কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?

by জিন্নাত উল হাসান on October 6, 2009 · 26 comments

in ইন্টারনেটে আয়ের কৌশল,ওয়েবসাইট,গুগল এডসেন্স,টিউটোরিয়াল,ব্লগিং

কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?

How to choose color palettes for Google Adsense advertisement?

গুগল এডসেন্স থেকে সাফল্য না পাবার পেছনে অনেকগুলো কারনের মধ্যে দুইটি কারণ হল সঠিক স্থানে বিজ্ঞাপন না বসানো এবং বিজ্ঞাপনের সঠিক রং পছন্দ করতে না পারা। এ্যাড ব্লগ লিখেন আর ওয়েবসাইট বানান, মূল উদ্দেশ্য যদি থাকে টাকা কামানো তাহলে বিজ্ঞাপনে ব্যবহৃত রংয়ের দিকে নজর দিতে হবে। আজকের এই পোষ্টে বিজ্ঞাপনের রং পছন্দ করার বিষয়ে কিছুটা আলোচনা করতে চেষ্টা করব।

গবেষণায় দেখা গেছে, ওয়েবসাইটের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো কনটেন্টই পাঠকরা পড়ে দেখে না কিংবা ক্লিক করে না। ঠিক এমনটাই ঘটে বিজ্ঞাপনের ক্ষেত্রে, বিজ্ঞাপনের রং যদি ওয়েবসাইটে ব্যবহৃত রংয়ের সাথে মানানসই না হয়, তাতে ক্লিক পড়ার সম্ভাবনা কম থাকে।

বিজ্ঞাপনের রংয়ের উপর ভিত্তি করে গুগল তিনটি পদ্ধতির কথা প্রস্তাব করেছে, এগুলো হলো – Blend Color Scheme, Complement Color Scheme এবং Contrast Color Scheme।

Blend Color Scheme

এই পদ্ধতিটি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে বিজ্ঞাপনের বর্ডার এবং ব্যাকগ্রাউন্ডের রং বিজ্ঞাপন বসানোর স্থানের সাথে মিলিয়ে রাখতে হয়। ফলে যে স্থানেই বিজ্ঞাপনটি বসানো হোক না কেন বিজ্ঞাপনটি ওয়েবসাইটের ডিজাইনের সাথে মিলে যায়।

আমি ব্যক্তিগতভাবে বিজ্ঞাপনকে আরো বেশি করে ওয়েবসাইটের ডিজাইনের সাথে মিলিয়ে দিতে চাই। এজন্য আমি ব্লগের শিরোনামের রংয়ের সাথে বিজ্ঞাপনের শিরোনামের রং, মূল ব্লগের লেখার রংয়ের সাথে বিজ্ঞাপনের লেখার রং এবং ব্লগে ব্যবহৃত লিংকের সাথে বিজ্ঞাপনের লিংকের রং মিলিয়ে বসাই।

কিভাবে গুগল এডসেন্স বিজ্ঞাপনের রং নির্ধারণ করবেন?

মনে রাখবেন, এই পদ্ধতিটি উদ্দেশ্য পাঠককে বিভ্রান্ত করা নয়, বরং পাঠককে বিজ্ঞাপনটি পড়ে দেখায় উৎসাহিত করা।

Complement Color Scheme

এই পদ্ধতিতে বিজ্ঞাপনের রং বিজ্ঞাপন বসানোর স্থানের সাথে মানানসই নয়, কিন্তু ওয়েবসাইটেই ব্যবহার অন্য রংয়ের সাথে মানানসই। ধরুন যে স্থানে বিজ্ঞাপনটি বসাবেন, সে স্থানে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ধূসর রং ব্যবহার করেছেন কিন্তু আপনার লোগোর রং লাল। সেক্ষেত্রে আপনি লোগোর রংয়ের সাথে রং মিলিয়ে বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড এবং বর্ডারের রং লাল রাখতে পারেন।

