জলদি দেখুন গুগলের নতুন রুপ

by জিন্নাত উল হাসান on October 8, 2009 · 17 comments

in গুগল,সার্চ ইঞ্জিন সংবাদ

জলদি দেখুন গুগলের নতুন রুপ

মাঝে মাঝে গুগলের মাথায় ভূত চাপে। নইলে এক রাতেই কি করে সার্চের ঘরটি এত লম্বা হয়ে যায়। একদিক থেকে এটা ভাল হয়েছে, যারা বড় keyword সার্চ করতে পছন্দ করে তারা পুরো বাক্য স্ক্রল করা ছাড়াই দেখতে পাবে। অদ্ভুত আইডিয়া! কেন যে আগে কারো মাথায় এই আইডিয়াটি আসেনি।

এখন তাদের মাথায় চেপেছে কিভাবে গুগলের হোমপেজকে আরোও সাধাসিধা করা যায়।

কি?

জ্বি ঠিকই শুনতে পাচ্ছেন। গুগল তাদের হোমপেজ থেকে সার্চ বক্স এবং বাটন ছাড়া সবকিছু অদৃশ্য করে দিচ্ছে। মাউস নাড়াচাড়া করলেই কেবল দেখা যাবে। ডিজাইনটি এখনও প্রকাশিত হয়নি। তবে আপনি এখনই টেস্ট করতে পারবেন।

প্রথমে ফায়ারফক্স কিংবা ক্রোমের এড্রেস বারে নিচের কোডটি পেষ্ট করে এন্টার চাপুন, এবং তারপর Google.com লোড করুন। কাজ না করলে পেজটি রিফ্রেস করুন। ব্যাস… সব গায়েব হয়ে যাবে।

[sourcecode language='javascript']javascript:void(document.cookie=”PREF=ID=abac7a90f5a3784b:LD=en:NR=10:TM=1254990196:LM=1254990236:S=uB6F4jDnMP_DuxtT;path=/; domain=.google.com”);[/sourcecode]

এ ধরনের আরও কিছু পোষ্ট:

{ 17 comments… read them below or add one }

Aoyon October 10, 2009 at 4:44 pm

হাসান ভাই Firefox এ কাজ করে না কিন্তু Chrome এ করে।
.-= Aoyon এর সর্বশেষ পোষ্ট >> Intel announces Moblin 2.1 for phones =-.

Reply

জিন্নাত উল হাসান October 10, 2009 at 7:39 pm

তাই নাকি? আমার ফায়ারফক্সে তো কাজ করেছে।

Reply

samehood October 10, 2009 at 4:50 am

জিন্নাত ভাই, আপনার দেখা সবচেয়ে সুন্দর বা ভাল সাইটের নাম জানতে চাই।
ভাল কথা, আপনি বাংলাদেশের “শিরোনামহীনের” সাইটটা (www.shironamhin.com) দেখেছেন কি?
.-= samehood এর সর্বশেষ পোষ্ট >> 20th marriage anniversary =-.

Reply

জিন্নাত উল হাসান October 10, 2009 at 7:43 pm

তেমন করে কখনও ভাবিনি, এখন থেকে লিস্টি বানিয়ে রাখবো।

শিরোনামহীনের ওয়েবসাইট দেখলাম, ভাল লেগেছে।

Reply

আরাফাত রহমান October 9, 2009 at 9:59 am

যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে google সংক্রিয় ভাবে google.com.bdতে redirect করে দেয়।
তাদের জন্য নিচের কোড লিখতে হবে।

javascript:void(document.cookie=”PREF=ID=abac7a90f5a3784b:LD=en:NR=10:TM=1254990196:LM=1254990236:S=uB6F4jDnMP_DuxtT;path=/; domain=.google.com.bd”);
.-= আরাফাত রহমান এর সর্বশেষ পোষ্ট >> ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস =-.

Reply

Adnan October 10, 2009 at 10:51 pm

আমি এইটা বুকমার্ক করে রাখছিঃ http://www.google.com/intl/en/

Reply

Mayakanon December 18, 2009 at 4:32 pm

আমার হোমপেজ http://www.google.com/ncr (google.com in english)

Reply

blues October 9, 2009 at 7:05 am

হাসান ভাই আপনি কি NOKIA N97 ব্যবহার করেন? আপনার ঐখান থেকে কেনা মোবাইলে কি চাইনিজ ল্যাংগুয়েজ অপশন থাকে?
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

জিন্নাত উল হাসান October 9, 2009 at 7:41 am

আমি এখনও নোকিয়া এন৯৭ ব্যবহার করিনি। আমার সর্বশেষ নোকিয়া ফোন ছিল (অব্যবহৃত) এন৯৬ যা এবার দেশে গিয়ে বোনকে দিয়ে এসেছি। বর্তমানে দুটো ফোন ব্যবহার করছি, আইফোন ৩জি এবং ব্ল্যাকবেরি র্কাভ ৮৯০০।

আমি নোকিয়ার একনিষ্ট ভক্ত ছিলাম, তবে বোধ হয় আর নোকিয়ায় ফেরত যাওয়া হবে না। আইফোন আমার খুবই ভাল লাগে আর আগামী বছর এন্ড্রয়েডের কোনো একটি ফোন নেবার ইচ্ছে আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

Reply

M. R. SOHEL October 9, 2009 at 12:43 am

Simple but yet powerfull.

Reply

পান্থ বিহোস October 8, 2009 at 10:22 pm

হে: হে: ভালোই তো…
হাসান ভাই, একটা মেইল পাঠাইছি ডিরেক্টরির ব্যাপারে সময় করে রিপ্লাই দিয়েন…

Reply

blues October 9, 2009 at 7:02 am

পান্থ বিহোস এর ডিরেক্টরী সাইট এর লিংক কই? সাইট দেখতে চাই :)
.-= blues এর সর্বশেষ পোষ্ট >> Study abroad : Study in Sweden [2] =-.

Reply

জিন্নাত উল হাসান October 9, 2009 at 7:42 am

কবে? আজকে কোনো ইমেইল পাইনি।

Reply

পান্থ বিহোস October 9, 2009 at 12:37 pm

আজকে নয়। ঠিক আছে আবার পাঠাচ্ছি…

Reply

Aoyon October 8, 2009 at 8:59 pm

এমনেই তো গুগলের হোমপেজটা সাদাসিদে।এর চেয়ে সাদাসিদে করলে তো…

[হাসান ভাই ১টা ইমেইল করেছিলাম,কাইন্ডলি সময় করে উত্তর দেবার চেষ্টা কইরেন,অপেক্ষায় আছি]

Reply

Masud October 8, 2009 at 8:44 pm

দারুন জিনিস তো…

Reply

তারেকবিডি October 8, 2009 at 8:30 pm

আমিও ব্যপারটি লক্ষ্য করেছি। তবে এটা কেন করা হয়েছে সেটা ঠিক বুঝে উঠতে পারছিনা।

Reply

Leave a Comment

Previous post:

Next post: