ব্লগার এবং ওয়েবসাইট ডিজাইনারদের জন্য কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা

লিখেছেন জিন্নাত উল হাসান তারিখ September 29, 2009 · 59 comments

বিভাগ ওয়েবসাইট, টিপস, ব্লগিং

ব্লগার এবং ওয়েবসাইট ডিজাইনারদের জন্য কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা

ইন্টারনেটে ঘুরতে ঘুরতে Smashing Magazine ওয়েবসাইটে একটি ফাটাফাটি পোষ্ট খুঁজে পেয়েছি। পোষ্টটিতে ইন্টারনেটে সফল ব্লগগুলোর ডিজাইনের উপর জরিপ চালিয়ে প্রাপ্ত তথ্যগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর পোষ্টটির শেষে মূল অংশগুলোকে পয়েন্ট আকারে দেয়া হয়েছে।

আমি পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনার করতে চেষ্টা করব। আর যারা বিস্তারিত জানতে চান, তারা পোষ্টটির শেষে সূত্র ধরে ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন।

এক – ব্লগের কয়টি কলাম

ব্লগের ডিজাইন নির্ধারণ করার সময় সবচেয়ে যে বিষয়টি নিয়ে ডিজাইনাররা মাথা ঘামান, তা হল ব্লগে কয়টি কলাম হবে। আমি ব্যক্তিগতভাবে ব্লগে ৩টি কলাম পছন্দ করি, একটি মূল অংশ ও দুটি সাইডবার। পরিসংখ্যানে দেখা যায় ৫৮% ব্লগে (TalkingPointsMemo, CopyBlogger, Mashable, Lifehacker) কলাম সংখ্যা ৩টি কিংবা ততোধিক আর বাকি ৪২% ব্লগের (Zen Habits, GigaOM, Google Blog, Seth Godin, Boing Boing) কলাম সংখ্যা দুইটি। এই তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে কলাম সংখ্যা নিয়ে ব্লগারদের মতের ভিন্নতা আছে।

দুই – ব্লগ ডিজাইন

  • ৯৪% ওয়েবসাইট ব্রাউজারের মাঝে (center aligned) প্রদর্শিত হয়। ব্যক্তিগতভাবে আমিও ওয়েবসাইট মাঝে লোড হওয়াই পছন্দ করি।
  • ওয়েবসাইটের লেআউট দু’ধরনের হতে পারে, একটির প্রস্থ নির্দিষ্ট থাকে অন্যটি পুরো স্ক্রিন জুড়ে লোড হয়। ৯২% ব্লগের লেআউট নিদির্ষ্ট প্রস্থে প্রর্দশিত হয়।
  • নির্দিষ্ট লেআউট ব্লগের ৫৬% ব্লগের লেআউটের প্রস্থ ৯৫১ পিক্সেল থেকে ১০০০ পিক্সেলের মধ্যে প্রদর্শিত হয়।
  • লেআউটের ৫৮% জুড়ে ওয়েবসাইটের মূল অংশ প্রদর্শিত হয়। ব্লগের ক্ষেত্রে পোষ্ট দেখানোর কলামের কথা বলা হয়েছে।
  • দুইভাবে ওয়েবসাইট ডিজাইন করা যায়, একটি Table Layout আর অন্যটি CSS (mainly div) Layout। প্রথমটি বেশ পুরোনো স্ট্যাইল, ভিন্ন ভিন্ন ব্রাউজারে অনেকসময় সমস্যা করে আর পরেরটি নতুন এবং সব ধরনের ব্রাউজারে সমস্যাভাবে প্রদর্শিত হয়। জরিপের ৯০% ওয়েবসাইট CSS Layout ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। সুখবর হচ্ছে বর্তমানের প্রতিটি ব্লগিং প্লাটফরম, বিশেষ করে ওয়ার্ডপ্রেস CSS Layout মেনে চলে।
  • ৯৮% ব্লগের ব্যাকগ্রাউন্ড হালকা রংয়ের এবং লেখা গাড় রংয়ের। যারা এর বিপরীতটি করে থাকেন, তারা আরেকবার চিন্তা করে দেখতে পারেন। কারন পাঠকরা এই কম্বিনেশনেই অভ্যস্ত। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা হরফ পড়তে অনেকের সমস্যা হতে পারে।

তিন – ফন্টের ব্যবহার

  • প্রায় প্রতিটি ব্লগের প্রতিটি লাইনে কম বেশি ৮০ থেকে ১০০ টি বর্ণ আছে। এর চেয়ে কম কিংবা বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু খুব কম হলে scrolling বেশি করতে হয় আর লাইনগুলো অনেক লম্বা হলে পড়তে পড়তে ধ্যৈর্য্য চলে যেতে পারে।
  • ৯০% ব্লগের মূল্ অংশে (ব্লগ পোষ্টে) Verdana, Lucida Grande, Arial এবং Georgia ফন্ট ব্যবহার করা হয়েছে। তাই হরেক রকম ফন্ট ব্যবহার থেকে বিরত থাকুন।
  • ৭৮% ব্লগ পোষ্টের ফন্টের সাইজ ১২ পিক্সেল থেকে ১৪ পিক্সেলের মধ্যে। অহেতুক ফন্ট বড় ছোট করবেন না। পুরো সাইটে ফন্টের সাইজের ধারাবাহিকতা বজায় রাখুন।
  • শিরোনামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফন্টের ব্যবহার লক্ষ্য করা গেছে। তবে দু:স্প্রাপ্য কোনো ফন্টই ওয়েবসাইটে ব্যবহার করা উচিত নয়। ৫২% ব্লগে Arial এবং Georgia শিরোনামে ব্যবহার করা হয়েছে।
  • শিরোনামের ফন্টের সাইজ সাধারণত ১৭ পিক্সেল থেকে ২৫ পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ

সাফল্যময় ব্লগ তৈরির ক্ষেত্রে পাঠকের ওয়েবসাইটে ভ্রমনের অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হয়। তা না হলে পাঠক বিভিন্ন উদ্ভুত সমস্যার কারনে বার বার ওয়েবসাইটে আসা বন্ধ করে দেয়।

জরিপের কথাগুলো মেনে চললেই ব্লগ জনপ্রিয় হবে, এটা ভাবা বোকামী। জরিপে বিভিন্ন বিষয়গুলোর মাধ্যমে ওয়েবসাইটের ডিজাইন, পাঠকদের পছন্দ এবং স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতার নানান দিক তুলে ধরা হয়েছে। তাই ওয়েবসাইট ডিজাইনের সমসয় এই দিকগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে।

সূত্র: A Small Design Study Of Big Blogs

এ ধরনের আরও কিছু পোষ্ট:

মন্তব্য করার আগে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালাগুলো দেখে নিন এবং বাংলা ভাষায় মন্তব্য করুন। কেবলমাত্র ইমটিকন দিয়ে কিংবা ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশিত নাও হতে পারে।

{ 59 টি মন্তব্য… নিচের মন্তব্যগুলো পড়ুন অথবা মন্তব্য করুন }

1 সুমন March 3, 2010 at 3:17 am

WORDPRESS কে সম্পূর্ণ বাংলা Compatible
কিভাবে করা যায় সেই তথ্য in detail দেয়া আছে এমন কোন Site এর ঠিকানা
জানলে দয়াকরে জানাবেন। আমার খুব দরকার। ভাল থাকবেন।

Reply

2 জিন্নাত উল হাসান March 3, 2010 at 6:43 am
3 সাম্য December 20, 2009 at 6:17 pm

জিন্নাত ভাই আপনার ব্লগ টাই আমাকে অনেক টা শিক্ষইত করে তুলছনাকে অনেক ধন্যবাদ।

Reply

4 সাম্য March 2, 2010 at 1:48 pm

“এবং সব ধরনের ব্রাউজারে সমস্যাভাবে প্রদর্শিত হয়।”

কথা টা ঠিক করে নিয়েন ভাই

Reply

5 Ahtesham November 4, 2009 at 6:18 pm

ওয়েব বা ব্লগ সম্পর্কে যা জেনেছি তার ৫০% ই আপনার ব্লগ থেকে শিখা। আপনাকে ধন্যবাদ।

Reply

6 জিন্নাত উল হাসান November 4, 2009 at 11:37 pm

শুনে খুব ভাল লাগল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

7 someone October 4, 2009 at 9:23 am

Dear Jinnatul hasan
Thank you for your kind information and it help me.

Reply

8 জিন্নাত উল হাসান October 4, 2009 at 5:36 pm

অনেক ধন্যবাদ

Reply

9 mamun October 2, 2009 at 10:21 pm

হাসান ভাই প্লিজ এই ক্লিক করেন
http://www.technixupdate.com/go-daddy-coupon-codes-promo-codes-and-other-discount-codes-for-october-2009/

Reply

10 জিন্নাত উল হাসান October 2, 2009 at 10:54 pm

কি জন্য লিংকটি দেখতে বলেছেন, তা কিন্তু বলেন নি।

Reply

11 তন্ময় October 2, 2009 at 7:24 pm

ভাইয়া, একটা ব্লগে পড়লাম ওয়ার্ডপ্রেসে কমেন্টে ডু ফলো লিঙ্ক এর সুবিধা দিলে নিজের ওয়েব র‌্যাঙ্ক নাকি posetively affected হয়, এটা কি সত্যি?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> DoFollow Links will be gifted to you. =-.

Reply

12 জিন্নাত উল হাসান October 2, 2009 at 10:55 pm

সত্যি বলতে কি dofollow – nofollow নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। তাই এ সম্বন্ধে খুব একটা জানি না।

Reply

13 Adnan October 2, 2009 at 7:09 pm

গতকাল NTV তে লন্ডনে অবস্থানরত বাংলাদেশী ছাত্রদের বর্তমান অবস্থা নিয়ে একটা হ্রদয়বিদারক প্রতিবেদন দেখাল।ভিডিওটা দেখুন, অন্যদের সতর্ক করুনঃ http://www.youtube.com/watch?v=L2DuA0h80cE&feature=related

Reply

14 নুর October 2, 2009 at 6:52 am

@হাসান ভাই গুগল ওয়েব সম্পর্কে একটা পোস্ট আশা করছি
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.

Reply

15 Adnan October 1, 2009 at 11:31 pm

হাসান ভাই,আমরা অনেকেই তো ফ্রী ব্লগস্পট ব্যাবহার করি।এই আর্টিকেলটা পেলাম।এখানে দেখানো পদ্ধতি অনুসরন করলে নাকি ব্লগস্পটের যে কোন জায়গায় Adsense বিজ্ঞাপন বসানো যায়।সময় পেলে একটু দেখে মন্তব্য দিবেন আশা করিঃ http://bloggerssecrets.blogspot.com/2008/10/how-to-put-adsense-in-wherever-i-want.html
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> How To Put Adsense In Wherever I Want In Blogger Posts =-.

Reply

16 নুর October 2, 2009 at 6:39 am

আমিও এইধরনের একটা আর্টিকেল খুঁজছিলাম। আদনান ভাইকে লিংকটি শেয়ার করবার জন্য ধন্যবাদ।
এখন আমরা হাসান ভাইয়ের মন্তব্যের অপেক্ষায় আছি।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.

Reply

17 Monir October 3, 2009 at 12:01 pm

ভালোই তো !

Reply

18 Limon (uralpakhi) October 1, 2009 at 10:09 pm

খুবই ভালো কথা….

কিন্তু ভাই আইসিও ফোরামের দিকে এবার একটু নজর দেও্য়া উচিত

Reply

19 Adnan October 1, 2009 at 2:21 pm

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক বিভিন্ন টুলস নিয়ে একটা ভাল Article; পড়ে দেখতে পারেনঃ http://net.tutsplus.com/tutorials/other/the-only-seo-tools-youll-ever-need/
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> How to Wireframe in Photoshop: New Plus Tutorial =-.

Reply

20 পান্থ বিহোস October 1, 2009 at 7:09 am

হাসান ভাই, বাংলা লিখলে সব প্রশ্নবোধক (?) চিহ্ন হয়ে যায়। কারণ কী?
এখানে দেখুন
এর সমাধান কী হাসান ভাই?

Reply

21 তন্ময় October 1, 2009 at 5:35 pm

আমার যতদুর মনে হয়, MySQL ডাটাবেজ এর টেবিল্গুলোর Collation latin1_swedish_ci আছে। এগুলোকে utf8_general_ci করতে হবে, আর এমন হওয়ার কারন হিসাবে মনে হয় আপনি সার্ভারের fantastico de luxe থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছেন। বুঝতে সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.

Reply

22 sumel October 1, 2009 at 4:48 am

অামিও তিন কলামের টেমপ্লেট পচ্ছন্দ করি।

Reply

23 পান্থ বিহোস September 30, 2009 at 9:06 pm

হাসান ভাই, ওয়ার্ডপ্রেস নিজস্ব সার্ভারে হোস্ট করা সিএসএস ফাইল এবং অন্যান্যগুলো এডিট করতে পারছি না। এর আগে আপনি একটা ঠিক করে দিয়েছিলেন। এখন আরেকটা নিয়ে সমস্যায় পড়েছি। ইনডেক্স ফাইলটির মান ৭৫৫ করেছি কিন্তু তাও এডিট করা যায় না। কোন ফাইলটির মান কত দিতে হয়, প্লিজ জানান…

Reply

24 জিন্নাত উল হাসান September 30, 2009 at 9:45 pm

প্রয়োজনে ৭৭৭ করে দিন। কাজ শেষ হয়ে গেলে আগের মানে ফিরে আসুন।

Reply

25 পান্থ বিহোস September 30, 2009 at 10:28 pm

হাসান Public_html-এর সব ফাইল কি ৭৭৭ করে দিতে হবে? আমি ঠিক বুঝতে পারছি না। সিএসএস.পিএইচপি এবং ইনডেক্স .পিএইচপি চেঞ্জ করে ৭৭৭ করেছি তাও হয় না। এখন কী করবো হাসান ভাই?

Reply

26 পান্থ বিহোস September 30, 2009 at 10:54 pm

হাসান (ভাই) Public_html-এর সব ………..
স্যরি হাসান ভাই, ভাই লিখতে ভুল হয়েছে। অনুগ্রহ করে এই কমেন্টটি মুছে উপরেরটি ঠিক করে দিন। স্যরি এগেইন…

Reply

27 জিন্নাত উল হাসান October 1, 2009 at 5:01 am

themes এর ভেতরে থীমের ফোল্ডারটির পারমিশন পরিবর্তন করে দিন

Reply

28 পান্থ বিহোস October 1, 2009 at 6:11 am

ধন্যবাদ হাসান ভাই। হয়েছে। খুব ভালো লাগছে এখন। সত্যিই, নিজে কিছু একটা করতে পারার আনন্দ-ই আলাদা। সারারাত জেগে থাকার কষ্টটা এ মুহূর্তে চলে গেলো কাজটা করতে পারায়।
দেখুন হাসান ভাই, কাজটা আমি গত দু’দিন চেষ্টা করেও পারিনি। অথচ আপনার দু’লাইন ডিরেকশনে কত সহজেই না কাজটি করতে পারলাম!
কী আর বলবো ভাই, শুধুই ধন্যবাদ…

Reply

29 Kabir November 5, 2009 at 12:53 am

Patho vhai,
Hasan vai j bollo j themer vitore themer folder er permission change korlei hobe. But themer vitore bolte ki bujiyesen?
uni ki bolesen j theme er vitore style sheet er kuno change?
r style sheet a change kore ki then theme upload korte hoy jodi amer themer header section change korte chai?
Hasan vai khub busy tai ami apnakeo bolsi, adnan vai keo bolsi. vai time pale ektu janaben. Jodi kindly apnar mobile number ta den. amer mailing address kabirbau@gmail.com

Stysheet a chage ki wordpress blog a log in kore korte hoy naki theme unzip kore style sheet a change kore aber theme upload korte hoy?

ami wordpress blog use korsi amer bloger jonno but facing problem to chage my header.

valo thakben.

Reply

30 Monir September 30, 2009 at 4:11 pm

হাসান ভাই, ফ্রি domain (co.cc) তে কি এডসেন্স ব্যবহার করা যায় ?

Reply

31 পান্থ বিহোস September 30, 2009 at 7:27 pm

হা, যায়। এই যে, এইটা দেখুন- অনলাইন ডিগ্রী ইনফো

Reply

32 Monir October 1, 2009 at 8:52 pm

ধন্যবাদ ভাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

33 Monir October 1, 2009 at 9:34 pm

বিহোস ভাই আমি আমার হোস্টে wordpress …….install করতে পারছি না । প্রায় ৬ ঘন্টা ধরে চেষ্টা করেছি ! আপনি যদি install করে দিতেন খুব উপকার হত । আমার মেইল monir23426@gmail.com
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.

Reply

34 M. R. SOHEL September 30, 2009 at 2:55 pm

২ কলাম। হালকা ডিজাইন।

Reply

35 rumma September 30, 2009 at 10:25 am

আমার দুই কলামের টা ভালো লাগে।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> jewelry _organizer i made =-.

Reply

36 জিন্নাত উল হাসান September 30, 2009 at 9:47 pm

আমার পছন্দ তিন কলাম, তাতে দুই কলামের সাইডবারে সমানভাবে widgets রাখলে পেজগুলো লম্বা হয় কম।

Reply

37 নুর October 1, 2009 at 6:20 am

আমিও হাসান ভাইয়ের সাথে একমত। আমারও পছন্দ তিন কলামের সাইট।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.

Reply

38 Monir September 30, 2009 at 10:14 am

ব্লগ সম্পর্কে দরকারী পোষ্ট ।

Reply

39 জিন্নাত উল হাসান September 30, 2009 at 9:47 pm

ধন্যবাদ

Reply

40 Eunus September 30, 2009 at 8:16 am

Thanks bro. Personally I like three column layout and I am using it on my site.

Reply

41 ডার্কলর্ড September 29, 2009 at 7:44 pm

গরম কেদারায় আমাদের হাসান ভাই :D

http://www.aisajib.com/2009/09/29/juhasan-interview-everybody-can-make-money-blogging/

Reply

42 Adnan September 29, 2009 at 9:45 pm

ওয়াও অনেক ধন্যবাদ।দারন লিঙ্ক শেয়ার করলেন।সজীব ভাইয়ের লেখার প্রশংসা করতে হয়।দারুন লেখেন। লেগে থাকলে তিনি একদিন হাসান ভাইকেও ছাড়িয়ে যাবেন ইনশাল্লাহ।দোয়া রইল।একটা অফটপিকঃ
অনেকদিন ধরেই লন্ডনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছিলাম।বিশেষ করে যেই পরিমান ছাত্র যাচ্ছে প্রতিদিন।আমারও এই জানুয়ারি সেশনে যাওয়ার কথা।তো এই দারন লেখাটা পেলাম।হাসান ভাইয়েরও মতামত আছে।পড়ে দেখতে পারেনঃ http://www.somewhereinblog.net/blog/bastuhara/29002532
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> সোয়াইন ফ্লু সম্পর্কে ইউ.কে nhs এর বাংলা লিফলেটি পরুন। সচেতনতা বাড়বে =-.

Reply

43 জিন্নাত উল হাসান September 29, 2009 at 9:57 pm

গুরুমারা বিদ্যা আরকি!

অফটপিক: আপাতত লন্ডনে আসার চিন্তা মাথা থেকে সরিয়ে দিন – বিশ্বাস করুন আর নাই করুন, এখানে খুবই খারাপ অবস্থা।

Reply

44 Adnan September 29, 2009 at 11:29 pm

ভাই কিছু ব্যাক্তিগত কারনে টাকা যোগাড় করতে পারলে আসতেই হবে…তবে গত ২ বছর ধরেই সব তথ্য জেনেই আসার প্ল্যান করেছি।টিউশন ফি পুরোটা দেশে থেকেই Payment করে আসা, ৩-৪ মাসের জন্য কমপক্ষে ১ লাখ ২০ হাজার টাকা আনা, ড্রাইভিং শিখে আসা এই সব নিশ্চিত করেই আসব যদি ভাগ্যে থাকে।আর ব্লগিং ছাড়াও ফ্রিল্যান্সিং লাইনেও ট্রাই করার ইচ্ছে আছে।তাই, 100 GB Resource Download করছি ফটোশপ এর উপর।ফটোশপ, ইলাস্ট্রেটর আর ফ্ল্যাস ভাল করে শিখে Web Design লাইনে কাজ করার ইচ্ছে আছে।আর ভাইয়া আমি Tourism & Hotel Management এ গ্র্যাজুয়েশন করেছি যাতে বিদেশে Post Graduation করে ভাল টাকা আয় করতে পারি।আপনি তো জানেনই আমাদের লাইনে জব তূলনামূলক ভাবে Available.আর এখন যা শুনলাম জব যা পাওয়া যায় তা সাধারনত লিঙ্ক এর মাধ্যমে।এই ক্ষেত্রে আমার খুব ভাল কিছু লিঙ্ক আছে।আমার GF এর ভাই ৬ বছর ধরে আছে। আপনাদের টেসকোতে জব করে,ভাবী করে ম্যাকডোনাল্ডে।বন্ধু আছে ২.৫ বছর ধরে।আরো বেশ কিছু লিঙ্ক আছে।ওদের মতে প্রথম ৩ মাস বসে থাকতে হবে এটা ধরেই আসা উচিত।দেখি আসতে পারলে এই লিঙ্কগুলো কতটা কাজে দেয়।

আমি MBA in Hospitality Management পড়তে Cavendish College এ ভর্তি হব চিন্তা করছি।এই কলেজটার বিভিন্ন Review পড়ে দেখলাম ভালই। আপনি ভাইয়া কিছু জানলে জানাবেন।আপাতত IELTS Course করছি S@ifur’s এ।English ছোটবেলা থেকেই মোটামুটি ভালই পারি।আশা করি প্রয়োজনীয় ৬.৫ At least পাবই।ভবিষ্যতে এই লাইনে Teacher হওয়ার ইচ্ছে আছে। দোয়া করবেন সবাই…..
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> সোয়াইন ফ্লু সম্পর্কে ইউ.কে nhs এর বাংলা লিফলেটি পরুন। সচেতনতা বাড়বে =-.

Reply

45 তন্ময় October 1, 2009 at 5:41 pm

আপনার সৌভাগ্য কামনা করি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.

Reply

46 Aoyon September 29, 2009 at 6:29 pm

আমার তিন কলামের ওয়েবপেইজ লেআউটই ভাল লাগে।

Reply

47 তন্ময় October 1, 2009 at 5:46 pm

আপনার পেজ ডিজাইনটা দারুন হয়েছে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.

Reply

48 aero September 29, 2009 at 3:43 pm

নতুন ব্লগারদের জন্য এই লেখাটি ভাল পরামর্শ দেবে। তবে আমি নিজে চার কলাম টেমপ্লেট পছন্দ করি। আর আমার ব্লগেও তার প্রতিফলন রয়েছে।
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> ‘বাংলা হ্যাকস’ ব্লগ এখন নিজস্ব ডোমেইনে =-.

Reply

49 mamun September 29, 2009 at 12:13 pm

হাসান ভাই আপনি টেকটিউনস এ ফিরে আসেন ।

Reply

50 তন্ময় October 2, 2009 at 7:29 pm

না না না, হাসান ভাই যাবেন না। আমরা সবাই হাসান ভাইকে অনেক ভালোবাসি, ভাইয়া আমাদের ভালোবাসার মুল্য দিয়ে টেকটিউনস এ আর লিখবেন না।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> DoFollow Links will be gifted to you. =-.

Reply

51 mamun September 29, 2009 at 11:37 am

হাসান ভাই matt cutts এর ব্যাপারেতো কিছু বললেন না
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Download Google Chrome OS Theme/Transformation Pack for XP =-.

Reply

52 Shajib September 29, 2009 at 4:17 pm

matt cutts হল গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার । বর্তমানে তিনি ওয়েব স্পাম টিমের প্রধান । matt cutts তার ব্লগে গুগলের বিভিন্ন গেজেট ও seo নিয়ে লিখে থাকেন ।
.-= Shajib এর সর্বশেষ পোষ্ট >> =-.

Reply

53 Shamim September 29, 2009 at 8:58 am

আমার মনে হয় যে কোন ওয়েবসাইট Two Columnএবং পোস্ট ফন্ট Verdana হলেই ভালো দেখায় ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Computer System Optimization =-.

Reply

54 তন্ময় October 1, 2009 at 5:51 pm

পছন্দ আপেক্ষিক
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.

Reply

55 Masud September 29, 2009 at 8:52 am

অনেক অনেক কাজের পোষ্ট….
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> 10 Awesome Google chrome plugins recommends for all =-.

Reply

56 blues September 29, 2009 at 8:44 am

Well explained and informative. Worth to read.
Hasan vai recently I rearranged the ads positions, types and sidebar position to get a pro look(!). Would you please give me a short review on it (a comment is enough) .

[I'm still waiting for your site review. Better late than never]
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

57 তন্ময় September 29, 2009 at 7:51 am

Nyc post. I also like 3 coloums themes and also have used in my blog and website.

Reply

58 পান্থ বিহোস September 29, 2009 at 5:49 am

আমাদের মতো নতুন ব্লগারা, যারা নতুন সাইট তৈরি করতে গিয়ে হেজিটেশন ফিল করি… তাদের জন্য সুন্দর সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে পোস্টটি…
——–
কিন্তু ঐ লেখাটি আর কন্টিনিউ করলেন না!

Reply

59 পান্থ বিহোস September 29, 2009 at 7:08 am

হাসান ভাই, মেইল পাঠাইছি। কিছু একটা বলেন হাসান ভাই…

Reply

র্পূববতী পোষ্ট:

পরবর্তী পোষ্ট: