যে কি হবে এই মুহুর্তে ভাবতে পারছিনা!!!!!!!
হাসান ভাই দয়া করে এলেক্সতা গিয়ে গুগল আর ফেইসবুক এর অবস্হানটা দেখুন ।আমার মনে হয় ফেইসবুককে সামলানোটা গুগলের জন্য জরুরী।না হয় খবর আছে
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Latest Google OS Leaked Picture =-.
হু জিন্নাত ভাই আমি গুগলের একজন মহা মহা ফেন ।আমার ইন্টারনেট এর শুরু হতেই সবকিছু গুগলের ব্যবহার করছি।আর আমি চাই গুগল সব কিছুর বস হোক কিন্তু আজ আপনার লেখার পর কিছূটা অন্য রকম লাগছে।
তবে আমার মনে হচ্ছে কোনদিনও ইন্টারনেট একটি প্রতিষ্টান দ্বারা কন্ট্রোল হবেনা।
তবে গুগলের জন্য বড় হুমকি ফেইসবুক ।আমার মনে হয় ফেইসবুককে কন্ট্রোল করা গুগলের জন্য বড় চ্যালেন্জ।
হাসান ভাই আপনার টিউবে বসে লেখা এই অগোছালো লেখটা আপনার আগের অনেক লেখার থেকে ভাল হয়েছে-অন্তত আমার মতে।একটা বিষয় ডান পাশের সর্বশেষ পোষ্টসমূহ কলামটা মনে হয় ঠিক ফলাফল দিচ্ছে না।আপনি ইদানিং যাই লিখছেন না কেন “বাচ্চাকালে গরুর রচনা কি মুখস্ত লিখতেন?” এই লেখাটাই সবার আগে আসছে।আর আমি জানি না কেন আগেও বলেছিলাম শুধুমাত্র আপনার এই সাইটটাই লোড হতে প্রায় ২০+ সেকেন্ড লাগে অথচ অন্য গ্রাফিক্স ভর্তি সাইটগুলো এর অর্ধেক সময়ে খুলে।সম্ভবত কিছু Tools/Site আছে কি যা দারা কোন ওয়েব সাইটের লোডিং টাইম Analysis করা যায়।এ ব্যাপারে ধারনা থাকলে জানাবেন।সমস্যা হল এর আগে সবাই বলেছে তাদের কারও সমস্যা হয় না।বুঝলাম না আমার পিসি এই সাইটটাকে অপছন্দ করল কেন !!!
আর ভাইয়া আমার ক্রোমে এই সাইট+অন্য সাইটের বাংলা লেখা খুবই জঘন্য আসে।প্রায় পড়া যায় না বললেই চলে অথচ ফায়ারফক্সে ফাটাফাটি আসে।কোন Solution ?
হাসান ভাই ক্রোমের ব্যাপারটা নিয়ে অন্তত কিছু বলেন…
Think once, if we are to depend on Google for all, we will be prisoner. If google tells us to pay for per email, you have nothing to do. And we can cheat with ofline software but in online, no way. So what will you do then? From today, i shall start avoiding google…(excluding search)
হে হে তন্ময় ভাই এতো গোসস কইরেন না।বিষয়টা বিপদজনক কিন্তু কোন Business খুব বেশি দিন মনোপলি করতে পারবে না।গুগলের সাথে কিছুটা হলেও টেক্কা লাগার মতো কিছু না কিছু এসে যাবে।আপনি কি কখনো ইন্টেলের বিকল্প কোন প্রসেসরের চিন্তা করতে পেরেছিলেন অথচ AMD কিছুটা হলেও যুদ্ধ করে যাচ্ছে।আর গুগলের সেবা থেকে দূরে থাকা মানে নিজেকেই বঞ্চিত করা।কেন ভাই নিজেকে বঞ্চিত করবেন।বরং বিপদ সম্পর্কে সচেতন থেকে অন্য Option গুলোর সাথেও অভ্যস্থ হয়ে থাকুন যাতে প্রয়োজনে কাজে লাগে।আর আমি ব্যাক্তিগত ভাবে গুগলের ব্যাবসায়িক ভাবনা পছন্দ করি।তাদের Business Policy মাইক্রোসফটের মতো না।যা হোক হাসান ভাই যে আশঙ্কার কথা বলেছেন তা দীর্ঘমেয়াদী চিন্তা থেকে, আপাতত ৪-৫ বছর খুব বেশী আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেই আমার ধারনা।আর সেই বিষয়টাই ব্লুস ভাই সুন্দর করে লিখেছেন-”আর টেকনোলজী প্রতিনিয়ত যেভাব চেঞ্জ হচ্ছে সে ক্ষেত্রে বড় বড় কোম্পানীর অবশ্যি ডাইভারসিভ চিন্তা ভাবনা ছাড়া উপায় নেই। আশার কথা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন আইন এখনো সাধারনকে কোম্পানী গুলোর মনস্টার সুলভ আচরন থেকে রক্ষা করে যাচ্ছে। ভবিষ্যতে তা আরো শক্তিশালী হয়ে উঠবে “
গুগল সবদিক দিয়েই ফেবারিট। আই লাভ গুগল ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Components of a Computer | PC Hardware Lists =-.
আমার কাছে কিন্তু ব্যাপারটা টেনশনের মনে হচ্ছে না। আমরা যদি একটি মাধ্যমে প্রবেশ করে সব সুবিধা পাই তাহলে তো ভালোই হবে। অন্তত আমার কাছে তা-ই মনে হচ্ছে। আমি ক্ষতির কিছু দেখছি না।
অবশ্য চিন্তা করে দেখলাম, আমিও ধীরে ধীরে গুগলের দিকে ধাবিত হচ্ছি। দেখা যায়, আমার ব্রাউজারে দশটি ট্যাব খোলা থাকলে ৪-৫টিই গুগল সম্পর্কিত।
গুগলের অগ্রযাত্রা শুভ হোক, এটা ভাবতে ভালো লাগে… আমি ভাই গুগল ভক্ত…
পান্থ ভাই কিছু মনে করবেন না লেখাটা আরেকবার পরে দেখুন।শুধু কম্পিঊটার না যে কোন ক্ষেত্রেই মোনপলি মানেই আমাদের মতো সাধারণ ভোক্তাদের হাত পা বেধে রাখার মতো অবস্থা।আমাদের দেশের কথাই ভাবুন না গ্রামীন ফোন যে নিল্লর্জের মতো ব্যাবসা করছে কারন এই মনোপলি।তাদের নেটওয়ার্ক এতোই সুবিশাল যে ইচ্ছে না থাকলেও অনেক এলাকায় গ্রামীন ছাড়া কারও শক্তিশালী নেটওয়ার্ক নেই। আবার শুধুমাত্র Integrated থাকে বলেই চরম ফালতু Internet Explorer প্রথিবীর সবচেয়ে বেশী ব্যাবহ্রত Web Browser।এই যে মাইক্রোসফট এতো এতো দর্বল অপারেটং সিষ্টেম উপহার দিচ্ছে তাও তারা অপারেটং সিষ্টেমের বাজারে একাই রাজা কারন ৯২% গ্রাহক তাদের XP, 98,Vista প্রভ্রতি ব্যাবহার করে।গুগল যখন তাদের অপারেটিং সিষ্টেম নিয়ে বাজের আসবে তখন এই প্রথমবারের মতো মাইক্রোসফট প্রকৃত প্রতিযোগিতার মুখোমুখি হবে যা তাদের আরো নিরাপদ, দ্রত গতিসম্পন্ন ভাল একটি অপারেটিং সিষ্টেম বানাতে বাধ্য করবে।
আর সামনের দিনগূলোতে তথ্যপ্রযূক্তির সিংহভাগ জুড়েই থাকবে ইন্টারনেটের প্রভাব যার ফলে বিপুল অঙ্কের ক্ষতি হবার পরো মাইক্রসফট তাদের অফিস প্রোগ্রামের কিছু অংশ ইন্টারনেটে ফ্রী ব্যাবহারের সুযোগ দিতে যাচ্ছে।এমনিতেই গুগলে সার্চ দেবার মাধ্যমে/জিমেইল একাউন্ট করার মাধ্যমে আমরা আমাদের ইন্টারনেট ব্যাবহারের অভ্যাস গুগলকে জানাচ্ছি যার ফলে ইন্টারনেট জগত প্রায় পুরোটাই গুগলের হাতে।সে কারনে ইচ্ছে থাকলেও অন্য কারো মতো Adsense এর মতো ব্যাবসা খুলে গুগলের মতো Accurate Advertisement দেওয়া কারও পক্ষেই সম্ভব হবে না।
ইন্টেলের সাথে AMD , Nvdia এর সাথে Radeon প্রভ্রতি প্রতিযোগিতাইয় কিন্তু Ultimately এই আমরা গ্রাহকরাই লাভবান হয়েছি।কমমূল্যে নিত্যনতুন পন্য/সেবা পেয়েছি।
গুগলের ফ্যান হওয়ার পরো হাসান ভাইএর এই চিন্তাগুল অনেকদিন ধরেই আমার মাথায় ঘরছিল -ভাল লাগলো হাসান ভাইয়ের লেখা পড়ে।যে কোন Sector এর যত প্রতিযোগিতা তত বেশী নতুন চিন্তাভাবনা,নতুন পণ্য,সেবা পাবার সম্ভবনা থাকে যা আমাদের আমজনতাকে অনেক বেশি Option থেকে আমাদের পছন্দ,অভিরুচি,অর্থনৈতিক ক্ষমতা প্রভিতি মাথায় রেখে Right Decision নেবার ক্ষমতা দেয়-আমি চাইনা আমার সেই ক্কমতা হারাতে…
চিন্তার বিষয়
আমি তেমন একটা টেনশন এ নাই। আমাদের সব সময় ওয়েব বেইজড হয়ে থাকা কিন্তু ভালো না, সেলফ বেজইড থাকা গেলে সব দিক দিয়েই সেফ। তবে গুগুল ল্যাটিটিউড, মারাত্নক – আমি এইটা নিয়া টেনসড।
.-= সাকিব এর সর্বশেষ পোষ্ট >> 164 Ways How To Become An Entrepreneur =-.
হাসান ভাই এই যে সর্বশেষ পোস্ট দেখানোর পদ্ধতি করছেন। এইটা কোন প্লাগিন এর ব্যবহার। যদি একটু বলতেন।
.-= ইউনুছ এর সর্বশেষ পোষ্ট >> Earn Money Online for free with Blog =-.
এটা ভাইয়া appearance এ widgets এ পাবেন
প্রথমে Post Plugin Library প্লাগইনটি ইনস্টল করুন। তারপর Appearance > Widgets এ অনেকগুলো নতুন Widgets দেখতে পাবেন। সেখান থেকে Recent Posts টি যেকোন সাইডবারে সংযুক্ত করতে পারবেন।
ধন্যবাদ।
গুগলের খাচায় বন্দি আমরা !
হুম চিন্তার বিষয় কিছুদিন মাঝে মধ্যে জিমেইল এ সমস্যা করছে দেখায় আমার জিমেইল এক্যাউন্টটি টেমপোরারিলী আনএ্যাভেলেবল না কি জানি….
.-= ডার্কলর্ড এর সর্বশেষ পোষ্ট >> Halka বাংলাদেশী চলচিত্রে এনিমেশন ব্যবহারের সূচনা =-.
Big G is our best friend at the world of WWW. I cannt remind to buy any soft, to do any assignment, to buy song…..etc almost everything since i have learned to use this SE properly and efficiently. May be for 2008 Google was selected as the most used hacking tool.
.-= Romel এর সর্বশেষ পোষ্ট >> Get Hidden Backlinks | Method Exposed!!! =-.
মনোপলি মার্কেটে সমস্যা থাকবেই।একসময় মাইক্রোসফটকে ও আমার অপ্রতিদ্বন্দী মনে হয়েছিল কিন্তু মাইক্রোসফটই এখন অনেক সমস্যায় জর্জরিত। গুগল যদি সবকিছুতে প্রভাব বিসতার করতে চায় তবে সাময়িক ভাল ফলাফল পেলেও দীর্ঘমেয়াদে হয়তো কুলিয়ে উঠতে পারবেনা।সময়ই বলে দেবে। আর টেকনোলজী প্রতিনিয়ত যেভাব চেন্জ হচ্ছে সে ক্ষেত্রে বড় বড় কোম্পানীর অবশ্যি ডাইভারসিভ চিন্তা ভাবনা ছাড়া উপায় নেই। আশার কথা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন আইন এখনো সাধারনকে কোম্পানী গুলোর মনস্টার সুলভ আচরন থেকে রক্ষা করে যাচ্ছে। ভবিষ্যতে তা আরো শক্তিশালী হয়ে উঠবে নি:সন্দেহে।
আমরা তো ইতিমধ্যেই গুগলীয় সাম্রাজ্যে বাস করছি। তা আপনার পোস্টে দেওয়া ছবি থেকেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ হাসান ভাই। আপনার ইমেইল এড্রেস টা কি পেতে পারি।
.-= ইউনুছ এর সর্বশেষ পোষ্ট >> Earn Money Online for free with Blog =-.
যোগাযোগ ফরম পূরণ করে পাঠিয়ে দিন। ফিরতি ইমেইলে আমার ঠিকানা পেয়ে যাবেন।
হু। আসলেই ভাবনার বিষয়। দিনকে দিন আমরা গুগলের খাচায় বন্দি হয়ে যাচ্ছি।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.
{ 2 trackbacks }