গুগল এডসেন্স Complement Color Scheme

এই ধরনের বিজ্ঞাপনগুলো header banner এবং মেনুর সাথে মিলিয়ে ব্যবহার করলে অধিক সাফল্য লাভ করা যায়। ধরুন ওয়েবসাইটের বামপাশে আপনার মেনুবার আছে, সেক্ষেত্রে ডানপাশে আপনি একই রং ব্যবহার করে বিজ্ঞাপন বসাতে পারেন। উপরের চিত্রে ২য় এবং ৩য় বিজ্ঞাপন দুইটি Blend Color Scheme এবং ১ম বিজ্ঞাপনটি উভয়ের Complement।

Contrast Color Scheme

গুগল এডসেন্স Contrast Color Schemeএই ধরনের বিজ্ঞাপন সবচেয়ে কম ব্যবহৃত হয়। তবে অনেক সময় এই বিজ্ঞাপনগুলোই অনেক সফলতা পায়। গুগলের মতে গাঢ় ব্যাকগ্রাউন্ডের ওয়েবসাইটেই এই রং ব্যবহার করা উচিত।

এই পদ্ধতি অনুসারে গাঢ় রংয়ের ব্যাকগ্রাউন্ডের উপর যে রংটি বেশি চোখে পড়তে পারে, সেটা ব্যবহার করা হয়। যেমন কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা কিংবা হলুদ ব্যাকগ্রাউন্ড, লাল শিরোনাম, নীল রংয়ের লিংক। বেশ কিছুক্ষন খোঁজাখুঁজি করলাম, উদাহরণ খুঁজে না পেয়ে গুগলের ব্যবহৃত উদাহরনটিই ব্যবহার করলাম।

সর্বশেষ (সূত্র)

কোন ধরনের বিজ্ঞাপন কোনো ধরনের ওয়েবসাইটে বসানো যায় তা নিচের টেবিলে সংক্ষেপে দেয়া হল:

 মূল ব্লগের ভেতরের বিজ্ঞাপনঅন্য স্থানে বিজ্ঞাপন
হালকা ব্যাকগ্রাউন্ডের বিজ্ঞাপনBlendBlend এবং Complement
গাঢ় ব্যাকগ্রাউন্ডের বিজ্ঞাপনBlend, complement, এবং contrastContrast এবং complement

 

আশা করি পোষ্টটি ভাল লেগেছে, এবং আজই নিজের ওয়েবসাইটে বিজ্ঞাপনের উপর পরীক্ষা করে দেখবেন। আগামী পোষ্টের আসছে কি করে বিজ্ঞাপনের জন্য উপযুক্ত রং খুজেঁ পাবেন। ততক্ষন পর্যন্ত ভাল থাকুন, শুভেচ্ছা রইল।

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 26 comments… read them below or add one }

EBRAHIM SHAH January 7, 2010 at 6:30 pm

খুবই কাজের পোষ্ট।ধন্যবাদ ভাইয়া।
.-= EBRAHIM SHAH এর সর্বশেষ পোষ্ট >> Combination of capacitors =-.

Reply

কবীর December 27, 2009 at 12:54 am

ভবিষ্যতে কাজে লাগবে আমার।

Reply

সাম্য December 20, 2009 at 6:14 pm

অনেক কাজের টিউন। আমার তো বিশাল উপকার হবে। ধন্যবাদ জিন্নাত ভাই কে।

Reply

Shamim October 10, 2009 at 8:30 pm

খুবই কাজে লাগবে আমার। আমিও অবশ্য বিজ্ঞাপন নিয়া বেশ ঘাটাঘাটি করি। ধন্যবাদ।

Reply

tintob October 10, 2009 at 11:15 pm

শামীম, কী খবর? আজকাল এতো কম দেখা যায় কেন? চট্টগ্রামের জিকোর কোনো খবর জানেন? অনেক দিন আলাপ নাই। একটা আড্ডা বসার কথা ছিলো আমাদের। ভুলে গেছেন? মনে করিয়ে দিলাম…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.

