ইন্টারনেটে ঘুরতে ঘুরতে Smashing Magazine ওয়েবসাইটে একটি ফাটাফাটি পোষ্ট খুঁজে পেয়েছি। পোষ্টটিতে ইন্টারনেটে সফল ব্লগগুলোর ডিজাইনের উপর জরিপ চালিয়ে প্রাপ্ত তথ্যগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর পোষ্টটির শেষে মূল অংশগুলোকে পয়েন্ট আকারে দেয়া হয়েছে।
আমি পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনার করতে চেষ্টা করব। আর যারা বিস্তারিত জানতে চান, তারা পোষ্টটির শেষে সূত্র ধরে ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন।
এক – ব্লগের কয়টি কলাম
ব্লগের ডিজাইন নির্ধারণ করার সময় সবচেয়ে যে বিষয়টি নিয়ে ডিজাইনাররা মাথা ঘামান, তা হল ব্লগে কয়টি কলাম হবে। আমি ব্যক্তিগতভাবে ব্লগে ৩টি কলাম পছন্দ করি, একটি মূল অংশ ও দুটি সাইডবার। পরিসংখ্যানে দেখা যায় ৫৮% ব্লগে (TalkingPointsMemo, CopyBlogger, Mashable, Lifehacker) কলাম সংখ্যা ৩টি কিংবা ততোধিক আর বাকি ৪২% ব্লগের (Zen Habits, GigaOM, Google Blog, Seth Godin, Boing Boing) কলাম সংখ্যা দুইটি। এই তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে কলাম সংখ্যা নিয়ে ব্লগারদের মতের ভিন্নতা আছে।
দুই – ব্লগ ডিজাইন
- ৯৪% ওয়েবসাইট ব্রাউজারের মাঝে (center aligned) প্রদর্শিত হয়। ব্যক্তিগতভাবে আমিও ওয়েবসাইট মাঝে লোড হওয়াই পছন্দ করি।
- ওয়েবসাইটের লেআউট দু’ধরনের হতে পারে, একটির প্রস্থ নির্দিষ্ট থাকে অন্যটি পুরো স্ক্রিন জুড়ে লোড হয়। ৯২% ব্লগের লেআউট নিদির্ষ্ট প্রস্থে প্রর্দশিত হয়।
- নির্দিষ্ট লেআউট ব্লগের ৫৬% ব্লগের লেআউটের প্রস্থ ৯৫১ পিক্সেল থেকে ১০০০ পিক্সেলের মধ্যে প্রদর্শিত হয়।
- লেআউটের ৫৮% জুড়ে ওয়েবসাইটের মূল অংশ প্রদর্শিত হয়। ব্লগের ক্ষেত্রে পোষ্ট দেখানোর কলামের কথা বলা হয়েছে।
- দুইভাবে ওয়েবসাইট ডিজাইন করা যায়, একটি Table Layout আর অন্যটি CSS (mainly div) Layout। প্রথমটি বেশ পুরোনো স্ট্যাইল, ভিন্ন ভিন্ন ব্রাউজারে অনেকসময় সমস্যা করে আর পরেরটি নতুন এবং সব ধরনের ব্রাউজারে সমস্যাভাবে প্রদর্শিত হয়। জরিপের ৯০% ওয়েবসাইট CSS Layout ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। সুখবর হচ্ছে বর্তমানের প্রতিটি ব্লগিং প্লাটফরম, বিশেষ করে ওয়ার্ডপ্রেস CSS Layout মেনে চলে।
- ৯৮% ব্লগের ব্যাকগ্রাউন্ড হালকা রংয়ের এবং লেখা গাড় রংয়ের। যারা এর বিপরীতটি করে থাকেন, তারা আরেকবার চিন্তা করে দেখতে পারেন। কারন পাঠকরা এই কম্বিনেশনেই অভ্যস্ত। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা হরফ পড়তে অনেকের সমস্যা হতে পারে।
তিন – ফন্টের ব্যবহার
- প্রায় প্রতিটি ব্লগের প্রতিটি লাইনে কম বেশি ৮০ থেকে ১০০ টি বর্ণ আছে। এর চেয়ে কম কিংবা বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু খুব কম হলে scrolling বেশি করতে হয় আর লাইনগুলো অনেক লম্বা হলে পড়তে পড়তে ধ্যৈর্য্য চলে যেতে পারে।
- ৯০% ব্লগের মূল্ অংশে (ব্লগ পোষ্টে) Verdana, Lucida Grande, Arial এবং Georgia ফন্ট ব্যবহার করা হয়েছে। তাই হরেক রকম ফন্ট ব্যবহার থেকে বিরত থাকুন।
- ৭৮% ব্লগ পোষ্টের ফন্টের সাইজ ১২ পিক্সেল থেকে ১৪ পিক্সেলের মধ্যে। অহেতুক ফন্ট বড় ছোট করবেন না। পুরো সাইটে ফন্টের সাইজের ধারাবাহিকতা বজায় রাখুন।
- শিরোনামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফন্টের ব্যবহার লক্ষ্য করা গেছে। তবে দু:স্প্রাপ্য কোনো ফন্টই ওয়েবসাইটে ব্যবহার করা উচিত নয়। ৫২% ব্লগে Arial এবং Georgia শিরোনামে ব্যবহার করা হয়েছে।
- শিরোনামের ফন্টের সাইজ সাধারণত ১৭ পিক্সেল থেকে ২৫ পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ
সাফল্যময় ব্লগ তৈরির ক্ষেত্রে পাঠকের ওয়েবসাইটে ভ্রমনের অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হয়। তা না হলে পাঠক বিভিন্ন উদ্ভুত সমস্যার কারনে বার বার ওয়েবসাইটে আসা বন্ধ করে দেয়।
জরিপের কথাগুলো মেনে চললেই ব্লগ জনপ্রিয় হবে, এটা ভাবা বোকামী। জরিপে বিভিন্ন বিষয়গুলোর মাধ্যমে ওয়েবসাইটের ডিজাইন, পাঠকদের পছন্দ এবং স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতার নানান দিক তুলে ধরা হয়েছে। তাই ওয়েবসাইট ডিজাইনের সমসয় এই দিকগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে।
সূত্র: A Small Design Study Of Big Blogs
এই ধরনের আরোও কিছু পোস্ট:
- ওয়ার্ডপ্রেসের পোষ্টে কিভাবে HTML টেবিল বসাবেন?
- ব্লগিংয়ের জন্য এইচটিএমএল শেখার ক্লাস – কে কে হাজির? [টিউটোরিয়াল - পর্ব ২]
- ওয়ার্ডপ্রেস.কম এবং ওয়ার্ডপ্রেস.অর্গ – এর পার্থক্য কি?
- জরুরি পোষ্ট: ওয়ার্ডপ্রেসের উপর হামলা চলছে, সর্তক হউন
- ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
- আমি কেন ব্লগিংয়ের জন্য ওর্য়াডপ্রেস ব্যবহার করি ~ ওয়ার্ডপ্রেসই সেরা ব্লগিং প্লাটর্ফম
- [অতিথি পোষ্ট] হাসান ভাইয়ের সাথে অনলাইন আয় আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক আড্ডার কথা…
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন

{ 64 comments… read them below or add one }
dreamweaver দিয়ে কি জুমলা/ওয়ার্ডপ্রেসের জন্য template বানানো যায় ? কিংবা এটা দিয়ে বানানো template কোন সাইটে কাজে লাগে ?
ধন্যবাদ
ব্যক্তিগতভাবে আমি verdana font 14 pixel পছন্দ করি।
তথ্য গুলা আমাদের মত নতুনদের অনেক কাজে লাগবে দন্যবাদ আপনাকে
হাসান ভাই, আপনার এই পোস্টটা আমাদের মত নতুনদের বেশ কাজে লাগবে। আচ্ছা হাসান ভাই, ওয়ার্ডপ্রেসের টেম্পলেড ডিজানের উপর কোন পোষ্ট কি আমাদের জন্য দেয়া যায়। আমার মনে হয় এধরনের পোস্ট আমাদের বেশ উপকারে আসতো। কারণ টেম্পলেট ডিজাইনিং এর উপর বাংলায় তেমন কোন টিউটোরিয়াল নেই। ব্যাপার টা একটু ভেবে দেখবেন আশা করি
I’ve just started my domain.now i’m reading ur important writing.these will help me.best wishes for u.
WORDPRESS কে সম্পূর্ণ বাংলা Compatible
কিভাবে করা যায় সেই তথ্য in detail দেয়া আছে এমন কোন Site এর ঠিকানা
জানলে দয়াকরে জানাবেন। আমার খুব দরকার। ভাল থাকবেন।
এই পোষ্টটি পড়ে দেখুন – ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে বাংলা ইনস্টল করবেন
জিন্নাত ভাই আপনার ব্লগ টাই আমাকে অনেক টা শিক্ষইত করে তুলছনাকে অনেক ধন্যবাদ।
“এবং সব ধরনের ব্রাউজারে সমস্যাভাবে প্রদর্শিত হয়।”
কথা টা ঠিক করে নিয়েন ভাই
ওয়েব বা ব্লগ সম্পর্কে যা জেনেছি তার ৫০% ই আপনার ব্লগ থেকে শিখা। আপনাকে ধন্যবাদ।
শুনে খুব ভাল লাগল। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Dear Jinnatul hasan
Thank you for your kind information and it help me.
অনেক ধন্যবাদ
হাসান ভাই প্লিজ এই ক্লিক করেন
http://www.technixupdate.com/go-daddy-coupon-codes-promo-codes-and-other-discount-codes-for-october-2009/
কি জন্য লিংকটি দেখতে বলেছেন, তা কিন্তু বলেন নি।
ভাইয়া, একটা ব্লগে পড়লাম ওয়ার্ডপ্রেসে কমেন্টে ডু ফলো লিঙ্ক এর সুবিধা দিলে নিজের ওয়েব র্যাঙ্ক নাকি posetively affected হয়, এটা কি সত্যি?
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> DoFollow Links will be gifted to you. =-.
সত্যি বলতে কি dofollow – nofollow নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। তাই এ সম্বন্ধে খুব একটা জানি না।
গতকাল NTV তে লন্ডনে অবস্থানরত বাংলাদেশী ছাত্রদের বর্তমান অবস্থা নিয়ে একটা হ্রদয়বিদারক প্রতিবেদন দেখাল।ভিডিওটা দেখুন, অন্যদের সতর্ক করুনঃ http://www.youtube.com/watch?v=L2DuA0h80cE&feature=related
@হাসান ভাই গুগল ওয়েব সম্পর্কে একটা পোস্ট আশা করছি
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.
হাসান ভাই,আমরা অনেকেই তো ফ্রী ব্লগস্পট ব্যাবহার করি।এই আর্টিকেলটা পেলাম।এখানে দেখানো পদ্ধতি অনুসরন করলে নাকি ব্লগস্পটের যে কোন জায়গায় Adsense বিজ্ঞাপন বসানো যায়।সময় পেলে একটু দেখে মন্তব্য দিবেন আশা করিঃ http://bloggerssecrets.blogspot.com/2008/10/how-to-put-adsense-in-wherever-i-want.html
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> How To Put Adsense In Wherever I Want In Blogger Posts =-.
আমিও এইধরনের একটা আর্টিকেল খুঁজছিলাম। আদনান ভাইকে লিংকটি শেয়ার করবার জন্য ধন্যবাদ।
এখন আমরা হাসান ভাইয়ের মন্তব্যের অপেক্ষায় আছি।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.
ভালোই তো !
খুবই ভালো কথা….
কিন্তু ভাই আইসিও ফোরামের দিকে এবার একটু নজর দেও্য়া উচিত
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক বিভিন্ন টুলস নিয়ে একটা ভাল Article; পড়ে দেখতে পারেনঃ http://net.tutsplus.com/tutorials/other/the-only-seo-tools-youll-ever-need/
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> How to Wireframe in Photoshop: New Plus Tutorial =-.
হাসান ভাই, বাংলা লিখলে সব প্রশ্নবোধক (?) চিহ্ন হয়ে যায়। কারণ কী?
এখানে দেখুন
এর সমাধান কী হাসান ভাই?
আমার যতদুর মনে হয়, MySQL ডাটাবেজ এর টেবিল্গুলোর Collation latin1_swedish_ci আছে। এগুলোকে utf8_general_ci করতে হবে, আর এমন হওয়ার কারন হিসাবে মনে হয় আপনি সার্ভারের fantastico de luxe থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছেন। বুঝতে সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.
অামিও তিন কলামের টেমপ্লেট পচ্ছন্দ করি।
হাসান ভাই, ওয়ার্ডপ্রেস নিজস্ব সার্ভারে হোস্ট করা সিএসএস ফাইল এবং অন্যান্যগুলো এডিট করতে পারছি না। এর আগে আপনি একটা ঠিক করে দিয়েছিলেন। এখন আরেকটা নিয়ে সমস্যায় পড়েছি। ইনডেক্স ফাইলটির মান ৭৫৫ করেছি কিন্তু তাও এডিট করা যায় না। কোন ফাইলটির মান কত দিতে হয়, প্লিজ জানান…
প্রয়োজনে ৭৭৭ করে দিন। কাজ শেষ হয়ে গেলে আগের মানে ফিরে আসুন।
হাসান Public_html-এর সব ফাইল কি ৭৭৭ করে দিতে হবে? আমি ঠিক বুঝতে পারছি না। সিএসএস.পিএইচপি এবং ইনডেক্স .পিএইচপি চেঞ্জ করে ৭৭৭ করেছি তাও হয় না। এখন কী করবো হাসান ভাই?
হাসান (ভাই) Public_html-এর সব ………..
স্যরি হাসান ভাই, ভাই লিখতে ভুল হয়েছে। অনুগ্রহ করে এই কমেন্টটি মুছে উপরেরটি ঠিক করে দিন। স্যরি এগেইন…
themes এর ভেতরে থীমের ফোল্ডারটির পারমিশন পরিবর্তন করে দিন
ধন্যবাদ হাসান ভাই। হয়েছে। খুব ভালো লাগছে এখন। সত্যিই, নিজে কিছু একটা করতে পারার আনন্দ-ই আলাদা। সারারাত জেগে থাকার কষ্টটা এ মুহূর্তে চলে গেলো কাজটা করতে পারায়।
দেখুন হাসান ভাই, কাজটা আমি গত দু’দিন চেষ্টা করেও পারিনি। অথচ আপনার দু’লাইন ডিরেকশনে কত সহজেই না কাজটি করতে পারলাম!
কী আর বলবো ভাই, শুধুই ধন্যবাদ…
Patho vhai,
Hasan vai j bollo j themer vitore themer folder er permission change korlei hobe. But themer vitore bolte ki bujiyesen?
uni ki bolesen j theme er vitore style sheet er kuno change?
r style sheet a change kore ki then theme upload korte hoy jodi amer themer header section change korte chai?
Hasan vai khub busy tai ami apnakeo bolsi, adnan vai keo bolsi. vai time pale ektu janaben. Jodi kindly apnar mobile number ta den. amer mailing address kabirbau@gmail.com
Stysheet a chage ki wordpress blog a log in kore korte hoy naki theme unzip kore style sheet a change kore aber theme upload korte hoy?
ami wordpress blog use korsi amer bloger jonno but facing problem to chage my header.
valo thakben.
হাসান ভাই, ফ্রি domain (co.cc) তে কি এডসেন্স ব্যবহার করা যায় ?
হা, যায়। এই যে, এইটা দেখুন- অনলাইন ডিগ্রী ইনফো
ধন্যবাদ ভাই ।
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.
বিহোস ভাই আমি আমার হোস্টে wordpress …….install করতে পারছি না । প্রায় ৬ ঘন্টা ধরে চেষ্টা করেছি ! আপনি যদি install করে দিতেন খুব উপকার হত । আমার মেইল monir23426@gmail.com
.-= Monir এর সর্বশেষ পোষ্ট >> Auto Insurances Quotes =-.
২ কলাম। হালকা ডিজাইন।
আমার দুই কলামের টা ভালো লাগে।
.-= rumma এর সর্বশেষ পোষ্ট >> jewelry _organizer i made =-.
আমার পছন্দ তিন কলাম, তাতে দুই কলামের সাইডবারে সমানভাবে widgets রাখলে পেজগুলো লম্বা হয় কম।
আমিও হাসান ভাইয়ের সাথে একমত। আমারও পছন্দ তিন কলামের সাইট।
.-= নুর এর সর্বশেষ পোষ্ট >> How to Recover Data from Scratched or Corrupted CDs and DVDs =-.
ব্লগ সম্পর্কে দরকারী পোষ্ট ।
ধন্যবাদ
Thanks bro. Personally I like three column layout and I am using it on my site.
গরম কেদারায় আমাদের হাসান ভাই
http://www.aisajib.com/2009/09/29/juhasan-interview-everybody-can-make-money-blogging/
ওয়াও অনেক ধন্যবাদ।দারন লিঙ্ক শেয়ার করলেন।সজীব ভাইয়ের লেখার প্রশংসা করতে হয়।দারুন লেখেন। লেগে থাকলে তিনি একদিন হাসান ভাইকেও ছাড়িয়ে যাবেন ইনশাল্লাহ।দোয়া রইল।একটা অফটপিকঃ
অনেকদিন ধরেই লন্ডনের বর্তমান অবস্থা জানতে চাচ্ছিলাম।বিশেষ করে যেই পরিমান ছাত্র যাচ্ছে প্রতিদিন।আমারও এই জানুয়ারি সেশনে যাওয়ার কথা।তো এই দারন লেখাটা পেলাম।হাসান ভাইয়েরও মতামত আছে।পড়ে দেখতে পারেনঃ http://www.somewhereinblog.net/blog/bastuhara/29002532
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> সোয়াইন ফ্লু সম্পর্কে ইউ.কে nhs এর বাংলা লিফলেটি পরুন। সচেতনতা বাড়বে =-.
গুরুমারা বিদ্যা আরকি!
অফটপিক: আপাতত লন্ডনে আসার চিন্তা মাথা থেকে সরিয়ে দিন – বিশ্বাস করুন আর নাই করুন, এখানে খুবই খারাপ অবস্থা।
ভাই কিছু ব্যাক্তিগত কারনে টাকা যোগাড় করতে পারলে আসতেই হবে…তবে গত ২ বছর ধরেই সব তথ্য জেনেই আসার প্ল্যান করেছি।টিউশন ফি পুরোটা দেশে থেকেই Payment করে আসা, ৩-৪ মাসের জন্য কমপক্ষে ১ লাখ ২০ হাজার টাকা আনা, ড্রাইভিং শিখে আসা এই সব নিশ্চিত করেই আসব যদি ভাগ্যে থাকে।আর ব্লগিং ছাড়াও ফ্রিল্যান্সিং লাইনেও ট্রাই করার ইচ্ছে আছে।তাই, 100 GB Resource Download করছি ফটোশপ এর উপর।ফটোশপ, ইলাস্ট্রেটর আর ফ্ল্যাস ভাল করে শিখে Web Design লাইনে কাজ করার ইচ্ছে আছে।আর ভাইয়া আমি Tourism & Hotel Management এ গ্র্যাজুয়েশন করেছি যাতে বিদেশে Post Graduation করে ভাল টাকা আয় করতে পারি।আপনি তো জানেনই আমাদের লাইনে জব তূলনামূলক ভাবে Available.আর এখন যা শুনলাম জব যা পাওয়া যায় তা সাধারনত লিঙ্ক এর মাধ্যমে।এই ক্ষেত্রে আমার খুব ভাল কিছু লিঙ্ক আছে।আমার GF এর ভাই ৬ বছর ধরে আছে। আপনাদের টেসকোতে জব করে,ভাবী করে ম্যাকডোনাল্ডে।বন্ধু আছে ২.৫ বছর ধরে।আরো বেশ কিছু লিঙ্ক আছে।ওদের মতে প্রথম ৩ মাস বসে থাকতে হবে এটা ধরেই আসা উচিত।দেখি আসতে পারলে এই লিঙ্কগুলো কতটা কাজে দেয়।
আমি MBA in Hospitality Management পড়তে Cavendish College এ ভর্তি হব চিন্তা করছি।এই কলেজটার বিভিন্ন Review পড়ে দেখলাম ভালই। আপনি ভাইয়া কিছু জানলে জানাবেন।আপাতত IELTS Course করছি S@ifur’s এ।English ছোটবেলা থেকেই মোটামুটি ভালই পারি।আশা করি প্রয়োজনীয় ৬.৫ At least পাবই।ভবিষ্যতে এই লাইনে Teacher হওয়ার ইচ্ছে আছে। দোয়া করবেন সবাই…..
.-= Adnan এর সর্বশেষ পোষ্ট >> সোয়াইন ফ্লু সম্পর্কে ইউ.কে nhs এর বাংলা লিফলেটি পরুন। সচেতনতা বাড়বে =-.
আপনার সৌভাগ্য কামনা করি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.
আমার তিন কলামের ওয়েবপেইজ লেআউটই ভাল লাগে।
আপনার পেজ ডিজাইনটা দারুন হয়েছে
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.
নতুন ব্লগারদের জন্য এই লেখাটি ভাল পরামর্শ দেবে। তবে আমি নিজে চার কলাম টেমপ্লেট পছন্দ করি। আর আমার ব্লগেও তার প্রতিফলন রয়েছে।
.-= aero এর সর্বশেষ পোষ্ট >> ‘বাংলা হ্যাকস’ ব্লগ এখন নিজস্ব ডোমেইনে =-.
হাসান ভাই আপনি টেকটিউনস এ ফিরে আসেন ।
না না না, হাসান ভাই যাবেন না। আমরা সবাই হাসান ভাইকে অনেক ভালোবাসি, ভাইয়া আমাদের ভালোবাসার মুল্য দিয়ে টেকটিউনস এ আর লিখবেন না।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> DoFollow Links will be gifted to you. =-.
হাসান ভাই matt cutts এর ব্যাপারেতো কিছু বললেন না
.-= mamun এর সর্বশেষ পোষ্ট >> Download Google Chrome OS Theme/Transformation Pack for XP =-.
matt cutts হল গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার । বর্তমানে তিনি ওয়েব স্পাম টিমের প্রধান । matt cutts তার ব্লগে গুগলের বিভিন্ন গেজেট ও seo নিয়ে লিখে থাকেন ।
.-= Shajib এর সর্বশেষ পোষ্ট >> =-.
আমার মনে হয় যে কোন ওয়েবসাইট Two Columnএবং পোস্ট ফন্ট Verdana হলেই ভালো দেখায় ।
.-= Shamim এর সর্বশেষ পোষ্ট >> Computer System Optimization =-.
পছন্দ আপেক্ষিক
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> Nokia N96 =-.
অনেক অনেক কাজের পোষ্ট….
.-= Masud এর সর্বশেষ পোষ্ট >> 10 Awesome Google chrome plugins recommends for all =-.
Well explained and informative. Worth to read.
Hasan vai recently I rearranged the ads positions, types and sidebar position to get a pro look(!). Would you please give me a short review on it (a comment is enough) .
[I'm still waiting for your site review. Better late than never]
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.
Nyc post. I also like 3 coloums themes and also have used in my blog and website.
আমাদের মতো নতুন ব্লগারা, যারা নতুন সাইট তৈরি করতে গিয়ে হেজিটেশন ফিল করি… তাদের জন্য সুন্দর সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে পোস্টটি…
——–
কিন্তু ঐ লেখাটি আর কন্টিনিউ করলেন না!
হাসান ভাই, মেইল পাঠাইছি। কিছু একটা বলেন হাসান ভাই…