Reply

জিন্নাত উল হাসান October 11, 2009 at 4:06 am

আপনারা যদি চান তবে আমি আপনাদের আড্ডায় ফোন করে বিভিন্ন প্রশ্নের উ্ত্তর দিব। সেক্ষেত্রে আড্ডাটা শনিবার কিংবা রবিবার হলে ভাল হয়।

Reply

tintob October 12, 2009 at 1:14 am

হাসান ভাই, আপনার উৎসাহ দেখে খুবই ভালো লাগে… তবে আমি চিন্তা করতেছি, আপনার আড্ডায় আমরা যারা যারা ছিলাম তাদেরসহ আরও কিছু নতুনদের নিয়ে একটা আড্ডা করতে। এতে শেয়ারিং হবে অনেক কিছু… নিজেকে আরএকটু গুছিয়ে নিই। তারপর যোগাযোগ করবো…
.-= tintob এর সর্বশেষ পোষ্ট >> ছোটগল্প : বর্ষাফুল =-.

Reply

Monir October 9, 2009 at 3:48 pm

পোষ্টটা ভালোই লাগল । এমন ধরনের পোষ্টই চাইছিলাম । ধন্যবাদ হাসান ভাই ।

Reply

শাকির আহমাদ October 9, 2009 at 8:04 am

আরো চাই।
শুভ কামনা রইলো।
.-= শাকির আহমাদ এর সর্বশেষ পোষ্ট >> কম্পিউটারের গতি বৃদ্ধি =-.

Reply

samehood October 8, 2009 at 2:51 pm

হুম, বিজ্ঞাপন নিয়ে আমার খুবই সমস্যা হচ্ছিল। এই পোস্টটা পড়ে বেশ ভাল কয়েকটা আইডিয়া পেলাম। জিন্নাত ভাই, ধন্যবাদ আপনাকে।
.-= samehood এর সর্বশেষ পোষ্ট >> zothariti abaro Kaspersky, kin2 tarpor? =-.

Reply

তন্ময় October 7, 2009 at 8:09 pm

এডসেন্সের বিকল্প চিন্তা করছি, দেখি এডব্রাইট কেমন কাজ করে।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to use Google Analytics in WordPress manually? =-.

Reply

Adnan October 7, 2009 at 8:57 pm

এডসেন্সের বিকল্প হিসেবে এডব্রাইট আমিও কিছু দিন ব্যাবহার করেছি।Weight Loss নিয়ে করা ফ্রী ব্লগ সাইটে এক ক্লিকের জন্য ১ ডলার যোগ হয়েছিল।আর ওদের পেমেন্ট সিষ্টেম ভালই কিন্তু একটা বিশাল সমস্যা আছে।ইন্টারনেট Giant গুগলের মতো ওরা Accurate বিজ্ঞাপন দিতে পারে না।খুব সিমীত কিছু বিষয়ের উপর সাইট বানালে ভাল প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেয়।অন্যগুলোর ক্ষেত্রে ওদের দেওয়া বিজ্ঞাপনগুলো আপনার মনোবল ভেঙ্গে দিতে পারে।আপনি ব্যান্ড না হলে ভুলেও য়াপনার এ্যাডসেন্সের বিকল্প কিছু ভাবা/সেই বিষয়ে সময় নষ্ট করা উচিত হবে না…

Reply

Adnan October 7, 2009 at 9:01 pm

তন্ময় ভাই দুঃখিত আমি যা বললাম তা Bidvertiser নিয়ে আপনার এডব্রাইট নিয়ে না।ওরা অন্যভাবে বিজ্ঞাপন দেয়।যাই হোক আবারো দুঃখিত…

Reply

seoul October 7, 2009 at 5:22 pm

ভাইয়া আমি অনেক খেঁটে একটা সাইট বানিয়েছি৷ আপনি কি একটু রিভিউ করতে পারবেন যদি আপনার সময় থাকে ??? আপনার ফোরামে কোন রিভিউ পাইনি তাই এখানে লিখলাম……..

সাইটটির অ্যাড্রেস: http://www.watch-and-download.info

সম্ভব হলে ভিজিটর কিভাবে বাড়ানো যায় এই সাইটে সেটাও একটু বলবেন…

ভাল থাকবেন, শুভেচ্ছা
.-= seoul এর সর্বশেষ পোষ্ট >> Featured Videos of http://www.watch-and-download.info =-.

Reply

Adnan October 7, 2009 at 6:55 pm

হাসান ভাই বারবার .info দিয়ে সাইট বানাতে মানা করেছেন।আর সাইটের নামের মাঝে and শব্দটা না ব্যাবহার করে বিকল্প কিছু দিলে বোধ হয় ভাল হতো।দেখি হাসান ভাই কি বলেন।

Reply

তন্ময় October 7, 2009 at 8:11 pm

আমার মতে url যত সম্ভব ছোট আর সহজ করে নির্বাচন করা উচিত যাতে পাঠকের মনে রাখতে সুবিধা হয়।
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to use Google Analytics in WordPress manually? =-.

Reply

M. R. SOHEL October 7, 2009 at 1:15 pm

এডসেন্স বিজনেস এর ক্ষেত্রে এডসেন্স অপটিমাইজেসন বেপারটা খুবই জরুরি। এডসেন্স অপটিমাইজেসন এক্সপার্ট জোল কম (http://www.joelcomm.com) এর বই গুলা খুব ই হেল্পফুল।

Reply

Adnan October 7, 2009 at 7:04 pm

Google Adsense, SEO, Blogging, Wordpress সহ যে কোন বিষয়ের ইবুক পাবেনঃ http://www.gigapedia.com সাইটে আর ইবুক সহ প্রয়োজনীয় সফটওয়্যার, টেম্পলেট পাবেন এখানেঃ http://www.warez-bb.org

উভয় সাইটে রেজিষ্ট্রেশন করে প্রয়োজনীয় বই/Resource গুলো ডাউনলোড করে নিজের জ্ঞান বাড়িয়ে নিন…

Reply

নুর October 7, 2009 at 6:41 am

আমি আমার সাইটে Blend Color Schemeটাই ব্যবহার করে থাকি।

Reply

Aoyon October 6, 2009 at 9:59 pm

হাসান ভাই,গুগলের ইমেজ নাকি টেক্সট অ্যাড গুলায় ক্লিক বেশি পরে?

Reply

জিন্নাত উল হাসান October 6, 2009 at 10:19 pm

এটা নির্ভর করে কোথায় বিজ্ঞাপন বসাচ্ছেন এবং আর্টিকেলটি ধরন কি

Reply

তন্ময় October 7, 2009 at 8:15 pm

ইমেজ এডগুলো সবসময় আর্টিকেল রিলেটেড হয় না, আমি প্রায়ই এরকম দেখি
.-= তন্ময় এর সর্বশেষ পোষ্ট >> How to use Google Analytics in WordPress manually? =-.

Reply

পান্থ বিহোস October 6, 2009 at 9:05 pm

আমার কাছে Blend Color Scheme পদ্ধতিটিই বেশি ভালো লাগে। তবে আর কিছুদিন পর এসব বিষয় নিয়ে ভাববো চিন্তা করেছি। আপাতত নিজের সাইটগুলোর ডিজাইন সুন্দর আর তথ্যবহুল করে নিই…

Reply

Masud October 6, 2009 at 8:07 pm

আচ্ছা ভাইয়া download.com এর google ads এ এরকম mouse hover করলে color change হয় কিভাবে? এখানে একটা ছবি দিয়ে দিলাম.. http://i37.tinypic.com/2d3l94.jpg

Reply

জিন্নাত উল হাসান October 6, 2009 at 8:25 pm

CNet.com গুগলের প্রিমিয়াম পাবলিশার হিসেবে বেশ কিছু সুবিধা পায়। এখানে প্রিমিয়াম পাবলিশার নিয়ে আরোও কিছু তথ্য পাবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

Masud October 6, 2009 at 8:32 pm

ধন্যবাদ ভাইয়া, এখন বিষয়টা clear হয়ে গেল, আগে ভাবতাম এরা কিভাবে করে এগুলো

Reply

Leave a Comment

Previous post:

Next post: